ফন্ট সাইজ:
থিম:
গোলাপের মিষ্টি ঘ্রাণ

পর্ব 2

লেখক: ইতি আক্তার

উপন্যাস:গোলাপের মিষ্টি ঘ্রাণ
লেখিকা:ইতি আক্তার
২য় পর্ব
সালমা বেগম মুদি দোকানে গেছিলো আটা কিনতে। তখন দেখলো নিখিলের গাড়ি। নিখিলও সালমাকে দেখলো।
নিখিল বললো,
— আরে সালমা জী, কেমন আছেন?
সালমা বললো,
— কেমন আর থাকবো বলেন। এমনিতেও অভাবের সংসার, তারপরও আপনার কাছ থেকে নেওয়া টাকাটাও আরিফ হারিয়ে ফেললো। কেমন আর থাকবো বলুন, সবই তো জানেন।
নিখিল বললো,
— জী, বুঝতে পারছি আমি আপনার কষ্টটা। আচ্ছা আপনার নাম্বারটা দেন, দেখি কোনো কাজে আসতে পারি কিনা। যদিও আমার উচিত না সাহায্য করা, এমনিতেও আপনার স্বামী টাকা দিচ্ছে না, তারপরও আপনাকে দেখলে খারাপ লাগে। কি করি বলুন, মানুষ তো।
পরের দিন সন্ধ্যা ৭টা। আরিফ সাহেবের অনেক জ্বর তখন। সালমা নিয়ে গেলো হাসপাতালে। বাড়িতে বৃষ্টি আর রিতু।
নিখিল সালমা বেগমকে কল করলো।
— হ্যালো, হ্যালো কে?
নিখিল বললো,
— আরে সালমা বেগম, এতো তাড়াতাড়ি ভুলে গেলেন?
সালমা বেগম বললেন,
— ও নিখিল সাহেব, আপনি।
নিখিল বললো,
— আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় আরিফ সাহেবের জন্য একটা গিফট নিয়ে আসলাম। ভাবলাম দিয়ে দেই।
সালমা বেগম বললেন,
— ও, আমি তো বাসায় নেই। আরিফকে নিয়ে হাসপাতালে এসেছি।
নিখিল বললো,
— ঠিক আছে, আমি পরে আসবো।
সালমা বললেন,
— আরে না, সমস্যা নেই। আপনি আমাদের বাসায় যান, ওখানে গিয়ে রিতুকে দিয়ে দিয়েন।
নিখিল বললো,
নিখিল বললো,
— ঠিক আছে।
— কে?
দরজার ওপার থেকে কেউ কথা বললো না। রিতু আবার বললো,
— কে?
নিখিল বললো,
— দরজাটা খোলো।
রিতু দরজা খুললো। তারপর নিখিল ভেতরে ঢুকলো।
নিখিল বললো,
— নিখিল, নিখিল নাম আমার। ভেতরে ডাকবে না?
রিতু বললো,
— আম্মু আব্বু ঘরে নেই।
নিখিল বললো,
— জানি জানি, ওনারা ঘরে নেই, এজন্যই তো এলাম।
রিতু বললো,
— জি?
নিখিল বললো,
— জি, শপিং মলে গেছিলাম। একটা ঘড়ি দেখলাম, পছন্দ হলো। ভাবলাম আরিফ সাহেবের জন্য নিয়ে যাই, তাই আনলাম। তোমার আব্বুকে দিয়ে দিও।
পরের দিন সকালে।
রিতু বললো,
— আব্বু, তোমার বস আসছিলো।
ঘড়ির বক্সটা দিয়ে বললো,
— এটা দিয়ে গেছে।
আরিফ সাহেব বললেন,
— এটা কি? নিখিল আসলে আমাকে বললো না কেনো? সালমা, তোমার সাথে কেনো কথা হয়েছে?
সালমা বললেন,
— না, আমার সাথে তো কোনো কথা হয়নি। এতে অবাক হওয়ার কি আছে, খুলে দেখি কি আছে এতে। আরেএএ, ঘড়ি! এতো দামি ঘড়ি, ভাবা যায়! এমনিতেই আপনি ওনার টাকা হারিয়েছেন, তার ওপর উনি আপনাকে গিফট দিয়ে গেছে।
আরিফ বললেন,
— গিফট না। যেটাকে তুমি গিফট বলছো, ওটা গিফট না, ধমক। যাতে ঘড়িটা দেখি আর নিজের সময় মনে করি।
সালমা বললেন,
— সব কথার উল্টো মানে বের কইরেন না।
— জি স্যার, আপনি ডেকেছিলেন?
নীল তাকায়। তার পরনে সাদা কোর্ট, সাদা প্যান্ট, চাপ দাড়ি, বাম হাতে ঘড়ি, ঠোঁটের নিচে তিল, হালকা গোলাপি ঠোঁট, গায়ের রংটা হালকা ফর্সা। নরম ভদ্র দেখতে, গুছিয়ে কথা বলে।
নীল বললো,
— জি, ডেকেছি। আসুন।
মেঘা নীলের অফিসে কাজ করে।
নীল বললো,
— আপনার কোনো চেনা জানা কেউ আছে? আসলে আমার মার জন্য একটা লোক লাগবে। ঘরের কাজ না, মার দেখাশোনার জন্য। তার ওষুধ খাওয়ার, খাবার খাওয়ার দেখাশোনা করবে, আর একটু গল্প করবে। এমন একটা মানুষ লাগবে। বুঝেনই তো, স্নেহা তো সারাদিন ঘরে বসে থাকে। একটা মানুষ দরকার মার জন্য।
স্নেহা নীলের চাচাতো বোন। বাবা-মা মারা যাওয়ার পর নীলের বাড়িতেই থাকে।
নীলের বাবা নেই, মারা যায় ব্লাড ক্যান্সারে। আর বড় ভাই মানে নিখিল নিজের ভাগের সম্পত্তি নিয়ে চলে যায়। অন্য একটা বাড়ি বানিয়েছেন, সেখানে থাকে। নিজের অফিসও আছে। এই বাড়িতে আসে না অনেক বছর। মাঝেমধ্যে ফোন করে, তাও আবার টাকার দরকার হলে।
নীলেরও নিজের অফিস আছে।
রিতুকে সঙ্গে নিয়ে মেঘা গেলো ফুচকার দোকানে। সেখান দিয়ে যাচ্ছিলো নিখিল। দেখলো রিতুকে, তারপর এগিয়ে এলো দোকানটার কাছে।
নিখিল বললো,
— আরে তুমিইই!
রিতু তাকালো। বললো,
— আপনি এখানে?
নিখিল বললো,
— চলো, একটা ভালো জায়গায় যাই। ওখানে গিয়ে আরাম করে কথা বলি।
বলেই রিতুর হাত ধরলো। রিতু সেদিনের মতো আবারও নিখিলের ডান গালে কষে থাপ্পড় মারলো।
রিতু বললো,
— এখান থেকে চলে যান, নয়তো আরও খারাপ কিছু করবো।
— আসুন নিখিল সাহেব, বললেন সালমা বেগম।
নিখিল বসলো সোফায়।
— আম্মু?
বৃষ্টির ডাকে তাকালো সালমা। বৃষ্টি বললো,
— আম্মু, একটু শোনো, কাজ আছে।
সালমা বললেন,
— দেখছিস না সাহেব আসছে? এখানে কি তোর? যাহ্, আমি আসছি।
বৃষ্টি চলে যায়।
নিখিল বললো,
— টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কি ভাবলেন?
সালমা বললেন,
— দেখুন না, কেবল তো এক দুই দিনই গেলো। আরিফ সাহেব অনেক অসুস্থ। অর্ধেক টাকার জোগাড় তো হয়ে গেছে।
চা খেতে খেতে নিখিল সালমার দিকে তাকালো। বললো,
— বাহ্, অর্ধেক টাকার জোগাড় করেও ফেললেন, গুড। আচ্ছা আপনার বাড়িটা এতো চুপচাপ, সব ঠিকঠাক?
দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলো বৃষ্টি।
সালমা বললেন,
— চারজনই তো লোক ঘরে। এক আরিফ সাহেব, সে অসুস্থ পড়ে আছে। আর ওনার মেয়ে যে সারাক্ষণ ছাঁদে বসে পড়তে থাকে। আর আমার মেয়ে তো প্রথম থেকেই অনেক চুপচাপ।
নিখিল বললো,
— আপনার ঘরটা অনেক সুন্দর। আমি এটা খারাপ করতে চাই না।
ভ্রু কুঁচকে তাকায় সালমা।
নিখিল বললো,
— আসলে আমি সিগারেট খাই। এখন এখানে খেলে, আপনিই বলুন কোথায় যাবো।
সালমা বললেন,
— আরে, আপনি তো লজ্জা দিচ্ছেন। যেখানে আপনার মন চায়, আপনি গিয়ে সিগারেট খেতে পারেন। সমস্যা নেই, আপনার নিজেরই ঘর।
নিখিল বললো,
— ধন্যবাদ, আমি নিজেই দেখে নি।
রিতু ছাঁদে বসে বই পড়ছিলো। তখনই নিখিল ছাঁদে গিয়ে ছাঁদের দরজা লাগিয়ে দিলো।
রিতু বললো,
— কি করছেন আপনি এখানে?
নিখিল বললো,
— ঘরে তোমাকে কোথাও দেখলাম না, তাই এখানে এলাম।
রিতু বই নিয়ে চলে যেতে নিলে নিখিল বললো,
— আরে আরে, ঘরের মেহমানের সাথে এমন করে?
সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো রিতুর মুখে। রিতু মুখটা সরিয়ে নিলো। বললো,
— নিজেকে প্রথমে মেহমান তো মনে করুন।
নিখিল বললো,
— আমার গায়ে হাত উঠিয়ে ভুল তো করেছো, এখন তার শাস্তি পাবে।
মেঘা গেলো রিতুর বাসায়। রিতুকে বললো,
— আমার বস একটা লোক খুঁজছে তার মায়ের দেখাশোনা করার জন্য। তুমি বলেছিলে কোনো কাজ পেলে তোমাকে জানাতে, তাই বললাম।
রিতু বললো,
— ঠিক আছে, আমি তোমার সাথে কালকে গিয়ে কথা বলে আসবো।
রিতু তার বাবার কাছে গেলো।
— বাবা?
আরিফ তাকায়।
রিতু বললো,
— আমি একটা কাজ পেয়েছি, কাল যাবো কথা বলতে।
সালমা বলে উঠলেন,
— বিয়ে করে পরের বাড়ি যাবে, এখন উনি নাকি কাজ করবে, ঢং যতো।
আরিফ বললেন,
— আহা সালমা, চুপ করো তো। বলো রিতু, কি বলছিলে।
রিতু কথাটা বললো। আরিফ বললেন,
— ঠিক আছে।
কারণ তার এখন টাকার দরকার। তাই রিতু ভেবেছে কাজ করে বাবার কষ্ট কমাবে।
সকালে মেঘার সাথে রিতু গেলো নীলের অফিসে কাজের কথাটা বলতে।
নীল বললো,
— বসুন।
নীল সব কাজের কথা বুঝিয়ে দিলো, আর এড্রেস দিয়ে দিলো।
রিতু বললো,
— ঠিক আছে, আমি কালকে সকাল থেকে যাবো।
চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন