ফন্ট সাইজ:
থিম:
ভালোবাসি মায়াবী কন্যা

পর্ব 3

লেখক: জান্নাতুল ফেরদৌস বন্যা

সবাই টেবিলে বসা।আয়ান চুপচাপ ফোন চালাচ্ছে। রিহান আবিদ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে।সাইরা লিজা আহি রোজ নিরা বিভিন্ন কথা নিয়ে হাসি ঠাট্টা করছে।এর ভিতর বেশি কথা ছিলো আয়ানের ব্যক্তিও নিয়েই বেশি।আহি বারবার আড়চোখে দেখছে সামনে বসা ছেলেটাকে।ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর।হাঁটা স্টাইল,পারসোনালীটি মুগ্ধ হওয়ার মতো।সাইরাদের কথা বলার মাঝেই আয়ান ফোনে দৃষ্টি রেখেই বিরক্ত হয়ে বলে,
-"“হোয়াটস ইয়োর প্রবলেম? হোয়াই ডু ইউ টক সো মাচ?”

সাইরা লিজা চুপ হয়ে গেলো।তাদের ফ্রেন্ড গ্রুপের সবাই আয়ানকে একটু আকটু ভয় পায়।সবসময় নিরব থাকা ছেলেটা রাগলে, আর কিছু মানে না।কলেজের ভিপি এমনে এমনে বানায়নি।আহি মুখ ভেঙচি দেয়।সবাইকে নিজের মতো মনে করে নাকি। হুম।তার কি সে তো কথা বলবেই।জোরপূর্বক হেঁসে বলে,
-"আয়ান ভাই আপনি কি মেপে মেপে কথা বলেন?"

রোজ আহির হাত চেপে ধরে।তার ভাই রাগলে শেষ। আয়ান চোখ তোলে চাইল তার সম্মখিনে বসা অবাধ্য মেয়েটার দিকে।কিন্তু কিছু বললো না,শান্ত ভাবেই ফোনে মনোযোগ দিলো।আহি-ও আর কিছু বললো না।এই লোকে অন্য ভাবে যেমনেই হক তার প্রেমে ফেলতে হবে।
,...
চৌধুরী বাড়ি,প্রথমে মেন গেট,সেখানে বড় করে ওপরের প্লটে গুটিগুটি অক্ষরে লিখা,

❝চৌধুরী নীলাঞ্জনা❞

গেট খোলতেই সরু রাস্তা, রাস্তার দু পাশে বিভিন্ন ফুল গাছ লাগানো।ফুল গুলোর অনেক যত্ন নেওয়া যায় বুঝা যায়।ফুল গাছের পর সুইমিং পুল।সামনে এগিয়ে গেলে ডুপ্লেক্স বাড়ি।বাড়ি 'টি পুরো সাদা-গ্লোড্রেনের সংমিশ্রণে।বাড়ির ভিতরে প্রবেশ করলেই ডুয়িং রুম পরে, তার পাশে ডাইনিং স্পেস,তার পাশে রান্না ঘর।

চৌধুরী বাড়ির কর্তা শারাফাত চৌধুরী তার স্ত্রী রোজিনা চৌধুরী। তাদের দুই ছেলে এক মেয়ে,

বড় ছেলে মাহিম চৌধুরী পেশায় বিজনেসম্যান।তার স্ত্রী তেজসী চৌধুরী। পেশায় ডাক্তার।তাদের এক ছেলে এক মেয়ে বড় ছেলে রায়হান চৌধুরী আয়ান।যে মাস্টার্সে পড়া শোনা করছে + কলেজের ভিপি।ছোট্ট মেয়ে রোহানী চৌধুরী রোজ সে ইন্টার ফাস্ট ইয়ারে।

চৌধুরী বাড়ির ছোট ছেলে মাহিন চৌধুরী পেশায় বিজন্যাসম্যান। তার স্ত্রী আহানা চৌধুরী। পেশায় গৃহিনী।তাদের দুই ছেলে ফারহান চৌধুরী রিহান।বয়সে আয়ানের থেকে কয়েক মাসের ছোট্ট। কিন্তু তারা একই ক্লাসে পরছে।ছোট্ট ছেলে সায়াজ চৌধুরী সে ক্লাস চতুর্থে পড়ে।

শারাফাত চৌধুরীর ছোট্ট মেয়ে সিফা চৌধুরী তার হাসবেন্ড রাকিব হোসেন।তাদের এক ছেলে এক মেয়ে, বড় ছেলে সাজিদ এবার এইচএসসি দিবে। ছোট্ট মেয়ে ফাহিমা রোজের বয়সী।

শারাফাত চৌধুরী এবং তার সহধর্মিণী এখনো বেঁচে আছেন।তাদের নিদেশে এই বাড়ির সকল কার্জকম চলে।

ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নামছে,পরিপাটি ভদ্রমহিলা।তার পরনে দামি শাড়ি, একহাতে ঘড়ি অপর হাতে ব্যাগ।মহিলাকে দেখেই বুঝা যায়,নিজের সাস্থ,রূপের দিকে বেশ নজর। মহিলাটি ডুয়িং রুমের সামনে এসে হাক ছাড়ে,
-"আহানা কোথায় তুমি? "

এক ভদ্রমহিলা ছুটে আসেন।রুম থেকে,তার পরনে একই ড্রেসআপ।কিন্তু ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি।ব্যস্ত হয়ে আহানা চৌধুরী বলে,
-"আপা আপনি কোথায় যাচ্ছেন।আজকে না বললেন চেম্বার নেই।"

তেজসী চৌধুরী গাম্ভীর্য ভাব রেখে বলে,
-"ইমার্জেন্সি যেতে হবে।শুনু বাড়িতে কাজের লোক আছে।তুমি কোনো কাজ করতে যে-ও না।বাবা মা কি লাগে শুধু সেটুকু দেখো।"

আহানা চৌধুরী মুচকি হেঁসে বলে,
-"আর বলতে হবে না।তুমি প্রতিদন যাওয়ার সময় এই কথা বলো।আমার মুখস্থ হয়ে গেছে।

-"তবুও মনে করিয়ে দিলাম।রোহিনী সায়াজ আসলে ওদের দু'জন কেই খাইয়ে দিও।সায়াজ কে বকবে না।আমি দূত চলে আসবো।

-"আচ্ছা আপা সাবধানে যেও।"

তেজসী চৌধুরী গলা খাঁকারি দিয়ে বেড়িয়ে গেলেন বাসা থেকে।আহানা চৌধুরী সেদিকে তাকিয়ে মুচকি হাসে।তার সম্পর্কে বড় জা হলেও কখনো বড় জায়ের মতো ট্রিট করে নি।সবসময় আপন বোনের মতো দেখে গিয়েছে। রাগ'টা একটু বেশি, তবুও মনটা অনেক ভালো।অন্যদিকে মাহিম চৌধুরী একদম উল্টো তিনি রসিক মানুষ।সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন।
আহানা চৌধুরী মৃদু হেঁসে শুশুর শাশুড়ির রুমে গেলেন।রোজিনা চৌধুরী বিছানায় আধসোয়া হয়ে আছেন।বয়স হলেও চেহারায় বয়সের কোনো ছাপ নেই।রুমে শারাফাত চৌধুরী নেই।তিনি বাগানে মালিকে সব বুঝিয়ে দিচ্ছেন।

ছোট্ট বড়কে দেখে,রোজিনা চৌধুরী উঠে বসলেন।হাসি মাখা মুখে বললে,
-"বসো মা।"

শাশুড়ী কখনো বুঝতে দে-ও নি।সবসময় মায়ের মতো আগলে রেখেছে।ভুল হলে বুঝিয়েছে। আহানা হাসি মুখে বসে, রোজিনা চৌধুরী বললেন,
-"আমার দুই দাদু ভাই কি আজকে আসবে?"

-"কি জানি।কিছু তো বলল না।"

-"ছেলে দুটোকে কতো করে বলি,এখান থেকে ভার্সিটি সামনেই,হোস্টেলে থাকার দরকার নেই।কিন্তু শুনলে তো ছেলেগুলো।এবার আসুক এদের বিয়ে দিয়েই ছাড়বো।"

আহানা চৌধুরী শব্দ করে হেঁসে উঠে। এখন এই কথা বলছে কিন্তু বাসায় আসলে, আদরে আদরে ভরিয়ে ফেলে।

নিরা ফ্রেশ হয়ে, আহির রুমে আসলো।কলেজ থেকে আসার পর নিরা গোসলে গিয়েছিল, তাদের হোস্টেল'টা রুমে মতোই।দুই 'টা রুম সাথে ওয়াশরুম এডজাস্ট। নিরা আহির রুমে প্রবেশ করে।বিছানায় চোখ যেতে তার কপালে হাত চলে যায়।হাত পা মেলে শুয়ে আছে আহি।ঘুমিয়ে গেছে মনে হয়।শরীরে এখনো কলেজ ড্রেস।এই মেয়েটাকে নিয়ে নিরা আর পারেনা।নিরা কিছুক্ষণ ডাক পারলো কিন্তু কোনো সাড়াশব্দ নেই।আহি ঘুম আসলে, তার পাশে কে-ও খুন হয়ে গেলে-ও আলাপ পাবে না।এতোই গাঢ ঘুম।
নিরা নিঃশব্দে আহি মাথার কাছে বসলো।হাত বাড়িয়ে হালকা করে চুল টেনে দিতে লাগলো।বেশকিছু ক্ষন পর, ঠোঁট এগিয়ে কপালে চুমু দিলো।আহির সরল মুখ'টা দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে,
-"পাগলি একটা।আই ওয়িশ তোর লাইফে এমন একজন মানুষ আসুক, যে তোকে ভালো খারাপ সব বিষয়ে আগলে রাখবে।"

নিরা মাথায় হুট করে আয়ানে নাম'টা স্মরণে আসলো।আয়ানের সাথে আহির কিছু একটা হলে মন্দ হয়না।সাথে সাথে নিরা নিজের মাথায় নিজেই চাপড় দিয়ে বলে,
-"দূর আমিও না। কি ভাবছি?ধ্যাত।"

নিরা এসব বলতে বলতে উঠে চলে গেলো।রান্না বসিয়ে একটু রুমে এসে বিছানায় বসে।আবিদ বাজার করে দিয়ে গিয়েছে।হঠাৎ ফোনের ভাইব্রেটের শব্দ শুনে, ব্যাগ থেকে ফোন বের করে।লং নাম্বার কি হতে পারে।কিছু না ভেবেই কল রিসিভ করে,
-"আসসালামু আলাইকুম।"

-"আলাইকুম আসালাম।"

-"কে বলছেন?"

-"আপনার ভবিষ্যত হাসবেন্ড। "

নিরা চোখ বড় বড় করে ফেলে।কে এই লোক কি আজগুবি কথা বলছে।গম্ভীর গলায় নিরা বলে,
-"কিসব পাগলের মতো কথা বলছেন।

-"আমি পাগল আর আপনি পাগলী?ইকুয়াল ইকুয়াল নাইস না?"

নিরা দাঁতে দাঁত চেপে বলে,
-"ফাজিল লোক ফোন রাখেন।"

বলেই কল কেটে দিলো।ফোন আসা নাম্বারটাকে ব্লক করে ফোন বিছানায় ছুড়ে মারলো।বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে গেলো।
..
হাতে ফোন নিয়ে বলদের মতো বসে আছে রিহান। তার পাশে বসা আবিদ হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপকম।আবিদ হাসি থামিয়ে কোনো রকমে বলে,
-"পারলি না।হুর।"

রিহান আঁড়চোখে আবিদের দিকে তাকিয়ে বলে,
-"আজ থেকে তো শুরু দেখা যাক কি হয়।"

এর ভিতর আয়ান চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো।আবিদ রিহান সেদিকে চাইল।ডাক ভ্লো শার্ট, কালো পেন্ট, মুখে গাম্ভীর্য ভাব স্পষ্ট। আয়ান চোখ মুখ কুঁচকে বলে,
-"হোয়াট হেপেন? এভাবে তাকিয়ে আছিস কেন?

আবিদ বএিশ পাটি বের করে বলে,
-"না দেখছিলাম।তুই দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস।"

-"থাপ্পড়ে গাল ফাটিয়ে ফেললো।নিজেদের কাজ কর?"

আয়ান কথাটা বলে আয়নার সামনে চলে গেলো।রিহান এখনো তাকিয়ে আছে তা দেখে আয়ান আয়নার ভিতরেই দৃষ্টি রেখে বলে,
-"আমার মুখে কি নিরার ফেস দেখা যাচ্ছে? যে এভাবে তাকিয়ে আছিস?"

রিহান হামাগুড়ি দিয়ে আয়ানের সামনে গেলো।কৌতুহল নিয়ে বলে,
-"তুই কিভাবে জানলি?"

-"লাইক সিরিয়াসলি আমার চেহারায় তুই নিরার ফেস দেখতে পাস?"

আয়ান কপালে ভাঝ ফেলে বলে। রিহান থতমত খেয়ে বলে,
-"আরে দূর।আমি এটা বলতে চাই নি।মানে তুই নিরার কথা কিভাবে জানলি?"

-"তোকে বলবো কেন?তুই কে?"

-"আমি তোর বন্ধু। "

রিহান কাঁদো কাঁদো ফেস করে বলে।আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বের হতে হতে, কিছু কথা শুনলো আবিদের মুখে,
-"রিহান তুই বরং আহির ফোনে কল দে?নিরাকে পেলে পেতে পারিস।"

আয়ান রুম থেকে বের হয়ে গেলো।কিন্তু মনে মনে একটা কথা আওড়ায়,
-"তাড়ছিঁড়া আহি।"

আয়ান দরজা খোলবে তখনি কলিং বেল বেঝে উঠে। সামনে থাকার দরুন নিজেই দরজা খোলে দিলো।কিন্তু হউট করে কে-ও যেনো বুকে ওপর ঝাঁপিয়ে পরে।আয়ান একটু পিছিয়ে যায়।সাইরা আয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে।তার পিছনে লিজা।আয়ান চমকালো,সাইরা মাথায় এক হাত রেখে বলে,
-"কি হয়েছে?কাঁদছিস কেন?কে-ও কিছু বলেছে?"

সাইরা তবুও কাঁদছে। কান্নার শব্দ পেয়ে রিহান আবিদ দুজনে চলে আসে।আয়ান পূনরায় বলে,
-"কিরে কি হয়েছে?"

পাশ থেকে আবিদ-ও বলে,
-"কি হয়েছে সাইরা কাঁদছিস কেন?"

সাইরাকে কিছু বলতে না দেখে আয়ান লিজাকে প্রশ্ন করে,
-"লিজা সায়ুর কি হয়ছে?"

লিজা ভিতরে ঢুকতে ঢুকতে বলে,
-"পাএ পক্ষ এসেছে?বিয়ে ডেট ফিক্স। "

-"ইস বলেই হলো, বিয়ে ঠিক চেনা নেই জানা নেই।বিয়ে ঠিক মানে কি?"রিহান রাগান্বিত গলায় বলে।

আয়ান মাথা হাত বুলিয়ে বলে,
-"স্টপ ক্রাইং।রিলাক্স হুম।"

সাইরা কিছু'টা শান্ত হলো।আয়ান সাইরা কে সোফায় বসালো।আবিদ গেট লাগিয়ে দেয়।আয়ান সাইরা সামনে বসে,প্রশ্ন করে,
-"এখন বল কি হয়েছে?"

-"আমার মা-বাবা আবার বিয়ে ঠিক করছে?"

-"বিয়ে ঠিক করলে ভালো করবি বিয়ে?"

আয়ান স্বাভাবিক ভাবে বলে।সাইরা নাক টেনে বলে,
-"আমি বিয়ে করবো না এখন।"

-"তুই আঙ্কেল আন্টিকে বল?"রিহান কপালে ভাঝ ফেলে বলে।

-"তোরা চিনিস না আম্মু বাবা কে? তারা এখন আমাকে বিয়ে দিয়েই ছাড়বে?"

সাইরা কাঁদতে কাঁদতে বলে।আয়ান আবিদকে ইশারা করে, আবিদ ছুটে গিয়ে পানি নিয়ে আসে।আয়ান পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে,
-"পানি খা।"

সাইরা সত্যি সত্যি পানি খেয়ে নিলো।আয়ান কিছুটা ভাবক হয়ে বলে,
-"আমি আন্টিদের বুঝাই?"

-"কতোবার বুঝাবি বল। আগের সপ্তাহে-ও তুই বুঝিয়ে আমার বিয়ে ভেঙেছিস।আর কতো?"

-"তাহলে অন্য প্লান করি?"আয়ান বাঁকা হেঁসে বলল।

লিজা কোতুহল নিয়ে বলে,
-"কি প্লান।"

আয়ান চোখ তোলে চাইল লিজার দিকে।পরপর তাকাল সাইরার দিকে প্রশ্ন করে,
-"বিয়ে কবে?"

-"পরশো।"

আয়ান ঠোঁট কামড়িয়ে কিছু ভাবলো।মাথা কিছু বৃদ্ধি আসতেই বাঁকা হাসলো।আবিদ চোখ ছোট্ট ছোট্ট করে বলে,
-"আয়ান তুই কি মারপিটের কথা ভাবছিস?"

আয়ান শব্দ করে হেঁসে উঠে। সকলে চমকে গেলো।আয়ান উঠে দাঁড়ালো, আবিদের কাঁধে হাত দিয়ে বলে,
-"তোরা আগে থেকে মনের কথা বুঝে যাস দিখি?কবে থেকে এতো বুদ্ধি হলো?"

-"দুষ্টমির সময় না আয়ান। আন্টি জানলে কিন্তু তোকে বোকা ঝোঁকা করবে?"

সাইরা সিরিয়াস হয়ে বলল।আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে,
-"আই নো আয়ান সেসব ভয় পায় না।তুই আমাকে ছেলের ডিটেলস whatsapp করিস।"

বলেই গেট খোলে বের হতে গেলে,আবিদ প্রশ্ন করে,
-"কোথায় যাচ্ছিস।"

-"বাইক রাইডে।"

আয়ান একমুহূর্ত আর দাঁড়ালো না।চলে গেলো বাইরে।এদিকে আয়ান দায়িত্ব নিয়েছে মানে বিয়ে ক্লোস সেই খুশিতে সাইরা লাভিয়ে বলে,
-"গান ছাড়?"

রিহান ঢ্রেস মেরে বলে,
-"দুই'টা মেয়ে যে তিনটা ব্যাচেরার ছেলেদের বাসায় আসছিস।মানুষজন তোদের কি বলবে?"

লিজা ডোন্ট কেয়ার ভাব নিয়ে গান খুজতে খুঁজতে বলে,
-"এই এলাকায় সবাই চিনে আমাদের গ্রুপ কে।কার সাহস আছে আয়ানের ফ্রেন্ড গ্রুপ নিয়ে কথা বলবে?হুম।"

বলতে বলতে গান ছেড়ে দিলো,

"আমি লাইলির প্রেমে পাগল, পারার একটা পোলা.....
চিপা চাপা জিন্স পেন্ট পড়া
শার্টের বোতাম খোলা।
রাহুল কাটিং চুল সাটিং
কানে পরছে দুল,পারার লোকে
নাম রাখছে তার
পাংকু আবুল।"

চারজনে এলোপাতাড়ি নাচতে লাগলো।নাচ শেষ করে চারজনে হাসতে হাসতে গড়াগড়ি খেতে ব্যস্ত।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন