উপন্যাস : গোলাপের মিষ্টি ঘ্রাণ
লেখিকা : ইতি আক্তার
৫ম পর্ব
সালমা রিতুর ফোনটা নিয়ে গেলো ঘরে।
তখন আরিফ বললেন,
— কি হয়েছে সালমা?
সালমা বললেন,
— কি বলবো আরিফ, আমার তো মাথা কাজ করছে না। টাকা পয়সা ছিলো না আমাদের, কিন্তু মান সম্মান তো ছিলো, এখন তাও নেই।
আরিফ বললেন,
— দেখো সালমা।
সালমা বলতে না দিয়ে নিজে বললেন,
— আমি এভাবে চুপ থাকতে পারবো না। একটা কথা বলুন তো, রিতু নিখিল সাহেবের উপর এমন কি জাদু করলো যে ওর একবার বলতেই নিখিলের ছেলেগুলো চলে গেলো?
ওখানে বসের সাথে মন লাগিয়ে বসে আছে।
আরিফ কথাটা শুনে তৎক্ষণাৎ তাকালেন সালমার দিকে। বললেন,
— সালমা, মুখ সামলে কথা বলো।
সালমা বললেন,
— আচ্ছা, আমি মুখ সামলাবো? আরে, আপনি আমার মেয়ে সামলান,
বৃষ্টির কথা ভাবেন। বললেন, বিশ্বাস হয় না আমার কথা? তো নিজে চোখে দেখুন।
বলে ফোনে নীলের দেওয়া মেসেজটা দেখালেন। আরিফ ভ্রু কুঁচকে পুরো মেসেজটা পড়লেন।
---
রিতু নিজের ঘরে বসে নীলের দেওয়া কানের দুলটা দেখছিলো। তখনই আরিফ এলেন, পেছনে সালমা।
আরিফ বললেন,
— রিতু।
রিতু বললো,
— জি আব্বু।
আরিফ বললেন,
— এটা কি? ফোনটা দিলেন। বললেন, কি এটা? আমি তোমার উপর ভরসা করছিলাম।
রিতু বললো,
— আব্বু, আমার কথা শোনো।
আরিফ বললেন,
— এসব দেখার পর আর কিছু বলার আছে?
রিতু বললো,
— আব্বু, বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না।
সালমা বললেন,
— তোমার কোন কোন কথা বিশ্বাস করবো আমরা।
রিতু বললো,
— আপনি তো চুপই থাকুন, আমি কিছু বললে আপনার ঘর ভেঙে যাবে।
সালমা বললেন,
— শুনছেন আরিফ, কি বলছে ও।
রিতু সালমার দিকে আঙুল উঠিয়ে বললো,
— আব্বু, ওনি আমাকে ওই নিখিলের কাছে...
বলতে পারলো না পুরোটা।
আরিফ বললেন,
— ও তোমার জন্য যা ভেবেছে, ঠিকই ভেবেছে। আমার আগেই ওর কথা শোনা উচিত ছিলো।
রিতু বললো,
— আব্বু, তুমি বসে আমার কথা শোনো প্লিজ।
সালমা বললেন,
— আরে, শুনুন আপনি ওর কথা, আমি তো আর পারছি না ওর কথা শুনতে।
আমি তো আমার বৃষ্টিকে নিয়ে এখান থেকে চলে যাবো, এর সাথে থাকলে ওও খারাপ হয়ে যাবে।
আরে, নিখিল সাহেবের জায়গায় কোনো রিকশাওয়ালা হলেও নিজের মান সম্মান বাঁচানোর জন্য ওর বিয়ে দিতাম, কিন্তু সৎ মা তো, এজন্য আমার যাওয়াই উচিত।
বলে চলে যেতে গেলেন। আরিফ বললেন,
— কোথাও যাবে না তুমি, কেউ যাবে না। গেলে এ যাবে।
রিতুর দিকে তাকিয়ে কথাটা বললেন। তারপর বললেন,
— নিখিলকে কল করো, বলো আমি এই সম্পর্ক মেনে নিয়েছি।
বলে ঘরে চলে গেলেন।
রিতু দৌড়ে এসে বললো,
— আব্বু, তুমি এমন করতে পারো না আমার সাথে। আমার দিকে তাকাও আর বলো, আমি কি কোনো অপরাধ করেছি?
সালমা বললেন,
— ছোট থেকে নিজের কথা মানিয়ে এসেছো, এখন আর চলবে না।
আরে, তুমি তো এমন করছো যেন তোমার সাথে অনেক অন্যায় হচ্ছে। আরে, মানুষ এমন সম্পর্ক খোঁজার জন্য কতো কি করে।
বৃষ্টি বললো,
— এটা ভালো সম্পর্ক না আম্মু, এটা ধোঁকা, যেটা তুমি আমাদের দিচ্ছো।
আরিফ বৃষ্টিকে বললেন,
— ভদ্রভাবে কথা বলো নিজের মায়ের সাথে।
কল করো, দরকার নেই এমন জবের।
রিতু বললো,
— যদি আম্মু বেঁচে থাকতো, তখনও এসব করতে আমার সাথে আব্বু?
আরিফ বললেন,
— তোমার আম্মু মরে গেছে, আর এই ঘরে সেটাই হবে, যাতে সবার ভালো।
---
সালমা নিখিলকে কল করলেন। নিখিল ড্রিংক করছিলো। তখন ফোনটা হাতে নিয়ে বললো,
— এটা কোনো সময় ফোন করার?
তখন রাত ২টা বাজে।
সালমা বললেন,
— জি নিখিল সাহেব, আমি জানি ভুল সময় কল করেছি। আসলে খুশির খবর আগেই দেওয়া উচিত, আমরা বিয়েটা মেনে নিয়েছি।
আরিফ চায় এই বিয়েটা অল্প সময়ে, অল্প লোকজনের ভেতরে হোক।
রিতু ড্রেসিংটেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কাঁদছিলো।
নিখিল কল কেটে দিলো।
নিখিল কাজের লোককে বললো,
— কালকে ঘরটা অনেক ফুল দিয়ে সাজাবে, কোনো ভুল যেনো না হয়।
আর হ্যাঁ, তাজা গোলাপ আনবে, কাঁটা সহ, ভুলে যেও না যেন।
লোকটা বললো,
— জি, ঠিক আছে।
নিখিল চলে গেলো।
---
নীল দাঁড়িয়ে কি যেন ভাবছিলো। তারপর আমিনা বেগমকে কল করলো।
আমিনা বেগম বললেন,
— হ্যাঁ নীল, বলো।
নীল বললো,
— আসসালামু আলাইকুম আম্মু, রিতু এসেছে?
আমিনা বললেন,
— না, এখানে আসে নি। সব ঠিক আছে?
নীল বললো,
— জি, সব ঠিক আছে, এমনি জিজ্ঞেস করছি।
---
রিতু আরিফ সাহেবের বলা কথাগুলো ভেবে কান্না করছিলো। তখন বৃষ্টি এসে বললো,
— আপু?
রিতু কিছু একটা আনতে গেলো। একটা ব্যাগ এনে দিলো।
বৃষ্টি বললো,
— এটা কি আপু?
রিতু বললো,
— আমার পুরো পৃথিবী। আম্মুর কিছু জিনিস আছে এতে, যেগুলো আমি ওই খারাপ জায়গায় নিয়ে যেতে চাই না। সামলে রাখবে তো?
বৃষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলো।
রিতু বললো,
— ওয়াদা করো আমায়, তুমি কখনো আমার মতো অসহায় হবে না।
বৃষ্টি বললো,
— আপু, তুমি অসহায় না, তুমি অনেক মজবুত একটা মেয়ে। তুমি বলো, আমি তোমার সাহায্য করবো, তুমি চলে যাও এখান থেকে।
রিতু বললো,
— না বৃষ্টি, আমি তোমাকে বিপদে ফেলে বাঁচতে পারবো না।
বৃষ্টি বললো,
— না আপু, চাই না আমার এই ঘর, এই ছাঁদ। আমি তোমাকে চাই আপু।
রিতু কান্না করতে করতে জড়িয়ে ধরলো বৃষ্টিকে। বৃষ্টিও কান্না করছিলো।
তখনই সালমা ডাকলেন,
— বৃষ্টি?
রিতু বৃষ্টিকে ছেড়ে বললো,
— যাও বৃষ্টি।
বৃষ্টি বললো,
— যাবো না আমি, যাবো না ওনার কাছে।
রিতু বললো,
— যাও বৃষ্টি।
বৃষ্টি চোখের পানি মুছে চলে গেলো।
---
রিতু সাদা একটা থ্রি-পিস পরা ছিলো। সেই অবস্থায় বসলো সোফায়। হৃদয় ডাকতে ডাকতে এলো।
— রিতু, রিতু।
সালমা বললেন,
— আরে, এ কেমন ধরন, কারোর ঘরে আসার?
হৃদয় বললো,
— এটা কারোর ঘর না, এটা আমার বাপের ঘর।
সালমা বললেন,
— শুনছেন আপনি আরিফ, আপনার মেয়ে নিজের ভাইকে ডেকেছে, ওই লড়াই করতে, যেই লড়াইয়ে দোষ ওর নিজেরই।
বৃষ্টি বলে উঠলো,
— হৃদয় ভাইকে আপু না, আমি ডেকেছি।
সালমা বললেন,
— আরে।
হৃদয় রিতুর সামনে হাঁটু গেড়ে বসে বললো,
— রিতু, চলো এখান থেকে, এদের কথা শোনার দরকার নেই।
আরিফ হৃদয়কে বললেন,
— তুমি কে আমার সিদ্ধান্ত বদলানোর? তুমি জানো ও কি করেছে?
হৃদয় বললো,
— ও কিছু করেনি। বৃষ্টি আমাকে সব বলে দিয়েছে। একতরফা মেসেজের জন্য আপনি আমার বোনের জীবন নষ্ট করে দিচ্ছেন, শুধু এই ঘরের জন্য?
রিতুকে বললো,
— চলো রিতু, আজ তোমার না শুনতে আমি আসি নি।
রিতু বললো,
— না ভাই, আব্বু যা সিদ্ধান্ত নিয়েছে, ঠিকই নিয়েছে হয়তো।
কিছুই আগের মতো নেই ভাই, না এই ঘর, না সময়। আমি আর কিছু খারাপ করতে চাই না। ভালো হবে আমি সবার থেকে দূরে চলে যাবো।
হৃদয় বললো,
— তুমি নুসরাতের জন্য...
তখনই রিতু বললো,
— আমি কাল প্রথমবার শুনছি যে আম্মু মরে গেছে,
আব্বু বলছে আম্মু চলে গেছে।
এখন বুঝতে পারলাম, সত্যিই আমার মা মারা গেছে, চলে গেছে আমার জীবন থেকে।
এজন্য আমিও কাল মরে গেছি। আর মরে যাওয়া মানুষের সাথে কি হচ্ছে, সেটায় কি যায় আসে? তুমি যাও।
হৃদয় বললো,
— রিতু?
রিতু বললো,
— ভাই, তুমি যাও।
হৃদয় নিখিলকে বললো,
— নিখিল, যেসব তুমি করছো, তোমাকে আমি দেখে নেবো।
নিখিল বললো,
— দেখে নেও,
আমি যা করছি, সেটা তোমার ধারণার বাইরে। চলো, এখন খুশির সময়, এসব কথা থাক। তোমার বোনের বিয়ে, নাচবে না হুম?
হৃদয় চলে গেলো।
---
কাজি সাহেব বিয়ে পড়ালেন। সবাই চুপচাপ দেখে। নিখিল বললো,
— কি হয়েছে, কেউ মরে গেছে নাকি?
আরে, আপনার মেয়ের বিয়ে হয়েছে, মরে নি ও। আপনারা তো এমন মুখ করে বসে আছেন যেন মরে গেছে বেচারি।
আরিফ সাহেব?
সালমা জি?
কেউ কথা বললো না। নিখিল বললো,
— বৃষ্টি, তুমি এভাবে বসে আছো কেনো? বোনের বিয়ে হয়েছে।
আরে, বোনের বিয়েতে মানুষ নাচতে নাচতে পাগল হয়ে যায়, আর তুমি তো এমনভাবে বসে আছো। আচ্ছা, চলো একটা গান চালাই আর নাচি।
আমি এসব নাচ টাচ পারি না, তুমি শিখিয়ে দিলে শিখে যাবো।
বলে বৃষ্টির ডান হাত ধরে সোফা থেকে উঠালো। তৎক্ষণাৎ আরিফ বললেন,
— এসব কি করছেন নিখিল সাহেব? হাত ছাড়ুন আমার মেয়ের। এরকম কইরেন না আমাদের সাথে।
নিখিল হাতটা ছেড়ে দিলো। বললো,
— সরি।
---
মেঘা নীলের কাছে এলো। নীল বললো,
— রিতুর সাথে আপনার কোনো কথা হয়েছে?
মেঘা বললো,
— না স্যার, হতে পারে ও কোনো কাজে আটকে গেছে। আর দুইদিন পর ঘর খালি করতে হবে ওদের।
নীল বললো,
— ঘর খালি?
মেঘা বললো,
— জি স্যার, আরিফ আঙ্কেল তার বসের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। পুরো টাকা দিতে না পেরে ঘর খালি করতে হচ্ছে। আপনি চিন্তা কইরেন না, আমি খোঁজ নিয়ে দেখছি।
নীল বললো,
— ঠিক আছে।
---
রিতুর হাত ধরে নিখিল নিজের বাড়ি ঢুকলো। অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে।
রিতুকে বললো,
— এই নেও, এটা তোমার থাকার জায়গা। চলো।
বলে নিয়ে গেলো রুমে। বললো,
— এটা তোমার রুম, এখানে থাকবে আজ থেকে তুমি।
আরে, তুমি তো দেখছোই না। দেখো, এখানে থাকবে তুমি, যাও বসো।
রিতু দেখলো, খাটটা ফুল দিয়ে সাজানো। নিখিল বললো,
— ফুল সরিয়ে বসো।
রিতু হাত দিয়ে ফুলগুলো সরাতে গেলে, টুক করে হাতে কাঁটা ঢুকে গেলো। রিতু হাতের দিকে তাকিয়ে রয়েছে দেখে নিখিল বললো,
— কি হলো? যাও, সমস্যা নেই, বসো হুম।
রিতু বসলো। নিখিল খাটে রিতুর সামনে বসলো। বললো,
— তাকাও, আরে তাকাও না।
রিতু তাকায়। নিখিল বললো,
— তুমি কাউকে ভালোবাসো, তাই না?
রিতু বললো,
— না, বাসি না, কাউকে ভালোবাসি না।
নিখিল বললো,
— তাহলে তো আরও ভালো, কারণ একদিন আমাকে ভালোবাসতে হবে।
---
সকাল হয়ে গেলো। রিতু জানালার কাছে দাঁড়িয়ে ছিলো। তখন একটা মহিলা এসে একটা ব্লু কালার থ্রি-পিস রাখলো খাটে। আর বললো,
— বেগম সাহেবা, সাহেব আপনাকে নাস্তার জন্য ডেকেছে, এটা পরে চলে আসেন।
রিতু কিছুক্ষণ পর থ্রি-পিসটা পরে নিচে আসলো।
নিখিল রিতুকে বললো,
— জানো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম।
কি হলো, কেউ মরে গেছে হুম? বলে রিতুর চুলের ছোট ক্লিপটা খুলে নিলো। বললো, সুন্দর লাগছো, এভাবে থাকবে সবসময়।
রিতু বললো,
— আমার এসব পছন্দ না।
নিখিল বললো,
— আচ্ছা,
জানো, তোমার বাড়ির মানুষকে বাড়ির কাগজ ফিরিয়ে দিয়েছি।
চলো, নাস্তা করি।
---
মেঘা এলো রিতুর বাড়ি। সালমাকে দেখে মেঘা সালাম দিয়ে যাচ্ছিলো।
দেখে সালমা বললেন,
— আরে ও বিবি, কার কথায় এভাবে ভেতরে চলে যাচ্ছো?
মেঘা বললো,
— রিতুর কাছে।
সালমা বললেন,
— রিতু ঘরে নেই, আত্মীয়ের ফোন আসছে, জেলার বাইরে গেছে।
মেঘা বললো,
— আচ্ছা, তাহলে আপনি যান নি কেনো?
সালমা বললেন,
— আমার বাসায় আরও কাজ থাকে।
মেঘা ডাকলো,
— রিতু, রিতু।
সালমা বললেন,
— শোনো নি কি বলছি আমি, রিতু বাসায় নেই।
মেঘা বললো,
— বৃষ্টি তো আছে, বৃষ্টির সাথে কথা বলবো আমি।
সালমা বললেন,
— কোনো কথা নেই, যাও এখান থেকে।
মেঘা বললো,
— আপনার চেহারা দেখে বুঝাই যাচ্ছে, আপনি মিথ্যা বলছেন।
সালমা বললেন,
— আরে, মিথ্যা কে বলছে?
আমি সব জানি, তোমার বস আর রিতুর চক্কর চলে।
মেঘা ভ্রু কুঁচকে বললো,
— রিতু এখানে নেই বলে এই না যে আপনি যা ইচ্ছে তাই বলবেন।
সালমা বললেন,
— ১ মিনিট লাগবে তোমার মায়ের কাছে তোমার নালিশ করতে।
বলো তো, তোমারও কাজ বন্ধ করিয়ে দেই।
বলে হাত ধরে মেঘাকে বের করে দিলেন।
---
মেঘা কল করলো নীলকে। নীল বললো,
— জি মেঘা, কোনো কথা হয়েছে রিতুর সাথে?
মেঘা বললো,
— এজন্যই আপনাকে কল করলাম, স্যার, ঘটনা ঠিক লাগছে না।
সত্যিই কি তখন রিতু ঘরে ছিলো, নাকি জেলার বাইরে গেছে, যেমন ওর মা আমাকে বলছে।
কিন্তু তারপর আমি যা শুনলাম, মনে হচ্ছে সত্যিই ঘটনা ঠিক নেই।
নীল বললো,
— মেঘা, কি হয়েছে, খুলে বলুন আমাকে।
মেঘা বললো,
— ওর মা আপনাদের দুইজনকে নিয়ে কথা বলছিলো, বলছে আপনাদের ভেতর কিছু আছে।
নীল বললো,
— কি বলছেন আপনি।
মেঘা বললো,
— ওনি আমাকে ভেতরেও যেতে দেয়নি। আমি চেষ্টা করবো বৃষ্টির সাথে কথা বলার, ওই সব বলতে পারবে।
নীল বললো,
— ঠিক আছে, আপনি কথা বলে অবশ্যই আমাকে জানিয়েন।
বলে নীল ফোনটা সোফায় ছুঁড়ে মেরে, চুলগুলো দুইহাত দিয়ে ধরে বললো,
— উফফফ।
তখনই আমিনা বেগম এলেন। বললেন,
— কি হয়েছে নীল?
নীল বললো,
— আম্মু, আমার একটুও ইচ্ছে ছিলো না এসব করার।
আমিনা বললেন,
— কার কল ছিলো, কি হয়েছে?
নীল বললো,
— আমি রিতুকে ভালোবেসে ফেলেছি, আর কি হবে।
আমিনা বললেন,
— হ্যাঁ, জানি আমি।
নীল বললো,
— এইসবই আমি মেসেজে লিখছি, আর সেটা ওর বাড়ির মানুষ দেখেছে। এতোবড় ঝামেলা হয়ে গেলো, আর সেটা আমিই করলাম।
আমিনা বললেন,
— আচ্ছা, আমি কথা বলবো। আর তারা যদি বেশি কিছু বলে, তাহলে আমি তোমার সাথে রিতুর বিয়ের কথা বলবো।
---
বৃষ্টি দাঁড়িয়ে ছিলো। তখন আমিনা বেগম বৃষ্টিকে বললেন,
— রিতু আছে মা ঘরে?
বৃষ্টি বললো,
— আপনি কে?
আমিনা বেগম তার দেওয়া ব্রেসলেটটা বৃষ্টির হাতে দেখে বললেন,
— তুমি বৃষ্টি না?
বৃষ্টি বললো,
— হ্যাঁ,
আপনি ভেতরে আসুন।
আমিনা ভেতরে গিয়ে বসলেন। আরিফ সাহেবকে আমিনা বললেন,
— আসসালামু আলাইকুম, আমি আমিনা, রিতু আমার ওখানে কাজ করতো।
আরিফ বললেন,
— জি, বসুন।
সালমা বললেন,
— কিছু নিবেন আপনি?
আমিনা বললেন,
— না, রিতু কিছুদিন ধরে আসছে না, তাই ভাবলাম কথা বলি।
আরিফ বললেন,
— কারণ ও কাজ ছেড়ে দিছে।
আমিনা বললেন,
— জি, সে তো ঠিক আছে, কিন্তু ফোন ধরছে না।
আরিফ বললেন,
— ফোন নষ্ট হয়ে গেছে।
আমিনা বললেন,
— কিছু মনে না করলে, আমি দেখা করতে চাই ওর সাথে।
আরিফ বললেন,
— ও কার সাথে দেখা করবে না করবে, সেটা আমি ঠিক করবো।
আমিনা বললেন,
— একবার দেখা করতে চাই আমি।
আরিফ রাগ হয়ে বললেন,
— আপনি আসতে পারেন।
আমিনা চলে গেলেন।
চলবে...