ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 21

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম

||পর্ব ২১||

—মাথা টিপে দে জান। ব্যাথা করছে।

শুনা মাএ থমকে দাঁড়াল সপ্তদশী। থ মেরে রইল সে কতক্ষণ। মনি চোখের কৌটা থেকে বেরিয়ে আসতে চাইছে। শরীর তার জমে যাবার উপক্রম। কানকে যেন বিশ্বাস করতে পারছে না। সে ঠিক শুনছে তো? নাকি ভুল? বহু কষ্ট শরীর নাড়িয়ে হাত টেনে ধরা ব্যাক্তির দিকে ফিরে তাকাল।

লোকটার চোখ তখনো বন্ধ। তার অধর অসম্ভব ভাবে কাঁপল। শরীরের জোর হারিয়ে ভর ছেড়ে দিল বলে। এই কেমন অনুভূতি হচ্ছে তার?কম্পিত ঠোঁট জোড়া নাড়িয়ে বহু কষ্ট স্বর বের করল

—ক-কী বললেন?অ-আরেক বার বলুন তো?

ইউজান চোখ বন্ধ অবস্থায় বিরক্তিতে চোখের পাতার সাথে কপাল কুঁচকাল। তার মধ্যেই খানিক দাঁত খিঁছে ধমকে বসল

—মাথা টিপে দেয়ার জন্য বলেছি। কানে কম শুনিস নাকি। থাপ্পড় দেয়ার প্রয়োজন?

ইয়ারা মুহূর্তে ঠোঁট নেতিয়ে নিল। মুখটা কেমন তার আমাবস্যার ন্যায় কালো হয়ে আসল। সে হয়তো ভুল শুনেছে। ধুর। তাকে কেন এসব বলতে যাবে? সেও না সব সময় এক লাইন অতিরিক্ত। নিজের বোকামির প্রতি রাগ হচ্ছে। গিজগিজ করে ইউজানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল।

ইচ্ছে না থাকা সত্বেও বসল মাথার উপরে। ছোট চিকন হাত দুটো ঢুকিয়ে দিল সিল্কি মুলায়ম চুলের ভাঁজে। দু'হাতে চুল মুঠোয় নিয়ে মাধ্যম শক্তি দিয়ে টান দিতে থাকল। মাঝে মাঝে কপাল ঘঁষে দিচ্ছে। তা না করলে দেখা যাবে সাতসকাল পুরো বাড়ি ভাংচুর করে মাথায় তুলে ফেলেছে। তখন তারই লোকসান। জেঠি এসে ঝাঁটা পিটা করবে। আর সে মোটেও সকলের সামনে এই অপমান নিতে পারবে না।

★

চুল টেনেই যাচ্ছে প্রায় এক ঘন্টা হতে চলল। এর মধ্যে লোকটা না একবার নড়েছে। না কোন প্রকার কথা বলেছে। চোখও তখনো পর্যন্ত খুলেনি। ইয়ারার এখন খুব বিরক্ত লাগছে। কতক্ষণ এভাবে বসে থাকা যাশ?হাতের সাথে কোমরও ধরে এসেছে। ভাবল লোকটি ঘুমিয়ে আছে সে চলে গেলেও টের পাবেনা। যেইনা উঠে দরজা পেরুতে নিবে ওমনি কানে ভেসে আসল শান্ত স্বরের হুমকি,

—যেতে বলেছি?পা ভাঙার সখ আছে?

পুরো শরীর কারেন্টের ঝটকা খেল। লোকটা মানুষকে হয়তো আচ্ছা মত খাটানোর জন্য জন্ম নিয়েছে। বিশেষ করে তাকে বোধহয়। মুখ খোলে দ্রুত বলল

—আমার কাজ আছে। আমি আর পারব না।

—তোকে যেন আজ আমি নিচে না দেখি। রুমে না থাকতে পারলে সোয়ার আজ বাসা থেকে বের করে দেব। আর যদি দ্বিতীয় বার ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিস চৌধুরীর ভিলার দিকে, তাহলে ঘাড় ভেঙে দেব। মাইন্ড ইট।

এত বড় হুমকি খেয়ে ইয়ারার বদনখানি নিমেষেই অন্ধকার হয়ে এলো। এই কেমন অবিচার চালাচ্ছে তার উপর। নিচে না গেলে কাজ করবে কে?জেঠি তো তাকে নিচে না পেয়ে রফাদফা করে ছাড়বে।

একবার ভাবল মুখ খোলে জেঠির নামে দু’কথা বলে দিবে প্রত্যুওরে। তবে বেয়াদবি মনে করে আর বলল না। ওরনার প্রান্ত কচলাতে কচলাতে বেরিয়ে গেল৷ যাই নিচে গিয়ে একটু কাজ করতো মায়ের সাথে সেটাও আর হলো না। নিচে যেতে নিষেধ করল কেন সেটাও অজানা। সব জুলুম শুধু তার সাথেই করে যাচ্ছে।

সে সোজা নিজের রুমে চলে এলো। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে ধপ করে বিছানার উপরে দু'হাত দু'পাশে ছড়িয়ে শুয়ে পড়ল। এমনিতে নিচে সকলের ব্রেকফাস্ট বানাতে গিয়ে ভীষণ ক্লান্ত লাগছে। তাতে অবশ্য আফসোস নেই। কিন্তু এখন লোকটার কথা শুনে শরীরের চেয়ে তার মনটাই বেশি অবসন্ন।

জানালার পর্দা আধখোলা ছিল। সকালের নরম বাতাস ধীরে ধীরে ভেতরে ঢুকে সাদা সুভ্রূ পর্দা গুলো দোল খাচ্ছিল। বাইরে আকাশটা ছিল ধোয়া তুলোর মত নির্মল। সূর্যের আলো এখনও তীব্র হয়ে ওঠেনি।
ঠিক তখনই এক জোড়া চড়ুই পাখি এসে জানালার শিকে বসল। টুকটুক করে ছোট্ট ঠোঁট দিয়ে শিক ঠুকতে লাগল। কখনো একে অপরের দিকে তাকাচ্ছে, কখনো ডানা ঝাপটাচ্ছে। একসময় দুটো পাখি ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল।

কিছুক্ষণ পর আবার ফিরে এলো। তাদের সেই নির্ভার উড়াউড়ি ইয়ারা মাথা উঁচিয়ে দেখল৷ তার ঠোঁটের কোণে অজান্তেই ক্ষীণ হাসি ফুটে উঠল। সে চুপচাপ সেদিকে তাকিয়ে রইল। প্রায় সময় তার বেলকনি জুড়ে তাদের বসবাস। দেখতে বেশ লাগে। নজর সরিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল।

জানালা দিয়ে আসা বাতাস তার এলোমেলো চুল গুলো উড়িয়ে দিচ্ছে। শীতল স্পর্শে কেমন এক প্রশান্তি নেমে এলো শরীর জুড়ে। কতক্ষণ এভাবে কেটে গেল সে নিজেও জানে না। হঠাৎ পায়ের কাছে নরম কিছুর স্পর্শ অনুভব করতে মুচকি হাসল। সাদা লোমশ বিড়ালটা লেজ নাড়াচ্ছে পায়ে।

পুশি সম্পুর্ন বিছানায় উঠে এসে তার পায়ের উপর থাবা রাখল। নিজের স্বভাবমত ছোট্ট থাবা দিয়ে আলতো করে পা চেটে দিতে লাগল। মাঝে মাঝে গরগর শব্দও করছে। ইয়ারা ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে চোখ বন্ধ অবস্থায় এক পা সামান্য নাড়িয়ে দিল। পুশি আরও গা ঘেঁষে বসে পড়ল। রুম জুড়ে তখন শুধু সকালের বাতাস, চড়ুই পাখির ক্ষীণ ডাক আর এক মানুষ ও তার প্রিয় সঙ্গীর নিঃশব্দ সান্নিধ্য।

————————

বেলা গড়িয়ে প্রায় দশটা। চৌধুরী ভিলার লিভিংরুমে তখন বেশ প্রাণচাঞ্চল্য। জুহি, সিমরান জিমি, সিমু, মিলে টিভিতে হিন্দি সিরিয়াল দেখছে। পাশে রুমিনা বেগমও আছেন। রাশেদা বেগম কিচেন থেকে বেরিয়ে এলেন। রুমিনা ওনাকে দেখা মাএ তাড়া দিয়ে বললেন

—রাশেদা। দুপুরে স্পেশাল রান্না হবে। ইউজানের দু'জন ফ্রেন্ড আসবে। গরুর কালা ভুনা করবি। মাটন রেজালা। জাফরানি কাচ্চি বিরিয়ানি। চিকেন রোস্ট যেন একদম পারফেক্ট হয়। চিংড়ি মালাইকারি রাখবি। আর জর্দা বোরহানি। ইউজানের জন্য পায়েস করতে ভুলিস না।

রাশেদা বেগম নিঃশব্দে মাথা নাড়লেন। কাল একজন নতুন কাজের মেয়ে রাখা হয়েছে রান্নার হেল্প করার জন্য। যদিও রুমিনা মোটেও খুশি নন। ইউজান না রাখলে তিনি জীবনেও এলাউ করতেন না। আগের মেড বাড়ি পরিস্কার করতেন। আর রান্নার ঝামেলা সব রাশেদা মেয়েকে নিয়ে সামলাতেন। তিনি ফুলিকে নিয়ে রান্নার কাজে লেগে পড়লেন।

দু'ঘন্টায় কাজ শেষ করতে হবে। আর ওদিকে মেয়েটার যে ওনার কী হলো। সকালে কফি দিতে গিয়ে এই পর্যন্ত আর নিচে নামল না। ভেবেছিলেন উপরে গিয়ে দেখে আসবেন তার আর হলো না। জিমিকে জিজ্ঞাস করার সুযোগও পেলেন না।

—————

বেলা দুটো গড়াতে বাইরে গেটের সামনে একটি সাদা
গাড়ি এসে থামল। আক্কাস ছুটে গিয়ে গেটের ভারী পাল্লা দু'দিকে ঠেলে দিল৷ সাদা গাড়িটি প্রবেশ করল ভেতরে। ভিলার সামনে ইউজানের ২৩ লক্ষ্য টাকার ব্ল্যাক মার্সিডিজের পেছনে তাদের গাড়িটি পার্ক করল।

গাড়ির দু'দিকের দরজা ঠেলে নামল দুটি যুবক। একজন অভ্র চৌধুরী অন্যজন ঈশান মির্জা। দু'জনের হাতে বিশাল ফুলের বুকেট। আক্কাসকে বলল গাড়িতে গিফট আছে ওগুলো বাসার ভেতরে নিয়ে যাওয়ার জন্য। আক্কাসও একে একে সব গিফট নিয়ে লিভিংয়ে রাখল। রুমিনা বেগম দ্রুত নিচে নেমে এলেন। ঈশান ভেতরে প্রবেশ করে দু'হাত দু'দিকে ছড়িয়ে বলে উঠল

—আহা। আট বছর পর চৌধুরী ভিলা আগের মতই শান্তি।

অভ্র রুমিনা বেগমকে দেখা মাএ নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রাখল।

—আমাদের প্রিয় আন্টি এখনও আগের মত সুন্দরী আছেন দেখছি?নিন এটা আপনার জন্য।

রুমিনা লজ্জা পেলেন। এগিয়ে এসে ফুলের বুকেট হাতে নিয়ে বিচিলিত হয়ে বললেন,

—আউ, সো সুইট।

ঈশান তাড়াতাড়ি নিজের হাতে বুকেটটিও এগিয়ে দিয়ে বলল,

—আন্টি, আমার তরফ থেকেও আপনার জন্য।

—আরে এসবের কী দরকার ছিল? আমার তো এখন বয়স হয়েছে।

—মানে? আপনি এখনও কলেজের ম্যাডামদের মত আছেন আন্টি।

অভ্র সঙ্গে সঙ্গে চশমা মাথার উপরে তুলে বলল

—একদম ঠিক বলেছে। আমরা তো ভেবেছিলাম আট বছর পর এসে বুড়ি আন্টিকে দেখব। কিন্তু দেখছি এখনও সেই পুড়নো চার্ম।

—দুষ্ট ছেলে।

রুমিনা বেগম হেসে তাদের মাথায় হালকা চাপড় দিলেন। দীর্ঘ আট বছর পর দেখা। ওনার ভীষণ ভালো লাগছে। এতদিন পর তাদের দেখে পুড়নো স্মৃতি গুলোও মন পড়ল। আট বছর আগে তাদের আসা যাওয়া ছিল সচারাচর।

কিন্তু হঠাৎ করে কেন জানি তাদের বাড়িতে পা ফেলা কমে গেল। রুমিনা বেগম বেশ কয়েক বার জিজ্ঞাস করেছেন বিষয়টি নিয়ে। তবে ইউজান উওর দেয়নি। আরও বেশ কয়েকজন ফ্রেন্ড আছে।তবে বাইর পর্যন্ত সীমাবদ্ধ। তিনি তাদের নিয়ে সোফায় বসালেন।

লিভিংয়ে গল্পের আসর বেশ জমে উঠেছে। অভ্র আর ঈশান রুমিনা বেগমের সাথে গল্প করতে করতে হাসিতে ফেটে পড়ছে। রাশেদা বেগম জোস নিয়ে আসলেন তাদের জন্য। ওনাকে দেখা মাএ অভ্র দ্রুত বলল

—রাশেদা আন্টি যে। কেমন আছেন আপনি?

রাশেদা বেগম তাদের এত বছর পর আবারও দেখে মুচকি হেসে উওর দিলেন

—আলহামদুলিল্লাহ বাবা। তোমরা কেমন আছো?

—আমরাও ভালো আছি আন্টি।

সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ ভেসে এলো। এক এক করে নিচে নামল সিমরান, জুহি, জিমি, সিমু, আফরান আর জাহিদ। অভ্রের দৃষ্টি আটকাল জিমির উপর। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে বলে উঠল

—এক মিনিট। জিমি না এটা?

জিমি খুশিতে দৌড়ে কাছে এলো। তাদের দু'জনকে চিনতে তার একটুও অসুবিধা হয়নি। অভ্র সোফা ছেড়ে উঠে দাঁড়াল।

—আল্লাহ। তুই এত বড় হয়ে গেছিস?

ঈশানও বিস্মিত হয়ে তাকিয়ে রইল

—আমি তোকে শেষ দেখেছিলাম তখন তুই আমার হাঁটু পর্যন্ত ছিলি।

জিমি হাসল। সাথে ঠোঁট ফুলিয়ে বলল

—বড় হবো না তো কী বেঁটে থাকব?কোথায় ছিলে তোমরা এত দিন?

—আর বলিস না।

ওদিকে সিমু চুপচাপ দাঁড়িয়ে দু'জনকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। একবার অভ্রের দিকে তাকাচ্ছে, তো আরেকবার ঈশানের দিকে।সেটা খেয়াল করে ঈশান দ্রুত চোখ টেরা করে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বলল

—এভাবে কী দেখছেন?

সিমু দ্রুত নজর সরিয়ে নিল। গা জ্বলে উঠেছে। আফরান আর জাহিদ অনেক আগে থেকে দু'জনকে চেনে। তারা এগিয়ে এসে করমর্দন করল। জাহিদ মজা করে বলল

—অবশেষে চৌধুরী ভিলার রাস্তা খুঁজে পেয়েছিস।

ঈশান মুখ গোমড়া করে উওর দিল

—রাস্তা আগে থেকে জানতাম। তোদের গম্ভীর ভাই আমাদের ঢুকতে দিত না।

কেউ কিছু বলার আগে। অভ্রের দু'চোখ সকলের মাঝে কেউ একজনকে খোঁজছে। সে এবার কৌতূহলী হয়ে বলল,

—ছোট্ট পতুলের মত মেয়েটা কোথায়?

সকলে কপাল কুঁচকে তাকাল। জিমি বলল

—কোন মেয়েটা?

—ইয়ারা।

নামটা উচ্চারণ হতেই রুমিনা বেগমের হাসিটা সামান্য ম্লান হয়ে গেল। মুখে বিরক্তির ছায়া নেমে এলো।তিনি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করলেও সেটা পুরোপুরি আড়াল করতে পারলেন না। শুষ্ক গলায় উত্তর দিতে নিলে সিঁড়ির ধারে থেকে ভেসে আসল

—বাসা নেই৷

সকলের নজর সিঁড়ি দিকে চলে গেল। বাসায় নেই শুনে ভীষণ চমকাল বোধহয়। অভ্র আর ঈশানের মুখে আসাড় নেমে এলো। মুডটাই নষ্ট হয়ে গেছে। কত আশা নিয়ে এসিছিল এক নজর দেখবে বলে। তার হলো না তাদের। ইউজান গা ছাড়া ভাব নিয়ে পকেটে এক হাত গুঁজে নিচে নেমে এলো।

সোফায় এসে পায়ের উপর পা তুলে বসতে তারা ইউজানকে ঘিরে ধরল। রুমিনা উঠে গেলেন। ঈশান ইউজানের দিকে তাকিয়ে খানিক অভিমানের ছলে বলল

—আট বছর পর জোর করে এসেছি। বুঝলাম না আমরা তোর বাসায় আসলে কিসের এত প্রবলেম?

ইউজান গা হেলিয়ে অধর কামড়ে হেসে বলল

—সব থেকে বড় প্রবলেম। এসেছিস খেয়েদেয়ে দ্রুত বিদায় হো।

অপমানে মুখটা চুপসে গেল। জুহি আর জিমি তাদের সাথে দুষ্টমি করতে শুরু করল। সিমুর ঈশানের দিকে তাকালে সে বার বার একই কথা ঠোঁট নাড়িয়ে বলছে “এভাবে কী দেখছেন? এবার আর সিমুর সহ্যা হলো না। রেগে তেঁতে উঠল

—আপনার মাথা দেখছি। এই আপনার সমস্যা কী বলুন তো?

সকলে নজর তাদের দু'জনের উপর পড়ল। ইউজান সোজা হলো। কিছু একটা ভেবে ঈশানকে টেনে দ্রুত বলল

—সিমুকে পছন্দ হয়েছে? বল আমায়, সোজা বিয়ে করিয়ে দেব।

—এরে কে বিয়ে করবে?

ঈশান অপমানে চুপ থাকতে পারল না

—আমি বিয়ে করলে তবেই তো? এরকম নজর খারাপ মেয়েদের আমার মোটেও পছন্দ নয়।

সিমুর হা হয়ে গেল৷ তার নজর খারাপ? কত বড় অপমান। পাল্টা জবাব দিতে নিলে ইউজান বাঁকা হেসে বলল

—ঈশানকে পছন্দ হলে বলে ফেল। প্রমিজ আজই কাজি অফিসে নিয়ে যাব।

সিমু মুখের কথা গিলে পেটে নিয়ে গিয়ে ওরনা কচলে জোরপূর্বক হেসে বলে

—আমার এরকম ছেলে পছন্দ নয় ভাইয়া। আমার তো আপনার মত ছে... এ্যা হে হে না বলি কেমন।

ঈশানের রাগ আকাশ ছুঁয়া। তাকে অসুন্দর বলছে। মেনে নেয়া যায় না। তবে তার আগে অভ্র জবাব দিয়ে বসল

—আমার ফ্রেন্ডকে কোন দিক দিয়ে আপনার মত আনপারফেক্ট মনে হচ্ছে শুনি?

সিমরান এতক্ষণ চুপচাপ থাকলেও বোনের অপমানে আর মুখ বুঝে থাকতে পারল না

—আমার বোন কম যায় কিসে?তাকে আনপারফেক্ট কেন মনে হবে আপনার

অভ্র দ্রুত সিমরানের দিকে তাকিয়ে মুখ বাঁকাল

—এই আপনি আবার কোথা থেকে টপকালেন?

—খবরদার আমাকে কিছু বলতে আসবেন না, তাহলে খারাপ হয়ে যাবে কিন্তু।

তাদের ঝগড়া দেখে আফরান জাহিদ হেসে কুটিকুটি খাচ্ছে। জুহি জিমি চুপ আছে দেখে সিমু হালকা ধাক্কা দিয়ে বলল

—তোরা মুখে তালা দিয়ে রেখেছিস কেন। কিছু বল ওরা মেয়ে জাতিকে অপমান করছে।

জুহি তখন সিরিয়াস ভঙ্গিতে বলল

—ঠিকি তো।

সিমরান অভ্র সাথে লেগে আছে, আর সিমু ঈশানের সাথে। মাঝে মাঝে জুহি আর জিমি সায় দিচ্ছে। এবার ইউজান টেবিলে শব্দ করে হাত রেখে থামিয়ে দিল, সকলে না চাইতেও চুপ। ইউজান ঠোঁট স্লাইড করে পুনরায় গা হেলাল সোফায়। নড়েচড়ে বসে রহস্যময় হেসে বলল

—ঈশান নিয়ে যা সিমুকে। অভ্র নিয়ে যা সিমরানকে।তোদের প্রবলেম এখানে সল্ভ। আমার মাথা থেকেও প্যারা কমে যাবে।

—আমার রুচি এতটাও খারাপ নয় যে এমন ঝগরুটে মেয়েকে বিয়ে করব।

ঈশানের কথায় সিমু রেগে চেঁচাল

—এই এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে।

তাদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। হঠাৎ সিঁড়ি থেকে একটি বাটি নিচে গড়িয়ে সশব্দে পড়তে সকলে নীরব হয়ে সেদিকে তাকায়

চলবে....

৬০০ রিয়েক্ট না হলে রাতে আর কোন পর্ব আসবে না দুঃখিত।

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন