সে শুধু ইউজানের ব্যাক সাইডটাই দেখল। লোকটি চোখের পলকে চলে যাচ্ছে কেমন। ভালো করে দেখতেও তো পারল না। নিচে নামল না কেন?এভাবে সিঁড়ির ধারে এসেও কেন চলে যাচ্ছে? ইয়ারা দ্রুত ভীর ঠেলে সিঁড়ি দিকে অগ্রসর হতে নিলে আফরান হাত টেনে ধরল। তৎক্ষনাৎ হাত ঝারি মেরে ছাড়িয়ে নিতে নিলে নিজের হুসে আসল। এতক্ষণ সব ভুলে মরিয়া হয়ে ছুটছিল। একটি বার ভাবল না সকলে কি ভাববে। নিজের করা কাণ্ডে নিজেই অবাকের শেষ সীমানায়। ইদানীং হুটহাট তার কি হয়ে যায় বুঝতে পারছে না। অস্বাভাবিক মাএায় শ্বাস ফেলছে। এখানে থাকাটা তার পক্ষে কষ্ট সাধ্য।
আফরান মুচকি হেসে ইয়ারাকে কাছে টেনে কাঁধে হাত রাখল। ইয়ারা চোখ তুলে তাকাতে দেখল তাদের ছবি তুলা হচ্ছে। এই জন্য বোধহয় এভাবে তার হাত টেনে ধরেছে। না চায়তেও সে জোরপূর্বক হাসার চেষ্টা করল৷ ছবি তুলা শেষ হতে আফরানে তিন ফুপি আসলেন সামনে। ইয়ারা ও আফরানকে দোয়া করে দিলেন। সাথে সকলে উপহার হিসাবে সালামিও দিয়েছেন। সে নিতে চাইল না, আফরান হেসে বলল নেয়ার জন্য এখন থেকে তো ওনারা তারও ফুপি। ইয়ারা কোনরকম মুঠোতে নিল। সকলের দোয়া শেষ হলে, খাওয়া দাওয়া করার জন্য রুমিনা বেগম তাড়া দিলেন।
রাশেদা বেগম কাছে আসতে ইয়ারা মুখ ভার করে নিল। তিনি মেয়ের মুখ দেখে বুঝে ফেললেন। মেয়ের এখানে ভালো লাগছে না। উপরে চলে যাবে। কিন্তু এত মেহমানের মাঝে কি করে নিয়ে যাবেন?এগিয়ে গেলেন শাড়ির আঁচল ঠিক করে মাথায় দিয়ে দিতে দিতে খুব আস্তে করে বললেন
—আর একটু থাকো মা। সবাইকে ফেলে তুমি উপরে কিভাবে যাবে?তারা ভাববে তুমি অভদ্র। আজ কষ্ট করো।
ইয়ারা কিছুই বলল না৷ মুখ মলিন করে মাথা নিচু করে নিল। আফরান ইয়ারাকে মন খারাপ করতে দেখে পাশে দাঁড়িয়ে খানিক চিন্তিত হয়ে রাশেদা বেগমকে প্রশ্ন করল
—কোন প্রবলেম মামুনি?
—তেমন কিছু না বাবা।
আফরান হালকা ঝুঁকে এবার ইয়ারাকে প্রশ্ন করল
—তোমার কি এখানে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে? হলে চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি।
ইয়ারা মাথা তুলে তাকাল। লোকটা কত যত্নশীল। এভাবে তার খোঁজ নিবে, সে এমন কাউকেই চায়। সকলে এখানে আছে। আজ জীবনের বিশেষ একটি দিনে যাওয়াটা উচিৎ হবে না। তবে তার এখন ভালো লাগছে না কোন কিছু। অস্বস্তি হচ্ছে প্রচুর। তারপরেও নিজেকে সামলে মাথা দু'দিকে নাড়িয়ে না বলে বুঝাল তার অসুবিধা হচ্ছে না। আফরানও আর কিছু বলল না। তাকে টেনে নিয়ে গেল তার জেঠাতো ভাই শাফিন আর রাফিন এসে। জাহিদ, জিমি, সিমরান সিমু, বসে আছে সোফায়।
বড়দের খেতে বসানো হয়েছে। রুমিনা নিজের হাতে বেড়ে দিচ্ছেন মেহমানদের। ডাইনিং হলে আজ ছোটখাটো উৎসবে পরিণত হয়েছে। বিশাল টেবিল জুড়ে সারি সারি খাবার সাজানো। জাফরানি কাচ্চি, কালা ভুনা, রেশমি কাবাব, মাটন রেজালা, চিকেন রোস্ট, বোরহানি, ফিরনি। সব মিলিয়ে রাজকীয় আয়োজন। গল্প, হাসি আর কোলাহলে মুখর চারপাশ।
শিমুল সবে সিঁড়ি ধারে এসে দাঁড়িয়েছে। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার চক্করে ভাগে তার ঘুম খুব কম পড়েছিল। রাত বারোটায় বাসায় এসে ঘুমিয়েছে সাড়ে তিনটের দিকে, দরুন আজ এত বেলা গড়িয়ে উঠল। শাওয়ার নিয়ে রেডি হয়ে এখানে এসে দাঁড়িয়ে এত মেহমান দেখে মাথার উপর দিয়ে গেল সব। শার্টের হাতা গুটাতে গুটাতে বিস্মিত নয়নে তাকিয়ে নিচে নেমে আসল। সোফায় কাজিন গ্যংদের বসে থাকতে দেখে তাদের কাছেই এগলো তলাব করার উদ্দেশ্যে। জাহিদ তাকে দেখা মাএ খানিক মজা করে বলল
—এতক্ষনে ঘুম শেষ হয়েছে বাড়ির ছোট নবাবের। এদিকে বিয়েসাদী হয়ে যাচ্ছে আফরানের।
শিমুলের চোখ মুখ কুঁচকে আসল। পর মুহূর্তে ভাবল, জাহিদ মিথ্যা বলছে। কেননা সে সর্বদা ফান করতে থাকে সকলের সাথে। সোফায় বসতে এক কোনে দাঁড়িয়ে থাকা শাড়ি পরহিত সপ্তদশীর উপর নজর আঁটকে গেল। নড়েচড়ে উঠল নিজের যায়গায়। মেয়েটা কি পাগল হয়ে গেছে? মেহমান আসলে কি শাড়ি পড়তে হবে? জাহিদের কথাটা কানে আবারও রিপিট হলো। তৎক্ষনাৎ সে জিমির দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে প্রশ্ন করল
—বাসায় আজ হঠাৎ এত মেহমান?
—কেন তুমি শুনোনি?আফরান ভাই আর ইয়ারার এনগেজমেন্ট আজ।
গোলমাল লেগে গেল মাথায়। কি সব বলছে এসব। উওেজিত হতে গিয়েও নিজেকে সামলাল। রয়েসয়ে ফের প্রশ্ন করল
—মজা করছিস নাকি?
জিমি সিরিয়াস ভঙ্গিতে জানাল
—একদমই না। তুমি জানো আম্মু নিজের হাতে আজ ইয়ারার এনগেজমেন্টের সব এরেঞ্জ করেছে। বাজার পর্যন্ত আম্মু করেছে। ইয়ারার সাথে একদমই খারাপ আচরণ করেনি।
জিমির সঙ্গে সকলে একই কথা জানাল৷ শিমুল থমকে কতক্ষণ বসে রইল। পরপর নজর গেল ডাইনিংয়ে মায়ের দিকে, কত হাসিখুশি সকলকে নিজের হাতে বেড়ে খাওয়াচ্ছেন। এত পরিবর্তন মানতে একটু কষ্ট হচ্ছে। তবে ইয়ারার সাথে ভালো ব্যাবহার করছে শুনে ভালো লাগল। কোন না কোন করণে হেনোস্তা করতো মেয়েটাকে প্রতিদিন। যদি এতে মেয়েটা ভালো থাকে তাহলে সেও চায় ভালো থাকুক। সুখে থাকুক। আফরান তারই কাজিন। দ্বিগুণ ভালো। ব্যাকরাউন্ড তার থেকে ভালো আর কেউ জানেনা বোধহয় একই ইউনিভার্সিটির ছাত্র। সে এক পকল নুয়ে থাকা ইয়ারার দিকে তাকাল৷ বুকে কেন জানি না হলকা ব্যথা অনুভব হয়। তবে মুচকি হাসে। খেতে নেমে ছিল৷ খানিক মনে বিষন্নতায় ছেয়ে যাওয়ায়, আর খাওয়া হলো না। উঠে দাঁড়াল। সকলকে স্বাভাবিক কণ্ঠে বলল
—পচ্চিম গলির মাঠে ক্রিকেট খেলতে যাচ্ছি, শ্রাবনদের সাথে। মমকে বলে দিস ফিরতে লেট হবে।
—খেয়ে তো যাও ভাইয়া?তুমিও খাচ্ছো না ইউজান ভাইয়াও খাচ্ছে না। কি অবস্থা। উপোস করে আছো নাকি দু'জন?
শিমুল কিছুই বলল না৷ পকেটে হাত গুঁজে বেরিয়ে গেল। ইয়ারা তখন লক্ষ্য করল শিমুলকে৷ আজকাল সকলের দিকে তাকালে তার কেমন জানি মন ছটফট করে উঠে। সকলকে ছেড়ে চলে যাবে সে জন্য নাকি কে জানে। চুপচাপ এক কোণে খুঁটি মেরে দাঁড়িয়ে রইল। এত মানুষের মাঝে বরাবরই অস্বস্তি অনুভব করছে। কিন্তু আজ তার সেই সুযোগও হলো না উপরে চলে যাবার
——————
কিছুক্ষন পর আফরান দ্রুত বাইর থেকে ফিরে এসে সোজা তার সামনে দাঁড়াল। অতঃপর শান্ত কণ্ঠে বলল
—এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো।
ইয়ারা মাথা তুলল।
—কোথায়?
—খেতে।
কথাটা বলেই লোকটা কোন সুযোগ না দিয়ে তাকে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেল। ডাইনিংয়ে বসে জাহিদ জিমি সিমরান মুখ চেপে হাসছে আফরানের কাণ্ড দেখে। সিমু মুখ গম্ভীর করে রেখেছে। জিহাদও নিচে নেমেছে কিছুক্ষণ হলো। এখন কিছুটা সুস্থ। তবে ইয়ারার এনগেজমেন্টে দেখে দুগুণ অসুস্থ হয়ে পড়েছে৷ প্লেটে শুধু পোলাও নেড়ে চলছে। খাবার গলা দিয়ে নিচ অবধি নামছে না। সে কেবল তীক্ষ্ণ চোখে ইয়ারার দিকে তাকিয়ে আছে। তার খুশি না হওয়ার কারণ অজানা। বড়দের খাওয়ার পালা শেষ হওয়ার পরেই তারা এসে বসল খেতে।
আফরান আর ইয়ারার জন্য পাশাপাশি দুটি চেয়ার খালি রাখা হয়েছে। ইয়ারা বসে লজ্জায় মাথা নিচু করে ফেলে। চারপাশে এত মানুষ। তার উপর আফরান ও তার কাজিনরা সবাই মাঝে মধ্যে তাকাচ্ছে। তাতেই বেহাল দশা সপ্তদশীর। আফরান সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে প্লেট টেনে নিয়ে তার জন্য খাবার তুলে দিতে শুরু করল। এখনো বিয়েও হলো না। আংটি পড়ানোর হয়েছে মাএ। আর লোকটা কেমন সকলের সামনে হাসবেন্ডের মত করে কেয়ার করছে। ভীষণ লজ্জা লাগছে। আর মেয়েদের ক্ষেত্রে লাগাটাই স্বাভাবিক। কোনমতে মাথা নিচু করে খেতে শুরু করল। তাও একটু একটু করে খাচ্ছে।
—এত কম খাচ্ছো কেন?আরেকটু নাও।
বলতে বলতে গরুর মাংস তুলে দিল গোটাকতক টুকরো। ইয়ারা বাঁধা দিতে গিয়েও লাভ হলো না। জাহিদ নিজে খেয়ে জিমির পাতে হার গুলো দিতে দিতে দাঁত কেলিয়ে হেসে ইয়ারাকে বলল
—জিমির শরীরে মাংস বেশি তাই জিমিকে হাড্ডি দিচ্ছি। তোমার শরীরে হাড্ডি বেশি মাংস কম। তাই তোমাকে আফরান মাংস দিচ্ছে। বেশি করে খেয়ে ধেয়ে মোটা হয়ে যাও, কাজে লাগবে।
হাসির রোল পড়ল। শুধু জিহাদ আর সিমু মুখ গম্ভীর করে রেখেছে। জিমি হাসলেও পরর্বতীতে জাহিদের হার জাহিদের প্লেটে মুখ ভেঙিয়ে ফিরিয়ে দিল। সে কি এতই মোটা নাকি। অসভ্য একটা। মনে মনে রেগে মুখে কাবাব তুলতে নিলে মুখের ভেতর থেকে সেটি পড়ে যায়। আবারও তুলে খেতে নিলে জাহিদ হাত থেকে থাবা মেরে নিয়ে দ্রুত নিজের মুখে পুরে চিবুতে চিবুতে বলে
—এত খেয়ে মোটা হওয়ার দরকার নেই পড়ে দরজা দিয়ে বেরুতে পারবি না। তাই আমি খেয়ে নিলাম।
জিমি নেএ গোল গোল করে রসগোল্লার মত সাইজ বানাল। কত বড় খাটাশ লোক। খাবে ভালো কথা তাই বলে কি মুখের ভেতর থেকে পড়া খাবার ছিনিয়ে নিয়ে খেতে হবে? বাপের জন্মেও এমন ছুঁচা দেখেনি। জাহিদ সকলের আড়ালে এক চোখ মেরে দ্রুত সিরিয়াস মুখ করে জিমির প্লেট নিজের কাছে নিয়ে মাখা ভাত গুলো খেতে খেতে বলল
—বুঝছি তুই খাবি না আর। তাই আমি খেয়ে নিচ্ছি।
জিমি চেঁচাল
—আরে খাবেন ভালো কথা। মাখা গুলো কেন খাচ্ছেন?
—আমার অপচয় করতে ভালো লাগে না তাই।
জিহাদ পারল না আর ভাইয়ের ঠাডা পড়া মিথ্যা কথা শুনে মুখ গম্ভীর করে চুপচাপ বসে থাকতে
—সারা বছর অর্ধেক খেয়ে উঠে যাওয়ার জন্য বকা মনে হয় আমি খাই, জাহিদ না।
জাহিদ তৎক্ষনাৎ জিহাদকে ধমক দিল
—চুপ। এত সত্যি কথা বলতে হবে না তোর।
জিহাদ বিরক্তিতে নজর সরিয়ে নিল। জুহি মুখ বাকিয়ে বলল
—জিহাদ ভাইয়া ভুল কি বলল? বাসায় প্রতি দিন জাহিদ ভাইয়া খাবার অর্ধেক খেয়ে উঠে যায়। তখন আম্মু বকাঝকা করে।
মান সম্মান চলে যাচ্ছে দেখে সে জুহির মাথায় গাট্টা মারল
—বেশি কথা বলে। তাড়াতাড়ি খা পেত্নী।
—তোমার বউ পেত্নী।
জিমি নাক ফুলিয়ে হা করে তাকাল কেমন। জাহিদ ফের জুহিকে গাট্টা মেরে শুধাল
—তুই পেত্নী দেখে আমার বউ পেত্নী হবে নাকি।আমার বউ দেখলে বলবি আসমানের পরী।
জিমি লাজুক হেসে ওরনার প্রান্ত কচলাতে থাকল। সিমু ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল
—তুই কেন লজ্জা পাচ্ছিস?
—কোথায় লজ্জা পেলাম। কাজিনদের ঝগড়া দেখে কি হাসাও নিষেধ? কোন টেলিভিশনে শুনানি দিয়েছে আমায় একটু বলবে?
মুখের উপর শক্ত জবাবে সিমু চুপসে গেল। তবে কথা বাড়াল না। সে আছে অন্য চিন্তায়। ভাই কেন এক পাগলরে নিয়ে নাচছে। মাথায় ঢুকছে না। জাহিদ মিটমিট করে হাসছে। জিমি বুঝতে পেরে হাত উপর মাথা রেখে জাহিদের খাওয়া দেখতে শুরু করল। জাহিদ অধর কামড়ে হেসে ইশারায় তার হাত থেকে খেতে বলল। জিমি চোখ রাঙিয়ে শাসাল। কেউ বুঝে ফেললে তার কপালে দুঃখ আছে। আফরান ইয়ারাকে জিজ্ঞাস করল
—বোরহানি খাবে?
ইয়ারা শুধু ছোট করে উত্তর দিল।
—না।
তার গাল দুটো ক্রমশ লাল হয়ে উঠছে। আফরানের এসব যত্নে সে আরও বেশি অপ্রস্তুত হয়ে পড়ছে।
ঠিক তখনোই ডাইনিং হলের শান্ত পরিবেশ ভেঙে দুটি ছোট্ট ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটল। আফরানের কাকাতো দু'বোন। একজনের নাম তানহা। অন্যজন মাহিরা। বয়স সাত আর নয়। কিন্তু দুষ্টুমিতে তারা পুরো বাড়ির জন্য যথেষ্ট। দুজনই দৌড়াতে দৌড়াতে এসে আফরানের দু'পাশে দাঁড়াল। তানহা ভ্রু নাচিয়ে বলল
—আফরান ভাইয়া শুধু ভাবিকে খাবার দিচ্ছেন কেন?
মুহূর্তে পুরো টেবিলে হাসির রোল পড়ে গেল। ইয়ারাও হাসল। মাহিরা নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল।
—আহারে। ভাইয়া আমাদের ভুলেই গেছে। আগে আমাদের প্লেটে চিকেন দিতো। এখন শুধু ভাবি ভাবি করে।
জিমি হাসতে হাসতে জাহিদের পিঠে থাপ্পড় মেরে দিল। জাহিদ নির্লজ্জের মত থাপ্পড় হজম করে জিমির হাসিমাখা মুখপানে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল।
আফরান কপালে হাত ঠেকাল। বাচ্চা দুটি কত পেকে গেছে। শাফিন শাসাল মাহিরাকে।
—এত পাকা পাকা কথা বলতে হবে না তোদের। যা এখান থেকে।
মাহিরা মুখ গম্ভীর করে নিল। অতঃপর না গিয়ে ইয়ারার কানের কাছে ফিসফিস করে বলল
—ভাবি, আপনি সাবধানে থাকবেন।
ইয়ারা বিস্মিত হয়ে তাকাল।
—কেন?
একই ভঙ্গিতে উত্তর দিল
—ভাইয়া আমার চকলেট চুরি করে খেয়েছিল। তোমার চকলেটও খেয়ে ফেলবে। তুমি লুকিয়ে রেখো।
ইয়ারা মুখ চেপে ধরল খুব জোরে হাসি পাচ্ছে। মাহিরাও মুখে চেপে হাসছে। আফরান ভ্রু কুঁচকে নিল। কি এমন কানে কানে বলছে যা শুনে ইয়ারা হাসছে? পর মুহূর্তে ভালো লাগল। শাড়ির সাথে মেয়েটাকে পাক্কা বউ বউ লাগছে। শাফিন তানহা আর মাহিরাকে ধমক দিতে তারা ফ্রক ধরে দ্রুত ছুটে পালিয়ে যায়। ইয়ারা কোনরকম খেয়ে উঠে যায়। লিভিংয়ে বড়রা কথা বলছেন বিয়ের ব্যাপারে। রাশেদা বেগম সকলকে বলে এসে ইয়ারাকে উপরে নিয়ে যেতে শুরু করলেন। জাফর ইয়ারাকে শুরু থেকে অন্য নজরে দেখে যাচ্ছেন। ছেলের বউ হবে শুনে মনে মনে ভীষণ খুশি।
————————
রাত এগারোটা নাগাত রাশেদা বেগম ফুলিকে নিয়ে দু'জনের জন্য ট্রেতে খাবার তুলে নিলেন। তিনি খানিক চিন্তিত। রুমিনা বেগম আজ প্রচুর খেটেখুটে ক্লান্ত তাই তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। মেহমান বিয়ের কথাবার্তা ফাইনাল করে সন্ধায় চলে গিয়েছে। সুফিয়া বেগমও নাকি দু'দিন পর বাসায় চলে যাবে শুনেছেন। রাশেদা বেগম ট্রে নিয়ে বেরুতে বেরুতে
ফুলিকে বললেন
—বাকি কাজ সামলে খেয়ে ঘুমিয়ে যা। সকলে খাওয়া শেষ আর কেউ নামবে না নিচে।
—আইচ্ছা খালাম্মা। আপনে যান আমি খাইয়া ঘুমায় যামুনে।
ফুলি রাতে চৌধুরী ভিলাতে থাকে। মেয়েটি খুব অসহায়। আগে বস্তিতে থাকতো। আপন বলতে কেউ নেই তার। এখন কাজ করে যেখানে, সেখানে কাত হয়ে থাকে। রাশেদা বেগম উপরে উঠে দীর্ঘ করিডোর পেরিয়ে পশ্চিম দিকের মোড় নিলেন। রাত ক্রমশ গভীর হচ্ছে। চৌধুরী ভিলার অধিকাংশ কক্ষ ইতোমধ্যে নীরবতায় ডুবে গেছে। করিডোরের দেয়ালে ঝুলে থাকা আলো গুলো মৃদু আভা ছড়িয়ে এক বিষণ্ন আবহ সৃষ্টি করেছে। ধীর পদক্ষেপে তিনি সবচেয়ে শেষের কক্ষটির সামনে এসে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থেকে আস্তে দরজায় ধাক্কা দিলেন। দ্বিতীয় ধাক্কার পরই দরজাটি খোলে গেল।
রাশেদা বেগম নিঃশব্দে ভেতরে প্রবেশ করলেন।
রুমের ভেতর অল্প আলো। নিস্তব্ধতার আধিপত্য শব্দবিহীন থাকে সব সময়। দৃষ্টি পড়তে দেখা গেল বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছেন আফতাব শাহরিয়ার চৌধুরী। মুখের অধিকাংশ অংশ খবরের কাগজের আড়ালে ঢাকা। রাশেদা বেগম হালকা হাসলেন। হাতে থাকা ট্রেটা বিছানার এক পাশে রেখে যথেষ্ট দূরত্ব বজিয়ে বসলেন। আফতাব চৌধুরী খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে ভারী কণ্ঠে প্রশ্ন করলেন
—সব ঠিকঠাক হয়েছে তো?
রাশেদা বেগম দ্রুত আঁচল মাথায় টেনে নিলেন।
অতঃপর সম্মান মিশ্রিত নতস্বরে বললেন
—আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় সব ঠিকঠাক হয়েছে ভাইজান। ফাইনাল পরিক্ষার পর আবার একদিন বসে ডেট সিলেক্ট করবে।
—আলহামদুলিল্লাহ। ইয়ারা মামুনি খুশি তো?
—জ্বি ভাইজান।
কিছুক্ষণ নীরবতায় কাটল। আফতাব চৌধুরী মুখের সামনে থেকে খবরের কাগজ সরালেন। অল্প আলোয় স্পষ্ট হলো তিনার মুখাবয়ব। বয়স ৫২ ছুঁয়েছে বটে, তবে এখনো বেশ ইয়াং। হলদেটে ফর্সা গাত্রবর্ণ। সুদর্শন মুখশ্রী। গভীর চোখ। চব্বিশ বছর বয়সে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের এক বছরের মাথায় জন্ম নেয় ইউজান শাহরিয়ার চৌধুরী। সেই হিসেবে বড় ছেলে এখন প্রায় প্রাপ্তবয়স্ক পুরুষ। তবে আফতাব চৌধুরীকে দেখলে সহজে বয়স অনুমান করা যাবে না। অথচ সম্পূর্ণ সুস্থ শরীর নিয়েও দু'বছর খানিক হলো এই কক্ষের চার দেয়ালের ভেতর নিজেকে বন্দি করে রেখেছেন। রাশেদা বেগম ব্যতিত অন্য কেউ আসতে পারেনা রুমে। তিনি মুখে হাসি টেনে বললেন
—আপা আজ খুব খুশি ভাইজান।
আফতাব চৌধুরী ভ্রু তুললেন। রাশেদা বেগম আবারও বললেন
—নিজ হাতে সব করেছে। কে কোথায় বসবে, কি পরিবেশন হবে, কোন অতিথিকে কীভাবে আপ্যায়ন করতে হবে, সব। সারাদিন এক মুহূর্তও বসেনি।
কথা গুলো শেষ হতেই আফতাব চৌধুরীর ঠোঁটের কোণে অদ্ভুত তীক্ষ্ণ তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। তিনি মাথাটা সামান্য কাত করলেন। অতঃপর অত্যন্ত ধীর, স্থির কণ্ঠে বললেন
—ভয়ে ছিল এতদিন।
রাশেদা বেগম চুপ করে শুনলেন। আফতাব চৌধুরী অন্যদিকে তাকিয়ে ফের বললেন
—এখন বোধহয় সব ভয় শেষ। তাই এত খেটেছে।
রাশেদা বেগমের বুকটা খানিক হালকা কেঁপে উঠল।
তিনি কিছু বলতে গিয়েও বললেন না। আফতাব চৌধুরী বিষয় পরিবর্তন করলেন। খবরের কাগজ আবার হাতে তুলে নিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন করলেন
—যাইহোক, সবাই খেয়েছে?
রাশেদা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন। ভাসুরের বেডের সামনে উঁচু একটি টেবিল টেনে সেটার উপর ট্রে থেকে খাবার সাজিয়ে দিলেন। হাত ধোয়ার জন্য পানির গ্লাস আর বাটি এগিয়ে দিয়ে নরম কন্ঠে বললেন
—আপনিও খেয়ে নিন।
আফতাব শার্টের হাতা উপরে তুলে হাত ধুয়ে খাবার মেখে মুখে তুলতে তুলতে ক্ষীণ স্বরে বলেন।
—ইউজান খেয়েছে?
রাশেদা বেগম দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে অপরাধ ভঙ্গিতে জানালেন
—ইউজানের জন্যও খাবার নিয়ে এসেছি ভাইজান। যাওয়ার পথে দিয়ে যাব। দু'দিন ব্যস্ত থাকার কারণে ইউজানের কাছে যাওয়া হয়নি। আর তাকেও আমি দেখেনি দু'দিন নিচে নামতে। অফিসেও বোধহয় যায়নি। আপা হয়তো দু'দিন নিয়ে গেছেন খাবার।
আফতাব চৌধুরী শুনা মাএ আর খাবার মুখে তুললেন না। পুনরায় প্লেটে নামিয়ে রেখে রাশেদা বেগমের দিকে তাকিয়ে খানিক উতলা কণ্ঠে বললেন
—এটা ঠিক হয়নি রাশেদা। যত ব্যস্ত হও না কেন, আমি তোমায় বলে দিয়ে ছিলাম না, আমার বড় ছেলে ইউজানের খেয়াল রাখবে। বাকিদের খোঁজ খবর নিলে নেও, না নিলে নেই। তাতে আমার বিন্দু পরিমাণ অনিহা নেই। তবে আমার বড় ছেলের প্রতি হেয়ালি করবে না। বড্ড বেপরোয়া ছেলে আমার। রাগ বেশি, মাঝে মাঝে সাইকোও হয়ে যায়। কিন্তু আগের মত সে কয়েক বছরে রাগেনি বোধহয়। আর রাগতেও দিও না। ছেলেটাকে সামলানো মুশকিল। নিজের মায়া কোন দিনও করেনি। জীবনে কতটুকু কষ্ট পেয়ে বড় হয়েছে তোমাকে ছাড়া ভালো আর কেউ জানে না। পেছনের সকল কাহিনি কি তুমি ভুলে গিয়েছো?সুখের আলো দেখে অতিত ভুলিও না রাশেদা। আমার সব আত্মীয় স্বজনরা কেমন বিদেশে মুখ গুঁজে আছে দেখেছো?
রাশেদা বেগম মাথা নিচু করে রইলেন। ভীষণ অপরাধবোধ হচ্ছে। তিনি সত্যি বড্ড বেশি বেখেয়ালি হয়ে গিয়েছেন। লম্বা শ্বাস টেনে দ্রুত হাতে প্রেশারের ঔষধটা আফতাব চৌধুরীর সামনে রেখে বললেন
—ক্ষমা করুন, আমার উচিৎ হয়নি। আপনি খেয়ে মনে করে ঔষধটা নিয়ে নিবেন।
বলেই তিনি ট্রেতে রাখা বাকি খাবার নিয়ে রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। আফতাব চৌধুরী মাথা নাড়িয়ে দীর্ঘ শ্বাস ফেললেন। কি আর খাবেন কোনরকম দু'লুকমা মুখে তুলে ঔষধ খেয়ে নিলেন।
———————
রাশেদা বেগম ইউজানের দরজা ধাক্কাচ্ছেন কখন থেকে। কিন্তু কোন সারা শব্দ পাচ্ছেন না। আবার কেমন একটা বাজে স্মেল আসছে। সেটিকে তত মাথায় না নিয়ে। আরও বেশ কয়েক বার ধাক্কা দিয়ে শান্ত স্বরে বললেন
—ইউজান, দরজা খোলো। খাবার খাবে না তুমি?
তাতেও লাভ হলো না। রাশেদা বেগমের ভয় হলো। তারপরও নিজেকে সামলে ডাকলেন
—ইউজান এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো নাকি? দরজা খোলো।
এবার ভেতর থেকে, খুব ডীপলি গম্ভীর স্বর ভেসে আসল
—পাগল নাকি আপনি? মাথা খারাপ করে শান্তি হয়নি আপনার? আরও খারাপ করে দিতে এসেছেন। চলে যান, ইউজানের খিদে নেয়। তার খিদে লাগবেও না। সে প্রতি নিয়তই উন্মাদের মত খাচ্ছে।
এটুকু বলে থামল। পরপর নিশি দেখে আওয়াজ হলো জোরে জোরে শ্বাস টেনে নেয়ার। তিন চারবার টানার পর ফের দাঁত চেপে বলা বাক্য ফিরে এলো
—ট্রাস্ট মি, আর একটি বার যদি ডাক দিয়েছেন আমায়, রক্তের বন্যা বয়ে যাবে রুমে। ইউজান এখনো পর্যন্ত নিজেকে যথেষ্ট সংযত রেখেছে। তাকে আগের রূপ ধারণ করতে বাধ্য করবেন না।
রাশেদা বেগম কেঁপে উঠলেন এহেন কথায়। কিছু বলতে গিয়েও পারলেন না আর। কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে রইলেন। পর মুহূর্তে দীর্ঘ শ্বাস ফেলে নিচে দিকে পা বাড়ালেন। বেশি ডাকাডাকি করতে গেলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে।
————————
রাত দুটে বেজে ৩-র ঘরে, এক পুরুষ বড্ড উন্মাদ হয়ে উঠেছে। এতক্ষণ নিজেকে ইনিয়েবিনিয়ে আঁটকে রাখতে পারলেও এখন আর পারছে না। সামনে যা দেখছে সব ধংস করে চিৎকার করতে ইচ্ছে করছে। চোখের সাদা কৌটায় এখন লাল নীলিমা ভাসছে। সারা রুমে তার ছড়ানো ছিটানো ছোট ছোট প্যকেট। দেওয়ালে নানান যায়গায় ছুপ ছুপ রক্ত স্পষ্ট। হাতের আস্তর ফাটিয়েছে বোধহয় ঘুসি মেরে মেরে। পাগলের মত হাসফাস করে চুল থামছে ধরল। বলিষ্ঠ দেহ আজ ভীষণ দুর্বল। উদোম গায়ে তার ঘামে তেলের মত চিকচিক করছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে সে চোখ বন্ধ করল। বেশ কিছুক্ষণ এভাবে পেরোতে সে হারিয়ে ফেলার ভয়ে ছুটলো ওয়াশরুমে। ঝর্না ছেড়ে নিচে দাঁড়িয়ে দেওয়াল দু'হাতে চেপে ধরল।
তৈলাক্ত ভাব গিয়ে পানি মিশে একাকার হয়ে গেল। পাঁচ মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর শাওয়ার জেল মাখল পুরো গায়ে। এমনিতেও সে ভীষন পুরিপাটি। তবে এই মুহূর্তে পুরুষ না চায়তেও নিজেকে পরিপাটি করল সম্পুর্ন। তাওয়াল পেঁচিয়ে বেরুল। কাভার্ড মেলে সব থেকে ডিলে ট্রি শার্ট নিল। সেটি খোঁজতে গিয়েও হাঁপিয়েছে খানিক। তাচ্ছিল্য হাসল, নিজের দুর্বলতা নিয়ে। নিজের প্রতি শুধু একটি বাক্যই ঘুরল “লুজার। লুজার, ইউ আর ভেরি লুজার। টাউজার পড়ল। টুপি খোঁজতে গিয়ে মনে হলো, সে কোন দিন কিনেনি। বড্ড বড় অবাধ্য সে, সাথে ইবলিশ। নিজের প্রতি লজ্জা লাগল। রুমাল দিয়ে মাথায় বেঁধে নিল। সারাটা রুমেই তার অপবিত্র জিনিস ছড়িয়ে। কাভার্ডের যায়গাটা একটু পরিপাটি আছে। দেরি করল না, জায়নামাজ তো নেই। বরং ইচ্ছে করে রাখেনি। তবে একটি ওরনা আছে বিগত তিন বছর আগেকার। কাভার্ডে সেটা খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছিল৷ সেটি হাতে নিয়ে এক পলকে পর্যবেক্ষণ করে হালকা হেসে আওড়াল
—আপনার ওরনায় বসে আপনাকেই চায়তে যাচ্ছি মিসেস। পূর্ণ যেন হয়।
বলেই সে দাঁড়াল। পুরুষ দাঁড়াতে পারছেনা ঠিক মত। তারপরও নিজেকে সামলাচ্ছে অবিরাম। সে ঠিক কবে নামাজ আদায় করেছিল মনে নেই। তবে কিছু পাওয়ার লোভে বান্দা নত শিকার করল। এই জন্য বোধহয় খোদা না দিয়ে শিক্ষা দেন, তিনার প্রতি ইমান আনার জন্য। সুবহানাল্লাহ। তিনি সারা দো-জাহানের আলামীন। তিনি শ্রেষ্ঠ। তিনি অদ্বিতীয়। তিনার কোন শরিক নেই। তিনি ইয়ার্হামার রাহিমিন৷ তিনি উওম পরিকল্পনা কারি। তিনাকে নিয়ে অভিযোগ রাখা বন্ধ করা উচিত প্রত্যেক মুমিনদের। কারণ মানুষ খারাপ চাইলেও সয়ং তিনি ভালো চাইবেন। বিশ্বাস মানুষের প্রতি নয় আল্লাহর প্রতি রাখা উওম। চার রাকাত তাহাজ্জুদ আদায় করল তাও বহু কষ্টে। অতঃপর দু'হাত তুলল, খোদার দরবারে। কেন জানিনা, শক্ত পুরুষের চোখের বাঁধ আজ আর মানল না। অঝোরে অশ্রু বিসর্জন দিতে দিতে আওড়াল
—আমার পরিকল্পনাকে এক পলকে বদলে ভুল প্রমাণ করে দিলেন খোদা? আপনি সত্যি সর্ব শ্রেষ্ঠ। তবে এভাবে পাপি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আমাকে এবার মত দিয়ে দিন, পরো পারের জন্য না হয় দু'জন এক সাথে মিলে চাইব। প্রয়োজনে আগের পরিকল্পনা বদলে আমায় নতুন পরিকল্পনার শক্তি দিন। আমার শরীর যে প্রায় নিথর। সেকেন্ডে সেকেন্ডে পাপ টেনে নিচ্ছি শ্বাসে। সেসব ক্ষমা করে আমায় নতুন পথ দেখান।
#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম
||পর্ব ২৮||
চলবে....
৬০০ রিয়েক্ট পূর্ণ হলে রাতে পরের পর্ব পেয়ে যাবেন। যত রেসপন্স করবেন তত আমিও আগ্রহী হবো....
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}