ফন্ট সাইজ:
থিম:
অন্তরালে তুই

পর্ব 32

লেখক: জিকরা ইসলাম

#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম || ৩২ ||

আফরান আর জাহিদ তৎক্ষনাৎ অপর বেডে তাকাল। ইউজান নেই। দু'জনে লাফিয়ে উঠে বসল। কাল রাতে এসে চেষ্টা করেছিল তাকে কিছু খাইয়ে মেডিসিন খাওয়ানোর তবে ইউজানের কঠিন রূপের সাথে ফেইল গিয়েছে দু'জন। সত আকুতি মিনতিকে সে সেকেন্ডে তুচ্ছ ভেবে গরম চোখ দ্বারা ভেঙে কুটিকুটি করে ফেলেছিল। জাহিদ তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নামল। এলোমেলো চুলে এক হাত চালিয়ে শার্টটা টেনে ঠিক করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। একটানে দরজা ঠেলে ভেতরে তাকাল। পরক্ষণে হতাশ হয়ে পেছন ফিরে দাঁড়াতে আফরান উৎকণ্ঠিত চোখে ইশারা করল

—আছে?

জাহিদ দু'দিকে মাথা নাড়ল। কর্তব্যরত নার্স দ্রুত দু'জনের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন

—আপনারা আমার সঙ্গে আসুন।

বলেই দ্রুত পদক্ষেপে রুম থেকে বেরিয়ে করিডোর ধরে এগিয়ে গেলেন। আফরান আর জাহিদও তার পিছু নিল। এটি শহরের অন্যতম অভিজাত প্রাইভেট হসপিটাল। নিরাপত্তার ক্ষেত্রে সামান্যতম শৈথিল্যেরও সুযোগ নেই এখানে। প্রতিটি ফ্লোরে সশস্ত্র নিরাপত্তাকর্মী। প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে ডিজিটাল নজরদারি। রোগীর অনুমতি, চিকিৎসকের ছাড়পত্র কিংবা আনুষ্ঠানিক ডিসচার্জ ছাড়া হসপিটাল ত্যাগ করা প্রায় অসম্ভব। কাউন্টারের সামনে এসে নার্স থামলেন। সেখানে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করলেন

—ইউজান শাহরিয়ার চৌধুরী নামে কোন পেসেন্ট কি হসপিটাল থেকে বের হয়েছেন?

কাউন্টারে বসে থাকা লোকটি দ্রুত কম্পিউটারের মনিটরের দিকে ঝুঁকে পড়ল। অল্প সময়ে তিনি চ্যাক করা শেষ হতে জানালেন

—হ্যাঁ সকাল ছ'টা তিনে বেরিয়ে গিয়েছেন। ওনার সাইন ও বিল পেমেন্ট করা আছে সিস্টার।

জাহিদ আর আফরানের মাথায় আকাশটা ধসে পড়ল বোধহয়। নজর গেল হসপিটালে থাকা বিশাল ঘড়ির দিকে ন'টা তিনের ঘরে। তিন ঘন্টা আগে চলে গিয়েছে আর এতক্ষণ দু'জন নাক ডেকে ঘুমিয়েছে। বাকিরা যদি জানে তাহলে ভুলেও তাদের আয়ত্তে কিছু রাখবে না কোন দিন। কারণ গাঙ্গে ভাসলেও টের পাবে না।
নার্স ফাইল চ্যাক দেয়া শেষ হলে সেটি বন্ধ করে পেশাদার ভঙ্গিতে বললেন

—আপনারাও এখন যেতে পারেন। আর রোগীর মেডিসিন গুলো সময় মত খাওয়াবেন। প্রেসক্রিপশনে সব লেখা আছে। চেষ্টা করবেন নেশা থেকে একটু দূরে রাখতে।

কর্তব্যপরায়ণ ভঙ্গিতে কথা গুলো জানিয়ে তিনি এক মুহূর্ত দাঁড়ালেন না। দ্রুত পায়ে অন্য কেবিনের দিকে এগিয়ে গেলেন। জাহিদ সেদিকে তাকিয়ে বলে উঠল

—যা উপদেশ দিয়ে গেলেন সেটার একটাও মানার মত এই রোগী নয় মা। যাতে মাতাল হলেও তালে ঠিক। নে'''শা তাকে ভুলে গলেও সে নে""শাকে ভুলবে না। তাইতো আইক্কা ওয়ালা বাঁশ পেছনে রেখে হসপিটালের বেডে শুয়ে শুয়ে বাঁশর গুঁড়া খাচ্ছিল।

—এত ভালো রোগী আমি আর দ্বিতীয়টি দেখেনি।

বলেই আফরান তাকে টেনে নিয়ে আসল কেবিনের ভেতর। রুমে ঢুকে জাহিদ বিছানার পাশে রাখা বালিশ সরিয়ে ফোন হাতে তুলে পকেটে ঢুকিয়ে ফেলল। আফরানের চোখ স্থির হয় ইউজানের খালি বিছানার দিকে। সে এগিয়ে গিয়ে বালিশ উঠাতে নিচে তার ফোনটি দেখতে পেল। দ্রুত সেটি হাতে তুলে নিল। সারা রাত সেটি ইউজানের কাছেই ছিল। আফরান ভ্রু কুঁচকে ফোনের পাওয়ার বাটনে চাপ দিতে স্ক্রিন জ্বলে উঠল। অভ্যাসবশত পাসওয়ার্ড দেয়ার জন্য আঙুল বাড়িয়ে ছিল। কিন্তু ফোনে কোন লকই নিই। তার কপালে ভাঁজ পড়ল। সন্দেহ নিয়ে দ্রুত স্ক্রিনে আঙুল চালাল সে। একের পর এক পেজ খুলে দেখল। তার মুখের ভাব ক্রমে আঁধারে ঢাকা পড়তে থাকল। ফোনটা সম্পূর্ণ নতুনে রুপান্তরিত হয়েছে। একটি প্রয়োজনীয় অ্যাপ পর্যন্ত নিই। নিই সামাজিক যোগাযোগমাধ্যম। নিই ই-মেইল। নিই ব্যাংকিং অ্যাপ। আর না আছে ব্যক্তিগত কোন ফাইল। ছবি। ভিডিও। ডকুমেন্ট। এমনকি কল-লগ, মেসেজ, কনট্যাক্ট লিস্ট সবকিছু উধাও। পুরো ডিভাইসটি বোধহয় ফ্যাক্টরি রিসেট করা হয়েছে। জাহিদ পাশে এসে দাঁড়িয়ে সবই দেখল। পরপর ফোনটা নিজের হাতে নিয়ে খুঁটিয়ে দেখে গম্ভীর কণ্ঠে বলল

—ফোন রিসেট করেছিস কেন?

আফরানের চোয়াল শক্ত হয়ে এলো।

—আমি কোথায় করলাম?ফোন তো ইউজান ভাইয়ের কাছে ছিল।

—ডোন্ট ওয়ারী, আবার সেট করে নিস সব। আফসোস পিক ভিডিও পাবি না আর। যাইহোক ওগুলো ব্যপার না। ইউজান ভাইকে বাসায় গিয়ে জিজ্ঞাসা করব কেন এমন হয়েছে।

——————
চৌধুরী ভিলার বিশাল লিভিংরুমে তখন গল্পের আসর জমে উঠেছে। জিমি, জুহি, সিমরান, সিমু, চারজন মিলে একের পর এক গল্পে মেতে আছে। জাফর মাঝেমধ্যে কথার ফাঁকে হেসে উঠছেন। রাশেদা বেগম কিচেন থেকে সদ্য বানানো চায়ের ট্রে নিয়ে এসে টেবিলের উপর রাখলেন। কিছুক্ষণ পর সকলে হসপিটালে যাবেন। ফুলি কিচেন থেকে বারোবার সময় নজর সদর দরজার পড়তে আকস্মিক স্বরে চেঁচিয়ে উঠল

—ইউজান ভাই?

সকলের দৃষ্টি একসঙ্গে দরজার দিকে গিয়ে স্থির হলো। ইউজানের সাদা শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। চুল গুলো এলোমেলো। চোখে মুখে গম্ভীরতা। হাঁটার ভঙ্গিতেও আগের মত অটল দৃঢ়তা।
মুহূর্তে পুরো লিভিংরুম স্তব্ধ হয়ে গেল। জিমি বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জুহির ঠোঁট খানিক ফাঁক হয়ে গেল। সিমরান আর সিমু একে অপরের দিকে তাকিয়ে আবার ইউজানের দিকে দৃষ্টি ফেরাল।
রাশেদা বেগমের বুক থেকে ভারী একটা পাথর নেমে গেল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মধ্যে ইউজানকে সুস্থ-স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসতে দেখে সবার মুখেই স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল।রুমিনা বেগম আর বসে থাকতে পারলেন না। দ্রুত উঠে গিয়ে ইউজানের সামনে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত ছেলেটার মুখখানা গভীর ভাবে দেখে নিয়ে কণ্ঠ নরম করে বললেন

—এখন শরীরটা কেমন আছে বাবা?

সে চুলে নেড়ে সোফায় এসে বসল দু'পা ফাক করে। পিঠ এলিয়ে দু'হাত দু'দিকে ছড়িয়ে গা ছাড়া ভাব নিয়ে জবাবে ঠোঁট বাকিয়ে বলল

—বিন্দাস।

রুমিনা বেগম এগিয়ে এসে তাড়াহুড়ো করে পাশে বসলেন। কপালে হাত রাখলেন। পরপর গলায়।ইউজান জোর করে হাত সরিয়ে দিল। বিরক্তিতে ভ্রু দ্বয়ে গোটাকতক ভাঁজ পড়েছে তার। রুমিনা দমে না থেকে চুল গুছিয়ে দিতে দিতে আফসোস স্বরে আওড়ালেন

—কি হয়ে গেছে শরীরটার?

রাশেদা বেগম দ্রুত কিচেনের দিকে ছুটলেন।কিছুক্ষণের মধ্যেই ট্রেতে করে গরম গরম ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে ফিরে এলেন। পরোটা, সবজি, ডিমের অমলেট আর এক গ্লাস কুসুম গরম দুধ ইউজানের সামনে যত্ন করে সাজিয়ে রাখতে রাখতে নরম কণ্ঠে বললেন

—আগে ব্রেকফাস্ট করে নেও। তারপর ঔষধ খেয়েও।

ইউজান কোন উত্তর দিল না। মিনিট খানেক চুপ করে বসে থেকে ধীর কণ্ঠে বলল

—জিমি।

—জ্বি ভাইয়া?

—ফোনটা নিয়ে আয়।

—আচ্ছা।

বলেই দেরি করল না জিমি। প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দ্বিতীয় তলার করিডোরে ধীরেসুস্থে পায়ে এগিয়ে এলো ইয়ারা। পরনে গোলাপি থ্রি পিস। জিমিকে দৌড়ে যেতে দেখে প্রশ্ন করল না। কেন জানি ইচ্ছে করছে না আজ তার কথা বলতে। মুখখানি শুকিয়ে এসেছে। চোখে নির্ঘুম রাতের ক্লান্তির ছাপ স্পষ্ট। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তবে কয়েক ধাপ নামতে দৃষ্টি গিয়ে থামল লিভিং রুমে। মুহূর্তে তার পদযুগল সিঁড়ির মাঝখানে আঁটকে গেল। ডাগর দুটি চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। ইউজান ভাইয়া বাড়িতে এসেছে ভাবতে চোখ দুটো খুশিতে চিক চিক করে উঠল। এতক্ষণ চিন্তায় মাথা ফেটে গেলেও এখন কেমন স্বস্তি লাগছে। ওরনা সামলে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামার চক্করে শেষের সিঁড়ির ধারে এসে পড়ে যায়। তত ব্যথা পায়নি৷ সকলের নজর সেদিকে পড়ে। রুমিনা বেগম বসা অবস্থায় খানিক ধমকের স্বরে বলেন

—ঠিক মত নিজের শরীরটা নিয়ে হাঁটতেও পারিস না তুই।

ইয়ারা দ্রুত উঠে দাঁড়াল। জোরপূর্বক হেসে হাত কচলাতে শুরু করে দিল। ইউজান ভুল করেও তাকাল না সেপানে৷ বরাবরির মত ইগনর করে পরোটা ছিঁড়ে মুখে দিল। জাফর খানিক দাঁত বের করে হেসে ইয়ারার দিকে কেমন করে যেন তাকিয়ে বললেন

—মির্জা বাড়ির বউ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।

কেউ কিছু বলার আগে ইউজান জাফরের কাঁধে হাত রেখে ন্যনো সেকেন্ডে পরোটা ওনার মুখে গুঁজে দিতে দিতে বলল

—আপনার বাড়িটা ধংস করার বাকি রেখেছে আর। এমনিতে কোন কাজের না। সারাদিন গায়ে বাতাস লাগিয়ে রঙডং করা ছাড়া কিছুই করতে পারে না। আই নো, এসব উটকো আলু পটল ঘর থেকে বাইরে রাখাটাই বেশি বেটার।

প্রায় অর্ধেক পরোটা মুখের ভেতর পুরে দেয়ার ফলে জাফর সাহেব কিছুই বলতে পারলেন না। সিমু খুশি হলো। একদম ঠিক আছে। বেশি ন্যাকামি করে। ইয়ারার অপমানে মুখটা কেমন আরও শুকিয়ে এলো। তাকে কথায় কথায় অপদার্থ বানিয়ে ছাড়ে লোকটা। নিজের আত্মসম্মানে লাগায় মাথা নিচু করে নিল। সে কোথায় কাজ পারে না?সংসারের সব কাজই প্রায় মায়ের সঙ্গে থেকে শিখে ফেলেছে। চূর্ণবিচূর্ণ মন নিয়ে নিঃশব্দে আওড়াল

—শুধু একদিন সবাই আমাকে বাসায় একা রেখে যাক তারপর দেখিয়ে দেব আমি কাজ পারি নাকি পারি না হুহ।

অপমান গায়ে না মেখে নির্লজ্জের মত মাথা তুলে তাকাল ইউজানের দিকে। নিজের মত করে নাস্তা খাচ্ছে। জিমি ফোন নিয়ে নিচে ফিরে এলো। তার পেছন পেছন ইয়ারাও এগিয়ে গেল সামনে। জিমি ফোন এগিয়ে দিয়ে বলল

—এই নেও ভাইয়া তোমার ফোন।

ইউজান শেষবারের মত অল্প একটু পরোটা মুখে পুরে চিবুতে চিবুতে ফোনটা নিয়ে নিল। তিন দিনে তার অনুপস্থিতে অফিস জুড়ে শৃঙ্খলার লাগাম খানিক বেড়ে চলছে বোধহয়। অধস্তনদের উপর তার কঠোর নজরদারি না থাকলে অনেকেই সুযোগ নিতে দ্বিধা করে না। আঙুল চলল ফোনের টাচে। ইয়ারা ধীরে ধীরে ইউজানের পেছনে গিয়ে দাঁড়াল। কাকে যেন কল দিয়েছে লোকটা। নাম রবিন। খানিক চেনা চেনা মনে হলো নামটা। রিং দু'বার বাজতে ওপাশ থেকে তড়িঘড়ি কল রিসিভ হলো।

—হ্যাঁ বল দোস্ত। তুই এখন ঠিক আছিস তো।

—লিভ ইট আউট। অফিসের অবস্থা?

রবিন কৃত্রিম কাশি দিয়ে গলা পরিষ্কার করল। সাথে আমতা আমতা করে উঠল

—আ...মানে সব কন্ট্রোলে আছে।

ইউজান ঠাণ্ডা গলায় বলল

—আমাকে মিথ্যা বলিস না।

শান্ত স্বরের ভেতরকার কঠোরতা রবিনের অজানা নয়। সে অসহায় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল

—তুই না থাকায় কয়েকটা ফাইল এখনো পেন্ডিং।
বেশ কয়েকজন স্টাফও সুযোগ বুঝে ফাঁকিবাজি শুরু করেছে। আজ দুপুরে একটা জরুরি মিটিংও ছিল।

ইউজান ধীরে ধীরে সোফার হাতলে আঙুল ঠুকতে ঠুকতে বলল

—ওয়েট আমি এক ঘণ্টার মধ্যে আসছি।

রবিন প্রায় চমকে উঠল।

—কিহ। তোর শরীর...

কথা শেষ করার সুযোগ দিল না ইউজান।

—যারা কাজের সময় কাজ না করে ফাঁকিবাজি দেয় তাদের মনে করিয়ে দেয়ার জন্য ইউজানকে আসতেই হবে। একেকটার চাকরি ইউজান সো*** ভেতর দিয়ে দিবে। রিপিট সো** ভেতর দিয়ে দিবে।

রাগে আগুন হয়ে দাঁত কটমট করে বলেই কল কাট করে দিল। রবিন মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে উঠল

—ইন্না-লিল্লাহ। আজ অফিসে ঝড় উঠবে সিউর।

ইউাজানকে ইংরেজি বাদ দিয়ে ডাইরেক্ট বাংলা বলতে দেখে জুহি সিমরান জিমি সিমু চারজনই মুখ চেপে হেসে উঠল। ইয়ারার লজ্জার সাথে রাগ হলো। অসুস্থ অথচ ওনার আকাশ ছুঁয়া রাগে টিকা যায় না। আবার কেমন দ্বিতীয় বার রিপিট করছে। অসভ্য লাগামহীন। সে ঠিকই বলে। আসলেও পঁচা লোক একটা। তার মাঝে ইউজান উঠে দাঁড়াল। শার্টের বুতাম খোলতে খোলতে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জাফর সাহেব বাইরে বেরোনোর সময় দেখলেন জাহিদ আফরান বাসায় প্রবেশ করছে। তিনি আর সেদিকে খেয়াল না করে চলে গেলেন। তারা দু'জন সোফায় এগিয়ে আসতে জিমি প্রশ্ন করল

—আপনারা দু'জন এতক্ষণ কোথায় ছিলেন?

—ইউজান ভাইয়া কি বাসায় এসেছে?

আফরানের কথায় সিমরান ভ্রু কুঁচকে বলল

—কেন এক সঙ্গে আসোনি?

—নাহ। ইউজান শালা আমাদের ঘুমন্ত পাপহীন অবস্থায় ফেলে দিয়ে চলে এসেছে সকাল ছ'টায়।

জাহিদের কথায় সিমু চেঁচাল

—এ্যা? তাহলে এতক্ষণ কোথায় ছিল?

জুহি বিরক্তিকর শ্বাস ফেলে উওর দিল

—জাহিদ ভাইয়ার পকেটে।

সিমু নাক ফুলিয়ে নিল। ভেংচি কেটে নজর অন্যদিকে করল। জিমি মুখ চেপে হাসল। একদম ঠিক আছে। রুমিনা বেগম ভীষণ অবাক। ইয়ারা চিন্তায় পড়ে গেল। পুরোপুরি ট্রিটমেন্ট না নিয়ে আসতে গেল কেন?লোকটা এত অধৈর্য।আফরানের নজর ইয়ারার উপর পড়ল। ভাবুক ভঙ্গিতে সে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার উন্নতি হয়েছে খানিক। কাল বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দেখেনি। তাতেই যেন প্রান যায় যায়। এমনি চলতে থাকলে মা"""রা পড়তে বেশিক্ষণ লাগবে না যুবকের। বিয়ে ঠিক করে তাকে অর্ধেক খু""ন করিয়ে দিয়েছে আম্মা। এখন বাসায় চলে গেলে কি করে থাকবে?সে চিন্তায় তো পেটে বোধহয় ভাত যাবে না। জাহিদ সোফায় বসে ইউজানের চ্যাকআপের রিপোর্ট আর পলি ভর্তি মেডিসিন রেখে গা হেলাতে হেলাতে সিরিয়াস ভঙ্গিতে খানিক শক্ত কণ্ঠে বলল

—এত গুলো মেডিসিন দিয়েছে অথচ এখনো পর্যন্ত একটিও খায়নি। যতই স্ট্রং থাকুক না কেন ভেতরে ভেতরে ঠিকি দুর্বলতা কাজ করছে। ব্যাক্তি উপরে উপরে দেখাচ্ছে না। ডক্টর জাবেদ বারবার বলেছেন নে ""শা করা থেকে দূরে রাখার জন্য। কিন্তু বেডে আনতে দেরি হলেও ওনার সিগারেট খেতে দেরি হয়নি। এভাবে চললে বাঁচার চান্স ১০% তারপর হঠাৎ একদিন সব শেষ। আর এখন মেডিসিন না নিলে বাকি জীবানুটাও শরীরে ছড়িয়ে পড়বে।

রুমিনা বেগম তৎক্ষনাৎ দাঁড়িয়ে গেলেন। দ্রুত পা চালিয়ে কিচেনে গেলেন। বাকিদের মুখটাও কেমন শুকনো হয়ে এলো। ইয়ারা থমকেছে বোধহয়। কেমন অপলক তাকিয়ে। মানুষ নিজের প্রতি এতটা হেয়ালি কি করে করতে পারে?তাতে তো কারও ক্ষতি নিই বরং নিজের দেহের প্রতি জুলুম। ঘোর অন্যায়। খারাপ লাগার কারণ হয়তো জেঠাতো ভাই। তাইতো হাঁসফাঁস লাগছে এহেন কথা শুনে। সিমু চিন্তিত মুখ করে চিবুক নেতিয়ে বলল

—তাহলে এখন কি হবে?

জুহি সামনের গোটাকতক চুল সরিয়ে

—ঠিকঠাক মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে মেবি।

—আর এটাই সব থেকে বড় সমস্যা। ইউজান ভাইকে কে বুঝাবে গিয়ে এটা?

সিমরানের কথায় আবারও সবাই হতাশ। ইউজানের সাথে প্যাচাল পারা আর আগুনে ঝাপ দেয়া একই ব্যাপার। রুমিনা বেগম পানির গ্লাস এনে সোজা ইয়ারার হাতে দিলেন। ঔষধের ব্যাগটা অপর হাতে দিয়ে শান্ত কন্ঠে বললেন

—তুই ঔষধটা দিয়ে আয় মা। খেয়েও নিতে পারে।

উপস্থিত কাজিন গ্রুপের একসঙ্গে চোখ বিস্ময়ে বড় করে রুমিনা বেগমের দিকে স্থির করল। রুমিনা বেগম ইয়ারাকে পাঠাচ্ছেন ইউজানের রুমে?জিমি হতবাক চোখে একবার মায়ের দিকে, আরেক বার ইয়ারার দিকে তাকাল। এমনিতেই তার ভাই ইয়ারাকে দু'চোখে সহ্য করতে পারে না। সেটা সকলেই প্রমাণ পায়। কথা বললে ধমক। সামনে পড়লে উপেক্ষা। প্রায় থাপ্পড় মেরে গাল লাল করে দেয়৷ জিমি মনে মনে বিড়বিড় করল,

—আজও থাপ্পড় মিস হবে না।

রুমিনা বেগমের মুখে কোন দ্বিধা নিই। তিনি স্বাভাবিক থেকে দৃঢ় কণ্ঠে আবার বললেন

—কি দাঁড়িয়ে আছিস কেন? যা। ঔষুধটা খাইয়ে আয়।

ইয়ারা কোন অজুহাত না দেখিয়ে ভয়কে সাইডে রেখে
অত্যন্ত ধীর পদক্ষেপে সিঁড়ির দিকে এগিয়ে গেল। উপরে উঠে এসে করিডোর দিয়ে যাবার সময় মনে বহু ভয় কাজ করল। তারপরও নিজেকে সামলে দরজার সামনে এসে দাঁড়াল। ভেতর থেকে হালকা চাপানো। হালকা দরজা ঠেলে মাথা ঝুঁকিয়ে উঁকি দিল লোকটা কি করছে দেখার জন্য। বেডে তাকাতে দেখল নিই। পুরো রুমে নজর বুলিয়ে নিতে দৃষ্টি আঁটকে গেল ওয়াশরুমের দরজায়। ইউজান শাওয়ার নিয়ে বেরিয়েছে মাএ। শার্টলেস অবস্থায় আছে। কালো প্যান্ট পড়েছে তাও নাভির বেশ কিছুটা নিচে। গলায় ফকফকে সাদা তাওয়াল ঝুলানো। সদ্য গোসলের কারণে বলিষ্ঠ ফর্সা লোমহীন শরীর থেকে মুক্তর মত ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ইয়ারা নির্লজ্জের মত হা করে তাকিয়ে রইল। ইউজান চুল পেছনের দিকে ঠেলে দিতে দিতে রুমের মাঝ বরাবর আসতে তড়িঘড়ি চোখ নামিয়ে নিল। লজ্জায় গাল দুটো হালকা রাঙা হয়ে উঠল। সোজা হয়ে সাহস যুগিয়ে ভেতরে প্রবেশ করল। কোনরকম পা ঠেলেঠুলে সামনে এসে দাঁড়াল। ইউজান সেদিকে না তাকিয়ে তাওয়াল দ্বারা চুল ঘঁষতে ঘঁষতে গম্ভীর স্বরে বলল

—ডোন্ট বি স্টাবর্ন। আউট।

ভয় পেল না সপ্তদশী। নিরবে ডোগ গিলল কেমন। পরপর সাহস করে এগিয়ে দিল হাতে থাকা পানির গ্লাস আর খোলে রাখা মেডিসিন ইউজানের দিকে। মাথা নিচু করে মিনমিনিয়ে বলল

—আপনি মেডিসিনটা খেয়ে নিলেই আমি চলে যাব, পাক্কা প্রমিজ।

ইউজান ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ কণ্ঠে ছুড়ে দিল

—তার আগে আরেকটু লম্বা হয়ে পেটকে মেডিসিন না খাইয়ে, মুখে দেওয়ার জন্য আসিস।

এহান কথায় ইয়ারা ভ্রু কুঁচকে নিল। পরক্ষণে তড়াক করে মাথা তুলে তাকাতে সঙ্গে সঙ্গে নিজের জিভে কামড় বসাল। ইশ, ঔষধ আর পানির গ্লাস সে কেমন লোকটার পেটের কাছে ধরে রেখেছে। লজ্জায় তার মাথা কাটা গেল। মনে মনে নিজেকেই বকুনি দিল আচ্ছা মত। এতটা গাধা সে৷ যথেষ্ট লম্বা হওয়া সত্ত্বেও ইউজানের সামনে দাঁড়ালে কেন জানি নিজেকে বড্ড খাটো মনে হয়। পর মুহূর্তে ভাবল তার দোষ কোথায়। বরং লোকটাই বেশি লম্বা। ঠোঁট ফুলিয়ে মনে মনে বিড় বিড় করল

—ধুর। আরেকটু লম্বা হওয়া উচিৎ ছিল বোধহয় আমার।

হতে হতে ততদিনে লোকটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। জেদ চেপে বসল ঘাড়ে। সত হোক জেঠাতো ভাই হয় তার। ঔষধ না খাইয়ে সে আজ কিছুতে যাবে না রুম থেকে। চারপাশে একবার তাকিয়ে আচমকা বেডের উপর উঠে দাঁড়াল সে। মুহূর্তে উচ্চতা বেশ খানিক বেড়ে গেল। এবার প্রায় ইউজানের চোখের সমান। ইউজান দু'হাত পকেটে গুঁজে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। ইয়ারা গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে এমন এক বিজয়ী হাসি হাসল, যেন পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধে জিতে ফেলেছে। দু'হাত বাড়িয়ে ঔষধ আর পানির গ্লাস এবার ঠিক ইউজানের মুখের সমান উচ্চতায় ধরে দ্রুত উচ্চ স্বরে বলে উঠল

—এবার আমি অনেক লম্বা হয়ে গেছি। আর পেটে নয়, মুখেই দিতে পারব। খেয়ে নিন প্লিজ। না হলে আপনি সুস্থ হবেন কি করে শুনি?

ইউজান সেদিকে চোখ গরম করে কতক্ষণ তাকিয়ে থেকে কাভার্ডের দিকে এগিয়ে গেল। খোঁজে খোঁজে মেরুন রঙের একটি শার্ট গায়ে ঝরাল৷ ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘরি পড়তে শুরু করল। ইয়ারাকে আর পাওাই দিল না। সে মুখ কালো করে নেমে গেল বিছানা থেকে ডেস্কের পাশে গ্লাস রেখে ঔষধ খোলে ইউজানের হাত সামনে এগিয়ে দিয়ে কম্পিত গলায় বলল

—খেয়ে নিন। সত্যি বলছি আমি আর আসব না আপনার রুমে।

ইউজান তার হাত ধরে রাখা ইয়ারার হাতের দিকে তাকাল। বাঁ হাতের অনামিকা আঙুলে জ্বল জ্বল করছে গোল্ডের রিংটি। অল্প সময় সেদিকে তাকিয়ে থেকে পরপর তার মুখের দিকে তাকাল। কেমন কান্না মুখো করে রেখেছে সপ্তদশী। ইউজান ট্যাপলেট গুলো উঠিয়ে নিল নিজের হাতে। এহেন দৃশ্য দেখে ইয়ারা খুশি হতে নিয়েও হতে পারল না। কারণ ইউজান ফ্লোরে ছুঁড়ে মেরেছে ন্যানো সেকেন্ডে সেগুলো। দাঁতে দাঁত চেপে তার হাত আঁকড়ে ধরে টানতে টানতে দরজার সামনে নিয়ে এসে বাইরে ধাক্কা মারল। ইয়ারা পড়তে গিয়েও নিজেকে সামলে দাঁড়াল। ইউজান রক্ত চক্ষু নিয়ে আঙুল তাক করে চিড়বিড়িয়ে উঠল

—একদম দরদ দেখাতে আসবি না। ইউজান কারও দয়া চায় না। বিষেশ করে তোর। আর এই রুমের দরজা অতিক্রম করে ভেতরে আসলে খারাপ কিছু হয়ে যাবে। যা সহ্যা করতে পারবি না। মাইন্ড ইট।

বলেই দরজা মুখের উপর চাপিয়ে দিল৷ ইয়ারা চোখ ভর্তি জল নিয়ে তাকিয়ে রইল দরজার পানে।

৬০০ রিয়েক্ট পূর্ণ করে দিও বার্ডস। মন্তব্য করতে বহু কষ্ট তাইনা? লিখতে কিন্তু একটুও কষ্ট হয়না।

{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন