#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
দ্বিতীয় পর্ব
মমতাজ বেগমের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে তিনি চিনতে পারলেন না।মাঝারি গড়নের কিশোরী’টি ভ্রুঁ কুঁচকে তাকিয়ে আছে তার দিকে।উচ্চতা খুব একটা বেশিও না আবার কম ও না।বয়স দেখে সতেরো-আঠারো বছরের বেশি মনেও হচ্ছে না।অতিব রুপসী এবং ফর্সা মেয়েটাকে দেখেই তিনি মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন।কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টিকলো না।এই দাগহীন পদ্মফুলের মতো চেহারা টা দেখতেই নিজের যুবতীকালের কথা স্মরণে এলো।নাহ!তিনি কোনো কালেই এতটা সুন্দরী ছিলেন না।ছিলেন তার সতীন।যাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে আফসোস করতেন।সতীনের চেহারা টা আজ অনেক দিন পর মনে পড়তেই বিতৃষ্ণায় চোখ মুখ কুঁচকে গেলো।তার’ই প্রতিফলন ঘটালেন সরাসরি।
--কি চাই?ক্যাডা তুমি?এইহানে ক্যান আইছো?
জিন্নাত সামনে দাঁড়ানো বৃদ্ধাকে পরোখ না করে উঁকি দিলো বাড়ির ভেতরে।লোকজনে ভরে গেছে ভেতরটা।কেউ কেউ তাকাচ্ছেও তার দিকে।
চারদিকে উঁচু দেয়ালবিশিষ্ট এক পুরাতন বাড়ি।নাহ,এটাকে দেয়াল বলা যায় না।এটা বেড়া।শুকনো সুপারি গাছের সাহায্যে বানানো হয়েছে চারদিকে।তার’ই উপরে আবার কালো শক্ত পলিথিনে আবৃত। যেন বাইরে থেকে বাড়ির ভেতরটা কিছুই না দেখা যায়।মমতাজ বেগম বিরক্তি নিয়ে এবার মেয়েটার দিকে চাইলেন।ঝাড়ি মেরে বললেন,
---আরে বোবা নাকি?কথা কয় না।নাম কি তোমার?
---জিন্নাত আহমেদ!
বৃদ্ধা বুঝতে পারলেন না।বাড়ির সামনের সরু রাস্তা দিয়ে ইতোমধ্যে ভেতরে ঢুকেছেন বাকিরা।সবার হাতে লাগেজ।প্রত্যেকেই যেন মিইয়ে পড়েছে।জিন্নাত বিরক্ত ছিলো।তাই এই নুইয়ে পড়া বিড়ালদের জন্য অপেক্ষা না করেই চলে এসেছে রাস্তা ধরে।দুহাতে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে এলো মাশরুর।কৌতূহল মিশ্রিত কন্ঠে বললো,
---আরে তুমি চিনলে কিভাবে?
তার কন্ঠে শুনতেই বৃদ্ধা উঁকি দিয়ে পেছনে চাইলেন।আদরের নাতিকে দেখতেই গদগদ হয়ে গেলেন আনন্দে।স্বামী বিরহ কে সম্পুর্ন জলাঞ্জলি দিয়ে চিৎকার করে বললেন,
---ওরে মামুন,দেখ আমার নাতি আইছে।আমার মাশুর(ডাকনাম)।চার মাস পর আসার সময় হইছে তোর?মাসে মাসে একবার দেখা কইরা গেলে কি হয়?
বলেই কান্না আরম্ভ করলেন।মাশরুর দাদীকে সামলাতেই খট করে তিনি পেছনে চাইলেন।ফাতেমা এবং রকিবুল আহমেদ কে দেখতেই জ্বলে উঠলেন।কিন্তু প্রকাশ করলেন না।শক্ত চোখের চাহনি দিলেন নাতির দিকে।চাপা আওয়াজে বললেন,
---ওরা তোর লগে ক্যান?
অবস্থা বেগতিক,চারপাশে অজস্র মানুষ দেখে দ্রুত মাশরুর দাদিকে সামলে নিলো।চাপা আওয়াজে বললো,
---ঝামেলা করবে না।কাকা দাদুকে দেখতে এসেছে।আমার সাথে ঘাটে দেখা হয়েছে।ভেতরে চলো।
ডান হাতের ব্যাগ রাখতেই কলিম(বাড়ির কাজের ছেলে) এসে নিয়ে গেলো।মাশরুর একহাতে দাদিকে জড়িয়ে বাড়ির দিকে যেতে লাগলো।পেছনে তাকিয়ে বললো,
--কাকা,আসুন।
দাদিকে দোরগোড়ায় রেখে ব্যাগটাকেও সেখানে রাখলো।এরপর ধীর পায়ে এগিয়ে গেলো খাটিয়ার দিকে।দাদা আজ কতগুলো মাস ধরে অসুস্থ ছিলেন।এইতো কিছুদিন পূর্বেও মাশরুর ওষুধ দিয়ে গেছিলো তাকে।
পুরোনো আমলের দুটো বিশাল কাঠের ঘর।চারপাশে গ্রামের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে।কেউ বাশ ছেঁচে মেপে কাঁটছে।কেউ পলিথিন ভাজ করছে,আবার কেউ কেউ আলোচনা করছে।রকিবুল আহমেদ ধীর পায়ে এগিয়ে গেলেন ভীড়ের মধ্যে।তাকে দেখে কেউ কেউ আফসোস করে বললো,
--তোমার কাছে অনেক বার যাইতে চাইছিলো কাহায়,কিন্তু চাচির ঝগড়ার কারনে আর পারে নায়।হয়তো দেখতে চাইছিলো।
রকিবুল পা ভেঙে শক্ত খাটিয়ার কাছে বসলো।নিষ্পলক ভাবে লাশটার দিকে তাকিয়ে রইলো।মৃত শরীরের হাতটা কাঁপা হাতে একবার ধরলেন।এরপর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন,
---আব্বা,আপনার কোনো দোষ ছিলো না।সব আমার ভাগ্য!আপনি তো শান্তি পাইলেন, কিন্তু আমি পাইলাম নাবো।
তার পিঠে হাত রেখে পাশে বসলো জামান আহমেদ। একবার তাকিয়ে দেখলো রকিবুল।ছোট ভাই কে দেখে নিজেকে সামলে নিয়ে ওভাবেই বাবার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো।তার থেকে কিছুটা দূরে মুখে কাপড় গুঁজে দাঁড়িয়ে আছে ফাতেমা।পাশেই তিন মেয়ে ক্লান্ত এবং বেদনার্ত মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে লাশের দিকে।জীবন কত বিচিত্র!যেখানে দাদা-দাদির সাথে নাতি-নাতনীদের মধুর একটা সম্পর্ক থাকে, সেখানে তারা ঠিকভাবে চেনেও না।
সবাই অপরিচিত।প্রত্যেকে তাকাচ্ছে অথচ কিছু বলছে না।জান্নাত নতমুখী হয়ে পোশাকের কাঁদা ছাড়াতে লাগলো।পাশেই জুহি কল চেপে দিচ্ছে। জিন্নাত বিরক্তিকর চোখে আশেপাশের মহিলাদের দেখলো।জং ধরা পুরোনো লোহার কল।প্রত্যেকটা চাপের সাথে যেন শরীর থেকে দুই দিনের আয়ু ফুরিয়ে যাচ্ছে।জুহি ক্লান্ত হয়ে কাঁদো কাঁদো স্বরে বললো,
---বড় আপু,আমি আর পারবো না।
দ্রুত সেদিকে তাকালো জান্নাত।অসহায় চোখে চেয়ে বললো,
--বালতির তলা-ই তো এখনো ভরলো না জুহি।বালতি টা একটু ভরে দে।আমি হাতে ব্যাথা পেয়েছি।গোসল করতে চেয়েছিলাম।
--তুমি সব আমাকে কেন বলছো?জিন্নাত আপু ও তো আছে এখানে।ওকে চাপতে বলো।
কালো পলিথিনের পর্দা সরিয়ে থমথম করে বেরিয়ে গেল জুহি।যেন হাঁফ ছেড়ে বেঁচেছে।জান্নাত এক ঝলক জিন্নাতের দিকে চাইলো।কিন্তু তাকে সম্পুর্ন অগ্রাহ্য করে সেও বেরিয়ে এলো বাইরে।আশেপাশে বারকয়েক তাকিয়ে দৃষ্টি গেল পূর্ব দিকের বিশাল পুকুরটার উপর।বোনের উদ্দেশ্যে বললো,
--পুকুরে গিয়ে ধুয়ে আয়।
জান্নাত নতুমূখী হয়ে পায়ের কাঁদা ছাড়াতে লাগলো।গমগমে স্বরে বললো,
--আমি আরো আগেই দেখেছি।কিন্তু ছোট চাচি বারণ করেছে।ওখানে মহিলাদের যাওয়া নিষেধ!
ভ্রুঁ কুঁচকে ফেললো জিন্নাত।কিছুটা দুরেই বিলাতি ইঁদুর টা কথা বলছে কয়েকটা ছেলের সাথে।জোরপায়ে সেদিকে হেঁটে গেল।কিছুটা কাছে গিয়ে দাঁড়াতেই চমকে তাকালো মাশরুর।স্বভাবসুলভ হেসে বললো,
--কি অবস্থা পিচ্চি?
এবারে রাগ করলো না জিন্নাত।কড়াভাবে কিছু শোনালোও না।কারন এই মুহুর্তে এই ইঁদুর টাকে তার প্রয়োজন।কন্ঠে শীতলতা এনে বললো,
--পুকুরপাড়ে মেয়েরা গেলে কি পানি শুকিয়ে যাবে?যাওয়া নিষেধ কেন?
থতমত খেয়ে গেল মাশরুর।আমতা-আমতা করে বললো,
--কে খ্যাপালো আবার তোমায়?
থেমে আলতো হেসে দিয়ে বললো,
--তেমন কোনো বিষয় না।বাড়ি ভর্তি লোকজন।পুকুরটা একদম সামনে দেখেই এ কদিন মেয়েদের যাওয়া নিষেধ।আর কল তো আছে।প্রয়োজন হলে সেখানে যাও।
জিন্নাত মাথা নাড়িয়ে সব শুনলো,মানলো ও।এরপর হুট করেই বললো,
-আসুন।
পুণরায় থতমত খেয়ে গেল মাশরুর।
--আমি কেন মহিলাদের কলপাড়ে যাবো?
বিরক্ত হলো জিন্নাত।ত্যাড়া কন্ঠে বললো,
-কেন জাত যাবে?
পরক্ষণেই নিজেকে শুধরে নিয়ে শান্ত গলায় বললো,
--আপুর গায়ে কাঁদা লেগেছে।ও গোসল করবে।কিন্তু আপনাদের এই ঐতিহ্যবাহী কল চেপে আমরা কেউ-ই পানি ভরতে পারছি না ভাইয়া।একটু দয়া ধরে আসুন,আর দুটো বালতি ভরে দিন।নইলে আপুর ঠান্ডা লেগে যাবে।
দুপাশে মাথা নেড়ে জিন্নাতের পিছু পিছু যেতে লাগলো মাশরুর।বললো,
--ব্যাপারটা তো তাহলে খুব-ই সিরিয়াস।হেলাফেলা করা যাবে না।তাহলে ঠান্ডা লেগেই যেতে পারে।চলো যাই।
জিন্নাত ঠোঁট টিপে হাসলো।বিরবির করে বললো,-ইশশ!আপু,তুই বুঝলি না তোর বিলাতি ইঁদুর ঠিক কতটা কেয়ারিং।তবে সমস্যা নেই,আমি ধীরে ধীরে বুঝিয়ে দিবো।
মাশরুর জিন্নাত কে চুপ দেখে বললো,
--তবে ঠান্ডা লাগলেও সমস্যা নেই।আমি ডাক্তার আছি।
পা থামিয়ে দিলো জিন্নাত।ভ্রু-যুগল কুঁচকে পিছু ফিরে একবার আগাগোড়া দেখে নিলো মাশরুরের।এরপর আবারো হাঁটতে লাগলো।বললো,
--আমাদের জোয়ান ডাক্তারের প্রয়োজন নেই।বুড়ো হলে অন্য কথা ছিলো।
খুক খুক করে কেশে উঠলো মাশরুর।বললো,
--কেন?জোয়ান ডাক্তার আবার তোমার কি ক্ষতি করলো?
--তারা অপরিপক্ক হয়।
মাশরুর সরাসরি দ্বিমত করলো।বললো,
-এটা ফাও কথা।ডাক্তারদের মধ্যে জোয়ান -বুড়ো নেই।দুজনেই স্ট্যাডি,ইন্টার্নিশিপ শেষ করে যোগ্য হয়েই ডাক্তার হয়।
--সেটা ঠিক।তবে অভিজ্ঞতার ও একটা প্রশ্ন আছে।আমরা অনভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা করাই না।
কলপাড়ের সামনে এসে থামলো জিন্নাত।মাশরুর মুখোমুখি হলো তার।স্বাভাবিক ভাবে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বললো,
--আচ্ছা,তোমার বোনের বিয়ের বয়স হয়েছে।বিয়েও দেবে।তো এখানে কি তোমরা জোয়ান অবিবাহিত ছেলেকে বাদ দিয়ে তিনচারটা বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করা বুড়ো জামাইকে প্রাধান্য দিবে বেশি?
চোখ-মুখ দাঁত সব এক করে কটমট করে তাকালো জিন্নাত।ঝাড়ি মেরে বললো,
--ফালতু ছাগলামো মার্কা যুক্তি।আপনাকে ডাক্তার কে বানালো?
এরপর পর্দা সরিয়ে মাথা ভেতরে ঢুকিয়ে জান্নাতের উদ্দেশ্যে ঠোঁট টিপে বললো,
--আপু,মাশরুর ভাইয়া এসেছে।তোমার জন্য বালতি ভরে দিতে। দাও বালতিটা দাও।
হতভম্ব হয়ে গেলো জান্নাত।বিস্ময়ে স্থির হয়ে তাকিয়ে রইলো।অস্পষ্ট স্বরে ঝাড়ি মেরে বললো,
--জিন্নাত,তুই আবারো ওই লোকটাকে.......
এরইমধ্যে বাইরে থেকে পুরুষালি কন্ঠ ভেসে এলো।
--বালতি দেওয়ার কি দরকার?আমি পানি চেপে দিচ্ছি।
মুহুর্তে ’ই ভেতর থেকে দুটো বালতি হাতে বেরিয়ে এলো জিন্নাত।মাশরুরের সামনে রেখে আলতো হেসে বললো,
--আমার আপু আপনাদের ওই পুরুষ পুকুরের পানিতেই গোসল করবে।আর আপনি কেন মেয়েদের গোসল খানায় ঢুকবেন?
হতভম্ব হয়ে পেছনের পুকুরের দিকে একবার তাকালো মাশরুর।কতটা দূরে সেই পুকুর।অথচ মেয়েটা তাকে ফাঁসিয়ে দিলো।এই জন্যই লোকে বলে সেঁধে আসা জিনিস নেওয়া উচিত না।ফাঁসার সম্ভাবনা থাকে।
বড় বড় দুটো বালতি।দুটো মিলিয়ে ২৫ থেকে ৩০ লিটার হবে।মাশরুরের হাতের মাংসপেশি যেন খুলে পড়ে যাবে।অতি কষ্টে কলপাড়ের সিঁড়ির উপর বালতি দুটো রাখতেই পেছন থেকে জিন্নাত মিষ্টি স্বরে বললো,
--থ্যাংক ইউ ভাইয়া!
--ওয়েলকাম!
সামনের দিকে অগ্রসর হতেই জিন্নাত থামিয়ে দিলো তাকে।সন্দেহী কন্ঠে জিজ্ঞেস করলো,
--আচ্ছা ভাইয়া,আমার এমন অদ্ভুত ফিল কেন হচ্ছে বলতে পারেন?
ভ্রুঁ কুঁচকে ফেললো মাশরুর।বললো, -কোন বিষয়ে?
--এই যে এটা একটা মৃত বাড়ি।অথচ কাউকে দেখে বোঝাই যাচ্ছে না।যেন কিছু ঘটেই নি।শুধু আব্বু-ই একটু ভেঙে পড়েছে।
মাশরুর আশেপাশের সবার দিকে চাইলো।জিন্নাতের ভুল ভাঙিয়ে দেওয়ার প্রয়াসে বোঝানোর কন্ঠে বললো,
--তেমন কোনো ব্যাপার না।দাদু অনেক দিন ধরে অসুস্থ ছিলেন।এমনকি দু তিনমাস যাবৎ বিছানায় পড়ে ছিলেন।এজন্যই!আমারো দাদুকে দেখে মাঝেমধ্যে মনে হতো বেঁচে থেকে এতো কষ্ট পাওয়ার থেকে উনি মারা গেলে শান্তি পেতেন।খেতে পারতেন না,বমি করতেন,শ্বাসকষ্ট ও ছিলো।সব মিলিয়ে বাড়ির সবাই ও টেনশনে থাকতো।
জিন্নাত ছোট্ট করে উত্তর দিলো,-ওহহহ!
মৃত জব্বার আহমেদের জানাযা শেষ করে কবর দেওয়া হয়েছে বিকেলের দিকে।সমস্ত কাজ শেষ করতে আসরের আজান দিয়ে দিলো।যখন তার খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছিলো তখন মমতাজ বেগম একটু কেঁদেছিলেন।তবে সেই কান্না আদৌ লোক দেখানো নাকি বিরহের সেটা বোঝা গেল না।কারন তার পুত্রবধু তো দূর একজন মহিলাও সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এলো না।বরং তাদের বিস্ময়ে ভরা মুখশ্রী দেখে বোঝা গেল,এই কান্না তারা আশা করে নি।মৃত জব্বার আহমেদের তিন ছেলে এবং চার মেয়ে। বড় ছেলে রকিবুল আহমেদ,মেঝো মামুন আহমেদ এবং ছোট ভাই জামান আহমেদ।এরমধ্যে শুধুমাত্র জামান আহমেদ এবং তার স্ত্রী-ই সুন্দরভাবে কথা বলেছে রকিবুল আহমেদের সাথে।বাকিরা যেন কেউ-ই খুশি হয় নি।তারপরেও স্বভাবসুলভ দু একটা কথা বলেছে।
দুপুরের খাবার এখনো খাওয়া হয় নি।গ্রামের নিয়মানুসারে মৃত বাড়িতে তিনদিন চুলা জ্বলবে না।আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা-ই রান্না করে দিয়ে যায়।আজকেও এক দফা বিরিয়ানি রান্না করে দিয়ে গেছে।অনেকে খেয়েছেও,তবে সেই সময়ে বাগানে ছিলো জান্নাত।সাথে জিন্নাত ও ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলো না বলে গেছিলো।জুহি খেয়ে নিয়েছে বাকিদের সাথে।বিকাল তখন পাঁচটা বাজে।পেটে ক্ষুধার পোকারা কিলবিল করছে।বিশাল বড় বড় মাটির রুম।প্রত্যেক টাই কি সুন্দর ভাবে লেপে রাখা।এ যেন ওই টাইলস বাঁধানো রুমের থেকেও প্রশান্তিময়।গ্রামের বাড়ির ঘর গুলোর ও রয়েছে আলাদা আলাদা নাম।ড্রয়িংরুমকে এরা বলে সামনের ঘর।এরপরের রুম কে ভেতরের ঘর,দুপাশের দুটো রুম কে বলে কোঠা।এরপরে লাস্ট আসে বারান্দার ঘর-যেখানে এক পাশে বিছানা আর অন্যপাশে থাকে খাবার টেবিলসহ বাসন রাখার তাক।পুরো ঘরটা ঘুরে আচমকাই উপরের দিকে তাকালো।কাঠের পাটাতন দেওয়া।নিচে সিঁড়িও আছে। জিন্নাত চট করে পায়ের জুতো জোড়া খুললো।ব্যাথা হয়ে গেছে ভীষণ। মাটিতে খালি পায়েও হাঁটা যায় না দেখে এতোক্ষণ পড়তে হয়েছে।এদিকে বাবা লাগেজ ও কোথায় যেন রেখেছে।অতি সাবধানে কাঠের সিঁড়ি বেয়ে পাটাতনে উঠলো।এটাকে মাঁচার ঘর বলা হয়।লাস্ট সিঁড়িতে উঠে ক্লান্ত হয়ে বসে পড়লো জিন্নাত।পেছনে তাকিয়ে দেখলো একটা গোয়ালঘর।নাহ!এটা আসলে মানুষের’ই ঘর।তবে আশেপাশে জামাকাপড়,কাঁথা-বালিশ সমস্তটা এলোমেলো দেখে গোয়াল ঘরের সাথে তুলনা দেওয়া যেতেই পারে।খাটের উপর মশারি টাও এখন পর্যন্ত টানানো।যেই খবিশ এখানে ঘুমায় সে মশারিটাও খোলে নি।হঠাৎই জিন্নাতের শ্বাসকষ্ট হতে শুরু করলো।পুরো ঘরটাতে সিগারেটের কড়া গন্ধে অক্সিজেন শূন্যতা দেখা গেলো।দ্রুতপায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ধপাস করে বসে পড়লো।লম্বা করে শ্বাস টেনে বললো,
--বাব্বাহ!এভারেস্টে উঠেছিলাম মনে হচ্ছে।এই পাহাড়ে যারা ওঠে তারা নিশ্চয়ই অক্সিজেনের বোতল সাথে নিয়ে ওঠে।
জান্নাতের গলা ভেসে আসছে।সে ডাকছে জিন্নাতকে, খাওয়ার জন্য।মাটিতে পা রাখতে গিয়েও থেমে গেলো জিন্নাত।এই হিল আর পড়া যাবে না।সিঁড়ির পেছনে জুতোর তাক রাখা।সবগুলো ছেলেদের জুতা।আমলে নিলো না সে।নিজের জুতোজোড়া রেখে একজোড়া ছেলেদের স্যান্ডেল পায়ে নিলো।সাথে সাথেই মুখ চেপে হেঁসে দিলো।এই জুতার মালিক নিশ্চয়ই দানব হবে।যার জুতার অর্ধেকেই জিন্নাতের পা ভরে গেছে।চাইলে আরো দুটো পা এই জুতার মধ্যে ঢোকানো যাবে।ছেলেদের পা হয়তো এমনই হয়।
জুতা পড়ে সামনের ঘরের দিকে অগ্রসর হলো ।জান্নাতের খাওয়া শেষ। বোনকে দেখতেই শাসিয়ে বললো,
--এখন এসেছিস কেন?খাবার শেষ।তোর জন্য রেখেছিলাম, অন্য আরেকজন এসে নিয়ে গেছে।
কথাটা শুনতেই কান্না পেয়ে গেলো জিন্নাতের।পুরোটা দিন না খাওয়া সে।এগিয়ে এলেন ফাহমিদা বেগম।কাছে আসতেই জিন্নাত কাঁদো কাঁদো কন্ঠে বললো,
---কাকি খিদে পেয়েছে।
--কেন মা?জান্নাতের কাছে তো দিয়ে গেছিলাম খাবার।
জান্নাত মনমরা হয়ে বললো,
--একটা মেয়ে এসে নিয়ে গেছে কাকি।
আফসোস করে উঠলেন ফাহমিদা। বললেন,-আহা!তুমি দিলা কেন?বলতা একজনের খাবার।
--আমি ঠিক বুঝে উঠতে পারি নি।
আশেপাশে বারকয়েক তাকিয়ে ক্লান্তি মাখানো কন্ঠে ফাহমিদা বললেন,
--শোন মা,বিরিয়ানি শেষ হইয়া গেছে।একটু পরেই দক্ষিণ পাড়া দিয়া ভাত আর মাংস দিয়া যাবে আমার চাচা শ্বশুর রা।একটু কষ্ট কর।রান্না করা যাইবে না তিনদিনের আগে।আর....তুই একটু বস।হাতের কাজ টা সাইরা আমি বিস্কুট নিয়া আসতেছি।
উত্তর দিলো না জিন্নাত। ক্লান্ত হয়ে হাঁটতে লাগলো ঘরের মধ্যে। পুরো ঘর ভর্তি মানুষ এবং আত্মীয়-স্বজন। হঠাৎ-ই চোখ পড়লো এক কৃষ্ণদেহী যুবকের উপর।তার শরীর লম্বা এবং বলিষ্ঠ।পুরো ঘরে মহিলাদের মধ্যে আকর্ষণীয় ঠেকছে।যে কারোর-ই চোখ পড়বে তার উপর।যেন পুচকে মহিলাদের মধ্যে দাঁড়িয়ে আছে এক সেনাপতি। তবে সে সেনাপতি নয়।মাথা নুইয়ে জুতার তাক এবং তার আশেপাশে কিছু খুঁজছে প্রজাদের মতো।ঘরের মধ্যে আবছা অন্ধকারে লোকটার মুখটা অস্পষ্ট রইলো।যেন কোনো অমাবস্যার চাঁদ সে।তবে এই কালো মুখটার মধ্যে চিকচিক করছে তার চোখ দুটো।জিন্নাত কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে রইলো।গবেষণা করছে সে।পেটে ক্ষিধে থাকলে হয়তো সবাই-ই বিজ্ঞানী হয়ে যায়।হঠাৎ-ই ভিড়ের মধ্যে একটা স্যালোয়ার -কামিজ পরিহিতা মেয়ে জিন্নাতের পায়ের দিকে তাকিয়ে উচ্চ কন্ঠে বললো,
--মাহমুদ ভাই,তোমার স্যান্ডেল।
মাহমুদ সেকেন্ডের গতিতে পিছু ফিরলো।মিলির ইশারা অনুযায়ী জিন্নাতের মুখের দিকে না তাকিয়ে সরাসরি দৃষ্টি দিলো পায়ের দিকে।কটমট এগিয়ে গেল কাছে।বললো,
--স্যান্ডেল খোলো।এটা আমার।
বরাবরের মতোই জিন্নাত বলে উঠলো,--তো,আমি কখন বললাম এটা আমার?
বিস্ময়ে হতবাক হয়ে গেলো মাহমুদ।চিবুক শক্ত করে বললো,
--দ্রুত খোলো এটা।
--আমার হিল পড়তে কষ্ট হচ্ছিলো দেখে পড়েছি।আপনি অন্য আরেক জোড়া পড়ুন।
দাঁতে দাঁত চেপে বললো,
--আরে আশ্চর্য! তোমাকে পড়তে দিয়েছে কে?এই মিলি,ওকে স্যান্ডেল খুলতে বল।আমার এই মহিলাদের প্যাঁচাল ভাল্লাগছে না।মাথা ধরেছে।
মাহমুদের উচ্চস্বর শুনে ভেতরে ঢুকলো মাশরুর।গম্ভীর কন্ঠে বললো,
--কি হয়েছে?তুই এভাবে ব্যবহার করছিস কেন ওর সাথে?
মাহমুদ রাগে ঘনঘন নিঃশ্বাস নিতে লাগলো।ক্রোধ সংবরণ করে বললো,
--ওকে স্যান্ডেল খুলতে বলো।
মাশরুর এবারে জিন্নাতের পায়ের দিকে তাকালো।মাহমুদের জুতো পায়ে দেখতেই খোলার জন্য তাড়া দিলো।জিন্নাত ফুলতে আরম্ভ করলো ক্রমশ।গমগমে স্বরে তাকের দিকে দেখিয়ে বললো,
--আমার জুতা ওখানে।চেঞ্জ করে দিচ্ছি।
মুহুর্তে’ই চোখ বড় বড় করে তাকের দিকে তাকালো মাহমুদ।তার তাকে এতোগুলো জুতার এক পাশে মেয়েদের এক জোড়া হিল রাখা।দেখতেই আরো জোরে শ্বাস নিলো।কি ভয়ংকর ব্যাপার!এই মেয়ে তার তাকে জুতা রেখেছে,আবার তার জুতাও পড়েছে।হাত পা নিশপিশ করে উঠলো মাহমুদের।জুতো জোড়ার উপরের বেল্ট দু-আঙ্গুলে তুলে ছুঁড়ে মারলো উঠোনের দিকে।
হতভম্ব হয়ে গেলো জিন্নাত।স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো।অনেকেই ইতোমধ্যে জুতো ছোঁড়াটাকে লক্ষ্য করেছে।তবে কেউ পাত্তা দিলো না তেমন।যেন এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার!এসব ছোঁড়া ছুঁড়ির বিষয়ে তারা অভ্যস্ত এবং অবগত।
--আপনি আমার জুতো ছুঁড়ে মারলেন কোন সাহসে?
মাহমুদ চোয়াল শক্ত সামনে এলো।বললো,
--তাহলে এবার তোমাকে ছুঁড়ে সাহস টা দেখাই।
হতভম্ব হয়ে গেল জিন্নাত। মিলি দ্রুত পা থেকে স্যান্ডেল জোড়া খুলে নিলো।মাশরুর টেনে নিয়ে গেলো জিন্নাত কে।বূঝানোর কন্ঠে বারংবার বললো,
--আমার স্যান্ডেল দিচ্ছি।সেটা পড়ো।প্রয়োজন হলে মিলির স্যান্ডেল ও দেবে।তাও ওর ধারে কাছেও ঘেঁষো না।ও একটা বেয়াদব!তুমি দয়া করে ওর সাথে বেয়াদবি করে বাড়িঘর জ্বালানোর কায়দা করো না।ব্লাস্ট হয়ে যাবে সবকিছু।যুদ্ধ বেঁধে যাবে ঘরে।ও একটা বেয়াদব,বুঝেছো।দূরে থাকো ওর থেকে।
রাগে চোখ-মুখ লাল হয়ে গেছে জিন্নাত এর।চোখে পানি চিকচিক করছে।জান্নাত দূর থেকে গন্ডগোল দেখে ছুটে এলো।মাশরুর জিন্নাতের হাত ধরে একপ্রকার টেনে বের করছে।দেখতেই হতভম্ব হয়ে গেলো জান্নাত।বোনকে টেনে নিজের কাছে নিয়ে ঝাড়ি মেরে মাশরুরের উদ্দেশ্যে বললো,
---ছাড়ুন ওকে।কি বলেছেন ওকে আপনি।এই জিন্নাত কি হয়েছে?
বাকহারা হয়ে গেলো মাশরুর।জান্নাতের দিকে তাকিয়ে আমতা-আমতা করে বললো,
-- আমি আবা র কি কর লাম?
ফুঁপিয়ে কেঁদে উঠলো উঠলো জিন্নাত।পিছু তাকিয়ে ক্ষুদ্ধ কন্ঠে বললো,
--আপনার ওই নৌকা পড়ার কোনো সাধ নেই আমার।দেখতেও যেমন কুৎসিত,ভাষাও ঠিক তেমন বিচ্ছিরি!
মুহুর্তে’ই রক্তচক্ষু নিয়ে পিছু ফিরলো মাহমুদ।মাশরুর জিভ কেটে আর্তনাদ করে বললো,
---ওহ,শিট!
চলবে?
শব্দসংখ্যা ২৬০০+
পাঠক মতামত পেশ করুন দ্রুত।