ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 11

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১১

ভালো করে বুঝতে পাড়ছে কেন বেলকনিতে পাঠানোর কথা বলেছে ওই খাটাশ লোকটা!কান্না পাচ্ছে খুব!দূর আফসোস হচ্ছে কেন যে দ্বিতীয় অপশন নিতে গেল?এখন তার খালি মাথায় ঢুকছে মাথা ব্যথা করলে কাপালে মালিশ এবং চুল টেনে দিলেই ঠিক হয়ে যায়!মশার সুচের মত গাঁই খেয়ে মেজাজ বিগড়ে যায় তার!নিমিষেই মুখের ভাব ভঙ্গী পাল্টে কাঁদো কাঁদো কন্ঠে বির বির করে
—দূর ছাতার মাথা ব্যঙ"মশা তো আমাকে গিলে ফেলছে! এখন কি করব.?

এখন বাহিরে শীতল হাওয়ার আবেশ ছড়িয়ে আছে! জোছনার স্নিগ্ধ আলো বেলকনির ছুঁয়ে ছড়িয়ে পড়েছে চারপাশে!সব কিছু রূপালি আভায় ধোয়া!
বাড়ির সামনের আঙিনায় সারি সারি করে সাজানো নানা রঙের ফুলের গাছ!গোলাপ!জুঁই!বেলি!সব মিলিয়ে ছোটখাটো এক নার্সারি বললেই চলে!যত্নে গড়া সেবাগান থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণ রাতটাকে আরও মোহময় করে তুলেছে!!
চৌধুরী ভিলা খুব বড় না হলেও তার গড়নে আছে আলাদা সৌন্দর্য!ডুপ্লেক্স হওয়ায় বাহির থেকে একটা আভিজাত্যের ছাপ পড়ে!বেলকনি জানালা সাথে আলো আঁধারির খেলায় বাড়িটা আকর্ষণীয় আবেশ তৈরি করেছে!গেটের এক পাশে রাখা ইউজানের মার্সিডিজ!সেটায় করে অফিস কিংবা এখানে সেখানে যাতায়ত করে!!

গেটে মুশাররফ চাচা চেয়ারে বসে আছেন!ওনি রাতে পাহাড়া দেন!দিনে ওনার ছেলে আক্কাস পাহাড়া দেয়!একদম রাস্তার মুখোমুখি চৌধুরী ভিলা!আশেপাশে অনেক পাড়া প্রতিবেশী আছে!!
এই মুহূর্তে রাস্তায় বেশ কয়েকটি কুকুর ঘেউঘেউ করে ডাকছে!ইয়ারা রেলিঙ চেপে খানিকটা বাহিরে ঝুঁকে তাকাতে দূরে অন্ধকারে দুলতে থাকা গাছের ডালপালা আর পাতার ছায়া চোখে পড়ল!অস্পষ্ট সেই নড়াচড়াকে মুহূর্তেই ভুত ভেবে চোখ বন্ধ করে তীব্র চিৎকার করে উঠল!!
তার সেই চিৎকারে জিমি দেরি না করে তৎক্ষনাৎ বেড থেকে লাফিয়ে নামতে নিলে ঠিক সে সময় ইউজান পা বাড়িয়ে তার জামা চেপে ধরে!জিমি মাঝপথেই আটকে যায়!না নিচে নামতে পাড়ছে!আর না উপরে ফিড়তে পাড়ছে!!

ঘাড় ঘুড়িয়ে বিরক্ত মুখে ইউজানের দিকে তাকিয়ে সে তাড়াহুড়ো করে বলে
—ভাইয়া ইয়ারা অন্ধকারে একটু বেশি ভয় পায়"দেখো না কেমন করে চিৎকার করছে? এবারের মত মাফ করে দেও না.?
ইউজান চোখ তুলে জিমির দিকে তাকাল!তার দৃষ্টিতে একগুঁয়ে কঠোরতা!কয়েক সেকেন্ড চোখ রাঙিয়ে তাকিয়ে থেকে আবারও দৃষ্টি নামিয়ে নিল ফোনের স্ক্রিনে!কোন হেলদোল ছাড়াই রুক্ষ কণ্ঠে বলল
—চিৎকার করে গলা ফাটিয়ে ফেলুক! ভয় পেয়ে মরে যাক! তাতে আমার কি.?জোর করে পাঠাইনি নিজের ইচ্ছায় গিয়েছে"মাথা ব্যথা না কমানো পর্যন্ত ওর নিস্তার নেই.!
জিমি দাঁত চেপে নেয় এহাম কথায়!তার মায়ের মতই হয়েছে তার বড় ভাইটা!একটুও মায়া নেই!কোনরকম হাত গুলো বেডে চেপে নিজেকে সামলে হাসার চেষ্টা করে কিউট ফেইস বানিয়ে ফের বলল
—শুনোনা ভাইয়া?তুমি না আমার গুড ভাইয়া? প্লিজ
আজকে ছেড়ে দেও! এর পড়ে ইয়ারা কোন ভুল করলে না হয় শাস্তি দিও.!
ইউজান ফোন থেকে ভুলেও নজর সরাল না!দৃষ্টি স্থির রেখেই কাঠ কাঠ কন্ঠে জবাবে বলল
—তোর মুখ থেকে যুদি আর একটা ওয়ার্ড বের হয়!ইয়ারাকে বেলকনিতে রেখেছি"তোকে বাগানে রাখব"মাইন্ড ইট.!

এদিকে এখনো কানে ভেসে আসছে ইয়ারার ভূত ভূত বলে আতঙ্কিত চিৎকার!জিমির ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে!ভীষণ মায়া হচ্ছে তার!বেলকনিতে ইয়ারা এক পাশে উল্টে নিচে বসে চোখে হাত চেপে চিৎকার করছে!চোখের পানি আর নাকের পানি মিলেমিশে একাকার!!
বাগানের গাছপালা আর ভেজা মাটির জন্য মশার উপদ্রব বেশি!মুখ হাত পা গলায় লালচে দাগ পড়ে গেছে কামড়ানোর ফলে!রাত এমনিতেই নিস্তব্ধ ইয়ারার আতঙ্কভরা চিৎকার অনায়াসেই বাড়ির প্রতিটি মানুষের কানে পৌঁছে যাচ্ছে!তারপরেও কারও সাহস হচ্ছে না জিমির রুমে আসার!আসলেই তাদের ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে ইউজান!তার রাগ কেমন হতে পারে সেটা এই বাড়ির সকলেরই জানা!!

ইয়ারার চিৎকারে গেটের দিক থেকে দৌড়ে আসতে দেখা গেল মুশাররফ চাচাকে!হাঁপ ধরা শ্বাসের সাথে তাড়াহুড়ো করে বাড়ির সামনে এসে নিচেই দাঁড়িয়ে পড়লেন!কপালে ভাঁজ ফেলে গভীর দুশ্চিন্তায় দু’তলার বেলকনির দিকে মাথা উঁচু করে তাকিয়ে হেনস্তা কন্ঠে জোরে হাক ছাড়লেন
—রুমিনা আপা"ভাইজান! ইয়ারা ক্যান চিৎকার চেঁচামেচি করতাছে? কেউ কি হুনতাছেন না.?

মুশাররফ চাচার ডাকে রুমিনা বেগম তড়িঘড়ি করে নিজের রুমের বেলকনিতে এসে দাঁড়ালেন!মুখে স্পষ্ট বিরক্তির ছাপ!ভ্রু কুঁচকে নিচের দিকে ঝুঁকে তাকালেন!খানিকটা কঠিন রাগ মিশ্রিত কণ্ঠে শুধালেন
—আপনি নিজের ডিউটিতে মনযোগ দিন"ইয়ারার কথা ভাবতে হবে না.!
মুশাররফ চাচা চুপসে গেলেন!এমন ব্যবহার তিনি মোটেও আশা করেননি!এই মহিলাটা এত খিটখিটে মেজাজের কেন.?তারপরেও মুশাররফ চাচা একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইলেন!হাতের লাঠিটা কাঁধের নিচে ঠেকিয়ে জোর করে হাসি টেনে বলতে গেলেন
—কিন্তু আপা আমগো ইয়ারা...
বাকিটা আর বলা হলো না!রুমিনা বেগম আচমকাই আঙুল তুলে গেটের দিকে ইশারা করে তীক্ষ্ণ চোখে ধমকালেন
—নিজের চরকায় তেল দিন"যান বলছি এখান থেকে.!

কথার কঠোরতায় মুশাররফ চাচা আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকার সাহস পেলেন না!ওনার মুখে জোর করে টেনে রাখা হাসিটা ফানুশের মত মিলিয়ে গেল!তিনি নিঃশব্দে পা ঘুরিয়ে গেটের দিকে অগ্রসর হলেন!রাশেদা বেগম রুমিনার কড়া গলা ঠিকই শুনেছে নিজের রুম থেকে!শুধু তিনি নন সকলেই শুনবে এত চেঁচিয়ে বললে!ওনাড় বুকটা কেমন হু হু করে উঠছে!!
তিনি তো মা সন্তানের এমন চিৎকার শুনে কিভাবে শান্ত থাকবেন.?অনেকক্ষণ ধরেই অস্থির মনে রুমের ভেতর পায়চারি করছেন!শেষমেশ নিজেকে আর সামলাতে পারলেন না!দরজা খুলে বাহিরে বেরিয়ে এলেন!মনে মনে ঠিক করলেন যা বলার বলুক এক কানে শুনবেন অপর কানে না হয় বের করে ফেলবেন
তারপরেও দেখে আসবেন ইয়ারা কেন এমন করে চিৎকার করছে!!

ধীরে ধীরে করিডোর দিয়ে এগিয়ে এসে যখন জিমির রুমের কাছে পৌঁছালেন তখন ইয়ারা চিৎকার থেমে গেল!তিনি থমকে দাঁড়ালেন!বুকের ভেতর ধুকপুকানি কমে আসে!কিছুটা হলেও স্বস্তি পেলেন!ভাবেন হয়তো ইয়ারার ভয় কেটে গিয়েছে!!
তাই কান্নাকাটি বন্ধ হয়ে করে দিয়েছে!আর কিছু না ভেবেই তিনি রুমের ভেতরে দরজা ঠেলে আর গেলেন না!সেখান থেকেই নিজের রুমে ফিড়ে আসেন!এদিকে জিমি চোখ বড় বড় করে একেবারে হা হয়ে বসে আছে!মাথায় একটা প্রশ্ন ঘুরছে হঠাৎ করে ইয়ারা এত চুপ হয়ে গেল কেন?ভয়ে আবার অজ্ঞান হয়ে যায়নি তো.?

সে তাড়াতাড়ি ইউজানের পায়ের নিচে আটকে থাকা জামাটা টেনে ছাড়াতে চেষ্টা করল!কিন্তু কোন ভাবে পাড়ল না!ইউজান একদমই নির্বিকার!দিব্যি ফোন নিয়ে ব্যস্ত!আশেপাশে কি ঘটছে না ঘটছে সে শুনেও শুনছে না!অনেকক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে জিমি শেষেমেশ চুপ করে বসে রইল!!
তার নিজেরই কেমন কান্না পাচ্ছে!রাগে কষ্টে ইচ্ছে করছে লাফিয়ে গিয়ে চুল টেনে মাথা ঠিক করে দিতে!ভাইকে দেখলেই বোঝা যাচ্ছে কোন মাথা ব্যথা নেই!বরং নাটক!!
ইয়ারা অতিরিক্ত ভয় আর আতঙ্কে সত্যি সত্যিই জ্ঞান হাড়িয়ে ফ্লোরে পড়ে আছে!চারপাশে মশার উপদ্রবে তার শরীরের অবস্থা আরও খারাপ করে দিয়েছে!মুখ হাত গলার হালাত নাজেহাল করে ফেলেছে!যায়গায় যায়গায় ফুলেও উঠেছে!!

———————

জানলার ফাঁক দিয়ে হালকা সূর্যের রশ্মি এসে বেডের উপর পড়েছে!বাহির থেকে ভেসে আসছে পাখিদের মিষ্টি কিচিরমিচির!পর্দা গুলো অবাধ্য ভাবে উড়িয়ে
সকালের ঠাণ্ডা বাতাস হু হু করে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে সাথে রুমটাকে স্নিগ্ধ আবেশে ভরিয়ে তুলেছে!!
জিমি আড়মোড়া দিয়ে গড়াতে গড়াতে চোখ মুখ কুঁচকে ধীরে চোখ খুলল!তড়িৎ সে চমকে উঠে বসে চারপাশে তাকাল!সকাল হয়ে গেছে.?বেডের পাশে তাকাতে ইয়ারাকে দেখতে পেল!পেছন ফিড়ে শুয়ে আছে!নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন!জিমি একটু ঝুঁকে উঁকি মেরে ইয়ারার মুখের দিকে তাকাল!তৎক্ষনাৎ মুখের বেহাল দশা দেখে নিজের জিভে নিজেই কামড় বসাযল!কপালে এক হাত ঠেকিয়ে গভীর শ্বাস টেনে নিল!ইসরে মশা তো একদম লাল বানিয়ে দিয়েছে!!

তারপরই ভ্রু কুঁচকে ভাবল!!❝ইয়ারা এখানে এলো কিভাবে.?সে নিজেই তো বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে সেটাও খেয়াল নেই!সে আস্তে করে ইয়ারাকে ঠেলে ডাক দিল
—এই ইয়ারা? উঠ সকাল হয়ে গেছে.!

কয়েকবার ডাকার পর ইয়ারা হালকা নড়ল!চোখ মুখ ডলতে ডলতে সোজা হয়ে শুয়ে কিছুক্ষণ সিলিঙয়ে দিকে তাকিয়ে ঘুমের ঘোর কাটাল!অতঃপর অলস ভঙ্গীতে জিমির দিকে দৃষ্টি ফেড়াল!জিমি এবার তার মুখটা ভালো করে দেখতে পেয়ে মনে মনে তার আফসোসে ভরে উঠে!!
এত গুলো মশার কামড়ের দাগ যে অরিজিনাল চেহারারই চেনা যাচ্ছে না!ইয়ারার ঘুমের রেশ পুরোপুরি কাটতে চোখের সামনে গত রাতের ঘটনা ভেসে উঠল!মুহূর্তেই সে লাফ দিয়ে উঠে বসে সোজা জিমির দিকে তাকিয়ে বিস্ময় সাথে ভয় মেশানো কণ্ঠে বলে উঠল
—কাল রাতে কি রুমে তুই নিয়ে এসেছিস আমায়.?
জিমি চোখ মুখ কুঁচকে উওর দেয়
—না.!
—তাহলে কে নিয়ে এসেছে.?
ইয়ারা চিন্তিত হয়ে বলতে জিমি তার কাঁধে হাত রেখে শান্তনা দিয়ে বলে
—একজন নিয়ে আসলেই হয়েছে এত ভাবতে হবে না"চল ফ্রেশ হয়ে নে স্কুলে যেতে হবে.!

ইয়ারা মন খারাপ করে বেড থেকে নামে!এবং আস্তে আস্তে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে!চোখ তুলে মিররে নিজকে দেখে ভুত দেখার মত চমকায়!দু'হাত চলে যায় মুখের উপর!কি সাংঘাতিক হাল হয়ে আছে তার ফেইসের!!
হিটলারটা কাল রাতে দু'থাপ্পড় মেরে পাঁচ আঙুলের ছাপ বসিয়ে দিয়েছে তাতে শান্তি লাগনি চিৎকার কড়ায় পুনরায় শাস্তি হিসাবে বেলকনির লাইট অফ করে দিয়ে হাত বেঁধে সেখানে দাঁড় করিয়ে রেখেছে!এত এত মশার কামড় খেয়ে পুরো মুখের মানচিত্রই এখন পাল্টে গিয়েছে!খুব রাগ হলো!সে মিররে আস্তে করে কিল বসিয়ে বির বির করে উঠল
—আস্ত একখানা হিটলার"হুহ পঁচা লোক কোথাকার.!
জিমি ওয়াশরুমে যেতে যেতে ইয়ারা ভালোর জন্য শাসায়
—যা রাগ ঝাড়ার আছে সেটা অন্য যায়গায় গিয়ে ঝাড়"মিরর ভেঙে ফেলিস না তুই"পড়ে আম্মু তোকে তার থেকেও বড় শাস্তি দিবে.!

মুখ কালো করে হাত নামিয়ে ফেলে!একেতো জেঠি তাকে দু'চোখে দেখতে পাড়েনা!উঠতে বসতে খালি তিক্ত কথা শুনায়!মাঝে মাঝে কোন ভুল হলে তো গায়েও হাত তুলেন!তারউপর হিটলার ভাইটা কথায় কথায় থাপ্পড় মারে!ভালো করে তো কোন দিন একটু কথা বলেনি!আর যেটুকু বলে সেটুকু শুধু অপমান আর তার টাকা লোকসান নিয়ে!!
তারা নাকি শুধু শুধু খরচ বাড়িয়ে হিটলারটার টাকা নষ্ট করছে!এসব ভেবে মনে তীব্র অভিমান নিয়ে রুম থেকে বের হয়!নিজের রুমে আসে লাল রঙের একটি ফ্রক নিয়ে ফ্রেশ হতে চলে যায়!মিনিট বিশে ফিড়েও আসে!ভেজা চুল দু'হাতে ঝেড়ে নিবির হয়ে বেডে বসতে তার বিড়াল ছানাটার কথা মনে পড়ে!!

সেটা তো কাল রাত থেকে খুব ক্ষুধার্ত!খাবার খাওয়ার জন্য তার কাছে অনাহার প্রকাশ করে ছিল!কিন্তু ছানাটা কোথায়.?সে তৎক্ষনাৎ এক লাফে বেড থেকে নেমে দাঁড়ায়!কোন কিছু না ভেবে ফ্লোরে বসে বেডের নিচে মাথা ঝুঁকিয়ে দেয়!বক্সটা টেনে বের করে দেখে বিড়ালটা আছে কিনা!কিন্তু দুর্ভাগ্য বশত বিড়ালটা সেখানে ছিল না!!
ইয়ারা বুক কেমন ধড়ফড় করে উঠল!কোথায় চলে গেল বিড়ালটা.?সোজা উঠে দাঁড়াল!এবং উতলা হয়ে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে!সে করিডোরে নানা টবের পেছনে খুঁজল!ভয়ে ঘাপটি মেরে বসেও থাকতে পারে!তবে ইয়ারা এখানে খুঁজে পেল না!!
লিভিংয়ে কেউনা কেউ থাকে তাই বিড়ালটা সেখানে থাকবে না সেটা সে খুব ভলো করেই জানে!যেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল সেখানে চলে যায়নি তো আবার.?

মনে হানা দিতে ইয়ারা এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে ছুটল!সিঁড়ি দিয়ে খুব দ্রুত দৌড়ে নামার ফলে সে লিভিংয়ে খেয়াল করেনি তেমন!নিচে নেমে আরও জোরে দৌড়ে লাগল সদর দরজার দিকে!তাড়াহুড়োয় তার এলোমেলো ভেজা চুল গুলো পেছনে উড়ে যাচ্ছিল!সেই চুলের ডগা থেকে ঝরে পড়া পানির ফোঁটা গুলো ছিটকে সোফায় ল্যাপটপে মুখ গুঁজে বসে থাকা ইউজানের মুখে লাগল!টুপটাপ করে সারা মুখে ছড়িয়ে পড়ল ঠাণ্ডা ভেজা স্পর্শ!!
হঠাৎ এমন অপ্রস্তুত শীতল আঘাতে সে থমকে বসল!চুলের পানির ঘ্রাণে আকস্মিক শরীরের সকল পর্শম দাঁড়িয়ে গেল তার!মিষ্টি ছুঁয়ায় শিহরণে সে ভারী শ্বাস ফেলল!পর মুহূর্তে চোখ মুখ কুঁচকে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে হাত তুলে ফোঁটা গুলো আলতো মুছতে মুছতে বিস্মিত দৃষ্টিতে ঘাড় বাকিয়ে তাকাল পেছনে ছুটে যাওয়া ইয়ারার দিকে!!

অপর সোফায় বসে ছিলেন রুমিনা বেগম!তিনি ইয়ারার দিকে ক্রোধিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন!ইয়ারা পূর্ব পচ্চিম আর না উওর দক্ষিণে তাকাল!দরজা দিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি মহিলার সাথে ধাক্কা খেল!তারপরও সে খেয়াল না করে বের হতে নিলে সে মহিলা রেগে তাকে দু'হাতে ধাক্কা মারল!অতিরিক্ত প্রেশারে তাল সামলাতে না পেরে ছিটকে ইয়ারা দরজার পাল্লার সাথে খিঁচ খেয়ে নিচে পড়ে যার!ফলে তার বা হাতটা ছেঁছরানির সাথে তীব্র ঘেঁষে নিচ পর্যন্ত পড়ায় পুরো হাতের চামড়াটা ছিলে যায়!হাত চেপে ইয়ারা মৃদু আর্তনাদ করে উঠে!!

চোখে হালকা অশ্রু নিয়ে মাথা তুলে তাকাতে জরিনা কাকী ফুঁসে উঠলেন
—একে তো পাগল"তারউপর আবার সাতসকালে পুরোপুরি পাগলের মত ছুটছে যেন দরজা দিয়ে মানুষ নয় গরু ঢুকে! মানা যেত যুদি গরু ঢুকতো তাকালে তাকাতি না তাকালে নেই.!

—এগজ্যাক্টলি জরিনা কাকী"ইয়ারা মানুষ নয় গরু মনে করেই ছুটছিল সে জন্যই তাকায়নি"আপনার বুঝতে ছোট্ট একটা ভুল হয়েছে.!

ইউজানের ঠাণ্ডা মেজাজে বলা কথায় জরিনা কাকী চুপসে গেলেন!গরু বানিয়ে দিল নাকি ওনাকে?পর মুহূর্তে গায়ে না মেখে তিনি সে সব ঝেড়ে ভেতরে প্রবেশ করেন!যাওয়ার সময় ইয়ারার অপর হাত ফ্লোরে পড়ে থাকায় তিনি সজোরে পাড়া মেরে হাতের উপর দিয়ে যান!!
ইয়ারা আবারও মৃদু স্বরে আর্তনাদ করে উঠে!চোখে ঝমে থাকা পানিটা টুপটাপ করে ফোঁটা হয়ে পড়ে!তবে ব্যথাকে তুচ্ছ করে সে দ্রুত উঠে দাঁড়ায়!আহত হাতে ফর্গ ঝেড়ে বিড়ালের খুঁজে আবারও দৌড়ে বের হয়ে যায় দরজা দিয়ে!!

মুশাররফ চাচার ছেলে আক্কাস বসে ছিল গেটে!ইয়ারাকে এভাবে দৌড়ে আসতে দেখে ভ্রু কুঁচকে নিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে যায়!ইয়ারা গেটের ভারী পাল্লা নিজেই টেনে তুলতে শুরু করে!সাথে আক্কাসও তুলে দিতে দিতে বলে
—এমনে দৌড়াইয়া কই যাইতাছো ইয়ারা.?
ইয়ারা দৌড়ানোর ঝাঁজে হাঁপাতে হাঁপাতে জানায়
—আমার বিড়াল ছানাটাকে খুঁজতে আক্কাস ভাই.!
ততক্ষণে গেট খুলা শেষ!ইয়ারা বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ওপারে গাছের নিতে যেতে থাকে!আক্কাস জোর কন্ঠে চেঁচায়
—আরে রাস্তা দিয়া হেনে কই যাইতোছো! ফিড়া আইয়ো কইছি.!
ইয়ারা থামছে না দেখে পর পর
—আস্তে ! চাইয়া যাও ইয়ারা! গাড়ি আইয়া পড়ব তো.!

আক্কাসের কথার আওয়াজ চৌধুরী ভিলার ভেতরেও পৌঁছেছে!ইয়ারা এলোমেলো হয়ে ছুটায় আক্কাসের কথা তেমন শুনেনি!ভাগ্য গুনে গাড়ি তাকে ছুঁতে পাড়েনি!সে দৌড়ে রাস্তা পেড়িয়ে গাছের নিচে গিয়ে থামে!রাস্তা ঘাটের লোকজন ইয়ারার দিকে বিরক্ত চোখে তাকিয়ে ভাবছে❝পাগল নাকি?কেউ কি যানবাহনের সম্মুখে এভাবে ছুটে?
আক্কাস ইয়ারর দিকে কঠিন নজরে তাকিয়ে আছে!ভয় হলো মেয়েটা যা বাচ্চামি করে যুদি গাড়ির সাথে ধাক্কা খায় তখন কি হবে?অপর পাশে ইয়ারা গাছের নিচের চারপাশ ঘুড়ে ঘুড়ে দেখল!তাকে হতাশ করে দিয়ে বিড়ালটা সেখানেও ছিল না!ইয়ারা মনে খুব ব্যথা হলো!!

ঘুড়ে ফিড়ে সেখানের সব যায়গায় খুঁজল!পরবর্তীতে শূন্য হাতে ব্যর্থ হয়ে মলিন মুখে ফিড়ে আসার জন্য পা উদয় করতে তার হুস ফিড়ে!এতক্ষন বিড়ালের চেতনায় সে দিন দুনিয়া প্রায় ভুলেই বসে ছিল!দৌড়ে ছুটার ফলে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে নিচ্ছে!সারা মুখ ঘাম বেড়িয়ে চিক চিক করছে!পিঠের অংশের লাল ফর্গ তেমে ভিজে উঠেছে!!
সূর্য ইতিমধ্যে তার তেজ দেখানো শুরু করে দিয়েছে!ইয়ারা ভীতু নজর ঘুড়িয়ে ডানে বামে তাকায়!রাস্তায় আজ অন্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ি চলাচল করছে!তারপরও এক পা সামনে বাড়াতে দ্রুত গতিতে ছুটে আসা গাড়ি তাকে ঘেঁষে যেতে নিলে তৎক্ষনাৎ আঁতকে দু'পা পিছিয়ে আসল!!

এবং বুকে হাত চেপে ওপারে আক্কাসের দিকে অসহায় চোখে তাকাযল!এখন যাবে কি করে?সে তো রাস্তা পেরোতে ভীষণ ভয় পায়!যত বার রাস্তা ঘাটে চলাচল করছে ততবার জিমি তার সঙ্গ দিয়েছে!প্রতিটা সময় তার হাত শক্ত করে ধরে রাস্তা পার হওয়ার জন্য হেল্প করতো!!

আক্কাস বুঝতে পেরে তড়িৎ একটা একটা গাড়ি ক্রস করে ইয়ারার কাছে মকবুল হয়ে ছুটে আসে অতঃপর খানিকটা হাঁপাতে হাঁপাতে ধমকের স্বরে বলে
—তোমার কইছিলাম না"না আইতে?এহন নিজের চোহে দেখছো তো রাস্তা পার হওয়া কতডা কঠিন.?
—সরি আক্কাস ভাইয়া"আমি আসলে খেয়াল করেনি.!
অপরাধ ভঙ্গীতে ইয়ারা মাথা নিচু করে বলতে আক্কাস ভরাট কন্ঠে বলে
—হইছে এইসব সরি টরি কইতে হইব না! আর এমন ভুল না করলেই হইব.!
ইয়ারা মাথা নেড়ে বুঝায় আর এমন করবে না!আক্কাস ফিছলে হেসে ইয়ারার হাতের কব্জি মুঠো করে ধরে তাকে নিয়ে রাস্তায় নামতে নিলে ইয়ারা খানিকটা উচ্চ স্বরে আর্তনাদ করে উঠে!আক্কাস তাকে নিয়ে দাঁড়িয়ে যায়!!
দৃষ্টি চলে যায় ইয়ারার হাতের দিকে!ছিলে চামড়া আলগা হয়ে আছে!তাতে ছুপ ছুপ রক্তের কনা ভেসে উঠেছে!জামার হাতা যতটুকু নেই ততটুকু কি সাংঘাতিক দেখা যাচ্ছে!!

আক্কাস হাতের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে
—এইডা কি কইরা হইলো ইয়ারা.?
—আর বলিও না আক্কাস ভাই! আমাদের পাশের বাড়ির জরিনা কাকী আছে না? তিনি দরজা দিয়ে ঢুকছিলেন! আমি দৌড়ে আসার ফলে ওনাকে লক্ষ্য না করে দুজন এক সাথে ধাক্কা খেয়েছি! এতে তিনি উল্টো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন.!
ইয়ারার কথায় আক্কাস তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে
—পইড়া গেলে কি হাতের এমন অবস্থা হইয়া যায় নাকি.?
—দরজার সাথে ঘেঁষে পড়েছি তো তাই এমন ছিলে গেছে.!
আক্কাস বিরক্ত প্রকাশ করে তেঁতে উঠে
—এই জরুনিনা চাঁচিডা না মেলা জামেলার মানুষ! আমি তো হেরে দুই চোহে সয্যই করতে পাড়িনা"হের মতই হের পোলাডা"আগে গেটের সামনে আইসা খাঁড়ায় থাকতো!তহন আমি তাড়ায় দিতাম বইলা হে আমারে দেখতে পাড়তো না! এহন বিদেশ গেছেগা কতই না ভালা হইছে.!

আক্কাসের কথায় ইয়ারার ভ্রু কুঁচকে আসে!নিজেকে সংকোচ না করতে পেড়ে প্রশ্ন করে বসে
—তুমি জরিনা কাকীর ছেলে আবিদকে তাড়িয়ে দিতে কেন.?
—ইউজান ভাই কইছিল তাড়ে যেন এহানে খাঁড়ায় থাকতে না দেই! এই কাজের লাইগ্গা তো ভাই আমারে ডেলি এক হাজার কইরা ট্যহা দিত.!
সামান্য গেটের সামনে থেকে তাড়ানোর জন্য এক হাজার টাকা দিত?তাও আবার ওই কিপ্টে লোকটা?ঠিক কিসের জন্য আবিদকে তাড়িয়ে দিত?আর আবিদে বা কার জন্য দাঁড়ায় থাকত?ইয়ারার ছোট মাথায় তেমন গেঁথল না!সে আবারও না বুঝেই প্রশ্ন করল
—কেন তাড়িয়ে দিতে বলতো তুমি কি সেটা জানো.?
—এত কিছু তোমার জানোন লাগব না! এহন চলো তো দেহি আমার লগে.!
বলতে বলতে ইয়ারার হাত ধরে খুব সাবধানে রাস্তা পেরোতে থাকে!!

বা পাশে কিছুটা দূরে টং চায়ের দোকানে বসে ছিল বেশ কয়েক জন বয়স্ক লোক!সেখানে সকলেই ইয়ারাকে ছুটতে দেখে নানান কথোপকথন করছেন!কেউ কেউ বলছেন ছোট মানুষ হয়তো বুঝেনি!
আবার কেউ কেউ মন্দ করেও বলছেন এত বড় হয়ে গেছে অথচ বুদ্ধি সুদ্ধি কিছুই হয়নি!!
এসব কিছু টংয়ের এক কোণে টেবিলে বসে একজন মধ্যে বয়স্ক লোক রঙ চায়ে চুমুক দিতে দিতে শুনেছেন!তিনি অবশ্য একটি টুঁশব্দও করেননি তবে ইয়ারাকে তিনিও খেয়াল করেছেন!!

আক্কাস ইয়ারাকে নিয়ে রাস্তা পেড়িয়ে গেটের ভেতরে দিয়ে আসে!ইয়ারা ধীরে যেতে যেতে ভাবে ভেতরে কি জানি কি অপেক্ষা করছে তার জন্য!হুসে ছিলনা তখন তাই অতসত খেয়াল করেনি!এখন হুস না থাকলেই ভালো হতো তাইলে আর এত ভয় কাজ করত না মনে!!
দ্রুত পা চালিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়!জোরে শ্বাস ফেলে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বির বির করে বলে
—কেউ যেন আমাকে কিছু না বলে! আল্লাহ গো আমি ঢুলাম! এক দুই তিন.!
তিন বলেই কোনদিকে না তাকিয়ে মাথা নিচু করে লিভিং পেরিয়ে যেতে শুরু করে!সে প্রায় সিঁড়ির কাছে চলেই গিয়েছে!যেইনা সিঁড়িতে পা রাখতে নিবে ঠিক সে মুহূর্তে তার কানে ভেসে আসে কারও ঝাঁঝাল কন্ঠ
—দাঁড়া.!

চলবে....

(ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
(গল্প কপি করা নিষেধ করে দিলাম

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন