সোফায় বসে আছে তাঁরা। তার প্রিয় কার্টুন ❝Oggy and cockroaches❞ দেখছে। মাঝে মাঝে ওগি আর ককরোচদের মারামারি দেখে মৃদু হাসছে। তখনি কোথা থেকে উদয় হলো তার বড় ভাই কাব্য। সোফায় এসে বসল তাঁরার পাশে।
-"আজিব কি দেখিস এই বয়সে? দে আমি ম্যাচ দেখব।" রিমোট কেড়ে নিতে নিতে কাব্য বিরক্তিকর ভঙ্গিতে বলল।
-"আরেহহ রিমোট দেও।"তাঁরা রিমোট কেড়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল।
-"যা পড়তে বস।
তারাঁ কিছু বলতে পারলো না আর। সবসময় তার সাতে এমন করে। মুখটায় স্পষ্ট রাগ আর বিরক্ত। চ্যানেল বদলাবে কাব্য তখনি লক্ষ্য করল যে টিভিতে থাকা নীল বিড়ালটির পেট ফুলে আছে কিন্তু অতিরিক্ত খাবারের কারণে নয় বরং বিড়ালটা গর্ভবতী। কিন্তু এটা ছেলে বিড়াল ছেলে তাই অবিশ্বাস্য স্বরে বলল,
-এই নীল বিলাই পোলা না? এ আবার বাচ্চা দিবো ক্যামনে? ওর গার্লফ্রেন্ড ওলিভিয়া না?
ছিঃ ছিঃ ছিঃ রে ওগি
ছিঃ ছিঃ ছিঃ রে ওগি
ছিঃ ছিঃ রে ছিঃ রে ছিঃ
কিসব চরিত্রহীন বিলাই বাবা রে বাবা। থু।
থুথু ফেলার ভান ধরল কাব্য।
-ভাই নাটক কম দেখাও । ওগির পেটে বাতাস ভরা তাই এমন লাগছে। ওর কিছু হয়নি
-চুপ কর। এসব দেখস আর কি কিছু নাই দুনিয়ায়। আমার সাথে বসে ক্রিকেট ম্যাচ দেখ। এই বলে চ্যালেন বদলায় কাব্য। তাঁরা মুখ অন্য দিকে ফিরেয়ে ভেংচি কাটল। রিমোট কাড়াকাড়ি যখন করছিল তখন রিমোটের কিছু অংশে চাপের কারণে ফাটল ধরেছিল। ভাগ্য বালো এখনো লক্ষ্য করেনি তাহলে খবর হতো। এখান থেকে উঠে পড়ার সময় হয়ে গেছে। ধীরে ধীরে চুপিচুপি করে চলে গেল তাঁরা। নিজের রুমে ফিরে শান্তির নিঃস্বাস নিল। রুমটা চোট সাইজের। সফেদ দেয়ালে বিভিন্ন আর্ট আর ক্রাফ্ট করা। একটা পড়ার টেবিল, সাদা রঙের ড্রেসিং টেবিল আর একটা ছোট সোফা। রুমটা যতটা সম্ভব গোছানো থাকে। কারণ তাঁরার অগোছালো কোনো জিনিস ভালো লাগে না। ওর ভাইয়ের রুম দেখলে মনে আস্ত একটা ময়লা খানা। একেক জিনিস একেক জায়গায়। তা সব পরে তাঁরা গোছায়। ঘরের সবার রুম সে দ্বায়িত্ব নিয়ে গোছায়। সে, ভাই, বাবা আরিফ ইরতেজা মা আদিবা আক্তার চারজনি তাদের পরিবারে। আর কেউ নেই। দাদা দাদি বহুকাল আগেই মারা গেছে। দুই চাচা আছে তারা শহরের বাইরে থাকে। আর নানা বাড়ি হলো ময়মনসিংহ। আপাতত মোবাইল বাবার কাছে তাই কি করা যায় তা ভাবলো। এসএসসি পরীক্ষা দেয়ে ফেলেছে। আবশ্য মোবাইলে বন্ধু বান্ধবীর সাতে যোগাযোগ থাকলেও দেখা সাক্ষাৎ নেই ১মাস যাবৎ। ওর সব বন্ধু বান্ধবীদের বাসা দূরে দূরে। আর মা তাকে যাওয়ার অনুমতি দিবে না।
_____________
হসপিটালে করিডোরে চেয়ারে বসে আছে নিশাত, তাহাব, আদিত্য ও হুজাইফা,।অ্যাক্সিডেন্টের ঘটনা শোনার পর থেকে তাড়াহুড়ো করে নেত্রকোনা থেকে ময়মনসিংহে এসে পড়েছে। চলে এসে শুনেছে আগের থেকে কিছুটা সুস্থ আছে আহির কিন্তু এখনো জ্ঞান ফিরিনি। আদিত্য আক্ষেপের স্বরে আদিত্য বলল,
-"আমার বিশ্বাস হয় এ্যানি আর বেঁচে নেই। মেয়েটার জন্য খারাপ লাগে। এক মাসে কত মিলে মিশে গেছিল।
-কিছুই করার নেই রে। যেটা হওয়য়ার সেটাই হবে। দোয়া কর মেয়েটা যেন পরকালে ভালো থাকে আর ওর খুনি যেন তাড়াতাড়ি শাস্তি হয়।" নিশাত বলল।
-"তবুও মেটার জন্য খারাপ লাগা কাজ করছে। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে আহিরের সাথে ও কি করছিল?" তাহাব জিজ্ঞেস করল।
-"এটা তো শুধু আহির বলতে পারবে।" হুজাইফা বলল।
-আমি শুনেছি যে এটা নাকি সিরিয়াল কিলার করেছে। কি সাংঘাতিক! আল্লাহ বাঁচাই দিছে আহিরকে। আহিরকে জিজ্ঞাসাবাদের জন্য আসবে গোয়েন্দা বিভাগ থেকে তোরা জানস?"
তাহাব বলল।
-"হুমম শুনছি।" হুজাইফা জবাব দিল।
-"আমার অনেক ইন্ট্রেসটিং লাগছে আমরা আহিরের কাছ থেকে একটা ভয়াবহ কাহিনী শুনতে পারবো।" আদিত্য উত্তেজনায় বলল।
খানিকটা দুরে নীরবে দাঁড়িয়ে আছে আহিরের বাবা আরহাম শিকদার। তার বড় ভাই আরমান, তার স্ত্রী আয়েশা এবং তাদের একমাত্র মেয়ে আলিশা। সবাই নিস্তব্ধভাবে বসে আছে আহিরের জ্ঞান ফিরে আসার আশায় ।সাাবর মুখে ফুটে উঠেছে বিষন্নতার ছাপ। কখন ফিরবে আহিরের জ্ঞান, কখন শেষ হবে প্রতীক্ষা। আহির মা নেই। আহির ছোট থাকতে মারা গেছেন ক্যান্সারে। তারপর থেকেই আদরে আহ্লাদে বড় করা হয় তাকে। কখনোই কোনো বাধা বা ইচ্ছার বিরুদ্ধে যায়নি তারা যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু আজকের এই পরিস্থিতিতে ওদের মনোবল ভেঙ্গে পড়েছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানলো আহিরের জ্ঞান ফিরেছে। সাবই আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল।
আইসিইউ ভিতরে বেডে শুয়ে আছে আহির। চোখ বন্ধ করা। মাথায় সহ শরীরের বিভিন্ন অংশে ব্যাডেজ করা। শান্ত পরিবেশ শুধু হার্ট মনিটরের বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। সর্বদাই পর্যবেক্ষণের জন্য কিছু নার্স। আহিরের গতিবিধি লক্ষ করছে। কয়কে মূহুর্ত পর আহিরের চোখের পাতা নড়ে উঠল। তা নার্সের চোখে পড়লো মূহুর্তের মধ্যে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আহির। কানের মধ্যে বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। উপরে সাদা দেয়াল। প্রথমে কিছুটা ঝাপসা দেখল৷ মাথা ব্যাথা করছে। জায়গাটা অপরিচিত। চোখটা আবার বন্ধ করল সে। পুনরায় চোখ খুলল। গলা দিয়ে শব্দ বের করতে বহু কসরত করতে হচ্ছে। তা দেখে নার্সটি বলল,
-"উতৃতেজিত হবেন না। আপনি এই মূহুর্তে হসপিটালের ভর্তি। আপনার চিকিৎসা চলছে। আপনি অপেক্ষা করুন আমি ডাক্তারকে ডেকে আনছি।"
এই বলে নার্স ডাক্তারকে ডাকতে গেল।আহির মনে করার চেষ্টা করল কি হয়ছিল তার সাথে। ধীরে ধীরে সব মনে পড়ল। চোখের সামনে ভেসে উঠল গতরাতের কিছু দৃশ্য। ডাক্তার প্রবেশ করলেন নার্সটির সঙ্গে। তিনি আহিরের পাশে দাঁড়িয়ে তাকে একবার পর্যবেক্ষণ করলেন। তাককে তিনি প্রশ্ন করলেন
-"তোমার নাম কি বলত? "
-"আ.... আহির। "বহুত কষ্টের সাথে উচ্চারণ করল নিজের নাম সে। আবার সে ডাক্তারকে প্রশ্ন করল সে কোথায়? ডাক্তার বিনয়ের সাথে উত্তর দিলেন যে সে হাসপাতালে আর কিভাবে সে এখানে এসেছে।