ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 22

লেখক: জিকরা ইসলাম

🚫{এই গল্পে অতিরিক্ত সাইকোলজিক্যাল টেনশন, মানসিক দ্বন্দ্ব, ক্রোধ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং কিছু সংবেদনশীল বিষয়বস্তু রয়েছে। গল্পের ঘটনাগুলো সম্পূর্ণ কাল্পনিক। যারা মানসিক চাপ বা তীব্র আবেগঘন কাহিনি এড়িয়ে চলতে চান, তারা নিজ দায়িত্বে পড়বেন}🚫

হঠাৎ সিঁড়ি থেকে একটি বাটি নিচে গড়িয়ে সশব্দে পড়তে সকলে নীরব হয়ে সেদিকে তাকায়। বিস্ময়ে ভ্রু কুঁচকে আসল একেক জনের সাদাটে বিড়াল দেখে। তার মুখের ফাঁকে আঁটকে থাকা বাটি ছুটে গিয়ে নিচে পড়ে গেছে। সকলের চোখ জুড়িয়ে আসল এহাম সুন্দর বিদেশি বিড়াল দেখে। এক নজরে বিড়ালটি যেমন তেমন মনে হলো না। সেটি নিশ্চয়ই খুব দামী। অভ্র তৎক্ষনাৎ মুগ্ধ নয়নে তাকিয়ে আওড়াল,

—ওয়াও। ভেরি নাইস ক্যাট'স।

জিমি ফাঁপা ডোগ গিলল। ইয়ারার বিড়ালের ব্যাপারে বাসায় এখনো পর্যন্ত কেউ জানেনা। এখন যদি তার মা এটি দেখে তাহলে সেরেছে কাম। কপালে চরম লেভেলের দুঃখ আছে ইয়ারার। আর যাইহোক বিড়াল বাসায় এলাউ করবে না। আগে থেকে রুমিনা বেগমের বিড়াল পছন্দ নয়। এখন কী করে বিষয়টি ধামাচাপা দিবে?

তাকে কিছু একটা করতে হবে। দৌড়ে বিড়াল নেয়ার জন্য কয়েকটি সিঁড়ি বেয়ে উঠতে দেখল তার মা দ্রুত পায়ে সিঁড়ির ধারে এসে দাঁড়িয়েছে। ধুর। যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। আর উপরে উঠতে চেয়েও পারল না। তিনি নিচে নামতে গেলে হঠাৎ বিড়ালের সাথে হুঁচট খেয়ে পড়তে পড়তে কোনরকম রেলিঙের শিক আঁকড়ে বেঁচে যান।

বিরক্তিতে তিনি পায়ের দিকে তাকালেন। বিড়াল দেখে মুহূর্তে ওনার মাথায় আগুন ধরে গেল কেমন। শিরশির করে রক্ত চড়ল মাথায়। তৎক্ষনাৎ তিনি রেগে চিৎকার করলেন

—বিড়াল এনেছে কে বাসায়?কার এত বড় সাহস?

সবে মাএ দৌড়ে আসা ইয়ারা পেছনে দাঁড়িয়ে কেঁপে উঠল। বিড়ালটি রেখে ওয়াশরুমে গিয়েছিল। সেটি যে এভাবে ফাঁকি দিয়ে চলে আসবে কল্পনাও করেনি। রুমে না পেশে দিশেহারা হয়ে সব জায়গায় খোঁজে এখানে এসে এহাম কাণ্ড দেখে শরীর দরদর করে কাঁপছে।

পুশি ভয়ে দু'হাত দূরত্ব দাঁড়িয়ে থাকা ইয়ারার দিকে দৌড়ে গেল। ইয়ারা সেটি কোলে নিতে রুমিনা বেগম কটমট দৃষ্টি নিয়ে পেছনে তাকালেন। জেঠির এহাম দৃষ্টি লক্ষ্য করে মাথা নিচু করে নিল। তার সারা অঙ্গ থরথর করে কাঁপতে থাকল।

ইতিমধ্যে কান্না করে দিয়েছে বললে চলে। রুমিনা এক পা এক পা করে এগোলেন তার দিকে। ইয়ারা পুশিকে নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরল। লজ্জায় নত মস্তকে ফুঁপিয়ে উঠল। তাকে আবারও সকলের সামনে অপমানিত হতে হবে। যা সহ্যা করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।

জিমি আন্দাজ করতে পেরে দৌড়ে উঠল বাকিটা পথ। রুমিনা বেগম হাত তুলার পূর্বে সে ব্যাথাতুর গলায় বলল

—আম্মু প্লিজ কিছু করো না ইয়ারাকে।

জিমি কথাটি বলার পূর্বে তীব্র জোরে থাপ্পড় মারার প্রতিধ্বনি হলো। জিমি তৎক্ষনাৎ ক্রোধিত কন্ঠে চেঁচাল

—কী করছো তুমি?গায়ে হাত তুলছো কেন।

ইতিমধ্যে লিভিংয়ে থাকা সকলে দাঁড়িয়ে গেছে৷ তাদের মাথায় কিছুতেই বিষয়টি ঢুকছে না। ইয়ারাকে নিচ থেকে কেউ তেমন স্পষ্ট দেখছে না। রুমিনা থাপ্পড় দেয়া পর্যন্ত সীমাবদ্ধ রইলেন না। তাকে টেনে নিচে নামাতে শুরু করলেন।

এবার স্পষ্ট হলো ইয়ারার পাতালা দেহখানি। তবে বদনখানি কারও চোখে আঁটেনি। মাথা তুলে সামনে তাকানোর পরিস্থিতিতে নেই। নত মস্তক অবস্থায় রহমিনা এক প্রকার টেনে হিঁচড়ে নামাচ্ছেন। ইয়ারা হোঁচট খেতে খেতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। ফোঁপাতে ফোঁপাতে কাঁদছে সপ্তদশী। চোখের জল গাল বেয়ে একের পর এক গড়িয়ে পড়ে চলেছে।

তার অন্য হাতে ঝুলছে পুশি। সাদা লোমশ বিড়ালটা ভয়ে কুঁকড়ে আছে কেমন। সিঁড়ির শেষ ধাপে এসে রুমিনা বেগম ইয়ারাকে প্রায় ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিলেন। সে টাল সামলাতে না পেরে ফ্লোরে বসে পড়ল। রুমিনা বেগম রাগে কাঁপছেন। তিনি ফের চিৎকার দিলেন

—আগেও বলেছি আমি বিড়াল পছন্দ করি না। তাহলে কোন সাহসে তুই বাসায় বিড়াল নিয়ে আসলি?বেয়াদব কোথাকার। আমার মাথা পাগল কারার জন্য তুই একাই যথেষ্ট। আজ জীবনের শিক্ষা না দিলেই নয়।

বলতে বলতে তিনি তেড়ে আসলেন। নিচে পড়ে থাকা ইয়ারার দু'বাহু হিংস্রের ন্যায় ঝাঁকিয়ে তুলে দাঁড় করিয়ে দিলেন। ইয়ারা জোরে জোরে শ্বাস নিচ্ছে। জেঠি আজ অতিরিক্ত রেগেছে। ছাড় বোধহয় আজ কপালে নেই। রুমিনা নিজের সবটুকু শক্তি দিয়ে থাপ্পড় দিলেন অপর গালে। সে শব্দ করে কেঁদে উঠল। তার নিচের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছে।

দাঁত গুলো নড়েছে সব গুলো। কেমন রক্তাভ ভাব হয়ে এসেছে। তিনি গিজগিজ করে চুলের মুঠি শক্ত করে ধরলেন। জিমি দৌড়ে নামল। আফরান জাহিদ দৌড়ে এসে রুমিনা বেগমকে জোর করে ছাড়াতে চাইল। কিন্তু কিছুতেই পারছেনা ওনি ঝারি মেরে দূরে সরিয়ে দিচ্ছেন বারংবার। অভ্রও আসল, চুলের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে দ্রুত বলল

—আন্টি ছেড়ে দিন। এতটা রেগে জাবেন না। মেয়েটা ব্যাথা পাচ্ছে। সামন্য বিড়ালের জন্য এতটা রিয়েক্ট করছেন কেন?

—ব্যাথা পাক। আজ ওরে আমি মেরেই ফেলব। আমার বাড়িতে থেকে আমার কথা অমান্য করার স্বাদ আজ মেটাব।

বলেই তিনি ঝারি মেরে ইয়ারাকে নিয়ে দূরে সরে আসলেন। চুল মাএাধিক শক্ত করে টানতে টানতে আবারও বসিয়ে দিলেন ফ্লোরে। ইয়ারার মাথা যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম। সে এতক্ষন চিৎকার না করলেও এবার গলা ফাটিয়ে করছে। তার ভীষণ কষ্ট হচ্ছে। চুল আলগা হয়ে যাচ্ছে গোড়া থেকে।

কেউ আর চুপচাপ এই নির্মম দৃশ্য হজম করতে পারল না। জুহি, সিমরান, জিমি, জাহিদ আফরান, অভ্র ঈশান সকলে মিলে রুমিনা বেগমকে টেনে ছাড়াতে শুরু করল। তবে আফসোস মারপিট যেখানে শয়তানের ওয়াসওয়াসা সেখানে। শক্তি যেন ওনার ধসেধসে পড়ছে। আশ্চর্য চারজন ছেলে, কেউ পারছে না ওনাকে ছাড়াতে। জিমি চিৎকার করে পাগলের মত কাঁদতে কাঁদতে বলল

—ছেড়ে দেও আম্মু ইয়ারা ম''রে যাবে। এত অমানুষের মত মে'রো না সামন্য একটি বিড়ালের জন্য।

রাশেদা বেগমের হাত পা দরদর করে কাঁপছেন। চুলার তীব্র আগুনের তাপ থেকে বেরিয়ে এসে নিজের চোখের সামনে এক মাএ মেয়ের করুন দশা, তিনি নিতে পারছেন না। পা নাড়ানোর শক্তিও পাচ্ছেন না। কোনরকম শরীরটা নিয়ে দৌড়ে আসলেন। হাউমাউ করে সকলের মাঝে এসে রুমিনার মায়ে ঝাঁপিয়ে পড়ে বললেন

—ছেড়ে দিন আপা, আর কোন দিন ভুল করবে না। আমি আমার মেয়ে নিয়ে দূরে কোথাও চলে যাব।

রুমিনা শুনেছেন কিনা সন্দেহ। রক্তে ভেসে যাচ্ছে ওনার চোখ। দাঁত কটমট করে চুলের গোছা থেকে বেশ কয়েকটি চুল ছিঁড়ে তবেই ছাড়লেন। শুধু এখানে থেমে থাকলেন না তিনি। এক হাতে ইয়ারাকে চেপে অন্য হাতে এলোপাতাড়ি কিল ঘুসি বুকের উপর দিতে শুরু করলেন একের পর এক। ততক্ষণে সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে এহাম নিকুচি কর্মে

ঈশান না পেরে হিংস্রের ন্যায় রুমিনার চুল ধরেছে। সকলে যখন না পেরে রুমিনা বেগমকে আঘাত করতে নিবে ওমনি কেউ একজন রকেটের গতিতে সকলকে ঠেলে এসে রুমিনা বেগমের চুলের মুঠি ধরে এক টানে দাঁড় করিয়ে দিল। ইয়ারা ফ্লোরে শুয়ে পড়ল। তার নাকের বাসি ফেটেছে বহু আগে। বুকে অতিরিক্ত আঘাত পাওয়ায় শ্বাসকষ্ট উঠে গেছে।

রাশেদা বেগম কাঁদতে কাঁদতে ইয়ারার মথা কোলে তুলে বুকে জড়িয়ে ধরলেন। সকলে ভয়ার্ত চোখে ইউজানের দিকে তাকিয়ে আছে। সে রুমিনা বেগমের চুলের মুঠি শক্ত করে ধরে রেখেছে। চোখে তার আগুন জ্বলছে। সাদা আর নেই, রক্ত ভাসছে মনির আশেপাশ। তার হাত শিরশির করছে। শ্বাস নিচ্ছে অস্বাভাবিক। এতক্ষণ নিজেকে কনট্রোল কীভাবে করেছে একমাত্র সে জানে। তার বলিষ্ঠ দেহের পেশী কাঁপছে দরদরিয়ে।

রুমিনা বেগমের হুস ফিরেছে এতক্ষণে। তিনি অবাক নয়নে বড় ছেলের দিকে তাকিয়ে আছেন। পেটের ছেলে এভাবে চুলের মুঠি ধরেছে, বিষয়টি কোন ভাবে মানতে পারছেন না। হজম এবেলায় হলো না। কাঁপা গলায় তিনি মুখ খুললেন

—তুমি তোমার মমের চুল ধরেছো ইউজান?

ইউজান দাঁত কটমট করল

—মম মাই ফুট। চুল নয় প্রয়োজনে হাতও ভাঙব। বিড়ালটি আমার ছিল। ইয়ারার নয়। শুধু শুধু কেন তার গায়ে হাত তুলেছেন। রক্ত কেন জড়িয়েছেন? চুল কেন ছিঁড়েছেন? আন্সার মি?

রুমিনার সাথে সাথে বাসায় উপস্থিত সকলে চমকাল বোধহয়। ইয়ারা শুধু শুধু মার খেয়েছে। তাও নিজের বিড়ালের জন্য নয় বরং ইউজানের বিড়ালের জন্য। অভ্র আর ঈশান ইয়ারার দিকে আফসোস নিয়ে তাকিয়ে আছে। তাড়া ভেবেছিল ইয়ারা সত্যি বাসায় নেই। তবে সাক্ষাৎ যে এতটা বাজে ভাবে পাবে কল্পনাও করেনি। ইশশ পুতুলের মত মেয়েটার কী হাল করে ছাড়ল। রুমিনা বেগম এমন করছেন কেন মেয়েটির সাথে? তাদের মাথায় ঢুকছে না।

পুশি ম্যাঁও ম্যাঁও করে ইয়ারার পাশে বসে কাঁদছে। সিমুও আফসোস করছে আজ। এভাবে মারা উচিৎ হয়নি। আর সব থেকে অবাক করার বিষয় হলো বিড়ালটি খুব দামী। বিদেশি বিড়ালের মত দেখতে। সত্যি সেটা ইউজানেরই হবে। ইয়ারা হয়তো সুন্দর দেখে বিচিলিত হয়ে কোলে নিয়েছিল। এসব ভেবে সে আফসোসের সাথে ওরনা কচলাচ্ছে।

সিমরান পানি এনে দিল। রাশেদা বেগম ইয়ারাকে শান্ত করার চেষ্টা করছেন। রুমিনা চুপ করে আছেন কোন উওর দিচ্ছেন না। ইউজান হাত তুলতে গিয়ে নিজেকে কনট্রোল করে হাত গুটিয়ে নিল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে বেশ কিছু দূর। রাশেদা বেগম কাঁদতে কাঁদতে বললেন।

—অনেক হয়েছে আর নয়। আমি না হয় আপনাদের আপন নই। কিন্তু আমার মেয়টা কী কেউ হয়না? সে এই বাড়ির কোন সদস্য নয়? আপনাদেরই তো রক্ত। শুধু তার বাবা নেই বলে কী এত অপমান আর মার খেয়ে বাঁচবে?

পর পর

—বাড়িতে থাকলে হয়তো দুবেলা দুমুঠো ভালো খেতো, স্কুলে যেয়ে ভালো শিক্ষা পেতো৷ এখন না হয় আমার সাথে গাছ তলায় থাকবে কাজ করে খেতে পারলে খাব। না খেতে পারলে মেয়ে নিয়ে মরে যাব। তারপর আর এই বাড়িতে এক মুহূর্তে নয়।

রুমিনা বেগম ফুঁসে উঠলেন। তিনি ছুটে ডাইনিংয়ে গিয়ে সকল গোছানো খাবার নিজে হাতে ছিটকে নিচে ফেলে দিলেন। কাঁচের জগ গ্লাস একে একে সব চূর্ণবিচূর্ণ। সকলে কেঁপে উঠেছে। হঠাৎ এতটা বাজে পরিস্থিতির সম্মুখীন হবে কল্পনাও করেনি। তিনি ভাঙা কাঁচ হাতে তুলে নিজের গলায় ধরে চিৎকার করলেন

—আমিও চাই তুই চলে যা। তোর অলক্ষুণে চেহারা দেখতে চাইনা আর। ধংস করেছিস তুই। আমার সংসার ভেঙে তচনচ করেছিস। সুখও কেড়ে নিয়েছিস তুই। হয়তো আজ বাড়ি থেকে যাবি নয়তো আমি নিজেকে আঘাত করব।

রুমিনা বেগমের কথার মানে কেউ বুঝল না। ওনি কী বলছেন এসব। সংসার কই ভাঙল?বরং ভেঙেছে রাশেদা বেগমের। স্বামী মারা গেল। তিনি নতুন সংসার না গড়ে মেয়েটিকে নিয়ে এত বছর এখানে পড়ে রইলেন।

সুফিয়া বেগম সিঁড়ির প্রান্তে এসে দাঁড়িয়েছেন। সকালে শরীর খারাপ লাগায় নিচে আর আসেননি। তবে এসে যে এমন পরিস্থিতি দেখবন মোটেও আশা করেননি। রুমিনা বেগমের এহাম কথা শুনে আর উপরে দাঁড়াতে পারলেন না। তথাধিক দ্রুত নিচে নেমে আসলেন। ডানিং এরিয়ায় গিয়ে কিছুটা শাসিয়ে বললেন

—ভাবি কিসব বলছো তুমি? বাচ্চারা সকলে এখানে আছে। মুখে লাগাম টানো। বাকি সম্মানটুকু এত বছর পর এসে আর খুঁয়োনা। ফেলো হাত থেকে কাঁচ।

—কিসের সম্মান যেখানে আমি সুখই পাচ্ছি না? আমার চোখের সামনে থেকে এই মহিলাকে বিদায় কর। না হলে আজ খুব খারাপ হয়ে যাবে।

রুমিনার চিৎকারে সুফিয়া চুপ করে গেলেন। কথা বাড়ালে এখন অতীত টানাটানি হয়ে যাবে। রাশেদা বেগম ইয়ারাকে টেনে সোজা করতে করতে ভাঙা গলায় বললেন

—আর থাকব না৷ কারও সুখও কেড়ে নেব না। সব সুখ আমি এত দিন ভোগ করেছি। রানীর মত পার করেছি দিন। যেখানে কোন কষ্টই ছিল না।

ইউজান দাঁত কটমট করে চোয়াল শক্ত করে তুলল। তার মুঠোবদ্ধ হাতের শিরাগুলো ফেটে বেরিয়ে আসার মত টানটান হয়ে উঠেছে। চোখের গভীরে জমে থাকা ক্রোধ আগুনের শিখা হয়ে জ্বলছে। লিভিংয়ের একদিকে কান্নার শব্দ, অন্যদিকে স্তব্ধ বিস্ময়। সবাই এক সঙ্গে নীরব। অভ্র কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে রাশেদা বেগমের পাশে বসে পড়ল। কাঁধে আলতো করে হাত রাখল। নিচু ও শান্ত কন্ঠ বলল

—আন্টি, আপনি চাইলে আমার বাসায় থাকতে পারেন। প্রয়োজনে আমি ইয়ারার সব দায়িত্ব নেব।

এই একটি বাক্যই ভারসাম্য সম্পূর্ণ ভেঙে দিল।
ইউজানের চোখের সামনে সব কিছু লাল হয়ে উঠেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ভেতরে দমিয়ে রাখা বিস্ফোরণ ছড়িয়ে পড়ল চারদিকে। লিভিং রুমে থাকা কাঁচের জিনিস গুলো মুহূর্তে আছড়ে পড়ল ফ্লোরে। একটার পর একটা ভাঙার শব্দে নীরবতা চিরে গেল। ঝলমলে রুমটা কয়েক সেকেন্ডের মধ্যে পরিণত হলো বিশৃঙ্খলার ভয়ংকর প্রতিচ্ছবিতে। টুকরো টুকরো কাচ ছড়িয়ে পড়ল চারপাশে।

আঁতকে উঠল প্রতিটি মানুষ। রেহেনা বেগম ঠাঁই দাঁড়িয়ে। রাশেদা তোয়াক্কা করলেন না মেয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। ইয়ারা নিজেকে খানিক স্বাভাবিক রাখার চেষ্টা করে জোরে কাঁদতে কাঁদতে বলল

—আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাও মাম্মাম। আমি আর সহ্যা করতে পারছিনা। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা কেউ আমাদের আপন মনে করে না। কেউ না।

জিমি দৌড়ে ইয়ারাকে জড়িয়ে ধরে হাউমাউ করে বলল

—এভাবে বলিস না ইয়ারা। আমি তোকে ছাড়া একা থাকতে পারব না।

ইয়ারা কিছু বলল না। রাশেদা বেগম ইয়ারাকে এক সাইডে দাঁড় করিয়ে বলেন

—আমি উপর থেকে আসছি। থাকতে হবে না আর আমাদের এই বাড়িতে। আমি অভ্র সাথেই যাব। প্রয়োজনে তাদের বাসায় কাজ করে খাব।

বলেই তিনি উপরে উঠতে শুরু করলেন দ্রুত। ইয়ারা জড়সড় হয়ে দাঁড়াল। ইউজান তার দিকে রক্ত চক্ষু করে তাকিয়ে আছে। তার চোখের তেজে সপ্তদশী নুইয়ে গেল কেমন। রাশেদা বেগম তার মধ্যে নিচে ফিরে আসলেন ব্যাগ পএ নিয়ে।

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২২||

চলবে....

৬০০ রিয়েক্ট পূর্ণ হলে রাতে দেব আরেকটি পর্ব।

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন