#Haunting_Adeline
#Translator_by_গল্প
#পর্বঃ৩০ (সিজন ২)
⚠️সতর্কবার্তাঃ এখানে অনেক ডার্ক সিন রয়েছে, নিজ দায়িত্বে পড়ুন। যারা অতিরিক্ত রোমান্টিকতা পছন্দ করেন না তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। ❌
Chapter 30
The Diamond
এক মাস পরে
“Francesca’র কি হালকা সোনালী ছোট চুল আছে?” Daya জিজ্ঞাসা করে, লিভিং রুমে ঢুকে ল্যাপটপ হাতে নিয়ে।
“না,” আমি উত্তর দিই, ঘামে চোখে জ্বালা করছে। Sibby ওর হাত নামিয়ে নেয়, যেটা আমার মুখে ঘুষি মারার জন্য তৈরি ছিল।
আমি চোখ মুছে ফেলি, এখন যখন আমাকে আর চিৎকার করা পিশাচী দিয়ে পাঞ্চিং ব্যাগের মতো ব্যবহার করা হচ্ছে না, তখন গরমটা ভালোভাবে টের পাচ্ছি।
“তাহলে এখন আছে।”
আমার চোখ চকচক করে ওঠে, গরম আর ক্লান্তি সব ভুলে যাই।
“তুই ওকে খুঁজে পেয়েছিস?”
“একদম ঠিক ধরেছিস। একেবারে কাকতালীয়ভাবে খুঁজে পেলাম। এক পুরনো ডাইনার থেকে Cam ওকে ট্যাগ করেছে সাউথ ক্যারোলিনার এক ছোট শহরে প্রায় আট ঘণ্টা আগে। ও বাথরুমে যাচ্ছিল, হঠাৎ এক ওয়েট্রেসের সাথে ধাক্কা লাগে। ওর সানগ্লাস উড়ে যায়, আর ব্যাস—”
Daya’র মুখ থেকে কথাগুলো বের হতেই, Sibby’র ঘুষি আমার পেটে গিয়ে লাগে।
আমি বেঁকে যাই, ফুসফুস থেকে বাতাস টেনে নেওয়া হয়, পেটে ব্যথা চারদিকে ছড়িয়ে পড়ে।
আমার চোখ বড় হয়ে যায়, মুখ থেকে শুধু হাঁসফাঁস করা শব্দ বের হয়।
“কী করলি, Sibby?” Daya ধমকায়।
“আমাদের স্পারিং শেষ হয়নি,” Sibby কাঁধ ঝাঁকায়। “নিজেকে কখনো নিরাপদ ভাবিস না, এমনকি তুই যদি সুন্দর ফুলের মতোও গন্ধ দিস। ভুলে গেছিস আমি মানুষ খুনি?”
আমি কাশি দেই, কুঁজো হয়ে ওর দিকে তাকাই, চোখ রাগে লাল হয়ে যায়। সেই ডাইনি খিলখিল করে হেসে চলে যায়, আজকের মতো আমাকে এক শিক্ষা দিয়ে খুশি হয়।
“আমি ওকে মেরে ফেলব,” আমি হাঁসফাঁস করে বলি, সোজা হয়ে দাঁড়িয়ে সেই করিডরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই যেখানে ও গিয়ে গায়েব হয়েছে। আমার গলা থেকে আরেকটা কাশি বের হয়। “তবে দম নেবার পর,” আমি ক্লান্তিতে চেকার করা টাইলের ওপর বসে পড়ি।
প্রতিদিন, সারাদিন ধরে ওর আর Zade-এর সাথে স্পারিং করছি। এদের দুজনের হাত থেকে বাঁচতে হলে, আমি খুশি মনে ওদের ঘুমের মধ্যে বিষ খাইয়ে দিতাম, শুধু একটু শান্তি পাওয়ার জন্য।
তবুও মিথ্যে বলব না, ধীরে ধীরে আমি সত্যিই এক badass হয়ে উঠছি।
গত মাসটায় অনেক উত্থান-পতন গেছে। Sibby যখন ধরা পড়েছিল, তখন যেই গাড়ি দিয়ে পালিয়েছিল, সেটিই Zade’র গাড়ি হিসেবে শনাক্ত হয়েছিল। তাই Zade-কে নতুন গাড়ি কিনতে বাধ্য হতে হয়েছে।
ভাগ্যক্রমে, Zade কোনোদিন ওর নামে কিছু রাখে না, তাই এখনো তাকে শনাক্ত করতে পারেনি কেউ। তবুও, সেই গাড়ি চালানো আর নিরাপদ নয়, এবং এক মুহূর্তের জন্য মনে হয়েছিল গাড়িটার জন্য Zade শোকসভা করবে।
Sibby Jimmy’র অফিস থেকে যে USB গুলো চুরি করেছিল, সেগুলো কোনো কাজে আসেনি। ওর অফিসের বাইরে Sibby ধরা পড়ায়, Jimmy এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সব কিছু ধ্বংস করে ফেলেছিল।
সাধারণত, এটা নিছক কাকতালীয় মনে হতো, কিন্তু Claire খুব ভালো করেই জানে Sibby আর Zade’র মধ্যে সংযোগ আছে, কারণ ওর স্বামী তাদের এক শিকার ছিল। মানে Jimmy-ও জানে।
তাই ওর সব ডিভাইস মুছে ফেলে ফেলে দেয়া হয়েছে, সেই সাথে জাম্পড্রাইভগুলোও। তবে Zade আগে থেকেই আন্দাজ করেছিল, তাই ওর একজন ভাড়াটে খুনি Jimmy’র বাড়িতে গিয়ে ওর হোম অফিসে অতিরিক্ত USB রেখে এসেছিল।
এতে ফলও পেয়েছি।
দুই সপ্তাহ আগে, Zade একটি অ্যালার্ট পায় যে Claire ওর ল্যাপটপে Zade’র এক USB সংযুক্ত করেছে। ওর আগের সব কর্মচারী Claire-এর বিরুদ্ধে মামলা করে বসেছে, আর বলা যায় Jimmy’র চুল আরও দুই শেড সাদা হয়ে গেছে। মামলা জেতার সম্ভাবনা নেই, তবুও Zade নিশ্চিত করেছে যে তাদের সময় আর প্রচেষ্টার জন্য ক্ষতিপূরণ পেয়ে গেছে তারা। এখন তারা স্থিতিশীল চাকরি আর Claire-এর হাত থেকে সুরক্ষাও পেয়েছে।
এরপর থেকে আমাদের সময় কেটেছে ওর বার্তা ডিকোড করার মধ্যে, আর ওর ব্যবসায়িক লেনদেন থেকে যত তথ্য সম্ভব বের করার মধ্যে। আমরা ওর অবস্থান খুঁজে পেয়েছি বিশ্বের অন্য প্রান্তের এক নির্জন দ্বীপে। এখন কিভাবে ওকে সেখান থেকে বের করা যায়, সেটা নিয়ে কাজ করছি, তবে Zade যতটা সম্ভব Society’র ওপর তথ্য বের না করা পর্যন্ত ওকে মারতে চায় না।
জানতে পেরে শিউরে উঠতে হয়েছিল, Claire’র প্রভাব আমাদের ধারণার চেয়েও অনেক গভীর। ওর হাত সবখানেই বিস্তৃত। চ্যারিটি, হাজার হাজার সংস্থা ও ব্যবসা, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ইন্ডাস্ট্রি, বিচার ব্যবস্থা, এবং অবশ্যই পুরো সরকার পর্যন্ত। ও যত ক্ষতি করেছে আর ওর প্রভাব যতদূর বিস্তৃত, তা দূর করতে বছর লেগে যাবে।
“আমি তোকে ওকে মারতে সাহায্য করব,” Daya বলে, আমার পাশে বসে পা গুটিয়ে। “কিন্তু প্রথমে Francesca। ও আর ওয়েট্রেস ধাক্কা খাওয়ার পর, Francesca বিশাল নাটক করেছে আর ওয়েট্রেসকে চড় মেরেছে। পুলিশ ডাকা হয়েছিল, কিন্তু Rocco ওকে জোর করে রেস্টুরেন্ট থেকে বের করে ওদের জং ধরা বাদামী Chevy Impala-তে তোলে। আমি ওদের ট্র্যাক করে ঠিকমতো সেই মোটেল পর্যন্ত পৌঁছাই যেখানে ওরা থাকছে।”
“Holy shit,” আমি শ্বাসরুদ্ধ করে বলি, চোখ বড় হয়ে যায়। “তুই সত্যিই ওদের খুঁজে পেয়েছিস।”
ও হাসে। “শো টাইম, বেবি।”
*************
হাঁপাতে হাঁপাতে আমি ঘুরে দাঁড়াই, দেখি Zade দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত বুকের কাছে বাঁধা, ঠোঁটে একটুখানি হাসি। ওর ওই ইয়িন-ইয়্যাং চোখে গরম আর গর্ব একসাথে ঘুরপাক খাচ্ছে, আর আমি নিজেকে পৃথিবীর শীর্ষে মনে করি।
“ভালো করেছো, ছোট ইঁদুর,” ও প্রশংসা করে, ওর কণ্ঠ গভীর আর মাখনের মতো মসৃণ।
“তুমি আসলে না কেন?” আমি জিজ্ঞাসা করি।
ও ঠোঁটের কোণে হাসে। “আমার প্রেমিকাটা সামলাতে পেরেছিল।”
আমার বুক ফুলে ওঠে। Zade’র ভালোবাসা পাওয়া স্বপ্নের মতো লাগে, কিন্তু ওর বিশ্বাস আর আস্থা পাওয়া যেন স্বপ্ন সত্যি হওয়া।
“ধন্যবাদ,” আমি ফিসফিস করে বলি, পিঠ বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ে। আমি কোমরে হাত রেখে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা দুইজনের দিকে তাকাই।
ওরা দেখতে ভারী।
হাত ধুলোর মতো ঝেড়ে, আমি ওর দিকে এগিয়ে গিয়ে ওর বুকের ওপর হাত রাখি, বলি, “এবার ওদের তোলার দায়িত্ব তোমার,” তারপর ওর পাশ দিয়ে বেরিয়ে যাই।
Zade’র গর্জন ভেসে আসে, আর তাতে আমি হাঁটার গতি বাড়াই, মুখে আসল হাসি ফুটে ওঠে। পেছনে তাকালে দেখি, ওর মাথা কাঁধের ওপর দিয়ে ঘুরে আছে, আর ও এমনভাবে তাকাচ্ছে যেন পরে আমার জন্য কোনো পরিকল্পনা আছে।
ও সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে না, কিন্তু মিথ্যে বলব না, ভাবনাটা বেশ রোমাঞ্চকর লাগছে।
চারপাশে কোনো লোকজন আছে কিনা দেখে, Zade তাড়াতাড়ি Rocco-কে গাড়ির পেছনের সিটে গুঁজে দেয়, আর Francesca-কে ট্রাঙ্কে ঢোকায়।
ওরা আরও কিছুক্ষণ অজ্ঞান থাকবে, কিন্তু Zade তাও দ্রুত গাড়ি চালিয়ে আমাদের এয়ারপোর্টে নিয়ে আসে।
ভাগ্যক্রমে, বাড়ি ফেরার ফ্লাইটের মাঝপথ পর্যন্ত ওরা জাগে না, আর জেগেই মাথা ধরানোর আগে আমরা আবার ওদের অজ্ঞান করে দেই।
মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর আমরা সেই বিশাল গথিক ম্যানশনের সামনে পৌঁছি, ছাদের দুই পাশে বসানো গারগয়েলগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে।
আমি কল্পনা করি, যদি ওরা বেঁচে থাকত, তাহলে আমাদের কাজ দেখে খুশি হতো।
এইবার আমি Zade’কে সাহায্য করি। ও Rocco’কে তোলে, আর আমি Francesca-কে ট্রাঙ্ক থেকে টেনে বের করি। হঠাৎ হাত ফস্কে ওকে মেঝেতে ফেলে দিই, আর Zade হেসে ওঠে যখন ও Rocco’কে কাঁধে তুলে বারান্দার সিঁড়ি বেয়ে মেইন দরজার দিকে নিয়ে যায়।
ভাগ্যক্রমে, Francesca হাড় জিরজিরে। ও নিজের ইমেজ নিয়ে পাগল ছিল, খরগোশের মতো খেত। নিচু হয়ে, আমি ওর হাত ধরে টেনে কাঁধে তুলে নেই, তারপর দ্রুত ম্যানরে ঢুকে যাই।
যে ওজনটা বন্দিত্বের সময় হারিয়েছিলাম, সেটা পেশীতে রূপ নিয়ে ফিরে এসেছে। এখন শুধু স্বাস্থ্যকর ওজনেই নয়, জীবনের সেরা ফিট অবস্থায় আছি। হাত-পায়ে পেশি গড়েছে, পেছনের দিকও সুন্দরভাবে গঠন পেয়েছে।
তবুও, প্রতিদিন এখনো আয়নায় তাকিয়ে নিজের মধ্যে আগের মতো সৌন্দর্য দেখতে পারি না। কারণ আমি কেমন দেখাচ্ছি, তার কারণে নয়, বরং আমি কেমন অনুভব করি তার কারণে। আমার চোখে, আমার দেহ নোংরা হাতের ছাপ দিয়ে দাগে ভরা, আর যতই স্ক্রাব করি না কেন, তা থেকে আমি মুক্তি পাব না।
আমি Francesca’কে মেঝেতে ফেলে দিই, ওর মাথা চেকার করা টাইলের সাথে ঠোক্কর খায়। কপালে ঘাম লেগে আছে, আমি দম নিয়ে দাঁড়িয়ে থাকি।
Francesca আর Rocco ভাবছে Zade ওদের ধরে নিয়ে তাড়াতাড়ি নির্যাতন করে মেরে ফেলবে। কিন্তু ওরা ভুল ভাবছে। আমার কাছে ওদের জন্য অনেক বড় পরিকল্পনা আছে। শুধু ওদের জন্য নয়, Xavier Delano’র জন্যও।
ও নিজস্ব দ্বীপে এক ক্ষুদ্র বাহিনী নিয়ে লুকিয়ে আছে, কিন্তু Zade খবর পেয়েছে যে মাসের শেষে ওর L.A. তে যাওয়ার পরিকল্পনা আছে। দ্বীপটা ওয়েস্ট কোস্ট থেকে বেশি দূরে নয়, দুই ঘণ্টার ফ্লাইটে যাওয়া যাবে, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এক বিশাল কালো জেট লুকানো অসম্ভব। না হলে অন্য কোনো প্লেনের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যাবে।
ওটা ভীষণ বিব্রতকর হবে।
তাই Xavier’কে হাতে পাওয়ার আগে Francesca আর Rocco ভূতের সাথে বেসমেন্টে সময় কাটাবে। Parsons Manor রিনোভেশনের সময় বেসমেন্টটা শেষ করেছিলাম, কিন্তু এখনো ভয়ঙ্কর অন্ধকার আর গন্ধে ভরা।
Sibby ওদের দেখেই লাফিয়ে উঠে খুশিতে।
“এদের গন্ধ একদম পচা লাশের মতো,” ও চিৎকার করে, মুখ বেঁকিয়ে।
Rocco’র দিকে আঙুল দেখিয়ে বলে, “ওটার গন্ধ পচা ডিমের মতো। আর অন্যটার গন্ধ পচা কুমড়োর মতো।”
আমি আর Zade একে অপরের চোখের দিকে তাকাই, দুজনের চোখেই ‘কী বলল?’ ভাব।
“কুমড়ো?” Zade চুপচাপ ঠোঁট নেড়ে জিজ্ঞেস করে, বিভ্রান্তিতে। আমি কাঁধ ঝাঁকাই, এত ক্লান্ত যে পাত্তা দেই না। আজকের দিনের বেশিরভাগ সময়ই ভ্রমণে কেটেছে, আর আমি ঘুমাতে চাই।
“Sibby, ওর পা ধর। আমরা একসাথে নামিয়ে নিয়ে যাব,” আমি নির্দেশ দিই।
ও ওর এক হেনচম্যানের দিকে ঘুরে বলে, “তোরা পরে এদের গন্ধ আমার গা থেকে ধুয়ে দিস।”
“Oh my God,” আমি বলি, আবার Zade’র দিকে তাকিয়ে। “কালকে আমাকে বাথটাবকেও গোসল করাতে হবে।”
ও মাথা নেড়ে বিরক্ত মুখ করে। “পবিত্র জল ব্যবহার করিস। অনেক পবিত্র জল।”
*************
(Dairy 📜)
May 29th, 2022
আমি Zade-কে ভালোবাসি।
আমি এটি লিখে রাখতে পেরে ভালো লাগছে, কারণ সামনাসামনি বলতে আমি এখনো একদম ভীতু। কারণ আমি কী উত্তর পেতে পারি তা নিয়ে দুশ্চিন্তায় নেই। আসলে সেই অংশে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।
কিন্তু কারণ আমি এটা তখন বলতে চাই, যখন আমি আর অন্য কারো কথা ভাবছি না। আচ্ছা, বিরক্তিকর। আমি আমার ধর্ষকদের নিয়ে সেভাবে ভাবি না। এটা বলায় এমন শোনাচ্ছে যেন আমি তাদের জন্য আকুল, বা এমন কিছু।
আসলে, আমি তাদের ঘৃণা করি। আমি তাদের সবাইকে ঘৃণা করি। তবুও তারা আমাকে একা থাকতে দিচ্ছে না। আমি যখনই চোখ বন্ধ করি, তখনই তারা সেখানে হাজির হয়।
আর কিভাবে আমি বলব,
“আমি তোমায় ভালোবাসি,” যখন কয়েক সেকেন্ড পরেই অন্য কোনো পুরুষের স্পর্শ, শরীরের অনুভূতি আমার মনে ভেসে ওঠে?
এটা ভীষণ বিকৃত।
আমি নিজেই বিকৃত।👄
Adeline
চলবে.......