#সে_কে?
#সামিরা_শেখ
#পার্ট_১
গ্রীষ্মের কাঠ ফাটা রোদে সবকিছু ক্লান্ত।এর মধ্যে সব ক্লাস এর ছেলে মেয়েরা বিজ্ঞান মেলার প্রজেক্ট তৈরিতে বেস্ত।স্কুলের একটা বড় হল রুম এ বসে একটা টিম কাজ করছিল।স্কুল এর মাঠে ফুটবল খেলা হচ্ছিল।সময়টা দুপুর ছিল।হঠাৎ লোডশেডিং হওয়ায় ,সবাই কাজ বাদ দিয়ে গল্প করছিল(সারা,গুণজা,নাওরিন,সামিয়া,রোজা)। রুম এ কয়েকটা ব্যাগ ছিল যা মূলত ওই ফুটবল খেলা ছেলেদের।সারা হঠাৎ খেয়াল করে হল রুম এ কয়েকটা ছেলে প্রবেশ করছে।যার মধ্যে একটা ছেলের পরনে ছিল একটি কালো গেঞ্জি হাফ হাতার তাতে একটা লাল রঙের মাকড়সা আঁকা ছিল।ছেলেগুলো তাদের ব্যাগ নিয়ে চলে যায়।সারা এবার ওর ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলে,
"গাইজ ক্রাস খাইছি..।"
গুণজা বেশ আগ্রহ নিয়ে বলে,
"কোনটার উপর?"
"পিছে দেখ।"
গুণজা পিছে তাকিয়ে সবগুলো ছেলেকে পর্যবেক্ষণ করে মুহূর্তেই বুঝে যায় তার বান্ধবী আসলে কার উপর ক্রাশ খাইছে।গুণজা,
"কি ওই স্পাইডার ম্যান এর উপর?"
"হুম।"
সবাই একেওপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে।নাওরিন প্রশ্ন করে ওঠে,
"এই সারা তোর এই ২০২৬ সালে কয়টা ক্রাশ হলোরে?২০২৬টা হইছে?"
গুণজা তাচ্ছিল্য করে বলে,
"বেশি..."
সারা,
"আমি গুণেও শেষ করতে পারব না।অর্ধেকের চেহারাই মনে নাই।"
ওদের টিম এর ছেলেরা পাশেই কাজ করছিল প্রজেক্ট নিয়ে।রোজা নামের মেয়েটিও কাজ করছিল।রোজা ক্লাস এর ছোটখাটো সায়েন্টিস্ট।দেখতেও বিজ্ঞানী বিজ্ঞানী ভাব আসে।গুণজা মেয়েটিও রূপে গুণে ভালো।তবে ভেতরে শুধুই ভন্ডামি।আর নাওরিন সবসময় বইয়ের মধ্যে ঢুকে থাকে।তবে তার ভেতরেও ভন্ডামীর অভাব নেই।নাওরিন কে অনেকে ইফু বলে ক্ষেপায়। ইফু মূলত ওদেরই ক্লাসমেট।ওর মধ্যে ম্যাচিউর ম্যাচিউর ভাব আসে।ওর বন্ধু হলো ডার্ক সার্কেল।রাতে না ঘুমানোর কারণে ওর চোখের চারপাশ কালো হয়ে গিয়েছে তাই এনি ওকে ডার্ক সার্কেল বলে।ওর নাম মূলত হুযাইফা। এনির পুরো নাম এনি রাফা।মায়াবী চোখের অধিকারিণী।আর সারা?
ওর পুরো নাম সারা আমির।সে আবার জয় আমির এর ভক্ত।দেখতে ভালোই।চোখে চশমা।যার ছেলেদের উপর নজর না দিলে দিন কাটে না।এখন পর্যন্ত না জানি কত ক্রাশ খাইছে।সে নিজেও বলতে পারবে না।এই নিয়ে ক্লাস এ ভালোই নাম আছে তার।আপাতত সে ওই কালো গেঞ্জির মাঝে লাল মাকড়সা আঁকা ছেলেটির উপর ক্রাশ খেয়েছে।
গুণজা এবারে গেয়ে ওঠে,
"না না না তুমি স্পাইডার ম্যান।তুমি ঝুলন্ত ছুটন্ত বেগবান,তুমি আমার বান্ধবী সারার প্রিয় স্পাইডার ম্যান..।"
সামিয়া এবং নাওরিনও একটু অংশ নিল গান গাওয়ায়।তবে সারার এসবে যায় আসে না।সে হয়তোবা একটু পরই রাস্তার অন্য কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখে ক্রাশ খেয়ে নিলো,বলা যায় না।আপাতত সবাই ওই ছেলেটিকে নিয়েই কথা বলছিল।কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ আশায় সবাই আবার যে যার কাজ করতে শুরু করে।সারা জানালার পাশে বসে কাগজ কাটছিল।হঠাৎ বাইরে চোখ যায়।রাস্তায় সেই ছেলেটি তার বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল।সারা প্রথমে ভালো করে দেখতে না পারায়,এবার ছেলেটির চেহারা ভালো ভাবে দেখে নেয়।ছেলেটি দেখতে বেশ হ্যান্ডসাম।মাথার চুলগুলো ভিজে এবং কপালের উপর এলোমেলোভাবে পরে আছে।কাঁধে ব্যাগ ঝুলছে।বন্ধুদের সাথে কথা বলতে বলতে যাচ্ছে।সারা যেন নিজের কল্পনার জগতে ডুবে গেলো।তখনই নাওরিন এসে বলল,
"কি বান্ধবী জানালার বাইরে কি দেখো,হুমম?"
বলে মুচকি মুচকি হাসতে থাকে।সারা খুব স্বাভাবিক ভাবেই বলল,
"স্পাইডার ম্যান চলে গেলো।"
নাওরিন আফসোস এর সুরে বলল,
"আহারে আমার বান্ধবী টাকে না নিয়েই চলে গেলো স্পাইডার ম্যান।"
তখনই গুণজা আসে আর বলে,
"কি..কো সেই স্পাইডার ম্যান?"
সারা,
"চইলা গেছে আমারে থুইয়া।"
গুণজা,
"কষ্ট.."
সারা,
"মেরা দিল টুট গেয়া.."
নাওরিন,
"পৃথিবী উল্টে গেলেও এরা কোনোদিন ভালো হবে না।"
সবাই মিলে সারাকে স্পাইডার ম্যান বলে খেপায়।সারার এসবে যায় আসে না।পরের দিন আবার ঠিক একই সময় সারা সেই বেঞ্চে গিয়ে বসে।আরেকটা বার স্পাইডার ম্যান এর দেখা পেতে।তবে আজ আর আসে না।নাওরিন এবারে বলে,
"কি বান্ধবী স্পাইডার ম্যান আসে নাই?"
সারা,
"বাইরে দেখো।"
বাইরে রাস্তার উপর একটা বাইকের কাছে তিনটা ছেলে দাঁড়ানো ছিল।ছেলেগুলো সম্ভবত বিশ বছর বয়সি হবে।গুণজা,
"এই যে কি সেই স্পাইডার ম্যান?"
সারা,
"আরে না।"
গুণজা,সামিয়া অনেক জোরে চেঁচিয়ে বলে ওঠে,
"এই স্পাইডার ম্যান...."
ছেলে তিনটা বুঝতে পারে ওদের উদ্দেশ্যেই বলা হয়েছে।আসে পাশে তাকিয়ে কোথাও কাউকে দেখতে পায় না।তবে উপরের দ্বিতীয় ফ্লোরের জানালার দিকে তাকিয়ে পাজী সারার বান্ধবীদের দেখতে পায়।গুণজা এবং সামিয়া আরও চেঁচাতে থাকে স্পাইডার ম্যান বলে।সোহা এবং মোমো নামে দুইটা মেয়ে তখন ওইখানে আসে।মোমো,
"এই সারা তুমি কালকে যেই স্পাইডার ম্যান এর উপর ক্রাশ খাইছো ও কি আজ আসছে?আমরা একটু দেখতাম।"
সারা মনমরা হয়ে বলে,
"না। হায় আল্লাহ তোমরাও জেনে গেছো!"
সোহা গুঞ্জাদের দেখে বলে,
"কি যুগ আসলো মেয়েরা ছেলেদের ইফটিজিং করে।"
সারাও গিয়ে জানালার পাশে দাঁড়ায়।সবাই একে অপরের সঙ্গে কথা বলতে বেস্ত হয়ে যায়।সারা জানালার বাইরে তাকিয়ে ছিল।ছেলেগুলো বাইকে চড়ে বসে বাইক স্টার্ট করে,ওদের জানালার দিকে তাকিয়ে মিডেল ফিঙ্গার দেখায়।সারা ব্যাপারটা খেয়াল করে নিজেও দেখিয়ে দেয়।
সারা বিকালের বাসায় বসে ফেসবুক স্ক্রল করছিল।স্ক্রল করতে করতে হঠাৎ স্ক্রিনে দেখলো সেই স্পাইডার ম্যান এর পিক।যেখানে ছেলেটির দুই হাতে দুইটা ট্রফি গলায় গোল্ড মেডেল।হয়তো ফুটবল খেলতে অনেক ভালোবাসে।সারা ওর ফেসবুক একাউন্ট ঘেঁটে দেখে ছেলেটির নাম মূলত হামজা তালুকদার।"wow!"
সারার বেশ কিছু ট্যালেন্ট রয়েছে।যেমন _একটা হলো কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই ক্রাশ খাওয়া।আর একটা বিশেষ ট্যালেন্ট হলো উপন্যাস পড়া এবং মানুষ এর কথাগুলো ব্যাড মাইন্ড এ নেওয়া।এইসব কারণে সারার ক্লাস এ ভালো নাম রয়েছে।
সারার এই পর্যন্ত অনেকগুলো পার্মানেন্ট ক্রাশ।তবে কখনও কোনো রিলেশন এ জড়ায় নি।ওর ইচ্ছা ও রিলেশন করবে না। তবে ও ওর ক্রাশ এর ক্রাশ হবে।দুজন দুজনকে দেখবে দুর থেকে।একই ক্লাস এ হলেতো কোনো কথাই নেই।
সারা পড়া - লেখায় খুব বেশি ভালো নয়।এজন্য বাড়িতে বেশ বকুনিও খায়।
সারা সেদিন ক্লাস চলা কালীন বইয়ের মধ্যে উপন্যাসের বই রেখে পড়ছিল।ক্লাস এ স্যার পড়াচ্ছিলেন।সারা খেয়াল করে গুণজা কাগজে কি কেনো লিখে ভাঁজ করছে।কিছুক্ষণ পর গুণজা কাগজটা ইফু কে দেয়।সারা এবার গুণজা কে কাধ দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে বলল,
"কি..ব্যাপার সেপার কি?"
গুণজা এড়িয়ে যাওয়ার জন্য বলল,
"কিছু না।উলটা পালটা কিছু মনে করিস না।"
সারা আবার উলটা পালটা কিছু ভাবতে পারে না। ও এইটুকুতেই অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছে।সারা আর কিছু বলে না,তবে মুচকি মুচকি হাসতে থাকে।ব্যাপারটা গুণজা খেয়াল করে বলে,
"ভালো হ।"
সারা,
"তুই আগে নিজে ভালো হ।তারপর আমারে বলিস।"
গুণজা,
"আমি ভালোই আছি।"
সারা,
"আজ আমার একটা কিউট বড় ভাই নাই বলে..."
গুণজা ভুরু কুচকে বলে,
"মানে?"
সারা,
"কেনো ও তোর বড় ভাই লাগে না?
গুণজা,
"অবশ্যই.."
নাওরিন,
"জায়ান কৃতিক আর অরুর মতন।"
গুণজা নাওরিন এর দিকে চোখ গরম করে তাকায়।তখনই টিচার ওদের কথা বলতে দেখে ফেলে আর বলে,
"এত কথা কিসের?বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো তিনজনে।"
ওরা কোথাও ফেঁসে গেলে তিনজনই একসাথে ফাঁসে।https://www.facebook.com/share/p/19HAPHLCLP/