ফন্ট সাইজ:
থিম:
দগ্ধদহন

পর্ব 4

লেখক: সুহাসিনি মিমি

#দগ্ধদহন
#পর্ব [৪]
#সুহাসিনি_মিমি

শহরের সবচেয়ে গোপন আর গ্ল্যামারাস স্পট যেখানে সাধারণ মানুষ ঢোকার সাহস পায় না বললেই চলে। সেই জায়গার নাম "ডার্ক হ্যাভেন"। মূলত এটি একটি নাইট ক্লাব। ঢাকা শহরের সবথেকে বিশাল আর নামকরা এই ক্লাব। ক্লাবের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পরে চারপাশের ঝিকিমিকি আলো। কড়া লাইটিং আর হালকা ধোঁয়ার আস্তরণে ফ্লোরজুড়ে বেসে বেড়ানো ইলেকট্রনিক বিট এ মুগ্ধ ক্লাবের উপস্থিত সকলে।

সেই ক্লাবের ঠিক উত্তর পাশের কাচ ঘেরা ভিআইপি লাউঞ্জে বসে আছে এক মানব। এক কোণে থাকা সফেদ ব্লু লাইটের নিচে চকচকে কাঁচের রাউন্ড টেবিল। তার চারপাশে বসার জন্য বিলাসবহুল চামড়ার সোফা রাখা। মাঝখানের একটি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সেই রহস্যময় মানব।

পরনে নিখুঁতভাবে সেলাই করা কালো রঙের ফুল স্লিভ ফর্মাল স্যুট। শার্টের বোতাম খোলা নেই একটিও। গলায় ঝুলানো পাতলা সিল্কের কালো টাই। পায়ে চকচকে কালো দামি লুই ভিটোঁ জুতা।

এক হাতে ধরা হালকা ঘূর্ণায়মান হুইস্কির গ্লাস। আরেক হাতের আঙুলে ঘুরছে একটি সিগারেট লাইটার। যেটা কখনও জ্বলে উঠছে তো কখনও নিভে যাচ্ছে।

আলো-আঁধারির মাঝে তার মুখ দেখা যাচ্ছেনা ঠিকঠাক। শুধু চকচকে চোখদুটো মাঝে মাঝে লাল হয়ে উঠছে ঝলকানির মত।

চারপাশে কিছু মেয়ের হাসির শব্দ, মিউজিকের বীট আর কাঁপতে থাকা আলোর নিচে সম্পূর্ণ নির্বিকার ভাবে বসে আছে সেই মানব।

তার বিপরীতে বসে আছে আরেকটি মানব। বিপরীতে বসে থাকা মানবটিও কম ভয়ঙ্কর নয়। পরনে ধূসর কালচে ব্লেজার। ভিতরে খোলা কলারের ডিপ রেড শার্ট। গলায় হালকা সোনালি চেইন। চোখে পাতলা গোল ফ্রেমের ধোঁয়াটে চশমা।

দুজনই শব্দহীন, ঠান্ডা, চাহনি বিনিময়ে কথা বলছে যেন । টেবিলে রাখা ওয়াইনের গ্লাস হতে একটি গ্লাস তুলে নিলো বিপরীতে বসে থাকা সেই মানব। অন্যজন শুধু আঙুল দিয়ে ধাক্কা দিয়ে গ্লাসের পাশে রাখা বরফের কিউব ঘোরাচ্ছে।

তাদের দুজনের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে চারজন প্রশিক্ষণপ্রাপ্ত গার্ড। কালো ইউনিফর্ম, বুক জুড়ে বুলেটপ্রুফ জ্যাকেট, হাতে আধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। নড়াচড়া নেই এক বিন্দুও।

দুজন মালিকের পেছনে তারা দাঁড়িয়ে আছে যন্ত্রের মতো।কারো মুখে নেই কোনো ভাবান্তর। প্রাণহীন বস্ত্রের মত দাঁড়িয়ে তারা শুধুমাত্র একটি ইশারার অপেক্ষায়। যেন একটি ইশারা পাওয়া মাত্রই শত্রুর মাথা ছিন্ন করে ছুড়ে দিতে প্রস্তুত সর্বক্ষণ।

বিপরীতে বসা মানবটি চেহারায় একপ্রকার রাজনৈতিক নির্লিপ্ততা বিদ্যমান। ঠোটের কোণে বিজয়ের ছায়া নিয়ে ধীরে ধীরে ওয়াইন চুমুক দিয়ে বলে ওঠে,

---"তোহ! মি আফরাজ চৌধুরী!তাহলে ডিল এটাই ফাইনাল হোক। সুন্দরবনের অর্ধেক অংশে আপনার, আর বাকি অর্ধেক আমার রাজত্ব চলবে এখন থেকে।"

দ্বিধাহীন দম্ভ মিশ্রিত কণ্ঠে আওড়ালো সেই মানব। কিন্তু তার কথার উত্তর হিসেবে বিপরীতে বসা অ্যারণ শুধু ঠোঁটের কোণে একটি মুচকি হাসি টেনে নিল। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা আলতো করে ঘুরাতে লাগল যেন স্রেফ সময়টাকে উপভোগ করছে সে।

ওয়াইণে চুমুক দিতে দিতে হঠাৎ এক বিকট কাশিতে কুঁকড়ে উঠল সেই মানব। অসার হয়ে উঠল শরীরটা। গলায় কী যেন আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে গ্লাসটা মেঝেতে ছুড়ে ফেলল তৎক্ষণাৎ। গলাটা চেপে ধরে হোঁচট খেয়ে দাঁড়িয়ে বলল,

---"তু তুমি এতে কি মিশিয়েছো?"

এরপর এক মুহূর্ত পর ছটফট করে গর্জে উঠল নিজের পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডসদের উপর,

---"হারামজাদারা দাঁড়িয়ে আছিস কেন?! কিল হিম, বাস্টার্ড!"

কিন্তু কিছুই ঘটল না। পিছনে দাঁড়িয়ে থাকা তার গার্ডস গুলো দাঁড়িয়ে রইলো ঠাই। নড়লো না এক চুলও।

সামনে থাকা পায়ের উপর পা তুলে বসে থাকা সেই মানব এবার গ্লাসটি নামিয়ে কাঁচের টেবিলটায় রাখলো। একটু পেছনে হেলে বলল এক অদ্ভুত নির্লিপ্ততায়,

---"আফরাজ চৌধুরী অ্যারণ কাঁচা প্লেয়ারদের সাথে খেলে না। খেলা জমে না তাতে। মি রফিক আদনান! তোমার বিশ্বস্থ গার্ডস এখন আমার অধীনে। আমার পাল্টু কুত্তা। এখানে প্রবেশ করার ঠিক দু ঘন্টা আগে ওদের চড়া দামে কিনে নিয়েছি আমি।"

লোকটা ছটফট করতে করতে চেয়ার থেকে নিচে গড়িয়ে পড়ল এইবার।কিয়ৎক্ষণ এভাবেই মেঝেতে ছটফট করে কাতরাতে কাতরাতে একটা সময় ঢলে পড়ল মৃত্যুর মুখে।

ওয়াইনের রঙ ছড়িয়ে থাকা ফ্লোরে মুখ থুবড়ে পড়ে আছে রফিক আদনানের প্রাণহীন দেহ। মুখ দিয়ে গড়িয়ে পড়ছে গা ছমছমে লাল র"ক্ত।

অ্যারণ ধীর পায়ে উঠে দাঁড়ালো। ঠাণ্ডা চোখে মৃতদেহটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে
আচানক চামড়ার বুট জুতার সামনের অংশ দিয়ে হালকা একটা নাড়া দিলো প্রাণহীন সেই দেহটায়। এরপর মুখ ঘুরিয়ে গার্ডদের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে হুকুম ছাড়লো,

---"নোংরাটা এখান থেকে সরাও। জায়গাটা ক্লিন করো। ফাস্ট।"

চোখে কোনো মায়া নেই।নেই কোনো দ্বিধা।
গার্ডরা মাথা ঝুঁকায় নিঃশব্দে। অতঃপর অ্যারণ আর একবারও পেছন ফিরে না তাকিয়ে ধীর পায়ে ত্যাগ করে উক্ত জায়গা।

***
একটি বিশাল আকারের মাস্টার বেডরুম।
ছাদ থেকে ঝুলছে কালো ক্রিস্টালের তৈরি ঝাড়বাতি। যার আলো নরমভাবে প্রতিফলিত হচ্ছে চকচকে মার্বেলের মেঝেতে। চারপাশে দেয়ালে কালো, সোনালি আর বারগান্ডি রঙের জটিল কারুকাজ করা। দামি ওয়াইন ক্যাবিনেটের পাশে রাখা বিশাল স্লিক ব্ল্যাক সোফাসেট। যার সামনে কমলা আলোর নিচে একটা কাচের টেবিল। টেবিলের উপর রাখা ইন্টেরিয়র আর্টের মতো ছাঁদে একজোড়া সিগার বক্স আর এক জোড়া সিলভার গ্লাস।

কোণায় কোণায় বসানো হয়েছে সাউন্ডপ্রুফ স্পিকার আর নিরাপত্তা ক্যামেরা। যাদের লাল আলো নিঃশব্দে টিমটিম করে করে জ্বলে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি।

রুমের ভারি ব্ল্যাক-মেটাল দরজার সামনে দাঁড়িয়ে আছে এক ওয়েস্টার্ন ড্রেস পড়া মেয়ে। পরনে মেটালিক ব্লু বডিকন গাউন। খোলা চুল, ঠোঁটে গাঢ় রঙা মেট লিপস্টিক।

তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার গায়ে স্লিক ব্ল্যাক ইউনিফর্ম। কানে গুজা ইয়ারপিস। বিগত আধ ঘন্টা যাবৎ মেয়েটাকে হাত বুঝিয়ে যাচ্ছে নিয়ম কানুন।

---"একদম স্যারের আদেশ অমান্য করবে না। স্যার কিন্ত ভীষণ রাগী। তুমি যা শুনবে, তাই করবে। বিনা বাক্যে। স্যারের চোখের দিকে ভুলেও তাকাবে না। মাথা নিচু করে রাখবে। শেষবারের মত বলছি ভুলেও কিন্তু স্যারের চোখে চোখ রাখবে না। বুঝেছো?"

মেয়েটি চোখ নিচু করে মাথা হালকা নাড়ায়।
লোকটি আবার জোর দিয়ে বলে ওঠে,

---"সব মনে থাকবে তো?"

মেয়েটি আবারো মাথা নাড়ালো নিঃসব্দে। এবার একটু দ্রুত। মূলত মেয়েটা জানে ভিতরে যে আছে, তার সামনে ভুল করলে পরিণাম কতটা ভয়ংকর হতে পারে।

এরপর ম্যানেজার লোকটা দরজা খুলে মেয়েটাকে সামনে যেতে ইশারা করল। মেয়েটা ভেতরে পা দিতেই লোকটা নিচু গলায় ফিসফিস করে বলল আবারও,

---"গুড লাক।"

লোকটা কোনো শব্দ না করে পেছন ফিরে সেখান থেকে সরে গেল। দরজার সামনে পাহাড়ারত কোণায় থাকা গার্ডদের দিকে একবারও না তাকিয়ে সোজা চলে গেল করিডোর ধরে।

ঘরটা অন্ধকার। শুধু হালকা দড্রিম লাইটে সোনালি আভা ছড়িয়ে আছে বেডসাইড ল্যাম্প থেকে। ঘরের এক কোণে সিলিং থেকে নামানো ক্রিস্টাল চেইনের নীচে রক্তিম আলো ভেসে উঠছে ধোঁয়ার মত।

মেয়েটি নিঃশব্দে দরজা পেরিয়ে ঘরে ঢুকলো। চারদিকটা একবার তাকিয়ে দেখে নিলো সবেগে। ম্যানেজারের কণ্ঠ এখনও কানে বাজছে মেয়েটার।“স্যারের কথা অমান্য হবে না, যা বলবে তাই করবে। বিনা বাক্যে।”

তারপর নিঃশব্দে গিয়ে বেডের এক কোণায় বসে পড়ল সে আদেশ মত।

তখনই ওয়াশরুমের কাচের দরজার ওপারে শব্দ হয় শাওয়ারের বন্ধ হওয়ার। তারপর দরজা খোলার শব্দে চকিত সেখানে ঘুরে তাকায় মেয়েটি।ওয়াশরুমের দরজা খুলতেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পরে গাঢ় এক পুরুষালী সুগন্ধ। মিষ্টি নয় বরং একধরনের রাফ স্পাইসি টোন মিশে আছে তাতে। গা ছমছম করে ওঠে মেয়েটির।

অ্যারণ বের হয় ধীর পা ফেলে। মাথায় থাকা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসে সামনে। পরনে একটিমাত্র সাদা টাওয়াল কোমরে প্যাঁচানো। কাঁধ থেকে পানি টপটপ করে ঝরে পড়ে চকচকে বুকের উপর। মাসেলগুলো পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে উঠে যেন হালকা আলোতেও।

মেয়েটির চোখ এক মুহূর্তের জন্য দপ করে কজ্বলে ওঠে। হৃদপিণ্ড ছন্দপতন করে।

অ্যারণ কিছুই না বলে সোজা গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। টাওয়ালটা দিয়ে চুল ঝাড়ে। তারপর চোখ তুলে আয়নার মধ্যে দিয়ে তাকায় বিছানার কোণে বসা মেয়েটির দিকে।
মেয়েটি তখনও নিঃশব্দ।

এর মাঝেই পাশে থাকা বেডের কোণে পরে থাকা যান্ত্রিক ডিভাইসটি কেঁপে উঠবে শব্দ করে। বিরক্তি নিয়ে সেটা ধরে রিসিভ করল অ্যারণ।ফোন রিসিভ করতেই অপর প্রান্ত হতে কি বলল জানা নেই তবে মুহূর্তে তেতে উঠল সে। চেঁচিয়ে বলল,

---"যেখানে ইচ্ছা সেখানে ফালাও। না পারলে কে"টে কুচি কুচি করে বস্তায় ভরে বুড়িগোঙ্গায় ফালিয়ে আসো স্টুপিড। এতটুকুও নলেজ নেই। যত্তসব!"

বলেই ফোন কাটলো সে। ওদিকে মেয়েটি ভয়ে আঁতকে উঠল মুহূর্তেই। গলা শুকিয়ে এলো ভয়ে। যতটা ভয়ঙ্কর ভেবেছিলো লোকটি তার ধারণার চেয়ে ভয়াবহ। এর মাঝেই অ্যারণ সোজাসাপ্টা ভাবে এগিয়ে গিয়ে সামনে থাকা কাউচটায় বসল। সামনে থাকা কাঁচের সেন্টার টেবিল টার উপরে রাখা ওয়াইনের গ্লাসটা হাতে তুলে নিয়ে চুমুক বসালো তাতে। অতঃপর পাশে থাকা লাম্পোস্ট টা অন অফ করল বিরক্তিতে। মেয়েটা ভয়ে জড়সড়ো হয়ে বসে আছে এখনো। অ্যারণ লক্ষ্য করল সেটা। বসে থাকা মেয়েটা এইবার সাহস সঞ্চয় করে মেনেজার এর কথা মতোই উঠে দাঁড়ালো কাঁপতে কাঁপতে। কাপা কাপা পায়ে এগিয়ে আসল অ্যারণ এর কাছে। অতঃপর অ্যারণ এর পায়ের সামনে এসে দাঁড়ালো জড়তা নিয়ে। দৃষ্টি নিচের দিকে তাক করা। এতক্ষন যাবৎ যেই আকাঙ্খায় অ্যারণ কে দেখছিল মুহূর্তেই সেসব উবে গেল মেয়েটার। সেখানে বাসা বাঁধলো একরাশ ভয়। এক হাতে ওয়াইন পান করতে করতে অপর হাতের ইশারায় কাছে ডাকলো মেয়েটিকে। মেয়েটার পরনে স্লিভলেস ওয়েস্টার্ন কালো কালার হাটু সমান ড্রেস। অ্যারণ একবার আগাগোড়া পর্যবেক্ষণ করল। মেয়েটা আদেশ মতোই অ্যারণ এর কাছে আসতে নিলে আচানক কি মনে করে যেন নিজের দু চোখ বন্ধ করল অ্যারণ। আচানক ধপ করে চোখের সামনে আজকের দিনের বেলা দাদির পিছনে লুকানো সেই ভীতু দুটো ডাগর ডাগর চোখ ভেসে উঠল মুহূর্তেই।ধপ করে চোখ খুলে ফেলল অ্যারণ। কেমন যেন অস্থির লাগতে শুরু করল ওর। মেয়েটা এর মাঝে ওর আরও কাছ ঘেঁষে কোলের উপর এসে বসতে নিলে মেয়েটাকে ধাক্কা মেরে বসল আচানক। বলল বাজখাই কণ্ঠে,

---"স্টে আউট। দূরে থাক।"

আকস্মিক ধাক্কায় নিজের ভারসাম্য হারিয়ে হুড়মুড়িয়ে নিচে পড়ল মেয়েটি। নিজেকে উঠিয়ে স্বাভাবিক করে ভয় জড়ানো কণ্ঠে বলল,

---"হোয়ায় স্যার! আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে..?"

---"বি"চ তোকে কৈফিয়ত দিতে হবে? আমার কাছ থেকে কৈফিয়ত চাচ্ছিস?"

বলেই উঠে দাঁড়িয়ে মেয়েটির চুলের মুঠি ধরল অ্যারণ। ওর কি হয়েছে বুঝতে পারলো না নিজেও। কি করছে নিজেও জানেনা সেটা।

---"চোখের সামনে থেকে যা। এই মুহূর্তে চোখের সামনে থেকে যা। নাহলে তোর লা"শ বের হবে এখান থেকে।"

বলেই ছুড়ে মারল মেয়েটাকে। মেয়েটা আর দাঁড়ানোর অবস্থায় থাকলো না। দৌড়ে পালালো সেখান থেকে। অ্যারণ দাঁড়িয়ে পড়ল সেখানে। চোখমুখে রাগ, কপালে ভাঁজ ফেলে নিজেকেই নিজে বলে উঠল,

---"কাম ডাউন,অ্যারণ।কুল... কুল!"

চোখ বুঁজে একবার গভীর নিঃশ্বাস নিলো। তারপর হঠাৎ কাবার্ড খুলে দ্রুত একটা টাউজার আর সাদা টি-শার্ট বের করল সেখান থেকে। শব্দ করে দরজা বন্ধ করে জামাকাপড় বদলিয়ে হনহন করে বেরিয়ে পড়ল সেখান থেকে।

***

ঘড়ির কাঁটা তখন তিন ছুঁইছুঁই। মধ্যরাত।চারদিক নিস্তব্ধ। শুধু জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির শব্দ আর দূরে কোথাও কোনো এক নিশাচরের ডেকে ওঠা যেন এই নীরবতার বাধ ভাঙছে ক্ষনে ক্ষনে। বাতাসে এখনও বৃষ্টির ঘ্রানা।

এই নিরব রাতের পর্দা ভেদ করে গুটি গুটি পায়ে নিচে নেমে এলো পূর্ণতা। লম্বা ঢিলেঢালা পোশাক। ভেজা চুল এলোমেলো, মুখে নিদ্রাহীন ক্লান্তির ছাপ নিয়ে ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে ওর । সন্ধ্যার দিকে খায়নি তেমন কিছুই। শরীর কেমন মলিন হয়ে গিয়েছিল বৃষ্টি তে ভিজার দরুন। আনোয়ারা বেগম অনেক অনুরোধ করেছিলেন কিন্তু সে পারেনি খেতে।

কিচেনে ঢুকে হালকা করে লাইটটা অন করল সে।কি খাবে কি খাবে ভেবেই চোখে পড়ল মুড়ির বয়ম খানায় । কাঁপা কাঁপা হাতে একটা বোল নামিয়ে মুড়ি নিতে নিতে মনে পড়লো আজ তো গরুর মাংস রান্না হয়েছিল। সঙ্গে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা মিশিয়ে নিজের মতো করে এক দারুণ নাশতা তৈরি করে ফেলল মুহূর্তেই। নিজের তৈরি করা এই সাধারণ খাবারের ঘ্রাণে নাক টেনে প্রশান্তির নিঃশ্বাস ফেলল ও।

এরপর গুটি গুটি পায়ে হল রুমে গিয়ে রিমোট হাতে টিভি অন করল। আজ বিকালে মেইডদের কাছ থেকে শিখেছে কিভাবে টিভি অন করতে হয়। রিমোটের সাহায্য টিভি অন করতে পারলেও চ্যানেল পাল্টানোটা ভুলে গেছে। ফলে টিভিতে চলছিল তখন একটি ইংরেজি মুভি। এরপর একটি চেয়ার নিয়ে তাতে বসে উপর একটি চেয়ারে পা তুলে দিলো। কোলের উপর মুড়ির বোল নিয়ে মুড়ি খেতে খেতে টিভিতে মনোনিবেশ করা পূর্ণতা প্রথমে গুরুত্ব না দিলেও একটু পর পর্দার ভূত দেখে গা ছমছম করে উঠল ওর। এমন সময় হঠাৎ মেইন দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করল অ্যারণ। ভিতরে ঢুকে নিজের রুমের উদ্দেশ্য পা বাড়াতে নিলে আকস্মিক ড্রয়ইং রুমে আলো আর টিভির শব্দে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। ভ্রু কুঁচকে তাকালো দেয়াল ঘড়ির দিকে—রাত ৩টা ১১ মিনিট। এতো রাতে মেয়েটা একা বসে হরর মুভি দেখছে?

কৌতূহলী হয়ে সামনে এগিয়ে গেল অ্যারণ। ঠিক সেই মুহূর্তে টিভির পর্দায় দেখা গেল ভয়ংকর এক ভূত, আর তার পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা অ্যারণকে দেখে পূর্ণতার ভয় যেন বহুগুণ বেড়ে গেল তাতে। ভয়ে আরষ্ঠ হয়ে চিৎকার করে উঠল,

---"ভূত! ভূত!!"

চিৎকারের আগেই অ্যারণ এসে নিজের শক্ত হাত দিয়ে ওর মুখ চেপে ধরল। নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে লাগল পূর্ণতা। হাত দিয়ে ইশারা করে বোঝানোর চেষ্টা করল। মুখ ঢাকা থাকায় চোখ কুঁচকে গেছে দমবন্ধের যন্ত্রণায়।

কিছু সেকেন্ডের মধ্যেই অ্যারণ খেয়াল করল সে সত্যি ভয় পেয়ে গেছে। পূর্ণতার কাঁপা চোখ দুটোতে আতঙ্ক জমে আছে। তখন ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে নিয়ে নিচু গলায় বলল,

---"আই এম নট আ ভূত। কিন্তু তুমি আরেকবার চেঁচালে ভূতের চাইতে ভয়ংকর কিছু দেখতে হবে তোমাকে।"

পৃথিবীর সবচাইতে সাহসী মেয়েটাও বোধ হয় এমন ভয় পাওয়ার পরে আর শব্দ করতে পারবে না। ঠিক তেমনই কাঁপা কাঁপা গলায় চোখে পানি জমে গেল পূর্ণতার।

অ্যারণের কণ্ঠে এমন তীক্ষ্ণ হুঁশিয়ারি শুনে মুহূর্তেই ঠোঁট কাঁপা বন্ধ করল পূর্ণতা। চোখের পাতা ভারি হয়ে এলেও ভয় মিশ্রিত বিস্ময়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পুরুষটির চোখে।

সে-ও তখন অন্ধকারে পূর্ণতার চোখের পলক না ফেলা তাকানোর দৃষ্টিতে খানিকটা নরম স্বরে বলল,

---"ওকে, আমি হাত ছাড়ছি। বাট নো সাউন্ড, ওকে?"

পূর্ণতা তৎক্ষণাৎ উপর নিচ মাথা ঝাকালো। মানে সে শব্দ করবে না। অ্যারণ আলগোছে ছেড়ে দিলো নিজের হাত। মুখ থেকে হাত সরাতেই ধড়ফড় করে উঠল পূর্ণতা। যথেষ্ট দূরত্ব বাড়ালো নিজের। এক লাফে পিছিয়ে গেল কয়েক কদম। অ্যারণ এর ভ্রূদয়ের মাঝে ভাজ পড়ল দিস্তর। এরপর চোখ পড়ল চেয়ারে রাখা অযত্নে পরে থাকা মুড়ির বোল টার উপর। কেমন একটা লোভনীয় স্মেল আসছে সেথা হতে। কি মনে করে যেন বোল টা হাতে নিলো অ্যারণ। পূর্ণতা যেন এই সুযোগের অপেক্ষাই ছিল। দৌড়িয়ে সেখান থেকে পালানোর ফন্দি আটলো মনে মনে। নিজের প্ল্যান মতোই বা বাড়াবে কি সামনে ওমনিই শুনতে পেল,

---"এখান থেকে আমার আদেশ ছাড়া এক পা নড়ালে সারাদিন ছটফট করার জন্য আর ওই পা দুটো আস্ত থাকবেনা।"

জমে গেল পূর্ণতা। পা আর নাড়ানোর সাহস হলোনা মেয়েটার মধ্যে। অ্যারণ বোল টা হাতে নিয়ে পূর্ণতার দিকে তাকালো একবার। পরপর আবারও বলের দিকে দৃষ্টি ফেলে বলল,

---"এটা কি?"

---"জিহ!"

---"এটা কি খাচ্ছিলে তুমি?দেখেতো অনেক টেস্টি লাগছে। কিচেন থেকে স্পুন এনে দাও ফাস্ট!"

পূর্ণতা যেন শুনেও শুনলো না। ধমকে উঠল অ্যারণ এইবার,

---"চামুচ চেয়েছি। শুনতে পাওনি? "

দৌড়ে পালালোর ন্যায় ছুটলো পূর্ণতা। এরপর কিচেন থেকে একটি চামুচ নিয়ে আসলো হাতে করে। এগিয়ে দিয়ে বলল,

---জিহ! এইযে!"

ধপ করে কেড়ে নিলো চামুচটা। এক চামুচ নিয়ে মুখে দিলো সেখান থেকে। তবে দুর্বাগ্যবশত চামুচে সবকিছু উপেক্ষা করে দু ফালা কাঁচা মরিচ উঠল মুড়ির সাথে। যা মুখে পুরে পুরোপুরি চাবানোর আগেই চেঁচিয়ে উঠল অ্যারণ শব্দ করে,

---"আহ! ফাঁ* এসব কি খাচ্ছিলে তুমি মেয়ে? আগে কেন বারণ করোনি? আহ! পানি। পানি দাও ইডিয়েট, কুইক!"

চলবে.....

(বড় বড় মন্তব্য করে জানান তো কেমন লাগছে আপনাদের? পর্যাপ্ত রেসপন্স না পেলে বন্ধ করে দিবো কিন্ত )

ইবুক মেলা উপলক্ষে বইটই এ আমার সমস্ত রোমান্টিক ইবুকগুলো পড়তে পারবেন ২৫% ডিসকাউন্ট এ। দ্রুত পরে নিন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন