মায়ের বান্ধবীর পঙ্গু ছেলেটার সাথে পৌষমাসের কনকনে ঠান্ডায় সেদিন আমার বিয়েটা হয়েই গেল পারিবারিকভাবে। বিয়ের পর আমার পরিবারের বয়োজ্যেষ্ঠরা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। অবশেষে পঁচিশটি পৌষমাস পেরিয়ে এই পৌষমাসের দ্বিপ্রহর লগ্নে ‘আমি’ নামক বোঝাটাকে অন্য কারো কাঁধে চাপিয়ে দিতে পারাটা কত বড় স্বস্তির ব্যাপার ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।
সন্ধ্যার আগমুহূর্তে আমার মা আমাকে জড়িয়ে ধরে কেঁদেকেটে বুক ভিজিয়ে নিলেন খানিকটা। আমার চোখ লাল হয়ে এলেও অশ্রু গড়ানোর যুদ্ধে বিজয়ী হয়ে ওঠেনি। আমার আবার কান্না কিসের? পঁচিশ পঁচিশটি বছর বাবার অন্ন ধ্বংস করে অবশেষে মুক্তি দিচ্ছি তাদের! এতে তো হাসিই পাচ্ছে আমার।
আমার ভাই কোনো একফাঁকে আমাকে জড়িয়ে ধরে বলে দিল, “ধন্যবাদ আপু। খুব শীঘ্রই আমার বিয়েটা খেতে পারবি এবার।”
ভাইয়ের মুখের হাসি দেখে আমার শুকনো ঠোঁটেও এক চিলতে হাসি ফুটল। হয়তো একমুহূর্তের জন্য ওকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাইল, পরক্ষণেই আবার হাসি পেল। অনুভূতির এই মিশ্র পরিবর্তনে দোদুল্যমান থেকে কোনো কিছুই ঠিকঠাকভাবে করা হয়ে উঠল না। না কাঁদতে পারলাম, আর না পারলাম মন খুলে হাসতে।
গাড়িতে উঠে বাড়িটার দিকে একবার তাকালাম শূন্য চোখে। বাড়িটাও যেন আমাকে বিদায় দিতে পেরে বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। মুখ ফিরিয়ে চোখ বুজলাম। আমার কোনো গন্তব্য নেই, ভাসতে ভাসতে যেথায় ভিড়ব, সেথায় মাথা গুঁজব।
স্বামী নামক ব্যক্তিটি সামনের সিটে বসেছেন। চোখ বন্ধ থাকা অবস্থাতেও কানে কিছু কথা ভেসে এল। অনুমান করলাম, লোকটা ফোনে কথা বলছেন; কিন্তু বোঝার চেষ্টা করলাম না সেসব। চোখ বুজে সিটে এলিয়ে রইলাম।
গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছিল শাশুড়ির ডাকে। চোখ মেলে বুঝেছিলাম, রাত ঘনিয়ে এসেছে। কিন্তু রাত ঠিক কতটা গভীর, তা অনুমান করা গেল না। শাশুড়ি মা আমাকে গাড়ি থেকে নামিয়ে একটি আধুনিক ফাইভ-স্টার হোটেলে নিয়ে এলেন।
সেখানকার একটি দামি বিলাসবহুল কামরায় ঠাঁই হলো আমার। চারদিকের আভিজাত্যে চেপে রাখা দমটা যেন আরও চেপে বসল বুকের মাঝে। অস্বস্তি হলো, কিন্তু প্রকাশ করলাম না।
শাশুড়ি মা আমাকে নিজের দিকে ফিরিয়ে বললেন, “পত্র, তোমার ভিসা-পাসপোর্ট রেডি হতে কিছুদিন ডিলে হওয়ার কারণে আগামী কয়েকদিন তোমাকে আর আপোষকে এখানেই থাকতে হবে।” কথাটা বলার পর আমার শাশুড়ি আমাকে খাটে বসিয়ে দিলেন।
আমি মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, “আপনারা থাকবেন না?”
তিনি হাসলেন, “না গো মা। আমাদের লুক্সেমবার্গ ফিরতে হবে। তোমার শ্বশুরের পক্ষে কাজবাজ ফেলে আর থাকা সম্ভব হবে না।”
আমি আর কিছু বললাম না। তিনি কিছুক্ষণ আমার সাথে টুকটাক কথাবার্তা বলে প্রস্থান করলেন।
[Trigger Warning: Sexu@l Ass@ult.]
ঘড়ির কাঁটায় রাত একটা বাজল। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর মনটা উসখুস করে উঠল। একটু খোলা হাওয়া প্রয়োজন। ধিমে পায়ে খাট থেকে নেমে বারান্দায় চলে এলাম।
শীতল বাতাস আমার ত্বকে সূচের মতো বিঁধলেও বিশেষ কিছু অনুভব করলাম না। আরও কয়েক পা এগিয়ে রেলিঙের কাছাকাছি এলাম। চারদিক নিস্তব্ধ-নিঝুম। চাঁদের উপস্থিতি নেই, ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত একটি রাত। দরজার ফাঁক গলে ঘর থেকে নির্গত আলোয় অন্ধকার কিছুটা ঘুচলেও তেমন বড় কোনো পরিবর্তন আনতে পারেনি।
“পত্র!” হঠাৎ কারো ডাকে কেঁপে উঠলাম আমি। তবে সঙ্গে সঙ্গে পেছনে ফিরলাম না। কারণ আমি অনুধাবন করতে পারলাম এই ভারী কণ্ঠের লোকটির নাম-পরিচয়।
আমি সময় নিচ্ছিলাম, এমন সময় তিনি আবার ডাকলেন। তবে এবার কিছুটা রুক্ষ শোনাল তার কণ্ঠ। প্রথম বারের মতো কণ্ঠে থাকা কাঁচা ভাবটা মিলিয়ে গেল।
“পত্র, এদিকে এসো। আর কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবে?”
আমি বুক ভরে একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লাম। নিজেকে ধাতস্থ করে দরজা ঠেলে ঘরের ভেতরে উঁকি দিতেই নজরে এল হুইলচেয়ারের চাকাটা।
আমি আলগোছে দৃষ্টি সরিয়ে নিতেই তিনি কেমন যেন আদেশের সুরে বললেন, “ওখানে দাঁড়িয়ে না থেকে আমার কাছে এসো।”
আমি নতচোখেই এগোলাম। বুঝতে পারলাম, তিনি তাকিয়ে আছেন আমার দিকে। বেশ অনেকটা কাছাকাছি যেতেই আচমকা তিনি হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে আমার আরও কাছে এলেন। কিছু বলার অবকাশ না দিয়ে হাত ধরে হ্যাঁচকা টানে আমাকে নিজের কোলের ওপর ফেলে দিলেন।
আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে গুছিয়ে বসালেন নিজের ওপর। এতক্ষণ অনড় থাকলেও আস্তে আস্তে আমার শরীর কাঁপতে শুরু করল। এর আগে কোনো দিনও কোনো পুরুষের এত কাছাকাছি আসিনি আমি। তার শরীর থেকে নির্গত কড়া পারফিউমের সঙ্গে মিশে থাকা ম্যানলি গন্ধটা আমার নাসারন্ধ্র অবরুদ্ধ করে ফেলল।
“তুমি নামেই পত্র নও। ওজনেও একেবারে শুকনো পাতার মতোই হালকা।”
তার কথা শুনে আমার বুকের ভেতর ঢিপঢিপ করে উঠল। আমি উঠে যেতে চাইলাম। কিন্তু তিনি এক হাতে আমার কোমর চেপে ধরে অন্য হাতে আমাকে তার দিকে তাকাতে বাধ্য করলেন।
আমি বাধ্য হয়ে তাকালাম তার দিকে। মুহূর্তেই শুকনো গলাটা চিড়বিড় করে উঠল। তিনি এত সুদর্শন যে আমি নিষ্পলক হয়ে গেলাম। সুগভীর দুটো চোখ, সুগঠিত নাক, ঠিক তার নিচে পুরন্ত গোলাপি দুটি ঠোঁট। গালজোড়া ক্লিন শেভ করা।
অজান্তেই আমার চোখজোড়া ভিজে উঠল। তিনি আমাকে নিজের আরও কাছে টেনে নিলেন। কোনো কথা বললেন না, শুধু নীরবে অধিকার ফলাতে শুরু করলেন। আমি ভেতর থেকে এতটাই ফাঁকা অনুভব করছিলাম যে তাকে বাধা দেওয়ার চেষ্টাটুকুও করলাম না। চোখ খিঁচে শক্ত হয়ে বসে রইলাম।
তিনি প্রথমে একে একে আমার গহনাগুলো খুলে মেঝেতে ফেলে দিতে লাগলেন, কিন্তু একপর্যায়ে অধৈর্য হয়ে আমার শাড়িতে হাত দিলেন। আমি নীরবে তার কাছে সঁপে দিলাম নিজেকে। তার স্পর্শে ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না। তিনি আমাকে একটা চুমু পর্যন্ত খেলেন না। শুধু আমার দুই পা চেয়ারের দুই পাশে নামিয়ে শাড়ির নিচের অংশটি আলগা করে নিলেন। তারপর নিজেকে ভেতরে প্রবেশ করাতে উদ্যত হলেন;
ব্যথায় আমার সমস্ত সত্তা ঝনঝন করে উঠল। ঠোঁটের ফাঁক গলে অনিয়ন্ত্রিত তালে বেরিয়ে এল, “আহ্! উফ্, আহ্-হ্-হ্!”
বেখেয়ালেই আমার হাতের আঙুল খামচে ধরল তার ভেস্টকোটের কাঁধের অংশ। এদিকে আমার যন্ত্রণায় জর্জরিত চিৎকারে তিনি বেশ বিরক্ত হলেন বোধকরি। সেসবে ভ্রূক্ষেপ না করে তিনি নিজেকে পুরোপুরি ঢুকিয়েই ক্ষান্ত হলেন। অসহনীয় ব্যথার মাঝেও ভীষণ অপমানিত বোধ করলাম আমি।
ইতিমধ্যে তিনি দাঁতে দাঁত পিষে চোখ-মুখ খিঁচে বিরক্তির সুরে বললেন, “মূর্তির মতো বসে থেকো না। রাইড ইট!”
আমার বন্ধ চোখের পাতা থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে প্রথমবার চেষ্টা করতেই শিরদাঁড়া বেয়ে চিনচিনিয়ে বিদ্যুতের মতো ছুটে গেল একটা সূক্ষ্ম ব্যথা। বহু চেষ্টা করেও ফোঁপানোর শব্দগুলো দমন করতে পারলাম না।
তার বিরক্তির মাত্রা যেন বাড়তেই লাগল। দুই হাতে আমার কোমর শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বললেন, “স্টে স্টিল, ডু ইট প্রোপারলি।”
কোনো মতেই আমার পক্ষে ঠিকমতো আরোহন করা সম্ভব হচ্ছিল না। শরীরটা থরথর করে কাঁপছে অনবরত। সারা শরীর ঘামে জবজবে হয়ে গেছে। তিনি হঠাৎই চোখ মেলে তাকালেন আমার দিকে। লজ্জায় আমার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। ঘামের জোরালো গন্ধে আমার নিজেরই দম বন্ধ হয়ে আসছে। ওনারও নিশ্চয়ই দম বন্ধ হয়ে এল।
শরীরের এই মারাত্মক উত্তাপ টের পেয়ে তিনি দুই হাতে আমাকে জড়িয়ে ধরলেন। আমার থুতনি এখন তার কাঁধের ওপর। শরীর থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে। নিজের শরীরের এই মাত্রাতিরিক্ত তাপমাত্রা নিজের কাছেই অসহনীয় ঠেকছে। তিনি কীভাবে সহ্য করছেন, তা আমি জানি না।
এরই মাঝে তিনি আমার কানের কাছে মুখ এনে হাস্কিটোনে বললেন, “নাউ, ট্রাই ইট। আই উইল হেল্প ইউ।”
আমার চোখের জলে তার ভেস্টকোট সিক্ত হতে লাগল। সেভাবেই আমি তার ওপর আরোহন করতে শুরু করলাম। তিনি সারাটা রাত আমাকে দিয়ে এসবই করালেন। একটাবারও জানতে চাইলেন না আমার ভালো লাগছে কি না। হয়তো তিনিও জানতেন আমার ভালো লাগছে না, সেজন্যই আর জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি।
দরদর করে ঘাম ঝরতে ঝরতে আমার পুরো শরীর আঠালো হয়ে গেছে। শাড়িটার কাপড় দুমড়ে-মুচড়ে নাজেহাল অবস্থা। অতঃপর ভোর পাঁচটা কী ছয়টার দিকে তিনি আমাকে রেহাই দেওয়ার মর্জি করলেন।
“হয়েছে, এবার সরো।”
অবিরত কাঁপতে থাকা শরীরটা নিয়ে কোনোমতে নিচে নামলাম আমি। তিনি নিজের প্যান্টের জিপার আটকাতে গিয়ে লক্ষ্য করলেন লালচে তরল লেগে আছে। একমুহূর্তের জন্য তিনি থমকে গেলেন বোধ হয়। আমি তখনও মাথা নিচু করে কাঁপছিলাম।
“এটাই তোমার ফার্স্ট টাইম ছিল?” তার এমন প্রশ্নে চমকে তাকালাম আমি।
হৃৎপিণ্ডটা যেন কেউ মুঠোয় চেপে ধরল। তিনি কেন এমন প্রশ্ন করলেন? আমি একটা অবিবাহিতা মেয়ে ছিলাম। তার সাথেই প্রথমবার বিয়ে হয়েছে, তাহলে কি এটাই আমার ফার্স্ট টাইম হওয়ার কথা ছিল না?
“তুমি আমাকে বললে না কেন?”
মাথাটা নিচু করে নিলাম আমি। তাকে বলব? কী বলব? কেন বলব? তিনি কি আদৌ কিছু জানতে চেয়েছেন? সবচেয়ে বড় কথা, আমি বললেই বা কী হতো? তিনি কি আমাকে সময় দিতেন? অন্তত কিছুটা পরিমাণে জেন্টেল হতেন? তা তো হতেন না। তাহলে?
আমার ভাবনার মাঝেই তিনি চেয়ারের চাকা ঘুরিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি একভাবে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়লাম। হাঁটু জড়িয়ে ধরে বসে রইলাম চুপচাপ। গালজোড়া অশ্রুসিক্ত হলো, কান্নার তোড়ে শরীরের কাঁপুনি আরও বাড়ল।
প্রায় এক ঘণ্টা হতে চলল, অথচ ওনার বের হওয়ার নামগন্ধ নেই। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম আমি।
“এই মেয়ে, অপবিত্র অবস্থায় ঘুমাচ্ছো কেন? যাও, শাওয়ার নিয়ে এসো।” আচমকা তার কণ্ঠ শ্রবণগোচর হতেই ধড়ফড়িয়ে উঠলাম আমি।
গোসলের কথা স্মরণে আসতেই গায়ে কাঁটা দিল। শীত করছে ভীষণ। কিন্তু… কিন্তু ফরজ গোসল এড়িয়ে যাওয়ার কোনো উপায়ও নেই। নিরুপায় হয়ে তাই লাগেজ থেকে কাপড় বের করে চলে গেলাম ওয়াশরুমে।
চলবে…
#পত্রবন্দি_আপোষ (পর্ব: ০১ — বর্ধিতাংশ)
#সোফিয়া_সাফা
[আমি আগেও বলেছিলাম এই গল্পটা আমার লেখা অন্য গল্প থেকে আলাদা। এখন হয়তো বুঝতে পারছেন কেন বলেছি। আর হ্যাঁ, রেসপন্স এর ওপর ভিত্তি করে পরবর্তী পর্ব আসবে।]