#অন্তরালে_তুই
#লেখিকা_জিকরা_ইসলাম || ৩১ ||
—আস্তাগফিরুল্লাহ তাওবা তওবা। শেষ পর্যন্ত হসপিটালকে।
জাহিদের কথায় আফরান মুখ চেপে ধরল তার হাসি পাচ্ছে। মানে ওর হুদা কথা সিরিয়াস নিতে হবে। আর সিরিয়াস কথা জীবনেও না। ইউজান এক এক করে পাঁচটা টেনে ফেলেছে সিগারেট। জাহিদ নার্সের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে দরজা লক করে দিতে নিলে একজন সু'বয়স্ক নার্স দরজা ঠেলে ধরে কৌতুহলী হয়ে বলল
—রুম থেকে কিসের স্মেল আসছে?
জাহিদ শান্ত ভদ্র সুলভ চালকহীন চেহারা বানিয়ে মিষ্টি হেসে উওর করল
—আমার ভাই অমৃত খাচ্ছে।
নার্স গন্ধ-টন্ধ বাদ দিয়ে জাহিদের স্মাইলের উপর কেমব কাবু হয়ে বিগলিত গলায় বলল
—সো সুইট ইউর স্মাইল।
—হোয়াট ননসেন্স। জিমি জানলে তোর কইলজাডা টাইন্যা ছিঁড়ব। মা যেহেতু রিনা খান তাইলে ওর এটা কোন ব্যাপারই না আধা বুইড়া ছেমরি। তারপর সেটা ভুনা করে কুকুরের সাথে আমাকেও খাওয়াবে।
মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। বেটা চালাকের হাইল লেভেল। শুনাইয়া বলেনি। বিড় বিড় করে চলে এসেছে। টুলে বসে ফল কাটতে শুরু করল। আশেপাশ সমগ্র ভুলে সে ফল কাটাতে মনযোগী হলো। তার মত ভদ্র ছেলে আর দ্বিতীয়টা নেই বোধহয়। আফরান ইউজানের দিকে আশ্চর্য চোখে তাকিয়ে আছে। একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। থামার কোন নামই নেই। খেয়ে অভ্যাস যেহেতু খাওয়ার পেনিক হবে স্বাভাবিক। সেটা না হয় একটু-আধটু। তাই বলে কি অসুস্থ শরীর নিয়ে এমনি? তার মাথায় ঢুকছে না। তবে চুপচাপ সহ্যা করা ছাড়াও কোন উপায় নিই। যা সা"" ইকোর মত করে। বলা তো যায় না মুখ খোলে কিছু বললে জলন্ত সিগারেট তার মুখের উপর চেপে ধরবে কখন।
জাহিদ ফল কেটেকুটে সাইডে রেখে অপর প্যাকেট খোলতে দেখল পিৎজা নিয়ে এসেছে গর্দভে। এমন অভিনয় করল যেন রাগে তার মাথায় এরোপ্লেন ধসে পড়েছে। খানিক এক্টিং করে ফনা ধরা সাপের ন্যায় ডিপজলের মত মাথা মুড়িয়ে তাকাল আফরানের দিকে। আফরানের নজর তার উপর পড়তে ভ্রু কুঁচকে নিল। এভাবে তাকানোর কোন মানে হয় না। এই পাগলের আবার কি হলো? সে মুখ ফুটে কিছু বলার আগে জাহিদ ৩২ বাটি বের করে নিঃশব্দে হেসে এক পিস মুখের ভেতর গুঁজে বাইট দিল। চিবোতে চিবোতে সাথে সিরিয়াস হওয়ার নাটক করে খানিক ক্ষোভ নিয়ে বলল
—পেসেন্ট তৈলাক্ত খাবার খেলে এক্ষুনি ইন্না-লিল্লাহ হয়ে যাবে। ১০০% কবর গ্যারান্টি। তোর চোখে কি হুলি পড়েছিলরে পাঠা?আর কোন খাবার দেখিসনি?যা গিয়ে রেস্টুরেন্টে থেকে সাদা ভাত আর সবজি নিয়ে আয়। সে নাকি আবার অর্ধেক ম্যারিড। বিয়ের রাতেই নিজের স্বার্থের জন্য বউ মে '''রে ফেলবে দেখতাছি।
ইজ্জত খেয়ে দিচ্ছে দেখে আফরানের চিৎকার করে বলতে ইচ্ছে হলো। “এদিকে যে সিগারেট খেয়ে ফুসফুস নষ্ট করে দিচ্ছে? তবে নিজেকে কোনরকম সামলে নিল। জাহিদ নিজের মত করে পিৎজা খেতে শুরু করে দিল। ইউজান আফরানের দিকে তাকাল। পর পর কিছু একটা ভেবে দ্রুত বালিশের আশেপাশে খোঁজতে খোঁজতে বলল
—এই আমার ফোন কই?ফোন দে ফাস্ট।
আফরান তখন জানাল
—ফোন তো বাসায়।
জাহিদ খাওয়া থামিয়ে উঠে দাঁড়াল
—আপনার ফোন লাগবে? সমস্যা নেই আমারটা
নিন। নিউ ১৭ নিয়েছি একদম পানির মত চলে
নিন। নিন।
বলতে বলতে পকেট থেকে বের করে দিতে গিয়ে মনে পড়ল তার ফোনের চোদ্দো গোষ্ঠীতে জিমির পিক সেট করা। যদি দেখে তাহলে আজকে এই সম্পর্কের উপর আগুন ডেলে খতম করে দিবে। তারপর কি স্যাড সং বাজল মনে। সুযোগ বুঝে ফাঁসিয়ে দিল আফরানকে।
—আরে ভাইয়া মজা করেছি আমার ফোন নষ্ট।
আফরানেরটা ভালো। দে দে আফরান তোরটা
দে।
মাইংকা চিপায় ফেঁসে যেতে আফরানেরও মনে
পড়ে গেল সে যে লুকিয়ে এই পর্যন্ত ইয়ারার ১২৭-টা
ছবি তুলেছে। তারপর ভাবল গ্যালারিতে কি আর
যাবে নাকি। তাই সাহস করে পকেটে থেকে বের করে দিয়ে দিল। মনে মনে আল্লাহর কাছে জবতে শুরু করল। আর যাই করুক গ্যালারিতে যেন না ঢুকে। আবার ভাবল। সে এত ভয় পাচ্ছে কেন? তার হবু বউয়ের পিকই তো তুলেছে। অন্য কারও তো নয়। তবে সত্যি কথা এটাই। বিয়ে ঠিক করার আগেই তুলেছে ১০০-টা। ঠিক হওয়ার পর ২৭-টা। আর এমনিতেও সকলের সামনে রিং পড়ানোর দিন অনেক পিক তুলেছে সেগুলোও ফোনে আছে। এক রাশ আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল। ইউজান ফোনটা নিশে ডানে বামের ওয়েবসাইটে না ঢুকে সোজা মেসেঞ্জার লগইন করল। অগুনিত ইমেইল জমা হয়েছে। একের পর এক নোটিফিকেশনের শব্দে আফরান হাঁপ ছেড়ে বাঁচল। ইউজান কাজের ইমেইল কালেক্ট করে কয়েকজন স্টাফদের পাঠাল। দ্যান তারা কিছু ফাইলের ছবি পাঠালে সে সেটা সেইভ করে সেখান থেকে ব্যাকে বের হয়ে গেল। তার মুখাবয়ব পুরোপুরি সিরিয়াস। আফরান উঠে দাঁড়াল উদ্দেশ্য খাবার আনবে ইউজানের জন্য। শার্ট ঝেরে দরজার দিকে এগোতে নিলে কানে ভেসে আসল গম্ভীর স্বর
—খাব না আমি। তোদের পেট খোলে পড়ে গেলে যেয়ে গাণ্ডেপিণ্ডে খিলে আসতে পারিস। আসার পথে আমার জন্য দুটো বি ''য়ার নিয়ে আসিস।
আফরান পেছন ফিরে তাকাল। স্ট্রং দেখে এখনো রাতা মোরগের ন্যায় চুঁটি বের করে দাঁড়িয়ে আছে। না হলে এতক্ষণ শুয়ে থেকে চুপচাপ ম''রার মত থাকতো। আবার বলছে খাবার নয় বি ""য়ার খাবে। বলতে ইচ্ছে করল মেডিসিন তাহলে কি জাহিদরে খাওয়াবে?জাহিদ তৎক্ষনাৎ ইউজানের পা দুটিতে ঝাঁপিয়ে পড়ল। সাথে আকুতি কম নাটকীয় ভঙ্গিতে বলল
—ঠ্যংয়ে ধরছি, দয়া করে ক'টা দিন এসব বি ''ষ পানাহার থেকে বিরতি নিন গুরু। পড়ে দেখা যাবে আপনি আব্বা হওয়ার আগেই হাওয়া হয়ে গেছেন এই নিষ্ঠুর সরি কোমল পৃথিবীর বুক থেকে। বউ আপনার শোকে আগেভাগে বিধবা হয়ে যাবে নাটের গুরু।
কর্ণকুহরে পৌঁছাতে ইউজান দ্রুত পা গুটিয়ে নিয়ে আসল। তীক্ষ্ণ দৃষ্টি স্থির করল হাতে বাঁধা কাপড়টির দিকে। অল্প সময়ে খানিক দাঁত কটমট করে আওড়াল
—বউ কি এসেছে আমাকে দেখতে?সে সকলের বেলায় হলে সরল হয়ে যায়। আমার বেলায় গরল। যতসব ফালতু ন্যাকামি।
আফরান আর জাহিদ হতবিহ্বলের ন্যায় তাকাল তার দিকে। কয়েক সেকেন্ড সেভাবে তাকিয়ে থেকে জাহিদ তড়িৎ বলে উঠল
—কিন্তু আপনার গালফ্রেন্ড তো জানেই না আপনি যে অক্কা সরি অসুস্থ।
—ঠিক, ঠিক। ভাবি তো জানেই না৷ হয়তো আপনাকে এতক্ষণ ফোনে না পেয়ে কত টেনশনে আছে। একটা কাজ করুন আপনি কথা বলুন আমরা দু'জন বাইর থেকে ঘুরে আসি।
বলেই আফরান জাহিদকে টেনে নিয়ে যেতে যেতে রুম থেকে বেরিয়ে গেল। ইউজান ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। মাথাটি বালিশে হেলিয়ে দিয়ে পায়ের পা তুলে ফোনের দিকে তীব্র ক্ষোভের সাথে আগুন দৃষ্টি নিক্ষেপ করল।
—————————
—আরে ফুসফুস বইলো না। এক নার্স আমার হাসি দেখে নাকি ফিদা হয়ে গেছে।
—নার্সের সাথে সেধে সেধে কথা বলতে গিয়েছেন কেন?আর আপনি ওনার সামনে হাসি দিতে গিয়েছেন কোন সুখে শুনি?কি এমন কথা হেসে হেসে বলেছেন যে আপনার এক হাসিতে ফিদা হয়ে গেছে?
জিমিকে ৪০০ ফোল্ডারে রেগে যেতে দেখে জাহিদ অধর কামড়ে হেসে উপর নিচে হাত নামিয়ে মনে মনে আওড়াল “ইয়েস। জিমিকে জেলাস ফিল করাতে সেই লাগে। পড়ে জিমির রাগের আগুনে ভুগার কথা না হয় বাদ দিল। ওটা এমনিও ভুগে। হেমনিও ভুগে। রাগাতে তো মজা লাগে সেটাই অনেক। গলা পরিস্কার করে নিষ্পাপ ভঙ্গিমায় বলল
—আরে না। মুখটি আমার দয়াল হলেও দিল কিন্তু আমার লয়াল তোমার জন্য। তুমি জানোনা?তোমার বয়ফ্রেন্ড ওরফে হাসবেন্ড কতটা হ্যান্ডসাম। বুড়ো বুড়ো বেডিরাও কেমন পাগল হয়ে যায়। তবে আমি চুল বলেও পাওা দিই না সোনা। তুমি টেনশন নিও না।
জিমি দাঁত চিড়বিড়িয়ে তৎক্ষনাৎ কেমন শুধাল
—আপনার নাটক বন্ধ করুন। ভালোই ভালোই বলে দিচ্ছি কিন্তু। কোন নার্সের দিকে চোখ তুলে ভুলেও তাকাবেন না। আমি ছাড়া আর আপনার বোন ছাড়া দুনিয়াতে সকল বেডিরা আপনার মা। মনে থাকবে?
ফোনের ওপার থেকে যেন এসে তার চাপাচোপা ভেঙে দিবে এমন ভাবে ফুঁসে বলেছে। জাহিদ জিভে কামড় বসাল৷ জেলাসির চুটে সকলকে মা বানিয়ে দিল। এটা শুধু রিনা খানের মেয়ে দেখে সম্ভব হয়েছে। এবার সকল মজা বাদ দিয়ে সিরিয়াস হলো। টপিক পাল্টে শান্ত কন্ঠে প্রশ্ন করল
—খেয়েছো তুমি?
—না। তুমি খেয়েছো।
—রাত হলে তোমার আমাকে তুমি বলে উস্কে দিতে ইচ্ছে হয়?
খানিক নেশালো কণ্ঠে জিমি জোরে কয়েকটি শ্বাস নিয়ে বুকে ফোন ঠেকিয়ে চোখ বন্ধ করে হাসল। পর পর কানে ফোন চেপে অল্প স্বরে খানিক উস্কে দিয়ে বলল
—জ্বী না। দিনে গরমের জন্য সুন্দর কথা আসে না মুখ দিয়ে। রাতে শীতলের জন্য মিষ্টি করে ডাকতে ইচ্ছে করে।
—বিশ্বাস করো বাসায় থাকলে তোমার রুমে চলে যেতাম।
জিমি ভেংচি কেটে উঠল। আফরান জাহিদের পেছন এসে দাঁড়িয়েছে সে কখন। দু'জনকে প্রেমালাপ করতে দেখে তারও প্রেম প্রেম পেল কেমন। সাথে ভীষণ ইয়ারার কথা মনে পড়ল। সাইডে সরে এসে ওভারব্রিজের শীতল লোহার রেলিংয়ে নিঃশব্দে পিঠ ঠেকাল সে। ডান পা-টা সামান্য ভাঁজ করে রেলিংয়ের নিচের আড়াআড়ি দণ্ডে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। রাত বারোটা তাই ক্রমেই গভীরতার দিকে গড়াচ্ছে। শহরের ব্যস্ততা পুরোপুরি থেমে না গেলেও দিনের তুলনায় অনেকটা ম্রিয়মাণ। নিচের সড়ক বেয়ে মাঝেমধ্যে দু-একটি গাড়ি ছুটে যাচ্ছে। তাদের হেডলাইটের সাদা-হলুদ আলো ক্ষণিকের জন্য চারপাশ আলোকিত করে আবার অন্ধকারের বুকেই মিলিয়ে যাচ্ছে। উত্তর দিক থেকে ভেসে আসা শীতল বাতাস বারবার এলোমেলো করে দিচ্ছে তার হালকা কুঁকড়ানো কালো চুল গুলো। বাতাসের প্রতিটি স্পর্শে কয়েক গোছা চুল কপালের উপর নেমে এসে আবার উড়ে যাচ্ছে আপন গতিতে। অথচ সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।
দু'হাত পকেটে গুঁজে, মাথাটা সামান্য উঁচু করে অনন্ত আকাশের দিকে দৃষ্টি স্থির করল। আজ রাতের আকাশটা অদ্ভুত নির্মল। অসংখ্য নক্ষত্র কালো আকাশের বুকে ছড়িয়ে আছে, যেন সৃষ্টিকর্তা নিজ হাতে অন্ধকারের ক্যানভাসে অসংখ্য রূপালি আলোর বিন্দু এঁকে দিয়েছেন। সুদূরে চাঁদ মেঘের সরু আস্তরণে মাঝেমধ্যে আড়াল হচ্ছে, আবার ধীরেসুস্থে বেরিয়ে এসে চারপাশে নরম রূপালি আভা ছড়িয়ে দিচ্ছে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। বুকের অন্তঃস্থলে জমে থাকা অনুভূতি রাতের বাতাসে আশ্রয় পেল। ইয়ারার মুখশ্রী কল্পনা করে বসন্তমাখা এক প্রশান্ত অনুভূতিতে খুব নিচু স্বরে গুনগুনিয়ে গেয়ে উঠল
চেহরে কো তেরে দেখা করে,
লেকে তুঝে ইন বাহো মে,
ইস কদর তুমসে হামে পেয়ার হো গয়া,
হদ সে জিয়াদা, হদ সে পার হো গয়া।
————————
রাত প্রায় একটা। চৌধুরী ভিলার মাঝারি অট্টালিকা জুড়ে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। জানালার পাশে বিছানার কিনারায় হাঁটু জড়িয়ে চুপচাপ বসে আছে ইয়ারা। স্বচ্ছ কাঁচের ওপারে রাতের আকাশ নিস্তব্ধ হয়ে ঝুলে আছে। দূরের অসংখ্য নক্ষত্র ক্ষুদ্র আলোর বিন্দুর মত জ্বলছে, অথচ সেগুলোর কোন সৌন্দর্যই আজ তার চোখে ধরা দিচ্ছে না। যদি পিরিয়ড না চলতো, তাহলে এতক্ষণে হয়তো নামাজের পাটিতেই বসে থাকত সে। দীর্ঘ সিজদায় নিজের সমস্ত অস্থিরতা, ভয় আর দুশ্চিন্তা রবের কাছে উজাড় করে দিতো। দু'হাত আলতো করে হাঁটুর উপর রাখা তার। ডাগর আঁখি দুটো অস্বাভাবিক রকম ফুলে আছে। দীর্ঘ সময় কান্নায় ঘন পাপড়ি ভিজে থাকার চিহ্ন এখনো স্পষ্ট। অল্প কিছুক্ষণ আগেই কেঁদে থেমেছে সে। চোখের জল শুকিয়ে গেলেও বুকের ভেতরের হাহাকার যেন থামার নাম নিচ্ছে না। মা এসে বলেছিল ইউজান ভাইয়ার জ্ঞান ফিরে এসেছে। কথাটা শুনে বুকের উপর জমে থাকা পাথরের একটি অংশ যেন নেমে গিয়েছিল। আলহামদুলিল্লাহ। তবে কেন জানি অস্থিরতাটা পুরোপুরি কাটছে না। ভাবছে সত হোক ইউজান তার জেঠাতো ভাই। কিন্তু সেই পরিচয়ে ঘরের মানুষটাও বোধহয় তার জীবনে একজন পর। যার কঠিন কথার আড়ালে সে বহুবার ভেঙেছে। দীর্ঘ শ্বাস ফেলল। জানালার কাঁচে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করল ধীরে। নীরব রাত বুকের ভেতরের অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলছে। লোকটা তাকে পর মনে করুক তাতে তার সমস্যা নিই। কিন্তু তারতো চিন্তা হচ্ছে। ঘুমও কেমন চোখের পাতা ছুঁয়ে দেখছে না। শুধু অপেক্ষা করছে ভোরের। কখন গিয়ে এক নজর দেখবে।
————————
নার্সের ডাকাডাকিতে আফরান আর জাহিদের ঘুম ভাঙল। অপর বেডে দু'জন কষাকষি করে ঘুমিয়েছিল৷ চোখ কচলে তাকাতে নার্স চেচিয়ে উঠল
—পেসেন্ট কোথায়?
আফরান আর জাহিদ তৎক্ষনাৎ অপর বেডে তাকাল। ইউজান নেই। দু'জনে হকচকিয়ে লাফিয়ে উঠে বসল।
৬০০ রিয়েক্ট পূর্ণ হলে কাল পেয়ে যাবেন।
{ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন}
{গল্প কপি করা নিষেধ করে দিলাম}