চৌধুরী বাড়িতে আয়ান,রিহান আবিদ এসেছে।আবিদকে সবাই চিনে এবং সবাই তাকে বেশ আদর যত্নে রাখে।রাতে সবাই ডাইনিং এ একসাথে খাবার খেলো।খেয়ে দেয়ে আয়ান রুমে আসলো।তার পিছু পিছু আবিদ রিহান-ও সুরসুর করে চলে আসলো।শুধু আসলোই না দু'জন বিছানায় গিয়ে ভদ্র ভাবে শুয়ে পরে।আয়ান একপলক সেদিকে চাইল।চোখ মুখে বিরক্ত ছাপ স্পষ্ট। ফোন ওয়ালিট টেবিলের ওপর রেখে গটগট করে ওয়াশরুমে ঢুকে গেলো।তার আগে গোসল দরকার, সাইরার হবু শুশুর-জামাই কে মেরে হাসপাতালে ভর্তি করে এসেছে।আর কঠিন ভাবে থ্রেট দিয়ে এসেছে।
আয়ান ওয়াশরুমে যেতে রিহান আবিদ মুখ চাওয়াচাওয়ি করে,দুজনে।রিহান ইশারায় কিছু একটা বুঝালো।আবিদ-ও সায় দেয়।দু'জনে ফোন ওয়ালিট নিয়ে নিলো।রিহানের হাতে ফোন, আবিদের হাতে ওয়ালেট। রিহান বাঁকা হেঁসে বলল,
-"দেখতো ওয়ালেটে কারোর ছবি আছে নাকি?"
আবিদ ওয়ালেট খোললো,কিন্তু ভিতরের ছবি দেখে স্পর্ধ হয়ে রইল।ভিতরে এমন ছবি হবে তা কখনো ভাবে নি।রিহান আবিদের মুখের রিয়াকশন দেখে অধৈর্য হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগে।কিন্তু আবিদ চুপ।রিহান বিরক্ত হয়ে ওয়ালেট কেড়ে নিয়ে ভিতরে ছবি দেখে,ওই ও সেম।রোজের ছবি। আবিদ আফসোসের সহিত বলে,
-"সব পুরুষদের দেখলাম, ওয়ালেটে বউ কিংবা গার্লফ্রেন্ডের ছবি রাখতে কিন্তু আয়ান এ একমাত্র ব্যক্তি যে বোনের ছবি ওয়ালেটে রাখে?"
-"বোনকে ভালোবাসে অনেক।আমিও বাসি।"
রিহান স্মিত হেঁসে বলে।আবিদ চোখ ছোট্ট ছোট্ট করে বলে,
-"কিন্তু কখনো ওই ভালোবাসার মতো ব্যবহার করে না তো রোজের সাথে।সবসময় গম্ভীর হয়েই কথা বলে।"
-"যায় হক বাদ দে।ওই আইয়া পরবো।তুই আয়ানের লক জানোস?"
আবিদ একটু ভেবে বলল,
-"(Blue bird)
রিহান তাই করলো, আয় হাই খোলে গেছে।রিহান হতভম্ব গলায় বলে,
-"তুই লক জানিস কিভাবে? "
-"কিভাবে কিভাবে যেনো জেনে গেলাম।
রিহান সেসব ভাবলো না, প্রথমে গ্যালারিতে গেলো,কিন্তু সেখানে লক করা।হউট করে নোটিফিকেশন আসতে লাগলো এফবি থেকে,বারবার রিকোয়েস্ট আসছে। রিহান একবার ওয়াশরুমে গেটের দিকে তাকিয়ে এফবিতে ডুকে গেলো।"মায়াবী কন্যা" আইডি থেকে রিকোয়েস্ট আসছে বারবার। এমনকি একটা মেসেজ-ও এসেছে।হেলো ইমোজি এসেছে।রিহান বাঁকা হেঁসে রিকোয়েস্ট এক্সেপ্ট করে সাথে হাই টাইপিং করে সেন্ট করে দেয়।ব্যাস।মেসেজ'টা যেতেই ডিলেট করে দেয়।এখান থেকে।ধীর সুস্থে ফোন বন্ধ করে যেখানে ছিলো সেখানে রেখে দেয়।
দীর্ঘনিশ্বাস ফেলে, আবিদ বলে,
-"কাজটা কি ঠিক হলো?"
-"ঠিক ভুল বুঝাতে আসিস না।বা* এখন খালি দেখবো ওই প্রেম ছাড়া কিভাবে থাকে?"
তাদের কথার মাঝেই আয়ান সাওয়ার নিয়ে বের হয়।রুমে এখনো ওদের দু'জন কে দেখে বিরক্ত গলায় বলে,
-"এসব কি রিহান আবিদ তোদের রুম আছে না সেখানে যা?"
-"রুমে যেতে ইচ্ছে করে না বন্ধু।"আবিদ হাম দিতে দিতে বলে।
-"তা যেতে ইচ্ছে করবে কেন।হারামির দল?"
আয়ান রাগান্বিত গলায় বলে।রিহান মুখ ভেঙচি কেটে বলে,
-"কেন ভাই তোমার না বারান্দা অনেক বড় সেখানো সুন্দর একটা বেড আছে সেখানে গিয়ে ঘুমা।"
আয়ান দাঁতে দাঁত পিষে বলে,
-"জাওয়া চুপ হো।"
-"একদম জাওয়া বলবি না। আমি কিন্তু জানি সেদিন তুই বারান্দায় ঘুমিয়ে ছিলি,হঠাৎ তোকে ডাকতে এসেছি,যেয়ে দিখি, তের ওপর একটা নীল শাঁকচুন্নি বসে আছে।ছেলেরা মেয়েদের সাথে যা করে, শাঁকচুন্নি'টা তোর সাথে তাই করছিলো।
হতবাক হয়ে আয়ান তাকিয়ে আছে রিহানের দিকে।রিহান পূনরায় বলতে লাগে,
-"ভাই তোর কি কোনো প্রবলেম আছে? যে শাঁকচুন্নি'টা করছিলো,তুই ও তো করতে পারতি?"
রিহানের গলায় আপসোসের ধ্বনি। আয়ান রাগে একপ্রকার হংকার ছাড়ে,
-"এখনি বের হো আমার রুম থেকে?বের হু। নাহলে কিন্তু হকি দিয়ে তোদের পিটাবো?যাবি নাকি?"
রিহান ভাব নিয়ে বলে,
-"তোকে ভয় পায় কে?"
রিহানের কথা'টা বলতে দিড়ি,আয়ান কারেন্টের তাড় ছুটিয়ে রিহানের পিছুনে টি-শার্ট উঠিয়ে লাগিয়ে দেয়।কিছু করার আগেই রিহান চিৎকার দিয়ে ছুটে রুম থেকে বের হয়ে যায়।আবিদ এতোক্ষণ হু হা করে হাসছিল।হউট করে আয়ান তার দিকে তাকাতে তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে নামতে বলে,
-"এভাবে তাকাচ্ছিস কেন?ভয় লাগে তো?"
-"ভয় নাকি পাস না আমাকে?"
-"কে বলেছে ভয় পায় না।ওই রিহান তো একটু বেশি বলে জানিস না।আমি যাচ্ছি যাচ্ছি প্লিজ তুই ঘুমা?"
আবিদ একদৌড়ে বেরিয়ে আসে।রিহান চিল্লিয়ে পুরো বাড়ির সবাইকে এক করে ফেলে।প্রত্যকে তাদের নিজ রুম থেকে ছুটে আসে।আবিদ পাশে ভদ্র ভাবে দাড়িয়ে আছে।রোজ অস্তির গলায় বলে,
-"এই ভাইয়া কি হয়েছে তোমার?"
রিহান কিছু বলে না উল্টো আর-ও জড়ে জড়ে চিল্লাতে থাকে।তেজসী চৌধুরী রিহানের মাথা হাত বুলিয়ে শান্ত গলায় বলে,
-"কি হয়েছে?রিহান?"
-"ভাইয়া তুমি পিছন ডুলছো কে?টয়লেট করে দিয়েছো নাকি আবার?"
সায়াজ চোখ ছোট্ট ছোট্ট করে বলে।মাহিন চৌধুরী দেয় একটা ধমক,
-"চুপ বেয়াদব ছেলে?বড় ভাইয়ের সাথে কে-ও এভাবে কথা বলে?"
সায়াজ মুখ ফুলিয়ে চুপ হয়ে যায়।মাহিম চৌধুরী আবিদকে জিজ্ঞেস করে,
-"আবিদ কি হয়েছে?রিহান এমন করছে কেন?"
আবিদকে কিছু না বলতে দিয়ে, রিহান মুখ কাঁদো কাঁদো করে বলে,
-"বড় মনি তোমার ছেলে,আমাকে কারেন্টের শক খাইয়েছে?
-"কিছু করেছো দেখেই এমন করেছে?তুমি তো আবার খুব ভালো?"
মাহিন চৌধুরী থমথমে গলায় বলে।তেজসী চৌধুরী রাগান্বিত কন্ঠে বলে,
-"মাহিন তুমি চুপ করো?ভুল করলেই কি শক খাওয়াবে?"
-"আপা বাদ দে-ও তো।"
আহানা চৌধুরী হাসি মাখায় বলে।শারাফাত চৌধুরী কপালে ভাঝ ফেলে বলে,
-"তুমি কি করেছো?সেটা আগে বলো?"
-"আমি?"
রিহান বোকা বোকা হাসতে থাকে।সায়াজ পূনরায় বলে,
-"আমি জানো বড় দাভাই তোমাকে শুধু শুধু বকে না।তুমি যে কোন আকাম করেছো?কে জানে।"
-"এই চুপ তুই আমার ভাই নাকি শএু?"
রিহান থমথমে স্বরে বলে।সায়াজ মেকি হেঁসে বলে,
-"তুমি আজকে জানলে আমি তোমার শএু?বাহ!সত্যি আমি তোমার শএু। কিন্তু বড় দাভাই এর ডান হাত।"
-"তোকে তো?"
রিহান তেড়ে আসতে চাই।রোজিনা চৌধুরী বাঁধা দিয়ে বলে,
-"ছোট্ট ভাইকে বকতে নেই।রিহান দাদু ভাই।"
-"তোমরা কে-ও আমার কথা বিশ্বাস করো না।আচ্ছা আবিদকে জিজ্ঞেস করো?"
আবিদ চোখ বড় বড় করে ফেলে তাকে কেনো টানছে আবার।সকলে তার দিকে চাইল।আবিদ আমতা আমতা করে বলে,
-"বড় মনি তোমার ছেলের কোনো দোষ নেই,স..সব দোষ রিহানের।"
বলে একমুহূর্ত দাঁড়ালো না।ছুটে নিজের রুমের দিকে চলে গেলো।রিহান হতবাক হয়ে দাঁড়িয়ে আছে।তাকে বোকা বানিয়ে চলে গেলো।মাহিন চৌধুরী রাগী রাগী চোখে ছেলের দিকে তাকিয়ে আছে।রিহান বোকা বেকা হেঁসে বলে,
-"প্লিজ যাও। সবাই ঘুমিয়ে পরো?আমি তো মজা করছিলাম।"
-"তোকে তো?"
মাহিন চৌধুরী রাগী গলায় বলে।রিহান এক দৌড়। সায়াজ রোজ শব্দ করে হেঁসে উঠে। এমনকি শারাফাত চৌধুরী রোজিনা চৌধুরী মাহিম চৌধুরী আহানা চৌধুরী সকলে একসাথে।তেজসী চৌধুরী গম্ভীর গলায় বলে,
-"যাও ঘুমাতে যাও?"
সবাই ধীরে ধীরে নিজের রুমে চলে গেলো।
নতুন দিনের সূচনা, পাখিদের ডাকে পরিবেশ মুখরিত। যে যার কাজে ব্যস্ত ছুটে চলেছে।
নিরা সকাল সকাল উঠেই বাড়িতে কথা বললো।কথা বলে রান্না ঘরে গিয়ে সকালের নাস্তা বানিয়ে ফেলে।ঘড়ির কাটা টিকটিক করে আট'টার ঘরে যেতে ব্যস্ত রমনী আহির রুমে আসে।এখনো আহি ঘুমিয়ে আছে। ঘুমানোর স্টাইল দেখে ফিক করে হেঁসে উঠে নিরা।কিছুপল থেমে এগিয়ে আহিকে টেনে উঠাতে লাগলো।একদম ঘুমে কাতর হয়ে আছে।নিরা কপট রাগ দেখিয়ে ঠেলে ঠুলে ফ্রেশ হতে পাঠালো। আহি ওয়াশরুমে গেলে নিরা বিছানার চাদর ভাঝ করে রেখে দিলো।কলিং বেলের শব্দ পেয়ে সেদিকে পা বাড়ালো।দরজা খোলতে অবাক হয়ে গেলো।কারন দরজার ওপাশে রিহান আবিদ রোজ দাঁড়িয়ে। নিরা অস্পষ্ট স্বরে বলে,
-"তোমরা?"
রোজ দু'হাত প্রসারিত করে বলে,
-"সারপ্রাইজ নিরু পাখি।"
নিরা মৃদু হেঁসে রোজকে জড়িয়ে ধরে।রিহান মনে মনে আপসোস করতে থাকে।তাকে যদি একটু জড়িয়ে ধরতো।আবিদ বিরক্ত গলায় বলে,
-"গেটে দাঁড়া করিয়ে রাখবি?"
নিরা তড়িঘড়ি করে গেটের সামনে থেকে সরে দাঁড়ায়। রিহান আবিদ ভিতরে প্রবেশ করে।রিহান চারপাশে চোখ বুলিয়ে বলে,
-"আহি কোথায়?"
-"ফ্রেশ হতে গিয়েছে।"নিরা জবাব দিলো।
একটু থেমে পূনরায় বলে,
-"কিন্তু তোমরা একসাথে? "
রোজ হাসি হাসি মুখে বলে,
-"আজকে তোরা আমাদের বাসায় যাবি?"
চোখ মুখ কুচকে নিরা বলে,
-"কেন?"
-"এমনেই।আম্মু যেতে বলেছে?"
নিরা হউট করে এক অচেনা বাড়িতে যেতে চাইল না।কিন্তু রিহান রোজ একপ্রকার জড় করেই রাজি করালো।নিরা রান্নাঘরে গিয়ে কিছু খাবার নিয়ে আসলো।রোজ গেলো আহির রুমে। এতোক্ষণ লাগে ওয়াশরুমে কি করে এতো।অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর-ও দরজা খোলতে না দেখে কয়েকবার ডাকলো।কিন্তু না।কোনো সাড়া শব্দ নেই।রোজ নিরাকে জিজ্ঞেস করে,
-"কিরে আহি কথা বলছে না?কেন।"
নিরা-ও চিন্তিত হলো।দরজায় চাপড় দিয়ে ডাকতে লাগে বেশকিছু ক্ষন।ডাকাডাকির একপর্যায়ে রিহান আবিদ -ও চলে আসে।সকলে এবার চিন্তায় পরে গেলো। হলো টা কি?আবিদ নিরাদের চাপিয়ে নিজে কয়েকবার ধাক্কা দিতে লাগে।হউট করে দরজা খোলে, সাথে সাথে ওয়াশরুমের ভিতরে রিহান আবিদ পরে গেলো।আহি চমকে এক লাভে পিছে চলে যায়।আবিদ রিহান ওয়াশরুমের প্লেটে পরে আছে।দু'জনে একসাথে চিৎকার দিয়ে উঠে।আহি ফিক করে হেঁসে দেয় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপকম।কোনো মতে হাসি থামাতে পারছে।রোজ নিরা দুজনে মুখ চাওয়াচাওয়ি করলো।মুখ টিপে হেঁসে দু'জনে দুভাই কে টেনে উঠালো।রিহান মাঝায় হাত দিয়ে কাঁদো কাঁদো চিল্লিয়ে বলে,
-"ও আল্লাহ গো।আমার কোমড় শেষ গো।আমার মনে হয় কোমরের হাড্ডি ভেঙে গেছে। এখন আমার কি হইবো।ওহ মা গো।
আহি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো।রোজ নিরা মুখ টিপে হাসছে।আবিদ রোজদের হাসতে দেখে গম্ভীর গলায় বলে,
-"আমরা ব্যথা পেয়েছি, আর তোরা হাসছিস?এটা কি ঠিক?"
-"জোস ছিলো, আপনাদের পড়ে যাওয়ার দৃশ্য'টা?ওফ আমি যখন দই খেতাম তখন এতো খুশি লাগতো, আর এখন আপনাদের পড়ে যাওয়া দৃশ্য থেকে আর-ও খুশি লাগছে?"
আহি মিটিমিটি হেঁসে বলে।রিহান মুখ ফুলিয়ে বলে,
-"ইট'স ভেরি বেড গার্ল। আহি কোথায় তুমি দুঃখ পাবে তা না তুমি হাসছো?আবার এখানে খাওয়ার কথা নিয়ে এসেছে?এখন জলদি আমার জন্য দই নিয়ে আসো।"
রোজ নিরা চোখ বড় বড় করে চাইল রিহানের দিকে। আহি মুখে হাত দিয়ে তিরিক্ষি গলায় বলে,
-"জীবনে-ও না।আমার দইয়ের আমি কাউকে ভাগ দেয় না।"
-"বা* আমার কোমড় শেষ, আর রিহান'রা এখন খেতে চাই।"
আবিদ চোখ মুখ কুঁচকিয়ে বলে।আহি চোখ সরু করে বলে,
-"আচ্ছা আপনারা আমার ওয়াশরুমের সামনে কি করছিলেন?"
রোজ এবার মুখ খোলে,
-"আহি তুই ওয়াশরুমে এতোক্ষণ ধরে কি করছিলি?ঘন্টা হবে তুই ঢুকেছিস?"
আহি আমতা আমতা করে বলে,
-"ওই আর..
-"ঘুমিয়ে গিয়েছিলি?রাইট।"
নিরা ঠোঁট চেপে বলে উঠলো। আহি মেকি হেঁসে বলে,
-"ওই একটু।"
রোজের মাথায় হাত,
-"আহি তুই ওয়াশরুমে গিয়েও ঘুমাস?"
-"আমি কিছু জানি না ভাই।চুপ কর না।
আহি কাঁদো কাঁদো হয়ে বলে।তার কি দোষ এখন রাতে ঠিকমতো ঘুম না আসলে তো সকালে ঘুম হবেই।বাসাই থাকলে দশ-টার আগে উঠে না।সবসময় আহি আম্মু ডেকে ডেকে তুলে।
রিহান বিছানায় বসতে বসতে ধীর গলায় বলে,
-"যাও রেডি হো-ও।"
আহি কোতুহল নিয়ে বলে,
-"কোথায় যাবো?"
-"কলেজে....
আবিদের মুখের কথা কেড়ে নিয়ে আহি বলে উঠে,
-"থাক বলতে হবে না।ক্লাস বাদে সব জায়গায় যেতে আমি রাজি।"