সঙ্গে সঙ্গে সপ্তদশীর বুকখানি কেঁপে উঠল কেমন। চোখের সামনে ভেসে উঠল এক অমানবিক দৃশ্য। হাতটা জলন্ত সিগারেটে পুড়ে যাচ্ছে। শেষাংশ আর ফেলেনি বোধহয়।
মাঝ পথে টানা বন্ধ করে দু'আঙুলের ফাঁকে চেপে চেয়ারে হেলান দিয়ে রেলিঙের উপর দু'পা তুলে দিয়ে চোখ বন্ধ করে গিটারে সুর তুলছে লোকটা। ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন তার চারিপাশ। শুধু অবয়ব খানিক স্পষ্ট। জলন্ত সিগারেট যে আঙুলেও জ্বলছে চোখে এড়ায়নি। আমাবস্যায় আজ ঢাকা আকাশ।
সুকোমল নয় শক্ত চামড়ার আঙুলের ডগা গিটারের ইস্পাতের ছয় সুরতারের উপর অবিরাম নৃত্য করে চলেছে। তারের বুক চিরে বেরিয়ে আসা সুর গুলো একেকটি অব্যক্ত আর্তনাদ। চোখ বন্ধ রেখে নিজের ভেতরের ধ্বংসস্তূপে হারিয়ে আছে সে। চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু সুরকে সঙ্গী করে অল্প স্বরে বিষন্নতায় ভুগে গেয়ে চলছে---
"একুল, ওকুল, দুইকুল গেল।
আমার লইলি না খবর।
তোরে ভালাবাইসা আমি হইয়াছি নিথর। (২)
"ও ব-ন্দেরে এত পাষাণ হইলি কেমনে? (২)
দুঃখ আমার সাথী হইল সারাজনম ভর।
কিসের লাগী করলি আমায় সব চাইয়া পর?
আ----আ---- হো-----ও
"দুঃখ আমার সাথী হইল সারাজনম ভর।
কিসের লাগী করলি আমায় সব চাইয়া পর?
আর কতকাল থাকবি আমারে ছাড়ি?
তোরে ছাড়া ভাল্লাগে না, ভীটা মাটি বাড়ি।
ওওও বন্দেরে এত পাষাণ হইলি কেমনে? (২)
🎶—🎶
"মান কুলমান, সব হারাইলাম তোরি কারণে।
দিবানিশি যায় যে আমার তোরি সরণে। (২)
আর কত কাল থাকবি আমারে ছাড়ি?
তোরে ছাড়া ভাল্লাগে না, ভীটা মাটি বাড়ি।
ও বন্দে-রে....
ইয়ারা থমকে দাঁড়িয়ে রইল। তার শ্বাস-প্রশ্বাসও থমকেছে বোধহয়। কেমন বোধহীন মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে। নড়তে ভুলেছে বহু আগে। আড়াইটের শীতল বাতাসের সাথে বেদনাময় গলায় গাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র সুর শরীরের পর্শম দাঁড় করিয়ে দিয়েছে বললে চলে।
তার মনজুড়ে ধেয়ে গেছে যন্ত্রণাময় শিহরণ। তার অস্বস্তি হওয়ার কারণ অজানা। গলা ধরে আসছে। চোখে জমেছে শিশিরের টুপটাপ মুক্তর মত ফোঁটা ফোঁটা অশ্রু বিন্দু। তার গায়ে কেন প্রতিটি লাইন সুচের ন্যায় গেঁথেছে?
কেন মনে হচ্ছে ছুঁড়েছে ঠিক তার দিকেই৷ নিশানা ভেদ করে অন্ততরে ক্ষত-বিক্ষত হয়ে চিরে ঢুকেছে সময়ের গতিতে। দাঁড়াতে পারল না আর একটি মুহূর্ত। দ্রুত রুমে ফিরে সশব্দে দরজা আঁটকে পেছন ফিরে দরজা ঘেঁষে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। টপটপ করে অশ্রু গড়িয়ে যাচ্ছে। চোখের সামনে সব ঝাপসা তার।
কেন যন্ত্রণা হচ্ছে? এমন হাসফাস তার তো করার কথা নয়?দর্শন পাওয়া অবধি এতটা যন্ত্রণা হয়নি যতটা অন্ধকারে ছায়া দেখে হচ্ছে। তার থেকেও বেশি বেদনাময় কন্ঠ তাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। দৌড়ে এসে জগ থেকে পানি ডেলে দ্রুত টেনে এক নিঃশ্বাসে খেয়ে নিল।
থরথরানি দিয়ে উঠল পুরো শরীর। আবারও দৌড়ে গেল ওয়াশরুমে দিকে কাঁপতে কাঁপতে অজু করল। কোনমতে বেরিয়ে এসে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ আদায় করার উদ্দেশ্যে দাঁড়াল। তার দরদরানি মোটেও থামেনি। সূরা বার বার গুলিয়ে ফেলছে।
কোনরকমে দু'রাকাত আদায় করে সিজদায় লুটিয়ে পড়ল। তার ভেতর থেকে ঠেলে শুধু কান্না আসতেছে। শব্দ করে বের করতে চাইছে না তারপরও শব্দ হয়ে যাচ্ছে। নিশিতে সল্পতা যেনও অধিক থেকেও অধিক মনে হয়। বেলকনিতে বসা নিশ্চুপ অর্ধেক নিথর পুরুষের কানেও বারি খাচ্ছে স্পষ্ট। প্রতিক্রিয়া করল না। আর না অবস্থান থেকে নড়ল। সেভাবে পড়ে রইল।
ইয়ারা কাঁদতে কাঁদতে অসহায়তা প্রকাশ করে কাঁপা কাঁপা গলায় টুকরো বাক্যতে আহাজারি করল
—আ-আল্লাহ, আমার অশান্তি লাগার কা-কারণ আমি জানি না, আর জা-জানতেও চাইনা। দ-দয়া করে আপনি আ-আমায় শান্তি দিন। দম যে আঁটকে যাচ্ছে। হে সর্ব শ্রেষ্ঠ অদ্বিতীয় পালনকর্তা, পৃথিবীতে য-যত মানুষ বিষন্নতায় ভুগছে তাদের সকলের মনে শা-শান্তি দিন। পূর্ণ ক-করে দিন সকলের ইচ্ছা।
মানুষরা বোকা। এই জন্য বোধহয় রব্বুল আলামীন, বান্দাদের চাওয়ার সুযোগ দিয়েছেন। যারা চেয়ে নিতে পারে তাদের আশা তিনি আগে কিংবা পড়ে পূর্ণ করে থাকেন। তাইতো পৃথিবীতে শুধু মাএ একটি জিনিসের প্রতি সতজন দুর্বল হওয়ার পরেও একজনই পায়। কারণ সেটি তার ভাগ্যে ছিল। তবে বেশিরভাগই দোয়ায় পরিবর্তন হয়েছে। তাই মানুষের কাছ থেকে চেয়ে নয় সৃষ্টিকর্তার কাছে চাওয়া সর্ব উওম।
ইয়ারা প্রানপন নিয়ে শুধু চেয়ে যাচ্ছে সকলের মনে থাকা জানা অজানা ভার যেন তিনি কমিয়ে দেন। তার শান্তি চাই। আজ সকল সমস্যা দূর হয়ে যাওয়ার পর কেন তীব্র থেকে তীব্র সমস্যা ভেতরে তৈরি হচ্ছে?তার তো আগে এমন হয়নি। হঠাৎ কেন এত দোটানায় ভুগতে হচ্ছে। অথচ ঠিক করে কারণও জানে না সে।
———————
রাশেদা বেগম ব্যস্ত পায়ে মেয়ের রুমে প্রবেশ করলেন। আজ এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। দ্রুত এগিয়ে গিয়ে জানালায় ভীরিয়ে রাখা সুভ্রূ পর্দা দু'দিকে ঠেলে দিলেন। চোখে এসে বারি খেল বেলা সারে ন'টার তেজি সূর্যের আলো। চোখের পাতা কুঁচকে উঠল সপ্তদশীর। বিরক্তিতে শরীর টানা দিয়ে চোখ মেলে তাকাল সে। রাশেদা বেগম পাশে বসে মাথায় আলতো হাত বুলিয়ে নরম স্বরে বলেন
—উঠো ইয়ারা। বেলা অনেক হয়ে গেছে।
ইয়ারা দেওয়াল ঘড়ির দিকে তাকাল, ন'টা বেজে ৪০-র ঘরে দেখে দ্রুত উঠে বসল। তার মধ্যে পেটে ভীষণ যন্ত্রণায় খেলে গেল৷ তবে সেটি এই মুহূর্তে মাথায় না নিয়ে চুল খোঁপা করতে করতে ঘুম জড়ানো কন্ঠ বলল
—এত দেরি হয়ে গেছে, আর তুমি আমায় এখন ডাকছো?
রাশেদা বেগম উঠে দাঁড়িয়ে মুচকি হাসলেন। গায়ে দেয়া চাদরটি টেনে ভাঁজ করতে করতে একই ভঙ্গিতে উওর করলেন
—প্রতিদিনই তো তাড়াতাড়ি উঠো আজ না হয় একটু দেরি করে উঠেছো, তাতে সমস্যা কোথায়?
মায়ের কথায় সেও মুচকি হাসল। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে তীব্র ব্যাথা অনুভব করল। যত তাড়াতাড়ি সম্ভব ওয়াশরুমের দিকে গেল। ফরজ পড়ে চোখ বুঝেছিল। কখন চোখের পাতা গভীর ভাবে লেগেছে জানা নেই। তাই এতটা দেরি হয়ে গেল। রাশেদা বেগম মেয়ের বিছানা গোছানোর কাজে লেগে পড়লেন। তার মাঝে হালকা ক্রিম কালার চাদরটি লক্ষ্য করে বুঝলেন মেয়ে পিরিয়ড হয়েছে।
অল্প ছুপ দাগ লেগেছে। বেশিক্ষণ হয়নি বোধহয়। পাঁচ মিনিট খানেক হবে। হয়তো বা তার থেকেও কম। তিনি দ্রুত চাদরটি তুলে ফেললেন। গোলাপি রঙের একটি চাদর পুনরায় বিছিয়ে দিলেন। ওয়ার্ডপ থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। ডাক দেয়ার পূর্বে ইয়ারা দরজা খোলল।
তিনি জামা কাপড় এগিয়ে দিলেন। ইয়ারা মুচকি হেসে নিয়ে পুনরায় দরজা আঁটকে দিল। একবারে শাওয়ার নিয়ে নিল। সে ওয়াশরুমে এসেই দেখেছে। আগে থেকে এনে রাখা দুটো প্যাড ছিল। সেখান থেকে আপাতত একটি ইউজ করল। আজ আবার নতুন করে তার প্রয়োজন হবে। মাকে বললে এনে দিবে।
ভেজা জামা কাপড় ওয়াশরুমে ফেলে রেখে বেরুলো।
তার একটা বাজে অভ্যাস আছে। পিরিয়ডের সময় অলসতা শরীরের চারিপাশে গ্রাস করে বেড়ায়। কিছু করতে ভালো লাগে না। করার চেষ্টা করলেও দেহে কুলোয় না। এই রোগ নিয়ন্ত্রণ আর হবে না। এভাবে চলবে বোধহয়।
রাশেদা বেগম ইয়ারকে টেনে বেডে বসিয়ে তাওয়াল দ্বারা চুল মুছে দিলেন সুন্দর করে। ইয়ারা চুপচাপ বসে আছে তার পেটে পেইন হচ্ছে প্রচুর। মাকে বললে চিন্তা করবে সে জন্য আর বলা হলো না। তিনি চুল মুছা শেষ করে ওয়াশরুমে গিয়ে ভেজা কাপড় ধুয়ে বেরুলেন। ওনি জানতেন আজও ফেলে আসবে প্রতি বারের মত।
রুমের একপাশে দেওয়ালে জামা কাপড় মেলে দিলেন। ইয়ারা সেদিকে তাকাতে মনে পড়ে গেল ইউজানে করা নিষেধের কথা। লোকটা পছন্দ করে না কাপড় বেলকনিতে দেয়া। শুধু তার ক্ষেত্রে। একদিন কি অপমানটাই না করল। নির্লজ্জের মত কাপড় বাইরে দিয়ে মানুষ নাকি দেখায় তার সাইজ কত হয়ে গেছে। ফারদার দিলে প্রতিটা কাপড়ে নাকি গুনে গুনে আগুন লাগিয়ে দিবে।
সে ভয়ে আর কখনো বাইরে শুকোতে নিজের কাপড় দেয়া হয়নি। রাশেদা বেগম ইয়ারার ড্রেসিং টেবিলের উপরে রাখা জিনিসপত্র গোছাতে গোছাতে প্রশ্ন করেন
—পেটে ব্যাথা হচ্ছে?
ইয়ারা মাথা উপর নিচে করে হ্যাঁ বলল। রাশেদা বেগম ময়লার ঝুড়িটা হাতে নিয়ে রুম থেকে বেরুতে বেরুতে বললেন
—খাবার নিয়ে আসছি বসে থাকো তুমি চুপচাপ।
তিনি চলে যেতে ইয়ারা উঠে দাঁড়াল। দ্রুত পা ফেলে বেলকনিতে ছুটে আসল। অপর পাশের বেলকনিতে তীক্ষ্ণ নজর ফেলে প্রয়াস চালাল। আফসোস যাকে দেখার জন্য ছুটে আসল তার দেখা আর মিলল না। নিচে ও রেলিঙয়ে বেশ কয়েকটি সিগারেটের শেষাংশ পড়ে আছে। দরজা ভেতর থেকে বন্ধ। ইয়ারা ওরনার প্রান্ত কচলে রুমে ফিরে আসল।
———————
আক্কাস মাথায় বাজারের ঝুড়ি নিয়ে গেট পেরুচ্ছে। তার মাথায় ঢুকছে না, কোন রুমিনা বেগমকে দেখছে সে আজ? যে মহিলার সবজি বাজার তো দূর। লোকজনের ভীরে মাঝে গেলে গা গুলিয়ে আসতো সে মহিলা মাছ বাজারে গিয়ে বেছে বেছে নিজ হাতে জ্যান্ত মাছ কিনেছেন। সাথে তাও আবার দু'চক্ষে সহ্যা না হওয়া ইয়ারার হবু শশুর বাড়ির লোকদের জন্য?
ভাবতে ভাবতে গেট বাড়ির ভেতরে আসল সে। তার মাথা নষ্ট করে লাভ নেই। মহিলার মনে কি চলছে মহিলাই ভালো জানেন। জুড়ি লিভিংয়ে রাখতে পেছন পেছন দুটো ছেলে ব্যাগ ভর্তি বাজার রেখে চলে গেল।
রাশেদা বেগম সব নিরবে হজম করছেন। তাকে চোখে পড়ল। বড় বড় দুটে কাতলমাছ। দেশি মাএাধিক বড় তিনটে মোরগ। পাবদা। গলদা চিংড়ি। কাশির মাংস। গরুর মাংস। নানান ধরনের টাটকা টাটকা সবজি। যাবতীয় অনেক কিছু আছে। সব গুলো নিজের হাতে রুমিনা বেগম বেছে বেছে এনেছেন।
ফুলি এক এক করে টেনে নিয়ে যেতে শুরু করল রান্নাঘরে। রুমিনা বেগম সোফায় বসলেন অনেক ঘেমে গেছেন। গরমে মুখটা কেমন লাল হয়ে গেছে। জিমি শুধু ড্যাপ ড্যাপ করে মায়ের দিকে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না তার নিজে গেছে বাজার কিনতে। তার বয়সে আজই সেদিন, যেদিন মাকে প্রথম বারের মত বাজার করতে দেখল। সব সময় আক্কাসকে দিয়ে তার ইউজান ভাই বাজার করাতো।
রাশেদা বেগম ফ্রিজ থেকে ঠাণ্ডা পানি নামিয়ে দিলেন রুমিনা বেগমকে। রুমিনা বেগম এক গাল হেসে হাতে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে নিলেন। গ্লাস ফিরিয়ে দিতে দিতে বললেন
—আজ রান্নাটা আমি নিজ হাতে করব।
চমকালেন উপস্থিত সবাই। জিমি কাশতে শুরু করে দিল। জাহিদ ইচ্ছে মত মাথায় থাপ্পড় দিতে থাকল৷ সকালের ব্রেকফাস্টের পর লিভিংয়ে বসে সব আড্ডা দিচ্ছিল। হঠাৎ রুমিনা বেগমের আগমনে সব নিরব হয়ে বসেছিল। জুহি তো পলক ফেলতে ভুলে গেছে আন্টির দিক থেকে। সিমু সুযোগ বুঝে বড় মামুনির সাথে চিপকে বসে কপালের ঘাম নিজের ওরনা দ্বারা মুছে দিতে হেসে বলল
—আমি তেমাকে হেল্প করব মামুনি। একা এত গুলো রান্না করতে তোমার খুব কষ্ট হয়ে যাবে। আমি চাইনা তুমি এত কষ্ট করো।
এমন ভাব করে মন খারাপ করে বলল যেন তার মোটেও সহ্যা হবে না রুমিনা বেগমের কষ্ট। তিনি মুচকি হাসলেন। কি লক্ষী মেয়ে। ওনার কথা কত চিন্তা করছে। তৎক্ষনাৎ জাহিদ জিমির কানের কাছে ঝুঁকে হিসহিসিয়ে বলল
—কত বড় কুটনি দেখছো? মিষ্টি মিষ্টি কথা বলে তোমার আম্মুকে পটানোর চেষ্টা করছে। যাতে তোমার ভাইয়ের গলায় ঝুলে পড়তে পারে।
জিমি কোন উত্তরই দিল না। জাহিদের উপর তার অভিমান আছে। তবে মনে মনে ভাবল কথাটা একদম যুক্তির। এই ডাইনি যদি এই সংসারে আহে তাহলে প্রতিদিন বাসায় আগুন জ্বলবে। শান্তি তো দূর সারা দিন সকলের সাথে ঝগড়া করেই দিন পার করে ফেলবে।
সকলের মাঝে রাশেদা বেগম কাজ ফেলে যেতে পারছেন না ইয়ারার জন্য খাবার নিয়ে। প্লেটে তুলে জিমির দিকে এগিয়ে আসতে নিলে দেখলেন জিমিকে জুহি টেনে বাইরে নিয়ে গেল। সেদিক থেকে নজর সরিয়ে নিজেই বা বাড়ালেন সিঁড়ি দিকে। আফরান লক্ষ্য করেছে বিষয়টি। এত তাড়াহুড়ো করতে দেখে সে নিজেই এগিয়ে গিয়ে প্লেট টেনে নিল নিজের কাছে। সাথে নম্র কন্ঠে বলল
—আমাকে বলো কাকে দিতে হবে আমি দিয়ে আসছি।
তিনি কিছুটা ইতস্তত করলেন। না চাইতেও বললেন
—ইয়ারাকে দেয়ার কথা ছিল।
আফরান সুযোগ পেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল
—ঠিক আছে মামুনি আমি দিয়ে আসছি।
রাশেদা মুচকি হাসলেন। ছেলেটা বড্ড পাগল। তিনি কিচেনে এগিয়ে গেলেন। আফরান ইউজানের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল দরজাটি ভেতর থেকে বন্ধ। সাথে বাজে একটা স্মেল আসছে। সে ততটা গুরুত্ব দিল না দ্রুত এগিয়ে গেল ইয়ারার রুমের দিকে।
ইয়ারা মাথা নিচু করে বেডে বসে পা দুলাচ্ছিল। অনেকক্ষণ হয়েছে মা আসবে বলে আসছেনা৷ হঠাৎ সামনে কারও উপস্থিতি পেয়ে মাকে মনে করে খানিক বিরক্ত হয়ে বলল
—সে কখন গিয়েছো। আর এখন তোমার আসার স....
বাকিটা বলতে পারল না৷ মাথা তুলে তাকাতে মুখের কথা আঁটকে গিয়েছে মুখে। সাথে হালকা কেঁপে উঠেছে। মোটেও এই মুহূর্তে আফরান আসবে সেটি আশা করেনি। হাত কচলাতে কচলাতে দাঁড়িয়ে গেল।
কি বলবে ভেবে না পেয়ে মাথা নিচু করে রইল। তাকে এতটা এলোমেলো হতে দেখে আফরান হাত ধরে বসিয়ে দিল পুনরায় বেডে। তাতে অবশ্য দ্বিতীয় বারের মত কেঁপে উঠেছে সপ্তদশী। আফরান প্লেট হাতে ধরিয়ে ধরে হালকা হেসে অধিকার দেখিয়ে বলল
—এত লজ্জা পেতে হবে না তেমায়। আমার সাথে স্বাভাবিক ভাবে সব সময় কথা বলবে মেয়ে। আমি দূরের কেউ নই তোমারই হবু হাসবেন্ড। বুঝতে পেরেছো?
ইয়ারা মাথা নিচু করে মাথা দুলাল। ধুর এত কেন লজ্জা লাগছে। তাকাতে পারল না সে আর।
———————
দুপুর ১-টা বেজে ৩০। জাফরের সাথে ওনার দু'বোন ও তিন ভাই এসেছেন চৌধুরী ভিলায়। সাথে তাদের ছেলে মেয়েরা আছে। সব মিলিয়ে বারোজন লোক এসেছে। জিমি জুহি সিমরান মিলে ইয়ারাকে সাজাচ্ছে। ইয়ারা লজ্জায় নুয়ে পড়ছে বার বার। সাথে অনেক নার্ভাস ফিল করছে সকলের সামনে কি করে দাঁড়াবে সেটি ভেবে। শাড়ি পড়ানো সে ককনই শেষ এখন সাজও সম্পুর্ন হয়ে গেল। তার মধ্যে রুমিনা বেগম তাকে নিচে নিয়ে যেতে আসলেন
#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৬||
চলবে....
রিয়েক্ট পূর্ণ হলে কাল সকাল ১০টা বা ১১টায় পাবা প্রিয় পাখিরা।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}
আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539