#পত্রবন্দি_আপোষ (পর্ব: ০২)
#সোফিয়া_সাফা
পুরো চল্লিশ মিনিট লাগিয়ে ফরজ গোসল আদায়ের পর বের হলাম আমি। কিন্তু ঘরে ফিরে তাকে কোথাও দেখতে পেলাম না। তিনি কোথায় গেছেন, সেটা জানার চেয়ে একটু ঘুমিয়ে নেওয়াটা বেশি প্রয়োজনীয় মনে হলো আমার। কেননা, তার ঘরে না থাকাটা কোনো বিষয়ের মধ্যেই পড়ে না।
চুল থেকে তোয়ালে খুলে চুলগুলো মুছে নিলাম। নরম বিছানায় গা দাবিয়ে এলিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেলাম।
ঘুম যখন ভাঙল, তখন ঘড়ির কাঁটায় বেলা ঠিক দুটো। এমনি এমনি ঘুমটা ভাঙেনি, ফোনের রিংটোনের শব্দে সজাগ হয়ে গেছি। ফোনের তালাশে এদিক-ওদিক হাতড়াতেই মনে পড়ল, আমি নিজের বাড়িতে নেই। ফোনটাও লাগেজ থেকে বের করা হয়নি।
তন্দ্রাচ্ছন্ন চোখে ঘরের কোণে পড়ে থাকা লাগেজ থেকে ফোনটা বের করলাম। চার্জ প্রায় ফুরিয়ে এসেছে। আমার ঘুম এতটাই হালকা যে একটা ফোনকলেই কেমন ভেঙে চুরমার হয়ে গেল। কলার আইডিটা ছিল আমার মায়ের।
কল ব্যাক করার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি কলটা রিসিভ করলেন, “কী রে পত্র, কল দিলাম, ধরলি না কেন?” তার প্রথম প্রশ্নটা ছিল এমন।
আমি মেঝেতে আসন গেড়ে বসে উত্তর দিলাম, “ওই একটু ঘুমোচ্ছিলাম।” সত্যি কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। ব্যস, তিনি শাসিয়ে উঠলেন, “কিহ! এখন কোন দেশি ঘুমাচ্ছিলি, পত্র? ভুলে যাস না, ওটা তোর শ্বশুরবাড়ি। ভোরবেলা উঠে জামাইয়ের জন্য নাস্তা বানাবি, তা না করে পড়ে পড়ে ঘুমোচ্ছিস?”
“আমি শ্বশুরবাড়িতে নেই, মা। এটা একটা হোটেল, তোমাকে কি আন্টি বলেননি আমরা কিছুদিন হোটেলে থাকব?”
আমার যুক্তিতে মা দমে যাওয়ার বদলে উল্টো চড়াও হলেন, “হ্যাঁ, সকালে কথা হয়েছিল ওর সাথে। আমি জানি, তোরা হোটেলে আছিস। ওটা তো কথার কথা বলেছি। আমার কথার মানে হলো, সকালে উঠে দেখবি জামাই কী খেল না খেল। ওর কোনো সাহায্য লাগবে কি না, তা না করে ঘুমালে হবে? তাছাড়া তুই আন্টি কাকে বলছিস? শাশুড়িকে কেউ আন্টি বলে? এত বড় হয়েছিস, তাও এটা জানিস না যে শাশুড়িকে কী বলে ডাকতে হয়? আম্বিয়া তোর মুখে আন্টি ডাক শুনে মনে মনে কী ভাববে, বল তো? হ্যাঁ রে, তোর মতো এত বড় দামড়ি মেয়েকেও কি ওর শিখিয়ে-পড়িয়ে নিতে হবে?”
মায়ের কথাগুলো শুনে আমি যেন কথাই হারিয়ে ফেললাম। কেবল চুপচাপ বসে রইলাম। তিনি বললেন, “কী রে, আবার ঘুমিয়ে পড়লি নাকি?”
“ন-না মা, শুনছি আমি, ব-বলো।”
এই অচেনা পরিবেশে বসে মায়ের কথায় মন খারাপ করতে ইচ্ছা হলো না। বলা বাহুল্য, আমি শেষ কবে কারো ওপর রাগ দেখিয়েছি, তা মনে নেই আমার। বয়স বাড়ার সাথে সাথে ধৈর্যশক্তিও যেন বেড়েছে পাল্লা দিয়ে। মন খারাপ হলেও কাউকে দেখাতে ইচ্ছা করে না।
“হ্যাঁ রে, সবকিছুই কি বলে বলে দিতে হবে তোকে? এদিকে তোর ভাই বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছে। তোর বাবাও সমানতালে তাল দিয়ে যাচ্ছে। গ্রাজুয়েশন পর্যন্তও নাকি অপেক্ষা করতে পারবে না। আমি বললাম, ছেলে চাকরিবাকরি করে না, বিয়ে করে খাওয়াবে কী? তোর বাবা বলল, সে নাকি ছেলের সাথে ছেলের বউকেও খাওয়াতে পারবে। ছেলে বলতেই এমন অজ্ঞান হলে হয়, বল তো? মাঝে মাঝে তো আমার নিজের ছেলেকেই হিংসে হয়। মনে হয়, তোর বাবা আমার চেয়েও তোর ভাইকে বেশি ভালোবাসে।” বলতে বলতে হেসে ফেললেন মা।
এদিকে আমার কী হলো, জানা নেই। চোখের কোণ বেয়ে জল ঝরতে লাগল টুপটুপ করে। মা বলে চললেন, “বাপ-ছেলের কাণ্ডকারখানা দেখে মনে হচ্ছে, তোর ভাইয়ের বিয়েটা খেয়ে তারপরই যেতে পারবি।”
আমি কিছু বলতে যাব, তার আগেই মা বললেন, “হ্যাঁ যাচ্ছি। পত্র, আমি তোর সাথে পরে কথা বলব। এখন রাখি।”
তিনি কলটা কেটে দিলেন। আমি হয়তো বলেই ফেলতে যাচ্ছিলাম, “এখানে আমার ভালো লাগছে না, মা। দেশে যতদিন আছি, বাড়িতে এসে থাকি না?” কিন্তু তা আর বলা হয়ে উঠল না।
বিকেল গড়িয়ে রাত নামল। ঘড়িতে তখন রাত একটা কি দেড়টা। বিছানার একপাশে শুয়ে ছিলাম আমি; ঘুমাতে পারছিলাম না কিছুতেই। খিদের চোটে পেটের ওপর বালিশ চেপে রেখেছি। সারাদিন পানি ছাড়া কিচ্ছুটি পড়েনি পেটে। এ পর্যায়ে পুরো শরীর নিরাসক্ত হয়ে এসেছে।
চরম ক্লান্তিতে চোখদুটো লেগে এসেছিল। এমন সময় আবার সেই কণ্ঠের ডাক ভেসে এল, “পত্র, এই পত্র। ঘুমিয়ে গেছ?”
অসার হয়ে আসা শরীরটার ওপর জোর খাটিয়ে পাশ ফিরে তাকালাম আমি। চোখ দুটো মেলে রাখাও যেন দায় হয়ে এসেছে। লোকটাকে নিজের পাশে বসে থাকতে দেখে জিজ্ঞেস করতে ইচ্ছা করল, “আপনি খাটে উঠে বসলেন কীভাবে?”
কিন্তু ইচ্ছাটা ধামাচাপা দিয়ে কেবল তাকিয়ে রইলাম। তিনি আমার মুখের ওপর ঝুঁকে ছিলেন। আমাকে চোখ মেলতে দেখে সোজা হয়ে বসলেন, “ওঠো দেখি।”
আমি আস্তে-ধীরে উঠে বসলাম। তিনি হয়তো আমার এই ধীর-স্থিরতা পছন্দ করলেন না। বাহু আঁকড়ে ধরে প্রবল ক্ষিপ্রতায় টেনে নিলেন নিজের কাছে। আমি ভীতসন্ত্রস্ত হয়ে চোখ বুজলাম। ভেবেছিলাম, তিনি আমাকে খাট থেকে নেমে যেতে বলছেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল।
চুলগুলো হাতখোঁপা করে রেখেছিলাম। তিনি অন্য হাতে ঘাড়ের পেছনটা চেপে ধরতেই চুলগুলো বাঁধনমুক্ত হয়ে পিঠে আছড়ে পড়ল। তিনি যেন আরও কায়দা করে আমাকে নিজের কাছে টেনে নিলেন। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাত গলিয়ে দিলেন চুলের ভাঁজে। নিজেকে সামলাতে কোনো রকমে তার বুকটা দুই হাতে ঠেলে ধরলাম আমি। চুলগুলো হঠাৎ মুষ্টিবদ্ধ করে চেপে ধরলেন তিনি।
আমার শুকনো মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, “আমি আশা করছি, গত রাতের চেয়ে আজ রাতে তুমি ভালোভাবে সবটা এক্সিকিউট করবে।”
আমার দৃষ্টি ঝাপসা হয়ে এল। তিনি আমার সালোয়ার খুলে আমাকে নিজের কোলে বসিয়ে নিলেন। তার দৃষ্টি পুরোটা সময় আমার মুখের ওপরেই নিবদ্ধ ছিল। আমাকে মাতালের মতো করতে দেখে তিনি হয়তো ভাবলেন, ঘুমের রেশ কাটেনি। আমাকে নির্দিষ্ট জায়গার ওপর বসিয়ে কর্কশ স্বরে বললেন, “মুভ আপস অ্যান্ড ডাউন।”
আমি তার কথামতো কয়েকবার ওপর-নিচ ওঠবস করতেই তিনি বললেন, “ইনক্রিজ দ্য স্পিড নাউ।”
কিন্তু আমার দ্বারা সম্ভব হলো না। দুর্বল শরীরটা কাঁপতে কাঁপতে খিঁচুনি ওঠার উপক্রম হলো। আমাকে কাঁপতে দেখে তিনি হাত বাড়িয়ে কম্ফোর্টার টেনে আমার গায়ে জড়িয়ে দিলেন। কিন্তু লাভ হলো না, খিঁচুনি উঠল আমার। তিনি আমার অবস্থা দেখে অসামান্য ঘাবড়ে গেলেন।
“হোয়াটস রং, পত্র? এই পত্র! কী হয়েছে তোমার?”
আমি তার কথাগুলো শুনলাম, কিন্তু উত্তর দিতে পারলাম না।
শরীরটা বিদ্যুৎস্পৃষ্টের মতো ঝিমঝিম করে অনিয়ন্ত্রিত তালে কাঁপতে লাগল। আমার মুখ থেকে ফেনা বেরোতে দেখে তিনি হয়তো বুঝতে পারলেন, কী হয়েছে আমার। তিনি তৎক্ষণাৎ আমাকে বিছানায় কাত করে শুইয়ে দিলেন। এরপর কী হলো, জানা নেই আমার।
চোখ মেলে নিজেকে বিছানাতেই আবিষ্কার করলাম। কোত্থেকে যেন পানির শব্দ ভেসে আসছে। পরমুহূর্তেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন তিনি। হুইলচেয়ারের চাকা ঘুরিয়ে এসে থামলেন খাটের সামনে। তাকে দেখেই বোঝা যাচ্ছে, এইমাত্র গোসল করেছেন। গায়ে ওভারসাইজড শার্ট আর ট্রাউজার। চুলগুলো ভেজা, সিক্ত।
“সারাদিন না খেয়ে ছিলে কেন?” তিনি প্রশ্ন করলেন, কিন্তু উত্তর দিলাম না আমি। তার সাথে কথা বলার বিন্দুমাত্র আগ্রহ নেই।
আমাকে নিরুত্তর ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে চোয়াল শক্ত হলো তার।
“আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, পত্র। উত্তর দাও। তুমি কি জানো না, তোমার হাইপোগ্লাইসেমিয়া আছে? সঙ্গে একটা গ্লুকাগনও রাখোনি! তোমার জন্য মাঝরাতে আমাকে বিনা অনুমতিতে তোমার লাগেজ হাতড়াতে হলো।”
আমি তড়িঘড়ি উঠে বসলাম, “কিহ! আপনি আমার লাগেজে হাত দিয়েছেন?”
“হ্যাঁ, তোমার মাকেও কল দিয়েছিলাম।”
“কেন আপনি আমার লাগেজে হাত দিলেন?”
“তোমার মা বললেন, এর আগেও বেশ কয়েকবার তোমার সুগার লেভেল ড্রপ করেছিল। তাই আমি ভেবেছিলাম, লাগেজে গ্লুকাগন থাকলেও থাকতে পারে।”
“আপনি এমনটা করতে পারেন না। আপনি আমার লাগেজে হাত দিতে পারেন না।”
“পেরেছি তো। কিন্তু তুমি সামান্য একটা গ্লুকাগন ক্যারি করতে পারোনি।”
আমি দ্রুত উঠে বসলাম। কম্ফোর্টার সরিয়ে খাটের বাইরে পা রাখতেই বুঝলাম, আমার পরণে সালোয়ার নেই। এলোমেলো চোখে তাকানো মাত্রই তিনি দৃষ্টি সরিয়ে নিলেন। কামিজ যথেষ্ট লম্বা থাকায় তিনি কিছু দেখতে না পেলেও রন্ধ্রে রন্ধ্রে শিরশিরানি বয়ে গেল আমার।
মেঝে থেকে সালোয়ার তুলে পরার সময় খেয়াল করলাম, আমার উরুদেশে টেপ-ব্যান্ডেজ লাগানো। ঠোঁট কাঁপল আমার, “আমাকে ইনজেকশন দেওয়া হয়েছিল?”
তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, “হ্যাঁ, গ্লুকাগন দেওয়া হয়েছে।”
“কে দিয়েছে?”
তিনি একমুহূর্ত চুপ থেকে পরমুহূর্তেই বললেন, “কে আবার দেবে? অভিয়াসলি ডাক্তার দিয়েছে। তোমার কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য আমাকে মাঝরাতে ডাক্তার ডাকতে হয়েছিল।”
আমি অবিশ্বাসভরা কণ্ঠে বললাম, “ডাক্তার কোন সাহসে আমার থাইয়ের ওপর গ্লুকাগন দিল?”
“দিয়েছে তো কী হয়েছে?”
“কী হয়েছে মানে? তিনি নোজ স্প্রে ব্যবহার করতে পারতেন।”
“তিনি ইনজেকশন প্রিফার করেছেন।”
“তাহলে আমার আপার আর্মে দিতে পারতেন।”
“বললেই হলো? গ্লুকাগন চর্বিযুক্ত স্থানে দিতে হয়, তোমার বাহুতে একটুও চর্বি নেই। অমন ছিপছিপে বাহুর ওপর গ্লুকাগন পুশ করা ভীষণ রিস্কি।”
প্রগাঢ় অনুভূতিতে আমার গাল দুটো মারাত্মক গরম হয়ে উঠল। এই ধরনের তীব্র রাগের অনুভূতি আমার সচরাচর হয় না। লাগেজের দিকে পা বাড়াতেই মাথাটা ঘুরে গেল আমার। বাধ্য হয়ে আবার খাটে বসে পড়লাম।
“টেবিলের ওপর ফলের জুস আর খাবার রাখা আছে, খেয়ে নাও।”
আমি শুনলাম না তার কথা। মাথা চেপে ধরেই লাগেজের সামনে বসে চেইন খুললাম। কাপড়চোপড় সব অগোছালো করে ফেলেছে লোকটা। কে বলেছিল তাকে দরদ দেখিয়ে আমার ব্যক্তিগত জিনিসে হাত দিতে? কাপড়গুলো একপাশে সরিয়ে লাগেজের একদম নিচে থাকা জিপারটা খুলে একবার দেখে নিলাম।
না, ভেতরের আন্ডারগার্মেন্টসগুলো সব গোছানো অবস্থাতেই আছে। লোকটা মনে হয় না এই পকেটে থাকা মেয়েলি পোশাক, মেনস্ট্রুয়াল কাপ আর আমার ন্যাশনাল আইডি কার্ডে থাকা কাজের বেড়ির মতো দেখতে ছবিটা দেখেছে। দেখে থাকলে নিশ্চয়ই এতটাও সাবলীল থাকতে পারতেন না। যাক, একটু স্বস্তি পেলাম।
“তুমি কি একেবারে ফরজ গোসলটা সেরে এসে তারপরই খাবার খেতে চাইছো নাকি?”
আমি শান্ত চোখে তাকালাম তার পানে। অত্যাশ্চর্য বিষয় হলো, আমাদের দৃষ্টি মিলিত হতেই তার ঠোঁটের বাঁক কিঞ্চিৎ প্রসারিত হলো। এক মিনিট, তিনি কি হাসলেন? আমি বিস্মিত হলাম, তীব্র এক ধাক্কায় চিন্তাভাবনা সব এলোমেলো হয়ে গেল। এই হাসির মানে কী? তিনি কি তবে এগুলোও দেখেছেন?
“আপনি হাসছেন কেন?” হুট করেই প্রশ্নটা করে ফেললাম।
তিনি মুখটাকে পুনরায় গম্ভীর করে বললেন, “যা ইচ্ছা করো, গুড নাইট।”
তিনি চেয়ারের চাকা ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, তিনি কোথায় যাচ্ছেন। কিন্তু করিনি! কেন করব? তিনি যেখানে খুশি সেখানে যাক, তাতে আমার কী? আমি জেনেই বা কী করব?
চলবে…
(ওকে 4k লাইক কমপ্লিট করতে পারলে সঙ্গে সঙ্গে আরেকটা পর্ব দিয়ে দেবো। দেখা যাক কী হয়।)