ফন্ট সাইজ:
থিম:
দগ্ধদহন

পর্ব 2

লেখক: সুহাসিনি মিমি

#দগ্ধদহন
#পর্ব [২]
#সুহাসিনি_মিমি

আস্তে আস্তে চৌধুরী মেনশন এর সামনে এসে থেমে দাঁড়ালো কালো রঙের এসইউভিটা। পূর্ণতা বসে আছে পেছনের সিটে জড়োসড়ো হয়ে। ভয় সংশয় আর জড়তায় জুবুথুবু হয়ে বসে আছে মেয়েটা।

আরিফ চৌধুরী মায়ের কথামতোই সকালেই বেরিয়ে পড়েছিলেন মেয়েটাকে আনতে। নিজ গাড়িতে নিজের সাথে করেই নিয়ে এসেছেন তিনি। সারাটা পথ একান্তই চুপ ছিল পূর্ণতা। একটা কথাও বলেনি তেমন করে। শুধু অশ্রু গড়িয়ে গিয়েছে গাল বেয়ে নিঃসব্দে।

সারাটা পথ মনে মনে শুধু ভাবছিল ছোট ভাইটার কথা। ভাবছিল সেই চাচির কথা যিনি নিজের স্বার্থে তাকে আটকে রেখেছিল এতদিন।

এই তো কিছুক্ষণ আগেই…আরিফ চৌধুরী গিয়ে হাজির হয়েছিল ওদের বাড়িতে। দৃঢ়, শান্ত গলায় বলেছিলেন মেয়েটাকে তিনি সাথে করে করে নিয়ে যেতে চান সেই কথা। তহুরা বেগম সেই মুহূর্তে গর্জে উঠেছিলেন। বলেছিলেন মেয়েকে এতদিন খাইয়ে পরিয়ে বড় করেছে এখন তাকে নিয়ে গেলে বিনিময়ে তাকে কি দিবে সেটা। আরিফ চৌধুরী তখন শান্ত গলায় জিজ্ঞেস করেছিলেন,

---"বলুন, আপনার কী চাই?"

তখনই সেই নারীর মুখ থেকে বেরিয়ে এসেছিল অর্থের অংক। মোটা অংকের টাকা চাই তার। ।
আরিফ সাহেব একটুও তর্ক না করে ড্রাইভারকে ডেকে বলেছিলেন,

---" ওনি যত চান,তার দ্বিগুণ দিয়ে দাও ওনাকে।"

বলেই তপ্ত এক দীর্ঘশ্বাস ফেলেছিলেন কেবল পূর্ণতার দিকে চেয়ে। টাকা হাতে পেয়ে তহুরা বেগমের মুখে যে এক অদ্ভুত প্রফুল্লতা ফুটে উঠেছিল, তা মনে পড়তেই পূর্ণতার বুকটা চেপে আসে। ভেতরে ভেতরে কান্নার ধারা আরও ভারি হয়ে উঠে ওর। দলা পাকিয়ে আসতে চায় বাইরে।

চৌধুরী মেনশনের গেটের সামনে থামানো হয়েছে গাড়িটা। চৌধুরী বাড়ির সুবিশাল গেট তখন ধীরে ধীরে খুলছে। আরিফ চৌধুরী গাড়ির দরজা খুলে নামলেন প্রথমে।

চৌধুরী মেনশনের সামনে দাঁড়িয়ে তিনি গাড়ির ভেতরের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন,

—“নেমে আয় মা।”

ভেতর থেকে ধীরে ধীরে মাথা তুলল পূর্ণতা। জানালার ফাঁক দিয়ে তাকাল সামনের দালানটার দিকে। বিশাল এক স্থাপনা। ঠিক রাজপ্রাসাদের মতো। সাদা মার্বেলের দেয়ালে ঝুলছে ঝারবাতি, উঁচু লোহার ফটকের ঠিক ভেতরেই পাথরের পথ ধরে ছড়িয়ে গেছে আভিজাত্যের ছাপ।

জড়োসড়ো হয়ে সে গাড়ি থেকে নামল। পায়ের নিচে জমে থাকা ভয়টা একটু কেঁপে উঠল বোধহয়। ছোট করে প্রশ্ন করল,

---"এটা কি আপনার বাড়ি,আংকেল?"

এই প্রথম মেয়েটার কণ্ঠ শুনলেন আরিফ চৌধুরী। মিষ্টি, কাচের মতো স্বচ্ছ, কোমল কণ্ঠসর।কণ্ঠেও রয়েছে সেই একই মায়াবী সুর যা মেয়েটার চোখে ফুটে ওঠে বারবার।
একটি মাত্র প্রশ্ন যেন হৃদয়ে অজানা সুরে দোলা দিয়ে উঠল তার। তিনি কাছে এগিয়ে এসে নরম গলায় বললেন,

---"আংকেল নয় মা। আজ থেকে তুমি আমায় বাবা বলবে। কেমন?"

পূর্ণতা বোকার মতো চেয়ে রইল তার দিকে।
এমন করে কেউ কতদিন কথা বলেনি তার সঙ্গে? দাদা মারা যাওয়ার পর ‘মা’ ডাকেও সাড়া পায়নি আর। চোখ নামিয়ে নিচু গলায় কেবল বলল,

---"জি! আচ্ছা।"

আরিফ চৌধুরী ওর মাথায় স্নেহের সহিত হাত বুলালেন একবার। তারপর একসঙ্গে হেটে প্রবেশ করলেন ভিতরে। তাদের দেখতেই বাড়ির মেইড এসে দরজা দরজা খুলে দিল।

চৌধুরী মেনশনের ভেতরে পা রাখতেই পূর্ণতার নিঃশ্বাস আটকে এল যেন। এ যেন কোনও স্বপ্নলোকে প্রবেশ করেছে ও। দেয়ালে ঝুলে থাকা শিল্পচিত্র, সুগন্ধিতে ভরা হলরুম, স্নিগ্ধ আলোয় জ্বলে ওঠা ঝাড়বাতি। চারপাশে নিখুঁতভাবে সাজানো আসবাব সবকিছুতেই অভিজাত্তর ছোঁয়া।

পূর্ণতা অবাক চোখে তাকিয়ে থাকলো অনেকটা সময়। জীবনে প্রথম এতটা সুবিন্যস্ত সৌন্দর্য দেখে স্তব্ধ হয়ে যায় সে।

অতঃপর চোখ পড়ল চারপাশে একরঙা ইউনিফর্ম পরা কিছু মেয়ে হাঁটার দিকে। নিঃশব্দে যে যার কাজ করে যাচ্ছে। সবাই সুশৃঙ্খল, নম্র। পূর্ণতা মনে মনে ভাবলো এরা বাড়ির কাজের লোক হবে বোধহয়। টিভিতে দেখেছে সে বড়লোকদের বাড়ির কাজের মেয়েরা এমনই হয়। যেমনটা এখানে দেখছে।

সে ছোট ছোট পায়ে নিঃশব্দে এগিয়ে যেতে থাকলো ভিতরে।

ঠিক তখনই সিঁড়ির ধাপ বেয়ে ধীরে ধীরে নিচে নামলেন আনোয়ারা বেগম। পরনে নরম রঙের শাড়ি। চোখেমুখে মমতার রেখা নিয়ে পূর্ণতার দিকে হাতের ইশারায় ডাকলেন তিনি। আনোয়ারা বেগম কে চিনে পূর্ণতা। দেখেছিলো ওর বিয়ের দিন। দাদা পরিচয় করিয়ে দিয়েছিলেন ওকে।

আনোয়ারা বেগম নিচে নেমে এসে কোমল গলায় ডাকলেন,

---"আমায় চিনেছো দাদুমণি? বলো তো আমি কে?"

পূর্ণতা একটু থমকে গিয়ে তারপর মাথা নিচু করে বলল,

---"আপনি আমার দাদা ভাইয়ের আত্মীয়। আমি আপনাকে চিনি। ভালো দাদি।"

মেয়েটার কণ্ঠে নিঃসঙ্কোচ সরলতা, আর সেই সুরে যেন মনটা ভরে যায় আনোয়ারা বেগমের।
ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রশান্তির হাসি।
কাছে এসে মমতার হাতে টেনে নিলেন পূর্ণতাকে।বললেন মমতাময়ী কণ্ঠে,

---"এখানে এসে বসো তো মা আমার পাশে। খুব ক্লান্ত তুমি, তাই না?"

পূর্ণতা প্রথমে একটু দ্বিধা করলেও তারপর নিঃশব্দে গিয়ে বসল তার পাশে। এভাবে কেউ মমতার হাতে ডাকেনি তাকে অনেকদিন।
আনোয়ারা বেগমের হাতে হাত রাখতেই এক অদ্ভুত উষ্ণতা বয়ে গেল শরীরজুড়ে।

চৌধুরী মেনশনের এই রাজকীয় পরিবেশে,
পূর্ণতা প্রথমবার অনুভব করল সে অবাঞ্ছিত নয়।

---"তোকে আমি ‘তুই’ করেই বলব আজ থেকে। আর এখন থেকে তুই এই বাড়িতেই থাকবি। আজ থেকে এটাই তোর বাড়ি।
এখানে সবকিছুই তোর। তোর যা যা লাগবে, ওই যে আন্টিগুলোকে দেখছিস, ওদের বললেই এনে দেবে সব। কেমন?"

পূর্ণতা তাকিয়ে রইল আনমনা হয়ে।চোখের সামনে ছড়ানো রাজ্যের মতো এই বাড়িটা, ঝকঝকে মেঝে, সুবিন্যস্ত আসবাব, উজ্জ্বল আলো, স্নিগ্ধ গন্ধ সব কিছুই যেন স্বপ্নের মত মনে হচ্ছে ওর কাছে। ওইযে থাকেনা ভালো স্বপ্ন। যেটা হয়তো ঘুম থেকে উঠলেই ভেঙে যাবে। পূর্ণতা কে থম মেরে বসে থাকতে দেখে বৃদ্ধা আবারও বলে উঠলেন,

---"কি ভাবছিস দাদুমণি? কিছু লাগবে তোর এক্ষুনি?"

পূর্ণতা হঠাৎ চমকে উঠে মুখ তোলে বলল,

---"না ভালো দাদু। আমার কিছু লাগবে না।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি?"

আনোয়ারা বেগম মমতা মাখানো চোখে তাকিয়ে বললেন,

---"হুঁম, বল!"

পূর্ণতা একবার পুরো বাড়িটায় চোখ বুলিয়ে নিয়ে চারপাশের নিস্তব্ধতা দেখে বলে ওঠে,

---"এত বড় বাড়িতে… আর কেউ থাকেনা? শুধু তোমরাই থাকো?"

পূর্ণতার সহজ সরল প্রশ্নে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান আনোয়ারা বেগম।চোখের কোণে জমে ওঠে না বলা কথার কুয়াশা। তারপর গলার স্বর নরম করে বললেন,

---"এই যে তুই এখন এলি না, আর কাউকে কি দরকার? তুই আছিস না ?"

বলেই মাথায় আলতো হাত রাখলেন পূর্ণতার।
তাতেই যেন এক টুকরো আশ্রয় নেমে এল মেয়েটার জীবনে। যার কোনো নিশ্চয়তা ছিল না এতদিন।

এই সময় পাশে দাঁড়িয়ে থাকা ছেলেকে লক্ষ করে বললেন তিনি,

---"আরিফ, তুই বরং আমাদের স্কুলের টিচারদের সঙ্গে কথা বল। ওকে আগামীকালই স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবি, নিজের দায়িত্বে।"

পূর্ণতার চোখ গোল হয়ে উঠল বিস্ময়ে। ছোট করে গলা তুলে জিজ্ঞেস করল সে,

---"সত্যিই ভালো দাদু? তুমি আমায় স্কুলে ভর্তি করাবে?"

আনোয়ারা বেগম মৃদু হাসলেন। নরম গলায় আওড়ালেন,

---"অবশ্যই! এই দুনিয়ায় শিক্ষার মূল্য সবচেয়ে বেশি। জীবনে চলার পথ হয়তো কঠিন, কিন্তু শিক্ষাই একমাত্র শক্তি—যেটা কখনও তোমায় একা হতে দেবে না। আগামীকাল থেকে তুই স্কুলে যাবি।"

পূর্ণতা কিছু বলতে পারলো না যেন আর। শুধু তাকিয়ে থাকলো স্তব্ধ হয়ে। বুকের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল। আনোয়ারা বেগম এবার একজন পরিচারিকাকে ডাক দিলেন,

---"নীলা, পূর্ণ দাদুভাইকে ওর রুমে নিয়ে যা তো।আর, ওর যা যা লাগবে—সব দিয়ে দিস।"

নীলা মাথা নেড়ে এগিয়ে এল। পূর্ণতা কুণ্ঠিত পায়ে উঠে দাঁড়াল। একবার পিছন ফিরে তাকাল আনোয়ারা বেগমের দিকে। বৃদ্ধা তখনো তাকিয়ে আছেন তার দিকে। চোখে অপার মমতা নিয়ে।

**

সকালের রোদে ঢাকা শহর তখনো তেমন জমে ওঠেনি। আরিফ চৌধুরী সকাল সকাল পূর্ণতাকে নিয়ে বেরিয়েছেন মায়ের কথামতো তাদের নিজস্ব স্কুলে ভর্তি করাতে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে পূর্ণতা চুপচাপ। কিন্তু মনতা অদ্ভুতভাবে ভীষণ খুশি ওর।
আজ সে স্কুলে ভর্তি হতে যাচ্ছে। কেউ তাকে নিয়ে ভাবছে, কেউ তার ভবিষ্যতের জন্য দায়িত্ব নিচ্ছে এর থেকে আর বেশি কি চাওয়ার আছে জীবনে।

আরিফ চৌধুরী নিজের হাতে ভর্তি ফর্ম পূরণ করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মেয়েটাকে ড্রাইভারের হাতে বুঝিয়ে দিয়ে চলে গেছেন অফিসে। আজ তার কোম্পানির এক বড়ো ডিল সই হবে। তবে যাওয়ার আগে অবশ্য বলে গেছেন বিকালে ওকে বাড়ি গিয়ে মার্কেটে নিয়ে যাবেন বলে। এদিকে আনোয়ারা বেগমও গেছেন হাসপাতালের মান্থলি চেকআপে।

একটু আগেই ড্রাইভার পূর্ণতাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে পূর্ণতা দেখে বাড়িতে আপাতত সে আর কাজের কিছু মেড ছাড়া আপাতত কেউ নেই। মন খারাপ হলো পূর্ণতার তাতে। এই একদিনেই যেন হৃদয়ের অনেকটা জুড়ে জায়গা দখল করে নিয়েছেন আনোয়ারা বেগম। গতকাল সারাটা সময় গল্প করেছেন দুজন মিলে। ঘুমিয়েছেও পূর্ণতা তার সঙ্গেই। কত করে বলল নিজের রুমের গিয়ে ঘুমাতে তবে শুনেনি পূর্ণতা। দাদা মারা যাওয়ার পর এই প্রথম বার কেউ তাকে এতো খেয়াল, যত্ন করেছে। আবেগপ্রবণ হয়ে পরেছে পূর্ণতা তাতে ভারি। তাই বাড়ি ফিরে নিজে রুমের চলে গেছে ফ্রেশ হতে। আপাতত গোসল করে একটা গোল ফ্রক আর একটা কালো লেগিংস পরে নিয়েছে ও।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে একটু থেমে গেল পূর্ণতা।
চোখের নিচে ক্লান্তির ছায়া নেই। ঠোঁটের কোনে একটুকরো হাসি খেলছে।

ঠিক সেই মুহূর্তে বাড়ির প্রধান ফটকের সামনে এসে দাঁড়াল একটি কালো রঙের বিলাসবহুল রোলস রয়েস। গাড়ির হর্ন বাজতেই কেয়ারটেকার যেন লাফিয়ে উঠল—তাড়াহুড়ো করে গেট খুলে দিলো। যদিও গাড়িটিকে দেখে তার কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে।

অতঃপর গাড়ির দরজা খুলে নামলেন এক সুউচ্চ, রুদ্ধশ্বাস উপস্থিতির অধিকারী পুরুষ। পরনে কালো শার্ট, ইন করে পরা এস কালার প্যান্ট। হাতে কালো মোটা ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো চশমা। পায়ে কালো ঝকঝকে দামি জুতো।

কোনো কথা না বলে সোজা হেঁটে গেলেন মূল ফটক পেরিয়ে ভিতরে। যেন বাড়িটা তার চেনা শিকারভূমি। মেইডরা তাঁকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। কেউ কেউ ভয়ে মাথা নিচু করে ফেলল, কেউ বা পেছনে সরে দাঁড়াল। নিজের উপস্থিতি তে সবার এমন অদ্ভুত, অস্বাভাবিক আচরণে একবার আড়চোখে তাকাল সবার দিকে।

তারপর সোজা এগিয়ে গেল বাঁদিকের সিঁড়ি বেয়ে ওপরে। দ্রুত, ভারি পায়ে পা ফেলতে ফেলতে চলে এল নিজের রুমের সামনে। হাত বাড়িয়ে ডিজিটাল লকের কয়েকটি বাটনে টোকা দিতেই দরজাটা শব্দ করে খুলে গেল।

দরজা খুলতেই ভিতরে দেখা গেল এক বিশাল মাস্টার বেডরুম। অলিভ গ্রিন রঙের থিমে সাজানো, ব্যালকনির পাশ ঘেঁষে পাতা মস্ত বড় বিছানা। আর ঠিক বিছানার ওপরে ঝুলছে একটি ভৌতিক এনাকোন্ডার আঁকা অদ্ভুত পেইন্টিং। গাছে প্যাঁচিয়ে বসে থাকা সাপটি হা করে যেন বেরিয়ে আসতে চাইছে বাইরে।

রুমে ঢুকেই হাতের ঘড়িটি খুলে ছুঁড়ে ফেলল বেডের উপর। তারপর শার্টের বোতামগুলো এক এক করে খুলে এক টানে খুলে ছুঁড়ে মারল সেটা বিছানার অন্য পাশে। মুহূর্তেই দৃশ্যমান হল এক সুঠাম, জিমে গড়া শরীর। পিঠানো বক্ষপেশী, টান টান কাঁধ উন্মুক্ত হলো তাতে।

ওদিকে পূর্ণতার বোরিং লাগছিলো ভীষণ। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এলেও বাড়ি ফিরেনি এখনো কেউ। একঘেয়ে নিঃস্তব্ধতায় বিরক্ত হয়ে উঠলো সে। একটু আগেই একজন মেইড এসে কাঁচের বাটিতে ফ্রুটস কেটে দিয়ে গেছে তাকে খাওয়ার জন্য। সে বাটিটা হাতে নিয়েই উঠে দাঁড়ালো ও। ভালো লাগছে না আর এভাবে একা একা বসে থাকবে থাকতে। উদ্দেশ্য আপাতত ওর ভালো দাদু না আসা পর্যন্ত নাহয় পুরো বাড়িটাই একটু ঘুরে দেখবে সে। সেই সিদ্ধান্তেই গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ল রুম থেকে। যেহেতু ওও দুতলায় থাকে তাই দুতলা থেকেই শুরু করবে ভেবে পা বাড়াল সামনের দিকে। একে একে সবকিছু দেখে বা দিকে কোনার ঘরের দিকে এগিয়ে আসতে ওর কৌতূহলী চোখ দুটো আটকালো সামনের একটি রুমের দরজা খোলা থাকায় সেদিকে। এখন পর্যন্ত সব রুমের দরজায় বাইরে থেকে লক দেখে একমাত্র সেই দরজাটা খোলা থাকায় আরও কৌতূহলী হয়ে উঠল মনটা। এরপর আস্তে আস্তে এগিয়ে এসো দাঁড়ালো একদম কোনার রুমটার সামনে। দরজা খোলা থাকায় দরজার সামনে দাঁড়িয়েই মাথা টা নুইয়ে উঁকি ঝুকি মারলো ভিতরে কেউ আছে কিনা দেখতে।

অতঃপর রুমের ভিতরের দৃশ্য দেখে চোখ কপালে উঠল পূর্ণতার। এত বড় মাস্টার বেডরুম! যেন রাজপ্রাসাদের শয়নকক্ষ। অলিভ গ্রিন থিমে ঘেরা ঘরটায় এক দিকের দেওয়ালে ঝুলছে এক বিশাল অজগরের পেইন্টিং। বিস্ফারিত মুখ, লম্বা জিভ বের করে যেন আক্রমণ করতে আসছে ওর দিকে! ভরকালো পূর্ণতা প্রচন্ড রকম। বুকে থুথু ছিটালো একদফা।

ডাগর ডাগর চোখ দুটো মেলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো পেইন্টিং টায়। এমন অদ্ভুত পেইন্টিং এই প্রথমবার দেখল ও। তাও আবার কারো থাকার রুমে? আচ্ছা এই রুমটা কার? কে থাকে এখানে? ওর এসব ছোট খাটো ভাবনার মাঝেই সেখানে এসে দাঁড়ালো এক মানব।

পরনে সাদা টাওয়াল কোমর অব্দি পেচানো। একহাতে টাওয়াল দিয়ে মাথার সিল্কি চুলগুলো মুছতে মুছতে সেই টাওয়াল টা ছুড়ে মারলো বেডের উপর। অপর হাতে বেডের উপর থেকে একটা টাউজার নিয়ে পরনে থাকা অবশিষ্ট টাওয়াল টা খুলে ফেলল নির্ধিদায়। পূর্ণতার দৃষ্টি এতক্ষন যাবৎ হাঁ করে থাকা অজগর এর দিকেই নিবদ্ধ ছিল। এরপর হঠাৎ নিচে তাকাতেই যেন ছোট খাটো বাজ ভেঙে পড়ল মেয়েটার মাথায়। হাত থেকে পরে গেল ফলের স্বচ্ছ কাঁচের বাতিটা শব্দ করে। চোখ ছানাবড়া হয়ে গেল সামনের দৃশ্য। বিস্ময়ে কিংকত্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলো মেয়েটা। এই অবস্থায় চোখ বন্ধ করবে নাকি এখান থেকে দৌড়ে পালাবে বুঝে উঠতে পারলো না ঠিক। একটা সময় হঠাৎ চিৎকার করে চেঁচিয়ে উঠল,

---"আ...আস্তাগফিরুল্লাহ! আস্তাগফিরুল্লাহ!"

চলবে......

( গঠনমূলক রেসপন্স করেন। জানান কেমন লাগছে। ভালো না লাগলে বাদ দিয়ে দিবো )

পড়ুন আমার সকল রোমান্টিক ইবুকগুলো ৩০% ছাড়ে শুধুমাত্র বইতই এপে। আজ রাত ১১ta পর্যন্ত সময় আছে। এরপর অফার শেষ। লিংক কমেন্ট বক্সে দেয়া হলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন