ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 3

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ৩

ইয়ারা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আত্মা টিপ টিপ করছে তার সাথে কালকের রাতের কথা মনে হতে ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। বুক ধরফরাচ্ছে খুব দ্রুত

ইউজান দু'হাত দেওয়ালে জোরে চেপে ধরতে ইয়ারা আহ্ বলে চেঁচিয়ে উঠে। চোখের কোনে এসে ভীর করে নোনা জল। ঠোঁট চেপে ধরে মুহূর্তে ফুপিয়ে উঠে

ইউজান বিরক্তিকর নিঃশ্বাস ফেলে হাত ছেড়ে দিতে লক্ষ্য করে ইয়ারার বা হাতের দিকে। অতঃপর হাতটা টেনে সামনে নিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর ভুলায়, বৃদ্ধাঙ্গুলির উল্টো পিঠের পুরোটা জুড়ে লাল হয়ে যায়গাটা ছিলে গেছে

যুদিও যায়গাটায় চাপ লেগে এখন ছিলেছে। সে দাঁত কটমট করতে করতে হাত ইয়ারার মুখের সামনে ধরে

অতঃপর চোখে ইশারায় হাত দেখিয়ে বলে”
—এটা কি করে হয়েছে.?

ইয়ারা ফুঁপিয়ে যাচ্ছে নাক লাল টকটকে হয়ে গেছে মুখ দিয়ে যেন কথাই বেরুচ্ছে না। ইয়ারাকে চুপ করে থাকতে দেখে ইউজান দেওয়ালে জোরে পাঞ্চ মেরে চিৎকার করে বলে”
—কথা কানে যায় না.?তোকে কিছু জিজ্ঞাসা করছি"আনসার মি কুইকলি..?

“ইয়ারা কেঁপে উঠে ভয়ে হেঁচকি তুলতে তুলতে আঁটকে আঁটকে বলে”
—আ-আসলে কফি ব-বানানোর জন্য গরম পানি মগে ডালতে গিয়ে একটুখানি পানি আমার হ-হাতে পড়ে গেছে..!!

কথাটা শেষ হতে দেড়ি কিন্তু গালে শক্ত হাতের ঠাটিয়ে থাপ্পড় পড়তে দেরি হলো না। বলিষ্ঠ হাতের এত জোরে থাপ্পড় খেয়ে কি নিজেকে ঠিক রাখা যায়..?

ইয়ারাও পাড়ে না নিজেকে ঠিক রাখতে কান দিয়ে যেন বন বন আওয়াজ হচ্ছে তার দরুন কিছুটা গরম ধোঁয়া উড়ছে। চোখে মুখে আধার নেমে এসছে প্রথমে চুপ করে থাকলেও ব্যাথা অনুভব হতে আর পাড়ে না, গালে এক হাত রেখে জোরে কেঁদে দেয়

ই“তিমধ্যে কানে ভেসে আসে ক্রোধিত নিয়ে বলা তেজি হুংকার”
—ইডিয়ট"ঠিক মত একটা কাজও করতে পারে না"এখন যুদি এর থেকে বড় কিছু হয়ে যেতো তখন তো আমার এত এত টাকা ফাও ফাও খরচ করতে হতো"মাথা গরম আছে দূর হ আমার চোখের সামনে থেকে"ডেমইট"তা না হলে একদম গলা টিপে খুন করে ফেলব..!!

ইয়ারা আরেক দফা কেঁপে উঠে। আর দাঁড়িয়ে থাকার সাহস বা শক্তি কোনটাই হয়ে উঠে না। ভয়ে প্রানপন নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে, পঁচা লোক সে শুধু তার টাকার কথা চিন্তা করছে এদিকে যে নিজে তার হাতে ব্যাথা দিলো.? সেটার কোন খেয়াল নেই

এইসব ভাবতে ভাবতে নাক টানতে টানতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল ঠিক সে সময় তার উপরে এত গুলো কাপড় এসে পড়ে। আচমকা এভাবে উপরে কাপড় পড়ায় ইয়ারা চোখ মুখ খিঁচে বন্ধ করে দাঁড়ায়

এবং কিছু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে নিজেকে সামলে কাপড় গুলো চোখের সামনে থেকে সরিয়ে ডান দিকে জেঠিমায়ের রুমের দিকে তাকায়। যিনি কিনা এই মুহূর্তে তার দিকে গম্ভীর মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছেন

যা দেওয়ার ছিল তা তো প্রথমেই ছুড়ে দিয়েছেন। ইয়ারা মুখ ফুটে কিছু বলার আগে রুমিনা বেগম হাত উঁচিয়ে থামিয়ে দিলিন

“অতঃপর ধারালো মিশ্রিত কন্ঠে জানালেন”
—তোর আজাইরা কথা শুনার টাইম নেই আমার"কাপড় গুলো সুন্দর করে ধুয়ে ছাদে শুকাতে দিবি"শুকিয়ে গেলে সুন্দর করে ভাজ করে আমার রুমে দিয়ে যাবি..!!

রুমিনা কথা শেষ করে ইয়ারাকে কোন কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন।
ইয়ারার মন খারাপ করে কাপড় গুলো হাতে তুলে নেয়। এবং নিচে না গিয়ে নিজের রুমে এসে ওয়াশরুমে প্রবেশ করে

রাশেদা বেগম দেখলে ইয়ারাকে ধুতে বলতেন না বরং নিজে ধুয়ে দিতেন। কিন্তু মেয়েটা মায়ের এত এত কাজ দেখে ভাবে নিজেই ধুয়ে ফেলবে। পুড়া হাতে কাপড় কাচতে ভীষন কষ্ট হচ্ছে

চামড়া ছিলে যাওয়ার ফলে সাবানের পানি মরিচের মত ধরছে। খুব জ্বালা করছে, কাপড় কাচার সাথে সাথে চোখ দিয়ে অঝোরে পানি গড়িয়ে পড়ছে, কোনরকম কাপড় গুলা কেচে ধুয়ে নেয়

এবং ছাদে এসে যত্নসহকারে শুকাতে দেয় ভুল হলে তাকে আবার শাস্তি পেতে হবে। সে খুব ভয় পায় তার জেঠিমাকে। পাবে নাই বা কেন ওনাড় করা কঠিন আচরণও কর্ম কান্ড যথেষ্ট

ছাদ থেকে নেমে এসে সোজা কিচেনে আসে। রাশেদা ডাইনিংয়ে ব্রেকফাস্ট রেডি করে রাখলেন। ওনি কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ইয়ারার হাতের দিকে খেয়াল করেন না ইয়ারাকে টেনে তাড়াহুড়া করে নিজের হাতে খাইয়ে দিয়ে ব্যস্ত কন্ঠে তাড়া দিয়ে বলেন”
—রেডি হয়ে স্কুলে যা জিমি হয়তো রেডি হয়ে গেছে..!!

ইয়ারা মাথা দুলিয়ে কিচেন থেকে বের হয়ে
সোজা উপরে এসে স্কুল ড্রেস পড়ে রেডি হয়ে বের হয়ে আসে। আজ ইয়ারা চুপ বেশি লাফালাফিও করছেনা শরীরটা বেশি ভালো লাগছে না

একটা একটা করে সিঁড়ি বেয়ে নামার সময় ডাইনিংয়ে নজর যায় শিমুল ভাই আর জেঠুকে ছাড়া বাকি পুরো পরিবার ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে

ইউাজান একহাতে কানে ফোন চেপে ধরে অপর হাতে একটু একটু করে খাচ্ছে। ইয়ারা নিচে নেমে এক নজর জিমির দিকে তাকায় তবে কিছু বলার সাহস হয়না রুমিনা বেগমের ভয়ে

জিমি চোখ দিয়ে ইশারা করে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলে তুই বাহিরে দাঁড়া আমি আসছি। ইয়ারা মাথা দুলায়। এবং মাথা নিচু করে সদর দরজা দিয়ে বের হয়ে এক পাশে দাঁড়িয়ে রয়

ইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে এক আঙুলে আঁকি ঝুকি করছে দু'মিনিট অতিবাহিত হতে দরজায় আওয়াজ পেয়ে জিমি এসেছে মনে করে হাসিমুখে দরজার দিকে তাকাতে নিমিষেই মুখ কালো হয়ে যায়

জিমি নয় বরং ইউজান যে কিনা দরজায় দাঁড়িয়ে ঘাড় কাত করে তাকিয়ে আছে। ইয়ারা ভয়ে নজর সরিয়ে নেয়। ইউজানের পেছনে জিমি এসে দাঁড়িয়ে তাড়াহুড়া করে বলে”
—সরো ভাইয়া আমাদের দেড়ি হয়ে যাচ্ছে..!!

জিমি বলার সাথে সাথে ইউজান সিনা টান করে সরে দাঁড়ায়। জিমি ইয়ারার দিকে এগিয়ে আসতে নিয়েও কিছু একটা ভেবে আবার ইউজানের দিকে ফিড়ে তাকায় যে কিনা এই মুহূর্তে গম্ভীর মুখ করে ফোনে কিছু একটা করছে

“জিমি তখন আস্তে করে বলে”
—ভাইয়া তুমি তো ওই পথ দিয়েই যাবে"তোমার গাড়ি করে আমাদের নিয়ে যাও না স্কুলে নামিয়ে দিও..!!

ইউজান জিমির দিকে ক্ষিন দৃষ্টি তাক করে পর পর নজর সরিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে কচকচে এক হাজার টাকার দুটো নোট হাতে ধরিয়ে দেয়”
—আমি আলতু ফালতু লোকেদের কে আমার গাড়ি করে নেইনা..!!

কথাটা ইয়ারা দিকে তাকিয়ে ক্ষিপ্ত কন্ঠে বলে এবং আর এক মিনিটও না দাঁড়িয়ে হনহন করে নিজের গাড়ি কাছে যায়। মিনিট খানেকের মধ্যে রকেটের গতিতে গাড়ি নিয়ে ছুটে

ইয়ারা খুব অপমানবোধ হয়। কালো করে রাখা মুখ আরও বেশি অন্ধকারে ছেয়ে যায়। এই লোক তার সাথেই কেন এমন করে.? এমনিতে তো কোন কথাই ভালো করে বলে না। আর যা বলে তা শুধু খুঁচা মেরে। এক নাম্বার শয়তান

“জিমি ইয়ারার হাত টেনে সামনের তিনটা সিঁড়ি অতিক্রম করতে করতে বলে”
—চল দেড়ি হয়ে যাচ্ছে"গেটের কাছ থেকে রিক্সা ডেকে উঠে পড়ব..!!

ইয়ারা কোন উওর দেয় না। জিমির সাথে সমান তালে এগিয়ে যায়, ভাগ্যক্রমে গেটের সামনে আসতে ওরা রিক্সা পেয়ে যায়। দুজনে সেটাতে উঠে বসে

“জিমি রিক্সা ওলাকে উদ্দেশ্য করে তাড়া দিয়ে বলে”
—মামা একটু তাড়াতাড়ি নিয়ে যান তো গার্লস স্কুলের সামনে..!!

রিক্সা ওয়ালা মামা কথা মত তাড়াতাড়ি নিয়ে যেতে থাকেন। হাতে থাকা কচকচে এক হাজার টাকার নোট দুটো জিমি ইয়ারার হাতে ধরিয়ে দেয়।

“যা দেখে ইয়ারা ভ্রু কুঁচকে আস্তে করে বলে”
—আমার হাতে কেন দিচ্ছিস.?

“জবাবে জিমি জানায়”
—টাকাটা তুই রেখে দে আমার প্রয়জন নেই..!!

“ইয়ারা আবারও একই ভঙ্গীতে বলে”
—টাকাটা তো তোকে দিয়েছে"আমি নিয়ে কি করব.?

“জিমি তখন নিজের ব্যাগ থেকে একটা এক হাজার টাকার নোট বের করে ইয়ারকে দেখিয়ে বলে”
—এই দেখ আমার কাছে আছে তাই আমার এখন বার্তি টাকার প্রয়জন নেই"আর এমনিতেও মা আমাকে প্রতিদিন টাকা দেয় সাথে ভাইয়াও দেয়"এত গুলো টাকা দিয়ে আমি কি করব.?তাই তুই রেখে দে কাজে লাগবে..!!

ইয়ারা আর কথা বাড়ায় না চুপ হয়ে যায়।

★

স্কুল শেষে দু'জন গেটের কাছে দাঁড়িয়ে রইল, গাড়ির আশায়। তবে অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরেও কোন গাড়ি কিংবা রিক্সা পেল না। গেটের বাহিরে কিছুটা দূরে তিন চার জনের মত ছেলে রাস্তার পারে বসে আছে। দেখে বুঝা যাচ্ছে লাফাঙ্গা পোলাপান।

এক কথায় বলতে গেলে বখাটে। প্রতিদিন গার্লস স্কুলের সামনে এসে মেয়েদের ডিস্টার্ব করাই হচ্ছে তাদের প্রদান কাজ। ছেলে গুলো তাদের দিকে কেমন করে তাকিয়ে আছে বিশেষ করে ইয়ারার দিকে কু দৃষ্টিতে তাকাচ্ছে বার বার।

ইয়ারা ভয়ে সেদিকে তাকাচ্ছে না। তাকালেই ইশারায় ভাজে ইঙ্গিত দিচ্ছে, জিমি ইয়ারার হাত শক্ত করে চেপে ধরে টেনে রাস্তার সাইড দিয়ে দ্রুত হাঁটতে শুরু করে। কিছুটা সামনে যেতে ইয়ারা ফুঁপিয়ে উঠে। সঙ্গে সঙ্গে জিমি দাঁড়িয়ে যায়

“এবং ইয়ারার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে”
—কি হয়েছে ইয়ারা"কাঁদছিস কেন..?

চলবে....

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা পুরোপুরি ভাবে নিষেধ}

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন