#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ৪
এবং ইয়ারার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে”
—কি হয়েছে ইয়ারা"কাঁদছিস কেন..?
ইয়ারা ফুঁপানো অবস্থায় নিজের হাতের দিকে ইশারা করে জিমি সেদিকে তাকাতে আঁতকে উঠে কারন ইয়ারার পুড়ে যাওয়া হাতটা ছিলে গিয়ে কি ভাজে অবস্থা হয়ে আছে
আবার হাতে সে এত জোরে চেপে ধরায় মেয়েটা সইতে না পেরে কেঁদে দিয়েছে। জিমি হাতটা ছেড়ে দিয়ে আলতো করে হাতটা ধরে ফু দিতে শুরু করে অতঃপর ফু দেয়া শেষ হতে সে কপাল কুঁচকে বলে”
—এটা কিভাবে হলো ইয়ারা..?
ততক্ষণে ইয়ারা কিছুটা শান্ত হয়ে এসেছে। জিমির জবাবে আস্তে করে উওর দেয়”
—কফি বানাতে গিয়ে হাতে গরম পানি পড়ে গিয়ে ছিল..!!
—গরম পানি পড়লে হাতে শুধু ফুসকা পড়ার কথা তাহলে যায়গাটা ছিলে এত ভাজে অবস্থা হলো কি করে.?
জিমি চোখ টেরা করে রুক্ষ কন্ঠে বলে কথটা। ইয়ারা এখন কি বলবে ভেবে পাচ্ছে না তাই কোনরকম কথা ঘুড়িয়ে বলে”
—এমনি হয়েছে"চল বাড়ি যাই আমার ভালো লাগছে না..!!
জিমি একবার পেছনের দিকে তাকায়, ছেলে গুলো দাঁড়িয়ে গেছে এদিকে আসার জন্য পা বাড়াতে নিলে সে ইয়ারাকে আর কিছু জিজ্ঞাসা না করে অপর হাত টেনে ধরে দ্রুত এখান থেকে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতে ওরা একটা ফাঁকা রিক্সা পেয়ে উঠে পড়ে
★
বাসার সামনে এসে রিক্সার ভারা মিটিয়ে দিয়ে গেট দিয়ে প্রবেশ করতে নিলে ইয়ার নজর পড়ে কিছুটা দূরে গাছের নিচে একটা বিড়াল ছানার উপর যেটা অসংখ্য বার ম্যাঁও ম্যাঁও করে ডাকছে। মনে হয় সেটার মায়ের জন্য কাঁদছে।
ইয়ারা ওপারে দৌড়ে যায় ছানাটার কাছে এবং সেটাকে নির্ভয়ে কোলে তুলে নেয়। ইয়ারা যে এই ছানাকে বাসায় নিয়ে যাবে সেটা বুঝতে বেশি সময় লাগে না জিমির
সে তখন কপালে এক হাত ঠেকায়। তার মা যুদি ভুল করে বিড়াল ছানাটাকে দেখে তাহলে বিড়ালে সাথে সাথে ইয়ারার অবস্থাও খারাপ করে দিবেন
ইয়ারা খুশি মনে ছানাটাকে নিয়ে জিমির কাছে ফিড়ে আসে এবং খুশিতে আত্মহারা হয়ে চক বক করতে থাকা চোখ নিয়ে কিছু বলার আগে জিমি হাত উঁচিয়ে থামিয়ে বলে”
—থাক আর বলতে হবে না"আমি জানি কি বলবি"তুই যে এটা বাসায় নিয়ে যাবি মা দেখলে বিড়ালের সাথে তোকেও বাসা থেকে বের করে দিবে"তার থেকে ভালো বিড়ালটা যেখানে ছিল সেখানে রেখে আয়..!!
ইয়ারা ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো কন্ঠে বলে”
—ছানাটা কাঁদছে দেখতে পাচ্ছিস না ওর খুব খিদে পেয়েছে মনে হয়"আমি এটাকে বাসায় বেডের নিচে লুকিয়ে রাখব জেঠিমা দেখতে পাবে না..!!
জেমি ভেতরে যেতে যেতে শুধায়”
—তোর যা ভালো মনে হয় তাই কর"মা যুদি দেখতে পেয়ে কিছু বলে তখন আমার কানের নিচে বসে ভ্যা ভ্যা করে কাঁদতে আসিস না...!!
ইয়ারা হিজাবের নিচে ছানাটা লুকিয়ে জিমির পেছন পেছন বাসায় প্রবেশ করে। প্রথমে লিভিংয়ে ভালো করে নজর ভুলিয়ে নেয় কেউ আছে কিনা। কেউ নেই দেখে খুশিতে দৌড় দেয় উপরে।
নিজের রুমের সামনে এসে থেমে হাঁপাতে শুরু করে, এবং ছানাটা হিজাবের নিচ থেকে বের করে খুশি মনে রুমে প্রবেশ করে। একটা বড় বক্সের ভেতর বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে আস্তে করে বলে
—তোমার খিদে পেয়েছে নিশ্চয়.?
বিড়ালটা কি বুঝেছে কে জানে ইয়ারা বলার সাথে সাথে ম্যাঁও বলে উঠে। ইয়ারা তখন ছানাটাকে বেডের নিচে লুকিয়ে রেখে দেয় এবং সোজা রুম থেকে বের হয়ে নিচে চলে আসে
পা টিপে টিপে চুপি চুপি কিচেনে প্রবেশ করে। ওয়ার্ক সারফেসের উপর থেকে খুঁজে খুঁজে গুঁড়া দুধের বক্স বের করে ছোট বাটিতে কয়েক চামচ গুঁড়া দুধ নিয়ে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেয়
অতঃপর আগের মত করে বাটিটা হাতে নিয়ে কিচেন থেকে বের হয়। মনে অনেক ভয়ও কাজ করছে তার জেঠিমা দেখলে সর্বনাশ হয়ে যাবে।
ইয়ারা সিঁড়ি দিয়ে উপরে উঠে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসে, যাক বাবা কেউ দেখেনি বড় করে কয়েকটা শ্বাস ফেলে বেডের কাছে এসে হাঁটু ভেঙ্গে বসে বাটিটা বক্সের এক কোনে রেখে বিড়ালের মাথায় হাত ভুলিয়ে আদুরে কন্ঠে বলে
—খাও..!!
বিড়ালটা জিভ বের করে দুধে মুখ ডুবিয়ে দেয়, ছানাটা যে কতটা ক্ষুদার্ত ছিল খাওয়া দেখে বুঝা যাচ্ছে। ইয়ারা হাসলো। কি শান্তি লাগছে এটাকে খেতে দেখে ইসস কত কিউট একটা বিড়ালের বাচ্চা। রাস্তায় কিভাবে কাঁদছিল।
তার তখন খুব মায়া হচ্ছিল সেটার জন্য তাই তো বকা খাওয়ার ভয় না পেয়ে বাসায় নিয়ে এসেছে, জেঠিমা দেখলে কি অবস্থা করবে সম্পুর্ন অজানা তবে যতটুকু সম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করবে রুমিনা বেগমের যা রাগ, তার গায়ে হাত তুলতেও বেশি সময় লাগবে না ওনাড়
বাসা থেকে বেরও করে দিতে পারেন। ইয়ারা সেটার ভয় পা না। ভাবা বাদ দিয়ে বিড়ালের দিকে তাকিয়ে রয় পর্শম গুলো একদম ধবধবে সাদা সে আঙুলের ফাঁকে ফাঁকে নিয়ে খেলা করে আবরাও বিড়ালের মাথায় হাত ভুলিয়ে দেয়”
—পুশি..!!
এটা বলে হাসলো। অতঃপর আবারও বললো”
—আজ থেকে তোমার নাম হলো পুশি"আমি তোমাকে পুশি বলেই ডাকব..!!
বিড়ালটা লেজ নাড়িয়ে ইয়ারার হাতে জিভ দিয়ে আলতো করে চেটে দেয় ইয়ারা বাচ্চাদের মত তাকিয়ে থেকে থেকে শুধু হাসে
★
বিকট চিৎকারে ঘুম থেকে লাফ মেরে উঠে বসে ইয়ারা। প্রথমে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে নেয়। দুপুরে বিড়ালটাকে খাইয়ে সে ফ্রেস হয়ে শুয়েছে যেহেতু সে প্রচুর ক্লান্ত ছিল।
তাই বালিসে মাথা হেলিয়ে দেয়াতে ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। এরই মাঝে কানে বেসে আসে পাশের রুম থেকে ইউজানের হুংকার।
ইয়ারা ভয়ে শুকনো ডোগ গিলে। ইউজনের হিংস্র কন্ঠস্বর শুনে মোটেও ব্যাপারটা স্বাভাবিক লাগছে না, বেড থেকে এক লাফে নেমে বেডের নিচে বক্সের দিকে তাকাতে বিষম খেল, কাশতে কাশতে মাথায় থাপ্পড় দিতে শুরু করে।
বিড়ালের বাচ্চাটা নেই। ছানাটা আবার ইউজানের রুমে চলে যায়নি তো সেটা ভেবে কান্না পাচ্ছে কোনরকম নিজেকে সামলে ওড়না গলায় পেঁচিয়ে রুম থেকে বের হয়। চুল গুলো এলোমেলো হয়ে পাগলের মত হয়ে আছে।
ঘুম থেকে উঠার ফলে ডাগর ডাগর আঁখি ফুসকো ফুসকো হয়ে আছে। সে এলোমেলো পায়ে ইউজানের দরজার সামনে এসে দাঁড়াতে দেখে ইউজান ছানাটার ঘাড়ের চামড়ায় দু'আঙুলে চেপে ধরে দাঁত কটমটিয়ে র*ক্ত চুক্ষু করে সেটার দিকে তাকিয়ে আছে।
ইয়ারা কপালে এক হাত ঠেকায়। হায় আল্লাহ যা ভেবেছে তাই হয়েছে এখন কি করে রক্ষা করবে এই রাক্ষসের হাত থেকে বিড়ালটা কে..?পর পর কপাল থেকে হাত সরিয়ে ভুলাভালা দৃষ্টি তাক করে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে গিয়ে ইউজানের সামনে দাঁড়ায়
ইউজান গরম দৃষ্টিতে তাকায় ইয়ারার দিকে তার এই ভুলাভালা দৃষ্টি জানান দিচ্ছে বিড়াল টা সে নিয়ে এসেছে।
—বিড়ালের সাথে তোকেও দুনিয়া থেকে আউট করে দেব" স্টুপিড..!!
দাঁত পিষে ইয়ারাকে কথটা বলে বিড়ালটা নিয়ে রুমের বাহিরে যেতে নিলে ইয়ারা সাহসীকতার প্রমান দিয়ে তৎক্ষনাৎ ইউজানের হাত টেনে ধরে ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কন্ঠে বলে”
—ভাইয়া বিড়ালটার কেউ নেই"থাক না আমার কাছে"পুশিকে বাহিরে ফেলবেন না কারন আমি পুশি কে অনেক বেশি ভালোবাসি..!!
ইউজানের হালকা গরম মস্তিষ্কে যেন এবার ধাও ধাও করে আগুন জ্বলে উঠে। জোর করে ইয়ারার হাত ছাড়িয়ে আবারও দরজার দিকে পা বাড়াতে নিলে ইয়ারা দরজায় দু'হাত মেলে দাঁড়িয়ে হালকা চেঁচিয়ে বলে
—আমার পুশিকে নিয়ে যেতে দেব না..!!
ইউজানের দাঁত পিষাকর উওর”
—সামনে থেকে সর..!!
ইয়ারা সেটাকে পাওা না দিয়ে আচমকা টান মেরে বিড়ালটা কে নিয়ে নেয় ইউজানের থেকে অতঃপর নিচে ছেড়ে দিয়ে দ্রুত বলে
—যাও যাও পুশি বক্সে গিয়ে লুকিয়ে পড়ো..!!
বিড়ালটা যেন এতক্ষণে দেহে প্রান ফিড়ে পেয়েছে ছাড়া পেতে কেমন প্রানপন নিয়ে দৌড় দিলো। ইয়ারা সেদিকে তাকিয়ে থেকে খুশি মনে উঠে দাঁড়াতে আচমকা কোমড়ে তীব্র গতিতে টান খেয়ে সোজা বেডের উপরে ছিটকে পড়ে
ইসস কোমড়টা বোধহয় ভেঙ্গেই গিয়েছে। কোমড়ের দু'পাশে চেপে ধরে মৃদু আর্থনাত করে উঠে সে ততক্ষণে বেডে ফেলে দেয়া ব্যক্তি কাছে এসে একদম উপরে উঠে ঝুঁকে আসে অতঃপর ঘাড় কাত করে বাঁকা হেসে বলে”
—শ্যাল আই পানিশ ইউ.?
ইয়ারা ভয়ে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না বলে। ফাঁকা ডোগ গিলে বুক কেমন ধুকপুক ধুকপুক করছে তার, এই মুহূর্তে ইউজানের মুখ দেখে বুঝা যাচ্ছে না রেগে আছে নাকি শান্ত।
তবে ঠোঁটের দিকে ধীরে ধীরে এগোতে দেখে ইয়ারা ঠোঁট চেপে ভেতরে পুড়ে নেয়। ইউজান এবার রেগে আগুন। এগোনো থামিয়ে স্থির হয়ে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে।
ইয়ারা ভয়ে গোল গোল চোখ করে বার বার চোখের পলক ফেলছে, তার শরীর মৃদু কাঁপছে।
উপর থেকে পুরুষালী বলিষ্ঠ দেহ সরিয়ে দেওয়ার জন্য ছটপট করছে। যুদিও কেউ দেখে ফেলে তাহলে সবাই তাকে ক*লঙ্কিনী করবে।
এটা ভাবতে যেন ছোট শরীর ভুমিকম্পের মত কেঁপে উঠে, চোখে পানি এসে ভীর করে, মুহূর্তে ফুঁপিয়ে উঠে। নাক টানতে টানতে ঠোঁট পুনরায় বের করে বলে
—আমার উপর থেকে সরুন ইউজান ভাই"কেউ দেখে ফেললে আমাকে খারাপ বলবে..!!
চলবে....
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা পুরোপুরি ভাবে নিষেধ}