#অন্তরালে_তুই
#লিখিকা_জিকরা_ইসলাম
#পর্বঃ১৩
—কি হয়েছে ইয়ারা?তোর কি কোথায়ও কষ্ট হচ্ছে.?
ইয়ারা কথা বলতে পাড়ল না!শুধু হাত দিয়ে ইশারায় বুঝাল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে!এই অবস্থাতে জিমি কি করবে ভেবে পাচ্ছে না!মাঝ রাস্তায় এমন অসুস্থ হয়ে পড়লে সে বাড়ি নিয়ে যাবে কি করে.?
জিমির তো খুব কান্না পাচ্ছে!ঘাড় ফিড়ে তাকাল গাড়ির ভেতরে বসা ইউজানের দিকে!সাথে কিছুক্ষণ নিরব থেকে কান্না ভরা কন্ঠে ভাইকে উদ্দেশ্যে করে বলল
—ভাইয়া ইয়ারার অবস্থা বেশি ভালো না"কষ্ট করে আজকে নিয়ে যাও আমাদের প্লিজ.!
ইউজান এক নজর ইয়ারার দিকে তাকাল!মেয়েটা জোরে জোরে শ্বাস ফেলার চেষ্টা করছে!নাক মুখ চুলকিয়ে সারা মুখ রক্তিম আভা ফুটে আগুনের মত উত্তাপ হয়ে আছে!গাল দু'টো ফেটে যাওয়ার মত অবস্থা!!
ইউজান সব পর্যবেক্ষণ করেই হেলদোল ছাড়াই উওর দিল
—যতসব নাটক.!
ইয়ারার কানে কথাটা পৌঁছাতে চোখে খেলে উঠল উতাল সাগরের ঢেউ!তার সাথাই কেন এমন করে.?লোকটা কি বুঝেনা এতে তার ভীষণ কষ্ট হয?প্রতিটা কথার আঘাত কলিজা ছিদ্র করে দেয়?শুধু তো বাবা নেই!তাই বলে কি তাদের কোন অধিকার নেই?তারা কি লোকটার আপন নই?
হয়তো নই!তাইতো প্রতিনিয়ত কথার আঘাতে পর করে দেয়!জিমির রাগ সীমা ছাড়িয়ে যায় সে রেগে ইউজানের উপর চেঁচিয়ে উঠে
—তুমি কি করে বলতে পারলে ইয়ারা নাটক করছে?অসুস্থতা নিয়ে কি কেউ কখনো মজা করে.?
ইউজান কোন উওর দেয় না!চুল নাড়িয়ে কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলে
—গাড়িতে উঠ ফাস্ট.!
জিমি শুনেতো মহা খুশি!কিন্তু ইয়ারাকে সে একা তুলবে কি করে?তাই সে ফের মন খারাপ করে বলে
—ইয়ারাকে তুলব কি ভাবে.?
—ওরে নিবে কে.?
এহাম কথায় জিমি চোখ ছোট ছোট করে ফেলে
—কেন তুমি তো বললে গাড়িতে উঠতে.?
সে পানির বোতল হাতে নিয়ে বেশ কয়েক ডোগ পানি খেয়ে নিল!তার সাথে বেশ শান্ত স্বরে বলল
—তোকে গাড়িতে উঠতে বলেছি"অন্য কাউকে নয়.!
জিমি কপালে এক হাত ঠেকাল এই কোন জ্বালায় ফেঁসে গেল সে?সাথে খুব রাগ হলো এত কাহিনি কেচ্ছা না করে এতক্ষণ বাসায় চলে যেতে পাড়তো!বুঝল না একটু গাড়ি করে নিয়ে গেলে তার ভাইয়ের কি এমন ক্ষতি হয়ে যাবে.?
ইয়ারার খুব কান্না পেল!ঠোঁট চেপে ধরল সে!জিমি ভাইয়ের কথা পাওা না দিয়ে ইয়ারাকে টেনে দাঁড় করাতে চাইল তবে ইয়ারা ঝারি মেরে হাত ছাড়িয়ে নিল!রাগে সমস্ত শক্তি ক্ষয় করে চেঁচাল
—আমাকে কি তোর নির্লজ্জ মনে হয়?মরে যাব তারপরেও এই লোকের গাড়ি দিয়ে যাব না আমি.!
ইয়ারার কথায় জিমি একদম চুপ হয়ে গেল!তবে ইউজানের ভেতরে আগুন দাউদাউ করে জ্বলে উঠল! এতক্ষণ নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করেছে সে!কিন্তু এখন তা সীমা অতিক্রম করে গিয়েছে!চোখে র-ক্ত এসে ভীর করল!চোয়াল শক্ত করে এক ঝটকায় গাড়ির দরজা লাথি মেরে খুলে নিচে নেমে দাঁড়াল!সানগ্লাসটা চোখ থেকে খুলে ছুঁড়ে মারল সিটের উপর!!
দ্রুত শার্টের হাতা গুটিয়ে জিমিকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল!জিমি তড়িঘড়ি করে চিৎকার করল
—ভাইয়া! ইয়ারাকে কিছু করো না"প্লিজ!ও এমনি অসুস্থ.!
ইউজান শুনল না!নিচে পড়ে থাকা ইয়ারাকে এক টানে দাঁড় করিয়ে দিতে মুহূর্তেই তার গালে সজোরে থাপ্পড় পড়ল!ইয়ারার মাথা ঝাঁকিয়ে উঠল!চোখের সামনে সবকিছু ঘুরতে শুরু করে দিয়েছে!!
জিমি আবারও চিৎকার করল
—মাথা ঠিক আছে তোমার? রাস্তায় এভাবে কেন মারছো.?
ইয়ারা ভারসাম্য রাখতে না পেরে ধাক্কা খেয়ে কিছুটা দূরে দেয়ালে গিয়ে ঠেকল!পিঠে ঠান্ডা দেয়ালের স্পর্শ লাগলেও ভেতরের কাঁপুনিটা থামল না!সে একবার লজ্জায় মাথা তুলে চারপাশে তাকাল!রাস্তায় যাওয়া মানুষজন থেমে থেমে তাদের দিকেই তাকাচ্ছে!কেউ ফিসফাস করে এটা ওটা বলছে!আবার কেউ কৌতূহলী চোখে দৃশ্যটা দেখে যাচ্ছে!বলতে গেলে উত্তেজনায় টানটান পরিবেশ!!
এই অপমান!এই অবস্থায় দাঁড়িয়ে থাকা!তার কাছে অসহনীয় হয়ে উঠল!ঠিক তখনই ইউজান ঝড়ের মত এগিয়ে এলো তার দিকে!দাঁত কটমট করছে সে!চোখ দুটোতে রক্ত ক্ষরণ হচ্ছে!এসে ঝটকায় ইয়ারার গাল চেপে দেয়ালের সঙ্গে মিশেয় ঝুঁকে গিয়ে গর্জে উঠল
—নাটসে অ্যালার্জি আছে জানা সত্ত্বেও কেন খেলি?
তার কণ্ঠে রাগের সঙ্গে মিশে থাকা অদ্ভুত তীব্রতা এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সে থামবে না!ইয়ারা কাঁদতে কাঁদতে তার হাত সরানোর চেষ্টা করছে!চারপাশের মানুষের দৃষ্টি তাকে আরও ছোট করে দিচ্ছে!তার ছোট মনে ভীষণ ভাবে আঘাত হানছে!সে কিছু বলতে পাড়ল না!কি বা বলবে?
জিমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে!নিজের জিভে কামড় বসিয়েছে অনুতাপে!কিছুক্ষণের আগে স্কুলে করা তার কর্ম চোখের সামনে ভেসে উঠছে!ইয়ারা একদমই খেতে চায়নি সেই তো জোর করে তাকে বাদাম খাইয়ে দিয়েছে!ইসস কি করে ভুলে যেতে পাড়ল ইয়ারার বাদামে অতিরিক্ত অ্যালার্জি?
এভাবে মার খেতে দেখে তার নিজেরই কান্না পাচ্ছে!ইতিমধ্যেই চোখ ভিজে উঠেছে!ইয়ারা চুপ করে আছে!একটাও শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে!এই নীরবতাই যেন ইউজানের রাগকে আরও উসকে দিচ্ছে!এক ঝটকায় তাকে সোজা করিয়ে অন্য গালেও সজোরে চড় বসাল!!
আগের চেয়েও তীব্র গর্জনময় কণ্ঠে চিৎকার করে উঠল—
—হোয়াই?আন্সার মি.!
দুটো জোরালো চড় খেয়ে আর নিজেকে সামলাতে পারল না ইয়ারা!দু'হাতে গাল চেপে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল!শব্দ করে কান্না বেড়িয়ে এলো বুক ধেয়ে!
তার শরীর কাঁপছে!শ্বাস আসছিল ছেঁড়া ছেঁড়া!লজ্জা ব্যথা আর অপমানে সে পুরোপুরি ভেঙে পড়েছে!
ইউজান আবারও তাকে টেনে তুলতে জিমি ছুটে এসে দু'হাতে ইউজানর হাত শক্ত করে ধরে ফেলল!কাঁদতে কাঁদতে প্রায় চিৎকার করেই বলল
—ইয়ারাকে নাট আমি দিয়ে ছিলাম! ওর কোন দোষ নেই! যা শাস্তি দেওয়ার আছে আমাকে দাও প্লিজ ভাইয়া তারপরও ইয়ারাকে আর মেরো না.!
জিমির কণ্ঠে অনুতাপ আর আতঙ্কের মিশেল!চোখ দিয়ে অঝোরে পানি গড়িয়ে পড়ছে!নিজের ভুলটা তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিচ্ছে!ইউজান থামল না!এক ঝটকায় জিমির হাত ছাড়িয়ে দাঁত চেপে চোখে জ্বালা নিয়ে তাকাল ইয়ারার দিকে!বিষাক্ত স্বরে ছুড়ল তিক্ত কথা
—ও কি ছোট বাচ্চা.?যেটা দিবে সেটাই খেয়ে নিবে?কোনটা খেলে সিক হয়ে পড়বে সেটাও কি বুঝেনা নাকি.?আমার কি ঠ্যকা পড়েছে টাকা খরচ করে সব সময় ওর ট্রিটমেন্ট করাতে যাব.?
ইয়ারার শরীরে আর সহ্য হচ্ছিল না!ভেতর থেকে জ্বালা পোড়া ছড়িয়ে পড়েছে!চোখে মুখে হাত পায়ে গলা ফুলে উঠেছে অস্বাভাবিক ভাবে!শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার!!
তারউপর ইউজানের কড়া তীক্ষ্ণ কথা গুলো একের পর এক ছুরি গেঁথার মত আঘাত হয়ে পড়ছে সর্বাঙ্গে!সব মিলিয়ে সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে!জিমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল!নিজের ভুলের ভারে সে নুয়ে পড়েছে!সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে!!
ইয়ারার দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো!চারপাশ যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে!শরীরটা ঢলে পড়তে লাগল ঠিক তখনই ইউজান তাকে তুলে নিল কোলে!
এক মুহূর্তের জন্যও দেরি করল না!দ্রুত পায়ে গাড়ির দিকে এগোল!!
জিমি তাড়াতাড়ি দরজা খুলে দেয়!ইউজান সাবধানে ইয়ারাকে পেছনের সিটে শুইয়ে দিল!নিজে গিয়ে ফ্রন্ট সিটে বসল!চাবি ঘোরাতেই গাড়ি গর্জে উঠে ছুটে চলল দ্রুত তীব্র গতিতে!তবে ইউজানের রাগে একটুও ভাটা পড়েনি!চোয়াল শক্ত করে চেপে রেখেছে!দাঁত কটমট করছে!চোখ সোজা সামনে স্থির হয়ে আছে ঠাণ্ডা কঠিন অনড়!তার ভেতরে কি চলছে বোঝার উপায় নেই!শুধু এটুকু স্পষ্ট রাগটা একটুও কমেনি!!
———————
বাড়ির সামনে গাড়িটা হঠাৎ থেমে যেতেই জিমি দ্রুত নেমে পড়ল!মুখে স্পষ্ট উদ্বেগ!পেছনের দরজা খুলতেই ইউজান নেমে দাঁত কটমট করতে করতে এগিয়ে এলো!দেরি না করে অজ্ঞান ইয়ারাকে কোলে তুলে নিল!তার মুখ ভঙ্গীতে বিরক্তি স্পষ্ট সাথে কঠিন অস্থিরতা!!
জিমি দৌড়ে গিয়ে দরজায় নক করল!ভেতর থেকে জামেলা বুবু এসে দরজা খুলে দিতে ইউজান প্রায় ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়ল!লিভিং রুমে তখন সবাই ছিল!সিমু!সিমরান!আফরান!এমনকি রুমিনা বেগম আর জাফর আহামেদও!!
ইউজানের কোলে ইয়ারাকে নিস্তেজ অবস্থায় দেখে সবাই এক সঙ্গে চমকে দাঁড়িয়ে যায়!সিমরান আর আফরানের চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ ফুটে উঠল!
তারা হতভম্ব হয়ে তাকিয়ে আছে!কিন্তু বাকিদের মুখে সেই চিন্তার ছাপ নেই বরং অন্যরকম এক স্থিরতা!
সিমু চোখে রাগ দপদপ করে জ্বলছে ইয়ারাকে ইউজানের কোলে দেখে!!
তার চেহারা কঠিন হয়ে উঠেছে!চোয়াল তার শক্ত!হাত মুঠো করে দাঁড়িয়ে রইল!তার চোখে ক্ষিপ্ত আগুন সেই দৃষ্টি গিয়ে স্থির হলো ইউজানের কোলে নিস্তেজ হয়ে থাকা ইয়ারার উপর!রুমিনা বেগম পুনরায় সোফায় বসে পড়লেন!মুখে কোন ভাবান্তর নেই!ইয়ারার এই অবস্থায় দেখে ওনাড় কিছুই আসে যায় না!জাফর আহামেদও বিশেষ তাকালেন না!দৃষ্টি অন্য কোথাও!ভেতরে ভেতরে অন্য কোন চিন্তায় ডুবে আছেন কিছুটা গম্ভীর হয়ে!!
আফরানের বুকের ভেতর হঠাৎ করেই এক অদ্ভুত অশান্তি দানা বাঁধল!দৃষ্টি গাঢ় হয়ে উঠল!চোখে জমল অচেনা এক অনুভূতির অস্থিরতা!গলা শুকিয়ে এলো!তারপরেও সে দৃষ্টি সরিয়ে নিল ইয়ারার দিক থেকে নিজেকে সামলানোর চেষ্টা করল!অদ্ভুত?তার এমন লাগার কারন সে নিজেও জানে না!!
ইউজান ইতিমধ্যেই সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে গেছে!সিমরান তাড়াতাড়ি জিমির পিছু নিল!তার মুখে স্পষ্ট উদ্বেগ!কাছে গিয়ে নিচু স্বরে প্রশ্ন করল
—ইয়ারার কি হয়েছে জিমি.?
জিমি সিমরানের দিকে তাকিয়ে নিচু স্বরে অপরাধবোধে ভরা কণ্ঠে জানায়
—ইয়ারার বাদামে অ্যালার্জি আছে! আমি ভুল করে ওকে বাদাম খাইয়ে দিয়ে ছিলাম"সে জন্য রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে"তাতে ভাইয়া ইয়ারাকে অনেক মেরেছে! তারপরই সেন্সলেস হয়ে যায়.!
কথা গুলো বলার সময় তার গলা কাঁপছিল!নিজেকে ক্ষমা করতে পাড়ছে না!সিমরানের ভেতরেও হালকা আফসোসের ঢেউ উঠল!তারপরেও তার মনে অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছে!!
ইউজানের কোলে ইয়ারাকে দেখার দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে!অস্বস্তিটা বাড়তেই থাকে সে আর সামনে এগোল না!একদম সহ্য হচ্ছে না তার!কি আজব ব্যপার তার এমন কেন লাগছে?
ইউজান সোজা ইয়ারাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল!সে আর এক মুহূর্তও দাঁড়াল না!হনহন করে বেরিয়ে গেল!তার মুখ শক্ত!চোখে জমাট বাঁধা রাগ!সেই রাগ রক্তের সাথে শিরা-উপশিরায় ছড়িয়ে আরও তীব্র হয়ে উঠছে!!
ঠিক তখনই রাশেদা বেগম ছুটে এলেন!মেয়ের এই অবস্থার খবর পেয়ে আর দেরি করেননি!পথেই ইউজানের মুখোমুখি হোন!এক ঝলক তার মুখের দিকে তাকিয়েই বুঝে যান!কতটা তীব্র রাগের ঝড় বয়ে যাচ্ছে তার ভেতরে!কোন কথা না বলে দ্রুত পাশ কাটিয়ে ইয়ারার রুমে ঢুকে পড়লেন!!
বিছানায় নিস্তব্ধ হয়ে পড়ে থাকা মেয়েকে দেখে ওনাড় বুকটা মোচড় দিয়ে উঠল!ইয়ারার পুরো মুখ লাল হয়ে গেছে!গলা হাত পা সব ফুলে উঠেছে!অস্বাভাবিক ভাবে!মুহূর্তে চোখ ভিজে উঠল ওনাড়!তারপরও কষ্ট করে কান্নাটা আটকে রাখলেন তিনি!!
একটা মাত্র সন্তান!যদি তার কিছু হয়ে যায় তাহলে তিনি বাঁচবেন কার ভরসায়?এই মেয়েটার জন্যই তো এত কিছু সহ্য করেছেন তিনি!অপমান!অবহেলা!তুচ্ছ তাচ্ছিল্য সব কিছু গিলে নিয়েই তো এতদূর এসেছেন!কত কটু কথা!কত লাঞ্ছনা পেয়েছেন জীবনটায় ভাবলেই বুকটা পাথর চাপার মত ওজন হয়ে আসে!!
চোখ থেকে পানি গড়িয়ে পড়তে চায় তারপরেও নিজেকে সামলে নেন তিনি!ধীরে ধীরে বিছানার পাশে এসে বসেন!কাঁপা হাতে মেয়ের মুখে আলতো করে স্পর্শ করেন!আঙুলের ছোঁয়ায় মায়া ভয় আর অসহায়তা মিশে আছে!মাথায় হাত ভুলিয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর উঠে দাঁড়িয়ে দ্রুত একটা নরম কাপড় নিয়ে আসেন!!
ওয়াশরুম থেকে পানি এনে কাপড়টা ভিজিয়ে নেয়!
সাবধানে ইয়ারার স্কুল ইউনিফর্ম খুলে ভেজা কাপড় দিয়ে খুব ধীরে ধীরে পুরো শরীর মুছে দিলেন যাতে স্পর্শটুকুতেও ব্যথা না পায়!!
মুছা শেষ হতে পাতলা নরম একটি থ্রি-পিস পরিয়ে দেন তাকে!সব কিছু শেষ করে আবার পাশে এসে বসে পড়েন!চোখের কোণে জমে উঠা পানিটা গড়িয়ে পড়ার আগেই শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলেন!!
———————
প্রায় এক ঘন্টা পর ইয়ারার সেন্স ফিরল!সে ধীরে ধীরে চোখ মেলে তাকাল!কতক্ষণ তাকিয়ে থেকে পাশে নিজের মাকে বসে থাকতে দেখে মায়ের দিকে ফুলা আঁখি নিয়ে তাকিয়ে রইল!হঠাৎ সে উঠে বসে মাকে ঝাপ্টে ধরে বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে উঠল!মেয়ের উতলতা রাশেদাকে খুব ভাবাল!পিঠে ধীরে ধীরে হাত ভুলিয়ে চিন্তিত স্বরে বলেন
—বেশি কষ্ট হচ্ছে মা.?
ইয়ারা মুখ গুঁজে রাখা অবস্থায় হেঁচকি তুলতে তুলতে মাথা নাড়িয়ে না বলল!রাশেদা বেশ উওেজিত হয়ে পড়লেন!টেনে সোজা করে বাহুতে হাত চেপে কিছু বলার আগেই ইয়ারা অঝোরে কান্না করতে করতে বলল
—আমার কষ্ট হচ্ছে না আম্মু! ওই লোকটা না খুব খারাপ"একদম অতিরিক্ত খারাপ"আমাকে রাস্তায় এত এত লোকজনের সামনে মেরেছে"নিজের গাড়িতে তুলবে না বলে অনেক অপমানও করেছে.!
ইয়ারা চোখে মুখে শ্রুতের মত অশ্রু বয়ে যাচ্ছে!সে এটুকু বলে থেমে কাঁদতে কাঁদতে ফের বলল
—আমি নাকি ইচ্ছে করে এটা ওটা খেয়ে অসুস্থ হয়ে পড়ি"আর সব সময় ওনাড় কাড়ি কাড়ি টাকা নষ্ট করে ফেলি.!
এটুকু বলে সে আবারও কান্নায় ভেঙে পড়ল!তার মনে খুব অভিমান ঝমেছে!সত্যি আজকের পর থেকে লোকটা তার মন থেকে পুরোপুরি ভাবে উঠে গিয়েছে!রাশেদা ইয়ারাকে আবারও বুকে জড়িয়ে নিলেন!ইয়ারা মাকে জড়িয়ে রেখে ইচ্ছে মত কাঁদল!বুকে মাথা ঠেকিয়ে সমস্ত মান ঝেড়ে বুকে ঝমে থাকা সব কথা ভাঙা কন্ঠে উগলাল
—ওরা কেউ আমাদের আপন মনে করেনা আম্মু! সব সময় পরের মত ব্যবহার করে আমাদের আঘাত দেয়! আব্বু কেন আমাদের একা ফেলে চলো গেলো?নিয়ে যেতে পাড়ল না সাথে করে?তাহলে অন্তত এত এত তিক্ত কথা হজম করতে হতো না.!
রাশেদা চোখ বন্ধ করে নিলেন!ঠোঁট চাপতে অশ্রু ঝর ঝর করে পড়ল!মেয়ে যে আর এখন আগের মত ছোট নেই!সব তিক্ত কথার মানে বুঝে!দু'কথা বলে সামলানো মুশকিল!!
রাশেদা এক বুক কষ্ট নিয়ে নিজেকে শক্ত করলেন!ওনি বেঁচে থাকতে কিছু একটা করে যেতে হবে!যা সিদ্ধান্ত নেয়ার তা নিরবেই নিলেন!ইয়ারাকে টেনে সোজা করে চোখের পানি মুছে দিলেন!ইয়ারা হেঁচকি তুলেই যাচ্ছে!রাশেদা গালে হাত রেখে শান্ত স্বরে বললেন
—নানু বাড়ি যাবি.?
ইয়ারা শান্ত হলো!ছোট থেকে বড় হয়েছে এই পর্যন্ত নানুর বাড়ি যায়নি!তার মাও যায়নি!এমনকি মায়ের মুখে আজই তার নানু বাড়ির কথা শুনছে!জেঠিকে অনেক আগে একবার দেখে ছিল তার মাকে খোঁটা দিতে!!❝দেখ তোর কি ভাঙা কপাল রাশেদা!বাপ তোরে বিয়ে দেয়া পর্যন্তই শেষ"আর একটি দিনও দেখতে আসল না"ছি কেমন বাপের ঘরে জন্ম নিয়েছিস.?
সেদিন রাশেদা বেগম খুব কেঁদেছেন!সারা রাত তিনি জায়নামাজে সেজদায় পড়ে ছিলেন!মনের সব কষ্ট তিনি শুধু একমাত্র সৃষ্টিকর্তাকেই জানিয়েছেন!ইয়ারা অবাক চোখে মায়ের মুখপানে তাকিয়ে!!
রাশেদা আবারও বলেন
—যাবে নানু বাড়ি ইয়ারা?মাম্মামকে একবার বলো.?
—বেড়াতে যেতে বলছো মাম্মাম.?
রাশেদা ইয়ারার কপালে চুমু খেয়ে মাথা নাড়িয়ে উত্তরে বলেন
—না সোনা"একবারের জন্য যাবে এবাড়ি ছেড়ে! তখন তোমার আর কোন কষ্ট থাকবে না"মাম্মাম কথা দিচ্ছে তোমায়.!
ইয়ারা মাকে জড়িয়ে ধরে বলল
—আমি যেতে চাই আম্মু! আমার আর এখানে ভালো লাগে না! এত এত কথা শুনতেও ভালো লাগে না! বুকে ভীষণ ব্যথা হয়.!
রাশেদা মাথায় হাত ভুলিয়ে মুচকি হেসে আশ্বাস কন্ঠে বলেন
—আর কিছু দিন সহ্যা করো সোনা! খুব শীগ্রই তুমি নানু বাড়ি থাকবে! আর কেউ তোমায় কিছু বলতে পারবেনা.!
—তোমার নয় বলো আমারা! তুমিও তো যাবে তাই না.?
—মা যাই বা না যাই সেটা পরের কথা! তুমি যাচ্ছো মানে যাচ্ছো এটাই ফাইনাল সোনা.!
—না আমি তোমাকে ছাড়া একা কোথাও যাব না মাম্মাম!আমি কি করে যাব তোমায় ছাড়া বলো?তুমি তো আমার সব!আমার মা!আমার মাম্মাম!আমার আম্মু!আমার আম্মিজান!আমার বাবা!আমার আব্বু!আমার পাপা!এভ্রিথিং এভ্রিথিং.!
মেয়ের কথায় তিনি শব্দ করে হাসলেন!পাগলি মেয়ে একটা ওনাড়!ইয়ারাকে রেখে তিনি খাবার নিয়ে আসার জন্য নিচে গেলেন!পুশি এবার বক্স থেকে বের হয়ে আসল!এক লাফে বেডে উঠে ইয়ারার পায়ে নাক ঘঁষতে শুরু করল!!
ইয়ারা বুঝতে পেরে পুশিকে কোলে তুলে নিল!পুশি তার মুখের দিকে তাকিয়ে ম্যাও করে উঠল দু'বার!ইয়ারা মুচকি হাসল!রাশেদা বেগম খাবার নিয়ে রুমে প্রবেশ করতে ইয়ারা দ্রুত পুশিকে পেছনে লুকিয়ে ফেলে!রাশেদা বেগম রুমে ঢুকেই দেখে ফেলেছনে সেটা!বেশ অবাক হয়ে বেডের কাছে আসতে আসতে কপাল কুঁচকে বললেন
—বিড়াল এনেছিস কোথায় থেকে.?
ইয়ারা হালকা ভয় পেলও মনে সাহস যুগিয়ে আমতা আমতা করে বলল
—আম্মু জেঠিমাকে বলো না কেমন!আমি ছানাটাকে রাস্তার ওপাশের গাছের নিচে কুড়িয়ে পেয়েছি!খুব কাঁদছিল বিড়ালটা"আমার মায়া লাগছিল তাই নিয়ে এসেছি.!
পর পর সেকেন্ডের গতিতে
—তুমি আমাকে একদম বকা দিবেনা কিন্তু আম্মু.!
রাশেদা হালকা হাসলেন!মেয়েটা মাঝে মাঝে কি যে করে সব মাথার উপর দিয়ে যায়
——————
বেলকনির প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সিগারেট জ্বালাচ্ছে ইউজান!ঠোঁটের ফাঁকে আগুনের শিখা নিভে যেতেই পরেরটি জ্বলে উঠছে!তার চোখ দুটো রক্তে ভেজা লাল!রাগ সেখানে অন্ধকার হয়ে ফুটে উঠেছে!প্রতিটি সিগারেটর টানে বিষাক্ত ধোঁয়া গাঢ় হয়ে চারপাশের ছড়িয়ে পড়ছে!পুরো বেলকনি ধোঁয়ার কুণ্ডলীতে ডুবে আছে!!
এ পর্যন্ত দু'প্যাকেট সিগারেট তার ক্রোধের সঙ্গে ছাই হয়ে মিশেছে!তিন ঘন্টা হতে চলল অফিস থেকে এসেছে এখনো পর্যন্ত ফ্রেশও হয়নি সে!গায়ের শার্টটি ইন থেকে এক সাইড দিয়ে খুলে শার্টের একটি অংশ বের হয়ে গিয়েছে!ট্রাই ঠিক যায়গা থেকে নড়ে লণ্ডভণ্ড হয়ে ঝুলছে!চুল উষ্কখুষ্ক হয়ে আছে!শেষের সিগারেট কিছুক্ষণ টেনে ছুড়ে ফেলে রেলিঙ সজোরে লাথি মারল!!
পর পর সমস্ত শক্তি দিয়ে সে দেওয়ালে পাঞ্চ মারে!সাথে সাথে হাত ফেটে রক্ত বের হতে শুরু করে!রুমে ফিরে এসে ডয়ার থেকে ড্রা-গস বের করল!তাকে কনট্রোল করার একমাত্র মেডিসিন এটা!যতক্ষণ না নিবে ততক্ষণ নিয়ন্ত্রণ হারা হয়ে ভুল কিছু করে বসবে!রক্তমাখা হাতেই দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করে পাগলের মত নিতে শুরু করল!সময়ের সাথে তার এই নেশা দৈব্য অনেকটা গভীরে গিয়ে ঠেকল!না পোষালে ইনজেকশন তো আছেই!!
———————
রাত তখন বরাবর ১-টা!চারপাশে নিশিতে খাঁ খাঁ করছে!সে নিস্তব্ধ মুহূর্তে রাশেদা বেগম আপছা আলো দিয়ে খাতায় কিছু লেখে চলেছেন!লেখার মাঝে কখনো মুচকি হাসছেন তো আবার কখনো হাসি মিলিয়ে গিয়ে চোখ ভিজে উঠছে!অশ্রু গড়িয়ে পড়ার আগেই আঁচল দিয়ে মুছে নিচ্ছেন!!
অনেক বছর পর কলম ধরেছেন তিনি!হাত কাঁপছে সামান্য!তাই লেখা গুলো বারবার বেঁকে যাচ্ছে!প্রায় তিন ঘণ্টা পর দীর্ঘ প্রচেষ্টার শেষে চিঠিটা লেখা শেষ করলেন তিনি!ভোরের আলো ফুটার আগেই চিঠিঘরে গিয়ে ডাকপিয়নের হাতে পোঁছে দিতে হবে!!
তাই বিছানায় আর গা হেলালেন না!অবশ্য হেলালেও ঘুম আসবে না ওনাড়!মনে শান্তি ছাড়া ঘুমটাও যেন বড্ড বেইমানি করে!!
—7 Day Letter—
ইয়ারা আর জিমি ক্লাস থেকে কাঁধে করে ব্যগ নিয়ে বের হলো সাথে তিথিও আছে!তিনজন এটা ওটা বলতে বলতে গেটের সামনে এসে দাঁড়াল!আজ স্কুলে তাদের গ্রীষ্মের ছুটি দিয়েছে সাত দিন!সবাই তাতে ভীষণ আনন্দিত!সময় মত রিক্সা পাওয়া যায়না দেখে জিমিকে গাড়ি ঠিক করে দিয়েছে ইউজান!জিমি অবশ্য একা আসেনা সাথে করে ইয়ারাকে জোর করে নিয়ে আসে!!
সেদিনের পর থেকে ইয়ারা ইউজানের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে!আর একটি বারের জন্যও সে লোকটার সামনে যায়নি!সারা বাড়িতে আর আগের মত ছুটাছুটি করে বেড়ায় না!শান্ত হয়ে থাকে নিজের রুমে!আর কিছু দিন পর এমনিও তারা এবাড়ি থেকে চলে যাবে!!
তিথিও যাওয়ার পথে তাদের গাড়ি করে চলে আসে যেহেতু তাদের বাসা একই গলিতে!আজও ব্যতিক্রম হয়নি দু'জনই গাড়িতে উঠে বসল!ইয়ারা নিজেকে তিথির যায়গায় রাখল!সে বেস্ট ফ্রেন্ডের খাতিরে যাচ্ছে আপন মানুষের নয়!!
তবে জিমি না উঠে দাঁড়িয়ে রইল তিথি কাঁধ থেকে ব্যাগ কোলে রেখে জিমিকে তাড়া দিয়ে বলল
—কিরে উঠছিস না কেন.?
জিমি নিজের সিটে ব্যাগ রেখে উপরের চেইন খুলে টাকা বের করতে করতে উওর দিল
—পাঁচ মিনিট দোস্ত"তোরা বস আমি ঝালমুড়ি নিয়ে আসছি.!
—বাসায় তো চলে যাচ্ছি! শুধু শুধু ঝালমুড়ি কেনার কি দরকার.?
ইয়ারার কথায় জিমি তার দিকে এক নজর তাকাল!তারপর মুঠোহাত থেকে দুহাজার টাকা দেখিয়ে বলল
—না খেলে এগুলো দিয়ে কি করব?ভাইয়া প্রতিদিনের মত আজও আমায় টাকা দিয়েছে.!
—তোর ভাইয়ের তো আবার টাকার শেষ নেই! শুধু ইয়ারার বেলায় ফুরিয়ে যায়"কিপ্টেদের মত এক টাকারও হিসেব রাখে! গরম ওরফে হিটলার একটা.!
যদিও সে বির বির করে বলেছে!ততক্ষণে জিমি চলে গেছে ঝালমুড়ি আনতে!!
জিমি তিনটি মলট নিয়ে এলো!ইয়ারার সামনে ধরতে ইয়ারা দ্রুত মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাহিরে তাকিয়ে মুখ ভার করে জানাল
—খাব না! ভালো লাগছে না আমার.!
—ইয়ারা এত ভালো হলি কবে থেকে? ঝালমুড়ি ফুচকার প্রতি হঠাৎ এত অভিমান.?
—ঝালমুড়ি ফুচকার প্রতি আমার কোনদিনই অভিমান নেই"অভিমান তো ওই লোকটার টাকার প্রতি! পাঁচ টাকা খেয়ে দশ টাকার খোঁটা শুনতে চাইনা.!
মনে মনে আওড়িয়ে দীর্ঘ শ্বাস ফেলল!ইয়ারা কিছু বলল না আবার ফিড়েও তাকাল না দেখে জিমি শেষবারের মত তার দিকে এগিয়ে দিয়ে বলল
—তুই নিবি নাকি ফেলে দেব.?
ইয়ারা নিশ্চুপ!জিমি রাগে চলন্ত জানলা দিয়ে ঝালমুড়ি দুটো ফেলে দিল!মাঝখানে তিথি হালকা আফসোসের স্বরে খেতে খেতে চেঁচাল
—ফেললি কেন?না খেলে এনেছিস কি ফেলে দেওয়ার জন্য.?
জিমি কিছু বলল না মুখ ভার করে সেও জানলার অপর পানে মুখ করে বসে রইল!ইয়ারা চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নিল!ইসস মেয়েটা কত সখ করে এনেছিল!তার জন্য না খেয়ে ফেলে দিল!ভীষণ খারাপ লাগছে!তবে সে বা আর কি করবে?তার মনে খুব দুঃখ ঝমেছে!যা শেষ হবার নয়!!
তিথি মোরে নেমে গেল!ইয়ারা আর জিমি বাসার সামনে আসতে দু'জন নেমে কেউ কারও সাথে কথা না বলে বাড়ির ভেতরে প্রবেশ করে!জিমি ডাইনিং লক্ষ্য করতে খুশিতে আত্মহারা হয়ে খালাতো বোন জুহি এবং খালাতো দু'ভাই জাহিদ জিহাদকে দেখে ছুটে গেল!জিমিকে দেখা মাএ জুহি এসে দু'জন দু'জনকে জড়িয়ে ধরল!জিমি খুশিতে দেরি না করে তৎক্ষনাৎ উৎফুল্ল কন্ঠে প্রশ্ন করে বসল
—কখন আসলি জুহি.?
—এইতো কিছুক্ষন আগে.!
জিমি জিহাদ জাহিদের দিকে তাকাল
—কেমন আছো জিহাদ জাহিদ ভাইয়া.?
জিহাদ হালকা হাসল!জাহিদ প্রত্যুওর করল
—এইতো আলহামদুলিল্লাহ তুই.?
—আমিও আলহামদুলিল্লাহ.!
ইয়ারা ধীরে ধীরে সেদিকে তাকিয়ে সিঁড়ি দিকে এগোচ্ছে!মোটামুটি সকলেই ডাইনিংয়ে ছিল!অবশ্য তাকে কেউ লক্ষ্য করেনি!সেও ইচ্ছে করে আর সেদিকে পা বাড়াল না!সোজা উপরে উঠে গেল!!
—Time Skip—
বিকেলের সোনালি আলো ধীরে ধীরে ছাদের ধূসর পাথরের গায়ে ছড়িয়ে পড়ছে!বাতাসে মিশে আছে গ্রীষ্মের শান্ত গন্ধ!সিমরান সিমু আর আফরান পাশাপাশি বসে আছে!!
তাদের সাথে রুমিনা বেগমের বড় বোনের তিন সন্তান জিহাদ জাহিদ আর জুহি!দুপুরে আসা অতিথিরা মুহূর্তেই মিশে গেছে তাদের সাথে যেহেতু আগে থেকে একে অপরের সাথে পরিচিত!শুধু জিহাদ চুপচাপ নিজের ফোন নিয়ে ব্যাস্ত!চারপাশ থেকে পাখির কিচির মিচির ভেসে আসছে!মূলত গ্রীষ্মের ছুটি কাটাতে এসেছে সবাই!!
তারা বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে!আড্ডা দেয়ার মাঝে এক পর্যায় জুহি কৌতুহলী হয়ে বলল
—সবারই কলেজ ভার্সিটি বন্ধ?তাহলে এখনো শিমুল ভাই বাসায় আসছে না কেন.?
সিমরান ফোন স্ক্রল করতে করতে জবাবে সায় দেয়
—সেটাতো আমাদেরও প্রশ্ন.!
—আসবে আজ কালকের মধ্যেই"কথা হয়ে ছিল আমার.!
আফরানের কথা শুনে জুহির ঠোঁটে অচেতনেই ফুটে উঠল এক প্রশান্ত হাসি!সদ্য সতেরোতে পা রাখা এই কিশোরী কলেজ জীবনের প্রথম স্বাদ পেতে এক নতুন দিগন্তের দরজা খুলে ফেলেছে!শিমুলকে সে ভালোবাসে না!খালাতো ভাইয়ের চোখেই দেখে!
নিজের কাছে সে এই কথাই মানে!তারপরেও অস্বীকার করতে পারে না!!
তার ভেতরে কোথাও শিমুলকে ঘিরে এক অদ্ভুত টান কাজ করে!তা প্রেম নয় অথচ নিছক ভালো লাগার সীমা ছুঁয়ে যায়!একটি অনুভূতি যা সে নিজেও পুরোপুরি ভাবে ব্যাখ্যা করতে পারে না!শুধু নীরবে অনুভব করে!সে সব সময় মানে যে এটা জাস্ট ভালোলাগা এর বেশি কিছু না!!
———————
বেখেয়ালির জন্য বেলকনির দরজাটাও খুলা!এমনকি জানলার শুভ্র সাদা পর্দা গুলো টেনে দিতেও ভুলে গিয়েছে!দক্ষিণা এলোপাতাড়ি হাওয়া ঠেলে প্রবেশ করছে জানালা এবং বেলকনি দিয়ে!সন্ধে বিকেলের হাওয়া অতন্ত্য শীতল আর মন জুড়িয়ে দিবার মত হয়ে থাকে!!
তার মাঝে বেডে সদ্য কিশোরী সম্পুর্ন এলোমেলো অবস্থায় শুয়ে আছে!স্কুল থেকে এসে না খেয়েছে আর না মুখ ফুটে দু'কথা বলেছে!কাঁধ থেকে ব্যগটা টেবিলে রেখে সোজা ওয়াশরুম গিয়েছে!শরীরে ঠাণ্ডা পানি ডেলে শর্ট কামিজ এবং প্লাজু পরিধান করে বেডে এসে হাত পা দু'দিকে ছড়িয়ে ছিটিয়ে সোজা শুয়ে পড়েছে!!
সে থেকে এখনো পর্যন্ত ঘুমে মুড়