মদ-মাস্তি আর মেয়ে নিয়ে পড়ে থাকা, আমেরিকার একজন মিনিস্টারের বখে যাওয়া বড় ছেলে আতিশ আল-ফারিসের সাথে আজ বিয়ে হয়েছে নূজার।
নূজার ভীষণ অস্বস্তি হচ্ছে বিষয়টা নিয়ে। সে ভীষণ গোছানো একটা মেয়ে, ছোটবেলা থেকেই পারফেক্ট মানুষ হওয়ার চেষ্টা করে এসেছে। পড়াশোনা, ব্যবহার, চলাফেরা, কথাবার্তা সবদিক দিয়ে সে যথেষ্ট নিখুঁত। আশপাশের সবাই তার প্রশংসা করে, তাকে উদাহরণ হিসেবে দেখায়। অথচ তার মতো গোছানো, শান্ত, সংযমী একটা মেয়ের কপালে নাকি এখন জুটল এমন এক বখে যাওয়া পুরুষ, যার নামে বিয়ে ঠিক হওয়ার পর থেকে শুধু দুর্নামই কানে এসেছে। কেউ বলেছে সে মদ ছাড়া রাত কাটাতে পারে না, কেউ বলেছে মেয়েদের সাথে তার সম্পর্ক গোনা যায় না, কেউ আবার বলেছে তার মেজাজের কাছে বাঘও নাকি ঠান্ডা। শুনে শুনে নূজার বুকের ভেতরটা ভারী হয়ে এসেছে দিনের পর দিন।
নূজা একজন বাঙালি মেয়ে। স্টাডি ভিসায় খালামণির কাছে এসেছে আমেরিকায়। খালামণির পরিচয় ছিল আবার আমেরিকার বর্তমান মিনিস্টার আওস আল ওয়াফির ওয়াইফের সাথে, যিনি নিজেও একজন বাঙালি। বহুদিন থেকেই তিনি নিজের স্পয়েলড ছেলেটাকে ঠিক করার একটা উপায় খুঁজছিলেন। তাঁর ধারণা ছিল, ছেলের পাশে যদি নূজার মতোই কোনো শান্ত, বুদ্ধিমতী, ঠাণ্ডা মাথার মেয়ে এসে দাঁড়ায়, তাহলে হয়তো ছেলে বদলাবে। নূজাকে দেখে, তার সম্পর্কে জেনে, তার ম্যানার্স লক্ষ করে তিনি মনে মনে ঠিক করে ফেলেন, এই মেয়েই হবে তাঁর ছেলের বউ। তবে বিয়েটা হয়েছে একটা কন্ডিশনের ওপর বেইস করে যদি এক বছরের মধ্যে দুজনের মধ্যে বনিবনা না হয়, তাহলে তারা সেপারেট হয়ে যাবে। আমেরিকান কালচারের মানুষ তো, যতই বাঙালি ট্যাগ লাগিয়ে রাখুক না কেন, ভেতরে ভেতরে সেই একই প্র্যাকটিক্যাল হিসাব।
নূজা এসব সস্তা ডিল-এ রাজি ছিল না। সে বিয়েটাই করতে চায়নি এখন। কিন্তু একদিকে দেশ থেকে বাবা-মা প্রতিদিন ফোনে প্রেশার দিয়েছেন, অন্যদিকে খালামণি আর তার হাসবেন্ডও পিছু ছাড়েননি। কারণ এই বিয়ে হলে তারাও লাভবান হবেন, মিনিস্টার ফ্যামিলির সাথে কানেকশন স্ট্রং হবে, বিজনেসেও সুবিধা মিলবে। নূজা অনেক চেষ্টা করেছে বিয়েটা আটকানোর, কেঁদেছে, বুঝিয়েছে, রাগ দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ একদম ঘরোয়া আয়োজনেই বিয়েটা সম্পন্ন হয়েছে। ঘরোয়া আয়োজন এই কারণে যে, আতিশ আর নূজা যদি শেষপর্যন্ত সম্পর্কে টিকতে পারে, একে অপরকে সত্যিই অ্যাকসেপ্ট করতে পারে, তবেই বড় করে ওয়েডিং রিসেপশন হবে।
রাত এখন একটা বাজে।
নূজা সাজানো বাসর ঘরে এদিক-ওদিক পায়চারি করছে। ঘরটা সাজানো হয়েছে ভীষণ যত্ন করে। বিছানার চারপাশে সাদা আর লাল গোলাপের পাপড়ি ছড়ানো, মাথার উপরে ঝুলছে সাদা মসলিনের পর্দা, ঘরের কোণে জ্বলছে ছোট ছোট মোমবাতি, বাতাসে ভেসে বেড়াচ্ছে অউদের হালকা সুবাস। এত সুন্দর ডেকোরেশন, অথচ নূজার ভেতরটা ভীষণ ফাঁকা। পরনে তার ভারী লাল-সোনালি লেহেঙ্গা, গায়ে জড়ানো সোনালি সুতোর কাজ করা ওড়না। চুলগুলো খোঁপা করে বাঁধা, তবে এদিক-ওদিক থেকে কিছু চুল বেরিয়ে এসে মুখের উপর পড়ে আছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে সামান্য কাজল, মুখে লাইট মেকআপ। ভারী জুয়েলারিগুলো খুলে সে আগেই রেখে দিয়েছে পাশের ড্রেসিং টেবিলে, কারণ ওগুলো তার গলা আর কান ভারী করে তুলছিল।
আতিশের ওয়েট করছে সে। তার মনের ভেতর চলছে স্নায়ুযুদ্ধ। কী হবে কে জানে! আতিশ তো বিয়েতে একদমই রাজি ছিল না, নূজা সেটা ম্যারেজ সেরিমনিতেই বুঝে গিয়েছিল। কারণ আতিশ 'কবুল' বলে আর সাইনটা করেই উঠে গিয়েছিল আসন থেকে, নূজার দিকে একবারও ফিরে তাকায়নি সে। বরং নূজাই তার দিকে কিউরিওসিটি নিয়ে তাকিয়েছিল তিনবার। তখন আতিশের পরনে ছিল সাদা থোব, মাথায় লাল-সাদা চেকের শেমাঘ, পায়ে চামড়ার স্যান্ডেল। আতিশ আমেরিকান হলেও তার জন্ম আর বেড়ে ওঠা দুবাইতে। ওর দাদুবাড়ি দুবাই, তাই ও দুবাইয়ের কালচার ফলো করে আজও। আরবি শব্দ, আরবি পোশাক, আরবি খাবার সবকিছুতেই তার আলাদা অবসেশন। বাবা তো পলিটিক্স আর টাকার জোরে আজ এই অবস্থানে পৌঁছেছেন, কিন্তু ছেলে সেসবের কোনো তোয়াক্কাই করে না।
নূজা চারদিকে তাকাচ্ছে আর অস্থির হয়ে হাঁটছে। ঘড়ির কাঁটার শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই।
ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। নূজা চমকে উঠে দরজার দিকে চোখ তুলে তাকায়। আতিশ দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে। পরনে তার সেই একই সাদা থোব, মাথায় শেমাঘ, তবে এখন কিছুটা এলোমেলো। শেমাঘের এক প্রান্ত কাঁধের উপর ফেলে রাখা, আরেক প্রান্ত ঝুলছে বুকের সামনে। ঠোঁটের কোণে লেগে আছে একটা তীক্ষ্ণ, ডেভিলিশ স্মাইল। মধু গলিয়ে বানানো অ্যাম্বার রঙের চোখ, মনে হচ্ছে গাঢ় সোনালি তরলে ভেজানো, মোমবাতির আলোয় এই চোখে খেলছে ছোট ছোট আগুনের ফুলকি। ফর্সা সুদর্শন চেহারা, শার্প জ-লাইন, খাড়া নাক, গালে হালকা দাড়ির ছাপ। যেকোনো মেয়ে ফার্স্ট লুকেই ক্রাশ খাবে এমন লুকস।
তবে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো, তার ডান হাতে ধরা মদের গ্লাসটা। গ্লাসের ভেতরে সোনালি তরল টলমল করছে, আর সেই অ্যালকোহলের গন্ধ ঘরের অউদের সুবাসকে চাপা দিয়ে ছড়িয়ে পড়ছে চারপাশে। মজার ব্যাপার হলো, গ্লাসের ভেতরের সোনালি তরল আর আতিশের চোখের রঙ, দুটোই মনে হচ্ছে একই আগুন থেকে ঢেলে বানানো।
নূজা এক দৃষ্টিতে আতিশের দিকে তাকিয়ে থাকে। কিছু বলে না, কিছু জিজ্ঞেস করে না, শুধু দেখে। আতিশ শব্দ করে দরজা লাগিয়ে দেয় পেছনে। তারপর ধীর পায়ে নূজার দিকে এগিয়ে আসে। তার প্রতিটা পদক্ষেপে একটা আলস্য মেশানো অ্যারোগেন্স। একদম নূজার মুখোমুখি এসে দাঁড়ায় সে। এত কাছে যে নূজা তার নিঃশ্বাসের অ্যালকোহলের গন্ধ পাচ্ছে, তার বডি স্প্রের কড়া ঘ্রাণ পাচ্ছে। নূজার চোখে চোখ রেখে আতিশ বলে,
"আমাকে চেঞ্জ করা এত ইজি না। তুমি কী ভাবলে? তোমার মতো পারফেক্ট কারো সাথে বিয়ে হলে আমিও পারফেক্ট হয়ে যাব?"
নূজা জানত এমন সিচুয়েশনই তার জন্য অপেক্ষা করছে। তাই সে প্যানিক না করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। দুই হাত বুকে ভাঁজ করে নিতে নিতে আতিশের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে,
"আর আপনার কী মনে হয়, আমি এখানে আপনাকে পারফেক্ট করতে এসেছি? এত শখ আর টাইম আমার নেই, মিস্টার। তবে আপনার এই যে রাফ বিহেভিয়ার, এগুলো কন্ট্রোলে আনা এই নূজা ইলমাজের জন্য ইম্পসিবল কিছু না।"
নূজার কথা শুনে আতিশ একটু থমকায়। মেয়েটার কথায় ভয় নেই, কাঁপুনি নেই, বরং আছে একটা কোল্ড কনফিডেন্স। সে এক ঢোঁক মদ গিলে নিতে নিতে বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে,
"খুব কুল সাজছ?"
নূজা নিজের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ না করে সমান শান্ত গলায় বলে,
"সাজতে যাব কেন? ন্যাচারালিই আমি এমন।"
আতিশ এ কথা শুনে নূজার দিকে আরো একটু ঝুঁকে আসে। তাদের মুখের মাঝে দূরত্ব এখন এক আঙুলের সমান। তার অ্যাম্বার চোখে খেলছে একটা মিস্ট্রিয়াস স্পার্ক,মনে হচ্ছে কোনো শিকারি জন্তু অন্ধকারে বসে শিকারের নড়াচড়া মেপে যাচ্ছে।সে ফিসফিস করে বলে,
"আমাকে চেঞ্জ শুধু আমি নিজেই করতে পারব, তোমার মতো মেয়েরা না। সো, নিজেকে ওভার-স্মার্ট ভেবো না। আমার ফ্যামিলি বলদ হতে পারে, আমি না।"
নূজা এ শুনে দাঁত চেপে ধরে। ভেতরে ভেতরে রাগে গা জ্বলে উঠছে তার, কিন্তু বাইরে সে শান্ত। এক পলকও চোখ সরায় না আতিশের চোখ থেকে। শীতল গলায় জবাব দেয়,
"আপনি বলদ নন! কে বলল আপনি বলদ? আপনি একটা আনটেমড, উশৃঙ্খল প্রাণী, যাকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। কারণ যার সাথে কম্পেয়ার করব, ইনসাল্ট তারই হবে।"
আতিশ এটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর হঠাৎ হু হু করে হেসে ওঠে। তার হাসিতে ঘরের বাতাস কেঁপে ওঠে। মাথা পিছনে হেলিয়ে হাসতে হাসতে সে বলে,
"হোয়াট দ্য ফাক! ওয়েল, তুমি ঠিকই বলেছ। আমি উশৃঙ্খল। তাহলে চলো তোমাকে একটু কেওস-এর ডেমো দিই!"
এ বলেই আতিশ এগিয়ে এসে নিজের হাতের গ্লাসটা কাত করে নূজার গলায় ঢেলে দেয় পুরোটা মদ।
ঠান্ডা তরল নূজার গলা বেয়ে নেমে যায় বুকের ভেতর, ওড়নার নিচ দিয়ে জামার ভেতর ঢুকে যায় সরসর করে। মদের বিটকেল গন্ধে নূজার গা গুলিয়ে ওঠে, নাকে ধাক্কা মারে তীব্র ঝাঁঝ। কিন্তু নূজা চিৎকার করে না, কাঁদে না, এক স্টেপ পেছনেও যায় না। বরফের মতো জমে দাঁড়িয়ে থেকে আতিশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল আসে না, বরং জ্বলে ওঠে একটা কঠিন আগুন।
তারপর ঝড়ের গতিতে এক ঝটকায় আতিশের হাত থেকে গ্লাসটা নিজের হাতে টেনে নেয় সে। এক মুহূর্ত হেজিটেট না করে আতিশের পায়ের ঠিক পাশে সজোরে আছাড় মারে গ্লাসটা মেঝেতে। শান্ত অথচ ধারালো গলায় বলে,
"নিন, দিস ইজ দ্য কনসিকোয়েন্স অফ ইয়োর কেওস!"
গ্লাসের কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। কিছু ধারালো টুকরো ছিটকে গিয়ে গেঁথে যায় আতিশের খালি পায়ে। পা থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে, সাদা মেঝেতে পড়ে ছোপ ছোপ লাল দাগ ফেলছে।
আতিশ এ দেখে হাসে না, চিৎকার করে না, ব্যথায় রিঅ্যাক্টও করে না। শুধু শীতল চোখে একবার নিজের পায়ের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে মাথা তুলে নূজার দিকে তাকায়। তার মধুরঙা অ্যাম্বার চোখ এখন আর সোনালি নেই, ভেতরের সোনালি আভা ঢাকা পড়ে গেছে একটা গাঢ় তামাটে আগুনে। মনে হবে হয়তো কেউ গলানো তামা ঢেলে দিয়েছে চোখের ভেতর, আর সেই তামা এখন ফুটছে। তার ঠোঁটের ডেভিলিশ স্মাইলটা মুছে গেছে, জায়গা করে নিয়েছে ভীষণ থমথমে একটা এক্সপ্রেশন। আতিশ নূজার দিকে চেয়ে বলে ওঠে,
"ইউ হ্যাভ নো আইডিয়া, নূজা ইলমাজ তুমি এইমাত্র কার সাথে গেম স্টার্ট করলে।"
তার ভয়েস ভীষণ শান্ত, ভীষণ ঠান্ডা। কিন্তু সেই ঠান্ডার নিচে যে আগুন জ্বলছে, সেটা টের পেতে নূজার এক মুহূর্তও লাগে না।
আতিশ এক পা এগিয়ে আসে নূজার দিকে। কাচের টুকরোয় গেঁথে থাকা পা থেকে রক্ত মেঝেতে ছোপ ছোপ দাগ ফেলছে প্রতিটা স্টেপে, অথচ তার মুখে ব্যথার ছিটেফোঁটাও নেই। পেইন নামক ফিলিংস তার শরীরে কাজই করে না বললে চলে। ওর ঠোঁটের কোণে আবারো ফিরে আসে সেই একই শয়তানি হাসিটা, এবার আরো ডার্ক, আরো ডেঞ্জারাস হয়ে। ও বলে ওঠে,
"ট্রাস্ট মি, আমার সাথে কাটানো তোমার এই একটা বছর ড্যাম ইন্টারেস্টিং হতে চলেছে, মিসেস আতিশ ।"
নূজা পিছায় না। এক ইঞ্চিও সরে না জায়গা থেকে সে। মাথা তুলে সোজাসুজি তার চোখে চোখ রেখে সমান ফার্ম গলায় ও বলে,
"ইউ আর রং, মিস্টার আতিশ ওয়াফি। এক বছর নয়, আপনার সাথে আমার এই ডিলের ভ্যালিডিটি ঠিক ততক্ষণ, যতক্ষণ না আপনি আপনার এই লাইফস্টাইল ছাড়ছেন। তার আগে না আমি ব্রেকডাউন করব, না ব্যাকআউট করব।"
আতিশ চুপ করে থাকে কয়েক সেকেন্ড। তার অ্যাম্বার চোখ পড়তে থাকে নূজার মুখ, চোখ, ঠোঁট, চিবুক। মেয়েটাকে সে প্রথমবার সত্যিকার অর্থে দেখছে।
ঘরের বাতাসে এখনও ভাসছে অ্যালকোহলের ঝাঁঝ, রক্তের গন্ধ, আর গোলাপের সুবাস। মোমবাতির আলোয় দুটো ছায়া দাঁড়িয়ে আছে মুখোমুখি একজন সাদা থোবে, আরেকজন লাল লেহেঙ্গায়। একজন রক্তাক্ত পায়ে, আরেকজন ভেজা বুকে। কেউ পিছাচ্ছে না, কেউ চোখ নামাচ্ছে না।
শুরু হলো এক নামহীন কোল্ড ওয়ার, যেখানে দুই পক্ষই জিততে চায়, কিন্তু জেতার রুলস কেউ জানে না।
#মেঘ_ও_মরিচীকা - ১
#সানজিদা_আক্তার_মুন্নী
প্রিয় পাঠক,
লেখালেখির জগতে আমরা অনেক সময় নিজেদের অজান্তেই একটা নির্দিষ্ট ছকে আটকে যাই। কিন্তু এবার মনে হলো, চেনা ছকের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন কোনো স্বাদ আপনাদের উপহার দিই। আর সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে আমার এই নতুন গল্পটি।
গল্পের মূল উপজীব্য হলো দুজন মানুষের সম্পূর্ণ বিপরীতমুখী স্বভাব। একজন স্যাভেজ বয় যার কাছে নিয়ম ভাঙাই হলো নিয়ম। আর তার বিপরীতে থাকা তার পারফেক্ট ওয়াইফ যে সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে রাখতে ভালোবাসে। এই এলোমেলো আর গোছানো জীবনের দ্বন্দ্বে শেষ পর্যন্ত কে কাকে বদলায়, নাকি দুজনই দুজনের মতো করে মিলেমিশে একাকার হয়ে যায় এটাই গল্পের মূল আকর্ষণ।
আমার নিয়মিত পাঠকরা গল্পটি পড়তে শুরু করলেই বুঝতে পারবেন, এবারের ধরনটি আমার অন্যান্য গল্পের চেয়ে কতটা আলাদা। নতুন এই পথচলায় আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার ভীষণ প্রয়োজন। আশা করি, গল্পটি আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে।