ফন্ট সাইজ:
থিম:
সে কে?

পর্ব 2

লেখক: সামিরা শেখ

#সে_কে?
#সামিরা_শেখ
#পার্ট_২
বলতে গেলে ওরা তিনজন সবসময় এক সাথেই থাকে।আর তিনটাতেই প্রায় সাইকো।রাস্তায় ব্ল্যাক কালার এর বাইক চালাতে দেখলে তাকে ওরা জায়ান ক্রীতিক বানিয়ে দেয়।কাউকে সাদা শার্ট পড়া দেখলে আবির ভাই।কালো শার্ট এ ইরফান নেওয়াজ। কথায় কথায় উপন্যাস টানা।যদি কেও জিজ্ঞেস করে,

"এই সারা সত্যি বলতে তোর ক্রাশ কে?"

"আমার কোনো ক্রাশ নেই।আমার একটা জামাই ছিল।যাকে আমি অনেক ভালোবাসি।কিন্তু শালার সমন্ধির চেংরা মরে গেছে।"

"মানে?"

"মানে আমার জামাই জয় আমির মরে গেছে।তাও আবার আমার বয়স যখন পাঁচ।"

"আরে মজা করিস না।"

"মজা করতেছি না।আচ্ছা আমার বর্তমান জামাইয়ের কথা বলি.."

"সেইটা আবার কে?"

"কে আবার সালার সিকান্দার।"

"হায় আল্লাহ।ভাই তুই একটা পাগল।"

সারা একথাও কোনো রিয়েক্ট না করেই বলবে,

"তুই আজকে জংলি!"

সারা সেদিন মন খারাপ করে মাথা বেঞ্চের উপর রেখে বসে ছিল।হঠাৎ ক্লাস টিচার ক্লাস এ আসে।সবাই যে যার সিট এ গিয়ে বসে।টিচার এর সাথে দুইটা নতুন স্টুডেন্ট আসে।তারা নিজেদের পরিচয় দেয়।একজনের নাম ইথান প্রিসিয়া।যে কিনা আমেরিকা থেকে এসেছে।তার পরিবার সবাই বাংলাদেশি।তবে তার জন্ম আমেরিকাতে।আর অন্যজন একটা ছেলে,নাম সামিরা হাওলাদার।সে আপাতত অন্য জেলা থেকে এসেছে।সারা সামির কে দেখে বড় সর একটা ধাক্কা খেল।প্রিসিয়াকে সারার সামনের সিটে বসতে দেয়া হয়।টিচার ক্লাস থেকে চলে যায়।সবাই এই আমেরিকান মেয়েটির সাথে কথা বলতে ভিড় করে।প্রিসিয়া মূলত খিষ্টান।গলায় একটা ক্রস লোকেট।চুলগুলো কাধ অব্দি।দেখতে একটু বাংলাদেশি তবে পুরোই আমেরিকান।আর অন্যদিকে সামির দেখতে ভালোই।যতটা ভালো হলে মেয়েদের নজর কাড়া যায়।সারা সামির কে দেখে একা একাই বলে,

"আল্লাহ ওরে আবার এই স্কুল এ আসতে বলছে ক!কেও জানতে পারলে আমি শেষ।"

সামিয়া,"কিরে?সবাই ওই প্রিসিয়াকে নিয়ে বেস্ত।তুই এইখানে একা কেনো?আবার ওই নতুন ছেলেটার উপর ক্রাশ খাইলি নাকি?"

সারা কিছুটা তাচ্ছিল্য করেই বলে,"ধ্যাৎ..ওর উপর ক্রাশ খাবো কেন রে আমি!!"

টিফিন টাইম এ সারার সামিরের সাথে সিঁড়ির কাছে দেখা হয়ে যায়।আসে পাশে কেও না থাকায় সারা সুযোগ বুঝে প্রশ্ন করে,"তুমি কি আমাকে চিনো?"

সামির,"হ্যাঁ।"

সারা কিছুটা ঘাবড়ে যায়,"কি সত্যিই?"

সামির সাভাবিক ভাবেই বলে,"হ্যাঁ,ক্লাস এ তোমাকে দেখছিলাম।"

সারা যেনো হাফ ছেড়ে বাঁচে,"ও..ওহ।"

তখনই সেখানে প্রিসিয়া এসে বলে,"হেই!"

সারা,"হুমম..?"

সামির চলে যায়।প্রিসিয়া,"টুমি কি আমার ক্লাস এ পরো?"

সারার প্রিসিয়ার কথা বুঝতে একটু সমস্যা হয় তবে মানিয়ে নেয়।

"হ্যাঁ..।"

"আমার শঙ্গে খি এখটু কেন্টিন এ জাবে?"

"হ্যাঁ ,চলো।আমি ক্যান্টিনের দিকেই যাচ্ছিলাম।"

হাঁটতে হাঁটতে প্রিসিয়া বলল,"টোমরা অনেখ ভালো ভাঙল বলো।"

"আমরাতো বাঙালি বাংলাত ভালো পারবোই।"

"টুমি খি ইংলিশ পারো?"

"না আমি ইংলিশ এ কাঁচা।"

"হোয়াট!খাঁচা?আমিটো জানটাম ফল অঠবা সবজি খাঁচা হয়।"

"খাঁচা না কাঁচা।"

"ওহ সরি।আচ্ছা টোমার নাম খি?"

"সারা আমির।"

"ওয়াও, সারা আমের!"

সারা মনে মনে বলল,"এ আমার বংশের নাম খেয়ে দিলো।আমার মরা জামাই জয় আমির জানতে পারলে কচু কাটা করে দেবে এই সম্মন্ধির চিংড়ির।"

"আমের না আমির।"

"ওহ হ্যাঁ আমের।"

সারা বিরক্ত হয়ে গেলো।সারা ক্লাস এর বাইরে একটা বেঞ্চ এ বসে ইস্ট বেকার খাচ্ছিল।এইটা ওর একটা পছন্দের খাবার তবে ভেতরের সাদা অংশটার জন্য সবার মাইন্ড খারাপ হয়ে যায়।

তখনই গুণজা পাশে এসে বসে একটা ললিপপ মুখে নিয়ে।গুণজা,"এই তুই কি খাচ্ছিস?"

সারা,"যা দেখছিস তাই।আগে নিজের মুখে দেখ।"

গুণজা মিডেল ফিঙ্গার দেখিয়ে মুখ ভেংচি দেয়।সারা খুব একটা রিয়েক্ট না করে বলে,"ভালো হও বান্ধবী।ভালো হতে পয়সা লাগে না।আর আজ কাল পয়সা পাওয়াও যায় না।"

গুণজা,"আমার ভালো হতে পয়সা লাগে না,টাকা লাগে।"

সারা,"তাহলে তুই তোর জামাইয়ের কাছে যা..."

তখনই নাওরিন এসে বলে,"আজ মানবতা কথায়?!"

সারা,"তোমার জামাই চুরি করে বেঁচে দিয়েছে।"

গুণজা,"কেনো কিছু হইছে নাকি?"

নাওরিন,"ওই আমেরিকান আমার নামটা পচায় দেছে।"

গুণজা,"ভাই আমারে গুণজা চৌডুরী বানায়ছে।"

সারা,"ঠিক,ও আমাদের নামের বারোটা বজায় দিচ্ছে।জয় আমির এর বংশের নাম পুরো পচায় দেছে। সারা আমের..!"

নাওরিন,"বেচারা জয় আমের।"

সারা,"ভাই তোরা অন্তত বলিস না।আমার জামাইয়ের আত্মা শান্তি পাবে না।"গুণজা একটু আফসোস এর সুরে বলে,"আজ কেও নাই বলে..।"

নাওরিন,"দিল দুই ভাগ করা ইমোজি।"

সারা,"হয় আল্লাহ!কাদের কাছে আসছিলাম।"

তখনই সেখানে প্রিসিয়া এসে বলে,"হেই, টোমরা এইখানে খি খোরো?"

সারা,"তোমার বিয়া নিয়া আলোচনা করি।"

প্রিসিয়া,"খার আমার? বাট হোয়াই?"

সারা,"না টোমার না আমার।"

নাও রিন,"তো তোমার কোনো বাংলাদেশি নাম নেই?"

প্রি সিয়া,"হ্যাঁ,আছেতো।আরশিয়া নামরা।"

গুণ জা,"ওহ,এমন নাম কখনও শুনিনি।"

সারা,"তা তুমি এত মানুষ ফেলে আমাদের কাছে কেনো এলে?"

প্রিসিয়া,"বিকজ টারা আমায় ঘিরে ডরে।আমি এটে আনকমর্টবল ফিল খোরী।"

সারা,"পাঠ ক্ষেত থেকে খোরি নিয়া আসছে। তো তোমাকে যদি নামরা বলে ডাকি কোনো সমস্যা হবে?"

প্রি সিয়া,"নো প্রবলেম।"

সারা বাসায় গিয়ে ওর অনলাইন ফ্রেন্ডকে ম্যাসেজ করে ,

সারা -- তুমি কোথায় ট্রান্সফার হইছো বাস্টু?

বাস্টু -- গোপালগঞ্জ।তোমার বাসা গোপালগঞ্জ না?

সারা -- হ্যাঁ।তবে আমি অন্য কোথাও থাকি....

বাস্টু -- ওহ একসাথে একই স্কুল এ পড়া হলো না..

সারা -- কেনো একই স্কুল এ হলে কি করতে?

বাস্টু -- কিছু না। জাষ্ট অন্যরকম ফিলিংস..

চলো একদিন দেখা করি।আমি যখন এইখানে আইসেই পড়ছি।

সারা -- না..না..।

বাস্টু -- কেনো?

সারা -- আমি বাড়িতে নাইতো তাই।

বাস্টু -- ওহ।ওকে বাড়িতে আসলে জানাইও।

সারা -- ওকে।

গুণ জা এবং সারা রাস্তা দিয়ে হাঁটছিল।ছুটির দিন।কোচিং থেকে আসছিল।দুজনেই টপস পড়া এবং কাঁধে ব্যাগ ঝুলছে।

সারা,"আমরা একটু বেশি তাড়াতাড়িই পেকে গেছি তাই না?"

গুণ জা,"ঠিক বলেছিস।আগেকার মানুষরা কিছুই বুঝত না বিয়ের আগে।আর আমরা ক্লাস নাইন এ বসেই..."সারা,"আগে মানুষ চিঠিতে প্রেম করত।আর আমরা এই বয়সেই মানুষের প্রেমে পরে যাই।"

গুণ জা ,"কেনো ,তুই কারো প্রেমে টেমে পরলি নাকি?"

সারা,"ধ্যাৎ , রাস্তার ক্রাশ রাস্তায় ফেলায় চলে যাই।"

হঠাৎই গুণ জা বেশ উৎসাহিত হয়ে বলে,"দেখে বান্ধবী তোর জামাই।"

সারা,"কই?"

গুণ জা,"ওই দেখ দৌড়াতে দৌড়াতে যাচ্ছে।"

সারা,"কো ওতো একটা কুকুর!"

গুণ জা ,"ঐটাই.."

সারা,"আজ মানবতা কথায়??"

গুণ জা,"নাওরিন এর জামাই চুরি করে পালয়ছে।"

এই পর্যায়ে দুজনেই হাসতে থাকে।গুণ জা,"তারপর তোর অনলাইন বেষ্ট ফ্রেন্ড এর কি খবরে?"

সারা,"কি খবর আবার!"

গুণ জা,"কথা হয়?"

সারা,"খুব একটা কথা হয় না।"

গুণ জা,"কেনো ঝামেলা হইছে নাকি?"

সারা,"ঝামেলা হবে কেন?এমনিতেই কথা বলি না।"

গুণ জা,"ওহ।"

সারা,"এই সব বাদ দে।আগে তুই নিজের কথা বল।"

গুণ জা,"আমার আবার কি কথা!"

সারা,"কেন বান্ধবী তোমার বেষ্ট ফ্রেন্ড যে হিমেল আমি কি জানি না...।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন