ফন্ট সাইজ:
থিম:
চিরন্তন প্রেমতৃষ্ণা

পর্ব 2

লেখক: Mithukabbo_মিথুকাব্য

প্রতিজ্ঞা ক্যাম্পাসের এক কোণায় দাড়িয়ে আছে কলির জন্য। কিছুক্ষন দাড়িয়ে থাকার পর কলি এসে পৌঁছালো প্রতিজ্ঞার কাছে। কলি এসে প্রতিজ্ঞাকে বলল — “ এতো দেরি কেন হলো ? ”
প্রতিজ্ঞা বলল ── “ বললাম না জ্যামে আটকে গেছিলাম ”
কলির ছোট জবাব ── “ আচ্ছা ”
এটুকু বলেই কলি হাপাতে লাগলো। কলিকে এমন করে হাপাতে দেখে প্রতিজ্ঞা বলল ──
“ কি হয়েছে হাপাচ্ছিস কেন ? ”
প্রতিজ্ঞার উত্তরের জবাবে কলি, ক্যাম্পাসের শেষের দিকে ঘটে যাওয়া সকল ঘটনা প্রতিজ্ঞা কে খুলে বলল। প্রতিজ্ঞা সব শুনে বলল ── “ শাকিল ভাইয়া তোকে আজ বাচালো বাট আমি শুনেছিলাম শাকিল ছেলেটা একটা গুন্ডা। ”
প্রতিজ্ঞার কথার জবাবে কলি বলল ── “ গুন্ডা বলছিস কেন, কতো ভালো শাকিল ভাইয়াটা। ”
── “ আচ্ছা তাই  ”
── " হুউউউউউ "
প্রতিজ্ঞা বলল ── “ আচ্ছা... শাকিল ভাইয়াকে ধন্যবাদ দিবি না কলিইইইই.... "
── " আজব তো, দেবো না কেন প্রতুইইইইইই "
প্রতিজ্ঞা বলল ── “ কালকে দিবো, এখন ক্লাসে চোল তো,  সময় হয়ে এসেছে ক্লাসের। ”
প্রতিজ্ঞা আর কলি ক্লাসের দিকে রওনা হলো। প্রতিজ্ঞার প্রথম দিনটা বেশ ভালোই কাটলো যদিও কলির একটু সকালে ঝামেলা হয়েছিলো কিন্তু তারও দিনটা ভালোই কাটলো।
~
বলকান উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে, অ্যাড্রিয়াটিক সাগরের নীল জলরাশিকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে মন্টেনেগ্রোর অপরূপ সুন্দর শহর কোটর। শহরটির সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস। একদিকে বিস্তীর্ণ সমুদ্র, অন্যদিকে আকাশ ছুঁতে চাওয়া পাহাড়ের সারি। পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা কখনো ঢেকে দেয় পুরো শহরটিকে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটায় ধুয়ে যায় প্রাচীন পাথুরে রাস্তাগুলো।
শীতের সকালগুলো এখানে বড্ড অদ্ভুত সুন্দর। সমুদ্রের ওপর ভেসে থাকা ধূসর মেঘ, পাহাড়ের চূড়ায় জমে থাকা শুভ্র তুষার আর ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে থাকা লবণাক্ত জলীয় ঘ্রাণ—সব মিলিয়ে শহরটির মাঝে এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য বিরাজ করে। দিনের আলোয় কোটর যতটা মায়াবী, রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময়।
আর এই রহস্যময় শহরেরই এক নির্জন প্রান্তে, সমুদ্রের বুকের দিকে মুখ করে পাহাড়ের ঢালে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল স্থাপনা।
দ্য ব্ল্যাক ক্রাউন।
নামটির মতোই স্থাপনাটির অবয়ব। সম্পূর্ণ কালো মার্বেল, গাঢ় ধূসর পাথর আর স্বচ্ছ কালো কাচের সমন্বয়ে নির্মিত বিশাল এই রাজকীয় রিসোর্টটি দূর থেকে দেখলে মনে হয় আধুনিক কোনো রাজপ্রাসাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত হওয়ায় এখান থেকে পুরো কোটর উপসাগরের এক অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। রিসোর্টটির স্থাপত্যে আধুনিকতার সঙ্গে মিশে আছে এক ধরনের গম্ভীর রাজকীয়তা, যা অজান্তেই দর্শনার্থীদের মনে বিস্ময় জাগায়।
প্রধান প্রবেশদ্বারটি বিশাল কালো ধাতব কাঠামোয় নির্মিত। দুপাশে দাঁড়িয়ে থাকা উঁচু পাথরের স্তম্ভগুলোর গায়ে সূক্ষ্ম কারুকাজ। প্রবেশপথের ঠিক মাঝখানে খোদাই করা রয়েছে একটি মুকুটের প্রতীক। তার নিচে রিসোর্টের নাম—THE BLACK CROWN। রাতের বেলায় সোনালি আলোর মৃদু আভায় লেখাগুলো আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল রাজকীয় লবি। মেঝেজুড়ে ইতালীয় কালো মার্বেল, দেয়ালে গাঢ় কাঠের প্যানেলিং আর ছাদের মাঝখান থেকে ঝুলে থাকা বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি। চারপাশে ছড়িয়ে থাকা সোনালি আলোর মৃদু আভা কালো স্থাপত্যের গাম্ভীর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। লবির একপাশজুড়ে বিস্তৃত কাচের দেয়ালের ওপাশে দেখা যায় উত্তাল সমুদ্র। ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছে পাথুরে উপকূলে, অথচ ভেতরের পরিবেশে তার কোনো শব্দ নেই। কেবল আবছাভাবে ভেসে আসে প্রকৃতির সেই গম্ভীর গুঞ্জন।
রিসোর্টটির প্রতিটি তলায় রয়েছে ভিন্ন ভিন্ন বিলাসবহুল ব্যবস্থা। কোথাও অভিজাত রেস্তোরাঁ, কোথাও ব্যক্তিগত ডাইনিং স্যুট, কোথাও বিশাল ইনডোর সুইমিং পুল, আবার কোথাও কাচঘেরা বিশ্রামকক্ষ। সমুদ্রের দিকে বিস্তৃত খোলা টেরেসটিতে রয়েছে একটি বিশাল ইনফিনিটি পুল। দূর থেকে দেখলে মনে হয়, পুলের কালচে নীল জলরাশি সরাসরি মিশে গেছে অ্যাড্রিয়াটিক সাগরের সঙ্গে।
রিসোর্টটির উত্তর প্রান্তে রয়েছে কয়েকটি স্বতন্ত্র প্রাইভেট ভিলা। পাহাড়ের ঢালে এমনভাবে নির্মিত যে প্রতিটি ভিলা থেকেই সমুদ্রের আলাদা একটি দৃশ্য উপভোগ করা যায়। প্রতিটি ভিলার বাইরের দেয়াল কালো পাথরের, ভেতরে আধুনিক আসবাবপত্রের সঙ্গে রয়েছে গাঢ় কাঠের আভিজাত্য। বিশাল কাচের জানালার ওপাশে কখনো দেখা যায় বৃষ্টিভেজা পাহাড়, কখনো কুয়াশায় ঢাকা সমুদ্র।
সেখানে অবস্থিত রিসোর্টটির মালিকের ব্যক্তিগত আবাসস্থল।
তিনতলা বিশিষ্ট বিশাল পেন্টহাউসটি যেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ। নিচতলায় ব্যক্তিগত অভ্যর্থনাকক্ষ ও বিশাল লাইব্রেরি, দ্বিতীয় তলায় ব্যক্তিগত বসবাসের ব্যবস্থা, আর সর্বোচ্চ তলায় রয়েছে একটি প্রশস্ত অফিস। অফিসের দেয়ালজুড়ে গাঢ় কাঠের বুকশেলফ, মাঝখানে কালো মার্বেলের বিশাল ডেস্ক। ডেস্কের ঠিক পেছনে মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত স্বচ্ছ কাচের দেয়াল। সেখান থেকে এক নজরে দেখা যায় সমুদ্র, পাহাড় আর পুরো শহরটিকে।
অফিসের সঙ্গে সংযুক্ত প্রশস্ত বারান্দায় দাঁড়ালে মনে হয়, পুরো পৃথিবী যেন পায়ের নিচে। শীতল বাতাসে ভেসে আসে সমুদ্রের নোনা ঘ্রাণ। দূরে পাহাড়ের চূড়ায় জমে থাকা তুষার, আর তার নিচে মেঘের আড়ালে হারিয়ে যাওয়া শহর।
এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র মালিক—শেহরান প্রণয় মির্জা।
নামটি কেবল একটি পরিচয় নয়, বরং কোটরের অভিজাত মহলে এক সুপরিচিত উপস্থিতি। ব্যবসায়িক জগতে তার প্রভাব, সম্পদের পরিধি আর ব্যক্তিত্বের গাম্ভীর্য তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। দ্য ব্ল্যাক ক্রাউন তার বিলাসবহুল আতিথেয়তা সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান স্থাপনাগুলোর একটি।
শহরের মানুষ তাকে খুব একটা দেখার সুযোগ পায় না। অথচ শহরের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনাটির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন নীরবে তার মালিকের ব্যক্তিত্বের গল্প বলে।
বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে।
সমুদ্রের ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাসে কেঁপে উঠছে রিসোর্টের বারান্দায় রাখা কালো পর্দাগুলো। দূরের পাহাড়গুলো ধীরে ধীরে কুয়াশার চাদরে হারিয়ে যাচ্ছে। আর সর্বোচ্চ তলার বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের সাম্রাজ্যের দিকে।
তার পেছনে বিস্তৃত বিলাসিতা, সামনে অসীম সমুদ্র।
আর মাঝখানে দাঁড়িয়ে আছে এমন এক পুরুষ, যার পৃথিবীটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে তার চেয়েও অনেক বেশি জটিল।
প্রণয় কাঁচের দেয়ালের দিকে মুখ করে বসানো ডিভানে বসে পরলো। ডিভানের পাশে থেকে দুইটি কালো - সাদা যুগল সাপ প্রণয়ের হাতে উঠে পড়লো। সাপগুলো প্রণয়ের হাতে উঠে নিজের ইচ্ছা মতো ঘুরতে লাগলো। প্রণয় সাপগুলোকে নিচে নামিয়ে দিয়ে ডিভানে গাম্ভীর্য ভাব নিয়ে বসে পড়লো। ঠিক তখনই রুমের দরজা খুলে প্রবেশ করল প্লাবন, প্রণয়ের পার্সোনাল এসিস্টেন্ট। প্লাবন হাপাতে হাপাতে বলল ── " প্রণয় একটা সমস্যা হয়েছে !"
প্রণয় শান্ত চোখে প্লাবনের দিকে তাকিয়ে গম্ভীর কন্ঠে বলে উঠলো ── “ হোয়াট...? ”
প্লাবন ইতস্তত হয়ে বলে ── " ক্রাম্স আংকেল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে , তিনি আমাদের সিক্রেট ডকুমেন্ট নিয়ে শত্রু কোম্পানিতে পাচার করছে....। "
প্রণয়ের ভাবমূর্তির কোনো পরিবর্তন হলো না, যেনো সে আগে থেকেই এসব জানতো। প্রণয় শুধু বলল──“ ওহ্ ”
প্লাবন আশচর্য  হওয়ার মতো করে বলল ──
“ প্রণয় তুই আগে থেকেই সব জানতি ? ”
প্রণয় কোনো জবাব দিলো না। প্লাবনও জানে তার প্রশ্নের জবাব সে পাবে না। প্লাবন মনে মনে বলে উঠলো ── “ শালাহ্ সব সময় আগে থাইকা সব জাইনা বইসা থাকে  ”
কিন্তু সে মুখে কিছু বলতে পারলো না। রুমের জড়তা ভাঙিয়ে প্রণয় বলে উঠল ── “ তুই গিয়ে ক্রাম্সের ব্যবস্থা কর আমি একটু পরে যাচ্ছি। ”
প্লাবন আর কিছু না বলে চলে গেলো।
                    ~~~~~~──~~~~~~~
প্রতিজ্ঞা ভার্সিটি থেকে এসে সোজা ঘুমাতে গিয়েছিলো। ঘুম থেকে উঠেছে অনেক সময়ই হলো। ঘুম থেকে উঠলেও বিছানাও থমকে বসে আছে সে। ঢাকার বাসায় একা থাকায় তাকে ডেকে তোলার মতো কেউ নেই তাই সে এখনো ঘুমিয়ে আছে , নয়তো তার কপালে ঘুম লেখা ছিলো না। আরো কিছুক্ষন থমকে বসে থাকার পর প্রতিজ্ঞা উঠে দাড়ালো। প্রতিজ্ঞা গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে রওনা দিলো। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে প্রতিজ্ঞা রুমের বারান্দায় চলে যায় হাতে এক কাপ চা নিয়ে। প্রতিজ্ঞা বারান্দায় দাড়িয়ে রাতের ঢাকার দৃশ্যটা দেখছিলো। হঠাৎ প্রতিজ্ঞার মনটা খারাপ হয়ে গেলো, নিজের খারাপ লাগাটা লিখে রাখার জন্য, নিজের পার্সোনাল ডায়েরিটা নিয়ে এলো। ডায়েরিটা বারান্দার এক পাশে রাখা টেবিলের উপর রেখে প্রতিজ্ঞা চেয়ারে বসে লিখতে লাগলো.....──
“  চিকিৎসাবিজ্ঞানের প্রতিটি জটিলতার পেছনে থাকে কোনো না কোনো সূত্র, প্রতিটি অনুভূতির থাকে নির্দিষ্ট রাসায়নিক ব্যাখ্যা; অথচ আপনার প্রতি আমার এই অদ্ভুত দুর্বলতার কোনো সংজ্ঞা আজও খুঁজে পাইনি।
আপনার কণ্ঠস্বর শুনলে হৃদয়ের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসে, আপনার চোখের দিকে তাকালে সমস্ত যুক্তি যেন মুহূর্তেই নির্বাক হয়ে পড়ে। আপনার সামান্য অবহেলা মনের গভীরে এমন কিছু প্রশ্নের জন্ম দেয়, যেগুলোর উত্তর কোনো মনোবিজ্ঞানীর গবেষণাপত্রেও খুঁজে পাওয়া সম্ভব নয়।
স্নায়ুবিজ্ঞান হয়তো বলবে, মানুষের মস্তিষ্ক পরিচিত কোনো অস্তিত্বের প্রতি আসক্ত হয়ে পড়তে পারে; মনোবিজ্ঞান হয়তো একে আবেগীয় নির্ভরশীলতার নাম দেবে। কিন্তু আমার প্রশ্ন হলো, পৃথিবীতে এত মানুষ থাকতে অবচেতন মন কেন বারবার একই মানুষটির কাছেই ফিরে যায়? ”
এতোটুকু লিখেই সে থেমে যায়। আর কিছু লিখতে পারছে না সে। সে ডায়েরিটা বন্ধ করে দেওয়ার আগে শুধু শেষে লিখলো ── “ আপনি আজ বিগত দুই বছর ধরে আমার সাথে নেই , তবুও কেন আপনার প্রতি আমার এতো আকর্ষণ..? ”
প্রতিজ্ঞা অজান্তেই চোখ থেকে এক ফোটা পানি গড়িয়ে পরলো ডায়েরিটাতে। প্রতিজ্ঞা ডায়েরিটা বন্ধ করে ঘুমানোর জন্য চলে যাবে ঠিক তখনই সে  অজ্ঞান হয়ে পরে গেলো মেঝেতে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন