ফন্ট সাইজ:
থিম:
উপন্যাস মায়ার শহরে তুমি

পর্ব 2

লেখক: মেঘলা

★উপন্যাস মায়ার শহরে তুমি★

★তৌসিফ কিছু বলতে নিলে মিম কড়া গলায় ডাকল মেঘলা ....!
মিমের ডাকার সাথে সাথেই মেঘলা তৌসিফের দিকে তাকিয়ে একটু বাঁকা হেঁসে বলল নিজেকে কখনো আয়নায় দেখেছেন?
এই চেহারা নিয়ে আমাকে মানে আফরিন আঞ্জুম মেঘলাকে প্রপোজ করতে আসছেন!
মেঘলার কণ্ঠের ধার আর উপহাসের সুর চত্বরের বাকি মানুষের কান এড়ালো না।
দেখতে দেখতে চারদিকে মূহুর্তে মধ্যে মানুষের ভির জমে গেল।
কেউ হেঁটে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল।
কেউ বা দূর থেকে ঘার উঁচুিয়ে দেখতে লাগল।
প্রকাশ্য চত্বরে সবার সামনে এভাবে ফেঁসে গিয়ে তৌসিফের কপাল ভেয়ে একফোঁটা গাম নেমে এল।
মানুষের এই ভির দেখে মেঘলা যেন আরও উৎসাহ পেল।
তৌসিফের পছন্দের বাইকটার দিকে ইশারা করে আবারও বলল আচ্ছা বলুন তো হলুদ রঙের বাইক আজ কাল কেউ চালায়?
তাও আবার সেটা নিয়ে প্রপোজ করতে আসছেন!
আমার না কেমন জানি হাসি পাচ্ছে!
চারপাশের মানুষের এমন ফিসফিসানি আর মেঘলার এই তীব্র অপমানে তৌসিফের শ্যামলা মুখটা লজ্জায় লাল হয়ে উঠল।
তাও তৌসিফ রেগে গেল না বা কোনো প্রকার চিল — চিৎকার করল না।
মেঘলার বলা প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শোনল।
মেঘলার অবঙ্গা মাখানো কথা গুলো তৌসিফের বুকে তীরের মতো বিধলে নিজের আবেগ সামলে নিল।

তারপর মেঘলার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হেঁসে বলল —
"ইস, আল্লাহ যদি আমারে আর একটু সুন্দর বানাতেন, তাহলে আজ হয়তো আমি তোমাকে পেতাম!
তৌসিফের এই শান্ত নিরঅভিমান আর গভীর দীর্ঘ শ্বাস মেশানো কথাটা শোনে মেঘলা যেন এক মূহুর্তের মধ্যে জন্য থমকে গেল।
চারপাশের ভির, নিজের অহংকার সবকিছু ভুলে কিছুক্ষণ অমনি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চুপ করে।
তৌসিফের চোখের দিকে তাকিয়ে যেন ভেতরের তীব্র ঝাঁজাল ভাবটা কেমন যেন স্থান হয়ে এল!
তবে সে ঘোর কাটাতে বেশি সময় লাগলো না।
মেঘলা নিজেকে সামলে নিয়ে মিমের হাত শক্ত করে ধরে হনহন করে সেখান থেকে চলে এল!
সেদিনের পর তৌসিফ আর কখনো মেঘলার সামনে পড়েনি।
কিন্তু দূর থেকে মেঘলার সব খোঁজ খবর রাখত!
কখন কি করছে!
কার কই যাচ্ছে!
কার সাথে মিশছে!

★তার ঠিক দুই বছর পর ★

সকাল বেলা। চারদিকে স্নিগ্ধ বাতাস বইয়ের।
বাতাসে মেঘলার অশান্ত মনটা কেমন যেন শান্ত হয়ে গেল।
ঘরের বেলকনিটায় চুপচাপ দাঁড়িয়ে ভাবছে আজকে কলেজের প্রথম দিন টা কেমন কাটবে?
তবে মনে মনে কোথাও যেন একটা মস্ত বড় সস্তি পাচ্ছে, এটা ভেবে মিম আর তিশা সাথেই থাকবে।
ভ্যগিস লাস্ট সেমিস্টারে তিন বান্ধবী মন দিয়ে পড়াশোনা করেছিল নাহলে তো তিন বান্ধবীর কলেজ আলাদা হয়ে যেত।
ভাবনার সাগরে মেঘলা যখন হাবুডুবু খাচ্ছে ঠিক তখনই চোখ গেল দেয়াল ঘড়িটার দিকে।
" আল্লাহ!
ঘড়িতে তখন ৮:১৫ বাজে!
মেঘলা মাথায় হাত দিয়ে জিব কেটে বলল ইস প্রথম দিনই দেরি হয়ে যাবে!
বলেই একছুটে খাটের পাশে ঘুমন্ত মিমকে ধাক্কাতে লাগলো।
মিম....
এই মিম....
মিম শোনাচ্ছিস?
উঠ না মিম!
মিম ঘুমের ঘোরেই হাত দিয়ে মেঘলাকে সরিয়ে দিয়ে বলল ডাকিস না তো!
আর একটু ঘুমাতে দে বোন আমার!
না মিম উঠ!

আজকে কলেজ আছে আমাদের।
মেঘলার মুখ থেকে কলেজ কথাটা শোনা মাত্রই মিম এক লাফে বিছানায় ওঠে বসল।
চোখ গোলগোল করে বলল হ্যাঁ তাই তো!
মেঘলা আরও তাড়াহুড়া করে বলল আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি আর তুইও তাড়াতাড়ি হো!
মিম হাই তুলতে তুলতে বলল আচ্ছা!

খানিকক্ষণ পর মিম সুন্দর করে তৈরি হয়ে এল।
এতক্ষণে মেঘলা প্রায় তৈরি!
আয়নায় নিজের শেষ মূহুর্তের সাজটুকু দেখে মেঘলা একটু দ্বিধা জড়ানো গলায় বলল মিম সাদা ড্রেসটায় আমাকে খারাপ লাগছে না তো বল?
মেঘলার কথা শোনে মিম একগাল হেঁসে বলল ধুর পাগলি!
তোকে তো একদম সাদা পরীর মতো সুন্দর লাগছে।
এই সাদা ড্রেসটায় তোকে যেমন মানিয়েছে ঠিক তেমনি তোর এই লম্বা দুই বেনুনিও তোকে খুব সুন্দর মানিয়েছে!
মিমের মুখে এমন প্রশংসা শোনে মেঘলার মনের সব দ্বিধা কেটে গেল।

মেঘলা ওরনা টা কাঁধে ঠিক করতে করতে হঠাৎ মনে করে জিজ্ঞেস করল আচ্ছা মিম তিশা পড়ে আর কল দিয়ে কিছু বলেনি রে?
এবার মিম একটু সিরিয়াস হয়ে উওর দিল হুম!

তিশা কাল সন্ধার দিকে কল দিয়ে জানিয়ে ছিল আজকে আর কলেজে যেতে পারবে না।
ওর আব্বু একটু অসুস্থ তো ওনি সুস্থ হলে তারপর আসবে!
কথাটা শোনে মেঘলার মনটা একটু খারাপ হলো তিশা ছাড়া কলেজের প্রথম দিন যেতে হবে ভাবতেই ভালো লাগছে না।
কিন্তু পরিস্থিতি বিবেচনা করে বলল ওহ আচ্ছা ঠিক আছে চল আমাদের দেরি হয়ে যাচ্ছে!
মিম ঘড়িতে একপলক তাকিয়ে সময় টা দেখে নিল ৯ টা ৩০ বাজে!
কলেজে হেঁটে যেতে ২০ মিনিট লাগে।
আর রিকশা করে গেলে ১০-১৫ মিনিট।
মেঘলারা অবশ্য হেঁটেই যাবে।

মেঘলার একটু সামান্য সামনে যেতেই আবহাওয়া পাল্টে গেল।
মেঘলা বলল বাড়িতে তো সকালে ভালোই ছিল, এখন হঠাৎ এমন রাত হয়ে এল কেন?
মিম মেঘলার কথা থামিয়ে দিয়ে বলল বৃষ্টি নামবে দৌড় লাগা!

বলেই দুইজন দৌড়াতে লাগল।
মেঘলা দৌড়ে একটু সামনে চলে আসল।
মিম একটুখানি পেছনে।
আচমকা একটা কালো রঙের বাইক এসে আগে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ছিটকে মারলো মেঘলার দিকে!
মেঘলা দৌড় থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল।
নিজের কাঁদা লাগা নতুন সাদা ড্রেসটার দিকে তাকিয়ে রাগী কন্ঠে বলল এই হেলমেট পড়া বাইক চোর!
আমার ৪০ টাকা দিয়ে যা।
আদা কেজি উইল পাউডার কিনব।
তৌসিফের কানে কথাটা পৌঁছোলেও দাঁড়াল না।
হেলমেটের ভেতর থেকে একপলক মেঘলার মুখটা দেখেই চলে গেল।
মেঘলা নিজের মতো বকেই যাচ্ছে।
চোখ নাই নাকি?
বাইক চালাতে পাড়িস না?
তাহলে রাস্তায় নামিস কেন?
মিম এসে মেঘলার কাঁধে হাত চাপড়িয়ে একটু হেঁসে বলল আরে নতুন নতুন!
মিমের কথা শোনে মেঘলা রাগী রাগী ভাব নিয়ে মিমের দিকে তাকাল।
মিম তখনই একটু সিরিয়াস হয়ে বুঝতে চাইল ছেলেটা হয়তো নতুন বাইক চালাতে শিখছে!
নতুন তাহলে গরুর সাথে মাঠে চালাবে রাস্তায় কেন?
এসব লোক গুলোই বাবার টাকা আর পাওয়ারের জন্য বিঘরে যায়!
আর অকালে মারেও মরেও!
মিম বলল চল মেঘলা!
ওরে তুই ক্লাসে গিয়ে বকিস!
অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর একটু সামান্য জোরে হলে ভিজে যাব!
মেঘলা আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে ক্লাসে চলে গেল।

ক্লাসে ঢুকতেই মেঘলা আর মিম তারাহুরো করে জানলার সাইডে ২য় বেঞ্চে ব্যাগ রেখে বসল।
কিন্তু বসার পর থেকেই মেঘলা খেয়াল করল পুরো ক্লাসের ভেতর ইংরেজি পড়া নিয়ে কেমন যেন একটা গুনগুন শব্দ চলছে।
সবার মুখে একই বিষয় নিয়ে ফিসফিস।
আর প্রত্যেকেই যার যার ইংরেজি বই বের করে কি যেন একটা খুঁজছে।
মেঘলা তো গত তিন দিন কলেজে আসেনি।
তাই এই বেপারে কিছুই জানে না।
ক্লাসে এই অবস্থা দেখে মেঘলার কপালে চিন্তার ভাজ পড়ল।
মেঘলা আর থাকতে না পেড়ে সামনের বেঞ্চে বসে থাকা রিফা নামে একটা মেয়ের পিঠে আলতো ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল এই শোন ক্লাসে ইংরেজি পড়া নিয়ে সবাই এত গুন গুন করছে কেন?
কি হইছে?
রিফা পেছন ঘুরে মেঘলার দিকে তাকিয়ে একটু ভয় জড়ানো গলায় বলল আরে কে?
তুই জানিস না?
আমাদের কলেজের নতুন তৌসিফ স্যার এসেছেন না!
ওনি মারাত্মক রাগী!
পড়া ঠিক ঠাক না শিখলে ওনি শাস্থি দেয়।
আর ক্লাসে বই না আনলে তো আরও খবর আছে।
ওনার রাগ যে কতটা ভয়ংকর তুই ভাবতেও পাড়বি না।

রিফার কথা শোনে মেঘলা আর কথা না বাড়িয়ে তড়িঘড়ি করে নিজের ব্যাগ চেক করে দেখল।
নিজের ইংরেজি বই আনছে কি না!
কিন্তু না কপাল খারাপ।
ইংরেজি বই আনেনি।
তবে পাশে তাকিয়ে দেখে মিম ভুলবশত তার নিজের ব্যাগে ইংরেজি বই ঢুকিয়ে ফেলেছে।
মেঘলা এক সেকেন্ড ও সময় নষ্ট না করে মিমের দিকে তাকিয়ে বলল আসছি।
বলেই সোজা সিঁড়ি ভেয়ে নিচের দিকে এক দৌড়র লাগালো।
মিম আচমকা এই কান্ড দেখে পেছন থেকে জোরে ডাকতে লাগল মেঘলা!
কই যাচ্ছিস?
এই মেঘলা!
মিম ডাকতে ডাকতে মেঘলার পেছন পেছন যেতে চাইল।
কিন্তু মেঘলা চোখের পলকেই গায়েব হয়ে গেল।
মেঘলার দৌড়ের গতি বেশ জোরে। সামনের কোনো কিছু খেয়াল করতে পারছে না।
আচমকা সামনে থাকা এক বলিষ্ঠ ও শক্ত পোক্ত কিছুর সাথে ধাক্কা খেল।
ধাক্কাটা এতই জোরে ছিল যে কেউ টাল সামলাতে পারলো না।
সে সাথে ভারসাম্য হাঁড়িয়ে সিঁড়িতে দুজনি একসাথে পড়ে গেল।

লেখিকা : আফরিন আঞ্জুম মেঘলা!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন