শেষ_পর্যন্ত_তুমি
##পর্ব - 6
দেখতে দেখতে কেটে গেল একটি মাস...!!
এই এক মাসে সাইফার জীবনে যেন ব্যস্ততার কোনো শেষ ছিল না। ইফরাদ প্রতিনিয়ত তার ওপর একের পর এক কাজ চাপিয়ে দিত। একটু স্বস্তিতে বসার কিংবা দুদণ্ড বিশ্রাম নেওয়ার সুযোগটুকুও যেন তার ভাগ্যে জুটত না।
একটি কাজ শেষ হতে না হতেই সামনে হাজির হতো আরেকটি কাজ। এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের মধ্যেই ডুবে থাকতে হতো সাইফাকে।
কখনো কখনো ক্লান্তিতে মাথায় ব্যথা উঠে যেতো , তবুও থামার উপায় ছিল না। কারণ, ইফরাদ চৌধুরীর দেওয়া কাজ অসম্পূর্ণ রাখার সাহস কিংবা সুযোগ—কোনোটাই তার ছিল না।
এভাবেই দেখতে দেখতে পেরিয়ে গেল একটি মাস।
আজ এক মাসের শেষ দিন...!
সকাল থেকেই সাইফার মনটা ভীষণ অস্থির। বুকের ভেতর এক অজানা দুশ্চিন্তা কাজ করছে। কে জানে, আজ ইফরাদ তার সঙ্গে কী করবে! এক মাসের এগ্রিমেন্ট বাতিল করে তাকে চাকরিতে পার্মানেন্ট করবে, নাকি আজই তাকে নিজের রাস্তা মাপতে হবে?
কিছুতেই যেন মাথা কাজ করছে না তার।
চুপচাপ বসে অতীতের কথাগুলো ভাবতে লাগল সাইফা। তার মা জানেন, মেয়ে একটা চাকরি পেয়েছে। কতটা খুশি হয়েছিলেন তিনি! এখন যদি ইফরাদ তাকে চাকরিতে না রাখে, তাহলে মাকে কী জবাব দেবে সে?
মা যদি জানতে পারেন, তার চাকরিটা আর নেই, তাহলে ভীষণ কষ্ট পাবেন। মায়ের সেই কষ্টের কথা ভাবতেই সাইফার বুকটা মোচড় দিয়ে উঠল।
এসব ভাবতে ভাবতেই চোখের কোণে পানি জমে উঠল তার। মনে মনে বারবার আল্লাহকে ডাকতে লাগল।
— হে আল্লাহ! তুমি আমার জন্য সবকিছু সহজ করে দাও। আমার মায়ের মুখের হাসিটুকু যেন মলিন হয়ে না যায়। আমি তোমাকে বিশ্বাস করি,আমাকে নিরাশ করো না, আল্লাহ!
এভাবেই নিজের ভাবনায় ডুবে ছিল সাইফা।
কিছুক্ষণ পর রোহান এসে তার সামনে দাঁড়াল।
— সাইফা!
সাইফা চোখের পানি মুছে দ্রুত নিজেকে সামলে নিল।
— জি, বলুন?
রোহান বলল,
— বস তোমাকে ডাকছেন।
বস তাকে ডাকছেন শুনেই সাইফার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। কে জানে, তার জন্য কী অপেক্ষা করছে!
মনের মধ্যে সামান্য সাহস সঞ্চয় করে ধীর পায়ে এগিয়ে গেল সাইফা। দরজার সামনে এসে একবার চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করল। তারপর নিজেকে সামলে নিয়ে দরজায় নক করল।
— Knock knock... May I come in, sir?
ওপাশ থেকে সেই পরিচিত গম্ভীর ও কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো।
— Come in.
সাইফা দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ইফরাদ একবার মাথা থেকে পা পর্যন্ত সাইফাকে পরখ করে নিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল,
— বসো।
সাইফা কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ল।
ইফরাদ কিছুক্ষণ নীরব থেকে বলল,
— আজ তোমার এগ্রিমেন্টের মেয়াদ শেষ হচ্ছে। মনে আছে তো, আজই তোমার এগ্রিমেন্টের শেষ দিন?
সাইফা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল,
— জি... জি, স্যার। মনে আছে।
সাইফার এমন ভীতসন্ত্রস্ত অবস্থা দেখে মনে মনে বাঁকা হাসল ইফরাদ।
— এবার আর তোমাকে এই চাকরিটা করতে হবে না।
কথাটা শুনেই সাইফার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কী বলছে লোকটা এসব!
আর নিজেকে সামলে রাখতে পারল না সে। কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে। বহু কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে বলল,
— কী... কী বলছেন, স্যার? চাকরিটা করতে হবে না মানে? আমার কোথায় ভুল হয়েছে? আমি তো সবকিছু ঠিকঠাকভাবেই করেছি। আপনি যত কাজ দিয়েছেন, আমি কোনো প্রতিবাদ না করে সবকিছু করেছি। তাহলে এখন কেন চাকরি থেকে বাদ দিচ্ছেন?
ইফরাদ ঠোঁটের কোণে হাসি টেনে বলল,
— Cool, cool! এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তোমার এগ্রিমেন্টের চাকরির কথা বলেছি। এই এক মাসের চুক্তিভিত্তিক চাকরি আর করতে হবে না। পুরো কথাটা না শুনেই নাকের পানি, চোখের পানি এক করে ফেলেছ!
সাইফা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ইফরাদের দিকে।
তার এমন হাবাগোবা চেহারা দেখে ইফরাদের হাসি আরও বেড়ে গেল।
— কী হলো? মিস, আমাকে কি চোখ দিয়েই গিলে খাবে?
ইফরাদের কথায় থতমত খেয়ে গেল সাইফা।
— Sorry, sir!
ইফরাদ আর কিছু না বলে টেবিলের ড্রয়ার থেকে কয়েকটি ফাইল বের করল। ফাইলগুলো সাইফার সামনে এগিয়ে দিয়ে বলল,
— এগুলো তোমার পার্মানেন্ট হওয়ার কাগজপত্র। আর এখানে কিছু শর্তও উল্লেখ করা আছে। ভালোভাবে পড়ে নিও।
কথাটা শুনেই সাইফার চোখ দুটো অন্ধকার রাতের আলো ছড়ানো চাদের নেয় জল জল করে উঠল।
— সত্যি স্যার? আমি কি পার্মানেন্ট হয়ে গেছি?
ইফরাদ ভ্রু কুঁচকে তাকাল।
— আগে শর্তগুলো শুনে নাও।
উত্তেজিত কণ্ঠে সাইফা বলে উঠল,
— জি, বলুন স্যার। কী কী শর্ত?
ইফরাদ সাইফার উত্তেজিত মুখটার দিকে তাকিয়ে মনে মনে হাসল। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল,
— প্রথম শর্ত, তিন বছরের আগে চাকরি ছাড়া যাবে না। যদি কোনো কারণে চাকরি ছাড়তে হয়, তাহলে ছয় লাখ টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে রেজিগনেশন লেটার জমা দিতে হবে। তোমার দেওয়া রেজিগনেশন লেটার অ্যাপ্রুভ হওয়ার পরেই কেবল চাকরি ছাড়তে পারবে।
সাইফা মনে মনে বলল,
'এতগুলো শর্ত! বাবা রে বাবা! যাই হোক, চাকরি ছাড়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি তো কখনোই চাকরি ছাড়ব না। তিন বছর কেন, তিনশো বছর হলেও সমস্যা নেই! প্রয়োজন পড়লে মৃত্যুর আগের দিন পর্যন্ত ডিউটি করব!'
নিজের এমন অদ্ভুত চিন্তাভাবনায় নিজেই বিরক্ত হয়ে গেল সাইফা।
ইফরাদের কণ্ঠে হঠাৎ তার ভাবনার ছেদ পড়ল।
— কী হলো? কোথায় হারিয়ে গেলে?
সাইফা তড়িঘড়ি করে বাস্তবে ফিরে এলো।
— জি, স্যার! আমি সব শর্তে রাজি।
বলেই ফাইলগুলো হাতে নিয়ে না পড়েই একের পর এক জায়গায় সাইন করে দিল।
ইফরাদের ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় এক বাঁকা হাসি। যেন সে আগে থেকেই জানত, সাইফা এমনটাই করবে!
এরপর আবার গম্ভীর কণ্ঠে বলল,
— শুধু এগুলোই নয়, আরও অনেক শর্ত আছে। সেগুলো তোমাকে সময়মতো বুঝিয়ে দেব। আর হ্যাঁ, অফিসের কাজের সময় কোনো অপ্রয়োজনীয় আড্ডা চলবে না। কোনো ছেলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়ানো যাবে না। অফিসের ভেতরে কোনো ধরনের প্রেমের সম্পর্ক চলবে না।
— অফিসে এ ধরনের কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ!
সাইফা মাথা নেড়ে বলল,
— ঠিক আছে, স্যার। আমি সব শর্ত মেনে চলব।
— Okay.
এরপর ইফরাদ টেবিলের ড্রয়ার থেকে একটি খাম বের করে সাইফার দিকে এগিয়ে দিল।
সাইফা কিছুটা বিস্মিত দৃষ্টিতে খামটির দিকে তাকাল।
— এটা কী, স্যার?
— যেহেতু এটা তোমার প্রথম মাস, তাই এই খামে তোমার অগ্রিম বেতন দেওয়া হয়েছে। তোমার মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা, আর এই খামের ভেতরে পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স রয়েছে। কাল থেকে নিয়মিত অফিসে জয়েন করবে।
কথাটা শুনে সাইফার মনে হলো, সে যেন না চাইতেই আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে! আনন্দে তার মনটা নেচে উঠল।
— Thank you so much, sir! Thank you!
ইফরাদ শুধু মৃদু হাসল।
সাইফা খামটি হাতে নিয়ে আনন্দিত মনে কেবিন থেকে বেরিয়ে এলো। আজ যেন তার কাছে পুরো পৃথিবীটাই চলে এসেছে। মায়ের মুখে হাসি ফোটাতে পারবে—এই ভাবনাটুকুই যেন সাইফার মনে স্বর্গীয় সুখের অনুভূতি এনে দিচ্ছে।
অন্যদিকে সাইফার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল ইফরাদ।
তারপর চেয়ার ছেড়ে উঠে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। আজ তারও বাড়ি ফেরার তাড়া আছে।
কিছুক্ষণ পর ইফরাদও অফিস থেকে বেরিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
চলবে..!!
শেষ_পর্যন্ত_তুমি
লেখিকা:নাঈমা জান্নাত