ফন্ট সাইজ:
থিম:
উপন্যাস মায়ার শহরে তুমি

পর্ব 4

লেখক: মেঘলা

মেঘলার এমন কান্না দেখে মিম আর বসে থাকতে পারল না। ঝটপট এগিয়ে এসে মেঘলাকে ধরে টেনে নিজের জায়গায় এনে বসালো। তারপর মেঘলার লাল হয়ে যাওয়া হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনবরত ফুঁ দিতে লাগল।

তৌসিফ দাঁড়িয়ে থেকে একপলক মেঘলা আর মিমের এই পুরো দৃশ্যটি পর্যবেক্ষণ করলেন। এরপর পুরো ক্লাসের উদ্দেশ্যে আগামীকালের পড়া বলে দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেলেন।

এরপর আরও পরপর দুটি ক্লাস শেষ হয়ে গেল। অবশেষে বেল বাজতেই শুরু হলো বহুল প্রতীক্ষিত টিফিন টাইম। এতক্ষণের সব দুঃখ-কষ্ট আর হাতের ব্যথা এক মুহূর্তেই ভুলে মেঘলারা কলেজের ক্যান্টিনে গিয়ে বসলো।

এখন আর মেঘলার চোখে পানি নেই, উল্টো মিমের সাথে মনের সুখে টক ঝাল ফুচকা খাচ্ছে। ঠিক তখনই মেঘলার ফোনে মেসেজ টোনটা চিৎকার করে উঠল। মেঘলা ফুচকার বাটিটা একহাতে ধরে অন্যহাতে ফোনটা ড্রেসের পকেট থেকে বের করল।

বিকাশের একটা নোটিফিকেশন এসেছে। মেঘলা ইনবক্স খুলে দেখলো, একটা অপরিচিত নাম্বার থেকে একাউন্টে ৪০ টাকা সেন্ড মানি করা হয়েছে! মেসেজের নিচে রেফারেন্সে লেখা -" আধা কেজি হুইল পাউডার। "

টাকা আর রেফারেন্সের লেখাটা পড়া মাত্রই মেঘলার গলার ফুচকা যেন আটকে যাওয়ার উপক্রম হলো! মেঘলা চোখ দুটো গোল গোল করে মিমের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো,
" ঐ মিম! ......... দেখ দেখ! ওই বাইক চোরটা আমার বিকাশ নাম্বার পেল কোথায় রে? আমাকে আবার ঠিক ৪০ টাকা পাঠিয়েছে! "

মিম ফুচকা চিবানো থামিয়ে মেঘলার ফোনের দিকে ঝুঁকে পড়ল। মেসেজটা দেখেই মিম হেঁসেই খুন,
" ওরে বাবা! বাইক চোর তো দেখি চরম ডিজিটাল! নিজে সামনে আসার সাহস নেই, তাই পরিচয় না দিয়ে বিকাশে টাকা পাঠিয়েছে। রেফারেন্সে আবার হুইল পাউডার ও লিখি দিয়েছে! তা নাম্বারটা কার রে? "

মেঘলা রাগে ফুঁসতে ফুঁসতে ওই নাম্বারে ব্যাক কল দিল। কিন্তু ওপাশ থেকে মিষ্টি এক নারী কণ্ঠে বলে উঠল...."
"আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে..... "

মেঘলা ফোনটা কানের কাছ থেকে নামিয়ে দাঁত কিড়মিড় করে বলল,
"ব্যাটা কাপুরুষ! টাকা পাঠিয়েই ফোন বন্ধ করে দিয়েছি! একবার শুধু সামনাসামনি পাই, ওর ফোন কেড়ে নিয়ে আমি পানিতে চুবাবো! "

ঠিক তখনই মেঘনাদের পেছনের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৌসিফ। মেঘলার চিল্লানি শুনে একটু থামলেন। পকেট থেকে নিজের দামি আইফোনটা বের করে মেঘলার দিকে তাকিয়ে এক চিলতে রহস্যময় হাসি দিয়ে বলল,
" কী হলো মিস মেঘলা? কলেজের প্রথম দিনেই কাকে যেন পানিতে চুবানোর প্ল্যান করছেন? কোনো সমস্যা? "

মেঘলা স্যারের সামনে এক মুহূর্তেই ভদ্র সেজে গিয়ে বলল,
"না..... না স্যার! কিছু না আসলে একটা ফালতু ছেলে ডিস্টার্ব করছিল। "

তৌসিফ নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হেঁসে বললেন,
"আচ্ছা আচ্ছা! তা আজকালকার ডিস্টার্ব করা ছেলেরা তো আবার বড্ড স্মার্ট হয়। পকেটে ক্যাশ টাকা না থাকলে হয়তো বিকাশেও ডিস্টার্ব করতে পারে। একটু সাবধানে।"

কথা টা বলেই তৌসিফ ধীর পায়ে হেঁটে চলে গেল। মেঘলা হা করে স্যারের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে হঠাৎ একটা খটকা লাগল - না, না, স্যার না, স্যার কেন হতে যাবেন......!

" মেঘলার ভাবনার সুতো ছিঁড়ে তীব্র শব্দে টিফিনের শেষের বেলটা বেজে উঠতে!
মিম মেঘলার দিকে তাকিয়ে হালকা একটা ধাক্কা দিয়ে বলল,
"কীরে মেঘলা, তোর হইছে....? "চল এবার! "

চারপাশের চেনা পরিবেশটা হুট করেই বদলে গেছে। ছেলেমেয়েরা যে যার আড্ডা ভেঙে, নিজেদের ক্লাসের বই-খাতা গুছিয়ে নেওয়ার জন্য এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে। করিডোর জুড়ে এক হুলস্থূল কাণ্ড!
এত ভিড়ের মাঝখান দিয়েই মিম আর মেঘলা গুটিগুটি পায়ে ক্লাস গিয়ে ঢুকল।

ডেস্কে বসার খানিকক্ষণ পর ক্লাসে ম্যাম আসলেন। টিফিনের এই শেষ দুটো ঘণ্টা যেন আর কাটতেই চায় না!
প্রতিটা মিনিট কে মনে হয় এক একটা যুগ। মেঘলা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি।
অবশেষে, কাঁটায় কাঁটায় যখন দুটো বাজল, তখন কান ফাটানো শব্দে কলেজের ছুটির বেলটা বেজে উঠল ........!

কলেজের গেট পার হয়ে মেঘলা আর মিম যখন মূল রাস্তায় এসে দাঁড়াল, তখন চারপাশের পরিবেশটা যেন এক বিষন্ন ধারণ করেছে। আকাশ ভাঙা বৃষ্টির পর পুরো রাস্তার অবস্থা একদম নাজেহাল। চারদিকে জমে থাকা পানি আর থিকথিকে কাদা; শান্তি মতো একটা পা ফেলারও যেন জো নেই!
জামা কাপড় বাঁচিয়ে, অতি সাবধানে কোনমতে পা টিপে টিপে এগোচ্ছে।

ঠিক তখনই বিষন্ন বাতাস ভেদ করে রাস্তার ওপাশ থেকে একটা চেনা, চটুল সুর ভেসে এলো —"ভুট, বাদাম, ডাল ভাজা মচমচে, খাইতে মজা! "
ডাকটা শুনে মেঘলা অবহেলায় চোখ ফেরাল ওপাশে দেখল, এক মধ্যে বয়সী কাকা কাঁধে ঝুলি নিয়ে বাদাম পেস্তা আর বুট বিক্রি করছেন।
মেঘলা যখন কাকার দিক থেকে চোখ সরাতেই হুট করে মেঘলার বুকের ভেতর টা কেমন যেন কেঁপে উঠল।
"মেঘলার দৃষ্টি গিয়ে আটকে গেল রাস্তার এক কোণে। সেখানে মেঘাচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা রঙের একটা গাড়ি।

"আর সেই গাড়ির বডিতে বেশ আরাম করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তৌসিফ। মেঘলা চোখ পিটপিট করে ভালো করে লক্ষ্য করতেই খেয়াল করল, তৌসিফের সামনেই কলেজের দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তৌসিফ চতুর দৃষ্টিতে মেয়ে দুটোর সাথে কথা বলছে। কিন্তু মনে হচ্ছে তৌসিফের চোখ অন্য কিছু খুঁজছে।

মেঘলা আর মিম একটু সামনে এগিয়ে যেতেই বুঝল মেয়ে দুটু সিনিয়র আপু — তিশিতা আর তানিয়া। অবশ্য তাদের নাম বা পরিচয় মেঘলার অজানা।

মেঘলা আর মিম যখন হাঁটতে হাঁটতে ঠিক তাদের একদম কাছাকাছি চলে আসল, তখন মেঘলা স্বাভাবিক দেখাল। এমন একটা ভাব করল যেন চারপাশে কোনো কিছুই নজরে পড়েনি। সম্পূর্ণ উদাসীন ভঙ্গিতে পাশ কেটে এড়িয়ে চলে গেল।

কিন্তু তৌসিফ মুখে তিশিতার সাথে কথা বললে ও তৌসিফের তীক্ষ্ণ চোখ দুটো যেন মেঘলাকে দেখছে। মেঘলা সেটা বুঝতে পেরেও নিজের নিয়ন্ত্রণ হারাল না। বুকের ভেতর একটা অজানা ঝড় বয়ে গেলেও একবারের জন্য ও পিছন ঘুরিয়ে তাকাল না, মিম কে সাথে নিয়ে একদম সোজা বাড়ির দিকে চলে আসল।

তখনি তিশিতা বলল, ভাইয়া দেও বাবাকে কল। পরে আমাকে বকা দিবে। তিশিতার কথার মাঝেই তৌসিফের ফোনে কল আসল। তৌসিফ ফোনের স্ক্রিনে তাকাতেই বাবা নাম টা দেখল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ধমকের সুরে ভেসে এলো,
তৌসিফ তুমি কি শুরু করছ...... "?
দুই বছর বাহিরে থেকে পড়াশোনা করেছ কোম্পানির প্রেসিডেন্ট হতে, কোম্পানির জন্য। অহনা অব কোম্পানির ভবিষ্যতের জন্য।
কিন্তু তুমি কারোর কোনো কথা শুন না! সামান্য একটা কলেজের চাকরি করছ?
তুমি কি তোমার ডিসিশন পাল্টাবে?

তৌসিফ এবার গম্ভীর কিন্তু ঠান্ডা গলায় বলল না বাবা! আমি কোম্পানি ও চাকরি দুটোই সামলাব।
তুমি পারবে না তৌসিফ......!
বাবা আমি আমার সব টা দিয়ে সামলাব!
ঠিক আছে তাহলে কাল একটা ক্লাইন্ডের সাথে মিটিং আছে। " ওটা তুমি এটেন্ড করবা। কোথায় করবা আমি রাতে তা জানিয়ে দিব।
তৌসিফ কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। ঠিক আছে আছে বাবা!
" বলেই ফোন কেটে দিল। তিশিতার আর তানিয়ার দিকে তাকিয়ে বলল, গাড়িতে ওঠ,
তানিয়া সামনের সিটে ওঠে বসতে গেলে তৌসিফ বলল, পিছনে যা!
আমি এখানে বসি তৌসিফ ভাই!
না.....! পেছনে যা...... "
তানিয়া বেনচি কেটে পেছনে এসে তিশিতার সাথে বসল।
তৌসিফ মনে মনে ভাবছে মহারানী বেশ অভিমান হয়েছে।
আর হলেই বা কি সম্পর্ক না জেনে ভুল বুঝলে কী করা যাবে?

"বাড়ির সদর দরজা গলে ভেতরে পা রাখতেই মেঘলা আর মিমের কানে এলো ছোট আম্মুর কণ্ঠস্বর। আয়েশা বেগম আমেনা বেগম কে বলছিল তামিম এসেছে......" সব ওর পছন্দের খাবার বানানো হয়েছে।

ব্যাস, পুরো কথাটা শেষ হওয়ার আগেই মেঘলা আর মিমের চোখ দু'টো চকচকে করে উঠল। উত্তেজনায় বাকি কথা শোনার আর তর সইলো না দুইজনেই এক প্রকার দৌড়ে দোতালার সিঁড়ি ভেঙে তামিমের ঘরে ঢুকলো।
কিন্তু ঘরে তামিম নেই আলমারির কোণ থেকে শুরু করে ব্যালকনি – সব জায়গায় চোখ বুলিয়েও কোথাও তামিম নেই।

*লেখিকা ; আফরিন আনজুম মেঘলা*

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন