ফন্ট সাইজ:
থিম:
প্রেমের_পরিবর্তে_অপ্রেম

5

লেখক: জান্নাতুল ফেরদৌস
পর্ব - ৫
সক্কাল সক্কাল মানিকগঞ্জে হাজির রাইয়ান। রওনা হয়েছিল ভোররাতে সম্ভবত। রাস্তার পাশে দাঁড়িয়ে শীতে কনকন করে কাঁপছে আরোহি। একটা করে গাড়ি যাচ্ছে গাড়ির বাতাসে শীত যেন হাড় কাপিয়ে দিচ্ছে। গায়ে একটা শাল জড়ানো পায়ে জুতা নেই। পায়ের পাতা রক্তবর্ণ ধারণ করেছে পিচঢালা রাস্তার ঘষায়। বরফের মত ঠান্ডা হাত-পা। সামনে "কাওয়াসাকি নিনজা এইচ-টু” বাইক নিয়ে দাঁড়ানো রাইয়ান। এই শীতের মধ্যে ভোরবেলা এতদূর বাইক রাইড করে আসা চারটে খানি কথা নয়। হেলমেটের গ্লাসেও কুয়াশা জমেছে। তা ভেদ করে তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পড়েছে আরোহির ওপর। আরোহির ঠোঁট তিরতির করে কাঁপছে শীতে। বাড়ির কেউ উঠেনি। আরিয়ানের ম্যাসেজে সে এখানে এসেছে। ফজরের নামাজ পড়ে ঘুমাতে যাবে এমন সময় ফোনে দেখলো রাইয়ানের ম্যাসেজ
(ঠিক ৬ টায় ব্রিজের সামনে যেন পাই গিয়ে। নয়তো আমি বাড়ি গেলে ভালো হবে না বিষয়টা। তোদের তো আবার প্রতিবেশির কথার বড় ভয়। যদিও আই ডোন্ট কেয়ার এবাউট দিস। তুই কিন্তু জানিস আমি যা বলি তাই করি)
রাত পোহানে গ্রাম বাসীকে সার্কাস দেখাতে চায়নি আরোহি। চলে এসেছে। রাইয়ানের চোখ যায় আরোহির পায়ে। ঠান্ডা গলায় বলে
“জুতা কোথায় তোর?”
আরোহি আমতা আমতা করে। কি বলবে আবার তাতেও দোষ হবে
“আসলে, পা টিপে টিপে বেড়িয়ে এসেছি তো। যাতে শব্দ না হয় তাই জুতো খুলে….”
রাইয়ানের চোখে চোখ পড়তেই কথা বন্ধ হয়ে গেল। চোখ নামিয়ে নিল ফের। রাইয়ান গমগমে গলায় বলল।
“স্কুলের কে পছন্দ করে তোকে? বলিসনি তো?”
আরোহি ভীত চোখে তাকাল রাইয়ানের দিকে
“ক…কই? কেউ না…নাতো”
তোতলায় আরোহি। এ কথা রাইয়ান কি করে জানল? সেই দুই-তিন মাস এক্স-টেনের এক ছেলে তাকে প্রপোজাল পাঠায় তার ক্লাসমেটকে দিয়ে। বারণ করে দেওয়ার পর টু শব্দটিও করেনি ছেলেটি। সেই কথা এখন উঠল কি করে? আরোহি যখন ভাবনায় গভীর তখনই রাইয়ানের ঠান্ডা হাতের চাপ অনুভব করল গালে। গাল চেপে ধরে নিজের দিকে টেনে আনল অনেকটা। হিসহিসিয়ে বলল
“তুই কি আমাকে টপকে ঘাস খেতে চাচ্ছিস অবনি? সেই সাধ্যি তোর আছে বুঝি? কেন তোর অন্যপুরুষের সঙ্গ লাগে?”
আরোহির দুই গাল এক করে ফেলার মত করে চেপে ধরেছে রাইয়ান। তার মধ্যে থেকেই বলল
“আ…আমার কোনো ছেলে সঙ্গ পছন্দ নয়। আপনি আমাকে চিনেন না বলেন? এরকম কিচ্ছু হয়নি কখনো। অনেকদিন আগে একটা সিনিয়র ভাইয়া আরেকটা আপুর কাছে লাভ লেটার পাঠিয়েছিল। আমি বলেছি আমি আপনার বাগদত্তা। তারপর আর কোনোদিনও আসেনি বিশ্বাস করুন”
রাইয়ান জানে আরোহি কখনোই তাকে মিথ্যে বলবে না। সে সাহস হয়নি মেৈটার। ছেড়ে দিল আরোহির গাল। পাঁচ আঙুলের দাগ বসে গালে। ফর্সা গাল আঙুলের জায়গা গুলোতে লাল হয়ে গেছে। রাইয়ান হাতের উল্টো পিঠ ঘষে দিল আলতো করে গালে।
“কাদের সাথে মিশিস আজকাল?”
আরোহির চোখে পানি জমেছে। তা মুছতে মুছতে বলল
“আমি মোনালিসা আর প্রিমা ছাড়া কারও সাথেই মিশি না”
“ওদের সাথেও মিশবি না আজকের পর থেকে”
“ওমা কেন?”
“আমি না করছি তাই। এই কারণটা কি যথেষ্ট মনে হচ্ছে না তোর কাছে?”
আরোহি কাঁদো কাঁদো গলায় বলল
“আমার ক্লাসমেট তানিশা, ওর বড় আপুর বয়ফ্রেন্ড আছে”
“হ্যা, তো?”
আরোহি হেঁচকি তুলতে তুলতে বলল
“উনি আপুকে কত্ত ভালোবাসে। কত্ত সুন্দর করে কথা বলে। হাত ধরে রাস্তা পাড় করে দেয়। একদম প্রিন্সেসের মত ট্রিট করে। আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করেন?”
রাইয়ানের কপালে ভাঁজ পড়ল।
“আমি কি তোর প্রেমিক? আর তুই আমার প্রেমিকা?”
“নই? তাহলে?”
“কতটুকু বয়স তোর হ্যা? প্রেমিকা হওয়ার মানে বুঝিস? খুউব পাকা পাকা কথা শিখেছিস দেখছি। এসব কে ঢোকায় মাথায়?”
আরোহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইয়ান আবারও তাকায় ওর পায়ের দিকে।
“এভাবে জুতা ছাড়া চলে এসেছিস ঠান্ডা লেগে যাবে। যা বাড়ি যা। কল দিলে ধরবি”
আরোহি হ্যা সূচক মাথা নেড়ে চলে যেতে নেয়। ফের পিছন থেকে ডাকে রাইয়ান
“দাঁড়া”
আরোহি দাঁড়িয়ে তাকায় তার দিকে। রাইয়ান ইশারা করে এক লোক অনেকগুলো মাটির হাঁড়ি নিয়ে এদিকেই আসছে। ভালো করেই বুঝল ওগুলোতে খেজুরের রস। রাইয়ান এক হাঁড়ি নিয়ে তাকে টাকা দিয়ে হাঁড়িটা আরোহির হাতে ধরিয়ে দিল। আরোহি বোকা বোকা তাকিয়ে বলে
“এত তো আমি খেতে পারব না”
“কেন তোর বাড়ির লোক কি সব ম*রে গেছে?”
এর সাথে কথদ না বাড়ানোই মঙ্গল। আরোহি চলে গেল হেঁটে। অল্প কয়েক পা গিয়ে আবার ফিরল। রাইয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে। আরোহি চোখের আড়াল হয়ে যাওয়ার পরেই যাবে। ফিরে আসতে দেখে ভ্রু কুচকায়।
“কি হলো?”
আরোহি মাথা নিচু করে বলল
“বাড়িতে আসুন। আম্মুর সাথে দেখা করে….”
আরোহির কথা শেষ হওয়ার আগেই রাইয়ান বলল
“হ্যা কত ভালো চোখে দেখে তোমার মা আমাকে আহারে। আমাকে দেখলেই মুখটার যা হাল করবে। তা দেখতে আমি আগ্রহী নই। যাও তুমিই যাও”
আচমকা রাইয়ানের মনে পড়ল সে একটা জিনিস এনেছে
“অবনি দাঁড়া তো”
বাইকের সাথে আটকানো ব্যাগটা খুলে আরোহিকে দিয়ে বলল
“নে ধর। এটা স্পোর্টস ড্রেস আর চকলেট। আর এটা একটা পেন। এগুলো আরিয়ানকে দিবি”
আরোহি গোমড়া মুখ করে বলল
“এতকিছু বাড়িতে নিয়ে গেলে আম্মু আমাকে বাড়ি থেকে বের করে দিবে”
“গুড। আসার সময় শাড়ি পরে আসিস। বলবি আমি রাস্তায় দাঁড়িয়ে। বের করে দিলে নিয়ে চলে যাব”
আরোহি মুখ কালো করে রস নিয়ে চলে গেল। আরোহি যাওয়ার পরপরই রাইয়ানও গেল।সারাদিন কোথায় ছিল তা কেউ জানে না। রাতে ফিরল বাড়িতে। কিন্তু কারো সাথেই কথা বলেনি। রুমে ঢুকে যেই দরজা লক করে দিয়েছে।
****
রাত তখন প্রায় সাড়ে বারোটা। গুলশানের ব্যস্ত রাস্তাগুলো অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। দিনের বেলায় যে শহরটা গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর আলোয় গমগম করে, মাঝরাতে সেই শহরটাকেই কেমন অচেনা লাগে। দু-একটা গাড়ি দ্রুতগতিতে ছুটে যাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ছায়া বাতাসে নড়ছে।
রাইয়ানদের ফ্ল্যাট থেকে বের হওয়ার প্রায় চল্লিশ মিনিট পর মীর গাড়িটা বুড়িগঙ্গার তীরের নিরিবিলি একটা জায়গায় এনে থামাল। গাড়ির ভেতর এতক্ষণ তাশা একটাও কথা বলেনি। বিরক্তিতে তার মুখ শক্ত হয়ে ছিল। মীর কেন তাকে মাঝরাতে এখানে নিয়ে এসেছে, সেটাও সে বুঝতে পারছিল না। মীর গাড়ির ইঞ্জিন বন্ধ করে কিছুক্ষণ স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে চুপ করে বসে রইল। তারপর পাশের সিটে বসে থাকা তাশার দিকে তাকাল। তাশা জানালার বাইরে তাকিয়েই বিরক্ত গলায় বলল,
‘এখানে কেন এনেছিস আমাকে? রাত-বিরাতে নদীর ধারে বসার কোনো শখ আমার নাই।’
মীর কোনো উত্তর দিল না। দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। কয়েক সেকেন্ড পর তাশাও অনিচ্ছায় গাড়ি থেকে নামল। নদীর কালো পানির ওপর শহুরে আলো পড়ছে। বাতাসে পানির গন্ধ। চারপাশে অদ্ভুত একটা নীরবতা। মীর নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের হাসিটুকুও নেই। যে মানুষটা সারাক্ষণ সিরিয়াস বিষয় নিয়েও মজা করে, তাশাকে খেপায়, সেই মীর আজ একেবারেই চুপচাপ। এই বিষয়টাতেই তাশা ভয় পাচ্ছে। নিশ্চিত কিছু হয়েছে। তাশা কিছুটা দূরে দাঁড়িয়ে বিরক্ত মুখে বলল,
‘এখন বল, কী জন্য এনেছিস?’
মীর তার দিকে ফিরল। গলার স্বরটা এবার একেবারেই নিচু, কিন্তু কঠিন।
‘আরোহির এই ক্ষতিটা কেন করলি?’
প্রশ্নটা শুনেই তাশার মুখের বিরক্তি এক মুহূর্তে মিলিয়ে গেল। সে কোনো উত্তর দিল না। মীর কয়েক পা এগিয়ে এসে তার সামনে দাঁড়াল।
‘আমি আবার জিজ্ঞেস করছি, তাশা। আরোহির সঙ্গে তুই এটা কেন করলি?’
তাশা মাথা নিচু করে ফেলল। তার চোখে পানি জমে উঠেছে। মীর তাকিয়ে রইল।
‘তুই জানিস, মেয়েটার কী অবস্থা হয়েছিল?’
তাশা এবার ঠোঁট কামড়ে চুপ করে রইল। মীরের গলার স্বর আরও কঠিন হলো।
‘একটা মিথ্যা ছবি কত বড় সর্বনাশ করতে পারে, সেটা কি একবারও ভাবিসনি?’
তাশা মাথা নাড়ল। শুধু চোখ বেয়ে পানি নামতে লাগল। কিন্তু সেই কান্নার ভেতর অনুতাপ ছিল না। ছিল নিজের ভেতরের হেরে যাওয়ার জেদ। মীর সেটা বুঝতে পারছিল। সে একটু থেমে আবার বলল,
‘রাইয়ান তোকে বিশ্বাস করে। তুই তার সঙ্গে ঘুরছিস, তার সামনে থাকছিস, আর পেছন থেকে এমন কাজ করছিস? কীভাবে পারলি?’
তাশা এবার খুব আস্তে বলল,
‘ভাই আমি... ওকে সহ্য করতে পারি না।’
মীর ভ্রু কুঁচকে তাকাল।
‘কাকে?’
তাশা চোখ মুছে নদীর দিকে তাকাল।
‘আরোহিকে।’
কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার চোখ আবার ভিজে উঠল।
‘ও আসার পর থেকেই আমার জীবনের সবকিছু বদলে গেছে। রাইয়ান আগে আমাকে অন্তত গুরুত্ব দিত। এখন সারাক্ষণ ওই মেয়েটাকে নিয়ে পড়ে থাকে। ওর কথা বলে, ওকে নিয়ে চিন্তা করে...’
মীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
‘তাই বলে একটা নিরপরাধ মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করবি? তাশা আমরা বন্ধু। রাইয়ান আমাকে যেমন চোখে দেখে। তোকেও সেম। আলাদা করে কোনো অনুভূতি নেই তোকে নিয়ে। ওর সব অনুভূতি কেবল আরোহিকে ঘিরে’
তাশা কোনো উত্তর দিল না। মীর এবার কিছুটা ধীর গলায় বলল,
‘তুই জানিস সবচেয়ে ভয়ংকর ব্যাপার কী?’
তাশা তাকাল না।
‘তুই এখনো ভাবছিস তুই হয়তো হেরে গেছিস এই সেই। তোর কষ্টটা নিজের জায়গায় আছে, কিন্তু তুই যেটা করেছিস সেটা কোনো প্রতিযোগিতা না, তাশা। আরোহি তো তোর প্রতিদ্বন্দ্বীও ছিল না।’
তাশা চোখ বন্ধ করে ফেলল। মীর আবার বলল,
‘আর একটা কথা মাথায় ঢুকিয়ে নে। রাইয়ান যদি জানতে পারে...’
সে ইচ্ছা করেই বাকিটা শেষ করল না। তাশা ধীরে ধীরে মীরের দিকে তাকাল।
‘রাইয়ান কী করবে?’
মীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
‘আমি জানি না।’
তারপর একটু থেমে যোগ করল,
‘কিন্তু এতটুকু জানি, ও খুব খারাপভাবে ভেঙে পড়বে। আর তুইও ওর বিশ্বাস হারাবি। তুই যে কাজটা করেছিস, সেটা জানার পর ওর রাগের সীমা থাকবে না। না জানি কি না কি করবে তোর সাথে’
তাশার চোখে এবার আতঙ্কের ছায়া দেখা গেল। মীর সেটা লক্ষ্য করেও গলা নরম করল না।
‘তোর কি মনে হয়? তোর এই থার্ড ক্লাস চিপকাচিপকি রাইয়ানের চোখে পড়ে না? তবুও কেন তোকে পাত্তা দেয়না তা তুই বুঝিস না? তুই এখনো সুযোগ পাচ্ছিস। সত্যিটা স্বীকার করতে পারিস। আরোহির কাছে ক্ষমা চাইতে পারিস। অন্তত নিজের ভুলটা মেনে নিতে পারিস।’
তাশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর সে ফিসফিস করে বলল,
‘আমি পারব না।’
‘কেন?’
‘কারণ আমি হারতে চাই না।’
মীর হতবাক হয়ে তাকিয়ে রইল।
‘হারতে?’
তাশা চোখের পানি মুছে বলল,
‘হ্যাঁ। আমি জানি এটা ভুল। কিন্তু আমি চাই না ও জিতে যাক।’
মীর দীর্ঘশ্বাস ফেলল।
‘তুই বুঝতেই পারছিস না, তুই কার সঙ্গে যুদ্ধ করছিস।’
তাশা চুপ।
‘তুই আরোহির সঙ্গে যুদ্ধ করছিস না, তাশা। তুই নিজের হিংসার সঙ্গে যুদ্ধ করছিস। আর এই যুদ্ধে তুই নিজেকেই শেষ করে ফেলবি।’
তাশা কোনো জবাব দিল না। নদীর ওপার থেকে একটা নৌকার আলো আসছে। মীর তাশাকে উদ্দ্যেশ করে বলল
“চড়বি?”
“উহু”
কিছুক্ষণ চুপ করে থেকে গাড়ির দিকে হাঁটতে শুরু করল।
‘চল।’
তাশা নড়ল না। মীর পেছন ফিরে বলল,
‘আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস। রাইয়ানকে আমি আপাতত বিষয়টা বলছি না। তবে সবসময় সামলাতে পারব না। তোর এই কাজটা যদি ওর সামনে আসে, তখন পরিস্থিতি তুইও সামলাতে পারবি না।’
তাশা ধীরে ধীরে গাড়ির দিকে হাঁটল। তার চোখ দিয়ে তখনো পানি পড়ছে। হেরে যাওয়ার জেদে নিজের ভেতরটা জ্বলে যাওয়ার কান্না। রাত প্রায় দেড়টা। গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটের দরজা খুলতেই মীর আর তাশা ভেতরে ঢুকল। ফ্ল্যাটের পুরো পরিবেশ তখন নিস্তব্ধ। এত রাতে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। বিশাল ড্রয়িংরুমের এক পাশে কয়েকটা আলো জ্বলছে। দামি সোফা, বড় ঝাড়বাতি, দেয়ালে সাজানো ছবিগুলো সবকিছুই নিস্তব্ধতার মধ্যে আরও ভারী লাগছিল। মীর জুতা খুলতে খুলতে নিচু গলায় বলল,
‘চুপচাপ নিজের রুমে যা। কারও সামনে কান্নাকাটি করিস না।’
তাশা কোনো উত্তর না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই ওপরের করিডোর থেকে একজনের কণ্ঠ ভেসে এল।
‘মীর?’
দুজনেই থেমে গেল।
রাইয়ানের দাদি সিঁড়ির ওপর দাঁড়িয়ে ছিলেন। বয়স অনেক হলেও তার চোখের দৃষ্টি এখনো তীক্ষ্ণ। রাত জেগে থাকার কারণে হাতে একটা চায়ের কাপ। তিনি দুজনের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন,
‘তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে?’
মীর দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করল।
‘একটু বাইরে গিয়েছিলাম, আন্টি।’
দাদি তাশার দিকে তাকালেন। তাশা চোখ নামিয়ে ফেলল।
‘তুমি কাঁদছ কেন?’
তাশা কিছু বলার আগেই মীর বলল,
‘ওর মাথায় একটু গন্ডগোল আছে। কখন কাঁদে কখন হাসে ঠিক ঠিকানা নাই। তাই একটু বাইরে নিয়ে গিয়েছিলাম।’
দাদি আর কিছু জিজ্ঞেস করলেন না। শুধু বললেন,
‘শোনো এটা বাংলাদেশ। এত রাতে দুজন যুবক যুবতী একা ঘুরবে না। যাও, ঘুমিয়ে পড়ো। তবে মীর, তোমাকে একটা কথা বলার ছিল।’
মীর থেমে গেল।
‘জি?’
দাদি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বললেন,
‘রাইয়ানকে কাল মেয়ের বাড়ির লোকজন দেখতে আসবে।’
মীরের মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল
‘কী?’
দাদি নির্বিকার।
‘মেয়েটিকে আমরা আগেই দেখে এসেছি। পরিবার ভালো, শিক্ষিত, ভদ্র। এবার মেয়ের পরিবার রাইয়ানকে দেখতে আসবে।’
মীর চোখ বড় বড় করে বলল,
‘রাইয়ান জানে?’
দাদি ঠান্ডা গলায় বললেন,
‘না। জানার প্রয়োজন মনে করিনি।’
মীর কিছুক্ষণ চুপ করে থেকে ফিসফিস করল,
‘আন্টি, আপনি রাইয়ানকে চেনেন তো?’
দাদি কপাল কুঁচকে বললেন,
‘অবশ্যই চিনি।’
মীর দীর্ঘশ্বাস ফেলল।
‘তাহলে কালকে বাসায় একটা যুদ্ধ হবেই হবে।’
দাদি বিরক্ত হয়ে বললেন,
‘অতিরঞ্জিত করো না। যাও ঘুমাও’
মীর মনে মনে বলল,
‘আমি অতিরঞ্জিত করছি না, বুঠি। তুমি রাইয়ান শাহরিয়ারকে এখনো ঠিকমতো চেনোই না।’
রাত প্রায় দুইটা। রাইয়ানের ঘরের দরজা বন্ধ।
সে বিছানায় বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। একমনে দেখছে প্রিয়তমার ছবি। আরোহির অগোচরে কিছু ছবি তুলে এনেছে আজ। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কোনো উত্তর না পেয়ে দাদি দরজা খুলে ভেতরে ঢুকলেন। রাইয়ান তাকাল না। দাদি বললেন,
‘রাইয়ান, কাল তোমার সঙ্গে দেখা করতে মেয়ের পরিবার আসবে।’
রাইয়ান মাথা তুলল।
‘কী বললে?’
দাদি শান্ত গলায় কথাটা আবার বললেন,
‘কাল তোমাকে দেখতে মেয়ের পরিবার আসবে।’
রাইয়ান উঠে দাঁড়াল।
‘আমাকে না জানিয়েই? ঠিক আছে। সকালে শাড়ি টারি পরে রেডি থাকব?’
‘তুমি পুরুষ মানুষ। তুমি কেন শাড়ি পড়ে রেডি থাকবে?’
‘তেমনই তো বলতেছো। এরকমটা মেয়েদের সাথে করা হয়। আচমকা এসে জানায় কাল দেখতে আসবে। তারপর তারা বাংলা সিনেমার মত কাঁদে শুয়ে শুয়ে’
দাদি বললেন,
‘মেয়েটিকে আমরা দেখে এসেছি। পরিবার ভালো। তোমার জন্য উপযুক্ত।’
রাইয়ানের মুখ শক্ত হয়ে গেল।
‘আমি কোনো মেয়ে দেখতে যাব না।’
দাদি এবার কিছুটা কঠিন গলায় বললেন,
‘তোমার বোঝার যথেষ্ট বয়স হয়েছে। সারাজীবন নিজের ইচ্ছেমতো চলবে না। আর মেয়ে তোমার দেখতে হবে না। আমরা দেখে নিয়েছি’
‘গুড। বিয়েটাও তোমরাই মিলেমিশে করে নাও। আমি এর মধ্যে নেই’
চলমান....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন