ফন্ট সাইজ:
থিম:
উপন্যাস মায়ার শহরে তুমি

পর্ব 5

লেখক: মেঘলা

হতাশ হয়ে মেঘলা দোতলার বারান্দার রেলিংটা শক্ত করে ধরে নিচের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, "ছোট আম্মু....! তামিম ভাইয়া তো ঘরে নেই! কোথাও নেই?"

নিচ থেকে আয়েশা বেগম ওদের কান্ড দেখে মৃদু হেঁসে কপালে হাত দিয়ে বলল, "ওফ! তারা যে কবে একটু শান্ত হবি! পুরো কথাটা শেষ করতে না দিয়েই দৌড় লাগালি! তোদের তামিম ভাই বাড়িতে আসছে ঠিকই। কিন্তু তোদের জন্য আবার বাহিরে গেছে।"

মেঘলা আর মিম উপর থেকে কৌতূহলী চোখে তাকাল।

আয়েশা বেগম গলা উঁচিয়ে আবারও বললেন, "তামিম তোদের টিউশনির জন্য একজন ভালো শিক্ষক ঠিক করতে গেছে! ওর নাকি তোদের কলেজের একজন টিচারের সাথে ভালো সম্পর্ক। ওর সিনিয়র বন্ধু!"

কথাটা শুনে মেঘলা আর মিমের মনের ভেতর ধক করে উঠল।

"কলেজের স্যার! তাও আবার তামিম ভাইয়ার সিনিয়র বন্ধু!"

কৌতূহলে আর আতঙ্কে দুইজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে সমস্বরে বলল, "কাকে?"

মেঘলা আর মিম বেশ খানিকক্ষণ এভাবে চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। কলেজের টিচার! কে.....? এই ভাবনায় দুজনের কপালে দুশ্চিন্তা স্পষ্ট।

ঠিক তখন নিচ থেকে আমেনা বেগম উপরের দিকে গলা উঁচিয়ে ডাকলেন, "কী রে মেঘলা, মিম! তোরা এমন চিন্তিত মুখে ওখানেই ঠায় দাঁড়িয়ে আছিস কেন? বেলা তো কম হলো না! এবার গিয়ে গোসল টা সেরে খেতে আয়। আরও দেরি হলে দেরি করে গোসল করলে কিন্তু চুলে জল বসে যাবে। চুল শুখাবে না তখন। তাড়াতাড়ি গোসল শেষ করে খেতে আয়.....!"

আমেনা বেগমের কথার মাঝেই হঠাৎ করে বাড়ির প্রধান ফটকের কলিং বেলটা বেজে উঠল। ড্রয়িং রুমে বসা মা ও ছোট আম্মু এবং দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা মেঘলাও মিম সবাই মনে মনে ভাবল, এতক্ষণে নিশ্চয়ই তামিম ফিরেছে।

মেঘলা মিম কৌতূহলী চোখে দোতলার বারান্দা থেকেই নিচের দরজার দিকে তাকিয়ে আছে তামিম কে দেখার জন্য। কিন্তু দরজা খুলতেই তামিম না। আব্বু আর ছোট আব্বু।

নির্জন রহমান বলল, "এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছো কেন?"

আয়েশা বেগম বলল, "না মানে.... আমি ভাবছি...."

নির্জন রহমান কথার মাঝেই বলে উঠল, "কী ভাবছিলে তোমার ছেলে আসছে?"

আয়েশা বেগম বলল, "আপনি জানলেন কীভাবে তামিম আসছে?"

নির্জন রহমান হু হু করে হেঁসে বলল, "আমি কীভাবে জানলাম সেটা বড় বিষয় না। তোমার ছেলে সকালে আসছে এবং এসেই টিউশনির শিক্ষক খুঁজার বাহানায় গুন্ডা বদমাইশ ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে।"

নিহাল রহমান কথার মাঝে ধমকের সুরে ফোন কেটে বলল, "আঃ...! চলে আসবে!"

আমেনা বেগম পরিবেশ শান্ত করার জন্য বলল, "ফ্রেশ হয়ে আসো সবাই। খাবার দিচ্ছি।"

তামিম দরজায় দাঁড়িয়ে একটু হেঁসে বলল, "আসব.... তৌসিফ খান চৌধুরী...?"

তৌসিফ ল্যাপটপ থেকে মাথা উঁচিয়ে দরজার দিকে তাকাল। তামিমকে দেখে মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে বলল, "আয় সালা.....!"

তামিম হাসতে হাসতে ঘরে ঢুকে বসল। বসেই বলল, "তার পর.....! কেমন আছো?"

তৌসিফ ল্যাপটপের ডিসপ্লেটা এক ঝটকায় বন্ধ করে বলল, একটু উষ্মা প্রকাশ করে বলল, "তোর বোন আর ভালো থাকতে দিল কই?"

তামিম কৌতূহলী চোখে তাকিয়ে বলল, "কেন? কী করেছে ও?"

"আর কী বলব বল! আমাকে বলে কিনা বাইক চোর!"

তামিম একটু অবাক হওয়ার ভান করে বলল, "তোমাকে?"

বলেই হাসতে হাসতে খুন!

তৌসিফ এবার রাগী রাগী ভাব নিয়ে বলল, "আরে এতেই থামেনি আরও বলে আমি নাকি আতঙ্ক। তুই জানিস আমাকে কী অফার করেছে? মাত্র পাঁচ টাকার ডাল ভাজা।"

কথাটা শুনে তামিমের এবার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হলো। তবুও কোনোমতে হাসি সামলে নিয়ে কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, "তোমাকে ডাল পাঁচ টাকার ডাল ভাজা অফার করেছে?"

তৌসিফ এবার গম্ভীর হয়ে দাঁতে দাঁত কিড়মিড় করে বলল, "আমি তামিম তোর তোর বোনকে কিন্তু এবার সত্যি সত্যি জানে মেরে ফেল!"

তামিম এবার সিরিয়াস হয়ে বলল, "তখন কষ্ট টা সবচেয়ে বেশি তোমার হবে।"

আচমকা তামিমের ফোনটা বেজে উঠল, ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখল মেয়ের নাম — মা!

ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে আয়েশা বেগমের ভেজা কণ্ঠসর ভেসে এলো। "তুই কি কোনোদিন বড় হবি না? আর কত জ্বালাবি আমায়!"

মায়ের ভাঙা গলা শুনে তাড়াহুড়া করে বলল, "মা আমি আসছি, এই তো এখুনি রওনা দিচ্ছি।"

ছেলের কণ্ঠের উদ্বেগ টের পেয়ে আয়েশা বেগম কিছুটা শান্ত হলেন। তবে গলায় রাগ এনে বললেন, "তাড়াতাড়ি আয়।"

ফোনটা রেখে যখন তামিম তৌসিফের থেকে বিদায় নিবে তখনি আবারও তামিমের ফোন বেজে উঠল, তামিম ফোনের দিকে তাকাতেই মেঘলা। ইচ্ছে করে তৌসিফ কে শুনানোর জন্য ফোনের সাউন্ড স্পিকার দিয়ে বলল, "হুম বনু বল!"

"তামিম ভাইয়া....."

কণ্ঠটা শুনেই তৌসিফের দুপুরে ঘটনা টা মনে পরে গেল। মনে মনে বিরবির করে বলল, "পকেট ডিনামাইট!"

"তামিম ভাইয়া! তুমি বাড়িতে আসার সময় মেন গেট দিয়ে এসো না ছোট আব্বু তোমার জন্য W8 করছে! বুঝছ? আমি পিছনের দরজা খুলে রাখব! তুমি পেছনের দরজা দিয়ে ঢুকবা। আর আমি তোমার জন্য খাবারও এনে রাখব।"

"ওও আচ্ছা। আচ্ছা তাহলে আজ আসছি।"

তামিমের বাড়ি আসতে আসতে ১০ টা বাজল। নিহাল রহমান ঘরে শুয়ে আছে, আজ কাল শরীর টা তেমন একটা ভালো যায় না। আমেনা বেগম আয়েশা বেগম ও নির্জন রহমান ড্রয়িং রুমে বসা।

মেঘলা মিম চুপি চুপি খাবার এনে পেছনের দরজা খুলে বসে আছে। হঠাৎই নিচে থেকে ছোট আব্বুর চেঁচামেচির শব্দ শুনে আঁতকে ওঠে মেঘলা।

মিমের হাতে খাবারের প্লেট দিয়ে দরজার আড়াল থেকে নিচে তাকাতেই তামিম ভাইয়া। পেছন ঘুরে মিমের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, "মিম তামিম ভাইয়া। কিন্তু মেন গেট দিয়ে কেন? এতবার বারং করার পর ও! ওফ..... এখন নিশ্চয়ই ছোট আব্বুর কাছে বকুনি খাবে।"

নির্জন রহমান একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ছেলেকে। কিন্তু কোনো টারই উত্তর নেই তামিমের কাছে। শুধু আমতা আমতা করছে।

পরিস্থিতি সামলাতে আমেনা বেগম চট করে ডাইনিং এ খাবার বাড়ল। তামিমের হাত টেনে খাবারের সামনে বসিয়ে দিয়ে কড়া গলায় নির্জন রহমানকে উদ্দেশ্য করে বলল, "খাবারের পাতে বকতে নেই। ছোট ঘরে নিয়ে যা সকালে কথা বলবো। আমি তামিমকে খাইয়ে ঘরে শুইয়ে দিচ্ছি।"

আয়েশা বেগম স্বামী কে নিয়ে ঘরে যায়।

মেঘলার মাথায় এটা ঢুকছে না তামিম ভাইয়া তো বলল তাও কেন? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে।

সকালে যে যার মতো কাজে চলে গেছে। তামিম ভার্সিটি। মেঘলা মিম কলেজে যাচ্ছে। আজকে মেঘলার মন টা অনেক ভালো। তিসা ও আজ কলেজ আসবে।

তিসা রিকশায় করে কলেজ যাচ্ছে হঠাৎই মেঘলা মিম কে দেখে রিকশা থেকে নেমে পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, "জান কেমন আছো...."

মেঘলা পেছনে না ঘুরেই বলল, "তিসা তুই?"

"হে জানেমানরা আমি....! বলো কেমন আছো?"

মেঘলা মিম একসঙ্গে বল উঠল, "আলহামদুলিল্লাহ ভালো। তুই.....?"

"আমি তোদের পেয়ে ভালো হয়ে গেছি।"

কথা বলতে বলতে তিন জনই হাঁটছে.... আচমকা মেঘলা সামনে এসে তিসাকে বলল, "আমার ক্রাশ দেখবি?"

তিসা একটু অবাক হইয়ে বলল, "কার ক্রাশ...."

মেঘলা একটু আত্মবিশ্বাসের সাথে বলল, "আমার। কিন্তু কে...?"

মিম একটু রেগে বলল, "কলেজের নতুন ইংরেজি স্যার!"

তিসা মেঘলার দিকে তাকিয়ে বলল, "জানে মান তুমি দেখছি কলেজের প্রথম দিনই...."

মিম তিসার কথার সুর টেনে বলল, "প্রথম দিন না প্রথম দেখায়।"

তিনজনই কথা বলতে বলতে কলেজে চলে আসে। গতকাল যেখানে বসছিল আজও সেই জায়গায়ই বসছে। তবে আজ সবার মুখে হাসি!

কিন্তু কেন মেঘলাদের তা অজানা।

খানিকক্ষণ পর কলেজের দিপা মেম আসলো। তারপর সবার উদ্দেশ্যে বলল, "কলেজ থেকে শিক্ষা সফর নিয়ে যাওয়া হবে তোমাদের সমুদ্র পাড়।"

শুনেই সবার মুখে হাসি। মুহূর্তেই চারদিকে চেঁচামেচি শুরু হয়ে গেল।

মেম ধমক দিয়ে বলল, "আজকে সন্ধ্যা ৭ টায় বাস। যারা যাবে তারা সুমনার থেকে নাম লিখে নেও।" বলেই মেম চলে গেল।

সমুদ্রের নাম শুনা মাত্রই তিসা মেঘলা মিমকে জোর করছে যেতে।

কিন্তু আব্বু বা ছোট আব্বু কেউই যেতে দিবে না। আচমকা মেঘলা বলল, "তামিম ভাইয়া। হে...."

"তামিম ভাইয়াকে আমরা রাজি করাবো। তামিম ভাইয়া আব্বু আর ছোট আব্বুকে।"

বলেই তিনজন খুশি। হাসতে হাসতে তামিমের ফোনে কল দেয় মেঘলা!

"হ্যালো..... তামিম ভাইয়া!"

"হুম বনু....!"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন