ফন্ট সাইজ:
থিম:
প্রেমের_পরিবর্তে_অপ্রেম

4

লেখক: জান্নাতুল ফেরদৌস
আগেই বলে রাখছি নায়ক টক্সিক আর ডমিনেটিং হবে।
রাত তখন প্রায় সাড়ে আটটা। ঢাকার গুলশানের ব্যস্ত রাস্তা পেরিয়ে কালো রঙের গাড়িটা এসে থামল একটা বিশাল অ্যাপার্টমেন্ট ভবনের সামনে। বাইরে থেকে দেখলে মনে হয় পাঁচতারা কোনো হোটেল। কাঁচের দেয়ালে শহরের আলো প্রতিফলিত হচ্ছে। নিচে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে গাড়ির দরজা খুলে দিল। রাইয়ান গাড়ি থেকে নামতেই ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম। এর আগেও তিনবার ফোন করেছে। এবার না পেরে রাইয়ান বিরক্ত হয়ে ফোনটা কানে তুলল।
‘হ্যালো মা?’
ওপাশ থেকে নওরীন শাহরিয়ারের ব্যস্ত গলা ভেসে এল।
‘কোথায় আছিস তুই? কতবার ফোন দিয়েছি!’
রাইয়ান ভ্রু কুঁচকে গাড়ির দরজা বন্ধ করল।
‘রাস্তায় ছিলাম। কী হয়েছে?’
‘কিছু হয় নি। তুই বাসায় আয় আগে। সবাই বসে আছে।’
‘সবাই মানে?’
‘সিলেট থেকে নাবিদরা আসছে। কিরণ, আতিশাও আছে। তোর দাদিও বসে আছে। তুই না আসলে খাওয়া শুরু করবে না।’
রাইয়ান বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল।
‘মা, আমি খুব ক্লান্ত। আজকে আর কারও সাথে বসে খাওয়ার মুডে নেই।’
‘মুডের কথা শুনব না। তুই আয়। জরুরি কথা আছে।’
কথাটা শুনে রাইয়ান কয়েক সেকেন্ড চুপ করে রইল।
‘আচ্ছা। আসছি।’
ফোন কেটে দিয়ে রাইয়ান পেছনে তাকাল। মীর আর তাশা গাড়ি থেকে নামছে। মীর হাত-পা ছড়িয়ে একটা দীর্ঘ হাই তুলে বলল,
‘আহা! অবশেষে নিজের বাসা। আমি ভেবেছিলাম মামা আমাদের নিয়ে সরাসরি নেপাল চলে যাবে।’
রাইয়ান কড়া চোখে তাকাল।
‘এ ভাই চুপ কর তো।’
মীর সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে ফেলল। তারপর তাশার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল,
‘মেজাজ দেখছিস? আজকে তর কপালে দুঃখ আছে মামা। পুংটামি করিস না। চহহহ’
তাশা কোনো উত্তর দিল না। তার মুখটা অস্বাভাবিক রকম গম্ভীর। মীর সেটা খেয়াল করে ভ্রু তুলল।
‘কিরে! কী হয়েছে? মুখ দেখে তো মনে হচ্ছে তোর এসএসসি পরীক্ষার ফলাফল বের হইছে।’
তাশা বিরক্ত হয়ে বলল,
তুই ‘চুপ কর তো মীর।’
‘ওহহহো! আজকে আবার চুপ করতে কইতেছে। ঘটনা গুরুতর।’
তাশা আর কথা বলল না। তার মাথার ভেতর তখন শুধু একটাই চিন্তা ঘুরছে। সাইবার টিম যদি সব বের করে ফেলে? আরোহির ছবি প্রথম যে আইডি থেকে ছড়িয়েছিল, সেটার তথ্য যদি রাইয়ানের হাতে চলে আসে, তাহলে আর লুকানোর কোনো পথ থাকবে না। কারণ সেই আইডিটা তারই তৈরি করা, আর ছবিগুলোও।
আরোহির প্রতি তার জমে থাকা জিদ, রাগ আর ঈর্ষা থেকেই কাজটা করেছিল তাশা। রাইয়ানের জীবনে মেয়েটার এতটা জায়গা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। কিন্তু তখন সে ভাবেনি ব্যাপারটা এতদূর যাবে। এখন ভাবলেই বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে আসে। রাইয়ান যদি জানতে পারে…না। ওটা ভাবতেই পারছে না সে।
মীর তাশার মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলল,
‘এ ভাই তুই এত চুপ কেন? কি হইছে মামা? সব নরমাল? পেটে গ্যাস? ওয়াশরুম যাবি? গুড়গুড় করছে না পেটে? কথা কস না ক্যা? এ তাশু? পেত্নী?’
তাশা চোখ রাঙিয়ে তাকাল। মীর সোজা হয়ে দাঁড়িয়ে বলল
‘রাগ করিস না মা, তুই চুপ থাকলে ভাল্লাগে না। নিজেরে কেমন আকাইম্মা লাগতেছে’
‘মীর, আজকে কিন্তু সত্যিই তোর মাথা ফাটিয়ে দেব।’
মীর দুই হাত তুলে পিছিয়ে গেল।
‘আচ্ছা আচ্ছা। বুঝলাম। পেটের সমস্যা না। প্রেমের সমস্যা।’
তাশার মুখ আরও শক্ত হয়ে গেল।
‘তোর এত সমস্যা কেন?’
মীর তাশার কাঁধে কনুই ঠেকিয়ে দাড়ায়।
‘বুঝলি মামাহ, তকে ভাবছি মঙ্গল গ্রহে টেনাসফার করব’
তাশা ওর নিচু হতেই মীরের কনুই ফসকে গেল
‘ওটা ট্রান্সফার হবে’
‘তোর জন্য টেনাসফারই ঠিক আছে। বান্দরী’
তাশা এবার মীরের দিকে এগিয়ে গেল।
‘এ ভাই চুপ করবি?’
মীর দৌড়ে রাইয়ানের পাশে গিয়ে দাঁড়াল।
‘মামা, আমাকে বাঁচা। তাশা আমাকে রে*প করতে আসছে।’
রাইয়ান হাঁটতে হাঁটতে বিরক্ত গলায় বলল,
‘তোদের দুইজনকে একসাথে নিয়ে আসাটাই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’
মীর হাসল।
‘কিন্তু মামা, বিনোদন তো পাচ্ছিস।’
‘হ্যা কিন্তু তার আগে বিনো টাই নেই। পরের টুকুর ফিল পাচ্ছি’
‘এহহেএএ…’
রাইয়ান থেমে তার দিকে তাকাল। মীর সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল।
‘চল মামা।’
*****
ফ্ল্যাটের দরজা খুলতেই ভেতর থেকে উষ্ণ আলো বেরিয়ে এল। বিশাল ড্রয়িংরুম। দেয়ালের একপাশজুড়ে কাঁচের জানালা। বাইরে ঢাকার রাতের আলো। দামি সোফা, বড় বড় পেইন্টিং আর মাঝখানে ঝাড়বাতির নরম আলোয় পুরো ঘরটা যেন কোনো বিলাসবহুল হোটেলের লবি।
নওরীন শাহরিয়ার এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন।
‘আয় বাবা। কত শুকিয়ে গেছিস!’
মীর কপাল চুলকে তাশার কানে কানে বলল
‘একেই বলে বাঙালী বাবা মা বুঝলি? দামড়া ছেলে রোজ জিম ডায়েট করি বডি মেইনটেইন করছে, আর হেয় বলে শুকাইছে হি হি হা হা’
আরিফ শাহরিয়ার দূর থেকে ছেলের দিকে তাকিয়ে বললেন,
‘এসো বাবা। কিছু কি হয়েছে? এত হুট করে বাংলাদেশে চলে এলে? আবার এয়ারপোর্ট থেকেই চলে গেলে কোথাও। কি হয়েছে বলো তো’
রাইয়ান জ্যাকেটটা খুলতে খুলতে বলল,
‘একটা কাজ ছিল।’
কথা শেষ হওয়ার আগেই মীর এসে আরিফ শাহরিয়ারকে জড়িয়ে ধরল।
‘ভাইয়া!’
আরিফ হেসে বললেন,
‘এসো এসো। সব ঠিকঠাক ইয়ং ম্যান?’
‘ইয়েস বস’
তাশা মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকাল। ডাইনিংরুম থেকে তখন কিরণের গলা শোনা গেল,
‘ভাইয়া এসেছে?’
একটু পর সিলেট থেকে আসা কাজী পরিবারের সবাই একে একে বেরিয়ে এল। নাবিদ রাইয়ানের চাচাতো বড় ভাই। বয়সে রাইয়ানের কাছাকাছি। শান্ত স্বভাবের মানুষ। তার পাশে কিরণ, আর আতিশা। সবশেষে এলেন রাইয়ানের দাদি। বয়স অনেক হলেও চোখেমুখে এখনো কঠোরতার ছাপ। একসময় বিচারকের দায়িত্বে ছিলেন। অবসর নেওয়ার পরও তার কথার সামনে পরিবারের কেউ খুব একটা মুখ খোলে না।
তিনি রাইয়ানকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন,
‘তা দাদু ভাই? দেশের মাটির কথা মনে পড়ল অবশেষে?’
রাইয়ান মৃদু হেসে বলল,
‘দাদি, এমন করে বলছ কেন?’
নাবিদ হেসে বলল,
‘দাদি, ওর তো এখন দেশের চেয়ে বিদেশেই বেশি বাড়িঘর।’
কিরণ পাশ থেকে বলল,
‘ভাইয়া, তুমি সত্যি বিয়ে করবা?’
রাইয়ান তাকাল।
‘এই প্রশ্নটা কে শেখিয়েছে তোকে?’
কিরণ কাচুমাচু মুখ করে বলল
‘দাদি!’
দাদি মুখে চাপা হাসি দিয়ে বললেন,
‘বিয়ের কথাই তো উঠল। আর কতদিন একা একা ঘুরবি?’
রাইয়ান কিছু বলল না। তাশা একটু দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। তার বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। দাদি আবার বললেন,
‘আমি কিন্তু একটা মেয়ে দেখে ফেলছি।’
রাইয়ান বেজায় বিরক্ত এসবে
‘দাদি, শুরু করো না প্লিজ। মুডটা ভালো আছে ভালো থাকতে দাও’
‘কেন? মেয়ে ভালো। পরিবার ভালো। পড়াশোনা করছে। দেখতে সুন্দর।’
রাইয়ান চেয়ার টেনে বসতে বসতে ঠান্ডা গলায় বলল,
‘আমি কাকে ভালোবাসি সেটা তো সবাই জানে। তাহলে এই কথাগুলো উঠছে কেন?’
ডাইনিং টেবিলে মুহূর্তেই নীরবতা নেমে এল। নাবিদ নিচু গলায় কিরণকে বলল,
‘চুপচাপ খা।’
দাদি ভ্রু কুঁচকে বললেন,
‘ওই গ্রামের গরিব মেয়েটার কথা বলছো?’
রাইয়ানের হাতের চামচটা থেমে গেল। সে ধীরে ধীরে দাদির দিকে তাকাল।
‘দাদি।’
‘কী?’
‘গরিব মেয়ে বলতে কি বোঝাতে চাচ্ছো? ওর উড বি হাসবেন্ডের কোয়ালফিকেশন জানো? যা আমার তা তো ওর ও। ইনফ্যাক্ট আমি নিজেও ওর। ও কি করে গরিব হয়?’
দাদি বিরক্ত হয়ে বললেন,
‘তুই একটা শিক্ষিত ছেলে। একটা বড় ঘরের ছেলে। এত মেয়ের মধ্যে ওই গরীব ঘরের মাইয়াটাকেই তোর পছন্দ হইল?’
রাইয়ান চেয়ার থেকে উঠে দাঁড়াল। তার মুখের রাগ স্পষ্ট।
‘যেহেতু সবাই জানে আমি কাকে ভালোবাসি, সেহেতু এসব কথা যেন আর না ওঠে। নইলে আমি আর দেশে আসব না।’
নওরীন সঙ্গে সঙ্গে বললেন,
‘রাইয়ান, বস বাবা।’
কিন্তু রাইয়ান আর বসলো না।
‘আমার খাওয়া হয়ে গেছে।’
সে টেবিল থেকে উঠে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। পেছনে দাদি বিরক্ত গলায় বলতে লাগলেন,
‘এই ছেলের মাথা গেছে। ওই ছোটলোকের বাচ্চা ছাড়া আর কাউকে চোখে দেখে না। এত ভালো ভালো ঘরের মেয়ে রেখে…..ছিহহ’
মীর চুপচাপ নিজের প্লেটে ভাত মাখতে মাখতে বলল,
‘আন্টি, ভাতটা কিন্তু অনেক ভালো হয়েছে।’
রাইয়ানের দাদি তাকালেন।
‘তুই খা।’
‘জি দাদি। আমি খাইতেছি। আমি খুব নিরীহ মানুষ।’
তাশা মুখ নিচু করে বসে রইল। তার হাতের চামচ কাঁপছে। রাইয়ান যে আরোহির জন্য এভাবে সবার সামনে দাঁড়িয়ে যেতে পারে, সেটা সে জানে। কিন্তু আজকের কথাগুলো তার বুকের ভেতর আরও একটা ভয় ঢুকিয়ে দিল। রাইয়ান যদি সত্যিটা জেনে যায়? নওরীনের ডাকে তার ভ্রম ভাঙলো
‘কি হলো তাশা? খাচ্ছো না কেন?’
‘ইয়ে আসলে আন্টি। আমি ডায়েটে আছি তো। ভাত খাব না'
মীর ফট করে বলল
‘আসলে ভাতে ঘি আছে তো। ওর হজম হয় না’
****
রাইয়ানের ঘরটা পুরো ফ্ল্যাটের অন্য সব ঘর থেকে আলাদা। বড় কাঁচের জানালা দিয়ে ঢাকার রাতের আলো দেখা যায়। একপাশে বইয়ের তাক, অন্যপাশে বিশাল ওয়ারড্রোব। বিছানার পাশে একটা ছোট টেবিল। তার ওপর ল্যাপটপ, ঘড়ি আর ফোন। রাইয়ান ঘরে ঢুকেই দরজা বন্ধ করল। জ্যাকেটটা খুলে চেয়ারটার ওপর ছুড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল। তারপর হঠাৎ ফোনটা হাতে নিল।
আরোহির নম্বরে ডায়াল করল। রিং হলো একবার, দুইবার, তিনবার। তারপর কল ওয়েটিং।
রাইয়ানের কপালের শিরা ফুলে উঠল। সে ফোনটা নামিয়ে আবার তাকাল। স্ক্রিনে দেখা যায় Call Waiting. রাত তখন প্রায় এগারোটা। তার চোখ দুটো সরু হয়ে গেল।
‘কার সাথে কথা বলছে?’
নিজের অজান্তেই কথাটা বেরিয়ে এল। সে আবার কল দিল। আবার ওয়েটিং। রাইয়ানের মুখ শক্ত হয়ে গেল।
‘এত রাতে কার সাথে কথা বলছে?’
কয়েক সেকেন্ড পর কলটা কেটে গেল। রাইয়ান সঙ্গে সঙ্গে আবার কল করল। এখনও ওয়েটিং। সে বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুড়ে দিল। তারপর আবার তুলে নিল। আরোহির ফোনে আসা কলগুলোর রেকর্ড তার ফোনে সংযুক্ত। বহুদিন আগে নিজের মতো করে সেটআপ করে রেখেছিল সে। এখন সেই সুবিধাটাই তার সন্দেহ আরও বাড়িয়ে দিল। ঠিক তখনই রেকর্ডিংয়ের তালিকায় একটা পুরোনো কল দেখতে পেল। আসমা বেগম। রাইয়ান প্লে করল। কিছুক্ষণ পর আরোহির মায়ের গলা শোনা গেল।
‘মা, ঘুমাইছিস?’
আরোহির নরম গলা,
‘না আম্মু।’
‘মন খারাপ করিস না মা। কাল স্কুলে যাস। মানুষের কথা শুনবি না।’
‘হুম।’
কথাগুলো শুনে রাইয়ানের মুখ একটু নরম হলো। তারপরই ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে নতুন নম্বর। রাইয়ান তাকিয়ে রইল। কলটা কেটে গেল। এক মিনিট পর আবার কল এল। এবার নম্বরটা সেভ করা নেই। রাইয়ান ভ্রু কুঁচকে ফোন ধরল।
‘হ্যালো?’
ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো কথা নেই।
তারপর একটা মেয়ের গলা।
‘হ্যালো... আরোহি?’
রাইয়ানের চোখ মুহূর্তেই শক্ত হয়ে গেল।
‘কে?’
ওপাশে মোনা থমকে গেল।
‘আপনি কে?’
রাইয়ান ঠান্ডা গলায় বলল,
‘আমি প্রশ্ন করছি। তুমি কে?’
মোনা বুঝতে পারল না কী বলবে।
‘আমি... আরোহির বান্ধবী।’
‘মোনা?’
মোনা অবাক। এতক্ষণে কন্ঠ চিনতে পেরেছে
‘জি ভাইয়া। আচ্ছা... আপনি কি রাইয়ান ভাই?’
রাইয়ানের চোখ সরু হয়ে গেল।
‘হ্যাঁ।’
মোনা গলা নামিয়ে বলল,
‘ভাইয়া একটা কথা বলব?’
‘বলো।’
‘আপনি আরোহিকে এত কড়া শাসন করে রাখেন কেন?’
রাইয়ানের কণ্ঠ আরও নিচু হয়ে গেল।
‘মানে?’
‘ও তো আপনার কাছ থেকে অনেক কিছু লুকায়।’
রাইয়ানের হাত শক্ত হয়ে ফোনটা চেপে ধরল।
‘কী লুকায়?’
মোনা একটু থেমে বলল,
‘নাহহ থাক, আপনি রাগ করবেন।’
‘আমি রাগ করব কি না সেটা আমি ঠিক করব। তুমি বলো।’
মোনা এবার মিথ্যা কথাটা ছুড়ে দিল।
‘একটা ছেলে আরোহিকে পছন্দ করে।’
রাইয়ান স্থির হয়ে গেল। ঘরের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল।
‘কী বললে?’
‘একটা ছেলে। ওর স্কুলেরই।’
‘নাম?’
‘আমি বলতে পারব না।’
‘কেন?’
‘কারণ আরোহি আমাকে বলেছে আপনাকে যেন না জানাই।’
রাইয়ানের মুখের সমস্ত স্বাভাবিকতা উধাও হয়ে গেল।
‘এটা আরোহি তোমাকে বলেছে?’
‘হ্যাঁ।’
রাইয়ানের গলা শুনে মনে হলো যেন দাঁত চেপে কথা বলছে।
‘ওই ছেলের সাথে আরোহির কী সম্পর্ক?’
‘আমি জানি না। তবে ছেলেটা ওকে খুব পছন্দ করে।’
‘আর আরোহি?’
মোনা একটু থেমে বলল,
‘ও কিছু বলে নাই। কিন্তু...’
‘কিন্তু কী?’
‘ওর সাথে কথা বলে। মানে ঠিক ওই ভাবে না….’
রাইয়ান চোখ বন্ধ করল। তার বুকের ভেতর জমে থাকা রাগ যেন এক মুহূর্তে মাথায় উঠে গেল।
‘মোনা।’
‘জি?’
‘তুমি এখনই আমাকে ওই ছেলের নাম বলবে।’
‘ন…না ভাইয়া আরোহি নিষেধ করেছে।’
রাইয়ানের ঠোঁট শক্ত হয়ে গেল।
‘ঠিক আছে। তুমি নাম না বললেও আমি বের করব।’
রাইয়ান ফোন কেটে দিল। ফোনটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তারপর আচমকা উঠে দাঁড়াল। ঘরের ভেতর পায়চারি শুরু করল।
‘ও? ও কার সাথে কথা বলে? ও কী লুকাচ্ছে আমার কাছ থেকে?’
তার মাথার ভেতর একের পর এক চিন্তা ঘুরতে লাগল।
ডাইনিংরুমে তখনও খাওয়া চলছে। তাশা চুপচাপ বসে আছে। প্লেটে খাবার প্রায় আগের মতোই পড়ে আছে। মীর সেটা দেখে বলল,
‘তুই খাবি না?’
তাশা মাথা নাড়ল।
‘না।’
‘আচ্ছা কী হইছে? বল আমাকে’
‘ক্ষুধা নাই।’
মীর একটু ঝুঁকে তার প্লেটের দিকে তাকাল।
‘ক্ষুধা নাই মানে? তারকাটা খেয়েছিস নাকি?’
তারপর ঠান্ডা কন্ঠে বলল
‘নাকি ভয় পাচ্ছিস মামাহ?’
তাশা চমকে তার দিকে তাকাল।
‘কী?’
মীর চোখ ছোট করে বলল,
‘খাওয়ার পরে দেখা করিস। তকে গ্যাসের ওষুধ দিব।’
তাশার বুক ধক করে উঠল। মীর হাসল শুধু
‘ওহ! মানে ঠিক জায়গায় হাত দিছি।’
কিছুক্ষণ পর মীর বলল
‘তাশা! ভালোবাসা ভালো, তবে জোর করে ভালোবাসা হয় না বাবা’
****
রাত আরও গভীর হলো। গুলশানের আকাশের দিকে তাকিয়ে রাইয়ান জানালার পাশে দাঁড়িয়ে।
তার হাতে ফোন। স্ক্রিনে আরোহির নম্বর। মোনা যে কথাটা বলেছে সেটা বারবার মাথায় ঘুরছে। একটা ছেলে আরোহিকে পছন্দ করে। রাইয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। আবার আরোহিকে কল দিল। এবারও ফোন বাজল। কিন্তু ধরল না। রাইয়ান নিচু গলায় বলল,
‘অবন্তিকা... আমার কাছ থেকে কী লুকাচ্ছিস তুই?’
কয়েক সেকেন্ড পর ফোনটা আবার কানে তুলল।
তারপর খুব শান্ত গলায় বলল,
‘কাল সব জানব।’
জানালার বাইরে তখন ঢাকার রাত আরও নিস্তব্ধ হয়ে এসেছে। রাইয়ানের মাথার ভেতর তখন একটুও শান্তি নেই। কারণ আরোহির জীবনে সে যতটা জায়গা নিজের জন্য দাবি করে নিয়েছে, সেই জায়গার পাশে অন্য কারও ছায়াও সে সহ্য করতে পারে না। আর মোনা যে কথাটা বলেছে, সেটা সত্যি হোক বা মিথ্যা। রাইয়ান সেটা যাচাই না করে থামার মানুষ না। সিদ্ধান্তঃ নিলে সকালেই যাবে আরোহিদের বাড়ি
চলমান….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 4 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন