ফন্ট সাইজ:
থিম:
নীল কুয়াশার হৃদয়হরিণী

পর্ব 3

লেখক: Muskan akter✨🌷

*নীল কুয়াশার হৃদয়হরিণী - পাঠ ০৩

এই সময় ইশান কলেজে ঢুকলো। সে চারপাশে একবার তাকাইলো। কর্নারের বেঞ্চটা আজ খালি। ছাদের কথা মনে পড়ে গেলো। সে মনে মনে বললো, "মেয়েটা আজ আসলো না কেন? ও ঠিক আছে তো?"

ক্লাসে ইশান পড়াইতেছে, কিন্তু মনটা পড়ায় নাই। বারবার দরজার দিকে চোখ যাইতেছে।

*দুপুর ১২ টায়
মেহমান চলে গেছে। মুছকান তাড়াতাড়ি কাজ শেষ করে ব্যাগ নিয়ে বের হয়ে গেলো। সৎ মা পেছন থেকে বললো,
"এখন কই যাস?"

মুছকান বললো, "কলেজে, মা। একটা ক্লাস বাকি আছে।"

সে দৌড়ে কলেজে গেলো। টিফিনের সময় হয়ে গেছে। সে জানে, এই সময় ছাদে কেউ থাকে না।

সে আস্তে আস্তে ছাদে উঠলো। ভাবলো, কেউ নাই।

কিন্তু ছাদে উঠে দেখলো, রেলিং ধরে একজন দাঁড়িয়ে আছে। ইশান।

ইশান ঘুরে তাকাইলো। অবাক হয়ে বললো,
"তুমি আসছো? আমি ভাবছিলাম আজ আর আসবা না।"

মুছকান নিচু গলায় বললো,
"বাসায় কাজ ছিলো। তাই আসতে দেরি হয়েছে।

ইশান কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বললো,
"তুমি ঠিক আছো তো? তোমাকে অনেক ক্লান্ত লাগতেছে।"

মুছকান এবার আর নিজেকে আটকাতে পারলো না। চোখ দিয়ে পানি পড়ে গেলো। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলো।

ইশান আস্তে করে বললো,
"কাঁদতে চাইলে কাঁদতে পারো।

মুছকান চোখ মুছে হাসার চেষ্টা করলো। বললো,
"আপনি কেন আমার জন্য এত ভাবেন?"

ইশান হাসলো। বললো,
"কারণ কিছু মানুষের চোখ দেখলেই বোঝা যায়, তারা ভেতরে ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রাখে। আর আমার ইচ্ছা করে, সেই কষ্টটা একটু কমিয়ে দেই।"

বাতাসে আবার নীরবতা। দূরে পাখি ডাকতেছে। মুছকানের মনে হইলো, এই মানুষটার সামনে সে একটু হলেও নিরাপদ।

মুছকান ছাদ থেকে নামার জন্য পা বাড়ালো।

তখনি ইশান তারাহুড়া করে বললো,
"কাল আসবা তো?"

মুছকান মাথা নিচু করে বললো,
"চেষ্টা করবো।"

সে দৌড়ে নিচে নেমে গেলো। ইশান পেছন থেকে তাকিয়ে থাকলো। মনে মনে বললো, "এই মেয়েটার জীবনে কি চলতেছে, আমি জানি না। কিন্তু আমি জানি, ওকে একা ছেড়ে দেওয়া যাবে না।"

*রাতে মুছকান জানালার পাশে বসে আছে। বাইরে আবার সেই নীল কুয়াশা।

সে ভাবতেছে, ইশান কি শুধুই ভালো মানুষ বলে এমন করে? নাকি এর পেছনে আরো কিছু আছে?

অন্যদিকে ইশান তার ডায়েরিতে লিখতেছে,
"আজ ও কাঁদছিলো। আমি কিছু জিজ্ঞেস করিনি ওকে। আমি শুধু চাই, ও একদিন নিজে থেকে সব বলুক। সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করবো।"

*রাত ১১ টা। ঢাকার অন্য পাশে।*

শহরের একটা অন্ধকার ফ্ল্যাটে বসে আছে একজন মানুষ। সামনে ল্যাপটপ। ল্যাপটপে একটা ছবি।

ছবিটা মুছকানের। কলেজের গেটের সামনে তোলা। হাসতেছে।

লোকটা আস্তে করে বললো,
"অবশেষে খুঁজে পাইলাম। এতদিন কোথায় লুকিয়ে ছিলা, আমার হৃদয়হরিণী?"

তার নাম *আব্রাহাম খান শুদ্ধ*। সবাই তাকে চিনে *শুদ্ধ ভাই* নামে। শহরে অনেকে তাকে মাফিয়া বলে।

পাশে দাঁড়িয়ে থাকা তার লোকটা বললো,
"ভাই, মেয়েটা তো এখন কলেজে পড়ে। সাধারণ মেয়ে।"

শুদ্ধ চোখ সরু করে বললো,
"সাধারণ? ও সাধারণ না। ও আমার অতীত। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর বাবা আমার কাছে একটা কথা দিয়ে গেয়েছিলো। সেই কথা আমি এখনো ভুলিনি।"

সে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। জানালা দিয়ে বাইরের নীল কুয়াশা দেখছে।

"ওর পাশে কেউ ঘোরাঘুরি করতেছে শুনলাম। একটা স্যার নাকি?"

লোকটা মাথা নিচু করে বললো,
"হ্যাঁ ভাই। ইশান নামে। কলেজের স্যার।"

শুদ্ধর ঠোঁটে একটা হালকা হাসি আসলো। কিন্তু সেই হাসিতে মায়া নাই, আছে চাপা রাগ।
"ভালো। দেখি, সে কতদিন ওর পাশে থাকতে পারে।"

*পরের দিন সকাল।

মুছকান আজ তাড়াতাড়ি রেডি হইছে। রাস্তায় হাঁটতেছে। হঠাৎ মনে হইলো, কেউ যেন তাকে দেখতেছে। পেছনে তাকালো। কেউ নেই। শুধু একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে।

মুছকানের বুকটা কেঁপে উঠলো। সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো।

*কলেজ। টিফিনে ইশান আগেই ছাদে দাঁড়িয়ে আছে। হাতে পানির বোতল।

মুছকান দৌড়ে ছাদে উঠলো। হাঁপাচ্ছে।

ইশান বললো, "কি হইছে? তোমাকে এমন লাগতেছে কেন?"

মুছকান বললো, "জানি না। মনে হইলো কেউ আমাকে ফলো করতেছে। একটা কালো গাড়ি..."

ইশান বললো, "তুমি ভয় পাইও না। আমি আছি।"

ঠিক তখন নিচে কলেজের গেটে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো শুদ্ধ।

সে গেটের দারোয়ানকে বললো,
"মুছকান নামে একটা মেয়ে এখানে পড়ে। ওকে একটু ডেকে দিবেন?"

দারোয়ান ভয় পেয়ে গেলো। বললো,
"স্যার, ক্লাস চলতেছে তো।"

শুদ্ধ হাসলো। বললো,
"ঠিক আছে। আমি অপেক্ষা করতেছি।"

আর ছাদের উপর থেকে ইশান সেই গাড়িটা দেখে ফেললো। তার বুকের ভেতর কেমন যেন করে উঠলো।

ছুটির ঘণ্টা বাজছে। সবাই বের হইতেছে।

মুছকান ব্যাগটা শক্ত করে ধরে গেটের দিকে আসতেছে। নিশা বললো,
"কিরে, এত তাড়াহুড়া করতেছিস কেন?"

মুছকান বললো, "আজ বাসায় তাড়াতাড়ি যেতে হবে।"

গেটের কাছে আসতেই তার পা থেমে গেলো।

সেই কালো গাড়িটা। আর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন মানুষ। কালো শার্ট, কালো প্যান্ট, চোখে কালো সানগ্লাস।

সবাই ভয়ে ভয়ে তাকাচ্ছে। কেউ কাছে যাচ্ছে না।

মুছকান ভয়ে পিছিয়ে গেলো।

লোকটা সানগ্লাসটা খুললো।

শুদ্ধ আস্তে আস্তে এগিয়ে আসলো।

মুছকান কাঁপা গলায় বললো,
"আ-আপনি কে? সবাই বলে আপনি মাফিয়া।"

শুদ্ধ ঠান্ডা গলায় বললো,
"সবাই ঠিকই বলে।"

মুছকান চমকে গেলো।

শুদ্ধ বললো,
"আমার নাম আব্রাহাম খান শুদ্ধ। সবাই আমাকে শুদ্ধ ভাই বলে ডাকে।"

মুছকান বললো, "আ-আমার কাছে কি চান আপনি?"

শুদ্ধ নিচু গলায় বললো,
"তুমি আমার অতীত। তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই।"

মুছকান বললো, "আমি তো আপনার কেউ না।"

শুদ্ধ মুছকানের চোখের দিকে তাকিয়ে মনে মনে বললো তুমি আমার হৃদয়হরিণী।

সে শুধু ঠান্ডা গলায় বললো,
"তুমি যা ভাবো, সেটা সত্যি না।"

এই সময় পেছন থেকে ইশানের গলা আসলো,
"মুছকান!"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন