ফন্ট সাইজ:
থিম:
গোলাপের মিষ্টি ঘ্রাণ

পর্ব 3

লেখক: ইতি আক্তার

উপন্যাস:গোলাপের মিষ্টি ঘ্রাণ
লিখিকা:ইতি আক্তার
৩য় পর্ব
বৃষ্টি বসে ছিলো। সালমা এলো। বললো,
— তুই এখানে বসে আছিস? খাবার খেয়ে নে।
বৃষ্টি বললো,
— খাবো না।
সালমা বললো,
— খাবি না কেনো?
বৃষ্টি বললো,
— আম্মু, তুমি ঠিক করছো না।
সালমা বললো,
— হুঁশে আছিস তুই? কি বলছিস? কি করছি আমি?
বৃষ্টি বললো,
— হুঁশে আছি, তাই বলছি। আম্মু, তুমি জানতে আপু ছাঁদে ছিলো, তারপরও ওই লোকটাকে উপরে কিভাবে পাঠালে?
সালমা বললো,
— এতো বড় হয়ে গেছিস তুই? আমার সাথে এভাবে কথা বলিস?
বৃষ্টি বললো,
— হয়ে গেছি আম্মু, এতো বড় তো হয়ে গেছি।
সালমা বললো,
— এতো খারাপ অপবাদ দিতে লজ্জা করলো না তোর? আরে, আমি দিছিলাম ওর হাতে সিগারেট? নিজেই খেতে ছাঁদে গেছিলো ও।
বৃষ্টি বললো,
— কিন্তু অনুমতি তো তুমি দিছো আম্মু। আমাকে তো ওই লোকের সামনে এক মিনিট আসতে দেওনি। কিন্তু এটা জেনেও যে আপু একা ছাঁদে, তারপরও ওই লোকটাকে উপরে যেতে দিলে। তুমি এসব এজন্য করছো না, যে ও তোমার নিজের মেয়ে না?
সালমা বললো,
— শোন, আর কোনোদিন যদি ওর হয়ে কথা বলিস, কান ফাটিয়ে দিবো।
রিতু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। তখনই নিখিল গাড়ি থেকে ডাক দেয়।
— রিতু?
রিতু তাকায়। নিখিল বললো,
— চলো, এগিয়ে দি। গাড়িতে বসো।
রিতু বললো,
— না, আমি নিজে যেতে পারি। আপনার প্রয়োজন নেই।
নিখিল বললো,
— আরে এসো না, কি হবে এলে?
রিতু বললো,
— এ কেমন বেয়াদবি?
নিখিল বললো,
— দাঁড়াও, বেয়াদবি দেখাচ্ছি।
বলেই কল করলো সালমাকে। নিখিল বললো,
— সালমা জি, কেমন আছেন? আপনার মেয়ে, ওহ সরি, আরিফ সাহেবের মেয়েকে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে। আমি বললাম, চলো এগিয়ে দি, মানলো না। এখন আপনি তো জানেন রাস্তাঘাট ভালো না, কিন্তু এনি মানবেই নাহ্।
সালমা বললেন,
— হ্যাঁ হ্যাঁ, আপনি তো নিজের লোক দেখে বললেন। অন্য কেউ হলে তো বলতো না। ও কেনো মানা করছে, ফোন দেন তো।
নিখিল ফোনটা এগিয়ে রিতুর কাছে দিলো। রিতু হাতে নিয়ে বললো,
— হ্যালো।
সালমা বললেন,
— তোর ঢং শেষ হয় না নাকি? আরে, এই ব্যাটা এমনেই হাত ধুয়ে আমাদের পিছে পড়ে আছে, আর তুই সুযোগ খুঁজছিস ওর রাগ বাড়ানোর? আরে, ওর রাগ বাড়লে না আমরা সবাই রাস্তায় চলে আসবো। আর তুই কি চাস তোর বাপ আবার অসুস্থ হোক? চুপচাপ বসে যা গাড়িতে।
নিখিল বললো,
— চলো।
রিতু উঠে বসলো গাড়িতে।
রিতু মায়ের কিছু গয়না নিয়ে বসে ছিলো। পরে গেলো ড্রইংরুমে। বৃষ্টি এবং আরিফ সাহেব বসা সেখানে।
— আব্বু?
রিতুর ডাকে তাকালো আরিফ সাহেব। বললেন,
— হুম।
রিতু বললো,
— এই নেও।
আরিফ বললেন,
— এটা কি?
রিতু বললো,
— এটা রাখো, তোমার কোনো কাজে আসতে পারে।
আরিফ দেখলো সালমা আসছে। সে তাড়াতাড়ি গয়নার ব্যাগটা লুকিয়ে পাশে রেখে বৃষ্টিকে বলতে লাগলো,
— এভাবেই পড়াশোনা করো।
সালমা বললেন,
— আরে, আমাকেও তো বলো কে কি করলো। আর আপনি কিছু জোগাড় করেছেন নাকি সারাদিন ঘরেই বসে আছেন?
আরিফ বললেন,
— পরে কথা বলছি।
— এখনও জেগে আছো নীল?
নীল বললো,
— আপনিও তো জেগে আছেন।
আমিনা বললেন,
— আমার এতো তাড়াতাড়ি ঘুম কোথায় আসে। এই যে তোমার গাড়ির চাবি, তুমি জানো এটা কোথা থেকে পেয়েছি?
নীল বললো,
— অফিসের টেবিলে রাখছিলাম।
আমিনা বললেন,
— ফ্রিজে পাইছি।
নীল বললো,
— পানির বোতল নেওয়ার সময় রাখছিলাম হয়তো।
আমিনা বললেন,
— মন কই থাকে আজকাল? ওই মেয়েটা কখন আসবে?
নীল বললো,
— সকালে আসবে।
স্নেহা এলো। বললো,
— ঘরে এমনিতেই এতো লোক, তারপর আবার লোকের কি দরকার?
নীল বললো,
— তুমি যদি সকাল সকাল উঠে যাও, তাহলে এই ঘরে কারোর দরকার নেই। তুমি জানো আম্মুর সকালে কারো দরকার হয়।
স্নেহা বললো,
— কোন সম্পর্কে? আমি না তো কারো বউ, না তো কারো মেয়ে। আমার উপর কারো কোনো দায়িত্ব নেই। সব সম্পর্ক থেকে মুক্ত আমি। আমি কি করি না করি, এটা নিয়ে কারোর সমস্যা হওয়ার কথা না।
নীল বললো,
— হইছে স্নেহা, তুমি বারবার এটা বলে বুঝাচ্ছো যে আমার সিদ্ধান্ত একদম ঠিক। তুমি নিজের ঘরেই ঠিক আছো।
স্নেহা হনহন করে চলে গেলো।
আমিনা বললেন,
— ছেড়ে দেও ওকে, বিরক্ত করা কি দরকার কথা বলার।
সালমা বেগম এলেন নিখিলের বাড়িতে। বিশাল বড় বাড়িটা। বড় ডাইনিং রুমে গেলেন সালমা। ঘুরে ঘুরে দেখলেন অনেকক্ষণ।
নিখিল এলো। বললো,
— সরি সালমা জি, আমার জন্য আপনার এতো অপেক্ষা করতে হলো। আসলে আমি একটু বিজি ছিলাম। বসেন।
সালমা বসলো। কাঁদো কাঁদো গলায় বললো,
— দেখুন নিখিল সাহেব, মানছি ভুল আমাদেরই। আমরা গরীব মানুষ।
এক মিনিট বলে সালমা বেগম গয়নার ব্যাগটা বের করে দিলো। বললো,
— এখানে কিছু গয়না আছে। আপনি চাইলে রেখে দিন, পারলে আর একটু সময় দিন।
নিখিল বললো,
— আমি এমনিতেই আপনাদের অনেক সময় দিয়েছি। এখন চাইলেও আর সময় দিতে পারবো না। আর আপনাদের বাড়িটাও তো আর আপনাদের নেই, আমি নিয়ে নিয়েছি।
সালমা বেগম হাত জোর করলেন। বললেন,
— দেখুন নিখিল সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি। এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। একটু সময় দিন।
নিখিল বললো,
— আপনারা যতো তাড়াতাড়ি সম্ভব ঘর খালি করে দেন।
সালমা বললেন,
— গরীব মানুষ, আমরা কোথায় যাবো?
নিখিল বললো,
— কি বলতে পারি আর। চলেন একটা কাজ করি। আপনি রাখেন আপনার ঘর, আমার চাই না। আর যে টাকা আপনার আমাকে দেওয়ার কথা, ওটাও চাই না। ইনফেক্ট আপনি চাইলে আমি আপনার সমস্যা দূর করার জন্য আরও টাকা দিবো।
সালমা অবাক হয়ে বললেন,
— এমন কেনো করবেন আপনি?
নিখিল বললো,
— আপনার মেয়ে রিতু, ওর বিয়ে করিয়ে দেন আমার সাথে। আমি ভুলে যাবো আপনারা কখনো আমার ক্ষতি করেছেন।
— আসসালামু আলাইকুম আব্বু।
রিতুর ডাকে তাকায় আরিফ সাহেব। বললেন,
— ওয়ালাইকুম আসসালাম, যাচ্ছো?
রিতু বললো,
— জি, তুমি রাগ করেছো আমার উপর?
আরিফ বললেন,
— তোমার উপর রাগ নেই মা, সময়ের উপর রাগ করেছি।
সালমা বেগম নিখিলের বাড়ি থেকে এলেন। শুনলেন আরিফ সাহেবের কথা। সালমা রিতুকে বললেন,
— এখন সে তোমাকে তো বলতে পারে না যে সে চিন্তায় আছে।
আরিফ সাহেব বললেন,
— যাও রিতু, তোমার দেরি হচ্ছে।
রিতু বললো,
— তোমার ওষুধ সময় মতো খেয়ে নিও। আল্লাহ হাফেজ।
আরিফ সাহেব রিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
— আল্লাহ হাফেজ, সাবধানে যেও।
সালমা আরিফকে বললেন,
— আচ্ছা শুনুন না, আমার আপনার সাথে কথা আছে।
আরিফ বললেন,
— আমার মাথা ব্যথা, কথা বলতে পারবো না, ঘুমাতে যাচ্ছি।
সালমা মনে মনে বললো,
— যখন ঘুমানোর জন্য ঘর থাকবে না, তখন দেখবো মাথা ব্যথা কোথায় থাকে।
সালমা মনে মনে বললো,
— যখন ঘুমানোর জন্য ঘর থাকবে না, তখন দেখবো মাথা ব্যথা কোথায় থাকে।
তুলি দাঁড়িয়ে কিছু ভাবছিলো। দেখে আমিনা বেগম বললেন,
— কি হয়েছে মা?
তুলি বললো,
— আমি ভাবছি ওই নতুন মেয়েটা কেমন হবে। যদি স্নেহা দিদির মতো হয়, তাহলে আমি এখান থেকে চলে যাবো।
তুলি বললো,
— আমি ভাবছি ওই নতুন মেয়েটা কেমন হবে। যদি স্নেহা দিদির মতো হয়, তাহলে আমি এখান থেকে চলে যাবো।
তারপর বললো,
— আপনারা জানি আমার উপর রাগ কইরেন না।
নীল বললো,
— যদি আগে থেকে খারাপ ভাবো, তাহলে খারাপই হবে।
তুলি বললো,
— তাহলে আমি থাকতে আর একজন কেন দরকার?
নীল বললো,
— তুমি তো সন্ধ্যাবেলা চলে যাও।
তুলি বললো,
— আপনি তো সন্ধ্যেবেলাই চলে আসেন।
নীল বললো,
— কোন সময় কোন ওষুধ খাওয়াতে হয়, বলো।
তুলি বলতে পারলো না।
নীল তুলিকে বললো,
— তোমার ফোনটা দাও।
তুলি ফোনটা নীলের কাছে দিলো। নীল বললো,
— আরে, তুমি ডক্টরের নাম্বার সেভ করোনি?
তুলি বললো,
— না, আমি ভুলে গিয়েছিলাম।
নীল মাকে বললো,
— মা, এই ফোনে শুধু গান আর বান্ধবীদের সাথে তোলা ছবি আছে, কিন্তু ডক্টরের নাম্বার নেই।
তুলিকে বললো,
— এখন তুমিই বলো, নতুন লোক কেনো আনবো না আমি?
তুলি মাথা নাড়িয়ে নিজের ভুল বুঝালো।
নীল বললো,
— কেউ কারোর জায়গা নিতে আসে না। লোক নিজের জায়গা নিজে বানায়। বুঝতে পারছো?
তুলি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো।
কলিং বেল বাজলো। নীল গেলো গেট খুলতে।
রিতু বললো,
— আসসালামু আলাইকুম।
নীল বললো,
— ওয়ালাইকুম আসসালাম। এড্রেস খুঁজতে কোনো সমস্যা হয়নি তো?
রিতু বললো,
— জি না।
নীল বললো,
— আসুন, আমি সবার সাথে পরিচয় করিয়ে দেই।
নীলের পরনে সাদা একটা শার্ট আর কালো প্যান্ট। রিতু গেলো। তার পরনে গোলাপি কালারের একটা থ্রি-পিস, কাঁধে কালো একটা সাইড ব্যাগ, কানে ছোট একটা দুল, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। সে ভেতরে গেলো।
— প্লিজ আসুন, বলে নীল রিতুকে।
আমিনাকে বললো,
— মা, আমি তোমাকে বলছিলাম না, দেখাশোনার জন্য একটা লোক ঠিক করেছি, তো এই যে রিতু।
রিতু আমিনা বেগমকে বললো,
— আসসালামু আলাইকুম।
আমিনা বেগম হেসে বললেন,
— ওয়ালাইকুম আসসালাম, আসো বসো মা।
রিতু আমিনার পাশে বসলো।
নীল রিতুকে বললো,
— কিছু নিবেন আপনি, চা-কফি?
রিতু বললো,
— না, ধন্যবাদ।
আমিনা রিতুকে বললেন,
— রিতু নাম তোমার, তাই না? তোমার বাসায় কে কে আছে মা?
রিতু বললো,
— আব্বু, আম্মু আর ছোট বোন।
আমিনা বললেন,
— তুমি তো নিজেই অনেক ছোট। প্রথম জব এটা তোমার?
রিতু বললো,
— জি।
আমিনা বললেন,
— বাড়ির মানুষ তো একটু কষ্ট পাবে, প্রথমবার বাসা থেকে কাজের জন্য বেরিয়েছো। তুমিও একটু চিন্তিত হচ্ছো। আমি চাই তুমি তোমার বাড়ির মানুষকে বলো, এটা একদম তোমার বাড়ির মতো, যেখানে তুমি কাজের জন্য আসছো। তুমি একটু ভয় পেয়ো না, আমরা তোমার খেয়াল রাখবো, ঠিক আছে?
রিতু বললো,
— জি।
স্নেহা নিচে আসলে নীল রিতুকে বললো,
— এটা আমার কাজিন স্নেহা।
রিতু বললো,
— আসসালামু আলাইকুম।
স্নেহা বললো,
— তো এই সে।
বলে চলে গেলো।
সালমা বেগমের কল এলো। রিসিভ করে বললেন,
— জি।
নিখিল বললো,
— তো কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি, বললেন না।
সালমা বললেন,
— আসলে নিখিল সাহেব, আমি তো এখনো কথা বলি নি ওনার সাথে।
নিখিল বললো,
— বাহ্, আপনার ঘর যাচ্ছে আর আপনার চিন্তাই নেই।
সালমা বললেন,
— না না নিখিল সাহেব, আমি আজ ওনার সাথে কথা বলবো। আসলে একটু সময় দিন না।
— জি জি ঠিক আছে।
বৃষ্টি এলো। সালমাকে বললো,
— কিসের জন্য সময় চাচ্ছো?
সালমা বললেন,
— তোর আব্বু উঠেছে?
বৃষ্টি বললো,
— হ্যাঁ, কেবল চা দিয়ে এলাম।
সালমা বললেন,
— আমার এই ঘরে বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। আর তোমার আব্বুর আরাম শেষ হয় না।
বৃষ্টি বললো,
— আম্মু, আব্বু অসুস্থ, এমন বলছো কেনো?
সালমা বললেন,
— চুপ কর।
সালমা গেলেন আরিফ সাহেবের কাছে।
আরিফ বললেন,
— সালমা, তুমি কি বলতে চাইছিলে?
সালমা বললেন,
— নিখিল সাহেবের সাথে কথা বলছেন?
আরিফ বললেন,
— কি কথা বলবো, মাত্র ৩০ লাখের ব্যবস্থা হয়েছে।
সালমা বললেন,
— আপনার মনে থাকলে আমি মনে করিয়ে দেই, আমাদের ঘরের কাগজ ওনার কাছে। ওনার কথা না মানলে রাস্তায় বসে থাকতে হবে আমাদের।
আরিফ বললেন,
— কথা মানি নি? মানে কি?
সালমা বললেন,
— ঠিক বলছি আরিফ সাহেব, আমার কথা ভালো করে শুনুন।
আরিফ ভ্রু কুঁচকে চেয়ে রইলেন।
সালমা বললেন,
— নিখিল সাহেব রিতুকে বিয়ে করতে চায়। আমার তো কথাটা খারাপ লাগে নি।
আরিফ বললেন,
— কি?
সালমা বললেন,
— যদি আপনি সম্পর্কটা মানেন, তাহলে আমাদের ঘরের কাগজ তো পাবোই, আর টাকার কথাও ভুলে যাবে ওনি।
বৃষ্টি পেছনে দাঁড়িয়ে ছিলো। সামনে এসে বললো,
— আম্মু, কি বলছো ভেবে চিন্তে বলো।
সালমা বৃষ্টিকে বললেন,
— তুই চুপ কর, যা এখান থেকে।
আরিফ সালমাকে বললেন,
— এভাবে বিয়ের কথা বলে? এভাবে সম্পর্ক করে কেউ? কিনে নিচ্ছে আমার মেয়েকে? মালের বদলে মাল, ব্যাপারটা এমন হলো না?
সালমা বললেন,
— এতো বড় বড় কথা বইলেন না। মেয়ের বিয়ে দেবেন না? পরের বাড়ি পাঠাবেন না? বৃষ্টির জন্য কিছু ভাবেন নি? আরে, আমি তো নিখিলের চোখে রিতুর জন্য ভালোবাসা দেখেছি।
আরিফ বললেন,
— আর এই ভালোবাসা যদি নিখিলের চোখে তোমার নিজের মেয়ের জন্য হয় তো? এভাবে সহ্য করতে ওকে এই বাড়ি? এভাবে বসাতে? সাহস কিভাবে হয় তোমার? তুমি আমার মেয়েকে ওর সামনে এনেছো, এটা জানার পরেও যে ওর নজর ভালো না। আজকের পর ওই ছেলেকে যেন এই বাড়ি না দেখি। এখানে আসবে না ও। ঘর যায় তো যাক, টাকা যায় তো যাক, আমার যায় আসে না। কিন্তু আমার বাসায় ও আসবে না আর।
রিতু কাজ থেকে ফিরছিলো। তখনই আরিফের কথা শুনে দাঁড়িয়ে গেলো দরজায়।
সালমা বললেন,
— পস্তাবেন, অনেক পস্তাবেন আপনি। যার জন্য এমন করছেন, সে একদিন আপনার মুখ কালো না করলে আমার নাম পাল্টে দিয়েন।
আরিফ বললেন,
— তুমিও শুনে রাখো সালমা, আজকের পর আমার মেয়ের থেকে দূরে থাকবে।
বলে চলে গেলেন।
আরিফ ছাঁদে বসে ছিলো। রিতু গিয়ে বসলো বাবার পাশে চেয়ার নিয়ে।
রিতু বললো,
— আব্বু, তুমি এখানে কেনো বসে আছো? চলো, ঠান্ডা লেগে যাবে।
আরিফ বললেন,
— কোথাও যাবো না আমি। এই ঘরের প্রতিটি কোণা হাসছে আমার উপর। আর আমি খুব লজ্জিত তোমার কাছে মা। আমাকে মাফ করে দেও। আমি তো ভাবতেও পারি নি, আমি না থাকায় ঘরে এসব হয়েছে।
রিতু বললো,
— কিছু হয়নি আব্বু, কিছু হয়নি। আর ওই লোক বলছে তো কি হয়েছে, আমি ওকে জীবনেও বিয়ে করবো না। আর বিশেষ করে যখন এই সিদ্ধান্তে তুমি আমার সাথে আছো। আমাদের যতো তাড়াতাড়ি সম্ভব ওর টাকা ওর মুখে ছুঁড়ে মারতে হবে, না হলে জানি না এই ঝামেলা কতো দূর যায়।
আরিফ বললেন,
— কিন্তু?
রিতু বললো,
— কিন্তু কিছু না, চলো ঘরে চলো, উঠো।
রিতু বারান্দায় বসে ছিলো। বৃষ্টি এসে পাশে বসে বললো,
— আপু, তোমার সাথে কথা আছে।
রিতু বললো,
— বলো।
বৃষ্টি বললো,
— আপু, তুমি এখান থেকে চলে যাও।
রিতু বললো,
— কি বলছো তুমি?
বৃষ্টি বললো,
— হৃদয় ভাই তো প্রথম থেকেই চাইতো যে তুমি তাদের সাথে থাকো। তুমি যাও, গিয়ে তাদের সাথেই থাকো। তুমি যতোদিন এখানে থাকবে, ততোদিন তোমার জান আর ইজ্জতের ভয় থাকবে।
রিতু বললো,
— তুমি শুধু শুধু চিন্তা করছো, এমন কোনো কথা নেই।
বৃষ্টি বললো,
— আপু, কথা আছে, অনেক বড় কথা। ওই লোকের এতো বড় সাহস নেই, যদি ওনাকে সাহস না দেওয়া হয়। আপু, আমি ছোট ঠিকই, কিন্তু বোকা না। আমিও দেখতে পাই আমার মা কি করার চেষ্টা করছে। আর আমি জানি তুমিও দেখতে পাও। ঝামেলা বাড়ার চেয়ে ভালো, তুমি চলে যাও। আর আব্বুর চিন্তা করো না, আব্বুর খেয়াল আমি রাখবো।
রিতু বললো,
— যাওয়ার হলে অনেক আগেই যেতাম। কিন্তু তোমাকে আর আব্বুকে ছেড়ে যাবো কোথায়। যা আছে তাও চলে যাবে। আর আল্লাহ আছে না, আল্লাহ আমাদের সাথে খারাপ কিছু হতে দেবে না। চলো, উঠে ঘরে গিয়ে ঘুমাও।
রিতুও ঘরে গেলো। কিন্তু তার চোখে ঘুম নেই। সে শুধু ভাবছে বৃষ্টির একটু আগের বলা কথাগুলো।
নিখিল বসে নিউজ পেপার পড়ছিলো। তখন এলো আরিফ। বললেন,
— আসসালামু আলাইকুম।
নিখিল তাকিয়ে বললো,
— আলাইকুম আসসালাম, আরে আরিফ সাহেব যে, সব ঠিকঠাক?
আরিফ বললেন,
— আপনি আমার দুর্বলতাকে অসহায় ভেবে নিয়েছেন নিখিল সাহেব। এজন্য চলে এসেছি, যে আপনাকে বলতে পারি, অসহায়ই হোক, কিন্তু নিজের মেয়ের জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারি, হয়তো আপনার সাথেও।
নিখিল হাসলো। বললো,
— বাহ্ আরিফ সাহেব, মানে আপনার নিজের জন্য পাঁচ মিনিটের খবর নেই, আর আপনি আসছেন বড় বড় কথা বলতে। কিন্তু এসব কথা শুনলে না, আমার শুধু হাসিই আসে। আর আজকাল হাসার মুডে তো আমি একটুও নেই।
আরিফ বললেন,
— আমার ঘর কব্জা করতে চান আপনি? কিন্তু একটা শর্ত, আমরা যতোদিন ওখানে আছি, আপনি ওখানে পা রাখবেন না।
নিখিল বললো,
— জানেন আরিফ সাহেব, আপনাকে দেখলে রাগ কম, খারাপ বেশি লাগে। কিছুদিন পর রাস্তায় নেমে যাবেন, ভেবে দেখেন। তখন আপনার মেয়েকে বিয়ে করা তো দূর, কেউ চেহারা দেখতে চাইবে না ওর। আর আপনাদের সবার ব্যবহার এমন মনে হচ্ছে, বিয়ে করতে চাই নি, উঠিয়ে নিয়ে এসেছি।
আরিফ বললেন,
— নিখিল সাহেব, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন।
নীল রিতুকে বাসায় পৌঁছে দিচ্ছিলো। তখন জানালা দিয়ে দেখতো সালমা।
রিতুকে বললো,
— খাবার গরম করে দেবো, খাবেন আপনি?
রিতু বললো,
— না, খেয়েছি।
চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন