*নীল কুয়াশার হৃদয়হরিণী - পাঠ ০২
*ক্লাসের ভেতরে।*
ইশান ক্লাসে ঢুকলো। ক্লাসটা সাথে সাথে চুপ হয়ে গেলো।
ইশান বললো, "তোমরা সবাই কেমন আছো?"
পুরো ক্লাস বললো, "ভালো স্যার!"
ইশান একটু হাসলো। তারপর পড়ানো শুরু করলো। পড়ানোর মাঝে মাঝে সে গল্প বলে। ছাত্রদের সাথে মজা করে। অন্য স্যারদের মতো রাগ করে না। এই জন্যই সবাই তাকে এত পছন্দ করে।
পড়ানোর সময় ইশানের চোখটা একবার কর্নারের দিকে গেলো। মুছকান চুপ করে খাতায় লিখতেছে। চোখের নিচে হালকা কালো দাগ। মনে হয় রাতে ভালো ঘুম হয় নাই। জামাটা পুরনো, কিন্তু অনেক পরিষ্কার।
ইশান মনে মনে ভাবলো, এই মেয়েটা এত চুপচাপ কেন?
ক্লাস শেষ হয়ে গেলো। ইশান মুছকানের কাছে গেলো না। দূর থেকে দেখলো। মুছকান একা একা বই পড়তেছে। নিশা ডাকতেছে, কিন্তু মুছকান শুনতেছে না। যেন বইয়ের ভেতরে ডুবে আছে।
*টিফিনের সময়। ছাদে।*
মুছকান একা একা ছাদে গেলো। নিশা আর রিয়া নিচে আছে। ছাদে বাতাসটা অনেক সুন্দর। রেলিং ধরে দাঁড়ালে পুরো কলেজটা দেখা যায়।
মুছকান রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চুলগুলো বাতাসে উড়তেছে। সে মনে মনে বলতেছে, "বাবা, তুমি থাকলে আজ আমার জীবনটা এমন হতো না। আমি একা হয়ে গেছি। কিন্তু আমি হার মানবো না।"
ঠিক তখন পেছন থেকে একটা শব্দ এলো। মুছকান ঘুরে তাকাইলো। ইশান দাঁড়িয়ে আছে। হাতে একটা পানির বোতল।
ইশান বোতলটা এগিয়ে দিলো। বললো, "নাও, পানি খাও। তোমাকে অনেক ক্লান্ত লাগতেছে।"
মুছকান অবাক হয়ে তাকাইলো। এই মানুষটা কেন বারবার তার খেয়াল রাখে? বাসায় তো কেউ কখনো জিজ্ঞেস করে না, তুই খাইছিস কিনা।
মুছকান আস্তে করে বললো, "ধন্যবাদ স্যার।"
ইশান হাসলো। "আমাকে স্যার বলতে হবে না। ইশান বলে ডাকতে পারো। তবে সবার সামনে না। আমরা বন্ধু হতে পারি তো, তাই না?"
মুছকান প্রথমবারের মতো মন থেকে হাসলো। অনেক দিন পর তার মুখে এমন হাসি। সেই হাসিটা দেখে ইশানের বুকের ভেতর কেমন যেন করে উঠলো। মনে হইলো, কুয়াশার ভেতর থেকে হঠাৎ একটা আলো বের হয়ে আসলো।
ইশান বললো, "তুমি কি প্রতিদিন ছাদে আসো?"
মুছকান বললো, "হ্যাঁ। এখানে আসলে মনটা একটু শান্ত লাগে। নিচে অনেক শব্দ।"
ইশান বললো, "তাহলে আমিও আসবো। তুমি যদি কিছু মনে না করো।"
মুছকান মাথা নিচু করে বললো, "না, মনে করবো কেন।"
দুইজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। কেউ কথা বলতেছে না। কিন্তু এই চুপ থাকার মধ্যেও একটা সুন্দর অনুভূতি আছে। বাতাসে দুইজনের চুল উড়তেছে। দূরে পাখি ডাকতেছে।
নিচে থেকে নিশা ডাক দিলো, "মুছকান! কই তুই? ক্লাস শুরু হবে!"
মুছকান বললো, "আসতেছি!"
সে দৌড়ে নিচে নেমে গেলো। ইশান পেছন থেকে তাকিয়ে থাকলো। মনে মনে বললো, "এই মেয়েটা সত্যিই আলাদা। ওর চোখে কষ্ট আছে, মায়া আছে। আমি ওর পাশে থাকতে চাই।"
*বিকেল। ছুটির পর।*
কলেজ ছুটি হয়ে গেছে। মুছকান আস্তে আস্তে হাঁটতেছে। রাস্তায় অনেক ভিড়। রিকশার শব্দ, মানুষের হাঁটাহাঁটি।
হাঁটতে হাঁটতে তার মনে পড়লো ছাদের কথা। ইশানের হাসির কথা। পানির বোতলটা এগিয়ে দেওয়ার কথা। ছোট ছোট জিনিস, কিন্তু মুছকানের কাছে অনেক বড় মনে হইতেছে। কেউ তাকে এত যত্ন করে কখনো কিছু দেয় নাই।
সে বাসায় গিয়ে দেখলো, সৎ মা বসে আছে। মিম পড়তেছে। সৎ মা বললো, "এত দেরি কেন?"
মুছকান বললো, "কলেজে ক্লাস ছিলো।"
সৎ মা আর কিছু বললো না। মুছকান ঘরে গিয়ে ব্যাগটা রাখলো। তারপর আবার কাজে লেগে গেলো। কাপড় ধুলো, ঘর মুছলো, রান্না করলো। সারাদিন কাজের পর শরীরটা ক্লান্ত হয়ে গেলো। কিন্তু মনটা আজ একটু অন্যরকম। আজকের ছাদের সেই কয়েকটা মিনিট তার মন থেকে যাচ্ছে না।
*রাত।*
রাতে মুছকান জানালার পাশে বসে আছে। বাইরে নীল কুয়াশা। ঠান্ডা বাতাস আসতেছে। দূরে বাইকের শব্দ শোনা যাচ্ছে।
সে ভাবতেছে, ইশান স্যার কেন তার সাথে এত ভালো করে কথা বলে। তার জীবনে কেউ কখনো এত ভালো করে কথা বলে নাই। সে ভাবতেছে, কাল আবার ছাদে দেখা হবে কিনা।
অন্যদিকে ইশান তার রুমে বসে আছে। জানালা দিয়ে বাইরের কুয়াশা দেখতেছে। তার মনেও একই কথা ঘুরতেছে। মুছকানের হাসি। মুছকানের চুপচাপ থাকা। তার চোখের কষ্ট।
সকাল ৬ টা।*
আজও ঘুম ভাঙলো শাহনাজ বেগমের ডাকে।
"মুছকান! উঠ! আজ মেহমান আসবে। ঘরটা ভালো করে পরিষ্কার কর।"
মুছকান চুপচাপ উঠে গেলো। গতকাল ছাদের কথা মনে পড়তেই বুকের ভেতর কেমন যেন একটা শান্তি লাগলো। কেউ একজন তাকে পানি এগিয়ে দিয়েছিলো। ছোট একটা কথা, কিন্তু তার কাছে অনেক বড়।
সে ভাত বসিয়ে ঘর মুছতে লাগলো। মিম পাশে এসে ফিসফিস করে বললো,
"আপু, কাল কলেজে কি হইছিলো? তোর মুখটা আজ অন্যরকম লাগতেছে।"
মুছকান হাসার চেষ্টা করে বললো,
"কিছু না রে। চল, কাজ শেষ করি।"
মিম আর কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু মিম বুঝতে পারতেছে, আপুর ভেতরে কিছু একটা বদলে গেছে।
*সকাল ৮ টা।*
সৎ মা বললো, "আজ কলেজে যাইতে হবে না। মেহমান আসবে বললাম না?"
মুছকানের বুকটা ধক করে উঠলো। সে নিচু গলায় বললো,
"মা, আজ একটা জরুরি ক্লাস আছে। না গেলে সমস্যা হবে।"
শাহনাজ বেগম রেগে গিয়ে বললো,
"তোর আবার কিসের জরুরি ক্লাস? আমি যা বলছি তাই কর।"
মুছকান আর কথা বললো না। চোখে পানি চলে আসলো, তবু সে কাঁদলো না। সে মনে মনে বললো, "আজ ছাদে যাওয়ার কথা ছিলো। ইশান কি আমার জন্য অপেক্ষা করবে?"
*সকাল ১০ টা। কলেজ।*
নিশা গেটের সামনে দাঁড়িয়ে আছে। মুছকান আসতেছে না দেখে বারবার ফোনের দিকে তাকাইতেছে।
রিয়া বললো, "কিরে, মুছকান কই? ও তো কখনো এত দেরি করে না।"
নিশা বললো, "জানি না। মনটা কেমন জানি খারাপ লাগতেছে।"