ফন্ট সাইজ:
থিম:
উপন্যাস মায়ার শহরে তুমি

পর্ব 6

লেখক: মেঘলা

তামিম ভাইয়া কলেজ থেকে শিক্ষা সফর নিয়ে যাচ্ছে! আমি আর মিম যেতাম কিন্তু আব্বু আর ছোট আব্বু যেতে দিবে না! তুমি একটু বলবা..... মানে রাজি!
তামিম মাথায় হাত দিয়ে ভার্সিটির মাঠে বসে পড়ল। মনে মনে বিরবির করে বলল, একদিকে বউ আরেক দিকে জামাই! ওফ আমাকে পাবনা পাঠিয়েই ছাড়বে এরা।
ফোনের ওপাশ থেকে মেঘলা অনবরত হ্যালো হ্যালো করছে। তামিম বলল বনু আব্বু বা বড় আব্বু কেউই যেতে দিবে না। আর তর জামাইয়ের ও কড়া নিষেধ আছে। কথা টা তামিম বিড়বিড় করে বলেছে। তাই মেঘলা স্পষ্ট শুনেনি।
তামিম আবারও বলল কাল তো দেখলি বনু আব্বু, আজ আবার ও তোদের ঘুরতে যাওয়া নিয়ে বললে!
মেঘলা মুখে হাসি ফুটিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমরা যাব না। কিন্তু কথা টা শুনে মিম তিসার মুখটা ফেকাশে হয়ে গেল।

লেখিকা আফরিন আনজুম মেঘলা

মেঘলা কান থেকে ধব করে ফোন রেখে ফেকাশে মুখ নিয়ে তিসা মিমের দিকে তাকিয়ে রইল।
তিসা কি যেন একটা চিন্তা করে মুখে হাসি ফুটিয়ে বলল আইডিয়া!
মেঘলা মিম তিসার দিকে তাকিয়ে বলল কী?
তিসা গালে হাত দিয়ে বলল তরা আজকে বাড়িতে যাবি না!
মেঘলা, মিম একটু অবাক হয়ে বলল কী.... আরে.... বাবা শুন আগে, তরা আজকে বাড়িতে যাবি না। ঘুড়তে যাবি....
তর বাড়িতে এখন কল দিয়ে বলবি তরা দুইজন আজকে আমার বাসায় থাকবি...!
মিম একটু নাক্স করল। আচ্ছা এমন মিথ্যা বলে কি যাওয়া টা উচিত হবে!
তিসা মেঘলা বলল কেন হবে না! আমরা যাব।
মিমও মেঘলা তিসার জোড়াজোড়িতে আর না করল না রাজি হয়ে গেল।

সারাদিন পর সন্ধ্যা বেলা। মেঘলা মিম আর তিসা বাসের পিছনে শেষের সিটে বসছে। মেঘলা ঘুরতে যাওয়ার আনন্দে তো চলে আসল। কিন্তু মনে মনে কোথাও একটা ভয় ভয় লাগছে। তবে চারপাশে হইচইয়ে মনের দিদা কাটিয়ে মেঘলা ও খুশি খুশি যাচ্ছে।

মেঘলা জানলার পাশে বসেছে। জানলা টা খোলা। জানলা দিয়ে হিম শীতল বাতাস আসছে। মেঘলার উন্মুক্ত খোলা চুল গুলা বাতাসে দুলছে।

মেঘলা আকাশে দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা আমি কি সত্যি সত্যি আতঙ্ক স্যারের প্রেমে পড়ে গেছি? আচ্ছা ওনি ওই দুইটা মেয়ের সাথে কথা বলছিল তখন আমার কেন কষ্ট হচ্ছিল? কেন রাগ হচ্ছিল! তার উওর কি জানা আছে মেঘলার... মেঘলা কি তাহলে সত্যি সত্যি আতঙ্ক স্যারের প্রেমে পড়ে গেছে?

মেঘলার ভাবনার মাঝেই বাস এসে থামল নিজের গন্তব্যে। মিম মেঘলার কাঁধে হাত দিয়ে বলল, চলে আসছি, নামবি না...?
হে.... হুম... চল!
তিন জনই বাস থেকে নামে। স্যার মেম সবাইকে নিয়ে হোস্টেলে যায়। মেঘলা মিম আর তিসা একি রুমে। তিনজনই যার যার মতো ফ্রেশ হয়ে এসে বসল। ওয়েটার কিছুক্ষণ আগে এসে খাবার দিয়ে গেছে। মেঘলা সোফায় শুয়ে ফোন চাপছে!
তিসা আর মিম খাবার খেতে খেতে মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘু.... তর আতঙ্ক স্যার আসলো যে? তুই কিছু জানিস?
মেঘলা তিসা মিমের দিকে তাকিয়ে ফোঁস করে উঠে বলল, আমি কী করে জানব? আমাকে কী বলে যায়, কই যাচ্ছে? কী করছে!
মেঘলার কথার মাঝেই তিসা কিছু বলতে নিলে মিম তিসার হাত চেপে মুচকি হেঁসে বলল মেডামের অভিমান হইছে!
তিসা একটু সুর টেনে বলল, ওও আচ্ছা....

