ফন্ট সাইজ:
থিম:
উপন্যাস মায়ার শহরে তুমি

পর্ব 3

লেখক: মেঘলা

মেঘলা ধক করে ওঠা বুক নিয়ে চোখ উঁচিয়ে তাকাতেই দেখল। সামনে একটা ছেলে। যার পড়নে "সাদা শার্ট......!" "হাতে কালো ঘড়ি.......!" তার সিল্কি চুল গুলা বাহিরে হালকা বাতাসে আলতো করে উড়ছে। ছেলেটির শরীর থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছে। যা মেঘলার চারপাশে বাতাস কে মুহূর্তেই মায়াবী করে তুলল।

মেঘলা তখনো তৌসিফের বুকের ওপর পড়ে আছে। তৌসিফের সুন্দর চেহারায় আর সুবাসে মন্ত্র মুগ্ধ হয়ে নিজের অজান্তেই বিড়বিড় করে বলে উঠল,
"ক্রাশ......!"

তৌসিফ মেঘলার এই অদ্ভুত আচরণে মৃদু রেগে গিয়ে ভ্রু কুঁচকে তাকাল। তার পর কিছুটা রসিকতা আর বিরক্ত নিয়ে বলল,
"পকেট ডিনামাইট একটা! কোলে ওঠার খুব ইচ্ছে করছিল, তো বললেই হতো! এত জোরে দৌড় দিয়ে এসে আমার বুকে আছাড় খাওয়ার কী দরকার ছিল, শুনি!"

বলেই তৌসিফ মেঘলাকে নিজের ওপর থেকে এক রকম ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়াল।

হঠাৎ এভাবে মেঝেতে পড়ে গিয়ে মেঘলা নিজেকে সামলাতে পারল না। ব্যথায় মুখ কুঁচকে একদম, ভেঁ ভেঁ করে জোরে কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে বলল,
"ওরে বাবা রে! আমার কোমর টা বোধহয় গেল!"

মেঘলার এই বাচ্চাদের মতো কান্না দেখে তৌসিফ আবার ভ্রু কুঁচকে গভীর বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল।

এদিকে মেঘলা ব্যথায় মুখ কুঁচকে কান্না করতে করতেই স্ক্যান্ড ঝাড়তে লাগল,
"প্রথমে ওই বাইক চোরটা আমার নতুন সাদা ড্রেসটাকে কাদা ছিটিয়ে একদম নষ্ট করলো! নর্দমার নোংরা পানি তো ছিটালই ছিটাল, কাপড় ধোয়ার জন্য একটা উইল পাউডার কেনার ৪০ টাকা টা ও দিয়ে গেল না! আর এদিকে কলেজে তো নতুন আতঙ্ক ওই তৌসিফ স্যার আছেই! সে নাকি কেমন কড়া! বই না আনলে, পড়া না পারলে নাকি একদম মারবো!"

তৌসিফের দিকে তাকিয়ে এই নালিশ গুলো করার মাঝেই মেঘলা আবার নিজের অবাধ্য মনে একটু ফিসফিস করে বলে উঠলো,
"উফ! খিটখিটে ক্রাশ একটা!"

তৌসিফ কিছু বলার আগেই মেঘলা আবারও তৌসিফের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে জোরে কেঁদে ওঠে বলল,
"আর আপনি ও কম যান না ক্রাশ! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমরটাই ভেঙে দিলেন!"

মেঘলা এক হাত কোমরে চেপে ধরে ব্যথায় কাঁচুমাচু হয়ে বসল। তারপর আরেক হাতে চোখের পানি মুছতে মুছতে একটু অসহায় মুখ করে মিনতির সুরে বলল,
"আচ্ছা! আপনি আমাকে একটা সাহায্য করবেন? ওই আতঙ্ক তৌসিফ স্যারের মারের হাত থেকে আজ আমাকে একটু বাঁচাবেন, প্লিজ? আমাকে জাস্ট আজকের জন্য একটা ইংরেজি বই এনে দিতে পারবেন? আমি আপনাকে তার বদলে পাঁচ টাকার ডাল ভাজা খাওয়াবো!"

এমন অদ্ভুত আর সস্তা অফার শুনে তৌসিফ যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো বড় বড় করে চরম বিস্ময়ে সুরে চিৎকার করে উঠল,
"What.....!"

মেঘলা তৌসিফের এই আকস্মিক চিৎকারে একটু ভড়কে গেলেও দমে গেল না। মেঘলা ঠোঁট উল্টে চোখ পিটপিট করে বলল,
"হুম! আপনি আমাকে আজকের জন্য একটা ইংরেজি বই এনে ওই আতঙ্ক তৌসিফ স্যারের মারের হাত থেকে বাঁচিয়ে দিন না, প্লিজ! আমি আপনাকে কথা দিচ্ছি, তার বদলে ক্যান্টিন থেকে একদম মচমচে ৫ টাকার ডাল ভাজা খাওয়াব!"

তৌসিফ কিছুক্ষণ কী যেন ভাবল। তার পর মাথা নেড়ে বলল,
"ঠিক আছে, তুমি ক্লাসে যাও। আমি বই নিয়ে আসছি।"

মেঘলা খুশিতে মাথা নাড়িয়ে ঝটপট নিজের ক্লাসের দিকে রওনা হলো। ক্লাস রুমে ঢুকতেই মিম চেপে ধরল। কিছুটা চিন্তিত স্বরে বলল,
"কই গিয়েছিলি বল তো?"

মেঘলা একটু বেপরোয়া ভঙ্গিতে মাথা চুলকে বলল,
"আরে, বই আনতে গিয়েছিলাম।"

মিম অবাক হয়ে চোখ কপালে তুলল,
"এত তাড়াতাড়ি? আর কই, তোর বই কোথায়?"

তখনই ক্লাসে তৌসিফকে ঢুকতে দেখে মেঘলা ফিসফিস করে বলে উঠল,
"কই? বই এনেছেন?"

মেঘলার এই পরম আবদার আর অতি আত্মবিশ্বাসী কথা শুনে তৌসিফের মুখে এক চিলতে কড়া হাসি ফুটে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে পুরো ক্লাসের দিকে চোখ বুলিয়ে করা গলায় বলল,
"আজকের ক্লাসে কে কে ইংরেজি বই আনোনি, সোজা দাঁড়িয়ে যাও!"

স্যারের এই হঠাৎ সিংহের মতো গর্জনে পুরো ক্লাস থমথমে খেয়ে গেল। কিন্তু দেখা গেল পুরো ক্লাসে সবাই বই আনছে শুধু মেঘলাই একমাত্র তখনো বেপরোয়া ভঙ্গিতে সোজা দাঁড়িয়ে আছে। মেঘলা ছাড়া বাকি সবাই যে যার ডেস্কে বসে রইল।

মেঘলা তখনো একহাত কোমরে দিয়ে একদম আহাম্মকের মতো তৌসিফের দিকে তাকিয়ে আছে।

মেঘলা আসলে কি বলবে, কী বলবে বা কী করবে, তা নিজের বুদ্ধি দিয়ে বুঝে ওঠার আগেই তৌসিফ তার দিকে তীক্ষ্ণ চোখে তাকাল। তারপর গম্ভীর ও ঠান্ডা গলায় আদেশ দিল,
"ক্লাস থেকে বের হয়ে এসো!"

তৌসিফের এই কড়া আদেশ শুনে মেঘলা যখন আমতা আমতা করে কোনমতে পা বাড়াতে চাইল, তৌসিফ এবার আরও জোরে ধমক দিয়ে বলল,
"আসতে বলেছি, ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলিনি!"

স্যারের এমন সিংহের মতো গর্জনে মেঘলার এতক্ষণের সব বেপরোয়া ভাব এক নিমিষে উধাও হয়ে গেল। প্রচন্ড ভয় পেয়ে মাথা নিচু করে, ধীর পায়ে ক্লাসের সামনের দিকে এগিয়ে গেল।

মেঘলা সামনে গিয়ে দাঁড়াতেই তৌসিফ মেঘলার দিকে তাকিয়ে ঠান্ডা কিন্তু গম্ভীর গলায় বলল,
"সোজা কান ধরে ৪০ টা ওঠবস করো!"

তৌসিফের মুখে এমন কঠিন শাস্তির কথা শুনে মেঘলা অবাক হয়ে মুখ খুলল,
"কেন......?"

কিন্তু তৌসিফ মেঘলার কথা শেষ করার আগেই চোখের এক তীক্ষ্ণ ইশারায় চুপ করে যেতে বলল। স্যারের রাগী চাওনি দেখে মেঘলা আর কথা বাড়ানোর সাহস পেল না। মেঘলা চোখ-মুখ খিচে, প্রচন্ড কষ্ট করে কোনমতে দরজার কাছে দাঁড়িয়ে কান ধরে ৪০ টি ওঠবস সম্পন্ন করল। ওঠবস শেষ হতেই ব্যথায় মুখ থেকে মৃদু একটা "আহ, শব্দ বের হয়ে এলো। সাথে সাথে হাত দিয়ে নিজের কোমড়টা চেপে ধরল।

মেঘলা দরজার ওপাশ থেকে সামনে দাঁড়িয়ে থাকা তৌসিফের দিকে তাকালো। কোমর ব্যথার চোটে মুখ দিয়ে নিজের অজান্তেই স্যারের নতুন উপাধি বের হয়ে এলো। মেঘলা একটু কাঁদো কাঁদো গলায় বলল,
"আতঙ্ক স্যার, আসব? না স্যার, আসব?"

তৌসিফ মেঘলার এই 'আতঙ্ক স্যার, ডাক শুনেও নিজের গম্ভীর্য ধরে রাখল। তৌসিফ মেঘলার দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা গলায় বলল,
"হুম, এসো।"

মেঘলা দুই হাত দিয়ে কোমড়টা শক্ত করে ধরে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর পায়ে নিজের ডেস্কের দিকে যেতে নিলে পেছন থেকে তৌসিফ আবারও গড়া গলায় ডাকে বলল,
"পড়া, শিখেছ?"

মেঘলা এবার ভয়ে একদম কুঁকড়ে গেল। মাথা নিচু করে ডানে-বামে মাথা নাড়াল, যার স্পষ্ট অর্থ হলো — না, পড়া শিখেনি!

তৌসিফ এবার আরও কঠোর হয়ে টেবিলের ওপর থেকে বেতটা হাতে তুলে নিলেন। মেঘলার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় আদেশ দিলেন,
"হাত পাতো!"

মেঘলা চরম অসহায় একটা মুখ করে তৌসিফের দিকে তাকাল। তার চোখে তখন জল টলমল করছে, যেন এক চাউনি দিয়ে একটু দয়া ভিক্ষা চাচ্ছে। কিন্তু তৌসিফের মন গলল না। তৌসিফ টেবিল থেকে বেতটা নিয়ে মেঘলার বাড়িয়ে দেওয়া দুই হাতে ২০ বার করে মোট ৪০ টা কড়া বাড়ি বসিয়ে দিল।

বেতের তীব্র চোট লাগামাত্রই মেঘলা আর নিজের কান্না চেপে রাখতে পারল না। বেতায় কেমন মেয়েটা একদম ভেঁ ভেঁ করে কেঁদেই দিল....!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন