ফন্ট সাইজ:
থিম:
প্রেমের_পরিবর্তে_অপ্রেম

6

লেখক: জান্নাতুল ফেরদৌস
পর্ব - ৬
ডিসেম্বরের শুরুটা এবার যেন অন্যরকম ঠান্ডা নিয়ে এলো। ভোরের দিকে মানিকগঞ্জের গ্রামগুলো কুয়াশায় এমনভাবে ঢেকে থাকে যে, দূরের গাছপালাগুলোও ঠিকমতো দেখা যায় না। উঠোনের ঘাসে শিশির জমে থাকে, বাঁশঝাড়ের পাতায় পাতায় পানি ঝুলে থাকে। সকালবেলা রোদ উঠলেও সেই রোদের তেজ খুব একটা থাকে না। এরই মধ্যে দেখতে দেখতে ডিসেম্বরের মাঝামাঝি চলে এলো। আরোহির জন্মদিন। ষোলো বছর পূর্ণ হবে তার। সকালে আরোহি ঘরের এক কোণে গুটিশুটি মেরে ঘুমিয়ে ছিল। পাশে ছোট ভাই আরিয়ান তখনো কম্বলের ভেতর মুখ গুঁজে পড়ে আছে। আসমা বেগম ভোরেই উঠে রান্নাঘরের কাজ ধরেছেন। চুলায় পানি বসানো, হাঁড়িতে ভাতের ব্যবস্থা করা, প্রতিদিনের মতোই ব্যস্ততা। গতরাতে মঈন বাড়ি ফিরেছে। সাধুর মতন ঘরে ঢুকেছে। অশান্তি এখনও করেনি। হাত দিয়েই খাবার নিয়ে খেয়ে শুয়ে পড়েছে। হঠাৎ বাইরে থেকে একটা ভারী গাড়ির শব্দ এলো।
‘ঘড়ঘড়ঘড়...’
আরোহি কম্বলের ভেতর থেকেই চোখ মেলল। আরিয়ানও ঘুমজড়ানো গলায় চেচিয়ে বলল,
‘আম্মু... বাইরে কেডা আইছে?’
আসমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে উঠোনের দিকে তাকালেন।
‘এই ভোরবেলায় আবার কার গাড়ি?’
বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে একটা বড় ট্রাক।
গায়ে লেখা Steadfast Courier Service। ট্রাকটা দেখে আশপাশের কয়েকটা বাড়ির দরজাও খুলে গেল। পাশের বাড়ির রহিমা খালা মাথায় ওড়না টেনে উঠোনে এসে দাঁড়ালেন। একটু পরেই দুজন কিশোরও রাস্তার ধারে দাঁড়িয়ে উঁকি দিতে লাগল। ড্রাইভার ট্রাক থেকে নেমে চারপাশে তাকিয়ে বলল,
‘এইটা কি মঈন শেখের বাড়ি?’
আসমা বেগম এগিয়ে গিয়ে বললেন,
‘জ্বি, কইন কী হইছে?’
লোকটা হাতে থাকা কাগজটা মিলিয়ে বলল,
‘আরোহি শেখের নামে অনেকগুলো পার্সেল।’
আসমা বেগমের কপাল কুঁচকে গেল।
‘অনেকগুলা?’
‘জ্বি। অনেক।’
এর মধ্যেই মঈন শেখ ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি অবাক হয়ে ট্রাকের দিকে তাকিয়ে বললেন,
‘আমাগো নামে?’
ডেলিভারি ম্যান হেসে বলল,
‘জি। আপনাদের মেয়ের জন্মদিন নাকি?’
মঈন শেখ কিছু বলার আগেই পাশের বাড়ির রহিমা খালা এগিয়ে এসে উঁকি দিয়ে বললেন,
‘ওই মাইয়ার জন্মদিন? তাইলে তো বড়লোকের পার্সেল আইছে মনে হয়!’
আসমা বেগম বিরক্ত হয়ে বললেন,
আপনি ‘আপনের কাম করেন খালা।’
কিন্তু রহিমা খালা সরলেন না। কারণ এত বড় ট্রাক থেকে একটার পর একটা বাক্স নামানো শুরু হয়েছে। প্রথমে বের হলো কয়েকটা বড় কার্টন। তারপর ছোট ছোট বাক্স। তারপর বিশাল একটা প্যাকেট, তারপর আরও কয়েকটা। মঈন শেখমাথায় হাত দিয়ে বললেন,
‘এত কিছু কেডা পাঠাইছে?’
অবশ্য মন ঠিকই জানান দিয়েছে কে পাঠাতে পারে। আরোহি দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সেও জানে, এগুলো কার পাঠানো। রাইয়ান ছাড়া আর কে কেরবে এমন পাগলামি? মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রইল। ডেলিভারি ম্যান একটা কাগজ বের করে বলল,
‘এই যে এখানে সাইন লাগবে।’
মঈন শেখ এগিয়ে গেলেন।
‘কী আছে এতগুলা বাক্সর মধ্যে?’
লোকটা হেসে বলল,
‘আমি জানি না চাচা। তবে দেখতেছি কিছু কিছু বাক্সে লেখা আছে হ্যান্ডেল উইথ কেয়ার। কাঁচের জিনিস অথবা খাবার হতে পারে ওগুলা। পাশ থেকে আরিয়ান দৌড়ে এসে একটা কার্টনের গায়ে লেখা দেখে বলল,
‘আপু! আপুর নাম লেখা!’
আরোহি ধীরে ধীরে এগিয়ে এল। কার্টনের ওপর স্পষ্ট করে লেখা ‘Arohi Sheikh’ তার নিচে জন্মদিনের তারিখ। আরোহির মুখটা অস্বস্তিতে লাল হয়ে গেল। আসমা বেগম সঙ্গে সঙ্গে তাকালেন মেয়ের দিকে।
‘আরোহি।’
আরোহি চমকে উঠল।
‘জ্বি আম্মু?’
‘তুই জানিস কেডা পাঠাইছে?’
আরোহি কিছু বলল না। মঈন শেখও এবার মেয়ের দিকে তাকালেন।
‘কী হইছে? মুখ চুপ কইরা রাখছিস ক্যান?’
আরোহি মাথা নিচু করে বলল,
‘রা…রাইয়ান কাজী ছাড়া আর কে?’
আসমা বেগমের চোখ সরু হয়ে গেল।
‘কে?’
আরোহি আর কিছু বলতে পারল না। মঈন শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন,
‘ওই বড়লোকের পুত?’
মেয়েটা খুব আস্তে মাথা নেড়ে সম্মতি দিল। এদিকে ডেলিভারি ম্যান আর তার সঙ্গে থাকা লোকজন একটার পর একটা বাক্স নামিয়েই যাচ্ছে। একসময় বড় একটা বাক্স খুলতেই সবার চোখ কপালে উঠল। ভেতরে সুন্দরভাবে প্যাক করা ষোলোটা হোমমেড কেক। একটার ওপর একটা নয় অবশ্য, প্রতিটা আলাদা বাক্সে। প্রতিটা কেকের ওপর আলাদা ডিজাইন।
একটায় লেখা, Happy 16th Birthday, Arohi
আরেকটায় Sixteen Cakes for Sixteen Years
আর বাকিগুলোতে ফুল, প্রজাপতি, রিবন বিভিন্ন ডিজাইন। আরিয়ান তো আনন্দে লাফিয়ে উঠল।
‘আম্মু! ষোলোটা কেক! আপু ষোলো বছর হইছে বইলাই ষোলোটা কেক! কত্ত মজা লাগব এডি! হায় হায়!’
পাশের বাড়ির ছেলেটা মুখ বাড়িয়ে বলল,
‘হ ওই তো সিনেমার মতন!’
রহিমা খালা আবার বললেন,
‘মাইয়া, তোরে কি কোনো নবাবের পোলা পছন্দ করছে নাকি? হায় হায়! এত্ত কিছু কেডা দিল?’
আসমা বেগম সঙ্গে সঙ্গে কড়া চোখে তাকালেন।
‘খালা, বেশি কথা কইয়েন না।’
রহিমা খালা কথা ঘুরাতে হাসলেন।
‘আরে আমি তো এমনি কইলাম!’
এরপর একে একে বের হতে লাগল শাড়ি। একটা নয়, দুটো নয় অনেকগুলো। বিভিন্ন রঙের শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি। সঙ্গে ম্যাচিং চুড়ির সেট। কাঁচের চুড়ি, প্যাকেট ভর্তি চকলেট, বিভিন্ন ধরনের মিষ্টির বাক্স, শুকনো খাবারের প্যাকেট, ছোট ছোট গিফট বক্স। আরিয়ান একটা চকলেটের প্যাকেট হাতে নিয়ে চিৎকার করে উঠল,
‘আআআআআ এইডা আমার!’
আসমা বেগম ধমক দিয়ে বললেন,
‘চুপ, তোর কেডা কইছে ধরতে?’
আরিয়ান সঙ্গে সঙ্গে প্যাকেটটা পেছনে লুকিয়ে ফেলল।
‘আপু তো আমার।’
আরোহি মৃদু হেসে ফেলল। তারপরই চোখ চলে গেল বাক্সগুলোর দিকে। তার হাসিটা মিলিয়ে গেল। এত কিছু! কেন? তার জন্য? আসমা বেগমও এবার আর দাঁড়িয়ে থাকতে পারলেন না।
তিনি একটা শাড়ির প্যাকেট হাতে নিয়ে আবার রেখে দিলেন।
‘এইগুলা আমরা নিব না।’
মঈন শেখ তাকালেন।
‘ক্যান?’
‘তুমার শরন করে না? জানো এডি কেডা পাঠাইছে?’
‘রাইয়ানই তো। ওই কাজীর বেডা’
‘হ, তাই তো। এইডাই সমস্যা।’
আসমা বেগমের গলায় বিরক্তি।
‘আমার মাইয়ারে যে একটাদিন শান্তিতে থাকতে দেয় না, তার কাছ থেইকা এত কিছু নেওনের দরকার কী? আর তুমার মুখে যে ঝামা ঘঁষে দিয়ে কয় চক্কর ঘুরাই আনলো। ভুইলদ গেছেন? নাকি জিনিস দেখলে আর জিহ্বার পানি আটকায় না। লোভী কোথাকার। সরো এন্তে’
মঈন শেখ চুপ করে গেলেন। আরোহি মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলার কণ্ঠ ভেসে এল,
‘কী হইছে রে? এত হইচই ক্যান?’
আরোহির দাদি এসে উঠোনে দাঁড়ালেন। বয়স ষাটোর্ধ। উঠোনভর্তি বাক্স দেখে তিনি কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। তারপর একটা কেকের বাক্স খুলে ভেতরে তাকিয়ে বললেন,
‘আল্লাহ! এত কেক!’
আরিয়ান দৌড়ে গিয়ে বলল,
‘দাদি! আপুর ষোলো বছর হইছে বইলা ষোলোটা কেক!’
দাদি খুশিতে বললেন,
‘মাশাআল্লাহ! নাত জামাই আমগো মাইয়ার জন্মদিনে এত কিছু পাঠাইছে!’
আসমা বেগম বিরক্ত হয়ে বললেন,
‘আম্মা, আপনি এত খুশি হইয়েন না। এইগুলা আমরা রাখব না। আর কিয়ের নাত জামাই? ওগো বিয়া হইছে নি? যে নাত জামাই হইব?’
দাদি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন।
‘ক্যান?’
‘ক্যান আবার? কার পাঠানো জানেন না?’
‘জানি তো। রাইয়ান পাঠাইছে।’
‘তাইলে?’
দাদি একটা মিষ্টির বাক্স হাতে নিয়ে বললেন,
‘তাইলে কী হইছে? হের হবু বউ এর জন্মদিন। এত কিছু পাঠাইছে, রাখলে কী হয়?’
আসমা বেগমের মুখ শক্ত হয়ে গেল।
‘আম্মা, আপনে বুঝতেছেন না। এইগুলা নেওয়া মানে ওই ছেলেটার সঙ্গে সম্পর্কটা আরও বাড়ানো।’
দাদি এবার মিষ্টির বাক্সটা নামিয়ে রেখে বললেন,
‘সম্পর্ক বাড়ানো না কমানো পরে দেখা যাইব। তুমি অতো কথা কইও না বুঝছো? পোলা ডা ভালাই আছে।’
মঈন শেখ চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। তিনি জানেন, তার স্ত্রী কেন আপত্তি করছে। কিন্তু একইসঙ্গে এটাও সত্যি এই বাড়িতে এমন আয়োজন কোনোদিন হয়নি। আরোহি দূরে দাঁড়িয়ে সব শুনছিল। দাদি এবার মেয়েটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন,
‘এই আরোহি, তুই এত চুপ কইরা দাঁড়ায় আছিস ক্যান? আয় তো দেখি, কোন শাড়িটা তোর পছন্দ?’
আরোহি লজ্জায় মাথা নিচু করল।
‘দাদি, আমার কোনোটা লাগবে না।’
‘চুপ কর। জন্মদিনে শাড়ি পরবি না?’
‘আমি তো স্কুলে যাই...’
দাদি হেসে বললেন,
‘আজ স্কুল নাই। কিয়ে ইসকুল। আয় হাজবি আয়।’
আরোহি অনিচ্ছায় এগিয়ে গেল। দাদি একটার পর একটা শাড়ির প্যাকেট খুলে দেখতে লাগলেন।
‘এইটা সুন্দর।’
তারপর আরেকটা খুলে বললেন,
‘না, এইটা আরও সুন্দর।’
তারপর একটা চুড়ির বাক্স হাতে নিয়ে বললেন,
‘এইটা তো একেবারে তোর জন্যই বানানো মনে হয়।’
আসমা বেগম বিরক্ত হয়ে বললেন,
‘আম্মা, এগুলা খুইলেন না।’
দাদিও বেজায় বিরক্ত হয়ে বললেন,
‘তুমি সবসময় এত ভয় পাও কেন? একটা মানুষ উপহার পাঠিয়েছে, উপহার। সবকিছুর মধ্যে বিপদ দেখো কেন?’
আসমা বেগম গম্ভীর হয়ে বললেন,
‘কারণ আমি আমার মাইয়াডারে চিনি। আর ওই ছেলেটারেও যতটুকু দেখছি, ততটুকুই যথেষ্ট।’
মঈন শেখ বললেন,
‘ওর মা-বাপের কাছেও তো খবর যাইতে পারে।’
আসমা বেগম বললেন,
‘যাক। কিন্তু আমরা এইসব নেব না।’
দাদি এবার রেগে গেল
‘এত কেক, এত মিষ্টি, এত কাপড় সব ফেরত পাঠাবা?’
‘হ।’
‘না না বউ। বিষয় ডা খারাপ দেহন যায়। উপহার ফেরত পাঠাইলে তারা অপমান বোধ করব না?’
আসমা বেগম মেয়ের দিকে তাকালেন।
‘তুই নিবি এডি?’
আরোহি সঙ্গে সঙ্গে মাথা নিচু করল।
‘ক নিতে চাস? চুপ কইরা থাকিস না। ক নিবি?’
‘না।’
তার চোখ কেকের বাক্সগুলোর দিকে। বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। সে জানে এই উপহারগুলোর পেছনে কী আছে। বাক্সে মোড়ানো শুধু উপহার নয় একটা মানুষের জেদও আছে। একটা অধিকারবোধও আছে। আর সেই কারণেই আসমা বেগম এগুলো নিতে চাইছেন না।
হঠাৎ বাইরে থেকে আরেকটা গাড়ির শব্দ হলো। সবাই তাকাল। আরেকজন ডেলিভারি ম্যান গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল,
‘আরোহি শেখের বাসা কোনটা?’
মঈন শেখ মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা।
‘আবার?’
দাদি হেসে বললেন,
‘হায় আল্লাহ! দেখি এবার কী পাঠাইছে!’
আসমা বেগম মুখ শক্ত করে বললেন,
‘দেখেন আমরা কিছুই নিব না। নিয়া যান আপনার পার্সেল’
আরোহির ভিতর ভয় জমতে লাগল। রাইয়ান এতকিছু পাঠিয়ে কী বোঝাতে চাইছে? আর ওর জেদ আরোহি ভালো করেই জানে। যদি না নেয়। ও তো বাড়িতে এসেই কেলিয়ে যাবে আরোহিকে। আসুক গা। সে মায়ের পিছনে লুকিয়ে পড়বে।
ঢাকা শহরের বিলাসবহুল ঘরের জানালার পাশে দাঁড়িয়ে রাইয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল। তার মুখে কোনো হাসি নেই। ঠান্ডা চোখে একটা মেসেজ টাইপ করল
“সব পেয়েছিস?”
কিছুক্ষণ পর স্ক্রিনে কোনো উত্তর না আসতেই তার কপালে ভাঁজ পড়ল। সে আবার লিখল
“অবনি, আজকের দিনটা যেন আমার জন্য খারাপ না করিস। মেজাজ বিগড়াস না বলে দিলাম”
আরিয়ান ইতিমধ্যে একটা চকলেটের প্যাকেট বগলদাবা করে ফেলেছে। আশপাশের মানুষজনও কৌতূহলী চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। আরোহি নিজের ফোনটা হাতে নিল। ম্যাসেজ সিন করে আরোহির দরদর করে ঘাম শুরু হলো এই শীতেও। কল না করে মেসেজ টাইপ করল।
“সব পেয়েছি। কিন্তু আমরা এগুলো নিতে পারব না। আম্মু নিতে মানা করেছে।”
মেসেজটা পাঠিয়ে ফোনটা নামিয়ে রাখল। নিজের ঘরে বসে রাইয়ান তখন ল্যাপটপে কাজ করছে। ফোনটা টেবিলের ওপর রাখা। মেসেজের নোটিফিকেশন আসতেই হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে তার চোয়াল শক্ত হয়ে আসে। ফোনটা টেবিলে রাখল।
‘নিতে পারবে না?’
মনল মনেই কথাটা বলল সে। আবার ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ল।
“আম্মু নিতে মানা করেছে।”
রাইয়ানের চোখ সরু হয়ে গেল।
‘আম্মু...’
ঘরের জানালার পাশে রাখা ফুলদানি হাতে তুলে নিয়ে কোনো চিন্তা না করেই পাশের কাঁচের জানালার দিকে ছুড়ে মারল। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দে পুরো ঘর কেঁপে উঠল। রাইয়ান কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। তার বুক ওঠানামা করছে। রাগটা আসলে উপহারের জন্য নয়। তার কাছে বিষয়টা অন্যরকম। সে যা পাঠিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া মানে যেন তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করা। আরোহি তাকে অগ্রাহ্য করেছে এই চিন্তাটাই তার সহ্য হচ্ছে না।
মীর পাশের ঘর থেকে শব্দ শুনে দ্রুত ছুটে এল।
দরজা খুলেই ভাঙা কাঁচের দিকে তাকাল।
এইইই… মামা! কি করছিস’
রাইয়ান ঘুরেও তাকাল না। মীর ভেতরে ঢুকে বলল,
‘কী ভাঙলি?’
রাইয়ান ঠান্ডা গলায় বলল,
‘কিছু না।’
মীর ভাঙা ফুলদানি আর কাঁচের দিকে তাকিয়ে বলল,
‘এইটা যদি কিছু না হয়, তাহলে কিছু হলে তুই কি বিল্ডিং ভাঙবি? আহারে কত দামের ভাস টা’
রাইয়ান এবার তার দিকে তাকাল।
‘চুপ করবি?’
মীর আর কথা বাড়াল না। রাইয়ানের মুখ দেখেই বুঝে গেল এখন ওকে কোনো যুক্তি দিয়ে থামানো যাবে না। রাইয়ান ফোনটা হাতে নিল। আরোহিকে কল করল। কোনো উত্তর এল না। আবার কল করল। নো রেসপন্স। রাইয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। মীর বলল,
‘মামা, একটু শান্ত হ।’
‘আমি শান্তই আছি। কথদ বলিস না সর’
মীর ভাঙা কাঁচের দিকে তাকিয়ে বলল,
‘হ্যাঁ, বুঝতেছি। ভীষণ শান্ত আছেন আপনি’
রাইয়ান আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর গ্যারেজের দরজা খোলার শব্দ হলো। তারপর কাওয়াসাকি নিনজা এইচ-টু বাইকের ইঞ্জিনের গর্জন গুলশানের রাস্তার নিস্তব্ধতা কাঁপিয়ে দিল।
****
দুপুরের আগেই মানিকগঞ্জের সেই গ্রামের রাস্তায় আবার একটা পরিচিত শব্দ শোনা গেল। বাইকের গর্জন। আরোহি তখন বাড়ির কল থেকে পানি তুলে একটা বড় জগ হাতে নিয়ে উঠোন পার হচ্ছিল। মাথায় ওড়না এলোমেলোভাবে দেওয়া। পরনে সাদামাটা ঘরের পোশাক। আকাশে শীতের রোদ। কিন্তু মেয়েটার মুখে কোনো স্বস্তি নেই। সকালের পার্সেলগুলো এখনো একপাশে রাখা।
আসমা বেগম হাতও দিতে দেয় নি পরে আর। ঠিক তখনই গেটের বাইরে বাইক এসে থামল। আরোহির পা থেমে গেল। বাইক থেকে নামা মানুষটাকে দেখেই তার হাতের জগটা কাঁপতে লাগল। কালো পোশাক, মুখ গম্ভীর, চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। সে বাইকটা একপাশে রেখে ধীর পায়ে উঠোনে ঢুকল। আরোহি কিছু বলার আগেই তার সামনে এসে দাঁড়াল।
‘অবনি।’
আরোহির গলা শুকিয়ে গেছে এর মধ্যেই
‘জি...’
রাইয়ানের চোখ সরাসরি তার মুখে।
‘সকালে কী মেসেজ করেছিস আমাকে?’
আরোহি মাথা নিচু করল।
‘আমি তো...’
কথা শেষ করার আগেই রাইয়ান হাত বাড়িয়ে তার গাল চেপে ধরল। আরোহি চমকে উঠল।
হাতের জগটা প্রায় পড়ে যাচ্ছিল।
‘কেন?’
আরোহি ভয়ে তাকাল।
‘আমি কী করেছি?’
রাইয়ানের গলা নিচু, কিন্তু রাগে কাঁপছে।
‘আমি তোকে কী পাঠিয়েছি?’
‘গিফট।’
‘আর তুই কী বলেছিস?’
আরোহি আমতা আমতা করে বলল,
‘আম্মু নিতে মানা করেছে।’
রাইয়ানের চোখ আরও কঠিন হয়ে গেল।
‘তুই নিজে নিতে চাস না?’
আরোহি চুপ। এই নীরবতাই যেন রাইয়ানের রাগ আরও বাড়িয়ে দিল।
‘আমি তোকে একটা কথা জিজ্ঞেস করছি।’
আরোহি খুব আস্তে বলল,
‘আমি একা কীভাবে নেব? এতকিছু... আম্মু রাগ করবে।’
ঠিক তখনই ঘরের ভেতর থেকে আসমা বেগম ছুটে বেরিয়ে এলেন। মেয়ের গালে রাইয়ানের হাত দেখে তার রাগ তালুতো চড়ে গেল’
তারপর আর এক মুহূর্তও দেরি না করে সামনে এসে দাঁড়ালেন।
‘এই!’
রাইয়ান তার দিকে তাকাল। আসমা বেগম কাঁপা গলায় বললেন,
‘তোমার এত বড় সাহস আমার সামনে আমার মাইয়াডারে মারো?’
রাইয়ান হাত সরিয়ে নিল। তার মুখে কোনো অনুশোচনা নেই।
‘আপনি মাঝখানে আসবেন না।’
আসমা বেগম ক্ষুব্ধ হয়ে বললেন,
‘আমার মাইয়ারে মারতেছো আবার বলতেছো আমারে না আইতে। তুমি কে যে ওর গায়ে হাত তুলবা?’
রাইয়ানের চোখে রাগ জমে উঠল।
‘আপনি আপনার মেয়েকে কতটা ভালোবাসেন তা আপনার ব্যাপার। কিন্তু আমার ভালোবাসা আলাদা লেভেলেরই। তাই আমার আর অবনির মধ্যে আসবেন না। কতটুকু জানেন নিজের মেয়ের ব্যাপারে?’
‘কী কইলা?’
‘আপনার মেয়ের কাজকর্ম সম্পর্কে আপনি কতটা জানেন, সেটা জিজ্ঞেস করুন আগে।’
আসমা বেগম অবাক হয়ে তাকালেন।
‘কী কাজ?’
রাইয়ান এবার আরোহির দিকে তাকাল।
‘ফেসবুক আইডি খুলেছিস কার অনুমতি নিয়ে?’
আরোহির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারল না। আসমা বেগম মেয়ের দিকে তাকালেন।
‘আরোহি?’
আরোহি মাথা নিচু করে ফেলল। রাইয়ান এবার ঠান্ডা গলায় বলল,
‘উত্তর দে।’
আরোহি কাঁপা গলায় বলল,
‘আমি...’
‘তুই ফেসবুক খুলেছিস?’
আরোহি ধীরে ধীরে মাথা নেড়ে বলল,
‘হ্যাঁ।’
আসমা বেগম হতভম্ব হয়ে বললেন,
‘তুই ফেসবুক খুলছিস? আমারে কইছিস? ওসব তো ভালা না। আর তুমি কেমনে জানলা?’
রাইয়ান ঠান্ডা গলায় বলল,
‘কেন? আপনি জানতেন না?’
‘না।’
‘তাহলে এখন তো জানলেন।’
আসমা বেগম এবার রাইয়ানের দিকে ফিরলেন।
‘তুমি কি ওর অভিভাবক? আমার মাইয়ার কী করবে, কী করবে না এই হিসাব তুমি ক্যান দিবা? আমরা এখনও বাঁচা আছি’
পাশের বাড়ির দু-একজন মানুষও গেটের কাছে এসে দাঁড়িয়ে গেছে। মঈন শেখ ঘর থেকে বেরিয়ে এসে পরিস্থিতি দেখে আবার ঘরে ঢুকে গেছে। এ ছেলেকে বিশ্বাস নেই। আবার কি করে বসে কে জানে? রাইয়ান আসমাকে বলল
‘আপনার মেয়ের ফোনে ফেসবুক আছে। ও নিজের নামে আইডি খুলেছে। কিন্তু কথা হলো ওকে কে খুলে দিয়েছে? এটা আমি জানতে চাই। বল’
‘স..সবাই খুলে তাই….’
‘সবাই করে বলে তুইও করবি?’
আরোহি চুপ। রাইয়ান তার দিকে তাকিয়ে বলল,
‘তুই জানিস না, তোর একটা ভুলে কী হতে পারে?’
আসমা বেগম এবার আবার সামনে এসে দাঁড়ালেন।
‘ভুল হইলে আমি বুঝামু তুমি না। তুমি হাত দিলা ক্যান আমার মেয়ের গায়ে’
রাইয়ান তার দিকে তাকাল। ভীষণ চেষ্টা করছে শান্ত হয়ে কথা বলতে চোটপাট না করতে
‘আন্টি দেখুন, আমি ভীষণ জানি ওকে। ও নিজের বুদ্ধিতে এ কাজ করেনি। ওকে উস্কেছে তাদের আমার চাই। আপনি প্লিজ চুপ থাকুন'
আসমা বেগম তীব্র গলায় বললেন,
‘এই কথাটাই আমার ভয়। আমার মাইয়াডারে তুমি যত বেশি চিনতেছো, তত বেশি নিজের সম্পত্তি মনে করতেছো।’
আরোহি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকাল। রাইয়ান আরোহির দিকে তাকিয়ে একদম শান্ত ভঙ্গিতে বলল
'এখন কি হৈমুন্তির মত বলব? ও আমার সম্পত্তি নয়, ও আমার সম্পদ।
আসমা বেগম বললেন,
‘মুখে বললেই হয় না বুঝছ? আচরণে দেখাও।’
রাইয়ানের চোখ আবার আরোহির দিকে গেল।
তারপর সে বাইকের দিকে হাঁটতে শুরু করল। দুই পা গিয়ে আবার থামল। পেছন ফিরে বলল,
‘ফেসবুক আইডিটা বন্ধ করবি।’
আরোহি চুপ করে রইল। রাইয়ানের গলা আরও কঠিন হলো,
‘আমি কথা বলছি, অবনি।’
আরোহি খুব আস্তে বলল,
‘হ্যাঁ।’
‘আর আজকের পর আমার পাঠানো কোনো জিনিস ফিরিয়ে দিবি না।’
আসমা বেগম সঙ্গে সঙ্গে বললেন,
‘এহহহ ওটা হবে না।’
রাইয়ান তার দিকে তাকাল।
‘আমি আর আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই না।’
তারপর বাইকের কাছে গিয়ে হেলমেটটা হাতে নিল। মঈন শেখ এতক্ষণ চুপ করে ছিলেন। এবার বেড়িয়ে এলো ঘর থেকে। ভয়ে ভয়ে বললেন,
‘বাবা, একটা কথা কই।’
রাইয়ান তাকাল।
‘কী।’
‘তুমি যদি সত্যিই আমার মাইয়ার ভালো চাও, তাইলে রাগ কমাও। এইভাবে হইলে মাইয়া তোমারে ভয় পাইব, সম্মান করব না।’
রাইয়ান ফিক করে হেসে ফেলল। তারপর হেলমেট পরে বলল,
‘ভয় আর সম্মানের পার্থক্য আমি জানি। আপনার মত লোকের থেকে তা শিখতে হবে না আশা করি। আগে নিজে ভালো হ আবুল। তিনবেলা বউ পিটাস, পোলাপান গুলারে অশান্তি দেস। আবার বড় বড় কথা বলে’
বাইক স্টার্ট হলো। আরোহি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে রইল। তার হাতে এখনো পানির জগ। চোখের সামনে ধীরে ধীরে দূরে সরে গেল কালো বাইকটা। আরোহির ফোনে ম্যাসেজ আসলো
“ল্যাভেন্ডা শাড়িটা ভীষণ স্পেশাল। নিজ হাতে কিনেছি ১৯ টা দোকান ঘুরে। রাতের মধ্যেই যেন সেই শাড়ি পরা ছবি পাই”
চলমান….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন