—ছ্যাহ, এসব পঁচা কথা বলে না জান। আল্লাহ গুনাহ দিবে।
জোর করে হাত ছাড়িয়ে নিল সে। রাগে শরীর শিরশির করছে। পুনরায় হাত ধরতে নিলে সে ধাক্কা বসাল বুকে। পিলারে পাশে দেওয়ালে পিঠ ঠেস দিয়ে আচমকা নিজের দিকে কোমর টেনে নিল দু'হাতে। ন্যনো সেকেন্ডে মুখের দিকে ঝুঁকে গিয়ে বলল
—তুমিও না তোমার মায়ের মত রিনা খান। আল্লাহ মাবুদ কোন দিন জানি আমাদের সম্পর্কের কথা জেনে গলায় পাড়া মারে।
—আপন খালামনিরে ডরায়, আবার আইছে পুটি মাছের কলিজা নিয়ে প্রেম করতে। সর এনতে গোলাম।
বলেই জিমি বুকে ধাক্কা দিল। জাহিদ জিমিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে খানিক মুখ বেজার করে মিনমিন করল
—আর তোমার ওই ইউজান ভাই জানলে সবার আগে আমাকে ইন্না-লিল্লাহ করে দিবে। ও বাবা গো সেদিন ছাদে জিহাদকে শুধু শুধু কেলানিটাই না দিল, আল্লাহ মালুম, ইশশ। আহ্ আমার গায়ে ব্যথা করছে।
বলতে বলতে এমন ভাব করল যেন তাকে এখনোই ধরে কেউ পেটাচ্ছে, জিমির রাগ আকাশ ছুঁলো। দ্রুত বসিয়ে দিল জাহিদের বুকে বেশ কয়েক কিল। সাথে দাঁত কটমট উঠল
—আপনার আর প্রেম করতে হবে না। আজই সব শেষ পরে দেখা যাবে মার খাওয়ার ভয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে ভেগেছেন।
জাহিদ জিমির হাত দুটো কোনমতে নিজের হাতের মুঠোতে নিয়ে সিরিয়াস হওয়ার ভান ধরে বলল
—আমার ফুসফুস পাখি মুখে যাই বলিনা কেন। ভালোবাসার টানে তখন পালাব না, রোখে দাঁড়াব, তোমারও না আমারও না, মরা রাবিন্দ্র নাথ ঠাকুরের দিব্যি।
জাহিদের কথায় আশ্বাস তো দূর। শুনলে জিদ উঠে যায়। সব কিছুতে হেয়ালি তার অতিরিক্ত গা জ্বলে। রাগের সাথে চোখে পানি নিয়ে তাকাল জিমি। জাহিদ জিমির চোখে পানি দেখে মুহূর্তে কেমন অস্থির হয়ে উঠল। জিমিকে সোজা করে দাঁড় করিয়ে দু'হাতে গাল আগলে ধরে শান্ত স্বরে বলল
—শুধু শুধু কেন কাঁদছো তুমি? এত ভয় পাও কেন। বলেছি না, প্রয়োজনে তুমি বিয়ের পর পড়াশোনা করবে তারপরও আমি তোমাকে এসএসসি এক্সামের পরই বিয়ে করছি।
জিমি মাথা নিচু করে ফুঁপিয়ে উঠল। কাঁপা গলায় বলল
—য-যদি আম্মু মেনে না নেয়?
—বা"লের সম্পর্ক, ওহ সরি ভুল বলেছি তৈ তৈ পাখি। বা''লের খালামুনি মেনে নিক বা না নিক ভেগে গিয়ে দু'জন সাইন করে সোজা হানিমুনে চলে যাব। তারপর কোলে করে একটা নিয়ে ফিরে আসব। দেখব তখন কে মেনে না নেয়।
জিমি কান্নার মাঝে মাএাধিক ক্ষোভ নিয়ে তাকাল। মানে এই লোকের সব সময় সিরিয়াস মুহূর্তে ভুল বলতে হবে?জাহিদ কানে ধরে জোরপূর্বক হেসে বলল
—সরি তো। কানে ধরেছি আর ভুল হবে না।
জিমি কিছু বলল না অভিমান নিয়ে অন্য দিকে তাকাল। জাহিদ এবার নিজেকে সিরিয়াস করল। জিমির হাতটা আলতো করে ধরে ঠাণ্ডা গলায় বলল
—দু'দিন কেন কথা বলছিলে না আমার সঙ্গে? একটা মেসেজেরও রিপ্লাই দেওনি তুমি।
—দিয়ে কি করব?নিজের তো ক্যারেক্টারে সমস্যা। একটা দিয়ে হয়না। তিন চারটা লাগে।
আগুন ধরে গেল জাহিদের মাথায়। রেগে যেতে নিয়ে কোনমতে নিজেকে কনট্রোল করে স্বাভাবিক গলায় বলল
—কি সব উল্টো পাল্টা বলছো?মাথা ঠিক আছে তোমার?
জিমি তাকাল এবার মুখপানে। গোসসা নিয়ে জবাব দিল
—আমার মাথা ঠিকই আছে। সিমু আপি কেন বলল আপনি ইয়ারাকে পছন্দ করেন? আর যেদিন প্রথম এসেছেন তখন ডাইনিংয়ে ইয়ারার দিকে আপনি বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলেন সেটাও বলেছে।
জাহিদ কপালে হাত ঠেকাল পর পর আঙুল সিমুর রুমের দিকে দেখিয়ে বলল
—ওই সিমু ডাইনি তো একটা কুটনি। তুমি ওর কথা বিশ্বাস করে আমার সাথে রাগ করে আছো?ও গড আমার এখন তোমাকে নিয়ে বাসর ঘরে সরি মরে যেতে ইচ্ছে করছে।
জিমি কেঁদে চেঁচাল
—ভুল কি বলেছে? আপনি কেমন করে জানি তাকিয়ে ছিলেন আমিও দেখেছি।
জাহিদ ফাঁসল মহা মুশকিলে। জিমিকে শান্ত করার চেষ্টা করে বলল
—সিরিয়াসলি আমি ইয়ারাকে লাইক করি?আর সেটা আমি নিজেও জানিনা?ইয়ারাকে গত বছর আমি হাঁটু থেকে একটু উপরে দেখে গিয়ে ছিলাম। এবছর এসে এত ম্যাচইউর দেখে ভীষণ অবাক হয়েছি, সে জন্য তাকিয়ে ছিলাম। তুমি ইয়ারাকে জিজ্ঞাসা করো আসার পর থেকে ওর সাথে কোন কথা বলেছি কিনা।
জিমি এবার সত্যি বিষয়টি ভেবে দেখল। আসলেই তো হঠাৎ মানুষ চেঞ্জ দেখলে তাকাবেই। আর তাই বলে কি পছন্দ করে? ধুর সব ওই সিমুর দোষ। শুধু শুধু সে ভুল বুঝেছে। জাহিদ জিমিকে নরমাল থাকতে দেখে চোখের পানি মুছে দিতে দিতে সিমুর নামে আরও বলল
—সিমুরে দেখলেই বুঝা যায় প্যাঁচ লাগেনি একটা। ওরে বাংলা সিনেমায় ভিলেন হিসাবে ভালোই মানাবে।
পর পর লুতুপুতু করে আদুরে গলায়
—শুধু শুধু আমার কৈতরিকে কাঁদিয়েছে গো। থাক সোনা কাঁদে না। কি আই লাভ বলতে বলছো?আচ্ছা বলছি, আই লাভ ইউ তোতা পাখি।
জিমি শব্দ করে হেসে দিল। নাটকবাজের কবলে কিভাবে যে পড়ল। লজ্জা পেয়ে বলল
—আই লাভ ইউ টু।
জাহিদ মুখে হাত দিয়ে সরম পাওয়ার মত ভান করে লাজুক ভঙ্গিতে বলল
—এবার একটা কিছু দেও আমায়।
জিমি আরও লজ্জা পেল। জাহিদ মুখ এগিয়ে নিয়ে আসতে নিলে পা লেগে চিপায় থাকার মাঝে ফুলদানি পড়ে জোরে আওয়াজ হলো। জিমি তৎক্ষনাৎ জিভে কামর বসাল। দৌড়ে পালানোর আগে জাহিদ তাকে রেখে দৌড়ে পালিয়ে গেল নিজের রুমে। জিমি সেদিকে রসগোল্লার মত চোখ করে তাকাল।
কত বড় ইবলিশ। সে তখন সত্যি বলেছিল ফাঁসিয়ে দিয়ে ভেগে যাবে। এই তার রোখে দাঁড়ানো?কান্না পাচ্ছে খুব চিপা থেকে বেরুনোর আগে। সিমু শব্দ পেয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো চোর চোর বলে। এত জোরে জোরে চোর বলে চিল্লাচ্ছে যে ইয়ারা রুম থেকে এলোমেলো অবস্থায় দৌড়ে বেরিয়ে আসল।
আফরান জাহিদ দু'জনে সেখানে হাজির। জুহি চোখ ডলতে ডলতে চোর খোঁজতে শুরু করল। শিমুল রাত বারোটা এসেছে বাসায়, ১-টা বাজে এমন কাণ্ড ঘটায় লাঠি নিয়ে দৌড়ে আসল ইয়ারার রুমের সামনে
—চোর কোথায়?
জাহিদ দ্রুত প্যান্ট হাঁটুতে তুলতে তুলতে বলল
—আজ দেখব চোর কোন দিক দিয়ে পালায়।
সকলে চোর খোঁজতে গিয়ে জিমিকে পিলারে চিপায় দাঁড়িয়ে থাকতে দেখল। যে কিনা কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। সিমু দ্রুত সন্দিহান চোখে তাকিয়ে বলল
—তুই চিপায় কি করছিস জিমি?
জিমির এবার শরীরে আগুন জ্বলতে শুরু করে দেয়। আসলেও এই সিমু একটা কুটনি। দাঁত চেপে নিজেকে শক্ত করে এগিয়ে এসে বলল
—আমি চিপায় কি করছিলাম মানে?তোমার মুখে চোরের কথা শুনেই তো দৌড়ে এসেছিলাম চোর ধরার জন্য। এসে দেখি টবটা শুধু নিচে পড়ে আছে, চোর নেই। অকারণে মিথ্যা বলে মানুষকে হার্ট অ্যাটাক করানোর চিন্তা নিয়ে ঘুরো কেন?
জাহিদ তৎক্ষনাৎ খানিক রাগ দেখিয়ে বলল
—জিমি একদম ঠিক বলেছে। আর একটুর জন্য আমার হার্টটা বেরুয়নি। এখন কেমন লাফাচ্ছে। আহ্ খুব ব্যথা হচ্ছে এখানে।
বলতে বলতে বুকের বাঁ পাশে চেপে জোরে জোরে শ্বাস নিয়ে এমন এক্টিং করল যেন তার বুকে সত্যি ব্যথা উঠে গেছে। আফরান জাহিদকে দু'হাতে ধরে সিমুকে ধমকে বলল
—চোর তো নেই শুধু শুধু সকলের ঘুম নষ্ট করলি। ভাগ্য ভালো মামুনিরা উঠেনি।
পর পর জাহিদকে নিজের সঙ্গে চেপে কানের কাছে মুখ নিয়ে খানিক দাঁত কটমট করে আস্তে বলল
—অভিনয় কম করে কর, না হলে ধরা খাবি বাটপার। বেশি করে কর রাত ২-টা পর্যন্ত প্রেম। এখন সামলা।
জাহিদ এবার সোজা হয়ে দাঁড়াল। জিমি মুখে হাত চেপে হাসছে। ইয়ারা শুধু বোকার মত তাকিয়ে আছে। বারোটার দিকে শুয়ে ছিল। ঘুম আসেনি চোখে। তবে হঠাৎ সকলের এত আওয়াজ পেয়ে দৌড়ে এসেছে। চুল গুলো কাকের বাসার মত হয়ে আছে প্রায়। জট বেঁধে কি সাংঘাতিক অবস্থা। ছোট চুল গুলোও মুখের সামনে উড়ছে।
কোনরকম গায়ে ওরনা পেঁচানো। ডাগর আঁখি দুটো তার হালকা ছোট হয়ে এসেছে। ভয় পেয়েছে খানিক। আফরান সোজা হয়ে দাঁড়াল। চুল ঝেড়ে পেছনে ঠেলে ইয়ারাকে উদ্দেশ্য করে ভারী স্বরে বলল
—উঠে এসেছো কেন? রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। রাত অনেক হয়েছে শরীর খারাপ করবে তোমার।
ইয়ারা আফরানের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল অজান্তে। তিরতির করে কাঁপল অধর। বয়সটা বোধহয় এখন লজ্জা পাবারই। খানিকে সে লজ্জায় নুয়ে যায় কেমন। কারণের নাম কি দেয়া যায় “ভালো লাগা?
মেয়েরা সামান্যতে সন্তুষ্ট। তারা চায় ভাগ্যে জোরালো পুরুষ সব সময় কেয়ার করুক। মিনিট খানেক বাদে সে আবারও চোখ তুলে তাকাল। ২৪-র ঘরে পা রাখা পুরুষ ঘন কালো কুচকুচে জুটভ্রু উঁচিয়ে রুমের দরজা দেখল।
জুহি, সিমরান, জিমি ঠোঁট চেপে হাসছে সেসব দেখে। শুধু সিমু ব্যতিত। সে ইয়ারাকে নিজের ভাইয়ের বউ হিসাবে মানতে হিমশিম খেয়ে যাচ্ছে বারংবার। দুপুর থেকে শরীর কেমন ঝাঁটা পিটা করছে। রয়েসয়ে নিজেকে সামলাচ্ছ।
শিমুল বিষয়টি তখনো জানে না। সে লাঠি কাঁধে তুলে ইয়ারার দিকে তাকাল। মেয়েটি এত এলোমেলো হয়ে আছে কেন? আর হয়ে থাকলেও এত অপুর্ব লাগছে কেন? এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকাটা তার জন্য বিপদ জনক। শুধাল সে
—চুলের বারোটা বেজে আছে। রুমে গিয়ে ঠিক কর।
ইয়ারা দ্রুত মাথায় ওরনা টেনে রুমে দৌড় চলে আসল। ধুর সকলে এখানে দাঁড়িয়ে আছে আর তাকে কিনা ভাগিয়ে দিচ্ছে। অন্যায়টা কি তার বেলায় করতে হয়?আর এমনিতে আফরানের সামনে দাঁড়িয়ে থাকাটা অংক এক্সাম দেয়ার মতই কঠিন মনে হচ্ছিল। ভালো হয়েছে চলে এসেছে।
কিন্তু কিছুতে তার ঘুম আসছে না। পুশি আরাম করে বেডে গুটিশুটি মেরে শুয়ে আছে। সে সাদাটে লোমশ পর্শমের উপর আলতো হাত বুলিয়ে দিল। জানে না বিড়ালটি কার৷ সে বুঝে ছানাটি খুব দামী। এমন বিড়াল সে মুভিতে দেখেছে। মাঝে মাঝে স্কুল যাবার পথেও দেখতো, বাইকে বিড়ালের কিউট ব্যাগে করে নিয়ে যেতো অনেকে।
তখন তার অনেক ইচ্ছে হতো এমন বিড়াল নিজের জন্য কেনার৷ তবে কি করে বা কিনবে? এমন বিদেশিয়ান বিড়ালের মার্কেটে খুব চাহিদা। ২০ হাজার থেকে শুরু। অত টাকা তার কোন দিনও হবে না। নেয়া তো দূর। সেটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতো।
আর ভাগ্য বুঝি এমোনি?অর্থ ছাড়াই সে পুশিকে পেয়ে গেল। তাতে হাজার শুকরিয়া। আল্লাহ চাইলে সব সম্ভব। মুচকি হাসল। এখন আর ঘুম আসবে না। ঘড়ির দিকে তাকাল, আড়াইটে বেজে গিয়েছে।
লম্বা একটা শ্বাস টেনে পড়ার টেবিলের উপর রাখা প্যাকেটের দিকে নজর আটকাল। বিছানা ছেড়ে উঠে গেল। কতক্ষণ খালি চোখে তাকিয়ে রইল প্যাকেটের দিকে। তার কি খোলা উচিৎ এখন? তখন আফরান নিচে নেমে এসে তাকেই দিয়ে বলেছিল “শাড়ি আছে সে যেন কাল সেটি পড়ে।
নিতে চায়নি তবে জোর করে দেয়ায় সে আর ফিরিয়ে দিতে পারেনি। লোভ হলো দেখার কেমন। তর সইল না। প্যাকেট খোলতে শুরু করে দিল। অবশেষে খোলা শেষ হতে চোখে বাঁধল পেস্ট রঙের খুব সুন্দর একটি শাড়ি৷ ছোট ছোট নানান কালারের কারচুপি দিয়ে বুনা
ভীষণ দামী বোধহয়। আলতো হাত বুলিয়ে দ্রুত শাড়ি নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। হালকা করে গায়ে জড়িয়ে আচল টেনে নিল মাথায়। আয়নার ভেসে উঠল সপ্তদশীর চকচকে হাসিমাখা মুখখানি। শাড়ি পড়াটাও তার ভীষণ সখের। এই নিয়ে দু'বার গায়ে জড়ালো। প্রথম বার তো ইউজান আগুন পুড়িয়ে দিয়েছিল। এমন করার কারণটাও অজানা।
লোকটার কথা মনে পড়তে কেমন জানি করে উঠল মন। রাতেও খেতে নামেনি। এমনকি বাসা থেকে আজ বের হতেও দেখেনি সে। দুপুর থেকে লোকটা বন্ধ দরজার পেছনে আবদ্ধ। কি করছে এতক্ষণ ধরে? অসহ্যা লাগে না রুমে পড়ে থাকতে?
পর মুহূর্তে মনে হানা দিল। অফিসের কাজ করছে হয়তো। এমনি যত গম্ভীর হোক। পরিশ্রম করে প্রচুর।
রাত জেগে বেশিরভাগ কাজই করে। ক্লান্ত হয়না?এত টাকা কামিয়ে কি করবে? দেহে যদি শান্তি না দেয়?
দীর্ঘ শ্বাস ফেলল। তার এসব ভেবে লাভ নেই। শাড়ি নামিয়ে গুছিয়ে রাখতে গিয়ে দেখল। পাথরের চুরি, কানের টানা ঝুমকো, ও গাজরা আছে সাথে। মুচকি হেসে রেখে দিল। কাল না হয় সব এক সঙ্গে পড়ে সুন্দর করে সাজবে।
তাদের ছুটিও শেষ। দু'দিন বাকি তারপর স্কুল খোলা। সকলেই বাসায় চলে যাবে। মিস করবে সবাইকে। জিহাদ এখন সুস্থ কিনা কে জানে। তাকেও তো আর দেখা যায়নি মার খাওয়ার পর। এসব ভেবে সে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিটারে টুংটাং শব্দ তার কানে এসে ঠেকল
চলন্ত পা আটকাল তার। খুব জোরে নয় একদম আস্তে সুর ভেসে আসছে। তার বুকে পাথর চেপে বসল। জোরে জোরে শ্বাস টেনে নিল বেশ কয়েক বার। অতঃপর ছুটে গেল বেলকনির দিকে। আস্তে করে দরজা খোলতে নাকে তীব্র সিগারেটের গন্ধ এসে ছুঁলো। ওরনা টেনে নাক চেপে সে দ্রুত ব্যাকুল নয়নে পাশে থাকা পুরুষের বেলকনির দিকে তাকাল। সঙ্গে সঙ্গে সপ্তদশীর বুকখানি কেঁপে উঠল কেমন।
#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৫||
চলবে....
৬০০ রিয়েক্ট হলে আজ আরেকটি পর্ব দেব। বিকাল পর্যন্ত হলে পাবা। রাত হয়ে গেলে সরি। নেট নিয়ে ঝামেলায় আছি।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}
আমার গল্প বিষয়ে আলোচনা করতে হলে দ্রুত এই গ্রুপে জয়েন হোন...👇
https://www.facebook.com/share/g/18WPCFg539