ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 2

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ২

—শুধু একটু টেস্ট করে দেখলাম"এর বাহিরে বেশি কিছু ভাবতে যাসনা..!!

“পর পর গাল ছেড়ে উপর থেকে নেমে শার্ট ঠিক করতে করতে বলে”
—মাইন্ড ইট..!!

আর এক সেকেন্ডও দাঁড়ায় না সে পেপার গুলো নিয়ে হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। ইয়ারা নিজের পোষাক টেনে সোজা হয়ে চোখ মুখ মুছে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল সেদিকে। সব কিছু তার মাথার উপর দিয়ে গিয়েছে

তবে যাইহোক এটা ভেবে মেয়েটা ভীষন খুশি যাক চলে গিয়েছে কিন্তু এটা মাথায় ঢুকছে না ইউজান ভাইয়া তো তার রুমে কোনদিন আসে না এমন কি তার সাথে তো ঠিক মত কথাও পর্যন্ত বলে না, তাহলে.?

পর মুহূর্তে ভাবে সে তো প্রপাটি নিতে এসেছিল ইসস ভুলেই বসেছে। বেশি কিছু ভাবতে পারছে না আর ভাবতেও চাইছে না, এত বড় সাংঘাতিক ঘটনার পড়েও দরজা না লাগিয়ে শুয়ে পড়েছে সে

অনেক ঘুম পাচ্ছে শরীরটা এত ব্যাথা করছে যে অতিরিক্ত ক্লান্ত থাকার কারনে চোখ বন্ধ করতে কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে তলিয়ে যায়

—নেক্সট মর্নিং—

বাহিরে ভোরের মিষ্টি পাখির কিচিরমিচির। সূর্য মাথার উপরে এখনো পুরোপুরি ভাবে উঁকি দেয়নি হালকা অন্ধকার। এই মিষ্টি সকালে মায়ের ডাকে ঘুম ছুটে যায় ইয়ারার। উঠতে চায় না তবে মায়ের জোরা জোরিতে ঘুম ঘুম চোখে উঠে বসে

“দু'হাতে চোখ ডলতে ডলতে বলে”
—আর একটু ঘুমালে কি হতো মা..?

“রাশেদা বেগম চিরুনি হাত নিয়ে ইয়ারার পাশে বসতে বসতে বলেন”
—অনেক কিছু হয়ে যেতো"কত কাজ পড়ে আছে সে গুলো আমার হাতে হাতে করে আবার স্কুল যেতে হবে..!!

ইয়ারা মুখ ফুলিয়ে রাখে। রাশেদা তাকে টেনে চুল আঁচড়ে দিতে দিতে হতাশের নিঃশ্বাস ছাড়েন। ইয়ারার বাবা থাকলে হয়তো তাদের এই দুর্দিন দেখতে হতো না। স্বামী মারা গেছেন প্রায় আজ থেকে দশ বছর আগে

সে থেকে এখন পর্যন্ত বাসুরের ঘাড়ে বসে বসে খাচ্ছেন, যুদিও আফতাব চৌধুরী অতন্ত্য ভালো মানুষ ছোট ভাইয়ের মৃত্যুর পর থেকে ইয়ারাদের সকল রকমের ভরনপোষন ওনি চালাচ্ছেন

তবে ইয়ারার জেঠি একটু খিটখিটে মেজাজের। সারা দিন তো ইয়ায়র মাকে গাধার মত খাটান তারউপর এত এত মন্দ কথা শুনিয়ে দেন। তবুও মুখ ফুটে কিছু বলে না রাশেদা বেগম, ওনি চাইলে আরেকটা বিয়ে করে চলে যেতে পারতেন

কিন্তু ছয় বছরের ফুটফুটে কন্যা সন্তানকে ফেলে দিয়ে চলার যাবার মত স্বার্থপর নন তিনি। তার থেকে বড় কথা তিনি ইয়ারার বাবাকে খুব ভালোবাসতেন তাই ইয়ারার বাবার সৃতি আঁকড়ে ধরে এবং মেয়ের মুখের দিকে তাকিয়ে রয়ে গেছেন

আফতাব চৌধুরী বছরখানিক হলো ঘর বইঠা। বাবার বিজনেসের হাল ধরেছে বড় ছেলে ইউজান শাহরিয়ার চৌধুরী। সে দেশের পড়া শেষ করে ইতালি গিয়ে পড়াশোনা শেষ করেছে

ছোট ছেলে শিমুল শাহতাজ চৌধুরী বর্তমানে অনার্স ৩-য় বর্ষে পড়াশোনা করছে হোস্টেলেই থাকে মাসখানেকে এক দু'দিনের জন্য বাসায় এসে ঘুড়ে যায়

সবশেষে ছোট মেয়ে জিমি রুমানা চৌধুরী ক্লাস দশে পড়ে। ইয়ারা আর জিমি একি ব্যাচে, ইয়ারার সাথে জিমির বন্ডিং অনেক ভালো। জেঠি মেয়েকে ইয়ারার সাথে মিশতে দেয় না

তবে জিমি মায়ের কথা শুনে না এতে করে তার মা নানান রকম বকা ঝকা করে কিন্তু জিমি এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে বের করে ফেলে। জিমির সাথে না পেরে রুমিনা সকল প্রকার রাগ ইয়ারার উপর ঝারেন

মাঝে মাঝে তো গায়ে হাত তুলেন তবে বোকা ইয়ারা চুপচাপ মুখ বুঝে সহ্যা করে নেয়। রাশেদা বেগম এসব ভাবতে ভাবতে কোমড় পর্যন্ত চুল গুলো আঁচড়ে বেনী করে দিতে ওনাড় নজর মেয়ের ঘাড়ের সাইডে পড়ে। ফর্সা চামড়ায় হালকা র*ক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে

“তিনি তখন কৌতুহলী হয়ে কপাল কুঁচকে আলতো হাতে সেখানে স্পর্শ করে বলেন”
—এখানে কি হয়েছে ইয়ারা..?

“ইয়ারা কেঁপে উঠে পর মুহূর্তে জিভে কামড় বসিয়ে মনে মনে আওড়ায়”
—এই যা আমি তো ভুলেই গিয়ে ছিলাম রাতের কথা এখন কি বলব.?মা যুদি জানতে পারে তাহলে তো আমায় খারাপ বলবে..!!

“ইয়ারা উওর দিচ্ছে না দেখে রাশেদা বেগম মেয়ের কাঁধ হালকা ঝাঁকিয়ে ফের প্রশ্ন করেন”
—কি হয়েছে এখানে.?বলছিস না কেন.?

“ইয়ারা এবার আমতা আমতা করে মুখ খুলে”
—আ-আসলে মা হয়েছে কি জানো.?কাল না আমি আর জিমি বাগানে খেলতে গিয়ে ছিলাম তখন আমার ঘাড়ে একটা পোকা কমড় বসিয়ে দিয়েছে..!!

ইয়ারা যে মিথ্যা বলছে তার আমতা আমতা করাতেই স্পষ্ট অনেক সময় নিয়ে আঁটকে আঁটকে ভেবে ভেবে তারপর বলেছে রাশেদ বেগম বুঝতে পারছেন এটা সম্পুর্ন মিথ্যা

তবে তিনি কথা বাড়ালেন না ওনাড় মাথায় সেসব আসেনি। মনে করছেন হয়তো আরও অন্য কোন ঘটনায় ব্যাথা পেয়েছে, ভয়ে এখন বলতে চাইছে না।ইয়ারা ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়!!

“রাশেদা বেগম কড়া চোখে তাকিয়ে শুধায়”
—সাবধানে চলাফেরা করতে পারিস না..?এর পর থেকে যেন এমন না হয়..!!

“পর পর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন”
—আজ এখানে ব্যাথা পাবে তো কাল ওখানে কি যে করব এই বোকা সোঁকা মেয়েকে নিয়ে আমি..!!

ইয়ারা অপরাধী ভঙ্গীতে দাঁড়িয়ে আছে। রাশেদা রুম থেকে বের হতে হতে ইয়ারাকে তাড়া দিলেন ফ্রেস হয়ে নিচে আসার জন্য, ওনাড় কাজে হাত লাগাতে হবে। যুদিও তিনি ইয়ারাকে দিয়ে কাজ করাতে ইচ্ছুক নন

কিন্তু ইয়ারার যা মেন্টালিটি নিজ ইচ্ছায় তাকে দিয়ে কিছু কারানো এই জিবীনেও হয়ে উঠবে না। মেয়ে হয়েছে যেহেতু পরের ঘরে এক দিন না এক দিন যেতে হবে

কিছু না শিখিয়ে দিলে তো আবার ওনাড় মেয়েকে নানান কথা শুনিয়ে দিবেন। সে কথা ভেবে একটু সাথে রেখে হাতে হাতে কাজ শিখানোর চেষ্টা করছেন

তিনি নিচে নেমে সোজা কিচেনে আসলেন সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য সকল রকম প্রায়জনীয় সরমজাম হাতের কাছে এনে কাজে লেগে পড়েন

★

ইয়ারা সোজা ওয়াশরুমের গিয়ে ফ্রেস হয়ে নেয় এবং রুমে এসে নিচে যাবার জন্য পা বাড়ায়। করিডোর দিয়ে দু'হাতে দু'দিকের বেনী ধরে ঘুড়াতে ঘুড়াতে বাচ্চাদের মত ঘুটি ঘুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে

সামনেও তাকাচ্ছে না কে আসলো বা গেলো সেটাতে তার খেয়াল নেই। কেউ কি সামনে আছে.? সেটাও সে লক্ষ্য করছে না। এভাবে যেতে যেতে হঠাৎ শক্ত কিছু একটার সাথে মাথা সহ কপালে বারি খায়

সে চুল থেকে হাত ছেড়ে কপাল ঘঁষতে ঘঁষতে নাক মুখ কুঁচকে বিরক্ত কন্ঠে বলে
—এখানে দেওয়ালে আসলো কোথায় থেকে.?

পর পর চোখ তুলে সামনে তাকাতে হা করে শক্ত জিনিসটাকে আঙুল দিয়ে আঁকি ঝুকি করতে করতে বলে

—এটা তো কারও বুক দেখা যাচ্ছে"এখন কি দেওয়ালেও এরকম পেইন্টিং করে.?

কথাটা বলেই সে আঙুল নিচে নামিয়ে পেটের কাছে গোঁতা মেরে আবারও বলে
—এটাতো কেমন হালকা নরম ও লা....

পুরো কথা বলার আগে ঠাসস করে পড়লো নরম তুলতুলে গালে কষিয়ে থাপ্পড়। ইয়ারা গালে হাত দিয়ে ঠোঁট উল্টে নেয় এত জোরে থাপ্পড় খেয়ে তার মাথা কেমন বন বন করছে

ছল ছল নয়নে মাথা উঁচিয়ে আবার বোকাদের মত বলতে নেয়
—দেওয়ালেও কি মারতে পা...

পুরো কথাটা সে বলতে গিয়েও না বলে গিলে ফেলে সামনে কোন দেওয়াল নয় বরং তারই লম্বা শুটাম পালোয়ানের মত দেহের অধিকারী গম্ভির বদমেজাজী ইউজান ভাই যে কিনা এই মুহুর্তে কানে ফোন চেপে তার দিকে দাঁত চেপে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে আছে

ইয়ারা থাপ্পড়ের কথা ভুলে গিয়ে আরেকটা থাপ্পড়ের থেকে বাঁচার জন্য কান ধরে তাড়াতাড়ি করে বলে
—স-সরি ইউজান ভাইয়া..!!

ইউজান বিরক্তিতে ধমকে উঠে
—ইস্টুপিট"সর সামনে থেকে..!!

ধমক খেয়ে ছোট ইয়ারা কেঁপে উঠে। কেনরকম নিজেকে সামলে পথ ছেড়ে দাঁড়ায়।

ইউজান হন হন করে ফোনে কথা বলতে বলতে নিজের রুমের দিকে চলে যায়। ইয়ারার দিকে দ্বিতীয় বার তাকানোর প্রয়জন মনে করে না। কপালে তার বরাবরই বিরক্তির চাপ। ইয়ারা ইউজানের যাওয়ার দিকে তাকিয়ে জিভ বের করে মুখ ভেঙায়

অতঃপর ঠোঁট ফুলিয়ে বলে
—শুধু আমাকে মারে এক নাম্বারের পঁচা লোক..!!

দাঁড়িয়ে থাকার মাঝে মায়ের কথা মাথায় আসতে ছুট লাগায় নিচে। কিচেনের দরজার সামনে এসে দু'হাতে হাঁটুত রেখে নুইয়ে হাঁপাতে লাগে

রাশেদা বেগম সেদিকে তাকিয়ে ফোস করে নিঃশ্বাস ছাড়েন। মেয়েকে নিয়ে আর পাড়েন না এত বড় হয়ে গেছে অথচ জ্ঞান তার এটুকুও নেই। ধীরে সুস্থেও চলা ফেরা করতে পাড়েনা। সারা দিন শুধু লাফিয়ে বেড়ায়

“ইয়ারা জিরিয়ে সোজা হয়ে মায়ের কাছে এসে বলে”
—বলো আমাকে কি করতে হবে..?

“রাশেদা আটা মাখতে মাখতে বলেন”
—এক কাপ কফি বানা আমি বলে দিচ্ছি কি কি দিতে হবে..!!

ইয়ারা মাথা নাড়িয়ে মায়ের কথা মত চুলায় ছোট পাতিলে পানি বসিয়ে দেয়। পানি ফুটে উঠতে রাশেদা বলেন নামিয়ে মগে ডেলে নিতে। ইয়ারা আস্তে করে ডালতে গিয়ে অল্প কিছুটা পানি হাতের উপর পড়ে যায় সাথে সাথে সে মৃদু শব্দে আহ্ বলে হাত ঝাঁকাতে শুরু করে। রাশেদা ছুটে এসে ইয়ারার হাত পানির টেপের নিচে ধরেন

“অতঃপর ধমকের সুরে বলেন”
—একটা কাজও ঠিক মত করতে পারিস না..?

“ইয়ারা গাল ফুলিয়ে মিনমিনিয়ে বলে”
—বেশি পড়েনি তো গরম পানি একটু খানি পড়েছে

“রাশেদা ফের ধমকে শুধালেন”
—একটুখানি পড়েছে বেশি পড়তে কতক্ষণ.?দেখে শুনে ডালবি না..?

ইয়ারা এবার একদম চুপ করে রইল। রাশেদা পানি থেকে হাত তুলে সামনে নিয়ে এসে ভালো করে হাত উল্টে পাল্টে দেখলেন গরম পানি পড়া যায়গাটা লাল হয়ে গেছে তবে ফুসকা পড়েনি হয়তো কিছুটা সময় পার হলে পড়বে

এখন তো কাজ ফেলে দিয়ে রুমেও যেতে পারবেন না। কাজের শেষে মলম লাগিয়ে দিবেন তাই হাত ছেড়ে ওয়ার্ক সারফেসের উপর থেকে কফির বয়াম নামিয়ে মগে দিতে নিলে ইয়ারা এসে হাত থেকে বয়াম কেড়ে নিয়ে বলে

—এ্যা পানি গরম করেছি আমি"কফি দেব আমি"পড়ে বলবে তুমি বানিয়েছো কফি আমি বনাইনি...!!

রাশেদা কিছু বলেন না। বোকা মেয়ের বোকা কথার উওর দিলেই বোকামি হবে, দুই চামচ কফি এক চামচ চিনি দিতে বলে চুলার কাছে আসলেন। ইয়ারা কথা মত সব কিছু দিয়ে কফি রেডি করে মায়ের হাতে দিয়ে বলে
—এই নেও তোমার কফি..!!

রাশেদা উল্টো ইয়ারার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে বলেন
—কফি আমার জন্য না তোর ইউজান ভাইয়ার জন্য যা গিয়ে দিয়ে আয়..!!

ইয়ারা মনে মনে ভাবে সে পারবে না বলবে পড়ে মায়ের এত কাজ দেখে আর মানা করে না। তার তো ইচ্ছাই করছে না ওই লোকটার সামনে যেতে কথায় কথায় শুধু তাকে থাপ্পড় মারে। কালকের রাতের পর থেকে তো আরও বেশি ভয় লাগছে

এসব ভাবতে ভাবতে কফির মগ হাতে নিয়ে কিচেন থেকে বের হয়। যেতে যেতে মায়ের চেঁচিয়ে বলে উঠা হক কানে ভেসে আসে

—আস্তে আস্তে যাস আবার ফেলে দিস না যেন..!!

ইয়ারা একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, যাই হয়ে যাক না কেন কফি হাত থেকে ফঁসাকাতে দেওয়া যাবে না। খুব সাবধানতার সহিত কফির মগ নিয়ে সব কটা সিঁড়ি পার হয়ে উপরে উঠতে সক্ষম হয়। সে ঠোঁট চেপে হেসে নেয়

যাক বাবা সব গুলো সিঁড়ি তো পার করতে পেড়েছে সেটা ভেবে মহা খুশি। আস্তে আস্তে করে কয়েকটা রুম অতিক্রম করতে সে কাঙ্ক্ষিত রুমে নিশানার সামনে পৌঁছে যায়। দরজা ভেতর থেকে চাপানো।
ইয়ারা কি করবে এখন মাথায় আসছে না

তাই হালকা করে দরজা ঠেলে একটু খানি রুমের ভেতর উঁকি দেয়। এটা দেখার জন্য যে ইউজান ভাইয়া রুমে আছে কিনা। তবে ভেতরে তাকাতে তার মুখ অটোমেটিক হা হয়ে যায়। ডাগর আঁখি জোড়া নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়

ইউজান শার্টলেস অবস্থায় প্যান্ট পড়ছে মুখ একদম গম্ভীর তার মনে কি চলছে বুঝা যাচ্ছে না। ইয়ারা ইউজানকে এই অবস্থায় দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পলকও ফেলছে না। হঠাৎ ইউজানের নজর দরজায় যেতে ইয়ারা উল্টো ফিড়ে চলে যেতে নিলে কানে ভেসে আসে শান্ত স্বরের হুমকি

—এক পা এগোলে পা কেটে একদম গলায় ঝুলিয়ে দেব..!!

“বেচারি না এগিয়ে জোরপূর্বক হাসতে হাসতে সামনে ফিড়ে বলে”
—বিশ্বাস করুন আমি কিছু দেখেনি..!!

ইউজান বাঁকা হেসে শার্টের গুতুম লাগাতে লাগাতে বলে
—ওহ্ রিয়েলি"কি দেখেসনি.?

—এই যে আপনি পুরো খালি গায়ে বসে প্যান্ট পড়তে ছিলেন সেটাই দেখেনি..!!

সোজা সাজি আনমনে এই উওর দিয়ে পরোক্ষনে জিভে কামর বসায় ইসস মুখ ফসকে বলে তো দিয়েছে.? তবে সেটা এই মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়

“ইউজানের সামনে এগিয়ে আসতে আসতে মিষ্টি হেসে বলে”
—সরি ইউজান ভাইয়া"এই দেখুননা আমি আপনাড় জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি..!!

বলতে বলতে ইউজানের দিকে কফির মগ এগিয়ে দিতে নিয়ে মস্ত বড় কান্ড ঘটিয়ে বসে ওড়নার সাথে পা ভেজে সেসহ গরম কফি ইউজানের বুকের উপর গিয়ে পড়ে। ইয়ারদ তাড়াতাড়ি করে চোখ রসগোল্লার মত বড় বড় করে তাকায় কফির মগের দিকে

“এবং জোরে বলে উঠে”
—এই যা সব কফি তো পড়ে গেলো আর একটুখানি আছে..!!

ইয়ারার মাথায় শুধু কফির চিন্তা চলছে। এইদিকে যে গরম কফি ফেলে কারও বুক পুড়িয়ে শার্ট নষ্ট করে ফেলেছে সেদিকে কোন খেয়ালি নেই। এই আকস্মিক ঘটনায় একজনের চোখ দিয়ে যে আগুন জ্বরছে সে খেয়ালও কি আছে এই মেয়ের.?

মুখ কালো করে বেডের উপর কফির মগ রেখে উপরে দিকে তাকাতে এক জোড়া আগুন চুক্ষু দেখে ভয়ে এক লাফ মেরে তার উপর থেকে উঠে দাঁড়ায়। এবার বুঝতে পাড়ছে সে কি করে বসে আছে। ভয়ে ভয়ে ডোগ গিলে আস্তে আস্তে পিছিয়ে এসে আচমকা দৌড় দেয়

সে দরজার কাছে আসতে তার আগেই ইউজান রকেটের গতিতে ছুটে এসে হেঁচকা টানে দেওয়াল শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে একদম ইয়ারার মুখের সামনে ঝুঁকে আসে। কি পরিমাণ রেগে আছে তার চোখ মুখ দেখেই বুজা যাচ্ছে

ইয়ারার মুখের উপর রেগে থাকা প্রতিটা গরম নিঃশ্বাস আঁচড়ে পড়ছে। ইয়ারা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আত্মা টিপ টিপ করছে তার সাথে কালকের রাতের কথা মনে হতে ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে

চলবে....

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা পুরোপুরি ভাবে নিষেধ}

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন