‘মেয়েটা যে নির্দোষ, এইডা যদি আগে জানতাম! আহারে, কত কথা যে কইছি মাইয়াডারে!’
সকালবেলা গ্রামের সরু রাস্তার ধারে চায়ের দোকানগুলো একে একে খুলছে। কেউ পত্রিকা হাতে বসে, কেউ চায়ের কাপে চুমুক দিতে দিতে আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা করছে। আরোহিদের বাড়ির সামনে গত রাতের পুলিশ আসার খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। তার ওপর রাতের বিয়ের ঘটনাটা এখন পুরো গ্রামের মুখে মুখে। কেউ বলছে,
‘মনসুর ব্যাপারি তো মাইয়াডারে বিয়া কইরা লইয়া যাইতেছিল! মাইয়াডার বয়সই তো পনেরো!’
আবার কেউ বলছে,
‘আরে ওই মাইয়ার ছবিগুলা যে ফেসবুকে ঘুরতেছিল?’
ঠিক তখনই পাশের দোকানের সামনে কয়েকজন লোক জড়ো হয়ে গেল। ফেসবুকে একটা লাইভ চলছে। স্ক্রিনে দেখা গেল গ্রামেরই এক তরুণ ছেলে। মুখটা বেশ শুকনো। চোখেমুখে ভয় আর অনুতাপের ছাপ। কয়েকবার গলা পরিষ্কার করে সে বলতে শুরু করল,
‘আমি একটা কথা সবার সামনে বলতে চাই। আরোহি শেখের যে ছবিগুলা ফেসবুকে ছড়াইছে, ওইগুলা আসল ছবি না। ওইগুলা আমি এআই দিয়ে বানাইছি।’
চায়ের দোকানে মুহূর্তেই নীরবতা নেমে এল। লোকটা মাথা নিচু করে বলল,
‘আরোহির সাথে আমার আগে থেইকা শত্রুতা আছিল। রাগের মাথায় আমি এই কাজটা করছি। পরে বুঝছি, ব্যাপারটা কত বড় হইয়া গেছে। কিন্তু তখন আর থামাইতে পারি নাই। আমার ভুল হইছে। আমি সবার কাছে ক্ষমা চাইতেছি। বিশেষ করে আরোহির কাছে।’
একজন বৃদ্ধ লোক মোবাইলের দিকে তাকিয়ে হা করে বসে রইল।
‘হায় আল্লাহ! তাইলে মাইয়াডা নির্দোষ?’
পাশ থেকে আরেকজন বলল,
‘আমরা তো না জাইনা কত কথা কইলাম!’
‘আমিও তো কইছিলাম মাইয়াডা নষ্ট হইয়া গেছে।’
‘চুপ কর। নিজের মুখে নিজের লজ্জা দে। মেয়েটারে না জাইনা কত অপমান করছিস!’
একজন মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
‘আহারে! ভালো মাইয়াডারে কী না শুনাইছি!’
কথাগুলো বাতাসের মতো ছড়িয়ে পড়তে লাগল।
এদিকে সেই খবর আরোহিদের বাড়িতেও পৌঁছে গেছে। আসমা বেগম মাটির চৌকিতে বসে ফোনটা হাতে নিয়ে লাইভটা দেখছিলেন। পাশে বসে আরোহি চুপচাপ। চোখের নিচে কালো দাগ। আগের রাতের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি।
লাইভ শেষ হওয়ার পর আসমা বেগম মেয়ের দিকে তাকালেন।
‘দেখলি মা? আল্লাহ ঠিকই সত্যিটা সামনে আনছে।’
আরোহি কোনো কথা বলল না।
‘এখন তো মানুষ জানব তুই কিছু করস নাই।’
মেয়েটা ধীরে ধীরে বলল,
‘কিন্তু আম্মু... মানুষ যখন ওই ছবিগুলা দেখছিল, তখন তো কেউ আমারে বিশ্বাস করে নাই।’
আসমা বেগম মেয়ের মাথায় হাত রাখলেন।
‘সব মানুষ এক না মা। কিছু মানুষ ভুল করে। কিন্তু ভুল বুঝতে পারলে ভুল স্বীকারও করতে হয়। কিন্তু এই ছাওয়ালরে আমি ছাড়মু না’’
আরোহি নিচের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো, গত কয়েকদিনে সে যেন হঠাৎ অনেক বড় হয়ে গেছে। অথচ সে তো এখনো স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার হাতে এখনো বই-খাতা থাকার কথা। পরীক্ষার চিন্তা করার কথা। দুদিন ধরে স্কুলেও যায় না। জীবনটা যেন হঠাৎ করেই অন্য কারও হাতে চলে গিয়েছিল। এদিকে মঈন শেখের কোনো খোঁজ নেই। পুলিশ রাতেই তাকে ধরার চেষ্টা করেছিল। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেছে লোকটা। মনসুর ব্যাপারি আর তার কয়েকজন লোক থানায়। মুসকানও আটক। আরোহি জানে না, এরপর তার বাবার সঙ্গে কী হবে। শুধু একটা কথা মাথায় ঘুরছে, রাইয়ান কি সত্যিই এসব জানে? তারপরই নিজের মনে নিজেই বিরক্ত হলো।
‘আমি কেন ওনার কথা ভাবতেছি? সে তো আরেক নরপশু। আমার জীবনটার হাড়মাস জ্বালিয়ে খেয়েই চলেছে।’
*****
আরিফ শাহরিয়ারের গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিল সবাই। রাইয়ানের বাবা-মা বারবার তাকে নানা প্রশ্ন করছেন। কিন্তু রাইয়ানের মন পড়ে আছে অন্য কোথাও। গাড়ির জানালার বাইরে তাকিয়ে বসে আছে সে। তার পাশে মীর। মীর ফোনে কিছু একটা দেখছিল। হঠাৎ মুখ তুলে বলল,
‘মামা।’
‘হুম?’
‘আরোহির ওই ছেলেটা লাইভে আসছে।’
রাইয়ান চোখ সরিয়ে মীরের দিকে তাকাল।
‘কী বলছে?’
‘নিজেই স্বীকার করছে সব। এআই দিয়ে ছবি বানাইছে। আরোহির সাথে শত্রুতা ছিল তার।’
রাইয়ানের ঠোঁটে ফিচেল হাসি ফোটে
‘ভিডিওটা আমাকে পাঠা।’
মীর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিল।
রাইয়ান পুরো ভিডিওটা দেখল। শেষ হওয়ার পর ফোনটা নামিয়ে রাখল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
‘যাক। এ ব্যপার টা মিটলো। বাদবাকি পরে দেখে নিচ্ছি।’
মীর দীর্ঘশ্বাস ফেলে বলল,
‘কী কী যে করিস না তুই।’
রাইয়ান জানালার দিকে তাকিয়ে রইল। তারপর বলল,
‘আমি আজই মানিকগঞ্জ যাব।’
মীর ভ্রু তুলল।
‘এখনই?’
‘হ্যাঁ।’
‘তোর বাসায় সবাই তোকে নিয়ে বসে আছে।’
‘তোমরা সবাই বাড়ি যাও। আমি যাব না।’
ঠিক তখন তাশা সামনের সিট থেকে মুখ বাড়িয়ে বলল,
‘কোথায় যাবে?’
রাইয়ান তাকাল না।
‘মানিকগঞ্জ।’
‘আমি যাব।’
‘না।’
‘কেন?’
‘কারণ আমি বলেছি না। সব জায়গায় দুটো ছেলের মধ্যে সং সেজে চলে যাস, লজ্জা করে না?’
তাশা ঠোঁট বাঁকিয়ে বলল,
‘না করে না। আমি যাবই’
মীর মুখ চাপা দিয়ে হাসল।
‘শুরু হইছে।’
তাশা চোখ রাঙিয়ে বলল,
‘তুই চুপ কর পান্ডার বাচ্চা।’
রাইয়ান এবার তাশার দিকে তাকাল।
‘তাশা, এটা ঘুরতে যাওয়ার ট্রিপ না। একটা সিরিয়াস ব্যাপার। তুই বাড়ি যা।’
‘ইহহহহ, কেন আমি সিরিয়াস হতে পারি না?’
‘পারিস। কিন্তু এখন তোর সেখানে যাওয়ার দরকার নেই।’
‘আমি যাব।’
রাইয়ান আর কথা বাড়াল না। গাড়ি কিছুদূর এগোতেই তাশা হঠাৎ দরজা খুলে নেমে যাওয়ার ভান করল। মীর চমকে বলল,
‘এই! কী করছিস?’
‘আমি নিজেই চলে যাব।’
‘কোথায়?’
‘মানিকগঞ্জ।’
‘তুই একা যাবি?’
‘হ্যাঁ।’
মীর মাথায় হাত দিল।
‘এই মেয়েটারে কে বুঝাবে?’
রাইয়ান বিরক্ত হয়ে বলল,
‘তাশা, গাড়িতে ওঠ।’
‘কেন, তুই আমাকে নিয়ে যাবি?’
মাঝে হস্তক্ষেপ করলেন নওরীন কাজী।
‘তাশা তুমি এসো তো আমার সঙ্গে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রেস্ট করবে। ওরা যাক কোথায় যেতে চাচ্ছে। তুমি এসো বেটা'
তাশার মেজাজ খারাপ হলেও যেতে পারল না। মীর ভেঙালো ওকে।
মানিকগঞ্জের দিকে গাড়ি এগিয়ে চলছে। রাস্তার দুই পাশে ধানক্ষেত। কোথাও কাঁচা রাস্তা, কোথাও বাজার। শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে গিয়ে গ্রামের পরিচিত দৃশ্য চোখে পড়ছে। রাইয়ান চুপচাপ ড্রাইভ করছে। মুখে কোনো কথা নেই।
মীর পাশে বসে ফোন দেখছে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর আচমকা সামনে আসে এক মেয়ে। রাইয়ান খিঁচে ব্রেক কষলো। মীর ফোন দেখার তালে ছিল, তাই দেখেনি সামনে। বুকে হাত দিয়ে বলল
‘বলি তুই না হয় প্রেমে পড়ে প্রাণের মায়া ত্যাগ করেছিস। বলি আমার মত অধমকে কেন মার্তে চাচ্ছিস বাপ? তোর কি…..’
কথা শেষ হওয়ার আগেই সামনে তাকাল।
‘আআআআআআআআ'
রাইয়ান ও চমকে উঠল ওর চ্যাচানি তে।
‘মাথা মোটা, ওমন জংলীর মত চ্যাচাচ্ছিস কেন?’
‘মামা, তাশা?’
গাড়ি থেকে নেমে ক্ষেপতে ক্ষেপতে এগিয়ে গেল মীর
‘আবে আন্টির মেয়ে। এক্ষুণি চেপে চিড়ে বানিয়ে দিচ্ছিল তকে। মরার এত শখ থাকলে অন্য গাড়ির সামনে যা মা। আমাদের গাড়ির সামনে কেন এলি'
তাশা ভেংচি কেটে পিছনের সিটে বসলো
‘আমরা কোথায় যাচ্ছি গাইস? রাইয়ান এসি টা চালা তো। গরম লাগছে'
রাইয়ানের মন চাচ্ছে না এদের সাথে কথা বাড়াতে। মীর পিছন দিকে ঘুরে বলল
‘ইশশশ আসলিই যখন আরেকটু আগে আসলি না কেন?’
‘কেন আগে আসলে কি হতো?’
‘আরে এক লোক ইঁদুর মারার বিষ বিক্রি করছিল। আমার দেখা একমাত্র ইঁদুরমুখী মেয়েলোক তুই। একটু এক্সপেরিমেন্ট করতাম, ওষুধ কাজে দেয় কি না। এদিকের লোকজনও না, কিসব ভুজুংভাজুং গছিয়ে দেয় জনতাকে'
তাশা পিছন থেকেই টেনে ধরল মীরের চুল
‘পেত্নী ছাড়ড়ড়ড়, লাগছে তো’
‘তুই ইঁদুর মুখি, তোর বাপ ইঁদুর মুখি তোর চৌদ্দ গোষ্ঠী ইদুর মুখি'
ওদের মারামারির মধ্যেই ব্রেক কষলো রাইয়ান। মীর একটু বিরক্ত ভাব নিয়ে বলল
‘আবার তুই কেন গাড়ি থামালি?’
রাইয়ান এদের ব্যবহারে বেজায় বিরক্ত
‘আস্ত দুটো বনমানুষ গাড়ির ভিতর এভাবে চুলোচুলি করলে ড্রাইভ করা যায়? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আরেকবার তোদের ঠোকাঠুকি লাগলে দুটোকেই নামিয়ে দিব গাড়ি থেকে'
গোটা রাস্তা মীর নিরব ই রইল। মূলত মীর না ক্ষ্যাপালে তাশা ক্ষ্যাপে না। নাটের গুরু এই ভদ্রলোকেই। তাশা পেছনের সিটে বসে মেকাপ করেই চলেছে। তার চোখ বারবার রাইয়ানের দিকে চলে যাচ্ছে। কিন্তু রাইয়ান একবারও তার দিকে তাকাচ্ছে না। তাশার মুখটা ভার হয়ে গেল।
‘রাইয়ান, দেখ তো আমাকে কেমন লাগছে’
রাইয়ান শুনতে পায়নি কথাটা। চোখ সামনে রেখেই বলল
‘হ্যা? কি বললি?’
তাশার আগে মীর ফট করে বলল
‘একটা গান ছাড়তে বলল, তাশা নাচবে'
ফোল্ড করা হার্ড পেপার দিয়ে মীরের মাথায় একটা বারি মেরে তাশা বলল
‘বললাম দেখ আমায় কেমন লাগছে'
মীর জানালার দিকে মুখ ঘুরিয়ে বলল
‘পুরা স্যা*টা ভাঙা’
তাশা কথাটা শুনে ফেলল।
‘কী বললি?’
‘কিছু না।’
‘না আমি দেখেছি তুই বলেছিস’
মীর কানে ব্লুটুথ গুজে বলল
‘বানর, কথা দেখে না। শুনে। আর তুই আমার দিকে তাকাস কেন? আরেকবার তাকালে থুতু দিব তোকে। ওই যে দেখ মামির এলাকায় ঢুকে পড়েছি। মামা একটা গান লাগা। তাশা নাচুক’
রাইয়ান বিরক্ত হয়ে পেছনে তাকাল।
‘তোরা দুজন আবার শুরু করেছিস?’
মীর কুশনটা হাতে নিয়ে বলল,
‘না মামা। তাশা তো খুব শান্ত মেয়ে। অকে জাতিসংঘ খুঁজছে। পেলেই বিশ্ব শান্তির মায়রে পিছন মেরে দেওয়া এওয়ার্ড টা দিবে’
তাশা ফোঁস করে বলল,
‘তোরে একদিন আমি...’
*****
দুপুরের দিকে তারা মানিকগঞ্জের কাছাকাছি পৌঁছে গেল।
রাইয়ান হঠাৎ বলল,
‘তোরা আগে বাড়িতে যা।’
মীর তাকাল।
‘কেন?’
‘আমি আগে একটা জায়গায় যাব।’
‘কোথায়?’
‘আরোহির স্কুলে।’
মীর কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল,
‘আমি সাথে যাব।’
‘না। তুই আমাদের যে ফ্ল্যাট টা আছে এখানে, ওটাতে যা। ফ্রেশ হয়ে খেয়ে নে। তারপর ঘুরব যা’
‘মামা, তুই একা গেলে আবার কী করিস কে জানে!’
রাইয়ান কড়া চোখে তাকাল। মীর বলল
‘আচ্ছা বাবা! ঠিক আছে।’
রাইয়ান গাড়ি ঘুরিয়ে স্কুলের সামনে এসে দাঁড় করাল। স্কুল ছুটি হওয়ার সময় তখনও হয়নি। গেটের বাইরে কয়েকটা চায়ের দোকান। কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে আছে। রাইয়ান গাড়ি থেকে নেমে স্কুলের গেটের পাশে দাঁড়াল।
কালো শার্ট। কালো প্যান্ট। হাতে ঘড়ি। মুখটা কঠিন। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল সে।
তারপর স্কুলের ভেতর থেকে ঘণ্টার শব্দ এল।
একটু পর একে একে ছাত্রছাত্রীরা বের হতে শুরু করল। হঠাৎ রাইয়ানের চোখ আটকে গেল একটা মেয়ের দিকে। স্কুল ড্রেস পরা। কাঁধে ব্যাগ। চুলগুলো দুটো বেণি করা । মুখটা নিচু করে হাঁটছে। গত কয়েকদিনের ধকলের পর মেয়েটাকে আরও ছোট আর ভীত লাগছে। গেটের কাছে এসে হঠাৎ তার চোখ রাইয়ানের ওপর পড়ল। মুহূর্তেই থেমে গেল সে। চোখ দুটো বড় বড় হয়ে গেল।
‘রাইয়ান!’
বুকের ভেতর ধক করে উঠল। এতদিন পর সামনে দাঁড়িয়ে আছে মানুষটা। আরোহির পা যেন নড়তে চাইছে না। রাইয়ান গাড়ি থেকে সোজা হয়ে দাঁড়াল। তারপর ধীরে ধীরে এগিয়ে এল। আরোহি এক পা পিছিয়ে গেল।
‘আ….আপনি এখানে?’
রাইয়ানের গলা নিচু।
‘হ্যা আসলাম। শুনলাম ‘বাড়িতে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাজ আমাকে জানানো হয়নি। আপনার কলিজাটা কত বড় হয়ে গেছে তাই আরকি মাপতে এলাম’
‘বি…বিশ্বাস করুন, আমি... আমি সুযোগ পাইনি।’
‘সুযোগ পাওনি?’
আরোহি মাথা নাড়ল।
‘না।’
রাইয়ানের রাগ আরও বেড়ে গেল।
‘তা আপনার ফোন কোথায় ছিল?’
‘ঘ…ঘ।’
রাইয়ান ক্রোধে হাত বাড়িয়ে আরোহির গাল দুপাশ থেকে চেপে ধরল।
‘এত বড় ঘটনা ঘটে গেল আর আমাকে জানালে না?’
আরোহির চোখ ভয়ে আরও বড় হয়ে গেল।
‘আমি... ব্যথা পাই...’
‘চোপপপ। একদম চুপ। তুই কি ভেবেছিলি? আমি কিছু জানব না? এত সহজে মুক্তি পাবি আমার থেকে।’
হাতের চাপ ক্রমশ গাঢ় হতে থাকে আরোহির গালে।
‘বল। কথা বলছিস না কেন? কেউ তোকে বিয়ে করার উদ্দেশ্যে তোর বাড়ি এসেছে। ওর কল্লা তো আমি ছিড়েই নিব। তোর ও খবর আছে। আর কাদের সাথে মিশছিস তুই? কি এমন ঘটেছিল বলিস নি তো আমায়। কে তোর ছবি বিকৃত করল কী কারণে?’
‘ছে….ছেলেটা লাইভে এসে….'
রাইয়ানের আরেক হাত আরোহির ঘাড়ের পিছনে চেপে বসল
‘ওটা আমি করিয়েছি। আসল অপরাধীকে এখনও খুঁজে পাইনি আমি। বল, কার সাথে ঝামেলা হয়েছিল বল।’
‘কা….কারো সাথে না’
তখনই মীর দৌড়ে এসে রাইয়ানের হাত সরিয়ে দিল।
‘এএএএ মামা! কী করছিস?’
‘তুই মাঝখানে আসিস না।’
‘না, আসব না। মামা ছাড়। এই মানুষজন দেখছে। মেয়েটা তো ভয়েই মরে যাচ্ছে।’
রাইয়ান তবুও ছাড়ল না। মীর এবার সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে সরালো রাইয়ানকে। আরোহির দিকে তাকিয়ে নরম গলায় বলল,
‘মামা তুমি ঠিক আছো?’
আরোহি হাঁপাচ্ছে রীতিমতো। ব্যাথার চাইতে বেশি ভয় পেয়েছে। কাঁদতে কাঁদতে সরে গিয়ে বলল
‘অমানুষ আপনি একটা। জীবনেও বিয়ে করব না আমি আপনাকে।’
রাইয়ান ক্ষেপে আবার তেড়ে যেতে নিল আরোহির দিকে। মীর পেটের দুদিকে ক্যাওড়া দিয়ে টেনে ধরে
‘মীর ছাড় আমায়। ওকে আজ মে*রেই ফেলব আমি। ছাড় বলছি আমাকে। ও আমার কথা শুনবে না ওর বেঁচে থেকে কাজ কী?’
রাইয়ান খেয়াল করল আরোহির দুই হাতে অনেক জায়গায় রক্ত জমে নীল হয়ে আছে। মনপ হচ্ছে কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মাথা খারাপ হয়ে গেল যেন আরও। ছুটে গিয়ে টেনে ধরল হাত
‘অবনি? কি হয়েছে তোর এসব? কে মেরেছে আমার অবনিকে? ওই জানোয়ারটা আবার তোর গায়ে হাত দিয়েছে না? ওর হাত আমি ভেঙে ফেলব। ওর এতবড় সাহস ও আমার অবনির গায়ে হাত তুলেছে'
আরোহি হেঁচকি তুলে কাঁদে
‘আপনিও তো মারলেন'
রাইয়ানের পাগল পাগল লাগছে আরোহির কান্না দেখে। মাথার চুল খামচে ধরে মীরকে বলে
‘মামা ওকে চুপ করতে বল। ওকে কান্না থামাতে বল খু'ন টুন করে ফেলব কিন্তু’
‘রিল্যাক্স ভাই। শান্ত হ। আরো…ইয়ে অবনি। কুল ডাউন। শান্ত হও। এই নাও পানি খাও। তুমিও ওর সাথে হাইপার হচ্ছো কেন? জানো কত টেনশনে ছিলাম আমরা?’
দুজনকে শান্ত করল বেশ সময় নিয়ে। আরোহি বলছে বাড়ি যাবে। ওর মা চিন্তা করছে। রাইয়ান গাড়িতে উঠতে বলল। বাসায় ছেড়ে দিবে।
‘না, আমি নিজেই...’
রাইয়ান তাকাতেই আরোহি আর কথা বলল না।
তারা গাড়ির দিকে এগিয়ে গেল। মীর দরজা খুলে দিল আরোহি গাড়িতে ওঠার আগে একবার স্কুলের দিকে তাকাল। তারপর নিচু গলায় বলল,
‘আমার স্কুলে সবাই জানে এখন। ওরা আমাকে অনেক খোঁচা দেয় এ নিয়ে'
‘কেন আমার সাথে নিজের নাম জড়ালে তোর ভীষণ অসুবিধা হয় অবনি? বলুক লোকে তুই আমার। ঠিকই তো বলে। আমারই তো তুই’
আরোহি কিছু বলল না। গাড়ি চলতে শুরু করল।
তাশা গাড়িতে বসে বসে পুরো ঘটনাটা দেখছিল। রাইয়ান আরোহির সঙ্গে কথা বলছে। মীর মাঝখানে এসে দাঁড়িয়েছে। তারপর আরোহিকে গাড়িতে তুলে নিচ্ছে। তাশার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে জানে, আরোহি এখন বিপদে পড়েছে। সে এটাও জানে মেয়েটার কোনো দোষ নেই। তবু রাইয়ানের এতটা চিন্তা অন্য কারও জন্য কেন? তাশা ঠোঁট কামড়ে ধরে বসে রইল। মনের ভেতর জেদ জমে উঠল।
‘সবসময় ওই মেয়েটার নাম। শুধু ওই মেয়েটা। কেন সে কি রাইয়ানকে কম ভালোবাসে? এই মেয়েটা এত দূর ছাই করে তাও এই মেয়েটার জন্যই পাগল রাইয়ান’
রাইয়ান আরোহিকে বাড়ি পৌঁছে দিল, তখন সন্ধ্যা নামছে। আসমা বেগম দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। মেয়েকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন।
‘মা, তুই ঠিক আছিস তো?’
‘হ্যাঁ আম্মু।’
মীর বাইরে দাঁড়িয়ে রইল। রাইয়ানও কিছুক্ষণ চুপচাপ বাড়িটার দিকে তাকিয়ে থাকল। তারপর আসমা বেগমের দিকে তাকিয়ে বলল,
‘আন্টি, আরোহিকে একা ছাড়বেন না। আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।’
আসমা বেগম মাথা নেড়ে বললেন,
‘সে আমি দেখে রাখব। কিন্তু তুমি হুটহাট এমনে আইসো না। এইডা গেরাম এলাকা। পাঁচজনে পাঁচ রকমের কথা কয় আমগো। আমরা নাকি বড়লোক পাইয়া গলায় মাইয়া ঝুলাইয়া দিছি। তোমারে নাকি তাবিজ করছি। হুনো বাবা, তোমারে এস আগেও কইছি। এহনো কইতেছি। তোমরা হইলা আসমানের চান। আমরা বামন। আমগো যায় না বাজান। তুমি তোমাগো মতন ঘরের কোনো মাইয়া বিয়া করো’
আরোহি দরজার আড়াল থেকে তাকিয়ে রইল।
রাইয়ান শান্ত গলায় বলল
‘আমি আরোহিকে ভালোবাসি। দুনিয়ার আর কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না। কে কি বলল না বলল আই ডোন্ট কেয়ার। আর আপনার স্বামীকে বলবেন আরেকবার যদি অবন্তির গায়ে হাত দেয়। ওর হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব’
রাইয়ান বেরিয়ে যাওয়ার সময় একবার আরোহির চোখের সঙ্গে চোখ মিলল। তারপর সে চোখ নামিয়ে ফেলল। গাড়িতে উঠে তাশা জানালার বাইরে তাকিয়ে রইল। কেউ কিছু বলছে না।
মীর সামনের সিটে বসে ফোন নিয়ে ব্যস্ত। রাইয়ান গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর মীর বলল
‘মামাহ, যেই আইডি থেকে প্রথম ছবিটা আপলোড হয়েছিল, সাইবার টিম সেটা হ্যাক করতে পেরেছে’
‘গুড। এব ইনফরমেশন দিতে বল'
পুরোদমে এসি চলছে গাড়িতে তার মধ্যেই তাশা দরদর করে ঘামতে লাগল।
চলমান……