ফন্ট সাইজ:
থিম:
ভালোবাসি মায়াবী কন্যা

পর্ব 4

লেখক: জান্নাতুল ফেরদৌস বন্যা

বিকেলের দিকে ঝুম বৃষ্টি নেমে গেলো।আকাশে বজ্রপাতে আহির ঘুম হালকা হয়।ঘুম ঘুম চোখেই ফোন হাতরিয়ে টাইম দেখলো,বিকাল পাঁচ'টা।হাই হাই সে ঘুমালো কখন।তাড়াহুড়ো করে উঠে বসে।জানলা ভেদ করে বাইরে দৃষ্টি দিলো,বৃষ্টি পরছে।মাথার ভিতরে কুবুদ্ধি নাড়া দিলো।নিজের পরনে কলেজ ড্রেস।গোসল ও করেনি।এই সুযোগ। তাড়াতাড়ি বিছানায় থেকে নেমে ছুটে গেলো নিরার রুমে।রুম অন্ধকার তার মানে নিরা ঘুম।মেয়েটা নিশ্চয়ই খাওয়ার জন্য আহিকে অনেক ডাকাডাকি করেছে।আহি আফসোস করতে করতে গেট খোলে বের হয়।বাইরে থেকে দরজা.টা হালকা টেনে দেয়।হেলতে দুলতে মেন রাস্তায় চলে আসে।বৃষ্টি ফোটায় পুরো শরীর ভিজে জবুথবু হয়ে গেলো।আহি আকাশের দিকে মুখ করে দু-হাত মেলে ভিজতে লাগলো।রাস্তায় জমে থাকা পানি হাতে নিয়ে ছিটাতে লাগে।আবার খিলখিল করে হেঁসে উঠে।ফুল গাছ ছিলো সেখান থেকে একটা ফুল ছিড়ে কানে গুঁজে দেয়।রাস্তার ভিতরে জমে থাকা পানিতে লাভাতে লাগলো।দূরের এক ছাঁদে থেকে একটা ছেলে কৌতুহল নিয়ে তাকিয়ে আছে।মেয়েটার কান্ড কারখানা দেখছে।আহি মনের সুখে বৃষ্টিতে ভিজতে লাগে।

ফোনের শব্দে নিরার ঘুম ভাঙে।বাইরে বৃষ্টি দেখে,ফোন হাতে নিলো।রোজের তিন'টা মিসকল।নিরা কল বেক করলো।রিং হতেই রোজ কল রিসিভ করে,
-"নিরা কি করছিস?"

-"ঘুমিয়ে ছিলাম।তুই?"

ভিডিও কলে দু'জন কথা বলছে।রোজ সোফায় বসতে বসতে বলে,
-"আমি বাসায় সবার সাথে আড্ডা দিচ্ছি।"

-"ওহ।খেয়েছিস? "

-"হুম। তোরা?"

-"আমি খেয়েছি বাট আহিটা ঘুমিয়ে আছে?"

-"এখনো খাই নি।যা ওকে ডাক।"

-"দারা ডাকি?"

নিরা কথা বলতে বলতেই আহির রুমে গেলো।কিন্তু কে-ও নেই।ভাবলো ওয়াশরুমে কিন্তু না সেখানে-ও নেই।নিরা কে চিন্তিত দেখে রোজ বলে,
-"কি হয়েছে? "

-"আহি রুমে নেই।"

রোজ চোখ বড় করে বলে,
-"কোথায় গেলো তাহলে?"

নিরা কিছুটা ভাবক হলো।রোজ তড়িঘড়ি করে বলে,
-"দেখ বৃষ্টিতে ভিজছে নি?"

নিরা জানালার দিকে গেলো।মেন রাস্তার দিকে তাকিয়ে থমকে গেলো।রোজ জিজ্ঞেস করতেই আছে।কি হয়েছে?"নিরা ফোনে পিছনের ক্যামেরা দিলো যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আহি আকাশের দিকে মুখ করে বৃষ্টিতে ভিজছে।

রোজের চোখ কপালে উঠে যাওয়ার উপকম।এই মেয়ে এমন এমন কান্ড করে না।নিরা কয়েকবার ওপর থেকে ডাক দিলো।কিন্তু বৃষ্টির জন্য ডাক যাচ্ছে না নিচে।আহি তো তার মতো ভিজতে ব্যস্ত। কারোর দিকে তার খেয়াল নেই।পৃথিবীতে হয়তো তার মতো সুখী মেয়ে আর দুই'টা নেই।মেয়েটা কি জানে তার এমন বৃষ্টিতে ভেজার দৃশ্য কারোর মনে তীব্র আগুন জ্বালিয়ে দিচ্ছে। কারোর মনে শুদ্ধ জন্ম নিয়েছে ভালোবাসা।

--
প্রতিদিন সন্ধ্যায় চৌধুরী বাড়িতে চা নাস্তার আয়োজন হয়।সাথে সকলে একসাথে ডুয়িং রুমে বসে গল্প আড্ডায় মেতে থাকে।আজ-ও সবাই একসাথে বসেছে।মাহিম চৌধুরী মাহিন চৌধুরী তেজসী চৌধুরী শারাফাত চৌধুরী সকলে ডুয়িং রুমে অবস্থিত।বাড়ির মেট এসে সকলের চা দিয়ে গেলো।এখন বাহিরে বৃষ্টি নেই।কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব'টা আছে।আহানা চৌধুরী সায়াজকে পড়াচ্ছেন।ডাইনিং টেবিলে সে রুমে পরবে না।রোজ হেলতে দুলতে সিঁড়ি ভেঙে নেমে আসছে। তা দেখে তেজসী চৌধুরী গম্ভীর গলায় বলে,
-"ঠিক মতো চলা ফেরা করো।রোজ পড়ে যাবে।"

রোজ সোজা হয়ে গেলো।তার মা বেশ রাগী। আয়ান হয়েছে একদম মার মতো। আর রোজ সে তো বাবার সঙ্গী।মাহিম চৌধুরী চায়ে চুমুক দিয়ে আল্হাদি গলায় বলে,
-"আম্মু এদিকে এসে বসো।"

রোজ হেঁটে দাদুর পাশে বসলো।রোজিনা চৌধুরী এক হাতে আগলে নিলেন। একমাত্র নাতনিকে। তেজসী চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বলে,
-"আজকে কলেজ কেমন কাটলো?"

রোজ যেনো এই অপেক্ষায় ছিলো।গড় গড় করে বলতে লাগে,
-"অনেক ভালো। আম্মু জানো আমার দুই বেস্ট ফ্রেন্ডের কথা বলেছিলাম না।ওদের সাথে আমি একসাথে ক্লাস করেছি।আমরা অনেক মজা করেছি।ওহ আরেক'টা কথা দু'জনের ভিতর একজন আবিদ ভাইয়ার বোন।"

মেয়ের সব কথা শুনলেন তেজসী চৌধুরী। মাহিন চৌধুরী পাশ থেকে বলে,
-"বাহ।তাহলে তো অনেক ভালোই হলো একা একা ক্লাস করতে হবে না।"

-"জ্বি কাকাই।"

রোজ হাসি মুখে বলে।সায়াজ পরতে পরতে বলে,
-"তোমার বান্ধবীদের নাম কি আপু?"

-"নিরা,আহি। "

-"আহি নাম'টা খুব সুন্দর। সায়জ একটু থেমে বাবার উদ্দেশ্য বলে,
-"বাবা আমি আহি আপুকে বিয়ে করবো?"

মাহিন চৌধুরী থমকে উঠবে, তার আগে রোজিনা চৌধুরী হাসতে হাসতে বলে,
-"দাদু ভাই তুমি বিয়ের কি বুঝো?"

-"আমি কিছু জানি না আমি আহি কে বিয়ে করবো?"

সায়াজ কাঁদো কাঁদো হয়ে বলে।রোজ মুখ ভেঙচিয়ে বলে,
-"ইস বলেই হলো।আমার কিউট বান্ধবীকে তোকে দিবো কেন?"

-"আমি নিয়ে নিবো। তোমার দেওয়ার দরকার নেই।"

সায়াজ বলেই উঠে। মাহিম চৌধুরী কৌতুহল নিয়ে বলে,
-"আবিদের বোন কে?"

-"জ্বি বাবা নিরা।"

তেজসী চৌধুরী মুখ খোললেন,
-"কালকে ওদের আসতে বলো।"

রোজ মাথা দিয়ে সায় জানায়।শারাফাত চৌধুরী গলা খাঁকারি দিয়ে, আঁড়চোখে বড় বউমাকে দেখে বলে,
-"রোজ দাদু ভাই, ভাইয়ের সাথে দেখা হয়েছে? "

-"হুম দাদু।"

-"কি বললো বাসায় আসবে?"

দাদু কথার উওরে রোজ বলে,
-"বললো আসতে পারে।সিওর না।"

তেজসী চৌধুরী গুরুভার কন্ঠে বলে,
-"তোমার ভাইকে কল দে-ও।"

রোজ সায় জানিয়ে কল দিলো ভাইয়ের নাম্বারে।রিং হতে হতে কল রিসিভ হয়।রোজ ফোন এগিয়ে দিলো।মায়ের দিকে।তেজসী চৌধুরী ফোন হাতে নিয়ে কানে দিলো।ওপর পাশ থেকে ভেসে এলো,
-"Hello রোহি?"

-"রোহি না আমি তোমার আম্মু?"

-"আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো?"

-"আলাইকুম আসালাম।ভালো আছি।কোথায় তুমি?"

-"বাহিরে।"

-"আবিদ রিহান কি তোমার পাশে?"

-"না।কেন?"

-"বাসায় আসো। ওদের নিয়ে।.কালকে তোমার ফুপিরা আসবে?"

আয়ান বিরক্ত গলায় বলে,
-"আমি আজকে আসতে চেয়েছিলাম।বাট এখন তো যাবোই না।আবিদ রিহান যাবে।"

তেজসী চৌধুরী রাগান্বিত কন্ঠে বলে,
-"কি সমস্যা তোমার। তুমি আজকে আসবে মানে আসবে, আর কালকে ফাহিমার সাথে বিয়ের বিষয় কথা বলবো?"

-"আম্মু আমি আগেও বলেছি এখন-ও বলছি, আমি বিয়ে করবো না।আর ফাহিমাকে তো আর-ও না।"

-"তোমার কি সমস্যা ফাহিমাকে বিয়ে করতে? এর আগে-ও তোমাকে এই ব্যপারে বলেছি,তুমি রাজি না।কেন! তুমি জানো না তোমার দাদু ঠিক করে রেখেছে?"

আয়ান কপাল চুলকিয়ে বলে,
-"রাগি-ও না।মা।আমি কিন্তু চৌধুরী বাড়িতে পারা দিবো না।আর কখনো?"

বাড়ির সকলে নিরব দর্শক।মা-ছেলের নির্তদিনের কাহিনি।ফাহিমা ছোট্ট থাকতে শারাফাত চৌধুরী ঠিক করে রেখেছিলেন।আয়ানের সাথে বিয়ে দিবে।ফাহিমা বড় হয়ে আয়ানকে ভালোবেসে ফেলে।এতে বাসার কারোর সমস্যা নেই,কিন্তু আয়ান কখনো রাজি ছিলো না।এই কারনেই বাড়ি ছেড়ে হোস্টেলে উঠেছে। এক পযার্য়ের শারাফাত চৌধুরী বলেছিল,আয়ান যেহেতু চাই না।তাহলে এসবে আগিয়ে লাভ নেই।কিন্তু তেজসী চৌধুরী এক কথা শশুর যেহেতু বলেছে, তাহলে হবেই।
রোজ চুপচাপ বসে আছে, তার ফাহিমাকে একদম পছন্দ না।
তেজসী চৌধুরী রাগান্বিত কন্ঠে বলে,
-"তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমার মা?তুমি রাজি না হয় কিভাবে সেটা আমিও দেখবো?"

আয়ান সুল্প হাসলো,বাঁকা গলায় বলে,
-"মাই চেয়ার মা তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়?এটা মনে রেখো?"

তেজসী চৌধুরী দমে গেলো।আশেপাশে সকলের দিকে চাইল।রোজিনা চৌধুরী বার বার ইশারায় বোঝাচ্ছে এসব বলতে না।কিছু'টা চোখ সরু করে বলে,
-"পছন্দ করো কাউকে?জানাতে পারো?

আয়ান শব্দ করে হেঁসে উঠে ,
-"কি হলো আমার ডাক্তার আম্মুর।কথা ঘুরিয়ে ফেললে কেন?"

-"অসভ্য ছেলে বাসায় আসো।আর কাউকে পছন্দ থাকলে আমাকে জানা-ও।"

-"পছন্দের মানুষ আপাদত নেই।কিন্তু হতে কতোক্ষণ।যাই হক আসবো আমি কিন্তু আমার সামনে ফাহিমার কথার উঠাবে না।"

-"হুম।বাসায় আসো। ওদেরকে নিয়ে।"

তেজসী চৌধুরী ফোন কেটে দিলো।ফোন রোজের হাতে দিয়ে চুপ করে রইল।রোজিনা চৌধুরী বউমাকে বুঝানোর জন্য বলে,
-"বড় বউমা,আয়ানের সামনের আর এসব কথা উঠিও না।

-"জ্বি আম্মা।"

তেজসী চৌধুরী বললেন।মাহিম চৌধুরী মুখ টিপে বলে,
-"তেজসী রাগ করে থেকো না।বিয়ে যখন ইচ্ছা করবে, বাদ দে-ও।"

-"আমিও এটাই বলি ভাবি।এখনি তো আড্ডা হইহট্টগোল করার সময়।

মাহিন চৌধুরী বড় ভাইয়ের কথাই সায় দিলেন।রোজ বড়দের মাঝ থেকে উঠে ওপরে চলে গেলো।আর কিছুক্ষণ তাকলে হয়তো মায়ের কাছেই বকা খেতো।

-"আমার মা টা কেমন আছে?"

ফোনে ওপর পাশ থেকে আহির বাবা আসিফ মির্জা কথাটা বলে উঠলো। আহিকে উদ্দেশ্য করে।আহি মাথার নিচে হাত রেখে হাসোজ্জল গলায় বলে,
-"অনেক ভালো বাবাই।তুমি কেমন আছো?আম্মু আকাশ কেমন আছে?"

-"সবাই ভালো আছি?খেয়েছো তো?নিরা কোথায়?"

-"জ্বি বাবা খেয়ে আসলাম।নিরা ওর রুমে চলে গেছে?"

-"ওহ।কালকে তো আর কল দিলে না?আম্মু। "

আহি মলিন হেঁসে বলে,
-"বাবাই তুমি জানো কিন্তু আমি কখনো কাউকে আগে কল দেয় না।"

-"জানি আম্মু।কালকে আমি কল দিতাম কিন্ত ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছো।তাই আর দেয়নি।"

-"ওহ।বাবাই তোমাকে একটা কথা বলার আছে?"

আসিফ মির্জা কৌতুহল নিয়ে বলে,
-"কি কথা?"

আহি মিটিমিটি হেঁসে বলে,
-"বাসায় গিয়ে সামনা সামনি বললো?"

আসিফ মির্জা হেঁসে দেয়।হাসিমাখা গলায় বলে,
-"নিরা কিন্তু বিচার দিয়েছে? আম্মু তুমি মেয়েটার কথা শুনো না কেন।আজকে নাকি বৃষ্টিতে ভিজেছো?"

আহি মুখটা কাঁদো কাঁদো করে বলে,
-"বাবাই নিরা তোমাকেও বলেছে?জানো বৃষ্টিতে ভেজার কারনে কতো বকা ঝকা করলো নিরা।সাথে রোজ তো আছেই।আবার যাওয়া সময় ঠিকই ওষুধ খাইয়ে গেলো।"

আসিফ মির্জা শব্দ করে হেঁসে উঠে। তার আদরের মেয়েটা।কখনো চোখের আড়াল করেনি।অথচ আজ দুদিন ধরে বাড়ি নেই।আহির আম্মু রুবাইদা বেগম মেয়ের জন্য আজ সারাদিন কেঁদেছে।আকাশ বড় আপুর জন্য মন খারাপ করে থাকে।কিন্তু আহি মন খারাপ হবে বিধায় এসব কথা কিছু বললো না।আর-ও কিছু ক্ষন কথা বলে রেখে দিলো।

রাত তখন এগারোটা-র কাছাকাছি। বিকেলে ঘুমানোর কারনে আহির চোখে এখন ঘুম নেই।হউট করে এফবির কথা মনে পরলো।"মায়াবী কন্যা"আইডি লগিন করলো।কিন্তু হুতাশ হতে হলো,কারন তার রিকোয়েস্ট এক্সেপ করেনি।আর করার কথা-ও না যেখানে মাএ ছয়'জন Following list আছে,আহি হিসাব করলো আবিদ রিহান সাইরা লিজা চার'জন রোজ একজন পাঁচ'জন।তাহলে আর একজন কে?তার গার্লফ্রেন্ড না তো।আয়ান কি রিলেশনে আছে।হাই আল্লাহ আর একজন কে? আয়ান দেখতে শুনতে অনেক ভালো তাহলে কি সত্যি? আহির কি হবে, আয়ানকে তার অনেক ভালো লেগে গেছে। আহির হুউট করে চোখে পানি চলে আসে।আহি শুয়ে থাকা অবস্থায় ফোনে আয়ানের আইডিতে একবার রিকোয়েস্ট দেয়,আবার রিকোয়েস্ট কেটে দেয়।এমন করতে করতে কখনো জানি মেসেজ চলে যায়।তা আর খেয়াল থাকে না।আহি কখন যে ঘুমিয়ে গেলো।টের-ও পেলো না।হয়তো জেগে থাকলে দেখতে পেতো তার ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট হয়েছে,সাথে মেসেজের উত্তর-ও এসেছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন