ফন্ট সাইজ:
থিম:
বাউন্ডুলে বৃত্তান্ত

পর্ব 4

লেখক: মারিয়াম ফুল

#বাউন্ডুলে_বৃত্তান্ত
ছদ্মনাম : #মারিয়াম_ফুল
[ পর্ব সংখ্যা :০৪]

লেখিকা : Maria Mira

সূর্য হেলে পড়ে গোধূলির লালচে আলো মিলাতে না মিলাতেই বেলতলী গ্রামের মেঠো পথে আঁধার ঘনিয়ে এলো। শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে কিছুটা দূরের এই ছোট্ট গ্রামটিতে আঁধার নামার সঙ্গে সঙ্গেই চারপাশের গাছগাছালি আর বাঁশঝাড়ের ভিড় থেকে কেমন এক মন্থর নিঃশব্দতা নেমে আসে। আষাঢ়ের গুমোট, ভ্যাপসা ভাবটা কেটে বাতাসে তখন হঠাৎ করেই বইতে শুরু করল বৃষ্টির আগের এক ফালি স্নিগ্ধ হিমেল পরশ।

অথচ দুপুরবেলা পুকুরঘাটে পিছলে পড়ার পর থেকে সেই যে এক কাপড় বেরি গেল ছোট্ট নাওয়াল, তার পেটে সারাদিনে এক দানা দানাপানিও পড়েনি.. সে আর ওই শিকদার বাড়ির পথ মাড়ায়নি, এমনকি উঠানের ধারটিতেও ঘেঁষেনি।পুকুর ঘাট কই চলে গেছে কেউ তা জানেনা।

নুহাসের খেয়াল রাখার ফুরসত কোথায়? ছেলেটা কই আছে না আছে, সে কথা জানার বিন্দুমাত্র তাগিদ তার কোনদিনই ছিল না, আজও নেই। কিন্তু মুশকিল হলো আলিয়া বেগমর। বিকেলের শেষ সময়টাতে খেয়াল করলেন,

রাতে খাওয়ার জন্য পানের বাটায় পান নেই। মেজাজটা খিঁচড়ে গেল তাতেই। সাধারণত বাড়ির পিছনের পানের গাছ থেকে নাওয়াল নিজেই পান পাতা এনে দেয় প্রতিদিন। আজকে কেন এখনো দিল না? এই ভেবে ধীরপায়ে ঘাটে গিয়েছিলেন কিন্তু যখন দেখলেন নাওয়াল সেখানে নেই, তখন অবচেতন মনটায় কিসের যেন একটা চিনচিনে টান পড়ল। রক্ত তো আর একেবারে জল হয়ে যায়নি! সারা দিন নাতির জন্য অপেক্ষা করলেন, অথচ নাতি ফিরলো না।

বর্তমানে,

বাড়ির উঠানের ঠিক মাঝখানে শাড়িটা কোমরে শক্ত করে গুঁজে দাঁড়িয়ে আছেন আলিয়া বেগম। তাঁর পাশেই জটলা পাকিয়ে দাঁড়িয়ে ভাসুর-বউ শিফাতুন্নেসা। সারাদিন উনুনের ধার আর খড়কুটোর ধোঁয়ায় কাজ করতে করতে কোমরটা ধনু হয়ে গেছে তাঁর, এই বয়সে আর কুঁজো শরীর সোজা করা দায়। বাড়ির উঠানের ধান শুকানোর কাজে সারাদিন কম কসরত যায়নি।

শিফাতুন্নেসা গলার ভাঁজ ভেঙে শুধালেন, “নাওয়ালটা গেল কই? সারাটা দিন ছাওয়ালটারে তো কোথাও দেখলাম না!”

কথাটা শুনেই আলিয়া বেগমের চোয়াল শক্ত হয়ে উঠল। তবে ভাসুরের বউয়ের সামনে মুখের ওপর খারাপ ব্যবহার করা ঠিক দেখায় না বলেই রাগের আঁচটা ভেতরেই চেপে রাখলেন। আলগোছে চোখের দৃষ্টি সরিয়ে বললেন, “আইজকে ওরে পাইয়া লই... তারপর জিজ্ঞাসামু ও গেছে কই! ওরে দেখনের এত সময় আছে, হুম? "

"হ, যদি মেম্বাররা আইয়া ওদের নাতিটা লইয়া যাইত, তাইলে এত এত ঝামেলা পোহাইতে হইত না।”

আলিয়া বেগম বললেন, “ওরা ক্যান লইয়া যাইবো? ওদের মাইয়া নাই, ওরা নাতি নিবো? ওরা বিয়া-ই তো মানে নাই! মাইয়া মোরা দেইখা আইছে, তারপর খোঁজ নাই কোনোদিন...”

“ওদের টাকার যে দম!” শিফাতুন্নেসা একটা তাচ্ছিল্যের নিঃশ্বাস ফেলে বলে উঠলেন।“যদিও নুহাস পালাইয়া বিয়া না করতো, তাইলে মনে হয় মানতো!”

কথার খেই হারিয়ে শিফাতুন্নেসা এবার অপ্রস্তুত হলেন। বুঝলেন, কথা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি সামলাতে আলিয়া বেগম কাপড়টা একটু টেনে জড়িয়ে নিয়ে বললেন, “বড় ভাবি, আমি যাইতাছি ট্রেনের রাস্তার ধারে... দেখি ওইখানে আছে কিনা। নাদিম এখনো বাড়ি আয়ে নাই, আইলে চিল্লাচিল্লি করবো।”

নাদিম সকালবেলা নাওয়ালকে কথা দিয়েছিল, বিকেল হলে তাকে সোজা রূপার বাড়ি নিয়ে যাবে। কিন্তু সে কথা সে রাখতে পারেনি। স্কুল থেকে ফেরার পথে জরুরি দরকারে তাকে সোজা গঞ্জে যেতে হয়েছিল একজনের সাথে দেখা করতে।

শিফাতুন্নেসা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “আচ্ছা যাও, গিয়া দেখো ট্রেনের রাস্তায় গেল কিনা...”

আলিয়া বেগম আর এক মুহূর্তও দেরি করলেন না। হনহন করে হাঁটা দিলেন বাড়ির পাশে প্রসারিত রেললাইনের দিকে। শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে কিছুটা দূরের তাদের গ্রাম বেলতলী। গ্রামের বুক চিরে আঁকাবাঁকা পাকা রাস্তা চলে গেছে, আর তার গা ঘেঁষে গেছে সরু মাটির পথ ও রেললাইন। গোধূলির বুক চিরে দিনে কয়েকবার ট্রেন চলে গেলেও এখন অবশ্য ট্রেন আসার সময় ঘনিয়ে এসেছে। এত রাতে নাওয়াল একা একা রেললাইনের ধারে কোনোদিন যায় নি, যাওয়ার মতো কোনো জায়গাও তার জানা নেই।

আলিয়া বেগম হন্তদন্ত হয়ে মেঠো পথে হাঁটতে লাগলেন। সামনে যাকে পেলেন, তাকেই ডেকে ডেকে শুধালেন, “ও সমিরু, আমাগো নাওয়ালরে দেখছস?” কিংবা “ও রহিমার বাপ, আমার নাতনিটা কি এইদিকে আসছে?”

কিন্তু পথচারী প্রত্যেকেই মাথা নেড়ে ‘না’ সূচক জবাব দিল। কেউ দেখেনি নাওয়াল কে ।

খোঁজাখুঁজিতে কোনো ফল না পেয়ে আলিয়া বেগমের পিত্তি জ্বলে গেল। মনের ভেতরের গুমরে থাকা রাগগুলো এবার বিষাক্ত গালমন্দে রূপ নিল। মনে মনে বিড়বিড় করে অভিশাপ দিতে লাগলেন,

‘মুখপুড়া! দিন দিন কি আমি জুয়ান হইতাছি নাকি? খালি দৌড়াদৌড়ি! কই গিয়া মরছে? মায়ের লগে মইরা যাইত, তা অইলে এত ঝামেলা পোহাইতে হইত না’

গ্রামের উত্তর পাড়ায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, কেবল পশ্চিম পাড়াটায় গুটি কতক বাড়িতে টিমটিম করে আলো জ্বলছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন আলিয়া বেগম। ক্লান্তি আর বিরক্তি একসঙ্গে চেপে বসায় তিনি যখন প্রায় বাড়ির দিকে ফেরার জন্য পা বাড়িয়েছেন, ঠিক তখনই পেছন থেকে বাদল নামের পাশের বাড়ির এক যুবকের গলা শোনা গেল।

“ও চাচি! এত রাইতে যান কই?”

আলিয়া বেগম ঘুরে দাঁড়িয়ে ঝাঝালো গলায় বললেন, “আর কইস না বাজান, নুহাসের পোলাডারে পাইতাছি না...”

বাদল কিছুটা অবাক হয়ে থেমে গেল “ পাইতাছ না? ওরে তো দেখলাম ঠাকুরবাড়ির মাঠে!”

“ঠাকুরবাড়ির মাঠে? কখন দেখছস বাজান?”

“এই তো, খানিক আগেই ওইদিক দিয়া আইলাম!”

আলিয়া বেগম আর কথা বাড়ালেন না। “আচ্ছা আচ্ছা, ওরে আনতাছি আমি...” বসানো পায়ে দ্রুত কদম বাড়ালেন ঠাকুরবাড়ির রাস্তার দিকে।

পুরোনো ঠাকুরবাড়িটা এই এলাকায় বেশ পরিচিত এবং সম্ভ্রান্ত। হিন্দুপ্রধান এই পাড়াটার মানুষ এই রাজবাড়ির মতো পুরোনো দালান ও অধিবাসীদের ভীষণ সম্মান করে। কিন্তু ওই অবুঝ নাওয়াল অত বড় ঠাকুরবাড়ির মাঠে কীভাবে গেল, সেটা আলিয়া বেগমের মাথায় ঢুকল না।

ধীরে ধীরে ঠাকুরবাড়ির প্রাঙ্গণে এসে পৌঁছাতেই দৃশ্যটা আলিয়া বেগমের নজর কাড়ল। মস্ত বড় এক প্রাচীন রাধাচূড়া গাছের নিচে ছায়াময় আঁধারে বসে আছে নাওয়াল। আর তার ঠিক পাশটিতেই বসে আছে এক উদীয়মান বয়সের তরুণী। নাওয়াল আগ্রহের সঙ্গে গল্পগুজবে মশগুল তরুণীর সাথে !

আলিয়া বেগমের পায়ের রক্ত মাথায় চড়ে গেল। কোনো দিক না তাকিয়ে তেড়ে গেলেন সেদিকে।

“এই নাওয়াল! এই হারামজাদা! কই আসিয়া কার লগে কথা কইতাছস?”

আচমকা সেই কর্কশ চিৎকারে গাছের নিচে বসা তরুণীটি একবার পেছনে ফিরে তাকাল। নাওয়ালের নরম ছোট্ট হাতখানা তখনো সেই তরুণীর আঙুল শক্ত করে আঁকড়ে ধরেছিল। মেয়েটি কৌতূহল ও মায়াভরা গলায় শুদ্ধ ভাষায় শুধাল, “তুমি কি চেনো উনাকে?”

ভয়ে শুকিয়ে যাওয়া মুখে নাওয়াল ফিসফিস করে বলল, “আমাল ডাডি...”

কথাটার প্রতিটা বর্ণে আতঙ্কের একটা স্পষ্ট শিউরানি ছিল, যা সেই তরুণীর নজর এড়ালো না।

আলিয়া বেগম কাছাকাছি এসেই কোনো কিছু না ভেবেচিন্তে নাওয়ালের কানটা ধরে কষে এক মোচড় দিলেন। ব্যথায় নীল হয়ে নাওয়াল এক বুকফাটা চিৎকার ছেড়ে উঠল, “আহ্‌... ডাডি, লাগে!”

“কী করছেন? কী করছেন, ছাড়ুন”

সামনে থাকা তরুণীটি তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে আলিয়া বেগমের হাত চেপে ধরে বাধা দেওয়ার চেষ্টা করল। টানাটানির একপর্যায়ে আলিয়া বেগমের শক্ত মুঠো থেকে নাওয়ালের কানটা ছাড়াতে সে সফলও হলো।

নাওয়ালের ধুলোবালি মাখা শরীর আর কান্নার তোড় দেখে আলিয়া বেগম গর্জে উঠলেন, “উঠ হারামজাদা! উঠ! মা মারছস এখন আমারেও মারবি!”

তরুণীটি নিজের শরীর দিয়ে নাওয়ালকে কিছুটা আড়াল করে বলল, “দেখুন, এসব কী বলছেন? বাচ্চাটাকে ছাড়ুন!”

আলিয়া বেগম এবার চোখ কুঁচকে বিরক্তির সাথে মেয়েটার আপাদমস্তক পরখ করলেন। পরনের পোশাক আর কথাবার্তার চালচলন বলে দিচ্ছে মেয়েটি গ্রামের কেউ নয়, নিশ্চয়ই শহর থেকে এসেছে। কিন্তু সেই হিসেব-নিকেশ সরিয়ে রেখে তিনি বাঁকা গলায় শুধালেন, “এই ছেরি, তুমি কেডা?”

মেয়েটি একটু সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় উত্তর দিল, “আমি... ডক্টর প্রীতি।”

“তো আমি কি করমু?” আলিয়া বেগম তাচ্ছিল্যের হাসি হাসলেন।

ডক্টর প্রীতি কিছুটা আশ্চর্য হয়ে বলল, “এই তো বললেন আমি কে, তাই তো বললাম।”

“হুম! মুখের কথা শুনিয়া লাগতাছে শহর থাইকা আইছ। তা আমার নাতিন লগে কি?” আলিয়া বেগমের গলার তেজ কমল না।

ডক্টর প্রীতি একবার নিচু হয়ে নাওয়ালের সজল চোখ দুটোর দিকে তাকাল। সে ঢাকা থেকে কাজের সূত্রে কয়েকদিনের জন্য ঠাকুরবাড়িতে এসে উঠেছে। বিকেলে একটু হাত-পা ছড়িয়ে হাঁটতে বেরিয়েছিল রেললাইনের ধারে। সেখানে খাঁ খাঁ করা নির্জন পথে ফুটফুটে এই বাচ্চাটাকে একা বসে অঝোরে কাঁদতে দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠেছিল। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিল, কিন্তু নাওয়াল ভয়ে কিছুই বলতে পারেনি। তবে বাচ্চাটার হাত-পায়ের চামড়া উঠে রক্ত জমে ওঠার দাগগুলো প্রীতির চোখ এড়ায়নি।প্রীতি আদর করে, গল্প করতে করতে নাওয়ালকে ঠাকুরবাড়ির মাঠে নিয়ে এসেছিল।আঘাত পাওয়া জায়গাগুলোতে সঙ্গে থাকা মলমটুকুও নিজের হাতে স্নেহভরে লাগিয়ে দিয়েছিল।

কিন্তু সেই স্নেহময় আবহে এখন যেন আলিয়া বেগমের বিষাক্ত হাত এসে আঘাত হেনেছে।

আলিয়া বেগম এবার হাত বাড়িয়ে নাওয়ালকে হিঁচড়ে দাঁড় করাতেই প্রীতি ব্যথিত গলায় বলে উঠল, “প্লিজ, আস্তে টানুন! ওর হাতে লাগেছে, ব্যথা পাবে তো! ছোট মানুষ ”

আলিয়া বেগম চোখ রাঙিয়ে থামিয়ে দিলেন তাঁকে, “চুপ কইরা থাকেন তো আপনি! এটা আমার আর আমার নাতির ব্যাপার -সেপার !”

প্রীতির কপাল কুঁচকে এলো। অসহায় নাওয়ালের চোখ দিয়ে তখন টপটপ করে অবিরাম জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। দাদির রাগী চেহারার সামনে তার টু শব্দ করার সাহস নেই, শুধু সজল গলায় ক্ষীণ একটা শব্দ ঝরে পড়ল, “ডাডি... কষ্ট হইতাছে... বে*থা পাচ্ছি... খুব বেথা... উই উই করতে হাতে... ”

আলিয়া বেগম কিন্তু সে কথায় একটুও কান দিলেন না। প্রীতিকে একপ্রকার উপেক্ষা করে নাতনিকে কটূক্তি করতে করতে টানতে টানতে বাড়ির পথে রওনা হলেন।

প্রীতি অবাক আর অপলক নয়নে দাঁড়িয়ে রইল সেই রাধাচূড়ার নিচে। মাত্র কয়েকদিনের জন্য সে গ্রামে এসেছে, কিন্তু গ্রামীণ জীবনের এই বিচিত্র নির্দয় রূপ দেখে তার ভেতরের আত্মাকে নাড়িয়ে দিল। ধূলিমাখা পথ ধরে ছোট ছোট পায়ে কান্নায় ভেঙে পড়া নাওয়ালকে টেনে নিয়ে যাওয়া দৃশ্যটার দিকে সে তাকিয়ে রইল। পরনে একটা নোংরা পাতলা ফতুয়া আর ছেঁড়া হাফপ্যান্ট, পায়ে জুতো পর্যন্ত নেই... অথচ বাচ্চাটার অবুঝ, নিষ্পাপ চোখের মায়াময় চাহনিটা প্রীতির মনের কোণে এক গভীর, অনপনেয় ক্ষত তৈরি করে দিয়ে গেল।

💌

রাত তখন আটটা।

শিকদার বাড়ির কোলাহল ততক্ষণে স্তব্ধ হয়ে এসেছে। সবাই নিজ নিজ শয়নকক্ষে গিয়ে আশ্রয় নিয়েছে। নাওয়ালকে ধরে এনে আলিয়া বেগম আজ বেধড়ক পিটিয়েছেন; রাস্তার পাশ থেকে কুড়িয়ে আনা একটা পাতলা, বাঁশের কঞ্চি দিয়ে শোধ তুলেছেন সব রাগের।

মারের চোটে কচি শরীরটা এখন আর নাড়ানোর জো নেই। সামান্য নড়াচড়াতেও মনে হচ্ছে শত শত সুই একসঙ্গে ফুটছে। গালমন্দের সাগরে ভাসিয়ে তাকে থালায় করে দু-মুঠো ভাতও গিলেতে দেওয়া হয়েছিল। তৃপ্তির মেজাজে পেট পুরে খাওয়ার মতো কপাল তো নাওয়ালের নয়, তবে পেটে কিছু দানাপানি পড়েছে
এটাই ঢের। ভাত গেলার সময় দু-চোখ চুইয়ে পড়া বিষাদের জলের ফোঁটায় ভিজছিল বুকের কাছটা, গায়ের জীর্ণ পাতলা ফতুয়াটাও সিক্ত হয়ে শটিয়ে গিয়েছিল বুকের সাথে।

ভাগ্যিস নাদিম বাড়ি ফিরেছিল! নাদিম এসে পৌঁছানোতেই আলিয়া বেগম মুখ বন্ধ করতে বাধ্য হন, নইলে গালাগালির তোড় হয়তো আরও চলত।

শিকদার বাড়িতে এখন চারদিক নিঝুম, সবাই ঘুমিয়ে পড়েছে। নুহাস ফিরলে উনুন থেকে ভাত নিজে বেড়ে খেতেই পারে, সেই ভরসায় আলিয়া বেগমও আজ আর উনুনে পাশে বসার প্রয়োজন বোধ করেননি। তবে বড় মেয়ের ঘরের নাতনির জন্য রাতের কুপির টিমটিমে আলোয় কাঁথা সেলাই করতে বসেছেন—দিনের বেলায় সংসারের হাজারো ঝক্কি সামলে এসব সূক্ষ্ম কাজের ফুরসত পাওয়া যায় না।

হঠাৎ শান্ত উঠান চিরে এক ভয়ার্ত ডাক ভেসে এলো,

“আম্মা... আম্মা কই? দৌড়ে আহো... আম্মা! দৌড়ে আহো...!”

ছেলের গলার চিৎকার শুনে হাতের সূঁচ-সুতো আর কাঁথা একপাশে সরিয়ে আলিয়া বেগম শাড়ির আঁচল সামলাতে সামলাতে দোরগোড়ায় ছুটে এলেন। কুপিবাতির হলুদ আলোয় নুহাসকে দেখেই শিউরে উঠলেন তিনি।ছেলের কপাল চুইয়ে গাঢ় লাল রক্ত গাল বেয়ে নামছে, পরনের জামার কলার ভিজে র*ক্তে থকথক করছে।

“ইয়া আল্লাহ, ওবাজান! তোর কী অইছে? কেডা করছে?” আলিয়া বেগমের কণ্ঠস্বরে তীব্র শঙ্কা।

নুহাস এক হাত কপালে চেপে ধরে জখম ঢাকার ব্যর্থ চেষ্টা করে বলল, “হাশেমের পোলাডা...”

আলিয়া বেগমের মেজাজ নিমেষেই বিষিয়ে উঠল, রাগে গজগজ করে উঠলেন, “তুই আবার গেছোস জুয়া খেলতে?”

নুহাস ব্যথায় কোঁকাতে কোঁকাতে অধৈর্য গলায় চেঁচিয়ে উঠল, “আম্মা, এগুলা বাদ দাও! কিছু লইয়া আসো... যাও!”

"খাড়া, যাইতাছি যাইতাছি "

ছেলের মাথা কেটে গেছে র**ক্তের ধারা থামছে না দেখে আলিয়া বেগম আর কথা না বাড়িয়ে চিক্কুর কাটতে কাটতে ঘরের দিকে ছুটলেন টুকরো কাপড় আর ভিজে ন্যাকড়ার খোঁজে।

আজ রাতেও নুহাস জু**য়া খেলতে গিয়েছিল। খেলোয় যে জিতেওছিল কিছুটা, কিন্তু হাশেম আলী সেই বাজির টাকা মেটাতে অস্বীকৃতি জানায়। তাতেই চটে গিয়ে নুহাস প্রথমে হাত চালায়, তারপর শুরু হয় পাল্টাপাল্টি আক্রমণ। ওরাও চার-পাঁচজন একজোটে চড়াও হয়েছিল; নুহাস একা আর কতটুকু রুখবে? কপালে ইটের ঘা খেয়ে মাথা ফাটিয়ে শেষমেশ বাড়ি ফিরতে বাধ্য হয়েছে। অবশ্য নুহাসও ছাড়ে নাই, হাশেমের লোকজনকে ভালোই সাইজ করে এসেছে, কিন্তু ওই
যে দলে তারা বেশি ছিল।

বাহিরের এই চিৎকার আর হাঁকডাক শুনে নাদিম ঘরের জানালাটা আলতো করে খুলে উঠানের দৃশ্যটা চোখে মেপে নিল। বিছানায় তার বউ-বাচ্চা তখন নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন। ছোট ভাইয়ের এই অবস্থা দেখে নাদিমের বুকটা আঁকুপাঁকু করে উঠল; গায়ে শার্ট চাপিয়ে উঠানে পা বাড়াতে চাইল সে।

কিন্তু দোরগোড়ায় এসে দাঁড়াতেই রাজিয়া বেগম দৌড়ে ঘুম থেকে উঠে পথ আগলে দাঁড়াল। ধারালো গলায় ফিসফিস করে হুমকি দিল, “ওগো শুনতাছ, যাইও না কইতাছি! তোমার ভাই দুই দিন পর পর মদ-জু*য়া খাইয়া কু**পাইয়া আইবো, আর তুমি অখন বিচার করতে যাইবা? "

"রাস্তা ছাড়ো রাজিয়া ; আমার ভাইর মাথা দিয়া রক্ত পড়তেছে "

" না ছাড়ুম না ! ঘরের বাহিরে পা রাখলে আমি কিন্তু দরজা খিল দিয়া দিমু! আর ঢুকতে দিমু না!”

বউয়ের স্বার্থপর ও হিংস্র আচরণে নাদিমের মনটা তীব্র বিরক্তিতে ভরে গেল। কিন্তু গ্রামের সমাজ আর সংসারের নানামুখী প্যাঁচের কথা ভেবে শেষমেশ আর এগোতে পারল না। এক বুক দীর্ঘশ্বাস চেপে চুপচাপ নিজের বিছানায় এসে আবার শুয়ে পড়ল সে। তারপর বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে স্ত্রীর দিকে বলল, "কাল নাগিনী একটা। যদি শ্বশুর বাড়ি আইয়া মিলিয়া চলতে না পারোছ,বিয়া করতে গেলি কেন। "

"আমারে বিয়া না করলে আইজকে পথে পথে ভিক্ষা করন লাগতো... আমার বাপ ভাই তোমারে কম টাকা দেয় নাই। "

টাকার কথা শুনে, চুপ হয়ে যায় নাদিম। বা পাশে ফিরে
আবারো ঘুমানোর চেষ্টা করে।

ওদিকে আলিয়া বেগম ঘরের কোণ থেকে একটুকরো পুরনো ছেঁড়া কাপড় নিয়ে নুহাসের পাশে এসে বসলেন। র*ক্তে ভেজা কপালের ওপর কাপড়টা চেপে শক্ত করে বাঁধতে চেষ্টা করতে লাগলেন।

ব্যথায় কুকড়ে উঠে নুহাস কঁকিয়ে বলল, “আম্মা, জোরে বাইন্ধো না! আমারে দাও!”

“খাঁড়া বাজান, দিতাছি...” আলিয়া বেগম কপালে কাপড়ের ভাঁজ ফেলে চেপে ধরলেন।

“আহ্‌ আম্মা, লাগে!”

“শক্ত কইরা না দিলে রক্ত বন্ধ অইবো না! সকাল ছাড়া তো আর ডাক্তার পাইবা না...” মা-ছেলের সেই ফিসফিসানি উঠানের বাতাসে ভেসে বেড়াতে লাগল।

ঠিক সেই সময়ে, বারান্দার এক কোণে অন্ধকারের ছায়ায় এক জোড়া চোখের পাতা কেঁপে উঠল। বাবার আর্তনাদ শুনে ঘুম ভেঙে গেছে ছোট্ট নাওয়ালের। গোল গোল মায়াবী চোখে চোখের পলক না ফেলে দোরগোড়ার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সে বাবাকে দেখছিল । তার হিংস্র, কঠিন বাবা... যে আজ ব্যথায় কাতরাচ্ছে!

হঠাৎ নুহাসের রক্তবর্ণ দৃষ্টি গিয়ে পড়ল দরজার সেই অন্ধকারের আড়ালে। ধমক দিয়ে বলে উঠল, “ তুই কি দেখোস? এত রাইতে ঘুমাস না ক্যান?”

নাওয়াল ভয়ে তড়িঘড়ি দরজার পেছনে পুরোপুরি গা ঢাকা দিল। তারপর দুই হাতের ছোট্ট মুঠোয় দুই চোখ শক্ত করে চেপে ধরল । ছোট মাথায় অবুঝ বিশ্বাস, সে যদি চোখ বুজে ফেলে তবে দুনিয়ার কাউকেই আর দেখতে পাবে না, আর বাবাও তাকে আর দেখতে পাবে না!

কিন্তু ফুটফুটে ছোট্ট শরীরটা তো পুরোপুরি আড়াল হয়নি। নুহাস রূঢ় গলায় হেঁকে বলল, “ঘর থাকিয়া পানি লইয়া আয়!”

বাবার আদেশ পেয়ে আর এক মুহূর্তও দেরি করল না নাওয়াল। ঘরের এক কোণে মাটির মেঝেতে রাখা আধলা পিতলের জগটা দুই কচি হাত দিয়ে সযত্নে আঁকড়ে ধরে তুলে নিল। সারাদিনের বাঁশের কঞ্চির মারের দাগগুলোতে টনটন করে ব্যথা ছড়িয়ে পড়ল, পিঠের চামড়া যেন ছিঁড়ে আসতে চাইল, কিন্তু নাওয়াল সেসব ব্যথায় কোনো পাত্তাই দিল না।

ধীরপায়ে জগের পানিটা বাবার সামনে নিয়ে এল সে। নুহাস তার দিকে একবারের জন্যও না তাকিয়ে জগটা এক ঝটকায় হাতে নিয়ে গটগট করে গিলে খেল। ইতিমধ্যে আলিয়া বেগমও কপালে কাপড়ের পট্টি বাঁধা শেষ করেছেন।

পানি খাওয়া শেষ হলে খালি জগটা নুহাস নাওয়ালের হাতে ফিরিয়ে দিল। কিন্তু নাওয়াল জগ নিয়ে সোজা ঘরে চলে গেল না; দাঁড়িয়ে রইল বাবার একেবারে কাছে। অপলক চোখে তাকাতে লাগল বাবার কপালে লেগে থাকা সেই জমাট বাঁধার র*ক্ত আর ভিজতে থাকা কাপড়ের দিকে।

“কী চাইয়া দেখোস?” নুহাস বিরক্তি ভরে বলল।

নাওয়াল ভয়ে ভয়ে জগটা মাটির ওপর নামিয়ে রাখল। তারপর ছোট্ট হাঁটু দুটি মুড়ে বাবার কাছে মাটিতে বসে পড়ল।

আলিয়া বেগম শরীরটা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, “আমি ঘর থাকি আইতাছি, দাঁড়া... দেখি ওষুধ আছে কিনা!”

আলিয়া বেগম সড়ে যেতেই নুহাস নাওয়ালকে আবার ধমকে উঠল, “ঘরে যা! গিয়া ঘুমা!”

নাওয়াল সরলো না। নুহাস এবার চোখে কুঁকড়ে একটু তেড়ে যাওয়ার ভঙ্গি করতেই নাওয়াল নিজের জড়ানো কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, “আব্বা... আব্বা, তোমাল কি খুব বে*থা করে? অনেক ব্য*থা পাইছো? আমার কাছে না দশ টেকা আছে... ফুফু মনি দিছিল... ওইটা দিয়া ডাক্তারে গেছে গেলে তুমি তিক হয়ে যাইবা, আব্বা!”

একটি অবুঝ নিষ্পাপ শিশুর মুখ থেকে নির্গত এমন পঙ্কিলতাহীন ভালোবাসার কথা শুনে নুহাস যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। বুকফাটা এক অজানা অনুশোচনায় থমকে গেল তার রুক্ষ হৃদয়। চোখের দৃষ্টি অজান্তেই নেমে এলো নাওয়ালের ছিলে যাওয়া হাঁটু আর কনুইয়ের চামড়া-ওঠা ছালগুলোর দিকে।

হৃদপিণ্ডটা মোচড় দিয়ে উঠল নুহাসের। আজ দুপুরেও তো এই শিশুটাকে পুকুরঘাটে পাথরের ওপর আছাড় খেয়ে পড়তে দেখেছিল সে, কিন্তু সে হাত বাড়িয়ে তাকে তোলেনি! সেই নিষ্পাপ প্রাণটা আজ কীভাবে তার ব্যথায় অতল দরদে ব্যাকুল হয়?

নাওয়াল আবার ইতস্তত করে কাঁপাকাঁপা হাতটা বাড়াল। বাবার র**ক্তাক্ত কপালে যেখানে ক্ষত সৃষ্টি হয়েছে, সেখানে তার নরম হাতটা আলতো করে ছুঁইয়ে দিল, “আব্বা ... ব্যথা পাও তুমি?”

অন্য সময় হলে নাওয়াল গায়ে হাত দিলে নুহাস এক ঝটকায় তা সরিয়ে দিত, হয়তো সজোরে একটা চড়ই বসিয়ে দিত পিঠে। কিন্তু আজ যেন তার সব হিংস্রতা কোনো অদৃশ্য শক্তির ছোঁয়ায় বরফের মতো গলে জল হয়ে গেল। সে আর হাতটা সরাল না।

ছেলের ছিলে যাওয়া হাত আর পায়ের ক্ষতগুলোর দিকে তাকাতে তাকাতে নুহাস রুদ্ধ গলায় শুধাল, “ তোর কষ্ট হয় না?”

নাওয়াল নিজের ক্ষতের দিকে একবার একপলক তাকিয়ে মাথা নেড়ে বলল, “হুম... কষ্ট হয় তো! উই উই করলে ব্যথা করে... একতা ভালো মনি বলেছে আল ব্যথা হবে না...”

“কোন ভালো মনি?” নুহাসের গলা নরম হয়ে এলো।

“তিনি (চিনি)না...” নাওয়াল কথা শেষ করতে পারল না, ইতস্তত করল।

নুহাস আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ নিস্তব্ধতায় আচ্ছন্ন থাকার পর ধীরস্বরে বলল, “আমার কাছে ঘুমাবি আজকে রাইতে?”

বাবার মুখে এই প্রস্তাব শুনে নাওয়াল স্তম্ভিত হয়ে গেল। তার ছোট্ট মনে সংশয় আর ভীতি এসে ভিড় করল
বাবার কথা না শুনলে কি বাবা আবার মারবে? সে কি কোনো ভুল করে ফেলেছে?

নাওয়াল ভয়ে ডুকরে উঠে হাত দুটো জোড় করে মিনতি করে বলল, “আমি... দুষ্টামি কলব না , আর কলব না! আর না বলে কোথাও যাব না... ডাডি অনেক মেলেছে... আর কব না , তাও মেরল আমায়...”

"আম্মা তোরে মেরেছে? কই মেরেছে? "

"এইদে (এইযে) পিঠে "
চলবে

[নিজ দায়িত্বে আমার পেইজে এসে দেখে যাবে। পেইজে রেকমেন্ডেশন নাই। তাই কারো কাছে যাবে না। আর নতুন এপিসোড আসবে ১৫০ টা কমেন্ট করলে ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন