#দগ্ধদহন
#পর্ব [ ৫ এর প্রথম অংশ]
#সুহাসিনি_মিমি
---"আহ! ফাঁ* এসব কি খাচ্ছিলে তুমি মেয়ে? আগে কেন বারণ করোনি? আহ! পানি। পানি দাও ইডিয়েট, কুইক!"
আকস্মিক এমন বাজখাই চিৎকারে গুটিশুটি মেরে থাকা পূর্ণতা হন্তদন্ত হয়ে ছুটল কিচেনের দিকে। অতঃপর ফ্রিজ খুলে দ্রুত একটা ঠান্ডা পানির বোতল নিয়ে এগিয়ে এলো সামনে। কাঁপা কাঁপা কণ্ঠে এসে বলল,
---"এইযে পা পানি।"
অ্যারণ আর কিছু না শুনেই একরকম ঝাঁপিয়ে পড়ে একপ্রকার ওর হাত থেকে বোতলটা ছিনিয়ে নিলো। এরপর ঢকঢক করে পুরো বোতলটা গলায় ঢেলে দিল এক নিঃশ্বাসে। দ্রুত শ্বাস নিতে নিতে গলায় নেমে যাওয়া পানির ঢেউগুলো এডামস অ্যাপেলের পাশ দিয়ে গড়িয়ে পরে ভিজিয়ে দিচ্ছিল তার সাদা টি-শার্ট খানা। বুকের কাছটাও ভিজে উঠল ঠান্ডা পানির স্পর্শে।
তবুও যেন শান্ত হতে পারছেনা কিছুতেই। মুখটা কুঁচকে আছে অস্বাভাবিক রকমের। ঠান্ডা পানি খাওয়ার পরও ঝালের তীব্রতা একটুও কমেনি—বরং যেন আরও বেড়ে গেছে বহুগুণে। চোখ-মুখ লাল হয়ে উঠেছে। জিভ বের করে হাঁপাচ্ছে। শরীরটা এপাশ-ওপাশ করছে ছটফট করে। যেন ঝাল নয় বরং আগুন লেগেছে ওর শরীরে।
এক সময় আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না যেন। ঝাল আর রাগের চূড়ায় উঠে ডাইনিং টেবিলের কাঠের চেয়ারটায় আচমকাই এক লাথি বসালো জোরে। তাতে কাঠের চেয়ারটা হুড়মুড়িয়ে পিছনে কয়েক ইঞ্চি ছিটকে গিয়ে আছড়ে পড়ল মেঝেতে। সেই সাথে চেয়ারে রাখা মুড়ির বাটিটাও ছিটকে পড়ল ফ্লোরে। সাথে সাথে একটা বিকট শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি।
সেই সাথে কেঁপে উঠল স্বয়ং পূর্ণতা নিজেও।আত্মা শুখিয়ে এলো ভয়ে। রূহ টা বুঝি বেরিয়ে আসবে বলে। এতক্ষণ পর্যন্ত সাহস করে দাঁড়িয়ে থাকলেও লোকটার এমন হিংস্র রূপ ও ক্রোধের তেজ দেখে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস হলোনা ওর ছোট্ট হৃদয়ে। বুকের ভিতরটা ধকধক করে উঠছে কেমন। হাত দুটো অজান্তেই একসাথে মুঠো করে কচলাতে লাগল ও।
হঠাৎ কিছু একটা মনে করে সব ধৈর্যের বাঁধ ভেঙে নিজের সমস্ত শক্তি আর আত্মরক্ষার তাড়নায় কোনোদিকে না তাকিয়েই চোখ-মুখ খিচে সেখান থেকে দৌড়ে পালালো ও।
ওদিকে এত রাতে এমন ভাঙা কিছু পড়ার শব্দে চমকে উঠে ঘুম ভেঙে গেল আনোয়ারা বেগমের। ধড়মড় করে উঠে বসলেন তিনি। শব্দের উৎসটা বোঝার চেষ্টা করতে করতে ধীর পায়ে এগিয়ে এলেন ড্রয়িং রুমের দিকে।
আর সেখানে আসতেই রীতিমতো চোখ ছানাবড়া হয়ে গেল বৃদ্ধার।তখনো আগের ন্যায় হাঁপাচ্ছে অ্যারণ। মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো টকটকে। শরীরটাও কাঁপছে তার। এতো রাতে নিজের নাতিকে এভাবে ছটফট করতে দেখে রীতিমতো আঁতকে উঠলেন তিনি।
আর্তনাদের সুরে চিৎকার করে উঠলেন,
---"অ্যারণ! দাদা ভাই! কী হইছে তোর? এমন করছিস কেন তুই?"
অ্যারণ কোনো কথা বলার অবস্থায় নেই। মাথাটা ঘুরছে ভীষণ। জিভ শুকিয়ে আসছে বারবার। গলা দিয়ে কিছু বেরোচ্ছে না। কেবল দাদির চোখে চোখ রেখে হাঁপাতে হাঁপাতে বলল কোনোরকম,
---"পানি... দাও... পানি..."
আনোয়ারা বেগম ভ্রু কুঁচকে এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তারপর আচমকাই যেন কিছু মনে পড়ে গিয়েই চেঁচিয়ে উঠলেন তিনি আবারও,
---"হায় আল্লাহ! দাদা ভাই তুই ঝাল খাইছিস? ঝাল খাইছিস তুই?! আরিফ! ওই আরিফ বাবা কই তুই? তাড়াতাড়ি আয়! আমার নাতি ঝাল খেয়ে বসছে! ওর তো ঝালে এলার্জি!"
মায়ের আতঙ্কমিশ্রিত ডাক শুনে চমকে ঘুম ভেঙে গেল আরিফ চৌধুরীর। অর্ধ-নিদ্রা চোখে দৌড়ে এলেন সিঁড়ি বেয়ে নিচে।
অ্যারণ ইতোমধ্যে একটানা হাঁপাতে হাঁপাতে একটি চেয়ার টেনে বসে পড়েছে ধপ করে । কপাল ঘামে ভিজে গেছে, গলা শুকনো মরুভূমির মতো হয়ে আছে ওর।
আনোয়ারা বেগম তড়িঘড়ি করে এসে তার পিঠে কোমল হাতে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন। মুখে চোখে আতঙ্ক নিয়ে পরপর বলে যাচ্ছেন লাগাতার,
---"দাদা ভাই, তুই জানিস না তোর ঝালে এলার্জি আছে? হঠাৎ ঝাল খেতে গেলি কেন তুই! আরিফ কই তুই! ডাক্তার ডাক বাবা জলদি!"
আরিফ চৌধুরী তখন পৌঁছে গেছেন ঘটনাস্থলে। চোখ মুখ কচলিয়ে নিয়ে আওড়ালেন,
---"কি হইছে মা? চিৎকার করছো কেন? অ্যারণ? বাবা! কী হইছে তোমার?"
আনোয়ারা বেগম কাঁপা কণ্ঠে বললেন,
---"ঝাল খাইছে তোর ছেলে। ঝাল! ডাক্তার ডাক, এখনই! নইলে জানি না কী হইব।"
আরিফ চৌধুরী আর এক মুহূর্তও দেরি করলেন না। সঙ্গে সঙ্গেই নিজের মোবাইল ফোন বের করে পার্সোনাল ডাক্তারের নাম্বারে ডায়াল করলেন তিনি। প্রথম দুইবার রিং হয়ে কেটে গেলেও তৃতীয়বার গিয়ে রিসিভ হতেই মুহূর্তেই সব ঘটনা খুলে বললেন তিনি।
অ্যারণ হাঁপাতে হাঁপাতে লালচে চোখে বাবাকে উদ্দেশ্য করে বলল,
---"ডাক্তার লাগবে না... আমাকে ঠান্ডা কিছু দাও! ফাস্ট!"
কণ্ঠে এমন অদ্ভুত স্থিরতা যেন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেও নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টা করছে সে। আনোয়ারা বেগম কিছুটা থমকে গেলেন নাতির এমন আচরণে। এর মাঝে ঘরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটোছুটি শুরু করে দিলো মেইডরা। চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে এসেছে ওরা। তবে আরণের পাশে পাশে ঘেঁষার সাহস নেই কারো। দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করছে তারা।
দ্রুত সময়ের মধ্যেই এক তরুণী মেইড দৌড়ে এসে একটা বড় আইসক্রিম এর বক্স এগিয়ে দিল অ্যারণ এর হাতে,
---"স্যার আইসক্রিম... ঠান্ডা আইসক্রিম এনেছি।"
বাটিতে তিনরকম ফ্লেভারের আইসক্রিম। ভ্যানিলা, চকোলেট, আর স্ট্রবেরি। কোনো কিছু না ভেবেই চামচ দিয়ে তুলে তুলে খেতে লাগল অ্যারণ। যেন ঠান্ডা আইসক্রিম ওর রক্তে শান্তির স্রোত বইয়ে দিচ্ছে। প্রত্যেক চামচে একটু একটু করে ফিরছে শ্বাসের স্বাভাবিকতা।
আরিফ চৌধুরী তখনো ফোনে ডাক্তারকে কিছু বোঝাচ্ছেন। হঠাৎ অ্যারণের রূঢ় গলা ছুঁয়ে গেল তার কানে,
---"ক্যানসেল করো ফোন। ডাক্তার আসবে না। আমি ঠিক আছি।"
---"কিন্তু বাবা তুমি তো..."
---"আম অলরাইট ডেড!"
বলেই চুপচাপ উঠে দাঁড়াল অ্যারণ। তারপর একটিও শব্দ না করে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে চলে গেল নিজের রুমে। যেন কিছুই হয়নি। সবকিছুই বড্ড স্বাভাবিক।
পিছনে দাঁড়িয়ে রইলেন আনোয়ারা বেগম স্থম্বিত, হতোবিহুল হয়ে। আরিফ চৌধুরী এবং বাকিরা শুধু অপার বিস্ময়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পানে।
চলবে....
(বাকি টুকু আগামীকাল পাবেন ইনশাআল্লাহ। এখন থেকে এটা রেগুলার দেয়ার চেষ্টা করবো। তবে পর্ব গুলো একটু ছোট হবে আকারে।)
পড়ুন ইবুক মেলা উপলক্ষে আমার সমস্ত ইবুকগুলো ২৫% ছাড়ে শুধুমাত্র বইটই এপে।