উপন্যাস : গোলাপের মিষ্টি ঘ্রাণ
লেখিকা : ইতি আক্তার
৪র্থ পর্ব
সালমা গেলো নিখিলের বাড়িতে কথা বলতে।
নিখিল এসে বললো,
— কেমন আছেন, সালমা বেগম? তারপর বলেন, ১০ দিন সময় তো প্রথমেই নিয়ে নিয়েছেন, আর কি করতে পারি?
সালমা বললেন,
— আসলে নিখিল সাহেব, আরিফ সাহেব আপনার জিনিস ফেরত দিয়েছে, ওনি রাখতে চায় না।
নিখিল বললো,
— আর আপনি কি চান?
সালমা বললেন,
— আমি...
নিখিল বলে উঠলো,
— দেখুন সালমা বেগম, আপনার পরিবারের চাওয়ার চেয়ে আপনার চাওয়া অনেক আলাদা, এটা তো প্রথমেই জেনে গেছি আমি। এখন শুধু জানতে চাই, কতোটা আলাদা? আরিফ সাহেব আমার কথা না মেনে ভুল করেছে, এটা ওনার দোষ। আর আপনি আমার কথা না মেনে যা করবেন, ওটাতে দোষ শুধু আপনার হবে, সারা জীবন পস্তাতে হবে। এখন বলুন কি করতে চান আপনি? নিজের স্বামীর সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে চান? নিজের মেয়ের কথা ভাবেন, ওর ভবিষ্যতের কথা ভাবুন।
— সালমা জি, সোজা কথা, রিতুকে আমার চাই, ব্যবস্থা আপনি করুন, পরে যা হয় আমি দেখবো।
নিখিল কাজের লোককে ডাক দিলো। লোকটা একটা কাগজ দিলো। নিখিল সেটা নিয়ে সালমা বেগমের হাতে দিয়ে বললো,
— নিন, ৫ লাখের চেক। যদি আপনি এভাবে আমার সাহায্য করেন, তাহলে ৫ থেকে ১০, তারপর ১০ থেকে ২০ ও হতে পারে।
সালমা চেকটা দেখে অবাক হয়ে গেলেন। তারপর বলল,
— বুঝতে পেরেছি।
রিতু টেবিল পরিষ্কার করছিলো। তখন সালমা নিখিলের বাড়ি থেকে ফিরলেন।
রিতু বললো,
— আসসালামু আলাইকুম।
সালমা বললেন,
— ওয়ালাইকুম আসসালাম। তুমি বাসায় কি করছো?
রিতু বললো,
— আজকে আন্টি ছুটি দিয়েছে।
সালমা বললেন,
— ও।
তারপর ঘুরে উঁকি দিলেন। দেখে রিতু বললো,
— আব্বু দোকানে ওষুধ আনতে গেছে।
সালমা বললেন,
— তাহলে বৃষ্টিকে বাসায় কে নিয়ে আসবে?
রিতু বললো,
— বৃষ্টি কোথায় গেছে?
সালমা বললেন,
— ওর বান্ধবীর বাসায়। ভাবলাম তোমার আব্বু আসলে ওকে আনতে যেতে বলবো, কিন্তু জানি না সে কখন আসবে।
রিতু বললো,
— কোন বান্ধবী?
সালমা বললেন,
— আরিবা।
রিতু বললো,
— কোন আরিবা? আমি তো চিনি না।
সালমা বললেন,
— আচ্ছা, আমি তো জানতাম তুমি চেনো।
রিতু বললো,
— আম্মু, এমন অপরিচিত মানুষের বাসায় পাঠিয়েন না ওকে।
সালমা বললেন,
— আচ্ছা হইছে, এতো কথা বলতে হবে না। আমার চেয়ে বেশি ও তোমাকে সবকিছু বলে।
রিতু বললো,
— আচ্ছা, আমি গিয়ে নিয়ে আসছি। কোথায় থাকে সে? আচ্ছা, আমি বৃষ্টিকে কল করছি।
তখনই আটকালেন সালমা। বললেন,
— আরে, কল করতে হবে কেনো? বললাম তো আমাকে বলে গেছে।
তারপর ঠিকানা বললেন। রিতু আনতে গেলো বৃষ্টিকে।
একজন মহিলা দরজা খুললেন। তারপর রিতু ভেতরে ঢুকলো। দেখলো বাড়িটা অনেক বড়। রিতু ড্রইংরুমে দাঁড়িয়ে ছিলো। কারোর পায়ের শব্দে ঘুরে তাকিয়ে বললো,
— বৃষ্টি, তু...
তখনই নিখিল শিস বাজিয়ে আসলো সামনে।
বৃষ্টি ঘুরে তাকায় বললো,
— তুমি?
নিখিল বললো,
— আরে, তুমি না, আপনি বলো। আগেও বলেছি।
রিতু বললো,
— বৃষ্টি কোথায়?
বৃষ্টি বলে দরজার দিকে যেতে গেলে, নিখিল তাড়াতাড়ি করে দরজা আটকে দাঁড়িয়ে রইলো।
রিতু বললো,
— দরজা কেনো বন্ধ করলে? দরজা খোলো।
নিখিল বললো,
— চিৎকার কইরো না, চেঁচামেচি আমার পছন্দ না। আর এখানে তোমার কথা শোনার কেউ নেই।
রিতু বললো,
— আমার বোন কোথায়?
নিখিল বললো,
— তোমার বোন এখানে নেই।
রিতু ডাকলো,
— বৃষ্টি, বৃষ্টি!
নিখিল বললো,
— আরে, খারাপ কিছু করছি না তোমার সাথে। তোমার তো আমার কাছেই একদিন আসতে হবে। জানো কেনো ডেকেছি তোমাকে এখানে? তোমাকে বুঝানোর জন্য, যে তুমি কতোটা অসহায়। আরে, ভয় পাচ্ছো কেনো? থাপ্পড় মারার সময় ভয় লাগে নি?
রিতু অনেক খন ধরে চুপ করে আছে দেখে নিখিল বলল,
— যাও।
বলে দরজা খুললো। তারপর রিতু চলে গেলো।
নিখিলের বাড়ি থেকে বের হওয়ার পর
রিতু রাস্তায় যাওয়ার সময় বেখেয়ালে চলছিলো। হঠাৎ করে একটা গাড়ির ধাক্কায় পড়ে যায়। তারপর ওকে একজন হাসপাতালে নিয়ে যায়। তখন ও মেঘাকে কল করলো।
মেঘা নীলের কাছে গিয়ে ছুটি চাইলো। আর বললো,
— রিতুর এক্সিডেন্ট হয়েছে।
নীল বললো,
— কিভাবে হলো?
মেঘা বললো,
— জানি না স্যার, গিয়ে বুঝতে পারবো।
নীল বললো,
— আমি আপনার সাথে যাচ্ছি।
মেঘা বললো,
— না স্যার, যেতে হবে না।
নীল বললো,
— আমার যাওয়া দরকার।
মেঘা হাসপাতালে গেলো। রিতুকে বললো,
— তোমার বাড়ির মানুষকে কল করা উচিত ছিলো।
রিতু বললো,
— কোন বাড়ি মেঘা? আমার কোনো ঘর আছে?
মেঘা বললো,
— কি হয়েছে রিতু, বলো আমাকে।
রিতু বললো,
— কিছু না, চোখ খোলার জন্য পড়ে যাওয়া জরুরি ছিলো, তাই পড়ে গেছি।
নীল ওষুধ কিনে আনলো রিতুর জন্য।
— নীল স্যার, রিতু বললো।
নীল বললো,
— আমি ডক্টরের সাথে কথা বলেছি, আপনি একটু পর বাড়ি যেতে পারবেন।
সালমা বেগম কল করলেন নিখিলকে। বললেন,
— আরিফ সাহেব বারবার জিজ্ঞেস করছে রিতুর কথা।
নিখিল বললো,
— আমি জানবো কিভাবে? ৫ মিনিট ছিলো, তারপর চলে গেছে। আরিফ সাহেবকে সত্যিটা বলবো আমি?
সালমা বললেন,
— আরে, আপনি আমার জান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন কেনো? ভালো মানুষের দামই নেই।
মেঘা রিতুকে ধরে বাসায় নিয়ে আসলো। আরিফ সাহেব তাড়াতাড়ি এসে বললেন,
— কি হয়েছে মা তোর?
সালমা নিখিলকে বললেন,
— এসেছে।
নিখিল বললো,
— নিন, আপনার মেয়ে পৌঁছে গেছে।
— আপু?
বৃষ্টির ডাকে সবাই তাকায়। রিতু বৃষ্টিকে বললো,
— বৃষ্টি, কোথায় ছিলে তুমি?
বৃষ্টি বললো,
— আমি তো নেহার বাড়ি গেছিলাম। আম্মুকে তো বলে গেলাম, আম্মু তুমি বলোনি?
মেঘা বললো,
— আরিফ আঙ্কেল, আমার মনে হয় রিতুর আরামের দরকার। চলো রিতু।
রিতু বললো,
— আব্বু, আমি ঠিক আছি, পড়ে গেছিলাম শুধু।
বৃষ্টি সালমাকে বললো,
— আম্মু, আপু কেনো আমার কথা জিজ্ঞেস করছে?
সালমা বললেন,
— আমি কি জানি, সবাই খালি আমাকেই জিজ্ঞেস করে।
সালমা নিখিলের দেওয়া টাকায় কেনা কানের দুল দেখছিলেন ঘরে বসে। তখনই রিতু এলো। বললো,
— সম্পর্ক নাই থাকতে পারে, কমসেকম মানুষ ভেবে নিতেন।
সালমা মুখ ভেংচি দিলেন।
সালমা বললেন,
— মনে হয় চোট বেশিই লেগেছে।
রিতু বললো,
— সত্যিই চোট এবার বেশিই লেগেছে।
সালমা বললেন,
— কি বলতে চাও?
রিতু বললো,
— আপনি জানেন আমি কি বলতে চাই, কি করতে চাই, আর আপনি আমার সাথে কি করতে চাচ্ছেন।
বৃষ্টি বাইরে দাঁড়িয়ে সব শুনছিলো।
রিতু বললো,
— আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, তখনও আপনি এসব করতেন আমার সাথে?
সালমা হাত দিয়ে থামতে বললেন রিতুকে। আর বললেন,
— ব্যাস, শোনো মেয়ে, তোমাকে ভালোবাসার জন্য সময় নেই আমার, আর না ঘৃণা করার জন্য। আর হতে পারে আমি এক জায়গার কথা বলছি, তুমি অন্য জায়গায় চলে গেছো। আর তোমার এক হ্যাঁ তে আমাদের সব সমস্যা দূর হতে পারে, কিন্তু তাতে তোমার কি? তোমার জন্য লাগে আমরা সবাই বরবাদ হয়ে যাই, তাও তুমি কেনো সাহায্য করবে?
চলে গেলো রিতু।
আরিফ সাহেব বসে ছিলেন। তখনই বৃষ্টি এসে বললো,
— আব্বু, তোমার সাথে কথা বলা যাবে?
আরিফ বললেন,
— সব ঠিক আছে?
বৃষ্টি বললো,
— কিছু ঠিক নেই আব্বু, আম্মু...
তখনই সালমা এসে বললেন,
— বৃষ্টি, কাজ রেখে এখানে কি করছো?
বৃষ্টি বললো,
— আব্বু ডেকেছে।
সালমা বললেন,
— আমি দেখছি, তুমি যাও।
বৃষ্টি না পেরে চলে গেলো।
সকালে। অনেকগুলো ছেলে এসে রিতুদের বাড়ির সব জিনিসপত্র ফেলে দিলো। তখনই আরিফ এলেন। বললেন,
— কি করছো তোমরা?
রিতু বললো,
— যাও এখান থেকে।
কবির, মানে নিখিলের বডিগার্ড বললো,
— বসের হুকুম ছাড়া যেতে পারবো না আমরা।
রিতু বললো,
— কল করো তোমার বসকে।
কবির কল করলো। আরিফ বললেন,
— এসব কি হচ্ছে নিখিল সাহেব?
নিখিল বললো,
— কি করবো বলুন, আপনাদের ঘর খালি করতে বললাম, আপনারা তো করলেন না, তাই লোক পাঠাতে বাধ্য হলাম।
রিতু বললো,
— তোমার লোকদের যেতে বলো।
নিখিল বললো,
— তুমি বললে তো সবই করবো। আর কোনো দরকার হলে বলো। কবিরকে ফোনটা দেও।
কবির ফোন নিয়ে বললো,
— জি ভাই।
নিখিল বললো,
— যেটা যেখানে ছিলো, ওখানেই রাখো, আর ফিরে এসো এখন।
কবির বললো,
— জি বস।
রিতু আমিনা বেগমের বাড়ি গেলে, আমিনা বেগম বললেন,
— চলো মা, আমাদের সাথে ঘুরতে।
রিতু বললো,
— আমি গিয়ে কি করবো, আপনারা যান।
আমিনা বললেন,
— চলো, কিছু হবে না, আমরা তো তোমার আপনই।
সেখান থেকে ফিরে রিতু বাসায় গেলো। বৃষ্টির হাতে একটা ব্রেসলেট দিয়ে রিতু বললো,
— আন্টি এটা তোমাকে দিয়েছে।
বৃষ্টি বললো,
— আমি তো ভাবতে পারি নি, তারা এতো ভালো।
রিতু বললো,
— ওনি তো তোমার সাথে কতোদিন ধরে দেখা করতে চাচ্ছে। এটা পরে একটা পিক তোলো, আন্টি দেখলে খুশি হবে।
— বৃষ্টি?
সালমার ডাকে দুজনেই তাকায়। সালমা বললেন,
— এটা কোথা থেকে এসেছে?
বৃষ্টি বললো,
— আন্টি আমার জন্য পাঠিয়েছে।
সালমা বললেন,
— ও, এমনিতে তো তোমার আব্বুর সমস্যা, মানুষের দেওয়া জিনিস যাতে ঘরে না রাখি, এটা ঠিক?
রিতু বললো,
— আম্মু, আপনার পছন্দ না হলে আমি এটা ফেরত দিয়ে দিবো।
সালমা বললেন,
— তুমি তো চুপই করো, যাও রান্নাঘরে থালাবাসন পড়ে আছে, গিয়ে ধোও।
— জি, বলে রিতু চলে যায়।
নীল আমিনা বেগমকে বললো,
— আম্মু, এই পিকটা রিতু পাঠিয়েছে।
আমিনা বললেন,
— রিতুর জন্যও একটা ব্রেসলেট নেওয়া উচিত ছিলো।
নীল বললো,
— ও তো এসব পরেই না, সব সময় সিম্পল থাকে।
আমিনা বললেন,
— হুম।
নীল বললো,
— কি হুম?
আমিনা বললেন,
— এখন কথা বলে আর কি হবে, তুমি তো চুপচাপ। কিছু কথা বলে দেওয়া উচিত।
নীল বললো,
— বায়।
নীল গিয়ে বারান্দায় দাঁড়ায়। হাতে ফোনটা নিয়ে রিতুকে মেসেজ দিলো। লিখলো,
— জানি না কিভাবে শুরু করবো, তাই সোজাসুজি বলছি। তোমাকে দেখার পর থেকে আমার দিনগুলো কেমন যেন একটু বেশি সুন্দর লাগে। তোমার সাথে কথা বললে মনটা ভালো থাকে, তোমাকে না দেখলে কেমন খালি খালি লাগে। আমি চাই, এই ভালো লাগাটা শুধু ভালো লাগা হয়ে না থেকে যাক। তুমি কি আমার হবে? আমার সব গল্পের, সব সকালের, সব মন খারাপের কারণ আর সমাধান — দুটোই হতে চাও?
রিতু তখন ফোনটা রেখে চলে গেছিলো ড্রইংরুমে। সেখানেই সালমা দাঁড়িয়ে কিছু ভাবছিলেন। তখন মেসেজের শব্দ হয় — টুং। সালমা তাকায়, তারপর ফোনটা হাতে নিয়ে পড়তে লাগলো।
চলবে...