কথার মাঝেই দুইজন মেয়ে এসে বলল তোমাদের স্যার ডাকছে?
মিম মেঘলা আর তিসা দরজায় তাকিয়ে বলল আসছি!
তিনজনই গেলে স্যার সবার উদ্দেশ্যে বলল আমরা সমুদ্র পাড় যাব এখন। তোমরা চাইলে সমুদ্রে গোসল করতে পারো।
স্যারের কথা শুনে চারপাশে হইচই লেগে গেল। সবাই একসাথে হাঁটতে সমুদ্র পাড় চলে আসে। মেঘলা মিম আর তিসাও একে অপরের হাত ধরে হাঁটতে।

তৌসিফ আসছে কক্সবাজার ক্লাইন্টের সাথে মিটিং এটেন্ড করতে। তবে তা কলেজের কেউ জানে না। তৌসিফ সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে!

রিফার ভাইয়া! রিসব.... আজই কানাডা থেকে আসছে। বাড়িতে যাওয়ার পথেই জানতে পারে রিফা মিথ্যা বলে কক্সবাজারে আসছে শিক্ষা সফরে! বাড়িতে না গিয়ে সোজা কক্সবাজারে আসে বোন কে বাড়িতে নিয়ে যেতে।

মেঘলা মিম আর তিসা হাঁটার মাঝেই তিসা বলল চল সমুদ্রে নামি...! গোসল করি!

বলেই তিসা হাঁটু পানিতে ঝাপ দেয়। আচমকা মিমের হাত ধরে টান মে'রে পানি নিয়ে আসে। তিসা মিম মেঘলার দিকে তাকিয়ে চোখে ইশারা দিলে, মেঘলা ভয়ে পালায়। চারপাশের ভিড়ে মেঘলা মুহূর্তেই হাঁড়িয়ে যায়।
তিসা মিম মেঘলাকে চার পাশে খুঁজতে লাগল।
মেঘলা দৌড়াতে দৌড়াতে চোখ যায় সমুদ্রে। একটা মেয়ে। পানিতে হাবু ডুবু খাচ্ছে! দেখেই মেঘলা আর কিছু ভাবতে পারল না। পরক্ষণে মেঘলাও সমুদ্রে ঝাপ দেয়। মুহূর্তেই একটা বড় ঢেউ এসে রিফা আর তিসা কে আরও গভীরে নিয়ে যায়। কিন্তু রিফা বা মেঘলার কারোরই সাঁতার জানা নাই।

কিন্তু রিফা বা মেঘলার কারোরই সাঁতার জানা নাই। দুইজনই অনবরত পানি খেয়ে যাচ্ছে। তাও পানিতে দুজন দুজনের হাত চেপে ধরে আছে। কিছুক্ষণ দুইজনি পানি খেতে খেতে সটফট করল। তার পরক্ষণেই শরীরটা পানিতে মিলিয়ে গেল। শুধু উন্মুক্ত চুল গুলা ভেসে আছে। অনেকটা দূর থেকে তৌসিফ খেয়াল করল তা।
তৌসিফ দৌড়ে আসতেই আচমকা রিসবও দৌড়ে পানিতে ঝাপ দেয়। তৌসিফের কোলে মেঘলা, রিসবের কোলে রিফা। পানিতে একপল মেঘলার আদো আদো মুখটা দেখা মাত্রই রিসবের অনুভূতিরা কেমন নাচতে লাগল।

মেঘলাকে এভাবে দেখে তৌসিফে শরীর টাও কেমন নিস্তেজ হয়ে আসলো। গলা টাও কেমন আদ ভাঙা হয়ে এলো। মেঘলাকে নিচে নামিয়ে আদ ভাঙা গলায় ডাকতে লাগল, মেঘলা....
এই মেঘলা... ওঠ মেঘলা....! তাকা না তাকা.... দেখ তর আতঙ্ক স্যার...! দেখ না তর ক্রাশ... তাকা না...! ও আল্লাহ... আল্লাহ...! আল্লাহ আমার মেঘলার কি হইছে? আল্লাহ আমার মেঘলাকে জাগিয়ে দেও!
তৌসিফের আর্তনাদ মুহূর্তেই চারপাশে ভির জমে গেল। তিসা মিমও দাঁড়িয়ে দেখছে কিছু বুঝে ওঠার আগেই তৌসিফ বলল My heart..... উঠ না!
ওপাশেই অনবরত রিসব বোন কে ডাকতে লাগল। রিফার পেটে চাপ দিতেই রিফার পেট থেকে গড় গড় পানি বেরিয়ে আসে। রিফা পিটপিট করে চোখ মেলে তাকায়।

রিসব কিছুটা উত্তেজিত হয়ে বলল, তাকা রিফা, তাকা না বোন! রিফা চোখ খুলে মাথা উঁচিয়ে বসতে চাইলে সবাই ধরাধরি করে বসায়।

তৌসিফ আর কোনো কিছু না ভেবে মেঘলার পেটে চাপ দিতে লাগল। তবুও মেঘলার কোনো সাড়া শব্দ নেই। মিম যখনই ডাক্তারের কথা বলতে যাবে, ঠিক তখনই তৌসিফ মেঘলার ঠোঁটে ঠোঁট মিলিয়ে মুখে মুখ দিয়ে শ্বাস দিতে শুরু করল। এভাবে কয়েক মুহূর্ত শ্বাস দেওয়ার পর মেঘলার জ্ঞান ফিরে এলো।

মেঘলা চোখ মেলতেই তৌসিফ এক ঝটকায় মেঘলার কাছ থেকে ছিটকে দূরে সরে গেল। মেঘলা তখনও কক্সবাজারের বালুর ওপর শুয়ে আছে।

সবাই মেঘলাকে ধরতে এগিয়ে এলে তৌসিফ রাগী কণ্ঠে বলে উঠল, সাঁতার যখন জানোই না, তখন সমুদ্রের এত গভীরে যাওয়ার কী দরকার ছিল?

মেঘলা বালিতে শুয়েই কোনোমতে দুর্বল কণ্ঠে উওর দিল, আতঙ্ক স্যার..
আতঙ্ক, শব্দ শুনেই উপস্থিত সকল স্টুডেন্ট সহ স্যার ম্যাম অবাক হয়ে মেঘলার দিকে তাকাল। মিম কপালে হাত দিয়ে চাপটানো স্বরে বলল, ইস..!

তৌসিফ ভ্রু কুঁচকে তাকিয়ে কড়া গলায় বলল, কী...

মেঘলা জিব কেটে আমতা আমতা করে বলল, স্যার আমি, মিম আর তিসার কাছ থেকে দৌড়ে পালিয়ে আসছিলাম। ঠিক তখনই দেখি রিফা ডুবে যাচ্ছে, তাই, মেঘলার কথা কেড়ে নিয়ে তৌসিফ কড়া গলায় বলল, তাই বলে? আশেপাশে কি কোনো মানুষ ছিল না? তাদের বলা যেত না? সাঁতার না জেনে এত পাকনামো করার কি দরকার ছিল!

মেঘলা অসহায় মুখ করে বলল, তখন আসলে বুঝে উঠতে পারিনি!
তৌসিফ আবারও কিছু বলতে যাবে, তখনই আফজাল স্যার থামিয়ে দিলেন। কয়েকজন স্টুডেন্টের দিকে তাকিয়ে বললেন, ওদের দুইজনকে হোস্টেলের নিয়ে যাও। আর শুন, আমরা আজকেই সন্ধ্যায় বাড়ি ফিরব।

সবাই হোস্টেলে চলে এল যার যার রুমে। মেঘলা, মিম আর তিসা, তিনজনই ফ্রেস হয়ে নিল। তিসা তৌসিফের কথা বলতে নিলে মিম ইশারায় চুপ করতে বলল।

মিম মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘলা, তুই একটু শুয়ে রেস্ট নে, ভালো লাগবে!

মেঘলা মিমের দিকে তাকিয়ে বলল, মিম, আমার একটা কথা বল তো... আমার যখন জ্ঞান ছিল না, তখন কী হয়েছিল রে? জ্ঞান ফিরলো কিভাবে?
মেঘলার প্রশ্নের উত্তর মিম দিতে যাবে, ঠিক তখনই ওইটার এসে খাবার দিয়ে গেল। মিম কথা থামিয়ে তিসা আর মেঘলাকে খাইয়ে দিতে লাগল, ফাঁকে ফাঁকে নিজের মুখেও পুরছে।
এভাবে খাওয়া শেষ হতেই তিনজন মেয়ে এসে বলল, মেঘলা, তোমরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো। আমরা এখনই বের হব।

তিসা বলল, আচ্ছা!
মেয়ে তিনটি যেতেই তিসা বলল, আমরা তো কিছু আনিইনি, গোছাব কি? বলেই তিনজন হেঁসে খুন! তার কিছুক্ষণ পরেই তিনজন নিচে নেমে এল।

নিচে আসতেই তৌসিফ গম্ভীর মুখে তিনজনের উদ্দেশ্যে বলল, গাড়িতে বসো।

মেঘলা তৌসিফের দিকে তাকিয়ে বলল, আমরা বাসে যাব না।

তৌসিফ একটু বিরক্তি নিয়ে কড়া গলায় বলল, না...! বাসে গেলে আবার কোনো না কোনো বাঁদরামি করবে। তাই গাড়ি করেই যাবে।

মেঘলা কী ভাবে জানি একটু হাসলো। তারপর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা

গাড়িতে ওঠে মেঘলা জানলার পাশে বসল। বসতেই অনবরত আতঙ্ক স্যার বলেই ডাকতে লাগল।

তৌসিফ শুনেও না শুনার ভান করে রইল, যেন কিছুই শোনেনি। মিম মেঘলার কান্ড চোখ বড় বড় করে তাকিয়ে মনে মনে বলল, ওফ কী শুরু করল মেয়েটা! মিম আর থাকতে না পেরে ইশারায় জিগ্যেস করল, কী শুরু করলি এটা?

মেঘলা একটু লজ্জিত গলায় মিমকে ফিসফিসয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে এসেছে রে। আবারও স্যার বলে ডেকে বলল জানলার গ্লাসটা একটু খুলে দেবেন?

তৌসিফ ড্রাইভিং করতে করতেই কোনো কথা না বলে জানলার গ্লাসটা খুলে দিল।

মেঘলা খুশিতে গদোগদো হয়ে পা দুটি তৌসিফের সিটের পেছনে ছড়িয়ে দিল। শরীরটা নিজের সিটে হেলিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে আবল তাবল ভাবছে।

তখনই তৌসিফ গাড়ির সাউন্ড বক্সে গান চালালো। গানের সুর আর রিলিক্স যেন ঠিক তাদের মনের কথাই বলছিল, পাগল তোর জন্য রে পাগল... মুখে বলি দূরে যা... মন বলে থেকে যা! মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, আড়ালে চোখ কাঁদে ব্যাকুল, বুকে চেপে রাখা এত যে ব্যাথা... মুখে বলি দূরে যা... মন বলে থেকে যা।

মেঘলা গানটি শুনে তৌসিফের দিকে তাকিয়ে বলল, আতঙ্ক স্যার, আপনি গানটি পাল্টে দিয়ে ও টুম্পা সোনা দুটি হামপি দেনা, গানটি চালিয়ে দিন না প্লিজ!

মেঘলার মুখে এই গানের কথা শুনেই মিম আর তিসা হেঁসেই খুন। তৌসিফও সমুদ্রের পাড়ে মেঘলার জ্ঞান ফেরানোর জন্য মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার বেপার টা ভাবতেই মুচকি হাসছে। কিন্তু সবাই এমন হাসছে কেন কিছুই বুঝে ওঠতে পারছে না মেঘলা।

খানিকক্ষণ পর গাড়ি এসে থামল রহমান বাড়ির সামনে। রাস্তায় তিসাকে তিসার বাড়িতে নামিয়ে দিল। মেঘলা মিম গাড়ি থেকে নামতেই নির্জন রহমান।
মেঘলা মিম এক পলক তৌসিফের দিকে তাকিয়ে ভাবল স্যার বলে দিবে না তো। ভাবনার মাঝেই নির্জন রহমান বলল এত সকালে চলে আসছ যে?
হুম
ছোট আব্বু!
কলেজ যাব তো তাই
আচ্ছা মামুনিরা বাসায় যাও!
নির্জন রহমান গাড়িতে এক পলক তাকিয়ে বলল তোমাদের স্যার নাকি?
মিম বলল জি আব্বু!
নির্জন রহমান মেঘলা মিমকে বলল বাড়িতে নিয়ে যাও। মিম ভয়ে ভয়ে বলল আচ্ছা ছোট আব্বু

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন