গল্প : #প্রেমের_পরিবর্তে_অপ্রেম
লেখক : #জান্নাতুল_ফেরদৌস
পর্ব - ১
তোর নগ্ন সব ছবি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে আরু!’
বান্ধবীর কথায় যেন আকাশ থেকে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থী আরোহি শেখ। চোখ উঠে যায় কপালে। ধপ করে দাঁড়িয়ে বলে,
‘কী বলছিস? আমার নগ্ন ছবি মানে?’
ইংরেজি ক্লাস চলছে তখন। প্রথম ক্লাস এটা। স্যার খুব রাগী। দুজনকে ফিসফিস করতে দেখে চোখ বড় বড় করে তাকালেন। মোনা আরোহির হাত ধরে টেনে নিয়ে গেল কমন রুমের দিকে। স্যার খাতা দেখায় ব্যস্ত, এই সুযোগে বেরিয়ে গেল তারা। কমন রুম ফাঁকা। প্রথম পিরিয়ডে স্টুডেন্টরা তো আর কমন রুমে আসবে না। আরোহিকে টেনে নিয়ে কমন রুমের গ্লাস ডোরটা লক করে দিল ভেতর থেকে। স্কুল ড্রেসের পকেট থেকে বের করল স্মার্টফোনটা। ডাটা কানেক্ট করে ফেসবুকে ঢুকতেই দেখা গেল নিউজফিড তোলপাড় আরোহির সব ছবিতে। দুই বান্ধবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। আরোহি মোনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে স্ক্রল করতে লাগল আবোলতাবোল।
সবার পোস্টে শুধু আরোহির ছবি। বিশেষ জায়গাগুলো ব্লার করা। ফোনটা ছুড়ে ফেলে নিজের চুল খামচে ধরে মেঝেতে বসে পড়ল আরোহি। দিকবিদিকশূন্য হয়ে পাগলের মতো চুল টানতে লাগল।
‘আল্লাহ! এএএএ এগুলা, এগুলা কে করল? এমনভাবে আমি কখনো ছবি তুলিনি। কাউকে দিইওনি। বিশ্বাস কর, বিশ্বাস কর মোনা!’
মোনার দুহাত আঁকড়ে ধরে উন্মাদের মতো কাঁদতে লাগল আরোহি। মোনাও ওকে বারবার শান্ত হতে বলে।
‘আরু, ছেলেমানুষি করিস না। এগুলা তুই না, আমি ভালো করেই জানি। এগুলা এআই দ্বারা তৈরি করা। এখন এমন কান্নাকাটি, পাগলামি করার সময় নয়। তুই ওঠ। আরু, ওঠ। থানায় যেতে হবে।’
আরোহির চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। থানা? মানে থানা-পুলিশ করলে তো লোক জানাজানি হবে। মা তাকে মেরেই ফেলবে।
আরোহির বাবা মঈন শেখ ট্রাক ড্রাইভার। মা আসমা বেগম বাসায় টুকিটাকি সেলাইয়ের কাজ করেন। টানাটানির সংসার তাদের। তার ছোট মামা নিজের ব্যবহার করা একটা পুরোনো স্মার্টফোন আরোহিকে দিয়েছেন। নতুন কিনে নেওয়ার পর আগেরটা ভাগনিকে দিয়েছিলেন আরকি। ওটাতে শুধু ইউটিউব আছে। ওরা দুই ভাইবোন কার্টুন দেখে।
কিন্তু সে তো কাউকে ছবিও দেয়নি কখনো যে এগুলো বিকৃত করবে কেউ। মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। সমাজে মুখ দেখাতে পারবে না তার মা, এসব যদি ছড়িয়ে যায়। এর মধ্যেই কমন রুমের দরজায় নক করে অন্য ছাত্রীরা। মোনা টেনে তোলে আরোহিকে।
‘ওঠ, ওঠ। দেখি, চোখ-মুখ মোছ। শোন, যতক্ষণ স্কুলে আছি, একদম স্বাভাবিক থাকবি। কাউকে বুঝতে দিবি না, হুম? ক্লাস শেষ হোক। বাড়ি ফেরার পথে দেখছি বিষয়টা।’
ক্লাসগুলো করল কোনো মতে। স্কুল ছুটির ঘণ্টা বাজতেই যেন হাঁফ ছেড়ে বাঁচল আরোহি। এতক্ষণ বুকের ভেতর জমে থাকা অস্বস্তিটা কিছুতেই কাটছে না। মোনা বারবার বুঝিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। ছবিগুলো যেহেতু মিথ্যা, এআই দিয়ে তৈরি। কিন্তু মিথ্যা হলেও তো মানুষ সেগুলো সত্যি ভেবেই দেখছে! কত শত মানুষ ছবিগুলো দেখেছে, কতজন কত রকম মন্তব্য করেছে, তার কোনো হিসাব নেই। স্কুলের গেট দিয়ে বের হওয়ার সময় মাথা নিচু করে হাঁটছিল আরোহি। পরিচিত কয়েকজন ছেলেমেয়ের চোখ তার দিকে পড়তেই কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল, সবাই বুঝি তাকে নিয়েই হাসাহাসি করছে। মোনা পাশে হাঁটতে হাঁটতে বলল,
‘আরু, তুই বাসায় গিয়ে আন্টিকে সব খুলে বলবি। বুঝেছিস? একদম লুকাবি না।’
আরোহি কোনো উত্তর দিল না।
‘কিরে, কথা বলছিস না কেন?’
‘আম্মু যদি আমাকে ভুল বোঝে?’
‘কেন ভুল বুঝবে? তুই কি কিছু করেছিস?’
আরোহি থমকে দাঁড়াল। ভেজা চোখে তাকাল বান্ধবীর দিকে।
‘মানুষ তো এগুলো দেখবে মোনা। কেউ তো আর যাচাই করতে যাবে না ছবিগুলো সত্যি কি না। সবাই ভাববে আমি...’
মোনা বান্ধবির কাঁধে হাত রাখল।
‘সবাই যা ভাববে ভাবুক। তুই জানিস তুই নির্দোষ। আমিও জানি। আর যারা এগুলো বানিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত।’
আরোহি মাথা নিচু করে আবার হাঁটতে শুরু করল। বাড়ি ফেরার পথটুকু আজ যেন বড্ড দীর্ঘ মনে হচ্ছে। গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা টিনের বাড়ি তাদের। সামনে ছোট উঠান। উঠানের একপাশে কয়েকটা মরিচগাছ, অন্যপাশে মায়ের লাগানো পুঁইশাকের মাচা। টিনের চালের নিচে দুটো ছোট ঘর। একটিতে মা-বাবা আর ছোট ভাই ঘুমায়, অন্যটিতে আরোহি। বাড়ির সামনে এসে দাঁড়াতেই আরোহির ছোট ভাই আরিয়ান দৌড়ে বেরিয়ে এল।
‘আপু! আপু! আমার জন্য চিপস আনছো?’
আরোহি কোনো উত্তর দিল না। ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে ঘরের ভেতর ঢুকে গেল।
‘কিরে, আপু কথা কয় না কেন?’
রান্নাঘর থেকে মা উত্তর দিলেন,
‘স্কুল থেকে আইছে তো। হাত-মুখ ধুইয়া আসুক। তুই বিরক্ত করিস না।’
আরোহি ঘরে ঢুকে ব্যাগটা একপাশে রাখল। তারপর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল।
বাইরে থেকে মায়ের ডাক এল,
‘আরু! হাত-মুখ ধুইয়া আয় মা। ভাত বেড়ে দিচ্ছি।’
কোনো উত্তর নেই আরোহির
‘কিরে? শুনছিস?’
‘খাব না আম্মু।’
‘খাবি না মানে? স্কুল থেকে আইছিস, কিছু খাস নাই তো!’
‘আমার খিদা নাই।’
আসমা বেগম একটু অবাক হলেন। মেয়েটা সাধারণত স্কুল থেকে ফিরেই খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আজ কী হলো?
‘শরীর খারাপ নাকি মা?’
‘না।’
‘তাইলে দরজা বন্ধ কইরা বসে আছিস কেন? আয়, ভাত খেয়ে নে।’
এবারও কোনো উত্তর এল না। আসমা বেগম আর জোর করলেন না। ভাবলেন, হয়তো স্কুলে কিছু হয়েছে। একটু পরে নিজেই বের হবে। সে তো আর জানে না মেয়েটার ছোট্ট পৃথিবীটা এরই মধ্যে কতটা ওলটপালট হয়ে গেছে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আসমা বেগম উঠানে বসে একটা জামা সেলাই করছিলেন। আরিয়ান পাশেই বসে খেলনা গাড়ি নিয়ে খেলছে। এমন সময় বাড়ির সামনে এসে দাঁড়ালেন মুসকান। সম্পর্কে আরোহির ছোট ফুপু। বয়সে আসমা বেগমের অনেক ছোট। বিয়ের পর পাশের গ্রামেই থাকেন।
‘ভাবি, আছেন?’
‘আয় মুসকান। কী রে, এই সময়?’
মুসকানের মুখটা বেশ গম্ভীর। উঠানে এসে বসার আগেই চারপাশে একবার তাকালেন।
‘ভাবি, একটা কথা ছিল।’
আসমা বেগম সেলাইয়ের কাপড়টা পাশে রেখে তাকালেন।
‘কী হইছে?’
‘আপনি আরোহির ফোটোডা দেখেছেন?’
‘কেন? কী হইছে? আর কোন ফটো?’
মুসকান একটু ইতস্তত করলেন। তারপর নিজের ফোনটা বের করে ফেসবুক খুললেন।
‘ভাবি, আপনি আগে এইটা একটু দেখেন।’
ফোনটা আসমা বেগমের হাতে দিয়ে দিলেন।
স্ক্রিনের দিকে তাকাতেই তাঁর ভ্রু কুঁচকে গেল।
‘এইডা কী?’
‘ভাবি, আরোহির ছবি। ফেসবুকে ছড়াইতেছে। সবাই শেয়ার দিতেছে।’
আসমা বেগম ভালো করে ছবিগুলো দেখার চেষ্টা করলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর মুখের রং পাল্টে গেল।
‘এইডা আমার আরুর ছবি?’
‘দেখতে তো ওর মতোই লাগে। কিন্তু শুনছি কম্পিউটার দিয়ে বানাইছে কেউ।’
‘কী সব আবোলতাবোল কস তুই! আমার মাইয়ার ছবি এইসব কেমনে হইব?’
মুসকান ফোনটা আবার হাতে নিয়ে বললেন,
‘ভাবি, আমি বলতেছি না যে আরোহি কিছু করছে। কিন্তু গ্রামের মানুষজনের মুখ তো বন্ধ নাই। দুপুর থেইকা কত কথা শুনতেছি!’
আসমা বেগমের চোখমুখ শক্ত হয়ে গেল।
‘মানুষের মুখে যা আসে তাই বলব? আমার মাইয়া এমন না। আমি ওরে চিনি না? জন্ম থেইকা আমার কাছে বড় হইছে। ও এমন কিছু করতেই পারে না।’
‘আমি জানি ভাবি। কিন্তু আপনি ওর সঙ্গে একটু কথা কইয়েন। আর ফোনটা দেখেন।’
‘ওর বাবা বাড়িতে আসুক। আগে সব বুঝি। আমার মাইয়াকে কেউ মিথ্যা অপবাদ দিলে আমি ছাড়মু না।’
কথাটা বলেই উঠে দাঁড়ালেন আসমা বেগম। ঘরের দরজার সামনে গিয়ে কয়েকবার ডাকলেন।
‘আরু! এই আরু দরজা খোল তো। সবাই এডি কি কয়?’
ভেতর থেকে কোনো সাড়া নেই।
‘আরু দরজা খোল কইতাছি, তোর সঙ্গে কথা আছে।’
কিছুক্ষণ পর দরজার ছিটকিনি খোলার শব্দ হলো। আরোহি দরজা খুলে দাঁড়াতেই মা মেয়ের মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন। চোখ দুটো লাল। মুখটা শুকনো। চুল এলোমেলো। মনে হচ্ছে কতক্ষণ ধরে কেঁদেছে। আসমা বেগম মেয়ের গালে হাত রাখলেন।
‘কিরে? কী হইছে মা?’
