ফন্ট সাইজ:
থিম:
প্রেমের_পরিবর্তে_অপ্রেম

2

লেখক: জান্নাতুল ফেরদৌস
বয়স্ক, বৃদ্ধ লোকের সাথে কিছুক্ষণ পর বিয়ে আরোহির। টাকার লোভে মাতাল বাবা বিয়ে দিচ্ছে ১৫ বছরের মেয়েকে ষাটোর্ধ এক বৃদ্ধের সাথে।
রাত তখন আনুমানিক একটা। চারপাশ নিস্তব্ধ। গ্রামের মানুষজন গভীর ঘুমে। মঈন শেখের ছোট্ট টিনের বাড়িটায় চলছে অমানুষিক বেআইনি কার্যকলাপ। উঠানে কয়েকজন মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে। তারা ব্যাপারির লোক আর আরোহির ফুপু বাড়ির কয়েকজন। ঘরের ভেতর থেকে মাঝেমধ্যে কান্নার শব্দ ভেসে আসছে। আরোহি বসে আছে মাটির ওপর পাটি বিছানো একটা জায়গায়। গায়ের জামায় মাটি লেগে আছে। চুলগুলো এলোমেলো। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে কান্নায়। মুসকান গত এক ঘণ্টা ধরে তাকে শাড়ি পরানোর চেষ্টা করছে। রাগে চুলের মুঠি ধরে বসাচ্ছে,আবার গায়েও হাত তুলেছে। কিন্তু আরোহি নাছোড়বান্দা। ম*রে যাবে তবুও করবে না এই লোককে বিয়ে। মুসকান যতবার শাড়ি পরাতে গেছে, আরোহি ততবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। বিরক্ত হয়ে মুসকান শাড়িটা মাটিতে ছুড়ে দিয়ে বলল,
“যা! এই জামা পরেই বইসা থাক। আমার কী!”
আরোহি কোনো উত্তর দিল না। হাঁটু দুটো বুকের কাছে তুলে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে
“ইশশ, যদি একবার রাইয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারতাম”
রাইয়ান যদি এই খবরটা জানতে পারে, তাহলে তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। অন্তত এইটুকু বিশ্বাস তার আছে। কারণ এই মুহূর্তে পৃথিবীর আর কাউকেই তার নিজের মনে হচ্ছে না। রাইয়ানের কথা মনে হতেই বুকের ভেতর কেমন একটা কাঁপন উঠল। কিন্তু পরক্ষণেই নিজের ওপরই রাগ হলো। রাইয়ানকে কীভাবে জানাবে? তার তো ফোনটাই এখন নিজের কাছে নেই। ঘরের ভেতরে পড়ে আছে ফোনটা। আর বাইরে মুসকান, মঈন, মনসুর ব্যাপারির লোকজন। সে যদি ফোন আনতে যায়, তাহলে ধরা পড়ে যাবে। বাইরে হঠাৎ ফুফার গলার আওয়াজ শোনা গেল, ‘কাজী আইছে। জায়গা দাও।’
আরোহির বুকটা ধক করে উঠল। তার দুই হাত কাঁপতে শুরু করল। এতক্ষণ কোনোভাবে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু কাজী আসার কথা শুনেই আর পারল না। উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটে গিয়ে চিৎকার করে উঠল, ‘আমি বিয়া করমু না! আম্মু! আম্মু তুমি কই? আমারে বাঁচাও!’
আসমা বেগম উঠান থেকে ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। চোখ দিয়ে তখনো পানি পড়ছে। ‘মা, চুপ কর। আল্লাহর দোহাই লাগে, চুপ কর।’
‘আমি বিয়া করমু না আম্মু। আমি ওই বুড়া লোকটারে বিয়া করমু না। তুমি কও, তুমি কও আব্বুরে।’
‘আমি কইছি তো মা। আমি কতবার কইছি। তোরে আমি এই লোকের কাছে দিমু না।’
‘তাহলে আমারে বাঁচাও আম্মু!’
আসমা বেগম মেয়ের মুখটা দুই হাতের তালুর মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন,
‘আমি কী করমু মা? তোর বাপ তো টেকার কাছে নিজের মাইয়ারে বিক্রি কইরা দিছে। তুই, তুই রাইয়ানরে কল দে। ফোন কই ফোন? খাড়া, খাড়া আমি আইনা দিতাছি’
আরোহির চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। পাশে গুটিসুটি মেরে বসে থাকা আরিয়ানও কাঁদছে। ছোট্ট ছেলেটা কিছুই বুঝতে পারছে না। শুধু বুঝছে, তার আপু কাঁদছে, আম্মু কাঁদছে, আর বাড়ির সবাই কিছু একটা করছে।
‘আপু...’
আরোহি তাকাল। আরিয়ান চোখ মুছতে মুছতে বলল,
‘তুমি কি আমাগো ছাইড়া চইলা যাইবা?’
আরোহিব ছুটে গিয়ে ভাইটাকে বুকে জড়িয়ে ধরল।
‘না রে। আমি তোরে ছেড়ে কোথাও যামু না।’
‘সত্যি?’
‘হ। সত্যি।’
কিন্তু নিজের কথাটাই নিজের কাছে মিথ্যা মনে হলো আরোহির। সে জানে না কয়েক মিনিট পর তার কী হবে। এদিকে উঠানে বসে মনসুর ব্যাপারি বেশ নিশ্চিন্ত। মঈনের হাতে গুঁজে দেওয়া টাকার বান্ডিলটা বারবার গুনছে লোকটা। মঈনের মুখেও হাসি। নিজের মেয়ের বিয়ের রাত, অথচ মেয়ের মুখের দিকে একবার তাকানোরও প্রয়োজন বোধ করছে না সে। টাকার বান্ডিলটা হাতে নিয়ে মঈন বিড়বিড় করে বলল,
‘এই টেকা দিয়া অনেক কাম হইব।’
মনসুর ব্যাপারি হেসে বলল,
‘কাম হইব না? তুই তো ভাগ্যবান মঈন। এমন মাইয়া তোর কপালে ছিল। এখন আমার লগে দিয়া দিলি, টেকাও পাইলি, দায়ও গেল।’
কথাটা শুনে পাশে বসা একজন লোক হেসে উঠল। কাজী সাহেব এসে উঠানে বসলেন। বয়সে বেশ বয়স্ক মানুষ। চোখেমুখে ঘুমের ছাপ। বোঝাই যাচ্ছে, গভীর রাতে ঘুম থেকে তুলে আনা হয়েছে তাকে। হাতে একটা পুরোনো কালো ব্যাগ। মনসুর ব্যাপারি এগিয়ে গিয়ে তাকে সালাম দিয়ে বলল, ‘আসেন কাজী সাহেব। সব রেডি। আপনে খাতা খুলেন, কাজ শেষ করেন।’
কাজী সাহেব চারপাশে তাকিয়ে বললেন,
‘মাইয়ার বয়স কত?’
মনসুরের একটু ঘাবড়াল। তারপর স্বাভাবিক হওয়ার ভান করে বলল,
‘বয়স তো আঠারোই।’
‘কাগজ আছে?’
‘আছে।’
মনসুর পকেট থেকে কিছু কাগজ বের করে কাজীর হাতে দিল। কাজী সাহেব কাগজগুলো দেখতে লাগলেন। তারপর বললেন,
‘মাইয়া কই?’
মনসুর হাত নেড়ে একজনকে ইশারা করল।
‘নিয়া আয়।’
লোকটা ঘরের দিকে এগিয়ে যেতেই আরোহি আবার চিৎকার করে উঠল,
‘আমারে কেউ ধরবেন না! আমি বিয়া করমু না! আমি বিয়া করমু না!’
কাজী সাহেবের হাত থেমে গেল। তিনি একটু গম্ভীর হয়ে বললেন,
‘মাইয়ার সম্মতি আছে?’
মনসুর ব্যাপারি এবার বিরক্ত হয়ে উঠল।
‘কাজী সাহেব, গ্রামের বিয়া। এত নিয়মকানুন করলে হইব? বাপ রাজি, বর রাজি। মাইয়া তো মাইয়াই। দুইদিন পর সব ঠিক হইয়া যাইব।’
‘আহা, চেতেন ক্যান? মাইয়া সম্মত না থাকলে তো বুয়া হালাল হইব না। আমি মাইয়ার মুখ থেইকা শুনতে চাই।’
‘আপনে খাতা খোলেন।’
‘না। আগে মাইয়ার সম্মতি লাগব।’
মনসুরের চোখ দুটো সরু হয়ে এল। লোকটা কাছে গিয়ে খুব নিচু গলায় বলল,
‘কাজী সাহেব, আপনারে যেই টেকা দিছি, ওইটা কিন্তু এমনি এমনি দেই নাই। কাজটা শেষ করেন। বেশি কথা বাড়তি কইরেন না।’
কাজী সাহেব কিছু বললেন না। ধীরে ধীরে খাতা খুলে সামনে রাখলেন। আরোহি এসে কাজীর পা জড়িয়ে ধরল,
‘ও দাদু, আপনি না মুসলমান? আপনি তো জদনেন জোর কইরা বিয়া দেওন ইসলামে নাজায়েজ। জানেন না কন? আমি এই বিয়া করমু না দাদু। করমু না আমি এই বিয়া। এই যে উনি, আমার বাপেরে ম্যালা ট্যাকা দিছে। ট্যাকার লোভে আমার মাতাল বাপ আমারে এই বুইড়ার লগে বিয়া দিতাছে দাদু। আপনে আমারে বাঁচান দাদু'
লোকটার মায়া হলো বটে। কিন্তু টাকার গোলামি করতেই হবে এখানে। টাকা তো ব্যাপারি তাকেও দিয়েছে।
‘অত ঘন কথা কও ক্যা মাইয়া? বাপে মায়ে যা করে ভালোর জন্যই করে। আর এত ইসলাম মানো হেলে চারিদিকে হুনি কি এডি হু? ব্যাপারি সাহেব ভালা মানুষ তাই তুমারে বিয়া করতেছে। চুপচাপ বও যাইয়া যাও’
এমন সময় বাইরে হঠাৎ গাড়ির ব্রেকের শব্দ হলো। একটার পর একটা গাড়ি এসে থামছে।
মনসুর ব্যাপারি চমকে উঠে দাঁড়াল।
‘এত রাইতে আবার কার গাড়ি?’
তার একজন লোক দৌড়ে বাইরে গেল। কয়েক সেকেন্ড পরই ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ‘চাচা! পুলিশ!’
‘কী?’
‘পুলিশ আইছে! অনেক পুলিশ!’
মনসুরের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। ‘পুলিশ কেন?’
উত্তর আসার আগেই উঠানের গেট দিয়ে কয়েকজন পুলিশ ঢুকে পড়ল। একজন অফিসার সামনে এসে গম্ভীর গলায় বললেন,
‘হ্যান্ড’স আপ! কেউ নড়বে না। এখানে মনসুর ব্যাপারি কে?’
কেউ কোনো উত্তর দিল না। অফিসার আবার বললেন,
‘নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে আমরা এসেছি। মেয়েটাকে কোথায়?’
মঈন তখন পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ সদস্যরা সেটা দেখে ফেলল।
‘এই লোকটা কে?’
একজন বলল,
‘মেয়ের বাবা।’
‘নাম?’
‘মঈন শেখ।’
অফিসার তাকালেন তার দিকে।
‘আপনার মেয়ের বয়স কত?’
মঈন মুখ খুলে কিছু বলার আগেই পেছনের বেড়ার ফাঁক দিয়ে দৌড় দিল।
‘এই! দাঁড়া! এই ধরো ওকে’
দুজন পুলিশ তার পেছনে ছুটল। কিন্তু অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে মঈন কোথায় যেন মিলিয়ে গেল। তাকে আর পাওয়া গেল না। এদিকে মনসুর ব্যাপারি পালানোর চেষ্টা করতেই দুজন পুলিশ তাকে ধরে ফেলল।
‘আমারে ধরেন কেন? আমি তো কিছু করি নাই!’
‘নাবালিকার জোরপূর্বক বিয়ে আয়োজনের অভিযোগে আপনাকে আটক করা হচ্ছে। এহহ কিছু করে নাই। চলো বাবাজি থানায়, তোমারে পুলিশের আঠারো ঘা দেখানো হচ্ছে’
‘মিথ্যা কথা! ছার হোনেন ছার, এডি সম মিছা কতা। এই মাইয়া একটা ন*ষ্টা। আকাম কইরা কি জানি কয় হেই ভাইরাল হইছে। এখন আমার গলায় গছিয়ে দিতাছে। এগোরে সবটি গ্রেফতার করেন। আমি নির্দোষ’
‘যা বলার সব থানায় গিয়ে বলবেন।’
তার কয়েকজন চ্যালাপ্যালাকেও একে একে ধরে ফেলল পুলিশ। মুসকান তখন দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। পালানোর সুযোগ খুঁজছিল। কিন্তু একজন মহিলা পুলিশ তার হাত ধরে ফেলল।
‘এই আপনি কোথায় যাবেন?’
‘আমি? আমি তো কিছু করি নাই।’
‘মেয়েটাকে জোর করে বিয়ের জন্য গায়ে হাত পর্যন্ত তুলেছিস। চল আজ’
মুসকান থমকে গেল। এরা সব জেনে এসেছে? এদের খবর দিল টা কে?
‘আমি তো...’
‘চল।’
‘আপা, আপা আমারে ছাড়েন। আমি কিছু করি নাই।’
‘থানায় গিয়ে কথা বলবি সব।’
মুসকানকে টেনে নিয়ে যাওয়া হলো। ঘরের ভেতর থেকে সবকিছু দেখছিল আরোহি। এতক্ষণ যে মেয়েটা ভয়ে কাঁপছিল, সে যেন কিছুতেই বুঝতে পারছে না আসলে কী হচ্ছে। পুলিশ এসেছে। বিয়ে বন্ধ হয়ে গেছে। মনসুরকে ধরে নিয়ে যাচ্ছে। মুসকানও আটক। কিন্তু তার আব্বু? তার আব্বু পালিয়ে গেছে। আর মা? আসমা বেগম তখন দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছেন। আরোহি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল।
‘আম্মু...’
‘কিছু হয় নাই মা। তুই বাঁচছিস। আল্লাহ তরে বাঁচাইছে’
আরোহি এবার মাটিতে বসে পড়ল। এতক্ষণ ধরে বুকের ভেতর আটকে থাকা কান্নাটা যেন একসঙ্গে বেরিয়ে এল।
‘আমি খুব ভয় পাইছিলাম আম্মু। আমারে যদি ওই লোকটার লগে বিয়া দিয়া দিত?’
আসমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ‘দিতে পারত না মা। আল্লাহ তোরে বাঁচাইছে।’
আসমা বেগমও জানে না, এই পুলিশ হঠাৎ করে আসেনি। কারও একজনের জরুরি বার্তায় তারা মাঝরাতে ছুটে এসেছে। আর সেই মানুষটা তখন বাংলাদেশে নেই। কিন্তু সে ই বা জানল কি করে?
সকাল হতে না হতেই পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল। রাতে পুলিশ আইছিল। মনসুর ব্যাপারির বিয়া ধরছে। মেয়েটা নাকি নাবালিকা। আবার ওই মেয়ের ছবিও নাকি ফেসবুকে ভাইরাল। একটা মেয়ের নামে এত কিছু! আরোহিদের বাড়ির সামনে সকাল থেকেই মানুষের ভিড়। সুযোগ পেলেই দু-একটা কথা শুনিয়ে যাচ্ছে।
আসমা বেগম দরজা বন্ধ করে মেয়েকে ঘরের ভেতর বসিয়ে রেখেছেন। আরোহি চুপচাপ। আগের রাতের পর যেন তার ভেতরের সব শব্দ নিঃশেষ হয়ে গেছে। মুসকানকে পুলিশ নিয়ে গেছে। মনসুরও আটক। কিন্তু মঈন পালিয়েছে। আর তার ছবি দিয়ে এসবই বা কে করল? আরোহি বেশ জানে এটা রাইয়ানের কাজ। একটা বছর ধরে যেন সিসি ক্যামেরা ফিট করে রেখেছে আরোহির জন্য’
*****
এডিনবার্গ, স্কটল্যান্ড। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে আছে কাজী রাইয়ান শাহরিয়ার। সামনে ল্যাপটপ। চোখের নিচে ক্লান্তির ছাপ। রাতভর এক ফোটাও ঘুমায়নি সে। তার পাশে প্রত্যয় আহসান মীর। ল্যাপটপে একের পর এক তথ্য খুঁজছে। আরেক পাশে তাশা ইবনান, রাউন্ড একটা পাউডার ক্লাচ মিরর দেখে দেখে গালে পাফ দিয়ে অনবরত ব্লেন্ড করে চলেছে। সোফায় বসে পা দুটো টেবিলের গ্লাসের ওপর তোলা। পরনে একটা মিনি ফ্রক। সেও যাচ্ছে বাংলাদেশে। রাইয়ান কোনো ভাবেই এটাকে পিছ ছাড়া করতে পারেনও। মীর হঠাৎ বলল,
‘মামা।’
রাইয়ান তাকাল।
‘পুলিশ সব কটাকে থার্ড ডিগ্রী দিচ্ছে। সব ক্লিয়ার’
‘আমার অবনি?’
‘ও একদম ঠিক আছে। আমি প্রিমাকে পাঠিয়েছি ও গিয়ে খাবার ও খাওয়াচ্ছে’
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল রাইয়ানের বুক থেকে।
‘আলহামদুলিল্লাহ।’
তাশা ভেংচি কাটলো এদের আদিখ্যেতা দেখে। কি এক ছোটলোক মেয়ে ছেলে। তা নিয়ে রাইয়ানের সে কি আদিখ্যেতা। কই তার দিয়ে তো কখনও চেয়ে দেখে না। মেকাপ প্যালেট টা ব্যাগে ঢুকিয়ে বলল,
‘গাইস, ফ্লাইট বোর্ডিং শুরু হয়ে গেছে।’
মীর ব্যাঙ্গ করে বলল
‘তো যা গিয়ে নাচ'
‘তোর মনে চাইলে তুই গিয়ে নাচ। অবশ্য দুদিন ধরে তো আর কম নাচছিস না’
রাইয়ান উঠে দাঁড়াল।
‘তোরা যাবি?’
দুজনেই সমস্বরে বলল
‘ইয়েস বস’
মীর ল্যাপটপ বন্ধ করতে করতে বলল,
‘তাশা? তুই বাংলাদেশে গিয়ে কি উল্টাবি শুনি?’
‘ইউ যাস্ট শাট আপ ওকে? তোর ঘাড়ে উঠে যাচ্ছি আমি? নাকি তো…”
‘এই তোরা দুজনেই থাক। আমি একটা চলে যাচ্ছি। পুরাটা জার্নি তোদের ঝামেলা ফেস করতে পারব না আমি। যাহহ, যে যার অ্যাপার্টমেন্টে ফিরে যা'
তাশা রাগে ফুঁসতে ফুঁসতে মীরের দিকে তাকিয়ে বলল
‘দেখলি? তোর জন্য এসব হচ্ছে’
‘এখন চুপ যা মা। চল আগে বাংলাদেশে যাই। তারপর তোকে দেখে নিচ্ছি’
তাশার কাঁধে হাত দিয়ে এগিয়ে যেতে লাগল তারা। বিমানে উঠে এগিয়ে গেল বিজনেস ক্লাসের দিকে। যে যার নির্দিষ্ট সিটে গিয়ে বসল টিকিট দেখে। মীর আর রাইয়ানের সিট পাশাপাশি হলেও তাশার সিট গিয়ে পরেছে দুই সিট পরে। রাইয়ান হেডফোন লাগিয়ে গেম খেলতে ব্যাস্ত। তাশা এসে ওর সামনে দাঁড়িয়ে বলল
‘এক সাথে টিকিট কাটলি আমার সিট অত দূরে কেন?’
‘আমি কী করে বলব বে? কাউন্টার অথরিটি কি আমার বোন জামাই?’
তাশা নিজের লেডিস জ্যাকেট টা মিরের ওপর ছুঁড়ে মেরে বলল
‘তুই সর, আমি এখানে বসব’
‘হ্যা বিমান তুমার বাপের তো? ভাই বেশি শাঁকচুন্নি গিরি করিস না। এখনও কিন্তু ফ্লাইট টেকঅফ করেনি। রাইয়ান এখনও নামিয়ে দিতে পারে'
মীরের পায়ে ধপ করে এক পাড়া মেরে তাশা রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে নিজের সিটে বসলো। রাইয়ান কান থেকে ব্লুটুথ খুলে মীরকে বলল
‘ওর সিট ওখানে দিয়েছিস কেন?’
মীর খুব ভাব নিয়ে বলে
‘আরোহি খুউব বড় মুখ করে মামা ডাকে আমায় বুঝলি। আমারও তো একটা দ্বায়িত্ব আছে নাকি? ও নামার আগ ওবদি পর্যন্ত তোর সাথে চিপকাচিপকি করত। তাই মালটাকে সাল্টে দিয়েছি। ঠিক করেছি না বল?’
রাইয়ান মুচকি হাসে। মীর নিজের বাহু নিজেই চাপটে বলে
‘ইয়েস বস। ইউ আর দ্য বেস্ট বেস্ট বেস্ট মামা শ্বশুর ইন দ্য ওয়ার্ল্ড’
‘শোন, অবন্তিকার….’
রাইয়ানের কথা শেষ হওয়ার আগেই মীর বলে উঠল
‘কি অবন্তিকা, অবন্তি, অবনি বলিস বল তো? ভাই ওর নাম আরোহি। খারাপ কি নামটা?’
রাইয়ান চোখ সরু করে তাকায়
‘ওটা সবার জন্য। আমার জন্য ও অবন্তিকা। জান, বাবু, সোনা, কলিজা এসব তো সবাই বলে। ইটস ভেরি কমন ম্যান। তাই আমি নামই রেখে নিয়েছি'
মীর কানে হেডফোন খুলে সেটাকে নেড়েচেড়ে দেখতে দেখতে বলল
‘আকিকাও দিয়ে দিস তাইলে নামের। জামাই হবি, সেই লাইনেই থাক। বাপ হওয়ার ট্রাই করিস না ভাই। নাম রাখা বাপ মায়ের কাজ। তুই….’
রাইয়ানের দিকে তাকাতেই কথা বন্ধ হয়ে গেল তার। রাইয়ান ওর চুলের মুঠি ধরে পিঠ উপুড় করে ধুপধাপ কয়েকটা মেরে দিল। পাশের যাত্রীরা তাকিয়ে আছে তাদের দিকে।
‘যাহহহ কি হেয়ারস্টাইল টাই না মেরেছিলাম ভাই। দিলি পন্ড করে'
তাশা পশের সিটের যাত্রীর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। রাইয়ান সিটে মাথা হেলায়
‘ওহহ গড! এ আমি কাদের নিয়ে এসেছি। মীর ওখানে গিয়ে ঝামেলা সামলা। আমি কিন্তু নেমে যাব বললাম'
মীর এগিয়ে গেল ওখানে। তাশাকে টেনে একটু দূরে এনে বলল
‘আন্টির মেয়ে, একশ বার করে বলেছি যাচ্ছিস বাংলাদেশে পোশাক পাতি ঠিক কর। নাহহহ, হাটুর উপরে জামা পরে চলে এসেছে। মামা আর একবার যদি ঝামেলা করিস? তকে বিমান থেকে ফেলে দিবে রাইয়ান। ওই যে দেখ। ক্ষ্যাপা ষাঁড় হয়ে আছে মালটা'
দীর্ঘ ১৪ ঘন্টা জার্নির পর তারা এসে পৌঁছালো বাংলাদেশে। এয়ারপোর্টে তাদের রিসিভ করতে এসেছে রাইয়ানের বাবা মা দুজনেই। রাইয়ানকে দেখতেই গিয়ে জড়িয়ে ধরল
‘ওয়েলকাম, ওয়েলকাম মাই সান। হেই ওয়েলকাম ইয়ং ম্যান’
মীর ও এসে জড়িয়ে ধরলো আরিফ শাহরিয়ারকে। তাশা এগিয়ে এসে হাগ করলো ড. নওরীনকে।
‘হ্যালো আন্টি'
‘হ্যালো বেটা'
রাইয়ান মাকে জড়িয়ে ধরল
‘কেমন আছো মা?’
‘আমি ভালো বাবা, তুই কেমন আছিস সোনা? এমন হুট করে চলে এলি? আগে থেকে কিচ্ছু জানাস নি? তুই জানিস আমি ১৫-২০ টা আইটেম রেসিপি নোট করে রেখেছি তোকে করে খাওয়াবো বলে'
‘রিল্যাক্স মা। আমি আছি কদিন। সমস্যা নেই, তুমি খাইও'
এয়ারপোর্টে থেকে বেড়িয়ে গাড়ির কাছে আসতেই দেখলে মীর অন্য দিকে যাচ্ছে। তাশা আর নওরীন শাহরিয়ার উঠে বসল গাড়িতে। রাইয়ান মীরকে চেঁচিয়ে ডাকে
‘এই শালা! ওদিকে কোথায় যাচ্ছিস?’
এ কথা শুনে রাইয়ানের বাবা ধমক দিয়ে বলেন
‘অ্যাই, ও তোমার শালা হবে কেন? ও তো আমার শালা'
রাইয়ান দাঁত দিয়ে জিভ কাটে মৃদু
‘উপস, সরি। তো বাবার শালা, ওদিকে কোথায় যাচ্ছিস?’
মীরও গলা করে বলল
‘আব্বে বোনের ছেলে, প্রকৃতির ডাকে সারা দিতে যাচ্ছি’
চলমান....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন