"অলক্ষী, অপয়া, জন্মের সময় মারে খাইসোস। এরপর বাপরে খাইয়াও তোর স্বাধ মিঠে নাই। এখন আমাগো ঘাড়ে বইসা বইসা আমাগো র"ক্ত খাইতাসোস! এই বই গুলা—এইগুলাই সবথেকে বেশি নষ্ট করসে তোরে! আইজকা এইগুলারে পুরাইয়া ফেলমু আমি!"
বলতে বলতেই ক্লাস নাইনের বিজ্ঞান বিভাগের একগাদা বই তুলে বাইরে ছুড়ে ফেললেন তহুরা বেগুম। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা রমণী হতভম্ব হয়ে তাকিয়ে রইলো শুধু। ফর্সা আদল খানা কান্নার কারণে রক্তিম হয়ে উঠেছে। ঠোঁটের কোণটা কাঁপছে থরথর করে। একপা এগিয়ে এসে দুহাত জোড় করে মিনতি করল,
---চাচি, বইগুলো পুরাইয়েন না। ওগুলা আমার স্বপ্ন। আমার শক্তি। দয়া করে এমন কাজ করবেন না চাচি। আপনি যা বলবেন আমি তাই শুনমু। যেভাবে বলবেন, সেইভাবেই চলমু। তবুও আমার বইগুলো পুরাইয়েন না। আমি আপনার পায়ে পরি।"
কিন্তু এ কান্না, এই করুণ অনুনয় তহুরা বেগমের কঠিন হৃদয়ে এতটুকুও ঢেউ তুলতে সক্ষম হলোনা। কুড়িয়ে আনা বইগুলোকে একত্র করলেন তিনি। তারপর কেরোসিন ঢেলে সোজা একটি ম্যাচ জ্বালিয়ে ছুঁড়ে দিলেন সেই স্তূপে। মুহূর্তেই আগুন লেলিহান শিখায় জ্বলে উঠলো সেগুলো।
এতক্ষন যাবৎ বসে হাত জোড় করা রমণী ছুটে গেলো প্রাণপণে। আগুনে হাত ঢুকিয়ে বইগুলো বাঁচানোর চেষ্টা করতে লাগল। কাগজের ভাজে ভাজে ওর ভবিষ্যৎ, ওর মুক্তির আশ্রয়, ওর একান্ত নিজস্ব স্বপ্ন গুলোর মৃত্যু দেখতে পারছিল না মেয়েটা। হাতের সাহায্য আগুন নিভাতে না পারলে অর্ধ পোড়া বইগুলোই টেনে হিচড়ে নিয়ে আসলো সেখান থেকে। তাতে পুরে গেলও নিজের হাতও। সেখানে বিন্দু মাত্রই ভ্রূক্ষেপ নেই রমণীর।
ঠিক তখনই ঘর থেকে ছুটে এলো দশ এগারো বছরের একটি ছেলে। তপ্ত মুখে আতঙ্ক নিয়ে চিৎকার করে উঠলো,
---পূর্ণতা আপু! কি করতাসো! তোমার হাত তো পুইড়া যাইবো! এদিকে আহ!"
ছেলেটি এসে জাপ্টে ধরলো বোনকে। টান দিয়ে ওকে আগুনের ধারে থেকে সরিয়ে আনার চেষ্টা করলো। কিন্তু এই দৃশ্যটাই যেন আর সহ্য করতে পারলো না তহুরা বেগম। নিজের ছেলের এমন দরদী আচরণকে ‘আদিখ্যেতা’ মনে হলো তার চোখে। দপ করে ছুটে গিয়ে ছেলের কান মলে ধরে উঠলেন ধমকে,
---বোনের জন্য এত দরদ! যা, পড়তে বস ঘরে গিয়া। আর তুই (পূর্ণতার দিকে তাকিয়ে) এইখানে থাইকা গিয়া এখন রান্না বসা। যা। আজ থেইকা স্কুলে যাওয়া বন্ধ! শুধু স্কুল না, বাড়ির বাইরেও এক পাও রাখবি না আজ থেইকা।
পূর্ণতা নিশ্চুপ দাঁড়িয়ে রইলো। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লেও দেখবার মত কেউ নেই। পেছনে পোড়া বইয়ের ছাই থেকে ধোঁয়া উঠছে।
নিঃসংকোচে বিষ ঢালা সেই কণ্ঠস্বর আবারও ফুঁসে উঠলো। পূর্ণতার বুকের ভেতর লুকিয়ে রাখা বেঁচে থাকার শেষ কণাটুকুও পুড়িয়ে ফেলতে চায় তিনি। তহুরা বেগম দাঁতে দাঁত চেপে বললেন ফির,
---দাদার আস্কারা পাইয়া পাইয়া এমন লাই পাইসোস। মুখে মায়া, চোখে পানি ঢাইলা সবাইরে বশ কইরা ফেলোস। তোর দাদায় কই থেকে যুগাইসিলো একটা শহুরা পোলা—সেটাও তো তোরে বিয়া কইরা বিয়ার আসরে রাইখাই ভাগসে। অপয়া একটা!
এই কথাগুলো বাতাস ফাটিয়ে পূর্ণতার গায়ে এসে বিঁধলো। বুকটা কেঁপে উঠল হুহু করে। ততক্ষণে তহুরা বেগম ঝাঁঝিয়ে আবার বলে উঠলেন,
---আর না। এতদিন তোরা যা করছোস, করছোস। এখন থেইকা আমি যা কমু সেটাই শুনতে হইবো তোরে।
পূর্ণতা নিঃশব্দে তাকিয়ে রইল তার চাচির চোখে। আগুনে পোড়া আঙুলগুলো বুকে চেপে ধরল। না, চাচির রাগে সে ভয় পায় না। ভয় পায় ভেঙে যাওয়ার। কিন্তু এই ভাঙন থেকে উঠেই একদিন আবার গড়বে সে। হয়তো পারবে। নয়তো এভাবে জীবনের সাথে হেরে যাওয়া গল্পে নুইয়ে পড়বে ওর অস্তিত্ব। সত্যিই তো ও অপয়া। অপয়া না হলে যেই সবাই ওকে বিনা দোষে ছেড়ে যায় কেন? জন্মের সময় মা ছেড়ে চলে গেলেন। এরপর হঠাৎ করে বাবাও ছেড়ে চলে গেলেন। এরপর একমাত্র দাদা ছিলেন শেষ ভরসা। গত দুদিন আগে সেই দাদাও ওকে চিরতরে বিদায় জানিয়ে চলে গেলো। এটাকে কি অপয়া বলে না। তাহলে ওর চাচি ভুল বলল কোথায়?
কাঁদতে কাঁদতে হাতের কনুয়ের সাহায্য নিজের চোখের জল মুছলো পূর্ণতা। ওর জীবনটাকি এখানেই সীমাবদ্ধ? এই জাহান্নাম থেকে কি আদৌ কোনোদিন মুক্তি মিলবে ওর? সমাপ্তি ঘটবে এই জীবনের?
***
নিশুতি, শুনশান নিস্তব্ধ রাত। বাইরে বাতাস নেই। প্রকৃতি বোধহয় রাগান্নিত হয়ে আছে। আকাশে তারাও নেই। নেই রুপোলি চাঁদ। আনোয়ায় বেগম নিঃসব্দে এসে নিজ রুমের বারান্দায় দাঁড়ালেন। চোখে চিকুন ফ্রেমের পাওয়াড়ি চশমা। হাতে মোবাইল। চোখ নিবদ্ধ ফোনের স্ক্রিনে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি বার্তা। মেসেজটি দেখা মাত্রই প্রতিবারের ন্যায় এবারও হাত কেঁপে উঠল তার।
"তোমাদের কথায় গ্রামের একটা অশিক্ষিত, খেত আঁনকালচার বাচ্চা মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম দাদি। বিয়ে করতে বলেছো, করেছি। তবে আমার পক্ষে আমার নিজস্ব ক্যারিয়ার স্যাক্রিফাইস করে অমন একটা মেয়ের সঙ্গে সংসার করা সম্ভব নয় বিধায় তোমাদের না জানিয়েই চলে এসেছি।
আর এর জন্য আমি মোটেও অনুতপ্ত নই। আমি আর কোনোদিন দেশে ফিরে আসবো না। ভালো থেকো তোমরা।"
মেসেজটা শেষ হতেই হাতে ধরা ফোনটা যেন তার বুকের উপর আছড়ে পড়লো। ধপ করে বারান্দায় থাকা ছোট চেয়ারটায় বসে পড়লেন আনোয়ারা বেগম। এক মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো ওনার। গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল দু’ফোঁটা নীরব অশ্রু।
এই ছেলেটাকেই তিনি বুকের ধন করে বড় করেছেন। স্বামী মারা যাওয়ার পর নিজের একমাত্র ভরসা ছিল এই নাতি। আর সেই নাতির ভবিষ্যতের কথা ভেবেই—সমাজের মান-মর্যাদা রক্ষার জন্যই, স্বামীর শেষ ইচ্ছেকে সম্মান জানাতে তিনি জোর করে রাজি করিয়েছিলেন এই বিয়েতে। যদিও তার নাতি প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল বিয়ে করবে না বলে।
তবুও তিনি চেয়েছিলেন, হয়তো বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। হয়তো সেই মেয়েটির সরলতা একদিন তার এই পাথরের ন্যায় নাতির হৃদয় ছুঁয়ে যাবে।
কিন্তু সেই আশা যে এত নিষ্ঠুরভাবে ভেঙে পড়বে, তা কল্পনাও করতে পারেননি আনোয়ারা বেগম। নাতি বিয়ের পরপরই নিখোঁজ হয়েছিল। ফোন বন্ধ, কোথাও কোনো খোঁজ নেই। কদিন পর হঠাৎ তার ফোনে আসে এই মেসেজটি। ।
--"এতো রাতে এখানে কি করছো মা। ঘুমাবে না? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো?
ছেলের কথায় ধ্যান ভাঙলো বৃদ্ধার। তাকালেন ছেলের দিকে। অতঃপর বললেন,
--"আমরা বোধহয় অনেক বড় অন্যায় করে ফেলেছিরে আরিফ। অনেক বড় পাপ করে ফেলেছি।
--"কোন বিষয়ে কথা বলছো মা? কি হয়েছে?
--"মেয়েটার কথা বলছি। কি করলাম মেয়েটার সাথে আমরা। সবকিছু জেনেও কেন জড়ালাম মেয়েটাকে ওর সঙ্গে।
তপ্ত শ্বাস ফেললেন আরিফ চৌধুরী। দু কদম এগিয়ে এসে দাঁড়ালেন মায়ের সম্মুখে। বললেন হতাশ চিত্তে,
--"আমি আগেই বারণ করতে চেয়েছিলাম মা। কিন্ত তুমি আর বাবার কথার বাইরে কিছু বলিনি। ওর মত অমানুষ এর সঙ্গে ফুলের মত বাচ্চা একটি মেয়েকে জড়িয়ে বড্ড ভুল করে ফেলেছো তোমরা। এর প্রায়শ্চিত্ত কিভাবে দিবে বলো? মেয়েটার জীবনটা তো শেষ হয়ে গেল পুরো।
--"কিছুই শেষ হয়নি এখনো আরিফ। তুমি এক কাজ করো আরিফ। আগামীকাল গিয়েই মেয়েটাকে নিয়ে আসো। ওই মেয়েটা এখন আমাদের চৌধুরী বাড়ির সঙ্গে জড়িয়ে গেছে। চৌধুরী বাড়ির বউ না হক মেয়ে হিসাবে বড় করবো আমি ওকে। এখন থেকে ও এখানেই থাকবে আমাদের সঙ্গে। আগামীকাল সকালেই তুমি গ্রামে যাবে।
--"কিন্তু মা। ও যদি দেশে এসে মেয়েটাকে এখানে দেখতে পায় তখন কি হবে বুঝতে পারছো?
--"তখনের টা তখন দেখা যাবে। আমি সামলে নিবো। এখন যা বলছি তাই করো।
***
ইতালির অভিজাত এলাকার একটি বিলাসবহুল পেন্টহাউসের মাস্টার বেডরুমে রাজকীয় একটি বিছানায় উঁবু হয়ে শুয়ে আছে এক মানব। গায়ের উপরের অংশ অনাবৃত। কোমর অবধি মোড়া সাদা কমফোর্টারে। দেহে ঘুম আর দুশ্চিন্তার ছাপ। আর তার চারপাশে ছড়িয়ে রয়েছে ব্যবহৃত গ্লাস, গড়িয়ে পড়া বিয়ার বোতল।
বিছানার ঠিক পাশেই মখমলের কাউচে হেলান দেওয়া কাঁচের ছোট্ট সেন্টার টেবিলটার ওপরে পড়ে আছে সিগরেট এর অর্ধ খাওয়া ছোট ছোট অংশ। এক হাত ঝুলে আছে বিছানার কিনারে। আঙুলের ফাঁক গলে শুকিয়ে যাওয়া রক্তের দাগ জমে গিয়ে কালচে হয়ে উঠেছে ইতিমধ্যে। সাদা মার্বেল ফ্লোরটাও রক্তের ছোপে রাঙা হয়ে রয়েছে জায়গায় জায়গায়।
এই সবকিছুর মাঝেও ঘুম ভাঙার কোনো লক্ষণ নেই যেন সেই মানবের। যেন পৃথিবীর সব ক্লান্তি এই শরীরে আশ্রয় নিয়েছে।
হঠাৎ নিরবতা ছিঁড়ে একটানা ভ্রূম ভ্রূম শব্দে বাজতে শুরু করল যান্ত্রিক ডিভাইসটি। ফোনের সেই শব্দে কপাল কুঁচকে একটু নড়েচড়ে উঠল এই মানব। পুনরায় ফোনের একঘেয়ে শব্দে এইবার যেন সহ্য হলো না আর।
অস্ফুট গলায় এক অভ্যস্ত বিরক্তি নিয়ে হাতড়াতে হাতড়াতে ফোনটা খুঁজে বের করল সে। তারপর কানে ঠেকালো। অপর প্রান্তের কণ্ঠস্বর শোনা গেল না ঠিক। তবে অপর প্রান্ত হতে একনাগাড়ে বলা কথাগুলো শ্রবণ হতেই মুহূর্তেই ঘুম উবে গেলো সেই মানবের। সেখানে জায়গা নিলো একরাশ বিরক্তি। মুষ্ঠী বদ্ধ হয়ে এলো হাত দুটো। আঙুলের ফাঁকে পেশি চেপে উঠল। দাঁতে দাঁত পিষে শুধু ছোট করে হিসহিসে সরে আওড়ালো,
---শুয়োরের বাচ্চারা বড্ড বাড় বেড়েছে। দুদিন দেশে ফিরিনি দেখে ভাবছে আমি মরে গেছি? রাজত্ব পেয়ে বসেছে! ওদের বল ওদের বাপ্ ফিরছে বাংলাদেশে। আফরাজ চৌধুরী অ্যারণ আসছে। আর সেটা খুব খুব শীঘ্রই।
চলবে.....
#দগ্ধদহন
#সূচনা_পর্ব
#সুহাসিনি_মিমি
(গল্পটি অত্যন্ত রোমান্টিক ধাচের হবে। নায়ক প্রচন্ড রেড ফ্ল্যাগ, টক্সিক। আয় নায়িকা ভীতু ক্যাটাগরীর হবে। ভালো রেসপন্স পেলে এটা কন্টিনিউ করবো নাহলে বাদ )