ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 12

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১২

যেইনা সিঁড়িতে পা রাখতে নিবে ঠিক সে মুহূর্তে তার কানে ভেসে আসে কারও ঝাঁঝাল কন্ঠ
—দাঁড়া.!
ইয়ারা তৎক্ষনাৎ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যায়!তার মধ্যে রুমিনা বেগমের কণ্ঠ স্বর আবারও ভেসে আসে
—এদিকে আয়.!
ইয়ারা বড় দম নিয়ে শরীর নিয়ে মাথা নিচু করে ঘুড়ে জেঠির দিকে অগ্রসর হয়!সামনে গিয়ে দাঁড়াতে!জেঠি কড়া কন্ঠে প্রশ্ন ছুড়ে
—গুড বেডার মত ছুটে কই গিয়েছিলি.?

ইয়ারা জেঠির কথায় ভীষণ আঘাত পায়!সে কোন দিক দিয়ে ছেলে?এভাবে না বললে কি হয় না!তবে সেটা এই মুহূর্তে বাদ দিলেও জবাবে কি বলবে এখন সেটাই ভেবে পাচ্ছে না!যুদি বিড়ালের কথা বলে তাহলে কেলেংকারী বাঁধিয়ে ছাড়বে জেঠি!চুপ করে থাকা ছাড়া আর কোন উপায় নেই!!
ইয়ারা কোন উওর দিচ্ছে না দেখে রুমিনার মাথায় ধাও ধাও করে উঠল!কেরোসিন ডালার জন্য পাশে জরিনা কাকী বসে ছিলেন!মুখ বাকিয়ে ডেলেই দিলেন
—এমন বেয়াদব ছেমরি আমি আর দ্বিতীয়টা দেখিনি! গুরুজনরা প্রশ্ন করলে মুখে তালা দিয়ে নয় উওর দিতে হয় সেটা এত বড় দামড়ি হয়েও শেখেনি.!

রুমিনা জরিনা কাকীর কথায় ফুঁসছেন!ইউজানের দৃষ্টি ল্যাপটপের পর্দায় স্থির!ইয়ারা এবার আহত নয়নে তাকল চোখ তুলে তৎক্ষনাৎ রুমিনা বেগম রাগে ফেটে পড়লেন!উঠে এসে লাগিয়ে দিলেন গালে থাপ্পড় পর পরই চেঁচালেন
—শুধু শুধু আমার বাড়িতে পড়ে থেকে মা মেয়ে অন্য ধ্বংস করছিস"কিছু জিজ্ঞাসা করলে মুখে টেপ লাগিয়ে বসে!এই তুই কি জন্মের পর কথা বলিসনি?নাকি আজই নতুন?আমি কিছু জিজ্ঞাসা করে ছিলাম.?

ইয়ারা ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায়!চোখে পানি ভীর করলেও এই মুহূর্তে কেঁদে তার কোন ফায়দা হবে না!তার থেকে বরং যা জিজ্ঞাসা করেছে তা কোন রকম বানিয়ে টানিয়ে মিথ্যা বলে চাপা দেয়া!!

সে ঠোঁট নাড়িয়ে মৃদু স্বরে বলল
—আ-আসলে আমি একটু গেটের সামনে গিয়ে ছিলাম.!
পড়ল গালে আরেকটি থাপ্পড়
—আমাকে মিথ্যা বলিস?আক্কাস কেন গাড়ি আসবে বলে চেঁচাল"আমাকে তোর মত মাথা মোটা পেয়েছিস যা বলবি তাই মেনে নেব.?
ইয়ারা অপরাধী ভঙ্গীতে গালে দু'হাত চেপে অশ্রু বিসর্জন দিতে দিতে চুপ করে রইল!!
—দেখেছো কেমন খাঁটি বেয়াদব?তারপরও বলছে না কোথায় গিয়েছে"ভাবি লাগিয়ে দিন তো আরও বেশ কয়েক টা থাপ্পড়.!
তৎক্ষনাৎ কারও গালে সজোরে থাপ্পড়ের শব্দে পুরো লিভিংয়ে ছড়িয়ে পড়ল!ইয়ারা সঙ্গে রুমিনা চোখ বড় বড় করে তাকল জরিনা কাকীর দিকে!তিনি গালে হাত দিয়ে কান্না মুখো হয়ে তৎক্ষনাৎ ইউজানের দিকে তাকিয়ে অবাক কন্ঠে প্রশ্ন ছুড়লেন
—আমাকে কেন থাপ্পড় মারলে ইউজান?আমি ইয়ারাকে থাপ্পড় মারার জন্য বলেছি.!
ইউজান তৎক্ষনাৎ ভুল হয়েছে ভাব করে নাটকীয় ভঙ্গীতে সুর টেনে বলে
—ওফ সরি জরিনা খাশি.?ওহহ আবারও সরি জরিনা কাকী হবে!যাইহোক আপনি নাম বলেননি তো তাই ভেবেছি হয়তো থাপ্পড়টা আপনাকে মারতে বলেছেন ওই আরকি বুঝতেই তো পাড়ছেন জরিনা কাক্কীীীী.!!

শেষে বিশাল সুর টানতে ইয়ারা গালে হাত চেপে রাখা অবস্থা কান্নার মাঝেও শব্দ করে হেসে ফেলে!কিন্তু পর মুহূর্তে মাইর খাওয়ার ভয়ে নিজেকে সংযত করে নেয়!জরিনা কাকী ইউজানের দিকে তাকিয়ে জোর পূর্বক হেসে বলেন
—বুঝতে পেড়েছি বাবা"পরের বার নাম ধরে বলব কেমন.!
ইউজান শয়তানী হাসল!রুমিনা বিষয়টা মাথায় নিলেন না আর!বড় ছেলে ওনার হিরের ক্ষনি!সে যেটা করবে সেটা ভুল হলেও সঠিক!ইয়ারা মনে মনে দোয়া দুরুদ পড়ছে!যেন এবার মত বেঁচে যায়!রুমিনা বেগম সোফায় বসে পড়লেন পুনরায়!জরিনা কাকীর দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গীতে বললেন
—কি যেন বলতে এসেছিলে.?
—হ্যাঁ ভাবি যা বলতে এসে ছিলাম.!
তাতে ইয়ারা বেশ খুশি হয়!যাক এখন আর বকা ঝকা কবেনা আবারও শুরু করবে পাশের বাড়ির লোকজনকে নিয়ে চুগল চুগলখুরি!এই জরিনা কাকী শুধরবে না!শুধু মানুষের নামে সারা দিন গিট্টু লাগানোর উপরেই থাকবে!!
ছিঃ পৃথিবীতে সব থেকে নিকৃষ্টতর কাজ এটা ছাড়া আর কোনটাই হতে পাড়েনা!ইয়ারা নাক তুলল তবে চুপচাপ দাঁড়িয়ে রইল!পা নাড়লেই তো দোষ হয়ে যাবে আরেকটা!সে বুঝেনা প্রতি পা ফেলার ধাপে ধাপে কেন দোষ খুঁজেন জেঠিমা?

—আরে কি বলব ভাবি ওই যে পাশের বাড়ির লিলি ভাবির মেয়ে ঝুমুর আছে না?ও তো সব সময় কলেজ ভাঙ করে ছেলেদের সাথে এখানে সেখানে যায়.!
—লিলি কিছু বলে না.?
—আরে জানলে তো বল...
—শুধু শুধু মিথ্যা কেন বলছো জরিনা কাকী?ঝুমুর আপু যায়না! আপনার মেয়ে আরিনই তো নিয়ে যায় তাকে পাহারা দেওয়ার জন্য.!

মুখ ফসকে বলা ইয়ারার কথাটাই যথেষ্ট ছিল জরিনা কাকীর মাথায় এক বালটি কেরোসিন ডালার!পুড়া তেলের মত ছ্যাত করে উঠলেন তিনি!কটমট দৃষ্টিতে তাকালেন ইয়ারার দিকে!ইয়ারা তৎক্ষনাৎ নজর সরিয়ে অন্যদিকে তাকাতে শুরু করে দেয়!!

রুমিনা বিরক্তিকর শ্বাস ফেলে ইয়ারাকে প্রশ্ন করেন
—তুই জানলি কিভাবে.?
—তিথি আমি জিমি স্কুল থেকে ফেড়ার পথে রাস্তায় তাদের সব কথা শুনেছি কে কাকে নিয়ে যায় হুহ.!
ইউজান ল্যাপটপে দৃষ্টি স্থির রেখে ঠোঁট চেপে হাসে!ইয়ারা সেটা লক্ষ্য করে ভাবে হয়তো ল্যাপটপে কিছু একটা দেখে এমন করে হাসছে!!
রুমিনা বেগম ইয়ারাকে কিছু বলেন না আর!জরিনা কাকী তীব্র অপমানে চুপ করে বসে থাকতে পাড়লেন না দাঁড়িয়ে গেলেন!নিজের বেলায় ধামাচাপা দিয়ে কিছু একটা নিয়ে তো খুঁচা মারতেই হবে!!

ভেবে চিন্তে টপিক নিয়ে চলে গেলেন সোজা কালকের রাতের
—তা কাল রাতে ওমন জংলী কুকুর মত চিৎকার করেছিস কেন.?
ইয়ারা নিশ্চুপ এবার ইউজান কাঁধ ঝাঁকিয়ে উঠে দাঁড়াল!জরিনা কাকীর সামনে অর্থাৎ ইয়ারার পাশে দাঁড়িয়ে পেছনে দু'হাত রেখে হালকা ঝুঁকে চোখ মুখ কুঁচকে সিরিয়াস ভঙ্গীতে বলল
—সে কি পুরো মহল্লার খবর আপনি রাখেন আর এটা জানেন না কাল রাতে যে ডাকাত এসেছিল.?
—এমা কি বলো? সত্যি সত্যি কি ডাকাত এসেছিল.?
—ইয়ারার কি আর স্বাদে চিৎকার করেছে নাকি?শুধু চিৎকার নয় ডাকাতকে সে ধাক্কাও দিয়েছে.!
—এ্যা! কিভাবে ধাক্কা মারল?ভয় পায়নি.?
—দেখবেন কিভাবে ধাক্কা মেরেছে.?
—কিভাবে.?

জরিনা কাকী অবাক কন্ঠে বলতে না বলতে ইউজান ওনাকে উচ্চ মাএায় ধাক্কা মারল!ধাক্কাটা কোনাকোনি ভাবে মারায় তিনি তাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়েন শেলফের উপর!তীব্র ঝাঁকুনিতে ফুলদানি পড়ে ওনার হাতের উপর পড়ে ভেঙে যায়!ইয়ারার তো শুধু ছিলেছে এনাড় তো ভাঙা কাচ গেঁথে গেল হাতের যায়গায় যায়গায়!!

জরিনা কাকী হাত চেপে অনেক জোরে আর্ত চিৎকার করে উঠলেন!আকস্মিক ঘটনায় ইয়ারার চোখ বিস্ফারিত হয়!সে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে ধরতে যাবে ঠিক তখনই ইউজান তার হাত শক্ত করে ধরে পেছনে টেনে নিল!
ইয়ারাকে সরিয়ে নিজেই সামনে এগিয়ে গেল সে!মুখে আফসোসের ছাপ এনে জরিনা কাকীকে ধরে তুলতে তুলতে দ্রুত বলতে লাগল
—সরি"সরি"সরি জরিনা কাকী"একচুয়ালি আমি বুঝতেই পারিনি আপনার এতটা জোরে লাগবে! ইসস কতটা লেগে গেছে.!
রুমিনা বেগম উঠে এসে জোরপূর্বক হেসে হাত থেকে কাচ খুলতে খুলতে বলেন
—আমার ছেলে আসলেই বুঝতে পারিনি! দেখো না কত আফসোস করছে.!

জরিনা কাকী নিশ্চুপ!ব্যথায় হাত টনটন করছে ওনাড়!চোখেমুখে স্পষ্ট অস্বস্তি!এখানে আর এক মিনিট থাকলে এই ছেলে যমের দৌড়ে পৌঁছে দিবে!ভালোয় ভালোয় এখান থেকে কেটে পড়লেই বাঁচেন!

রুমিনা বেগমের থেকে হাত ছাড়িয়ে নিজেই জোরপূর্বক হেসে বললেন
—তা তো দেখতেই পাচ্ছি ভাবি.!
কথা শেষ করেই আর দেরি করলেন না!দ্রুত দরজার দিকে এগোতে লাগলেন
—তাহলে আজ আসি ভাবি.!!
পেছন থেকে ইউজানের সুরাল কণ্ঠ ভেসে এলো
—জরিনা কাক্কীীী?আপনি কিছু মনে করেননি তো.?
—না না বাবা আমি কিছু মনে করেনি.!
জরিনা কাকী একবারও পেছনে না তাকিয়ে উত্তর দিয়ে সোজা কেটে পড়লেন ভিলার ভেতর থেকে!!

—জেঠিমা আমি যাই আমার স্কুলে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে.!
বলেই দ্রুত যেতে নিলে ইউজান তার হাত খপ করে ধরে নেয়!ইয়ারা ক্ষত হাতে ব্যথা পেলেও নিঃশব্দে তৎক্ষনাৎ চোখ বন্ধ ফেলে!যেটার ভয় পেয়ে ছিল সেটাই হলো!রাশেদা এতক্ষণ কিচেন থেকে সব দেখেছেন তবে সামনে আসেননি ইচ্ছে করেই!ওনাকে দেখলে ইয়ারার নামে ওই জরিনা হেতে গেঁথে লাগতেন আরও এত্তগুলো!!
ইয়ারা চোখ খুলে তাকাতে তার হিটলার ইউজান ভাই দাঁত কটমট করে উঠল
—রাস্তার মাঝে কেন পাগলের মত ছুটছিলি.?
—আ-আসলে...
তৎক্ষনাৎ ঠাটিয়ে পড়ল তার গালে থাপ্পড়!সাথে ভেসে আসল চিৎকার
—ফারদার যুদি রাস্তার মাঝে ছুটতে দেখি খোদার কসম গাড়ি তোকে পিষতে হবে না"আমি নিজেই তোকে খুন করব! মাইন্ড ইট.!

ইয়ারা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে জোর করে হাত ছাড়িয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে উঠতে ফুঁপিয়ে উঠল!রাশেদা বেগম কিচেনের দরজা সামনে দাঁড়িয়ে দেখলেন!তবে এতে ওনাড় রাগ হলো না আর না আফসোস!ঠিকি আছে রাস্তায় কেন যাবে ছুটাছুটি করতে? ড় হয়েছে না এখন!সে কি আর ছোট আছে?মাথায় এই বুদ্ধিটুকু নেই যুদি কিছু হয়ে যেত.?

করিডোরের মাঝে আসতে আবারও বিড়ালের কথা মনে পড়ে যায় সাথে সাথে সে দাঁড়িয়ে গেল!দূর এই বিড়াল না পাওয়া পর্যন্ত শান্তি নেই!সে দ্রুত পা চালিয়ে জিমির রুমে যায়!পুরো রুমে গোয়েন্দা গিরি চালায়!বেডের নিচ থেকে শুরু করে রুমের একটা কোনাও বাদ রাখেনি সে!!
এক প্রকার সব নেড়ে ছেড়ে তন্নতন্ন করে খুঁজেছে!এমন কি কাভার্ড থেকে জিমির যত জামা আছে সব নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে দিয়েছে!!কিন্তু ছানাটা কোথাও পায়নি!জিমি সবে মাএ ওয়াশরুম থেকে বের হয়!রুমের ভেতর পানে তাকাতে এই কাণ্ড দেখে হা হয়ে যায়!রুমের কি হালাত করে ফেলেছে ইয়ারা!

তবে ইয়ারাকে এমন পাগল পাগল হয়ে কিছু খুঁজতে দেখে সেটা মাথা থেকে আপাতত ঝেড়ে ফেলে এগিয়ে আসতে আসতে চিন্তিত স্বরে বলে
—এভাবে কি খুঁজছিস ইয়ারা সব কিছু এলোমেলো করে.?

ইয়ারা আবারও কান্না করে দিবার মত অবস্থা!চোখে অলরেডি পানি হাজির হয়ে গেছে!সে জিমির দিকে তাকিয়ে কান্না কন্ঠে বলে
—আমার বিড়াল ছানাটাকে পাচ্ছি না"গাছের নিচে খুঁজতে গিয়ে জেঠিমা আর ভাইয়ার কাছ থেকে তিনটা থাপ্পড় খেয়েছি"সাথে জরিনা কাকীর থেকে ধাক্কা উপহার পেয়েছি.!
জিমির রাগ হলো মা আর ভাইয়ের প্রতি!জরিনা কাকী ধাক্কা দিয়েছে শুনে তো মাথায় ধাও ধাও করে আগুন জ্বলছে!হাতের দিকে নজর যেতে গুরুতর অবস্থা দেখে তৎক্ষনাৎ হাত টেনে ফুঁসে উঠল
—কি করে হলো এটা.?
—জরিনা কাকী ধাক্কা দেয়ার ফলে দরজা ঘেঁষে পড়ায় এমন হয়েছে.!
ইয়ারা স্বাভাবিক ভাবেই বলল!জিমি কোমড়ে দু'হাতে রেখে চেঁচাল
—ওই মহিলারে একবার পাই খালি সামনে"সুযোগ বুঝে এর মাশুল না তুলে ছাড়ছি তাহলে আমার নামও জিমি রুমানা চৌধুরী না হুহ.!

ইয়ারা আবারও বিড়াল খুঁজাতে লেগে পড়ে!জিমি নিজেকে সামলে কপালে পর পর কয়েক বার হাত ঝাপটায়!এই মেয়ে একটা বিড়ালের জন্য এভাবে সব কিছু লণ্ডভণ্ড করে ফেলেছে!!
রুমে খুঁজেছে ভালো কথা!বিড়াল কি আলমারির ভিতরে ঢুকে বসে থাকবে নাকি?আসলেই একটা গাধা
—বিড়ালটা কাল রাতে এখেনেই ছিল"ভাইয়ার পায়ের কাছে এক কোণে চুপচাপ জড়সড় হয়ে বসে ছিল তারপর তো আমি কখন ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না.!!
জিমির মুখে ইউজানের কথা শুনতে তার কেমন খটকা লাগে!কোন কিছু না বলে উল্টো হয়ে দরজা দিকে দৌড় দেয়!!
—আরে ইয়ারা কই যাচ্ছিস দাঁড়া.?

কে শুনে কার কথা!জিমির আওয়াজ তার কানে পৌঁছেছে কিনা সন্দেহ!কোন দিকে না তাকিয়ে দৌড়ে সোজা ইউজানের রুমে সামন আসে দরজাটা ভেতর থেকে চাপানেো থাকলেও ইয়ারা দ্রুত গতিতে আসার ফলে ঠেলে সোজা রুমে প্রবেশ করে পড়ে যেতে নিয়েও ঠেক ধরে দাঁড়িয়ে যায়!চোখ তুলে সামনে তাকাতে কপালে উঠে যাবার মত অবস্থা!সে সাথে সাথে চোখে দু'হাত চেপে উল্টো হয়ে ঘুড়ে দাঁড়ায়
—পারমিশন ছাড়া রুমে আসার সাহস দিয়েছে কে.?
শান্ত স্বরে বলা কথাটাও ইয়ারার পুরো শরীর কাঁপিয়ে তুলতে সক্ষম হয়েছে!বিড়ালটার জন্য আবারও একবার সব ভুলে বসেছে যে কোথায় যাচ্ছে!তার উপর এই পঁচা ওরফে হিটলার সব কিছু খুলে শুধু নিচেরটা পড়ে আছে!!

তাকাতে তো পাড়বেনা ভুলেও!তাই সেভাবে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে
—আ-আসলে আমার পুশিকে খুঁজতে এসেছিলাম.!
ইউজান শয়তানী হেসে প্যান্ট পড়তে পড়তে বলে
—ডানে তাকা.!
ইয়ারা ভয়ে ভয়ে ডানে তাকাতে হা করে ফেলে!সে সকাল থেকে এটাকে খুঁজে হয়রান!যার জন্য সে মারও খেলে! আর এই লোক কিনস রশি দিয়ে পুশির দু'হাত দু'দিকে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রেখেছে?বেচারার মুখটাও কেমন শুকিয়ে ছোট হয়ে এসেছে!এখন তো একদম আধ মরার মত দেখা যাচ্ছে!!

ইয়ারার পুশির এই হালাত দেখে তার রাগ আকাশ ছুঁলো!ফুঁসতে ফুঁসতে সামনে ফিড়ল!তেড়ে গিয়ে ইউজানের দু'হাতে চুল খাবলে ধরে টানতে টানতে রেগেমেগে চেঁচিয়ে উঠল
—অসভ্য লোক আমার পুশি কি দোষ করেছিল যার জন্য তাকে এভাবে ঝুলিয়ে রেখেছেন.?

রাগে ভুলেই বসেছে সে কি করছে!ইউজানের সবে মাএ সাওয়ার নেয়া ভেজা চুল সে রানী মার্কা ডিউটিদের মত টেনে ছিঁড়ে ফেলতে চাইছে!ইউজান ঠোঁট কামড়ে বাঁকা হেসে এক টানে ইয়ারার হাত মুঠোবন্দীতে নিয়ে বলল
—তোর আস্পর্ধা দেখে তো প্রশংসা করতে হবে.!

ইয়ারা এখন টের পেল কি করে বসে আছে!ছাড়া পাওয়ার আশায় ভুলাভালা দৃষ্টি তাক করে হাসার চেষ্টা করে বলল
—সরি ভাইয়া"ভুল হয়ে গিয়েছে! প্রমিজ আর এমন হবে না.!
পর পর আবারও মন খারাপ করে বলে
—আমাকে তো শাস্তি দিয়েছেন তাতে শান্তি হয়নি?দেখুন না মশা একদম লাল করে দিয়েছে আমায়"কিন্তু আমার পুশির সাথে এটা একদম ঠিক করেননি আপনি.!
ইউজান শান্ত নয়নে ইয়ারার মুখে নজর ভুলাল!ফর্সা মুখটা একদম টমেটো হয়ে গেছে!তবে সে শয়তানী হেসে বলল
—সুন্দর লাগছে তো"একদম অরিজিনাল পারফেক্ট পেত্নীদের মত দেখা যাচ্ছে এখন.!

এহাম কথায় ইয়ারা রাগ আরও বেড়ে গেল!ঝাড়ির সাথে হাত ছাড়িয়ে নেয় সে!ইউজান আবার হাত ধরতে ইয়ারা জোরে কেঁদে দেয়!বিরক্তিতে তার হাত ছেড়ে দেয়!তৎক্ষনাৎ সে দৌড়ে বের হতে গিয়েও পুশিকে একা রেখে বের হতে পাড়েনা!!
ডেস্কের উপর থেকে এক লাফে থাবা মেরে কেঁচি নিয়ে পুশির দু'হাত থেকে রশি কেটে তাকে কোলে করে দরজার বাহিরে গিয়ে কান্না করার মাঝেই নাক টানতে টানতে পেছন ফিড়ে তাকিয়ে ইউজানকে রাগে ভেঙিয়ে দিল!একদম মেরে ফেলবে যুদি আর তার পুশিকে ওরকম করে ঝুলিয়ে রাখতে দেখে সে!যুদিও এটা বলার সাহস নেই তার!

ইউজান ঠোঁট কামড়ে চোখ রাঙিয়ে এগোতে নিলে ইয়ারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে প্রানপন নিয়ে ছুটে নিজের রুমে!!

———————

ইয়ারা প্রতিদিনের মত সব কাজ মায়ের সাথে করে স্কুলে এসেছে!তার শরীরটা তেমন একটা ভালো লাগছে না!জিমি আর সে রাস্তার সাইডে দিয়ে আস্তে আস্তে হাঁটছে!!
স্কুল ছুটি হয়েছে সে কখন!অনেকক্ষণ যাবৎ রিক্সার জন্য দাঁড়িয়ে ছিল!আফসোস আজকে একটা রিক্সাও নেই!এতক্ষণ দাঁড়িয়ে থেকে এবার দু'জন না পেরে হাঁটা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে!তাদের বাড়িতো অনেকটাই দূরে!কি করবে এখন আর কিছুই তো করার নেই!!

তবে একটা জিনিস খেয়াল করল আজকে আর রাস্তার পারে বসে থাকা বখাটে ছেলে গুলোকে দেখেনি!ইয়ারা জিমি দু'জনেই তাতে বেশ অবাক!প্রতিদিনই তো তাদের উৎপাত ছিল এখানে!আজ হঠাৎ করে আবার কি হলো তাদের.?
অবশ্য এতে ওরা দু'জন অনেক খুশি হয়েছে!প্রতিদিন মেয়েদেরকে ডিস্টার্ব করতে থাকে ভয়ে কেউ কিছু বলতেও পাড়েনা!লাফাঙ্গা পোলাপান তাদের কাছে নানান রকম অস্ত্র সস্ত্র আছে!সে জন্য মূলত কেউ জামেলা করতে চায়না!!

স্কুল ছুটি হলে যার যার গার্ডিয়ান এসে নিয়ে যায়!পড়ে এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে দু'জন আনমনে হাঁটতে শুরু করে!হঠাৎ জিমির পাশ দিয়ে একটা গাড়ি যেতে জিমি সেদিকে তাকিয়ে তাড়াতাড়ি করে বলে
—ইয়ারা ওটা ইউজান ভাইয়ার BMW-টা না.?
ইয়ারা
ইয়ারার এমনি গা গুলাচ্ছে তারউপর জিমির কথায় সামনে সূদুর তাকাল!মার্সিডিজের বদলে আজ BMW করে আসছে!বিষয়টা ভাবল না!অফিসে থাকে গাড়িটি খুব বেশি প্রয়োজন হলেই সেটা করে যাতায়ত করে!সে মুখ ফুটে কিছু বলার আগেই এটাই তো ভাইয়ার গাড়ি বলে জিমি দৌড় লাগায় গাড়ির পেছনে

গাড়িটা এখন কিছুটা স্লো চলছে!অনেকটা পথ দৌড়ে
যাওয়ার পর গলা ফাটিয়ে জোরে জোরে ইউজান ভাইয়া বলে ডেকে গলার ছাল তুলে ফেলতে অবশেষে গাড়িটা থামায়!!
জিমি প্রায় হয়রান!গাড়ির সামনে এসে হাঁপাতে শুরু করে এবং পুরোপুরি ভাবে সিউরও হয়ে যায় এটা যে তার ভাইয়ের গাড়ি!ইউজান কাচ নামিয়ে দাঁত চেপে জিমির দিকে তাকায়!ক্ষিপ্ত স্বরে বলে
—মাঝ রাস্তায় এভাবে ষাঁড়ের মত চিল্লাছিস কেন.?

জিমি শ্বাস নিয়ে নিজেকে সামলে উওরে মন খারাপ করে বলে
—দেখোনা ভাইয়া আজকে একটা রিক্সাও নেই"এতটা পথ হেঁটে যাওয়া অসম্ভব"তুমি তো বাড়ি যাচ্ছো আমাদের তোমার গাড়ি করে নিয়ে যাও না.!

ততক্ষণে ইয়ারা কোনরকম নিজের দুর্বল দেহখানা নিয়ে জিমির পাশে এসে দাঁড়িয়েছে!চোখ লাল হয়ে আছে একটু পর পর হাত দ্বারা চোখ মুখ কচলাচ্ছে!নাকের ডগাটা একদম রক্তিম হয়ে গিয়েছে!শরীর অসম্ভব মাএায় দুলছে!ঠিক মত দাঁড়াতেও পাড়ছেনা!সব কিছুই ইউজান লক্ষ্য করেছে তবে পুরোপুরি ভাবে সেটা ইগনর করে মাথার উপরে থাকা সানগ্লাসটা চোখে নামিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিতে নিলে জিমি জানালার গ্লাসের ভেতর হাত ঢুকিয়ে চেপে ধরে দ্রুত বলে
—ভাইয়া ফেলে দিয়ে চলে যাচ্ছো কেন?প্লিজ নিয়ে যাও.!
সে ক্ষিপ্ত মেজাজে ধমকে উঠল
—আলতু ফালতু লোকেদের আমার গাড়িতে ঠাঁই নেই.!

এত বড় ধমক খেয়েও জিমি হাত সারালনা!ইউজানের কথায় ইয়ারার খুব খারাপ লাগল!একেতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে!নাক দিয়ে নিঃশ্বাস নিতে পাড়ছেনা মুখ দিয়ে নিতে হচ্ছে!তারউপর লোকটার তিক্ত কথা তাকে পুরোপুরি পিষে ফেলছে!
দাঁড়িয়ে থাকার মত আর শক্তি নেই ধপ করে দু'হাত মাটিতে চেপে বসে শ্বাস নেওয়ার চেষ্টা করে!জিমি চোখ বড় বড় করে গাড়ির ভেতর থেকে হাত বের করে ইয়ারার পাশে বসে পিঠে হাত রেখে উওেজিত হয়ে বলে
—কি হয়েছে ইয়ারা?তোর কি কোথায়ও কষ্ট হচ্ছে.?

চলবে....

(ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
(গল্প কপি করা নিষেধ করে দিলাম

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন