সকালের তীব্র মিষ্টি শীতল হাওয়া জানালা দিয়ে আসতে সপ্তদশীর ঘুম ভেঙে গেল। চোখের পাতা কুঁচকে অল্প সময়ে সে চোখ মেলে তাকাল। শরীর নাড়িয়ে সোজা হতে বাইরে নজর চলে যায়। এখনো হালকা অন্ধকার। সূর্যলোক তার তেজ দেখায়নি। রেলিঙয়ের কিছুটা উপরে বেশ কয়েকটি প্রজাপতি ঘুরঘুর করছিল। বেশ মনোমুগ্ধকর দৃশ্যটি। পলকহীন চোখে তাকিয়ে তাকিয়ে দেখল সে। তার মধ্যে সেগুলো উড়ে ইউজানের বেলকনির দিকে চলে যায়।
ইয়ারা নজর সরিয়ে উঠে বসল। কাল রাতে ঘুমাতে পারেনি পেটের যন্ত্রণায়। শুধু একাত থেকে ওকাত হয়েছে। ছটফট করতে করতে রাতটি কেটেছে। নামাজ নেই তাই পড়তেও পারল না। শেষ রাতে ফজরের আজানের পর পরই ঘুমিয়েছে। আবার এখন কেমন এত তাড়াতাড়ি ভেঙে গেল। জানলাটি বন্ধ করেনি। বাইরের সৃষ্টিকর্তার দেয়া কুদরতের বাতাস একটু বেশি প্রশান্তি মেলায়। তাই সে ইচ্ছে করে খোলে রেখেছিল, আগের মত এখন আর ভয় লাগে না। সে এতটা পরিবর্তন হবে নিজেও কল্পনা করেনি। ধীরে ধীরে বিছানা ছেড়ে ওয়াশরুমে গেল, প্যাড পাল্টে, ফ্রেশ হয়ে বেরুলো।
বেলকনিতে আসলে বাতাস তাকে পুরোপুরি ছুঁয়ে যায়। দু'হাতে আলতো করে বাহু ডলে সামনে তাকাল। গেট আপাতত বন্ধ। তার নজর পড়ল ফুলের টবের উপর। ভাবল বেশ কয়েকটি ফুল সে বেলকনিতে এনে রাখবে সময় করে। আগে জেঠিমায়ের ভয়ে আনতে পারেনি। রেলিঙয়ে কয়েকটি অপরাজিতা ছাড়া তার বেলকনিতে কোন প্রকার গাছগাছালী নেই। এতদিনে গিয়ে জেঠিমা একটু নরম হয়েছেন দরুন আনলে বোধহয় কিছু বলবেন না। পরপর নজর সরিয়ে আনতে নিলে ইউজানের বেলকনিতে এসে আঁটকে গেল।
তার অস্বস্তি হয় সেদিকে তাকালে৷ কেন যে বেলকনিটা পাশাপাশি হতে গেল? আগে ঠিক ছিল। লোকটার রুম ছিল জিমিরটা। সেটি নাকি তার কমফোর্ট লাগে না। তাই জিমিকে নিজের রুমে শিফট করে সে জিমির রুমে চলে এসেছে। এগুলো নিয়েও কত রাগারাগি করে বাড়ি মাথায় তুলে ফেলেছিল তখন। আজব প্রকৃতির একজন। হিটলার একটা। সাথে গরম। দীর্ঘ শ্বাস ফেলে দ্রুত রুমে এসে পা চালাল করিডোরে। যাওয়ার পথে সে আর তাকায়নি ইউজানের রুমে। সোজা নিচে চলে এসেছে। এখনো পর্যন্ত কেউ নিচে নামেনি। কিচেনে যেতে দেখল রাশেদা বেগম ব্রেকফাস্ট বানাচ্ছেন। তাই সে ওরনা কোমড়ে বেঁধে নিল। রাশেদা বেগম মুচকি হেসে বললেন
—ঘুম কেমন হয়েছে মাম্মাম?
—খুব ভালো।
বলেই মায়ের মত করে মুচকি হেসে হাতে হাত লাগাল। যদিও ভালো লাগছে না সে জন্য নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করছে। ফুলি ফ্লোরে লেপা মেরে বসে বটি দা দিয়ে আলু ছিলতে ছিলতে ইয়ারাকে উদ্দেশ্য করে মিহি হেসে বলল
—তুমি আইতে গেছো ক্যান?আমি আছি না। খালাম্মা আর আমি মিল্লা সব কইরালামু।
—রুমে একা একা বসে থাকতে ভালো লাগে না ফুলি বুবু। তাই আমিও তোমাদের হেল্প করতে চলে এসেছি।
ফুলি ফের হাসল। রাশেদা বেগম বাকিদের জন্য নাস্তা রেডি করা বাদ দিয়ে আগে পাউরুটি ঘি দিয়ে ভাঁজলেন। চার পিস এমন করে ভেজে প্লেটে তুলে নিলেন। তারপর দ্রুত কফি বানালেন চিনি কম দিয়ে। ইয়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা বেলছে। রাশেদা বেগম সেগুলো নিয়ে বেরুতে নিলে সে কাজে মনোযোগী হয়ে অল্প স্বরে প্রশ্ন করল
—কার জন্য নিয়ে যাচ্ছো আম্মু?
—তোর ইউজান ভাই এর জন্য।
তৎক্ষনাৎ বেলা বন্ধ করে দিল সে। মূর্তির মত সোজা হয়ে দাঁড়াল কেমন। ধেনে পড়ে মজে গেল। রাশেদা বেগম উপরে উঠে এসে দরজার সামনে দাঁড়ালেন। এখন আগের তুলনায় তীব্র বাজে স্মেল আসছে। উপেক্ষা করে দরজা ধাক্কা বসিয়ে ডাকলেন
—ইউজান দরজা খোলো। অফিসে যাবে না আজ?
উওর আসল না। তিনি চুপ রইলেন রয়েসয়ে ফের বললেন
—ব্রেকফাস্ট নিয়ে এসেছি। দরজা খোলে সেগুলো নিয়ে আবারও দরজা বন্ধ করে দিও না হয়।
কিঞ্চিৎ টুঁশব্দ হলো না। রাশেদা বেগম ব্যর্থ হলেন। বেশি ডাকাডাকি করতেও ভয় করছে। ছেলেটা যা রাগীর রাগী। কি থেকে কি করে বসে ভাবনার বাইরে। তাই আর ডাকলেন না। তবে ভীষণ ভয় হচ্ছে। যদি আফতাব চৌধুরী শুনেন এহেন কথা তাহলে কি উত্তর দিবেন ওনাকে?দীর্ঘ শ্বাস ফেলে ফিরে গেলেন নিচে। ইয়ারা তখনো থ মেরে দাঁড়িয়ে। রাশেদা বেগম পুনরায় সেগুলো নিয়ে ফিরে আসতে ফুলি কৌতুহলী হয়ে প্রশ্ন করে বসল
—কিগো খালাম্মা? নাস্তা দেহি আবার হিরাইয়া লইয়াছেন?ইউজান ভাই কি নেয় নাই?
ফুলির কথায় ইয়ারা হুসে ফিরল। এতক্ষণ কি যেন ভাবতে মগ্ন ছিল। মায়ের দিকে ফিরে তাকাল। এভাবে ব্রেকফাস্ট ফিরিয়ে নিয়ে আসতে দেখে কেমন জানি লাগল। কোনমতে ইতস্তত করে বলল
—ফিরিয়ে নিয়ে আসলে কেন মা?
রাশেদা বেগম প্লেট রেখে, চুলায় প্যান বসিয়ে চিন্তিত গলায় জানালেন
—ইউজান দরজা খোলেনি। কাল রাতেও খাবার নিয়ে যাওয়ায় রেগে গিয়েছিল।
ইয়ারা হাত কচলাতে শুরু করল। বেশি কিছু বলতেও পারছে না। তবে লোকটার কি হয়েছে? এমন করার কারণটা কি?কোনরকম নিজেকে সামলে বাকি পরোটা গুলো বেলে নিল। তার মধ্যে সুফিয়া বেগম কিচেনে প্রবেশ করলেন। ইয়ারাকে কাজ করতে দেখে তিনি হাসিমুখে বললেন
—আমার ছেলের বউ তো দেখছি খুব ফাস্ট।
ছেলের বউ শুনে সপ্তদশী নুইয়ে গেল। রাশেদা বেগম মুচকি হাসলেন। ফুলি উঠে দাঁড়িয়ে পেছনের কামিজ ঝারতে ঝারতে আপন ভঙ্গিতে বলল
—দেখতে হইবো না ইয়ারা কার বইন।
সকলেই শব্দ করে হাসল। আস্তে ধীরে ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। জুহি আর জিমি নিচে নেমে এলো কথা বলতে বলতে। তাদের পরপরই সিমু সিমরান নামল। ডাইনিংয়ে এসে বসতে রাশেদা বেগম মেয়েকে টেবিলে ব্রেকফাস্ট সাজাতে পাঠালেন। সাথে ফুলি এগিয়ে দিচ্ছে। ইয়ারা ডাইনিংয়ে আসলে জিমি তাকে টেনে চেয়ারে বসিয়ে দিতে দিতে শক্ত কন্ঠে বলল
—তোর কাজ করতে হবে না। ফুলি করে নিবে। বস তুই এখানে।
ইয়ারা কিছু বলল না। চুলার ধারে থাকায় কপালে ও সারা মুখে চিকন চিকন ঘাম জমেছে। জিমি নিজের ওরনা দিয়ে ঘাম মুছে দিতে দিতে আফসোসের স্বরে ফের আওড়াল
—কত ঘেমে গিয়েছিস। চুলার কাছে তুই আর যাবি না।
সুফিয়া বেগম কিচেন থেকে বেরুনোর পর জিমির কথা শুনে টেবিলের উপর জুসের জগ রাখতে রাখতে আহলাদী স্বরে হেসে বলেন
—জিমি একদম ঠিক বলেছে। আমি চাইনা আমার ছেলের হবু বউ চুলায় গিয়ে চেহারা কালো বানিয়ে ফেলুক। আমি তো ভেবেই রেখেছি বিয়ের পর রান্নাবান্না ও সকল কাজ বুয়াকে দিয়ে করাব। ভুলেও বউমাকে এ-সবে হাত লাগাতে দেব না।
ইয়ারা লজ্জায় মাথা নিচু করে নিল। সাথে ফুপির কথা শুনে খুব ভালো লাগল। শাশুড়ি এমন হবে সেটি প্রতিটা মেয়ের সপ্ন। সিমরান, জুহি, জিমি হাসল। সিমু মুখ কালো করে নিল। মায়ের কথায় শরীরের মরিচ জ্বালা করছে। কত সখ করে রেখেছিল ভাইয়ের বিয়েটা বান্ধবী সাবার সাথে দিবে। তার আগেই মা একটা পাগলের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলল। আর সাবাকে সে কথা দিয়েছিল। এবার কি উওর দিবে?
এ-সব ভেবে রাগে কষ্টে কাটা চামচ টেবিলে সোজা করে রেখে মুঠোতে নিয়ে ঘুরাচ্ছে। রাশেদা বেগম আফতাব চৌধুরীর জন্য খাবার নিয়ে গেলেন উপরে। সুফিয়া বেগম চেয়ার টেনে বসতে বসতে জিমিকে ফের বলেন
—শিমুল, জাহিদ, আফরান, জিহাদ ঘুম থেকে উঠেনি?
জিমি পরোটা ছিঁড়ে মুখের ভেতর পুড়ে নাক উঁচু করে জানাল
—ওগুলো দশটার আগে উঠছে না।
সিমু নিজেকে সামলে দ্রুত বলল
—ইউজান ভাই দু'দিন ধরে রুম থেকে বেরুচ্ছে না কেন?
সুফিয়া বেগম বিস্মিত গলায় বলেন
—ঠিকি তো। অফিসে যাচ্ছে না। নিচে নামতেও দেখলাম না।
সিমরান শান্ত ভঙ্গিতে বলল
—হয়তো ঘুমাচ্ছে দু'দিন। এমনিতে সারা বছর সে কাজ নিয়ে বিজি থাকে। নিজেকে আর সময় দেয় বা কতক্ষন?
সিমরানের কথায় সুফিয়া বেগম মত দিলেন। জিমিও বিষয়টি ভেবে দেখল। তবে ইয়ারার মোটেও এমন মনে হলো না। একটি পরোটা ঠেলেঠুলে খেল সে।
————————
সন্ধ্যা নামতে অল্প কিছুক্ষণ বাকি। শিমুল, জাহিদ আফরান, জিহাদ, ফুটবল খেলে বাসায় আসল সবে মাত্র। জিমি তাদের লেমন জুস বানিয়ে খাওয়াল। সে শুধু জাহিদের জন্য বানাতো। তবে বাকি তিনটা যদি প্রশ্ন তুলে তাই তাদের জন্যও বানিয়েছে। শিমুল জিরিয়ে উপরে উঠে এলো। ফ্রেশ হয়ে গায়ে ট্রি শার্ট জড়াতে জড়াতে রুম থেকে বেরুল বড় ভাইয়ের রুমের উদ্দেশ্যে। কাল তাকে হোস্টেলে চলে যেতে হবে। টাকা পয়সা লাগবে তাই যাচ্ছে। তার আলাদা করে কোন ইনকাম সোর্স নেই। বলতে গেলে বেকার। ভাই কামাই করে দিচ্ছে আর সে প্রয়োজন মেটাচ্ছে। পড়াশোনা যাবতীয় সব ভাইয়ের উপর ছেড়ে দিয়েছে।
রুমের সামনে আসতে সে বাজে স্মেল পেল। দরজাটা এখন চাপিয়ে রাখা। ঠেলে ভেতরে ঢুকতেই শিমুলের পা থমকে গেল।
কী এক অদ্ভুত নিস্তব্ধতা। ভারী পর্দা গুলো জানালার গায়ে ঝুলে আছে। বাইরের আলো প্রাণপণে ভেতরে ঢোকার চেষ্টা করলেও পারেনি। ফলে পুরো রুম ডুবে আছে বিবর্ণ অন্ধকারে। এসি চলছে ফুল গতিতে। সাথে ফ্যানও লাগানো। সিগারেটের বাসি ধোঁয়া, তিক্ত গন্ধ। ইনজেকশনের সিরিঞ্জ ও টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র। অর্ধেক পোড়া সিগারেটের ছাই জমে আছে। রুমটি বোধহয় মানুষের পতনের সাক্ষী হয়ে উঠেছে। শিমুলের বুকের ভেতর অকারণ অস্বস্তি জমতে শুরু করল। তার চোখ ধীরে ধীরে বিছানার দিকে ঘুরল।
ইউজান বিছানায় পড়ে আছে। অস্বাভাবিক ভাবে স্থির সে। একটি হাত বিছানার কিনারা থেকে ঝুলে পড়েছে। মাথাটা কাত হয়ে আছে। চোখ দুটো পুরুষের আধখোলা। মুখে কোন উজ্জ্বল রঙ নেই। শরীর থেকে সমস্ত প্রাণশক্তি কেউ নিংড়ে নিয়ে গেছে। উদোম গায়ে আছে। শিমুল দ্রুত ডাকল
—ভাই?
প্রাপ্ত বয়স্ক পুরুষের থেকে কোন উওর আসল। সে একদম নিশ্চুপ। শিমুল আরও কাছে গেল। দ্রুত বলল
—ইউজান ভাই, শুনতে পাচ্ছিস?
এই সে পুরুষ একবারের বেশি দু'বার ডাক দিলে বিরক্তিতে দাঁত কটমট করে তাকাতো। তবে এত বিরক্ত করার পরেও আগুন পুরুষ আজ না রাগল। আর না ক্ষিপ্ত নয়নে তাকাল। ভাইয়ের এত নীরবতা, বুকের ভেতর ভয় ঢুকিয়ে দিল কেমন। কাঁপা হাতে ইউজানের কাঁধ স্পর্শ করল। অতঃপর ঝাঁকিয়ে তুলে ডাকল
—ভাই? এই ইউজান?
এবারও কোন সাড়া নেই। আরেক বার আরও জোরে ডাকল সে
—ইউজান উঠ প্লিজ।
ইউজানের শরীর নিথর রইল। সারা শরীর তার বরফের মত ঠাণ্ডা। শ্বাস নিচ্ছে কিনা স্পষ্ট নয়। ঠিক সে মুহূর্তে শিমুলের বুকের ভেতর তুলপার শুরু হয়ে গেল। চোখ বিস্ফারিত। গলা ফেটে বেরিয়ে এলো আতঙ্কিত চিৎকার
—জাহিদ, আফরান। তোরা দ্রুত আয়।
তার চিৎকার পুরো বাড়ি বয়ে গেল। সকলে নিচে ছিল শিমুলের চিৎকার শুনে ভয়ে দ্রুত উপরে উঠতে শুরু করল। জাহিদ, আফরান যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে ইউজানের রুমে প্রবেশ করল। পুরো রুমের বেহাল অবস্থা মাথায় না নিলেও ইউজানার বেহাল অবস্থা দেখে মাথায় আসমান ভেঙে পড়ল। জাহিদ ইউজানের ভারী বলিষ্ঠ নিথর দেহটা দু'হাতে ঠেলে সোজা করে দিল। দ্রুত হাতে পালস চ্যাক করে আতঙ্কিত স্বরে চেঁচাল
—ও মাই গড। পালস চলছে না। আফরান এম্বুলেন্সে কল দে, ফাস্ট।
শিমুলের মাথা ঘুরে উঠল। পড়ে যেতে নিলে ডেস্ক আঁকড়ে ধরল। সিমু। সিমরান। রাশেদা বেগম সকলে চোখ বড় বড় করে নিলেন। জিমি দ্রুত ভেতরে প্রবেশ করে কেঁদে দিল। বেডের কাছে ছুটে গিয়ে হাঁটু ভেঙে বসে কাঁদতে কাঁদতে ডাকল
—ভাইয়া চোখ খোলো। তুমি তো কোন দিনও এমন করোনি তাহলে আজ কেন করছো?প্লিজ এমন করো না। চোখ খোলো ইউজান ভাইয়া।
আফরান এম্বুলেন্স কল করে ডেকে নিল। রাশেদা বেগম কাছে এসে ডাকতে থাকলেন। ওনার হাত পা রীতিমতো কাঁপছে। সুফিয়া বেগম কাঁদছেন। জাফর শিমুল আফরান জাহিদকে তাড়া দিলেন ইউজানকে ধরার জন্য। এলোমেলো ভঙ্গিতে ছুটে এলেন তখন রুমিনা বেগম। রুমে ঢুকেই তিনি স্থির হয়ে গেলেন। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন বেডের দিকে। মাথায় গেঁথল না প্রথমে। বেডের দিকে এগিয়ে আসতে আসতে কাঁপা গলায় বললেন
—ইউ... ইউজান....
পর মুহূর্তে বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন তিনি। ঝুঁকে গিয়ে ছেলের সারা মুখে হাত মাখিয়ে উতলা হয়ে বললেন
—আমার ছেলে৷ আমার ছেলেটার কী হয়েছে?
জুহি, সিমরান কাঁদছে। সিমুর চোখে পানি টলমল করছে, এই দৃশ্য দেখবে কখনো কল্পনাও করেনি। জিমি হাউমাউ করে ভাইয়া ভাইয়া বলে কাঁদছে। তবে দরজায় সবে মাএ এসে দাঁড়ানো সপ্তদশী স্তব্ধ। তার চোখ ইউজানের উপর স্থির। কিন্তু মস্তিষ্ক কিছু গ্রহণ করতে পারছে না। বোধহয় কেউ তার সমস্ত অনুভূতি মুহূর্তে কেড়ে নিয়েছে। সরল নারী কাঁদতেও পারছে না। চিৎকারও করতে পারছে না। শুধু তাকিয়ে আছে। তার মাথার যেন উপর পৃথিবীটা ধসে পড়েছে।
কিছুক্ষণ পর এম্বুলেন্সের সাইরেন বাতাস চিরে এগিয়ে এলো। জাহিদ নিজেকে শক্ত রেখে শিমুল আফরানকে বলল
—দ্রুত ধর ভেঙে পড়ে সময় নষ্ট করা বোকামি।
বলেই লক্ষ্য করল ইউজানের বাঁ হাতের মুঠিতে একটি কফি কালার ওরনার মত কিছু একটা পেঁচানো। সে দ্রুত সেটি মুঠো থেকে খোলতে চাইল। তবে এতটা জোরে শক্ত করে পেঁচিয়ে মুঠো বন্দী করে রেখেছে যে মুশকিল হয়ে পড়ল তার পক্ষে। মাথা না ঘামিয়ে হাল ছেড়ে দিল। ততক্ষণে শিমুল নিজেকে সামলে নিল। সে আর আফরান জাহিদ জাফর মিলে ইউজানকে বেড থেকে নামতে চাইল তবে তার দেহটা এতটাই ভারী ছিল যে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। জিহাদ সেখানেই ছিল। একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সেদিনের মারের ক্ষোভ মেটেনি তার। সিমু দ্রুত তাকে দু-হাতে ধাক্কা দিয়ে রাগ দেখিয়ে বলল
—দাঁড়িয়ে না থেকে ধরতে পারো না।
জিহাদ বিরক্ত হয়ে তাকাল তবে সিমু দাঁত কটমট করে এক প্রকার চেঁচিয়ে বলল
—কি বলেছি শুনতে পাওনি নাকি?
জিহাদ না পেরে এগিয়ে গিয়ে পা দুটো ধরল। এবার পুরুষ পাঁচজন কোনমতে সকলকে ঠেলে তাড়াহুড়ো করে রুম থেকে বেরুল। ইয়ারা তখনই পথ ছেড়ে দাঁড়িয়েছে। কাঁপতে কাঁপতে সেপানে তাকিয়ে রইল। সকলে দৌড়ে পেছনে ছুটলো। ইয়ারা ফ্লোরে ধপ করে বসে পড়ল। যেতে পাড়ল না পেছন পেছন। তার শক্তি ফুরিয়ে এসেছে এখন। চোখ ঝাপসা হয়ে পরিপূর্ণ। অল্প সময়ে নদীর স্রোতের ন্যায় অবাধ্য হয়ে ছুটল।
ইউজানকে নিয়ে বাসা থেকে বেরুতে তাদের শরীর চলছে না। লোকটার শরীর বোধহয় আজই ভারী হয়ে উঠেছে ভীষণ। গেট থেকে আক্কাস ছুটে আসল। এম্বুলেন্স এসে থামতে তার ভয়ে কলিজা কেঁপে উঠেছিল তার মধ্যে ইউজানকে প্রায় নিহতের মত দেখে আরও বেশি ভয় হতে শুরু করেছে। সেও বাকি পাঁচ পুরুষের সঙ্গে মিলে ধরল। সকলের জন্য আজ সন্ধায় চৌধুরী ভিলা নেমে আসল তীব্র অন্ধকার। ইউজান শাহরিয়ার চৌধুরীর নিথর দেহটা এম্বুলেন্সে তুলতে গিয়ে সকলে প্রায় হিমশিম খেয়েছে। কোনমতে তুলেছে তাকে।
প্যারামেডিক দ্রুত তাকে অক্সিজেন লাগাল। দু'জন পেছনে উঠে বসলেন রুমিনা বেগম ও জাফর। জিমি কাঁদতে কাঁদতে বলল সে জাবে সাথে তাই জাহিদ তাকে সামলাচ্ছে। শিমুল আফরান সামনে উঠে গেল।
ইয়ারা নিস্তেজ শরীর নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে আসতে লিভিংয়ে মাঝখানে পড়ে যায়। নিজেকে কোনরকম সামলে উঠে বাইরে এলোমেলো হয়ে ছুটে গেল, গেটের কাছে পৌঁছানোর আগে হুঁচট খেয়ে আবারও ধুলাবালির উপর পড়ে যায়। চোখের সামনে দ্রুত এম্বুলেন্স চলে যেতে শুরু করে৷ সপ্তদশীর এবার কেন জানি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। আরেকবার দেখার সুযোগ তার কপালে মিলল না। চোখের পানি অবাধ্য আজ
#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৯||
চলবে....
৬০০ রিয়েক্ট পূর্ণ হলে কাল পেয়ে যাবেন। সরি একটু লেইট হলো।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}