আরোহি মায়ের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল।
‘কিছু না।’
‘কিছু না তো দরজা বন্ধ কইরা বসে আছিস কেন? আর এই ছবিগুলা কী?’
মায়ের প্রশ্ন শুনে আরোহির বুকটা কেঁপে উঠল।
‘আম্মু...’
‘তুই কিছু করছিস মা?’
আরোহি এবার মায়ের দুই হাত শক্ত করে ধরে ফেলল।
‘না আম্মু! বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমার কোনো ছবি কাউরে দিই নাই। আমি জানি না এগুলা কেমনে বানাইছে। বিশ্বাস করো আম্মু!’
কথাগুলো বলতে বলতে আবার কেঁদে ফেলল সে। আসমা বেগম মেয়েকে নিজের বুকে টেনে নিলেন।
‘আহারে আমার মা! কান্দিস না। তোরে আমি বিশ্বাস করি। তুই আমার মাইয়া। তোরে আমি চিনি।’
‘সবাই আমারে খারাপ ভাবতেছে আম্মু। স্কুলের সবাই দেখছে। ফেসবুকে সবাই আমার ছবি দিতেছে। আমি কী করমু এখন?’
‘কিছু করতে হইব না। আগে তুই শান্ত হ। তোর বাপ আইলে আমরা কথা কমু।’
‘আব্বুরে বলো না আম্মু। আব্বু জানলে আমার পড়াশোনাই বন্ধ কইরা দিব। আমি পড়তে চাই আম্মু।’
‘সারা গেরাম জানাননি হইছে, তোর বাপ জানব না? সে তো জানবই। বাড়িত আইলেই কইতে হইব”
‘না আম্মু, প্লিজ!’
আসমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।
‘শোন, মানুষের কথা শুইনা নিজেরে দোষী ভাববি না। তুই কোনো অন্যায় করিস নাই। আর যারা এই কাজ করছে, তাদের বিচার আল্লাহ করবেন। আমরাও চুপ কইরা থাকমু না।’
দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন মুসকান।
তিনি এবার ঘরের ভেতরে এসে বললেন,
‘ভাবি, একটা কথা বলি? নির্ঘাত ওই বড় লোকের ব্যাটার কাম এইডা। দেখেন গা আপনের মাইয়াও ফষ্টি নষ্টি করছে। সব ছবি হেয় রাইখা দিছে এরপ…’
‘চোপপপপ'
আসমার ধমকে চুপ করল মুসকান
‘আমার মাইয়ার নামে একটা বাজে কথা কইলে তোর জিহ্বা একদম ছিড়া হালামু কইলাম’
‘আমার জিহ্বা ছিড়া কি করবা? হ্যা? হারা ডা গেরাম যে ছি ছি করতেছে। হে গো মুখ বন্ধ করো না যাইয়া কত পারো। আমিও পরের সংসার করি। শ্বশুর বাড়িত তো মুখও দেখাইতে পারতাম না। আমার ভাইজি কিনা এরম কাম করল?’
আসমা আরোহিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। ভেংচি কেটে চলে গেল মুসকান। আরোহির হুট করে মনে পড়ে যায়
‘আআআআ…আম্মু? আম্মু উনি জানলে তো আমায় মেরেই ফেলবে আম্মু’
‘এতই সস্তা নাকি আমগো সামনে থিকা তরে মারব? আর ওয় কি তরে চিনে না? যে তুই এমন কাজ করতেই পারস না’
******
এডিনবার্গ, স্কটল্যান্ড। ভিক্টোরিয়া স্ট্রিটের ঐতিহাসিক ভবনগুলোর গায়ে সন্ধ্যার আলো এসে পড়েছে। রাস্তার দুপাশের রঙিন দোকানগুলোতে একে একে আলো জ্বলছে। বাইরে হালকা বৃষ্টি। পাথরের রাস্তা ভিজে চকচক করছে। রাস্তার পাশের একটি ঐতিহাসিক ভবনের ওপরের তলায় অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে ল্যাপটপে কাজ করছিল কাজী রাইয়ান শাহরিয়ার।
সাতাশ বছর বয়সী যুবক। উচ্চতায় ছয় ফুট। সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ। চোখ দুটো ঘোলাটে বাদামি। মুখে পরিপাটি চাপ দাড়ি। পরনে কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। কবজিতে দামি ঘড়ি।
যুক্তরাজ্যজুড়ে তাদের পারিবারিক ব্যবসার বিস্তৃতি। তবে নিজের পরিচয়ে সে দাঁড় করিয়েছে Kazi Estates & Hospitality। বিলাসবহুল হোটেল, প্রপার্টি ডেভেলপমেন্ট এবং আবাসন ব্যবসা নিয়ে তার নিজস্ব প্রতিষ্ঠান। বাবার থেকে নেওয়া পুঁজিতে ভার্সিটি লাইফ থেকেই শুরু করে ব্যবসা। পড়াশোনা করেছে ইউনিভার্সিটি অব এডিনবার্গ এ। এই বয়সেই বেশ কয়েকটি সফল প্রকল্প শেষ করেছে সে।
বাংলাদেশে তার বাবা কাজী আরিফ শাহরিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর মা অধ্যাপক ডা. নওরীন শাহরিয়ার, দেশের স্বনামধন্য চিকিৎসক এবং তাদের পারিবারিক হাসপাতালের পরিচালক।
বাবা-মায়ের একমাত্র সন্তান রাইয়ান।
ল্যাপটপের স্ক্রিনে তখন একটি প্রজেক্টের নকশা খোলা। পাশেই রাখা কফির কাপ। ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত একটি নাম। মীর। রাইয়ান কল রিসিভ করল।
‘হ্যাঁ, বল।’
ওপাশ থেকে মীরের গম্ভীর কণ্ঠ ভেসে এল।
‘মামা ঘটনা তো একটা ঘইট্যা গেছে’
রাইয়ান ল্যাপটপের দিকে তাকিয়েই বলল,
‘কী?’
‘আরোহির কিছু ছবি ফেসবুকে ছড়িয়েছে কারা যেন। এআই দিয়ে তৈরি করা। খুব বাজেভাবে বিকৃত করা হয়েছে। বাংলাদেশি সব ইউজারদের নিউজফিড জুড়ে ঘুরছে ছবিটা’
রাইয়ানের চোয়াল শক্ত হয়ে এল।
‘কীহহহহহহ?’
‘আরে হ্যাঁ ভাই। দুপুর থেকে ফেসবুকে ঘুরছে। অনেকে শেয়ারও দিচ্ছে।’
‘ছবিগুলো পাঠা তো।’
‘পাঠিয়েছি। মেসেঞ্জার চেক কর।’
কল কেটে দিল রাইয়ান। মেসেঞ্জার খুলতেই একের পর এক ছবি সামনে চলে এল। প্রতিটি ছবিতে একই মেয়ের মুখ। আরোহির। ছবির মুখটি তার পরিচিত হলেও বাকি সবকিছু কৃত্রিমভাবে তৈরি করা। রাইয়ানের মাথায় রক্ত উঠে গেল। ফোনটা হাতে নিয়ে ছবিগুলো বড় করে দেখল সে। ক্রোধে মুখের অভিব্যক্তি বদলে গেল।
‘হু দ্য হেল ডিড দিস!’
মীরকে আবার কল করল।
‘এই ছবিগুলো প্রথম কে আপলোড করেছে?’
‘এখনো নিশ্চিত হতে পারিনি। কয়েকটা আইডি থেকে প্রথমে পোস্ট হয়েছে বলে মনে হচ্ছে।’
‘মূল আইডি বের কর। ছবিগুলোর সোর্স খুঁজে বের কর। আর কোন কোন আইডি থেকে ছড়ানো হয়েছে, সবগুলোর লিংক সংগ্রহ কর।’
‘ঠিক আছে।’
‘আর শোন, কোনোভাবেই যেন ওর পরিচয় বা ব্যক্তিগত তথ্য ন ছড়ায়। যা করার প্রমাণসহ কর, দ্রুত কর। প্রয়োজন হলে সাইবার ক্রাইম ইউনিটে রিপোর্ট কর। ভাই তাও সামলাতে না পারলে দেখ কে করেছে। খু*ন টুন করে দে। ড্যাম…’
টেবিলে রাখা সিরামিকের ভাস টা ছুঁড়ে ফেলল মেঝেতে। কল কেটে দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল রাইয়ান। ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জানালার বাইরে বৃষ্টি পড়ছে। ভিক্টোরিয়া স্ট্রিটের দিনের আলো ঝাপসা হয়ে এসেছে। এদিকে তার মন পড়ে আছে হাজার মাইল দূরের বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে। চাইলেই এই মূহুর্তে যাওয়া সম্ভব না। মেয়েটার বয়স মাত্র পনেরো। দশম শ্রেণিতে পড়ে। এতটুকু বয়সে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে! রাইয়ান ফোনটা আবার হাতে নিল। কনটাক্ট লিস্টে একটা নম্বর খুঁজতে খুঁজতে বিড়বিড়ায়।
‘এই যে বলি বিয়ে টা দেওয়া মারান, দেওয়া মারান। না! ভদ্রলোক এখনই মেয়েকে দিবেন না। এবার যাব বাংলাদেশে। কে সহমত বিয়েতে কে দ্বিমত আই যাস্ট ডোন্ট কেয়ার। তুলে নিয়ে চলে আসব। এত জ্বালা যন্ত্রণা তো আমি নিতে পারব না। মেয়েটা পোড়াচ্ছে তো পুড়িয়েই চলছে আমাকে। শীট!’
‘হ্যালো, স্যার।’
‘হ্যা ফোন ধরতে এত দেরি লাগে? বিডির লিগ্যাল টিমের কারও সঙ্গে যোগাযোগ করো। সাইবার ক্রাইম সংক্রান্ত অভিজ্ঞ আইনজীবীর নম্বর দরকার।’
‘জি স্যার।’
‘আর একটা কথা। তাকে জানাবে ভিক্টিমের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা প্রকাশ করা যাবে না।’
‘আচ্ছা স্যার।’
কল শেষ করে ফোনটা টেবিলে রাখল সে। তারপর নিজের কপালে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। কার এতবড় দুঃসাহস? রাইয়ান কাজীর কলিজায় হায় দেয়? ওর এলাকার কে না জানে আরোহি যে তার হবু বউ। কোন সাহসে তাকে এভাবে হেনস্তা করল। জানের মায়া নেই?
*****
বাংলাদেশে রাত বাড়ছে। আরোহির বাড়িটায় তখনও খাবার খাওয়া হয়নি কারও। আরোহি বিছানার একপাশে চুপচাপ বসে আছে। বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা যাচ্ছে। আরিয়ানকে খাওয়াচ্ছেন তিনি।
‘ও আম্মু, আপু ভাত খাইব না?’
‘তোর আপু একটু অসুস্থ। তুই খেয়ে নে।’
‘আপু কাঁদে কেন?’
আসমা বেগমের হাত থেমে গেল।
‘তোর আপুর মন খারাপ।’
‘আমি আপুরে খেলনা গাড়ি দিমু?’
মায়ের চোখ দুটো ভিজে উঠল।
কিছুক্ষণ পর ছোট্ট আরিয়ান খেলনা গাড়িটা হাতে নিয়ে বোনের ঘরে ঢুকল।
‘আপু?’
আরোহি মুখ তুলে তাকাল।
‘কী হইছে?’
আরিয়ান গাড়িটা তার হাতে দিয়ে বলল,
‘এইটা তোমার। তুমি মন খারাপ কইরো না।’
ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আরোহির বুকটা মোচড় দিয়ে উঠল। সে ভাইকে নিজের কাছে টেনে নিল।
‘তুই আমার কাছে থাকবি?’
‘হ।’
‘কোথাও যাইবি না?’
‘না। কিন্তু তুমি ভাত খাইবা?’
আরোহি উত্তর দিতে পারল না। বাইরে তখন আসমা বেগম আর মুসকান কথা বলছেন।
‘ভাবি, আরোহির স্কুলের হেডস্যারের সঙ্গেও কথা বলা দরকার।’
‘হ। আগে ওর বাপরে আসতে দেই। মানুষটা সারাদিন রাস্তায় থাকে। এইসব শুনলে কী যে করব! আর হেয় আসলে তুই আবার শুরু করিস না উল্টাপাল্টা কথা।’
তখনই বাড়ির উঠানে একটা গাড়ির হর্ন শোনা গেল। আরোহির বাবা ফিরেছেন। দরজা খুলে ভেতরে ঢুকতেই আসমা বেগম তাঁর দিকে এগিয়ে গেলেন।
‘আইছো? আসো আসো। জিরাই লই। তোমারে একটা কথা কইতে হবে।’
মঈন শেখ নেশায় বুদ। মাতালের মত ব্যাগটা নামিয়ে রাখল।
‘কী হইছে কি হ্যা? বাড়িত আইসা সাইরা পারলাম না শুরু হশে গেছে চিল্লাপাল্লা। হারাদিন তো শুইয়া আছিলাম’
আসমা বেগম ফোনটা এগিয়ে দিলেন।
‘আগে এইডা দেখো।’
ফোনের স্ক্রিনে ছবিগুলো দেখে লোকটার মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। রাগ চড়ে গেল তালুতে। এমনিতেই নেশা করে নিজের হুশে নেই। আসমা বেগম বললেন
‘তোমার মাইয়ার ছবি বিকৃত কইরা ফেসবুকে ছাড়ছে। মানুষ কত কথা কইতেছে।’
মাতালের মত করে ডাকতে লাগল আরোহি কে
‘আরো, ওই আরো। ন*টির ঝি বাইর হ ঘর থিকা। নষ্টামি কইরা বেড়াও হ্যা? নষ্টামি মারাও? এলাকায় আমার ইজ্জতটারে খাইবা?’
আসমা বেগম ও জবাব দিল কড়া গলায়
‘প্রথম কথা হইল আমার মাইয়া নির্দোষ। আর তুমার এলাকায় কি এমন মান সম্মান আছে শুনি? তুমার মত মাতালের জন্য এলাকায় মুখ দেখাইতে পারি না আমরা। আমার মাইয়ারে একদম বাজে কথা কইবানা কইয়া দিলাম। তুমার মতন বাপ থাকার চাইতে না থাকন ই ভালো”
মঈন ফট করে গলার গামছা কোমড়ে বেঁধে বেড়ার সাথে দাঁড় করে রাখা কারাইল নিয়ে আসলো
‘বান্দির বাচ্চা তর খুব ত্যাল হইছে না? মুখে মুখে তর্ক করস? মা মাইয়া এলাকায় নষ্টামি কইরা বেড়াবা। আজকে তরে খাইছি’’
আসমাকে উঠানে ফেলে ইচ্ছে মত মারতে লাগল। মুখ দিয়ে বেরোচ্ছে অশ্রাব্য সব গালি। মুসকান আটকাতে গেলে তারেও এক ঝাড়ি দিয়ে দূরে ফেলে দিল
“অ্যাই তুই সর। আমগো মইদ্দে আবি না কইয়া দিলাম। আর তুই, শালির বেটি শালি তর এত বড় সাহস তুই আমারে কস মাতাল? আজকে তরে মাইরাই ফালামু'
ছোট্ট আরিয়ান মাকে এভাবে মার খেতে দেখে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগল হাত পা আছড়ে। অবশ্য এ দৃশ্য তার কাছে নতুন না। ছোট থেকেই দেখে আসছে মায়ের প্রতি বাবার এমন অত্যাচার। মজার ব্যাপার হচ্ছে একটা প্রতিবেশীও এগিয়ে আসছে না। নিত্ত মরা কেউ গারে না একটা কথা আছে না? আরোহি দরজা খুলে ছুটে বেড়িয়ে এসে মাকে জাপটে ধরল। এতে কমল না মঈন এর মা'র। আরোহি গিয়ে বাপের পা জড়িয়ে বসে পড়ল।
‘ও আব্বু ছাইড়া দেও আম্মুরে। আর মাইরো না আব্বু, আম্মু মইরা যাইব আব্বু। ছাড়ো না'
‘কু'ত্তার বাচ্চা তরেও আজকে খাইছি। এলাকা ভইরা নষ্টামি করো হ্যা? তরে বি*ষ খাওয়াই মাইলা হালান উচিত আছিলো ছোট কালে। এক লাং না কবেত্তে ঘাড়ে জুটাই রাখছস। হেইডা দিয়া হয় না মায়ে-ঝিয়ের। আবার কার লগে গেছস? ওই বড়লোকের বেডারে বিয়া করলে এতদিন কত টেকা পয়সা পাইতাম আমি। তর লাইগা হেও পাইতাছি না। এহন এইডি ওয় শুনলে তরে বিয়া করব?’
আরোহি ঝাঁঝিয়ে উঠল
‘না করলে না করবে। আমি করতে চাইও না তাকে বিয়া। হেরে বিয়ে করলেই তো হের কাছ থিকা টাকা পয়সা আইনা নেশা করতে পারো তাই না?’
‘থামো! থামো। আরে মিয়া করো কি?’
এক প্রবীণ লোক এসে টেনেটুনে সরালো মঈনকে। সাথে আরও কয়েকজন চ্যালাপ্যালা। তাদের দেখে আরোহির চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। লোকটা পান খাওয়া দাঁত বের করে ফিচেল হেসে বলল
‘হোনো মঈন মিয়া। যা হুনলাম তোমার মাইয়ার নামে। কাজী বাড়ির ব্যাটা আর তোমার মাইয়ারে নিব না’
মঈন বড় বড় চোখ করে তাকাল। লোকটা ফের বলল
‘আরে আমার ছুটো পোলা তো কাজী বাড়ির বড় ছাওয়ালের বন্ধু। হ। ওয় কল দিল। রাইয়ান তো কইল ওমন নষ্টা মাইয়া বিয়া করুম? বংশের ইজ্জত যাইব না? এক কাম করো মঈন, ওরে আমার লগে বিয়া দিয়া দাও আজই। আমার ছাওয়াল পোলাপান সব বিয়া দেওয়া শ্যাস, নিরাছাড়া মানুষ আমি। ওয় ভালোই থাকব। তুমারে কইতে চাইছিলাম কথাডা ম্যালা দিন ধইরাই। এই মাইয়া এম্নেও কোথাও বিয়া দিতে পারবা না বুঝছ? আর কওন যায় না কাইল যদি আবার মাতবর আইয়া তুমগো একঘরে কইরা দেয়'
আসমার মাটি মাখা গায়ে গতরে। উঠে দাঁড়াল কষ্ট করে
‘আমার শইলে এক বিন্দু রক্ত থাকতে মাইয়া আমি আপনার মত লোকের কাছে বিয়া দিমু না’
লোকটা পকেট থেকে টাকা বের করল এক বান্ডিল। মঈন এর জিভ যেন লক লক করে। বড় বড় চোখে তাকায় সেদিক। লোকটা টাকা দিয়ে বাতাস নেয় নিজের গায়ে। মঈন বুঝে যায় কি করতে হবে এখন। আসমার চুলের মুঠি ধরে বলে
‘নচ্ছার মা*গী তর কাছে শুনমু আমি? কি করমু না করমু? ওই ব্যাপারি চাচা, যাও কাজীরে ডাইকা আনো। আর আমার ব্যাপার ডাও দেইখো'
মুসকানকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে বলল
‘ওই মাইয়া। আরে আয় আয়। তর চাচির কত্ত সোনা গয়না পড়ে রইছে। হেডি আরোহি একলা আর কত পরবো? তুইও তো পরবি। যা অরে সাজাই গুজাই তৈয়র কর'
মুসকান খুশি হয়ে আরোহিকে টানতে টানতে ঘরে নিতে লাগল। আরোহি চেঁচিয়ে কাদে
‘আব্বু, আব্বু এমন কইরো নদ। তুমারে আল্লাহর দোহাই লাগে আব্বু'
ব্যাপারির এক চ্যালা কানে কানে বলল
‘চাচাজান, যাই করার তাত্তারি করেন। রাইতে বিয়া ডা কইরা। সক্কাল বেহানাই মাইয়া লউয়া বান্দরবান যাইবেন গা। এক লগে দুই-চাইর রাইত কাটাইলে, কাজীর বেটা আর বিয়া করব না এরে'