#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
সূচনা পর্ব
এডভেঞ্চার ৯, এম-০১-১৪১৯
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে আসা লঞ্চটি চলছে তার নিজস্ব গতিতে।জান্নাত ডান হাত উঁচিয়ে মনোযোগী দৃষ্টি দিলো ঘড়ির দিকে।দশটা সতেরো।ঘাটে পৌছাতে পৌছাতে ভোর পাঁচটা বেজে যাবে।লঞ্চের চারপাশে দেওয়া লোহার পাইপের বেড়ি।এমন’ই একটা পাইপ ধরে স্নিগ্ধ চোখে দৃষ্টি নিক্ষেপ করলো নদীর দিকে।রাতের আবছা অন্ধকারে নদীর ঢেউগুলো মুক্তোর মতো চমকাচ্ছে।তবে এই ঢেউ বাতাসের তোড়ে হচ্ছে না।চলমান ইঞ্জিনের প্রকোপে ঢেউগুলোর সৃষ্টি।পুরো নদীর পানি থমথমে।কোথাও নেই সামান্য নড়াচড়া। যেন পানি’রা পাথরের মূর্তির রুপ ধরেছে।জান্নাত আকাশের দিকে চাইলো।প্রকৃতি থমথমে অবস্থায় বিরাজমান।আকাশে অবস্থান রত বড় বড় মেঘ গুলো দেখতেই নিশ্চিত হলো।বৃষ্টি নামবে।শুধুই কি বৃষ্টি নাকি ঝড় ও উঠবে?যদি ঝড়ের তীব্রতায় লঞ্চ ডুবে যায়,তখন বাবা-মা বোনদের নিয়ে কি করে বাঁচবে জান্নাত?হঠাৎ -ই তার শরীর টা দুলে এলো নদীর পানির দিকে।সাথে সাথে-ই পেছন থেকে কেউ চিৎকার করে বললো,
---ভাওওও!!!দেখেছিস,না ধরলে পড়েই যেতি।
জান্নাত চোখ জোড়া ছোট করে বিরক্ত হয়ে বললো,
---মজা করিস না তো।আবহাওয়া ভালো না।যে কোনো সময় ঝড় উঠবে।মা যে কেনো লঞ্চে আসার জন্য জোর করলো?বাসে গেলে সেই কখন পৌছে যেতাম।
জিনাত চট করে আকাশ এবং নদীর অবস্থা পর্যবেক্ষণ করলো।এরপর ভাবুক কন্ঠে বললো,
--মা আর জুহি তো বাসে চড়তে পারে না আপু।অসুস্থ হয়ে যায়।
পরক্ষণেই বোনের চিন্তিত মুখশ্রী দেখে বললো,
---আরে কিচ্ছু হবে না।বৃষ্টির সময় নদী এমন শান্তই থাকে।চল ছাদে যাই।ঘুরে আসি।
চমকে দু পা পেছনে হাটলো জান্নাত।বোনের উদ্দেশ্যে চোখ গরম করে বললো,
---একদম না।আব্বু শুনলে রাগ করবে।কেবিনে চল।
বেঁকে বসলো জিনাত।বোনের হাত শক্ত করে টেনে সিঁড়ির দিকে যেতে যেতে অনুরোধের কন্ঠে বললো,
---প্লিজ!বেশিক্ষণ না।অল্পের মধ্যে চলে আসবো।চল!
জান্নাত আর বাঁধা দিলো না।প্রকৃতপক্ষে এই মুহুর্তে ছাদে যেতে তার ও খুব ইচ্ছে করছে।তবে এই পরিস্থিতিতে বাবার কাছে গিয়ে এমন ছেলেমানুষী বায়না করা তার সাজে না।বাবা মানসিক ভাবে ভেঙে পড়েছেন খুব।জিনাত বোনের হাত ধরে লঞ্চের তিনতলায় উঠলো।ডিকিতে অজস্র মানুষ শুয়ে আছে কাঁথা-চাঁদর বিছিয়ে।তারা উঠতেই গুটিকয়েক লোক এক’ই সাথে তাকালো।অসস্তিতে হাঁসফাঁস করে উঠলো জান্নাত।বোনের হাত ধরে ফিসফিস করে বললো,
---কি ব্যাপার!ওনারা এভাবে তাকালেন কেনো?আমরা নিচে যাই জিনাত,চল।
খিটমিট করে উঠলো জিনাত।চারপাশে তাকিয়ে ছাদে ওঠার সিঁড়ি খুঁজে সেদিকে অগ্রসর হলো।চাপা আওয়াজে বললো,
---আরে তাকাতেই পারে।সিম্পল ব্যাপার!এমন ভাব করছিস যেন তোর শশুরবাড়ির লোকজন ওনারা।
হাসলো জান্নাত।জিভের ঢগা দিয়ে ঠোঁট ভিঁজিয়ে বললো,
-ধুর!একসাথে তাকিয়েছিলো তো তাই বলেছি।পাকনামি করিস না।চল!
ছাঁদের সিঁড়ির শেষ প্রান্তে যেতেই বাতাসের তীব্রতায় পোশাক এলোমেলো হয়ে যেতে লাগলো।একহাত দিয়ে সেগুলো সামলে ডিকিতে পা রাখলো দুজন।চাঁদটা দেখে মনে হচ্ছে একদম কাছে।গাছপালা বিহীন খোলা একটা প্রান্তর।অদ্ভুত সুন্দর এবং মনোমুগ্ধকর।জিনাত ছেড়ে দিলো বোনের হাত।ফোন বের করে ছবি তুলতে আরম্ভ করলো চাঁদের।মুচকি হেসে ওড়না টাকে ঠিক করে ছাঁদের কার্নিশে গেলো জান্নাত।আশেপাশে অনেক মানুষের আনাগোনা। তবে বেশিরভাগ ছেলে।ছাঁদটা বিশাল হওয়ায় ততটাও জনাকীর্ণ ঠেকছে না।নিমিষেই কোনো এক কিনারে দাঁড়িয়ে একাকী অনুভব করা যাবে রাতের এই স্নিগ্ধতা।
“ওতোটা কিনারে যেও না।বাতাসের প্রকোপ বেশি।”
অচেনা পুরুষালি গম্ভীর কন্ঠস্বর কানে বাজতেই চমকে পেছনে তাকালো জান্নাত।তার থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক।গায়ে পাঞ্জাবি।আবছা অন্ধকার থাকায় রঙ টা স্পষ্ট বোঝা গেল না।তবে মেরুন রঙের হওয়ার সম্ভাবনা অনেকাংশে।চোখে চশমা পরিহিত যুবক লোকটা এখনো তার দিকেই তাকিয়ে আছে।নিরব জান্নাতকে দেখে তিনি আবারো বলে উঠলেন,
---হ্যাঁ, তোমাকেই বলেছি।
কপাল কুঁচকে ফেললো জান্নাত।তার ভালো লাগেনি।অপরিচিত এক যুবক তাকে প্রথম দেখাতেই তুমি করে কেন ডাকবে?যত’ই দেখতে সুন্দর এবং স্মার্ট হোক না কেন ব্যবহার টাই আসল বিষয়।তবে এই অসন্তোষ সরাসরি প্রকাশ না করে চুপচাপ ছাঁদের কার্নিশ ছেড়ে চলে এলো।লোকটা কিছুক্ষণ তাকিয়ে ব্যাপার’টা বোঝার চেষ্টা করলো।সে তো ভালোর জন্যই বলেছিলো।অন্ততপক্ষে একটা থ্যাংকস বা হাসি দেওয়া যেত।তা না করে মেয়েটা ওমন মুখচোখ গোমড়া করে চলে গেল।এই জন্যই যে চে কারোর সাহায্য করা উচিত নয়।
কিছুটা দুরত্বে দাঁড়িয়ে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করলো জিনাত।জান্নাত কাছে আসতেই প্রশ্ন ছুঁড়ে মারলো।বললো,
---ছেলেটা কে আপু?কি বলছিলো তোকে?ঘটনা কি ঘটেছে?কেন তুই এদিকে চলে এলি?
ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো জান্নাত।জিনাত কে বোঝানোর উদ্দেশ্যে নিচু কন্ঠে বললো,
---আরে কিচ্ছু হয় নি।আমি একটু কিনারায় চলে গেছিলাম,তাই উনি সাবধান করলেন।বললেন,ওতোটা কাছে না দাঁড়াতে।পরে যেতে পারি।এতটুকুই।
সন্দেহী দৃষ্টিতে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো জিনাত।পরক্ষণেই হেসে ঠোঁট কামড়ে বললো,
---কি ব্যাপার!!!সামথিং সামথিং!কতটা কেয়ারিং।আহাহাহা!
মুহুর্তেই জান্নাত মুখ চেপে ধরলো জিনাতের।অসহায় চোখে দূরে দাঁড়ানো লোকটির দিকে তাকিয়ে তার গতিবিধি দেখে নিলো।বললো,
---এমন করিস না জিন্নাত,লোকটা কি ভাববে?প্লিজ চুপ কর।
থামলো জিন্নাত।পরক্ষণেই চাপা আওয়াজে আবারো বললো,
-তুই যা-ই বলিস আপু,আমি হান্ড্রেড পারসেন্ট শিউর -লোকটা তোর প্রেমে পড়েছে।এ জন্যই কেয়ার করছে।হায়য়!!!এমন অন্ধকারাচ্ছন্ন পূর্ণিমার চাঁদের আলোর নিচে নদীর মধ্যে অবস্থান রত এক বিলাসবহুল লঞ্চের ছাঁদে চন্দ্রবিলাস করতে থাকা এক সুন্দরী রমনি।বাতাসে তার চুল উড়ছে,সে কিছুক্ষণ পর পর হাত দিয়ে সেগুলোকে কানের পেছনে গুঁজছে।এমন দৃশ্য দেখে কোন ব্যাটা নিজেকে সামলাতে পারে?আলবাত এই লোক প্রেমে পড়েছে তোর।নাহলে তুই লঞ্চ থেকে কেন বুড়িগঙ্গায় পড়লেও বা তার কি?
---বুঝেছি আমি।এবার তো চুপ কর।কেবিনে যাব চল।
তড়িঘড়ি করে থামলো জিন্নাত।অনুরোধের কন্ঠে বললো,
---আর দশ মিনিট থাকি।প্লিজ!
বিরক্তি নিয়ে তাকালো জান্নাত।শাসিয়ে বললো,
---ঠিক আছে,তবে আবারো ফালতু কথা বললে আমি সোজা নিচে চলে যাবো।আর আব্বুকে নিয়ে আসবো।
মাথা নাড়িয়ে বোনের কথায় সায় জানালো ।হাঁটতে লাগলো পুণরায়।এ অবধি হাঁটার তালে তালে ছয়টা ছবি তুলেছে লোকটার।কিছুক্ষণ চুপ থাকার পর বোনের দিকে তাকালো।একটা ছবি জুম করে জান্নাতের সামনে ধরে বললো,
---লোকটা কিন্তু স্মার্ট আছে।ফর্সা, সঙ্গে চাপ দাঁড়ি, চশমা,আবার পাঞ্জাবিও আছে।আর কি চাই?
চোখ গরম করে তাকালো জান্নাত।সাথে সাথেই আড়চোখে তাকালো লোকটির দিকে।হ্যাঁ, একথা মিথ্যা নয়।লোকটা একটু বেশিই সুন্দর।চোখে পড়ার মতো।কিন্তু তাই বলে জিন্নাতের এই পাগলামো মানা যায় না।ক্ষুদ্ধ হয়ে বোনের দিকে তাকিয়ে বললো,
---তুই কি যাবি?নাকি আমি যাবো।
---আর একটু,প্লিজ! ওই সাইড থেকে একটু আসি।তারপরেই নেমে যাবো।
জান্নাত তাকালো সেদিকে।যে পাশে জিন্নাত যাওয়ার কথা বলছে তার কিছুটা পাশেই সেই লোকটা দাঁড়ানো।নিশ্চয়ই ওখানে গিয়েও নানা ভাবে মজা করবে।ভাবতেই বেঁকে বসলো।
--তুই যা।আমি এই পাশে দাঁড়াচ্ছি।
তাকে অবাক করে দিয়ে জিন্নাত মাথা নাড়িয়ে চলে গেলো ওইপাশে।লোকটা এতোক্ষণ আড়চোখে দেখছিলো দু বোনকে।ঘটনা টা বোঝার চেষ্টা করছিলো সে।কিন্তু ব্যর্থ হলো।হঠাৎ-ই দুজনকে ভাগ হতে দেখে চমকে স্বাভাবিক হয়ে ফোন ঘাঁটতে লাগলো।
“বাবড়ি চুল ওয়ালা,ঐ লাল কুর্তাওয়ালা।
দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা!!
দিলে বড় জ্বালা রে, চশমা ওয়ালা!!”
চিবুক চেপে ধীরে ধীরে আশপাশ পর্যবেক্ষণ করতে করতে গান টা গেয়ে উঠলো জিন্নাত।চোখ দুটো বড় বড় করে তাকালো জান্নাত।লজ্জায় বারংবার তাকাতে লাগলো লোকটার দিকে।রেগে বোনের উদ্দেশ্যে বললো,‘জিনাত,ছিহঃ!’
আর বাড়াতে পারলো না কথা।লজ্জায় যেন এক্ষুণি লুটিয়ে পড়বে মাটিতে।দ্রুতপায়ে মাথা নিচু করে নেমে গেলো সিড়ি বেয়ে।যেন এই লজ্জা থেকে পালানোই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। জিভ কামড়ে বোনের দিকে তাকালো জিন্নাত।পেছনে ফিরতেই দেখলো পাঞ্জাবি পরিহত সেই যুবকটি শব্দহীন হাসছে।সেখানে আর দাঁড়ালো না।দ্রুতপায়ে নিচে নেমে এলো।
থরথর করে রাগে কাঁপছে জান্নাত।চোখ দুটো দিয়ে পানি পড়ছে তার।লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে হচ্ছে।ওই লোকটা কি ভাবলো তার সম্পর্কে? ছিহঃ!
---আপু,লোকটা হেসেছে।হেসেছে মানেই ফেঁসেছে।তোমাদের দুজনকে কিন্তু দারুন মানাবে।
রাগে দুঃখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মুহুর্তেই ঠাস করে থাপ্পড় মারলো জান্নাত।চেঁচিয়ে উঠলো ফাতেমা আহমেদ।আশেপাশের ডিকিতে থাকা লোকজনের দিকে তাকিয়ে চাপা আওয়াজে বললো,
---তোদের লজ্জা নাই?বাপের এই অবস্থা,আর তোরা এখনো মারামারি করিস?কেবিনে চল।
গালে হাত দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে জিন্নাত।চোখ দুটো তার টকটকে লাল হয়ে গেছে যন্ত্রণার আবরণে।বাম গাল টা কান সহ ঝিম ধরে গেছে।ক্রোধের দৃষ্টিতে জান্নাতের দিকে চাইলো।এরপর মুখ ঝামটা মেরে চলে গেলো নিচ তলার দিকে।ফাতেমা আহমেদ বড় মেয়ের দিকে তাকিয়ে ক্রোধ নিয়ে বললেন,
---বোধ-বুদ্ধির ছিঁটাফোঁটাও নাই।হাতে পায়েই খালি বড় হইছিস।মর সবকয়টা।
এরপর নিচতলার সিঁড়ির দিকে একবার তাকিয়ে চলে গেলেন কেবিনের দিকে।দরজা খুলতেই চোখ গেলো বিছানায় শুয়ে থাকা এলোমেলো স্বামীর দিকে। মুহুর্তেই বুক চিড়ে নিঃশ্বাস বেরিয়ে এলো।কি বলে সান্ত্বনা দিবেন তিনি?আর সান্ত্বনা দিলেও কি রকিবুল আহমেদ শান্ত হবেন?দৃষ্টি সরিয়ে ছোট মেয়ের দিকে তাকাতেই মাথায় রক্ত উঠে গেলো।ধমক দিয়ে হাত থেকে টেনে আনলেন ফোন।বললেন,
--পানি দিই।গিইলা ফেল একসাথে।চোখ দুইটা গেলো বইলা।আন্ধা হইয়া এরপর ভিক্ষা করা লাগবে রাস্তায় রাস্তায়।ফোনের দিকে তাকাইতে তাকাইতে গালের চাপা ভাইঙ্গা উড়চুঙ্গার মতো হইয়া গেছে,দেখো।তাও সাধ মেটে নাই।এই নিচে যা।জিন্নাত রে নিয়া আয়।আর যাওয়ার সময় তোর আপু রেও কেবিনে আসতে বলবি।
ফোন কেড়ে নেওয়ায় কিছু ক্ষুদ্ধ হলেও সেটা প্রকাশ করলো না জুহি।মনে মনে নিজেকে সান্ত্বনা দিলো।এইতো আর দেড়টা বছর।এখন নাইনে পড়ছে।কোনোরকম এসএসসি টা শেষ করলেই বাবা ফোন কিনে দিবে বলেছে।জিন্নাত আপুকেও এসএসসি’র পর দিয়েছে ফোন।বড় আপুর ও নিজের ফোন আছে।শুধু নেই তার।একবার হোক,তারপর আর জোর করে নিতে পারবে না।
★
ঘাটে পৌছাতে পৌছাতে প্রায় ছয়টা বেজে গেছে।মাঝরাতে অতিবৃষ্টির কারনে বাধ্য হয়ে গতি কমাতে হয়েছিলো চালকদের।চারপাশ’টা এই মুহুর্তে স্বচ্ছ এবং সুন্দর ঠেকছে।সূর্য এখনো না উঠলেও প্রকৃতি স্পষ্ট। গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে সদ্য প্রস্ফুটিত হয়েছে এরা।রঙ টাও একদম স্বচ্ছ।তবে অপছন্দের মধ্যে শুধুমাত্র ঘাটের কর্দমাক্ত মাটি গুলোকেই মনে হচ্ছে।লঞ্চ ভিড়িয়ে অপেক্ষা করবে মাত্র দশ মিনিট।কাঁধে ব্যাগ এবং হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে আহমেদ পরিবারের পাঁচজন’ই।তিন মেয়ে এবং স্ত্রীকে সামলে মধ্যখানে শক্ত খুটি হয়ে দাঁড়িয়ে আছেন রকিবুল আহমেদ।দিকনির্দেশনা দিচ্ছেন সবাইকে।
--লঞ্চ কুলের কাছে আসা মাত্রই লাফিয়ে পড়বে না কেউ।এটা কাছে এসে থামবে,সেকেন্ড খানেক অপেক্ষা করবে তারপর আস্তে পা বাড়িয়ে নামবে।আর আশপাশটা কাঁদামাটিতে ভরা।চাইলে জুতা খুলে হাতে নিতে পারো।লঞ্চ মাত্র’ই কুলের কাছে এসেছে।জিন্নাত বাবার থেকে হাত ছাড়িয়ে লাফিয়ে নামলো কুলে।এরপর মুখ ঝামটা মেরে বললো,
--আমাকে সামলানোর কোনো প্রয়োজন নেই।পারলে তোমার আদরের বড় মেয়েকে সামলাও।প্রয়োজন হলে মাথায় নিয়ে নামো।যত্তসব আহ্লাদীপনা।
হা হয়ে তাকিয়ে রইলো জান্নাত।হাতের লাগেজ নিয়ে ভয়মিশ্রিত কম্পন নিয়ে পা রাখলো ভিজে মাটিতে।একে একে বাকিরাও নামলো।জান্নাতের পা কাঁপছে ক্রমশ।বৃষ্টিতে ভিঁজে শ্যাওলা গুলো যেন আরো পিচ্ছিল হয়ে গেছে।এই যেন পড়ে যাবে সে।অথচ দেখো,জিন্নাত টনটন করে এই পিচ্ছিল কর্দমাক্ত জায়গার মধ্যে হেঁটে যাচ্ছে।তার পিছু পিছু জুহিও অনেক টা রাস্তার কাছে চলে গেছে।রকিবুল আহমেদ মেয়ের অপরিপক্কতা বুঝতে পারলেন।দ্রুতপায়ে স্ত্রী এবং দুহাতে দুটো ব্যাগ নিয়ে এগিয়ে যেতে যেতে বললেন,
---আস্তে আয় মা।আমি ব্যাগ গুলো রাস্তায় রেখে আসছি।
মাথা নাড়িয়ে সায় জানালো জান্নাত।তবে রেহাই বুঝি আর হলো না।এক কদম সামনে এগিয়ে যেতেই পা পিছলে পড়ে গেলো শ্যাওলা যুক্ত মাটির উপর।লজ্জায় দু চোখ বন্ধ করে খিঁচিয়ে উঠলো। চারপাশে অজস্র মানুষের আনাগোনা।রাস্তার উপর দাড় করানো নানান রকম গাড়ি।নিশ্চয়ই সবাই তাকে দেখেছে।ইশশ!কতটা লজ্জার ব্যাপার!
---ব্যাগ টা আমি নিচ্ছি।তুমি ওঠো।
গত রাতের সেই পুরুষালি কন্ঠের আওয়াজ পেতেই দ্রুত চোখ খুললো জান্নাত।সামনে তাকে আড়াল করে দাঁড়িয়ে আছে লোকটা।কোনো রকম অনুমতি না নিয়েই তার হাত ধরে টেনে উঠালো কাঁদা থেকে।অসন্তুষ্ট হয়ে অবাক চোখে তাকিয়ে রইলো জান্নাত।বাবা ছুঁটে এসেছেন এরইমধ্যে।
---ব্যাথা পেয়েছিস মা?
কিছুই বলে উঠতে পারলো না জান্নাত।রকিবুল আহমেদ ব্যাগ হাতে ছেলেটির দিকে চাইলো।মিনিট খানেক সেদিকে তাকিয়েই মুখে হাসি ফুটালেন।উত্তেজিত কন্ঠে বললেন,
---মাশরুর না?
এতক্ষণে যুবকটির নাম জানা গেলো।অপরিচিত ভদ্রলোকের মুখে নিজের নাম শুনতেই মাশরুর আহমেদ লোকটির দিকে তাকালো।সাথে সাথে আত্মহারা হয়ে এগিয়ে এলেন।দুহাতে জড়িয়ে বললেন,
---বড় চাচা!তুমি আসবে কেউ বললোই না।
চুপ হয়ে গেলেন রকিবুল আহমেদ। প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন,
---জানায়নি।তুই কতটা বড় হয়ে গেছিস বাবা।চেনাই যাচ্ছে না।আমাদের মাশরুর!
এতো কথাপকোথন এর মধ্যে অবাক চিত্তে তাকিয়ে রইলো জান্নাত।অজস্র প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।তবে এই মুহুর্তে এ-ই লোকের সামনে বলা টা শ্রেয় হবে না।পরে শোনা যাবে।বাবার সাথে সাথে হাঁটতে লাগলো।পাজামায় এবং হাতে কাঁদা লেগেছে অনেক।অসস্তি হচ্ছে ভীষণ। ইচ্ছে করছে জিন্নাতের মতো চেঁচিয়ে বলতে,
---বাবা,আমার গায়ে কাঁদা লেগেছে।দ্রুত চলো, গল্প পড়েও করা যাবে।
কিন্তু আফসোস!অজস্র কথা তার পেটে এবং মনে আসলেও সেটাকে মুখে ফুটিয়ে বলার মতো পরিস্থিতি আসে না।অসস্তি হয়।মাশরুর,এই নামটা জান্নাতের চেনা।খুব সম্ভবত মেঝো চাচার ছেলের নাম ছিলো মাশরুর।সেই দশ বছর বয়সে এসেছিলো গ্রামের বাড়িতে।এরপর আর আসা হয় নি।যার দরূন আত্মীয় চিনতে সম্পূর্ণ ভাবে অজ্ঞ সে।তবে বাবার মুখে এই নামটা শুনেছিলো অনেকবার।মাশরুর নামক ছেলেটা যে মেডিকেল স্টুডেন্ট এটা নিয়েও ফাতেমা বেগম তাকে কম কথা শোনায়নি।সে পাবলিক ভার্সিটিতে চান্স পেলো না অথচ তার ই চাচাতো ভাই মেডিকেল স্টুডেন্ট।খোঁটা,খোঁটা।উফফফ!বিরক্তিকর।তাহলে এই সেই ছেলে,যে কিনা ফাতেমা বেগমের মতে পৃথিবীর একমাত্র ব্রিলিয়ান্ট!
কাঁদায় তো পড়েছেই জান্নাত।এবারে আর ভয় পাওয়া যাবে না।বাবার হাত ছেড়ে নিজেই সাহস করে হাঁটতে লাগলো রাস্তার দিকে।জিন্নাত বিরক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে।কিছুটা কাছে আসতেই মুখ ভেংচি মেরে বললো,
--কুমড়ো!
এরপর বাবার দিকে তাকাতেই ভ্রুঁ কুঁচকে ফেললো।এই লোক তো কালকের সেই ছাঁদের ছেলেটা।বাবা কথা বলছে মানে সে তার পরিচিত।উফফফ!ফেঁসে গেল জিন্নাত।চোখ বন্ধ করে দ্রুত অন্যদিকে তাকালো।হায়!হায়!যদি কালকে রাতের কথা বলে দেয়।যদি বলে,
-রকিবুল আহমেদ!আপনার মেঝো মেয়ে বখাটে ছেলেদের মতো কাল রাতে আমাকে পিঞ্চ করে গান গেয়েছে।
তাহলে কি হবে,কি হবে?এসব ভাবতেই মাশরুর তাকে দেখে হাসলো।খুক খুক করে কেশে উঠলো জিন্নাত।রকিবুল আহমেদ তাকে দেখিয়ে বললেন,
---এটা আমার মেঝো মা,এইচএসসি দিবে এবার।জিন্নাত,তোর মেঝো চাচার বড় ছেলে।
মাশরুর জিন্নাতের দিকে তাকিয়ে আবারো হাসলো।বললো,--হ্যালো, পিচ্চি।
হাসিমুখটা মুহুর্তেই কিসমিসের মতো কুঁচকে এলো জিন্নাতের।মুখচোখ গরম করে অন্যদিকে তাকিয়ে বললো,
-বাবা,ভাইয়াকে বলে দিও আমি এইচএসসি ক্যান্ডিডেট। নট পিচ্চি।
এরপর থমথমে পায়ে হেঁটে গেলো গাড়ির দিকে।জান্নাত বোতলের পানি ঢেলে কাঁদা ধোওয়ার চেষ্টা করছে আর ফাতেমা বেগম মেয়েকে সাহায্য করছেন।
---চাচি,আসসালামু আলাইকুম!
দ্রুতবেগে পিছু ফিরলেন ফাতেমা।ফর্সা পরিপূর্ণ যুবকটিকে দেখে আমতাআমতা করে সালামের উত্তর দিলো।এরপর স্বামীর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন।রকিবুল আহমেদ আলতো হেসে বললেন,
--আরে চেনো নি।এতো আমাদের মাশরুর।
চোখদুটো চকচক করে উঠলো ফাতেমার।ভাঙা ভাঙা স্বরে বললো,
---মামুন ভাইয়ের ছেলে?
মাথা নাড়ালেন রকিবুল আহমেদ। সাথে সাথেই পরম মমতায় জড়িয়ে ধরলেন ফাতেমা।নিঃসন্তান সময়কালীন এই ছেলেই যে ছিলো তার সন্তান।যাকে আগলে,বুকে জড়িয়ে কষ্ট ভুলেছেন তিনি।জুহি এগিয়ে এলো জিন্নাতের দিকে।কন্ঠে উত্তেজনা নিয়ে বললো,
---আপু,ভাইয়াটা অনেক স্মার্ট না?
গা জ্বালিয়ে দেওয়া হাসি দিলো জিন্নাত।বললো,
---যেখানে আমাকেই পিচ্চি বলে ডেকেছে,সেখানে তোকে তো ল্যাদা ফিডারখোর বাচ্চা বলবে।লাইন মারার চেষ্টা ও করিস না।এই বিলাতি ইঁদুর টাকে আমি জান্নাত আপুর জন্য পছন্দ করেছি।
চলবে?
ফিরে এলাম।অনুপ্রেরণা দিবেন আপাতত।অনেকদিন পর লিখছি তাই আগ্রহ পাচ্ছি না কেন যেন।গল্পটার কাহিনি,ক্যাটাগরি, প্রধান চরিত্র গুলো আরো কিছু পর্ব পড়ার পর ধরতে পারবেন।